এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০২:০৪522154
  • এতজন প্রত্যক্ষদর্শী থাকা সত্বেও কেস ঘুরিয়ে দেবে ঠিকই। প্রত্যক্ষদর্শীরা যদিও কেউই গুন্ডা নয়।
  • cb | 41.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০২:২৬522156
  • জঙ্গলের আইন কথাটা পড়েছিলাম ছোটবেলায় অরণ্যদেব এ - কোনদিন দেখতে হবে ভাবিনি

    বহুদিন পর কেঁদে ফেললাম
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০২:৪৪522157
  • পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ-লজ্জায়, অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায়,
    তবে ঘরছাড়া সবে অন্তরের কী আশ্বাস-রবে মরিতে ছুটিছে শত শত প্রভাত-আলোর পানে লক্ষ লক্ষ নক্ষত্রের মতো।
  • aranya | 154.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৩:০৪522158
  • গুরুতে এ নিয়ে দুটো বুলবুলভাজা বেরোল আজকেই, জানি না এসব লেখালেখিতে কিছু লাভ হয় কি না, হয়ত রিমোট ইম্প্যাক্ট কিছু থাকে, তাও ভাল লাগল সিড-এর লেখা আর শঙ্খ-র কার্টুন দেখে। প্রতিবাদ জারি থাকুক, এই সন্ত্রাসের বিরুদ্ধে। গুরু সম্পাদক-দেরও ধন্যবাদ, বুলবুলভাজা দুটি প্রকাশ করার জন্য।
  • MR | 183.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৪:১০522159
  • ছেলে গুলো মরছে, আর মমতা শারুখের সাথে নাচচে। শালা শারুখকে দেখেলেই ঘেন্না হয় আজকাল।কোথাও পাত্তা পায় না, আর west bengal এ এসে কেলাচ্ছে। দূরহঃ।
  • MR | 183.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৪:২৩522160
  • নাঃ, কৌশিক সেন প্রতিবাদ করেনা। কায়দা করে আগের সরকারের ভূল ধরতে বসবে। কবি এদের কেই বলেছেন "তৈরী ছেলে"।
  • rivu | 140.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৪:৪৩522161
  • দুটি জিনিস এক্কেবারে ক্লিয়ার হচ্ছেনা। প্রথমত: পুলিশ যদি কাউকে গ্রেপ্তার করে নিয়ে যায়, তাহলে কি করে সে বাসে ঝুলতে ঝুলতে যেতে পারে? চিরকালই দেখেছি পুলিশ গ্রেপ্তার করে ভ্যানে তোলে এবং সেই ভ্যানের দরজা বন্ধ করা হয়। পুলিশ যদি গ্রেপ্তার হওয়া লোককে পাবলিক বাসে করে নিয়ে যায়, এই অপারেশন যাঁর মস্তিস্ক প্রসূত সেই পুলিশ অফিসার ব্যক্তিটির বিরুদ্ধে ক্রিমিনাল নেগলিজেন্স এর মামলা হওয়া উচিত। দ্বিতীয়ত:, দুটি ভিডিওই বলছে বাস থামানো হয়েছিল অথবা গতি কমানো হয়েছিল। এই রকম গতির বাস থেকে যদি কেউ ল্যাম্পপোস্টের উপরে গিয়েও পড়ে, তার মারা যাওয়ার মতো আঘাত লাগার কথা নয়। এই ছেলেটির মৃত্যু দুর্ঘটনা নয়, হত্যা। পরিবারের জন্য রইলো সমবেদনা। এই পুলিশ আর সরকারকে ঘেন্না জানানোর ও ভাষা নেই।
  • Ishan | 60.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৬:০২522163
  • আইন অমান্যের পর বাসেই নিয়ে যাওয়া হয়। অতো লোক তোলার মতো ভ্যান থাকেনা।
  • siki | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৭:১৬522164
  • তুলে দিলাম।
  • fsck | 47.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৭:৩৮522165
  • joseph hossain ke je bus e tulechilo sei bus e amar bhagni keo tulechilo. Bus e tolar por janla r opor lathi diye marte shuru kore pulish. kach bhenge joseph er hat e dhuke jay.
  • S | 109.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:২০522166
  • এই সরকারকে আমরা সকলে মিলে মসনদে বসিয়েছি। বুদ্ধিজীবি, মিডিয়া, সাংবাদিক, আর আমরা সাধারন ভোটাররা। এই ছেলেটার রক্তে রাঙ্গা থাকলো আমাদের সকলের হাত।
  • j | 230.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:২৭522167
  • কাল লুরুতে থাকবেন হীরকরাণী

    মান্না দের লুরুর বাড়ীতে গিয়ে ওনার হাতে নতুন পুরস্কার "মহাসঙ্গীত সম্মান" তুলে দেবার জন্য
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৫522169
  • কল্লোলদা, কিছু করুন :(
  • a x | 138.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৬522171
  • সুদীপ্ত*
  • a x | 138.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৬522170
  • রক্ত কোন সরকার থাকলে হাতে লাগতনা জানতে পারলে বেঁচে যেতাম। সুদিপ্তর দিদিও।
  • a x | 138.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৮522172
  • সুদীপ্তর দিদি ঠিকই বলেছেন। কদিন তো, তারপরেই সব ঠিক হয়ে যাবে। রাজকুমার ভুলও তো এই বেশি না সাতবছর আগেই খুন হয়েছিল।
  • a x | 138.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৩৯522174
  • সরকার থেকে কোনোরকম স্টেটমেন্ট কিছু এখনও বেরোয়নি?
  • Tim | 12.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৮:৫৫522175
  • এখন এভাবেই চলবে। কয়েকদিনের হইচই তারপর জেগে থাকবে শুধু আইপিএল।
    এদের জন্য নতুন করে কোন ঘেন্না নেই। এরা এরকমই, আর এরকম হওয়ারই কথা ছিলো।
  • lcm | 34.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:০৩522176
  • বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে ধর্মতলায় আইন অমান্যের ডাক দেয় এসএফ`আই সহ চারটি বাম ছাত্র সংগঠন...

    খুবই সিম্পল দাবী, জটিল কিছু না, এইটুকু ঘটনাতে, একে কেন্দ্র করে পুলিশ লাঠি চালিয়ে মারপিট করে একেবারে মেরেই ফেলল একটি ছেলেকে। কাগজে দেখলাম ছেলেটির দিদি লিখেছে যে কলেজ রাজনীতি করতে বারণ করেছিল ভাইকে।
    কিছুদিন আগে কলেজ ইলেকশনকে কেন্দ্র করে এক ছাত্রের (যে ছাত্র পকেটে বন্দুক নিয়ে ঘুড়ে বেড়ায়) গুলি খেয়ে একজন পুলিশ মারা গেলেন, এবং ছাত্রটিকে স্থানীয় রাজনৈতিক নেতা আড়াল করে নিয়ে চলে যায়। তখনও অনেকেই কলেজে পলিটিক্যাল অ্যাকটিভিটি নিয়ে প্রশ্ন তুলেছিল।

    এসব ঘটনা থেকে কি মনে হয় যে রাজ্য থেকে ছাত্র রাজনীতি বিলোপ করবার বা প্রভাব কমানোর একটা চেষ্টা চলছে?
  • S | 109.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:১৮522178
  • অবশ্যই। লেখাপড়ার নাম নেই শুধু রাজনীতি করা। মার শালাদের। রাস্ট্রের সব থেকে বড় জম হোলো ছাত্রসমাজ।
  • lcm | 34.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:১৮522177
  • আসল কারণ কি জানি না। এভাবে আন্দোলনকারী ছাত্র-দের ওপর, আর এমন কিছু সাংঘাতিক রাষ্ট্রবিরোধী (তিয়ানানমেন টাইপ) দাবি দাওয়া নয় - কেন এত মাস্‌ল ডিসপ্লে।
  • S | 109.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:২২522179
  • অন্তত বাড়ি বসে আইপিএল আর নাচন কোদন দেখলেই তো পারে।
  • b | 122.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:৩৩522180
  • ধিক্কার।

    এই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই।

    শালা " যেই যায় লঙ্কায় সেই হয় রাবন"
  • pi | 78.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:৩৪522181
  • সেই।
  • dukhe | 212.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:৪২522183
  • আইন অমান্য আন্দোলন। কয়েক মাস অন্তর হয় বোধহয়। কিছু লোক জমায়েত হয়। পুলিশ গাড়িতে তোলে। লালবাজারে নিয়ে যায়। আবার ছেড়ে দেয়। একটি অর্থহীন বিরক্তিকর প্রহসন। রুটিনমাফিক, ইনকন্সিকোয়েন্শিয়াল। কিন্তু এটির পিছনে 'রাজনৈতিক আন্দোলন' মার্কা লাগানো আছে। অতএব সেই জ্যোতিতে সংবাদপত্র আলোকিত হয়। সিরিয়াস মুখ করে খবর পড়তে হয়।
    মৃত্যু হয়। অকারণ। প্রাণের নিতান্ত অপচয়। কাদা ছোঁড়াছুঁড়ি শুরু হয়। চলতে থাকে। আমরা অভ্যস্ত। যার যায়, তার যায়।
  • শ্রী সদা | 132.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০৯:৫৩522185
  • কালকে কাকতালীয়ভাবেই, অফিসে বসে ডিডিদার আমার সত্তর পড়ছিলাম। তখনো এই খবর শুনিনি।
  • quark | 24.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ১০:১৫522186
  • হুম! বিকেলের ঐ খবর শোনার পর টিভির দিকে তাকাই নি। পাশের ঘরে চলছিল আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান। কানে এল "শীলা কি জওয়ানি"। ছোট ছোট বাচ্চারা টিভির সামনে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন