এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:০৯522120
  • বোঝা গেল।
    অরন্য দা, খাদ্যমন্ত্রীই এটা বলেছেন। যিনি কদিন আগে সিপিএম এর সাথে সমস্ত সামাজিক সম্পর্ক, বিয়ে দেওয়া, এমন কি চা খাওয়ার ওপর ও নিষেধাজ্ঞা জারী করেছিলেন।
  • Ishan | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:১০522121
  • এই খাদ্যমন্ত্রীটির জেনুইন চাকরি যাওয়া উচিত।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:১৪522122
  • না মানে ইয়ান জিগেস করছিল কিনা, আর কতদিন সহ্য করব। মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন এমন আশা নেই। আমি হলে করতাম এবং সেজন্যে গুরুতে আমাকে গালি দেওয়া হত।
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:১৭522123
  • https://www.facebook.com/events/234122456726079/

    আগামী কাল বিকেল ৪টেয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা মিছিল। জমায়েত কলেজ স্কোয়ার।
  • aranya | 154.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:১৮522124
  • অপর্ণা সেন কি করবেন, জানি না। তবে মানুষের ওপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদ কেউ নিজের বিবেক-বোধ থেকেই করতে পারে, রাজনৈতিক কি অরাজনৈতিক ম্যাটার করে না।
    ঝুটঝামেলায় থাকতে না চাইলে অব্শ্য আলাদা কথা।
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২১522125
  • মিছিলের পেজের বক্তব্যটা এখানেও থাক ঃ

    'college'e college'e chhatro songsod nirbachon'er dabite chhatroder ekti michhile pulishi lathicharge'e pulish custody'te mara gelen ek chhatro. Kothay bas korchhi amra? Ekhono jodi pothe na nami kobe nambo? Kal bikel 4tey College Square theke Dhormotola porjonto protibad michhil. Dol mot nirbisheshe kono doliyo banner chhara ei mrityur protibad michhile pa melan. Rashtriyo sontrasher protibad korun.'
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২২522127
  • আমি তো এখন অফিস বাস এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি। যদি কাল ৩-৩০ এর বাস ধরতে পারি, যাব।
  • Ishan | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২২522126
  • আর সত্যিই কি বুদ্ধিজীবিদের প্রতিবাদে কিছু হয়? লোকে ক্ষেপেছিল তাই নন্দীগ্রামের সময় অতো বড়ো মিছিল হয়েছিল। মিডিয়া শুধু সেলিব্রিটিদেরই ফোকাস করেছিল, তাই মনে হয়েছিল কী না কী করে ফেলেছেন। নইলে বস্তি উচ্ছেদ নিয়ে এই শঙ্খ ঘোষ, দেবেশ রায়রা নিয়ম করে বিবৃতি দিতেন। তাতে আর হত টা কি?
  • Yan | 161.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২৫522131
  • সেটাই ম্যাক্সিমিন। অত্যাচার অবিচার একটা লিমিটের উপরে চলে গেলে একটা ক্রিটিকাল মাস পরিমাণ লোকে রুখে উঠলে তবে হয়তো কিছু হবে। সেটা হওয়ার আশা করা কঠিন, অভিপ্রেতও নয় কারণ অত্যাচার বেড়ে যাক কে সেটা চায়?
    আর, এখন ইনি পদত্যাগ করলেই বা কী না করলেই বা কী? কারুকে না কারুকে তো শাসন টা চালাতে হবে। রাষ্ট্রপতি শাসন কোনো সমাধান হতে পারে না, কিন্তু অবস্থা যদি আরো খারাপ হয়, তখন কী হবে?
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২৫522130
  • অন্যান্য শহরে কিছু করলে হয় না? যাঁরা দিল্লী ইত্যাদি শহরে আছেন, কোনো দলমত নির্বিশেষে জমায়েত ডাকতে পারবেন?কল্লোলদা?
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২৬522132
  • ছত্রধর মাহাতোর সঙ্গে অপর্ণা সেন। সঙ্গে জয়, শাঁওলী ইত্যাদি.....
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:২৭522133
  • ব্যাস। হল শুরু আবার।
  • PT | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৩৯522134
  • কেন অসুবিধেটা কি হল? অপর্না সেনকে খুব অরাজনৈতিক না দেখে অস্বস্তি হচ্ছে?
  • প্পন | 190.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৪৮522135
  • সামান্য কিছুতেই এই সরকার যা দাঁত-নখ বার করছে ....

    এদেরও পার করানোর সময় এসে যাবে, শিগ্গিরই।

    অক্ষদার 9:21 PM-এর পোস্টে ক দিয়ে গেলাম।
  • Ishan | 214.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৫২522136
  • নাঃ ঘাট হয়েছে। আমি অপন্না সেনের উকিল না। তিনি তিনোমূল হলেও আমার কিছু হবার নেই। আমার ধারণা আমি ব্যক্ত করেছি। এই অবধি।
  • প্পন | 190.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৫৫522137
  • আর সিদ্ধার্থ রেগে আছে বলে বারবার আইপিএলের কথা বলছে। রাগ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক।

    কিন্তু অপারেশন সূর্যোদয়ের সময়েও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী একই জিনিস করেছিলেন, নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল। মমতা প্রাণপণে আগের সরকারের দুষ্কর্মগুলি টুকছেন, এটাই বা বাদ যাবে কেন?

    সে যাক, পাপের ঘড়া পূর্ণ হলেই এরাও যাবে। জনগণের উপর আস্থা রাখুন।
  • pi | 172.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৫৭522138
  • সেই। তবে যা ট্রেন্ড দেখছি, চৌত্রিশ বছরে ভরা ঘড়া এরা পাঁচ বছরেই পূর্ণ করে ফেলতে পারবে।
  • kc | 188.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২৩:৫৮522139
  • চাপান উতোর চাপান উতোর,!!! ধোর বাল!
  • SC | 160.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০০:০৪522141
  • অপন্না সেন হচ্ছে লেফট লিব শিক্ষিত বাঙালির করিনা কাপুর।
    মানে একটু একটু politically কারেক্ট লেফট লিব কথা বলতে পারে, আবার সানন্দার পাতায়ও সমান স্বচ্ছন্দ।
    এমন এমন সিনেমা বানায়, যা দেখলে নিজের conscience তা কিলিয়ার থাকে, কিন্তু বেশ একটা জলবত তরলং ব্যাপার, বেশি ভাবাভাবি করার কিছু প্রয়োজন নেই। কিন্তু হল থেকে বেরিয়ে ভাবা যায়, ধিনচ্যাক ধিনচ্যাক নয়, একটা সুস্থ রুচিশীল প্রগ্রেসিভ ছবি দেখলাম আজ। নিজেকে বেশ এলিট একটা ক্লাব এর সদস্য মনে হয়। অপন্না ওই প্রিয়াতে সিনেমা দেখা সাউথ কলকাতার উচ্চ মধ্যবিত্ত পালস টা ধরেন ভালো। তার সাথে ঠিক যা যা করতে হয় উনি করেন। মানে ঠিক যতটুকু রাজনৈতিক থাকলে নিজেকে প্রগ্রেসিভ বলা যায়। তাচ্চেয়ে বেশি বা কম কোনোটাই উনি করেন না।
  • PT | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০০:০৬522142
  • সরকার যা প্রত্যাশিত তাই করছে। তাই কল্লোলদার কথা একটু বদলে নিয়ে বলি যে একরাশ ঘেন্না আর একদলা থুতু রইলো এইসব বুদ্ধিজীবিদের জন্য।
  • pi | 172.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:০৯522144
  • অন্য ছেলেটিও মারা গেছে।
  • Ishan | 214.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:১২522145
  • প্রথমটায় যদিবা বেনিফিট অফ ডাউট থাকতে পারত, এটায় আর নেই। পুলিশ কাস্টডিতে মৃত্যুর দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।
  • কৃশানু | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:১৯522146
  • খবরটা কোথায়?
  • 4z | 152.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:২১522147
  • একরাশ ঘেন্না রইল এই সরকারের জন্য। ছিঃ

    এই মহিলা তো আগে পান থেকে চুন খসলেই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতেন, তো এবারে নিজে করবেন না?
  • s | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৩১522148
  • http://www.abpananda.newsbullet.in/video/kolkata/35238-2013-04-02-14-27-49
    প্রত্যক্ষদর্শীদের বক্তব্য। সুদীপ্তর ল্যাম্পোস্টের সঙ্গে ধাক্কা লেগেছিল। সে পড়ে যায়। তারপর উঠে দাঁড়ায়। প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পুলিশকে বারবার বলা সত্বেও ওকে হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করা হয় নি। অন্যান্য বাসও ওকে নিয়ে যেতে রাজী হয়নি। পরে পুলিশের গাড়ীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই সময়টা নষ্ট না হলে হয়ত ছেলেটিকে বাঁচানো যেত।
  • কৃশানু | 213.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৩৫522149
  • অনেক প্রত্যক্ষদর্শীর বক্তব্য শুনলাম। একটু আধটু পরস্পর-বিরোধীও। কাজেই কি হয়েছে বলা যাচ্ছে না, তবে কিছু তো হয়েছেই।
  • pi | 172.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৪০522150
  • নাঃ, মারা যাবার খবরটা রটেছিল।
  • s | 69.*.*.* | ০৩ এপ্রিল ২০১৩ ০১:৫৭522153
  • সুদীপ্ত পড়ে যাবার পরও পুলিশ লাঠি দিয়ে জঘন্যভাবে মারে। সকলেই এই অভিযোগ করছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন