এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৭663452
  • এরপর আসবে আর এক প্রস্থ প্রশ্ন।
  • sm | 233.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৪663453
  • বাম আমল তো স্বর্গই ছিল। আবার সিঁড়ির কি দরকার?
  • PT | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:৩৯663454
  • RR
    যা যা বলেছেন তার সবই হয়ত ঠিক। কিন্তু তা নিয়ে এখন ঘাঁটা আর সাঁই বাড়ি নিয়ে ঘাঁটাও এক ব্যাপার। তবে আমলাশোল নিয়ে আপনার ও তিনোপ্রেমীদের যত উৎসাহ নীচের খবরটা নিয়ে তার বিন্দুমাত্রও উৎসাহ আছে বলে মনে হয় না। আসলে অভুক্ত মানুষের দুঃখটা আলোচনার বিষয় নয়-উদ্দেশ্য বামেদের গাল দেওয়া। তাই শুধু আমলাশোল নিয়েই ঘাঁটতে পছন্দ করেন।
    Starvation deaths are back to haunt the state. At least six deaths have been reported from the closed Raipur tea estate on the outskirts of Jalpaiguri town over the past five days...
    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Starvation-deaths-in-West-Bengal-tea-estates-on-the-rise/articleshow/37346671.cms
  • cm | 127.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:৪০663455
  • সে আপনি বামফ্রন্ট সমর্থক বলে বলছেন।
  • sm | 233.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৮663456
  • ব্যাস শুরু হয়ে গেল; পাতার পর পাতা এক্সপ্লানেশন। জলপাইগুড়ি এসেছে; এরপর এক এক করে বিদর্ভও আসবে,কালাহান্ডি আসবে,মালকানগিরি আসবে; চাইকি, ইথিওপিয়া, নামিবিয়াও আসতে পারে।
  • cm | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩০663458
  • "এইটুকুই এখন প্রত্যাশা যে এই ধান্দাবাজ লোকগুলো অন্য কোন সরকারের আমলে আবার "অনিলায়ন" নিয়ে বাতেল্লা দেবেনা।" এরূপ প্রত্যাশার কোন কারণ নাই। অনিলায়নের স্বপক্ষে কোন প্রমাণাভাবে এ সুনিশ্চিত যে অনিলায়ন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রবাদ মাত্র।
  • ranjan roy | 192.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫২663460
  • পিটি,
    "যা যা বলেছেন তার সবই হয়ত ঠিক। কিন্তু তা নিয়ে এখন ঘাঁটা আর সাঁই বাড়ি নিয়ে ঘাঁটাও এক ব্যাপার।"
    -- না পিটি! তিনোদের কথা জানি না, কিন্তু আমার আমলাশোল নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই। ওটা এসেছে আপনারই কথা প্রসঙ্গে।
    আপনি বলেছেনঃ
    "মানুষ না চাইলে বামেরা সাইনবোর্ড হয়ে যাবে তাতে দুঃখ পাওয়ার কি আছে?
    সারা ভারতের অনেক জায়গাতেই তো সেরকম হয়েছে। কিন্তু তাতে কি ম্যালনিউট্রিশনে ভোগা ভারতীয়র সংখ্যা কমে গিয়েছে?"
    -- যেন বামেরা থাকলে ম্যালনিউট্রিশন কমতে পারে! তাই বললাম যে শুধু আমলাশোল নয়, অমর্ত সেনের সংগঠনের স্টাডি রিপোর্টেই দেখা যাচ্ছে যে ৩৪ বছর বাম আমলেও এককোটি লোক আধপেটা খায়! তাই বলা।
    আর কম্যুনিস্ট পার্টিকে লেভি না দিলেই তিনো! আপনার সাথে মতে না মিললেই তিনো?
    ভাল লাগবে যদি আপনি প্রশ্ন এড়িয়ে গিয়ে প্রশ্নকর্তাকে স্ট্যাম্প লাগানো বন্ধ করেন। আমাকে তিনোর ডিফেন্স কাউন্সিল না বলেও আমার বক্তব্যের বিরোধিতা/খন্ডন তথ্য ও যুক্তি দিয়ে করা যায়।
  • ranjan roy | 192.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৭663462
  • আর যাঁরা অনিলায়ন নিয়ে কুষ্ঠিঠিকুজি খুঁজছেন তাঁরা একটু কষ্ট করে সিপিএম এর পার্টি কংগ্রেসের আগে বঙ্গ রাজ্য ইউনিটের আত্মসমালোচনার দলিলটি দেখুন। তাতে স্পষ্ট করেই অনিলায়নের কথা স্বীকার করা হয়েছে। অর্থাৎ, পার্টির লোকজন দিয়ে শিক্ষাক্ষেত্রে নিয়ন্ত্রণের কথা।
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৩৮663463
  • আহা মিঞা সাহেব সিঁড়ি থাকলে স্বর্গে চড়বে ক্যামনে? ঃ)
  • PT | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১২663464
  • RR
    সমস্যা হচ্ছে যে আপনার বাক্যবন্ধে আমি কোন যুক্তি দেখছি না-বামেদের পা ধরে টান মারা ছাড়া।
    বামেদের "জন্য" আমলাশোল হয়ে থাকলে বামেরা যাওয়ার পরে তো ঐ জাতীয় ঘটনা আর পবতে হওয়ার কথা নয়।

    তার চেয়েও বড় কথা, অভুক্ত থাকার ঘটনাতে ঝপাং করে যেমন আপনার "আমলাশোল" মনে আসে সেই একই গতিতে "রাইপুর" মনে আসে না।
    কেন আসে না সেটা ভেবে দেখবেন।
  • PM | 116.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৮663465
  • অনিলায়ান নিয়ে এতো বেশী প্রচার হয়েছে যে সিপিয়েম নিজেও বিশ্বাস করতে শুরু করেছে ঃ)।

    অথচ এই অনিলবাবুর টাইমেই কলেজ সার্ভিস কমিসন চালু হয়েছে, স্কুল সারভিস কমিসন চালু হয়েছে। PSC ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতো সরকারী কলেজের জন্য। PSC/CSC/SSC লিখিত পরীক্ষায় দুর্নীতির অভিযোগ ওঠে নি কখনো, প্রশ্নপত্র কেনা যেতো এমন কোনো খবরো কোনোদিন শোনা যায় নি।

    কিন্তু অনিলবাবু ওপোরের বিষয়গুলোর জন্য কোনো প্রশংসা পেয়েছেন বলে শুনি নি। এগুলো কোনোটাই কেনো জানি না অনিলায়নের মধ্যে পরে না। অথচ CSC/SSC নিশ্চিত ভাবেই দুর্নীতি কমিয়েছিলো বিরাটভাবে। এগুলোর জন্যে ওনার যে প্রশংসা প্রাপ্য ছিলো সেটা আজ তিনো আমলের ৪ বছরে জলের মতো পরিস্কার।
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৪663466
  • হমমমম।ঃ))))))

    পিএম,কিন্তু দুষ্টু লোকে বলে ও ই স্কুল / কলেজ সার্ভ্স কমিশন আগে "কী সব" যেন হত।

    যেতে দাও। যেতে দাও। "কুচ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কহে না" বুইলে কিনা!! ঃ))
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৪৩663467
  • /সর্ভিস
  • quark | 24.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৪663468
  • কলেজ সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৭৯ সালে। স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৯৭ সালে। অনিলবাবু সিপিআইএমের রাজ্য সম্পাদক হ'ন ১৯৯৮ সালে।
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৬:২২663469
  • সম্পাদক না হলে "কি ভেতর থেকে ব্যবস্থা "করা যায় না? ঃ))
  • PM | 11.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৮663470
  • অনিলবাবু রাজ্য সম্পাদক হবার আগে সিপিএমের শিক্ষা সেল এ ছিলেন
  • PM | 11.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৩৬663471
  • ব্রতীন্কে-
    "পিএম,কিন্তু দুষ্টু লোকে বলে ও ই স্কুল / কলেজ সারভিস কমিশনএর আগে "কী সব" যেন হত।"

    ধরে নিলাম হতো যেমন হতো ৭৭ সালের আগেও।

    কিন্তু এই "হওয়ার" সুযোগ বন্ধ করাটা কি অনিলায়নের ক্রেডিট না ডিসক্রেডিট ?

    ১ নং এর প্রশ্ন? হ্যা বা না-এ উত্তর দিতে হবে ঃ)। এসে লিখলে শুন্য পাবে ঃ)
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪০663473
  • তার ও আগে আমার প্রশ্ন অনিলায়ন হয়েছিল ঃ হ্যাঁ কিংবা না তে উত্তর দিতে হবে?

    নো এসে। নো প্রতি -প্রশ্ন।

    তারপরে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি।
  • cm | 127.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৪663474
  • এদিকে আবার চুরির দায়ে মূলো বিধায়ক সোহরাব আলির দুবছরের জেল। তবে এ নিম্ন আদালতের রায় দেখা যাক কি হয়।
  • | 213.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:৪৬663475
  • মূলো বিধায়ক টা ব্যাপক দিয়েছে ঃ))
  • PM | 233.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:৫৫663476
  • ব্রতীন-

    "অনিলায়ন" ছিলো ? না

    সব নিয়োগ ১০০% মেরিট বেস্ড ছিলো? না (অন্তত উপচার্য/অধ্যক্ষ পদের ক্ষেত্রে নয়, অনেক নিয়োগেই দলের প্রভাব ছিলো। এগুলো প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট )

    এবার আমার প্রশ্নের উত্তর দাও ঃ)
  • Bratin | 122.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২০663477
  • নিঃসন্দেহে স্কুল সার্ভিস পরীক্ষা চালু করা সদর্থক পরিকল্পনা। পুরোপুরি না হলেও অনেক টাই পক্ষপাতিত্ব রদ করা গেছে। বাম দের এই প্রয়াস সাধুবাদ যোগ্য।
  • PM | 233.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৫663478
  • ফুল মার্ক্স !!! ঃ)
  • PM | 233.*.*.* | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৩663479
  • তবে আমার প্রশ্ন ছিলো "অনিলায়নের ক্রেডিট না ডিসক্রেডিট " ? ব্রতীন উত্তর "বাম দের এই প্রয়াস সাধুবাদ যোগ্য।" ঃ)। চাঁদ সওদাগরের বাম হাতে মনসা পূজার মতো অনেকটা ঃ)

    যেহেতু অনিলবাবু বাম-ই ছিলেন, ব্রতীনের সাধুবাদের কিছুটা অনিলবাউর-ও ( অনিলায়ন ? ) প্রাপ্য ঃ)
  • Mmu | 102.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫১663480
  • কলেজ সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৭৯ সালে। স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৯৭ সালে। অনিলবাবু সিপিআইএমের রাজ্য সম্পাদক হ'ন ১৯৯৮ সালে। :))
  • Mmu | 102.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:৫৫663481
  • quark-- 3:24 PM ' কলেজ সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৭৯ সালে। স্কুল সার্ভিস কমিশন তৈরি হয় ১৯৯৭ সালে। অনিলবাবু সিপিআইএমের রাজ্য সম্পাদক হ'ন ১৯৯৮ সালে '। :)) :))
  • TaTa | 102.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৬663482
  • আচ্ছা কেউ কি বলতে পারেন 'ব্রতীন' ঐ সব দুষ্ট লোকেদের সঙ্গে আড্ডা মারছে নাকি। কথায় কেমন যেন লাল গোলাপের গন্ধ পাওয়া যায় মনে হয়। বন্ধের দিন অফিস গেছিল ?
    তদন্ত করা দরকার।
  • Mmu | 102.*.*.* | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৩:০৮663484
  • sorry নামে ভূল লিখেছি। TaTa নই, অমি Mmu
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন