এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siddharrth | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:০৮522021
  • কি করে আসবে! স্বয়ং পুলিসমন্ত্রী তো এই পি এল উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খানের সংগে প্রবাবলি নাচছেন !
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:১৩522022
  • একটু ভুলঃ পুলিশ কিন্তু স্টেটমেন্ট দিয়ে বলেছে লাঠিচার্জে না, ল্যাম্পপোস্টের আঘাতে মারা গেছে
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:২২522023
  • ২৪ ঘন্টায় বলল কিডনিতে অব্দি আঘাত ছিল। ল্যাম্প পোস্টে লেগে সেটা একটু বাড়াবাড়ি।
  • sosen | 111.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:২৮522024
  • কে বাজিয়ে দেখবে কার স্টেটমেন্ট ঠিক? ল্যাম্প পোস্টে লেগে কিডনিতে আঘাত?
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৩২522025
  • বেশ তো a, তোমার যদি মনে হয় আমি মুখে কথা বসাচ্ছি, তা হলে তাইই :) সাংবাদিকদের আনসান প্রশ্নের জবাবে ধৈর্যহীন হওয়াটা রামাশ্যামাকে মানায়, বিমান বোসকে নয়। সাংবাদিক যদি, এমনকি বুদ্ধি দিয়েও থাকে বিমান বোসকে "কী করিতে হইবে" এই শীর্ষক, তা হলেও ঐ উত্তরটা ঔদ্ধত্যেরই বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।

    তুমি করো না।

    ব্যস, মিটে গেল।
  • Ishan | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৩৩522026
  • আমি পুলিশকে কম বিশ্বাস করি। তাই, মনে হয় ল্যাম্পপোস্ট না।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৩৫522027
  • ময়না তদন্ত হবে। এখন সেটা ইঞ্জিনিয়ার করবে কিনা তা বলতে পারবনা।
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৩৬522028
  • সুজন চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন, পুলিশের গাড়িটা কি ফুটপাথ দিয়ে চলছিল? নাকি ল্যাম্পপোস্টগুলো রাস্তার ওপর লাগানো ছিল? :)

    এটা ঘটনা, চলন্ত গাড়ি থেকে যেভাবেই ফেলা হোক, ল্যাম্পপোস্টে লেগে এই ধরণের ইনজুরি ঘটতে পারে না।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৩৯522030
  • ল্যাম্পপোস্ট না। পুলিশের লাঠির বাড়ি খেয়ে পড়ে গেছে।

    এক্ষুনি দেখলাম মমতা হাসিহাসি মুখে আই পি এল এর উদবোধনী দেখছেন।

    কিপিং পলিটিক্স অ্যাসাইড, ব্যক্তি মমতাকে এতটা ইন্সেন্সিটিভ ভাবিনি
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৪১522031
  • তার মানে তুমি প্রশ্নটা শোনোনি ঃ)
  • pi | 78.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৪৪522032
  • কিছু বলার নেই।
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৪৬522033
  • শুনেছি বলা যায় আবার শুনি নি-ও বলা যায়। সাংবাদিকদের মুখের সামনে মাইক ছিল না, মাইক ছিল বিমান বোসের মুখে, ফেড হওয়া গলায় একসাথে অনেকগুলো প্রশ্ন ছিল, যেগুলোর মূল বক্তব্য ছিল আপনারা এখন কী স্টেপ নেবার কথা ভাবছেন। এক্স্যাক্টলি কোট আনকোট করে বলা সম্ভব নয় ঠিক কী কোশ্চেন এসেছিল।

    আমার বক্তব্যটা বোধ হয় তুমি এখনও বুঝে উঠতে পারো নি। সাংবাদিকরা কী টাইপের কোশ্চেন করে খোঁচাবার জন্য, সে আমার কিছুকিঞ্চিত জানা আছে। আমি আমার বক্তব্যটা এই প্রসঙ্গে আরেকবার বুঝিয়ে দিই, ভিড়ের মধ্যে কোনও সাংবাদিক যদি বিমান বোসকে এই প্রশ্নও করেঃ "তুই বালটা কী ছিঁড়বি এবার?", তা হলেও বিমান বোসের এই রকমের জবাব দেবার এক্তিয়ার নেই।

    নিজের পার্টি ওয়ার্কারের মৃতদেহের সামনে দাঁড়িয়ে "সাংবাদিকদের বুদ্ধিতে চলি না" বলার জন্য কোনও অজুহাতই আমার কাছে যথেষ্ট নয়।

    তুমি শুনেছিলে কী বলেছিল সাংবাদিকরা?
  • siki | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৪৭522034
  • সিদ্ধার্থ, জাভেদ শামিম অফিসিয়ালি ল্যাম্পপোস্টই বলেছেন। অবশ্য পরিবর্তনের রাজ্যে, কবি বলেছেন, পোস্ট তো একটিই, বাকি সমস্তই ল্যাম্পপোস্ট। সুতরাং, জাভেদ শামিমও টেকনিকালি কারেক্ট। ল্যাম্পপোস্টের আঘাতেই সুদীপ্তর মৃত্যু, বলা যেতে পারে।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫১522036
  • না না, আমি বলতে চাইছিলাম যে পুলিশ বলছে ল্যাম্পপোস্ট, কিন্তু আসলে পুলিশের লাঠির বাড়ি খেয়েছে, খেয়ে পড়ে গেছে।

    ওর সাথে ছিল এমন ছেলের মুখ থেকে শোনা খবর। ভেরিফাই করলাম অন্যদের কাছেও, যারা কাছেপিঠে ছিল
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫১522035
  • আমার ভাগ্নী ওখানে ছিলো, পরের বাসেই। ল্যাম্প পোস্টে ধাক্কা সম্পূর্ণ বাজে কথা।
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৪522037
  • এই রোজ রোজ ল্যাম্পপোস্ট না লাঠি, বিমান বোস ঠিক না সাংবাদিক ঠিক, এই ধরণের চুলচেরা পোস্টের পর পোস্ট ভালো লাগে? সব সময়ই? পুলিশের মারে সরকারের বিরোধী পক্ষের নিরস্ত্র একটি ছেলে মারা গেছে। বাকি সব অবান্তর হওয়া উচিৎ এই মুহূর্তে।
  • Ishan | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৫522038
  • একদম। অক্ষদাকে ক।
  • | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৬522039
  • অক্ষকে অক্ষরে অক্ষরে সমর্থন
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৭522041
  • প্রশ্ন শুনেছিলে কি না কেন জানতে চাইলাম? সেটা তোমার সুইপিং স্টেট্মেন্টের জন্যেঃ "কোন সাংবাদিক ওকে বুদ্ধি দিতে গেছিল?"। এখন এদিক সেদিক বলে নিজের কথা পাল্টালে চলবে?

    আমি হলে, কিছু মনে কর না, দুটো দিক ভাবতাম। নিজের পার্টির ছেলে মারা যাবার পর কিরকম জ্বলে থাকতে পারে যে এইরকম বাইট দিচ্ছে - এইটা ভাবলে বিমান বোসকেও মানবিকই মনে হত। বিমান বাবু বেসিকালি উদ্ধতই, আর বহু ক্ষেত্রে ওনার মন্তব্য আনকলড ফর লাগে, কিন্তু এই স্পেসিফিক ক্ষেত্রে লাগেনি আমার।
    তবে, ঘটনাটা শুনে একটু আপসেট ছিলাম বলে তোমার কথা খারাপ লেগেছিল, বাদ্দাও
  • কৃশানু | 213.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৮522042
  • তীব্র ধিক্কার। পথে নামবার প্রয়োজন বোধ করছি।

    বিমান বসু-র বক্তব্যে ঔদ্ধত্য পাই নি (মমতা-র বা তার দলের লোকেদের বিভিন্ন বক্তব্যের সাথে তুলনা করতে চাইছি না, জাস্ট কোনো মানে হয় না), তবে আমার মনে হয় আরেকটু সাবধান হওয়ার দরকার সাংবাদিকদের মুখোমুখি হবার সময়। কিন্তু বিভিন্ন পদের নেতা-নেত্রীরাও মানুষ, কুড়ি বছর বয়স্ক দলীয় কর্মী, ছাত্র, পুলিশের লাঠি চার্জে মারা গেলে আমার মনে হয়, উত্তেজনায় এইরকম একটি মন্তব্য বেরিয়ে আসতেই পারে, হয়ত অনভিপ্রেত। বিমান কিন্তু প্রশাসন চালান না।

    কদিন আগেই কাগজে পড়েছিলাম প্রদীপ তা-র মেয়ে নিয়মিত লাঞ্ছিত হচ্ছেন। হা:।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২০:৫৯522043
  • অক্ষ, আপনি যেই 'পুলিশের মারে' কথাটা ইউজ করলেন, অটোমেটিকালি ল্যাম্পপোস্ট থিওরীটা নেগেট হয়ে গেল।

    ল্যাম্পপোস্ট বনাম লাঠি তো ইম্পরটান্ট হবেই। প্রথমটা হলে পুলিশের ভুমিকা লঘু হয়ে যায়।

    না, ছেলেটার জন্যে আমার কষ্ট হচ্ছে না, কারণ আমি চিনতাম না। আমার রাগ হচ্ছে, কান্না পাচ্ছে। কার ওপর, ঠিক জানি না।

    সরি। আপনার কথাই ঠিক। একটা ছেলে মারা গেল, যে দলের-ই হোক, সেটাই আসল।

    কিন্তু আমায় স্তম্ভিত করে দিল সরকারের স্ট্যান্ড। মমতা এখনো আই পি এল-এ? স্পিচ দিচ্ছে? নাচ দেখছে?
  • a | 132.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০১522044
  • অক্ষ,
    আমাকে উদ্দেশ্য করে বলার হলে নাম ধরেই বলবেন।
    কে কি বলবে না বলবে, কোনটা উচিৎ অনুচিৎ সেটা ঠিক করার ভার আপনাকে কেউ দিয়েছে বলে জানা নেই।
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০২522045
  • আমি আদৌ অবাক হইনি। লোকজন যতই বলুক যে তারা মমতাকে চিনতে পারেনি।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০৪522046
  • এবং সেই সাথে ঔদ্ধত্যকারে কয় সেটাও আমরা এই বারে শিখে ফেলব। বুক ফুলিয়ে নির্জলা মিথ্যেতেও যারা ঔদ্ধত্য পাচ্ছিনা তারাও শিখব।
  • fsck | 24.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০৬522047
  • পুরভোটের সময় পাটুলিতে সিআরপির গুলিতে যে ছেলেটা মারা গেসলো, মমতা তাকে এলাকার গুন্ডা বলে আখ্যা দিয়েছিলো। সেই নিয়ে শীর্ষেন্দু অবধি মুখ খুলেছিলেন। একে কী বলে সেটা দেখার।
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০৭522048
  • তা বলে আই পি এল দেখবে?

    এরা কি মানুষ??????
  • sosen | 111.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:০৮522049
  • একটা ছেলে, বিনা কারণে মরে গেল। বাকি সব কিছু অবান্তর।
  • a x | 138.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:১০522050
  • SFI কী করবে ঠিক করেছে? কেউ জানো?
  • সিদ্ধার্থ | 233.*.*.* | ০২ এপ্রিল ২০১৩ ২১:১২522053
  • কাল মিছিল করবে সুদীপ্তর বডি নিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন