এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০২663418
  • ঃ)
  • quark | 24.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৬663419
  • ওপরের ভিডিওতে 3:48 মিনিট আর 5:30 মিনিট ভালো ক'রে দেখুন
  • quark | 24.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:২৭663420
  • ঐ বিধানসভা ভাঙচুরের ভিডিও
  • ঊমেশ | 118.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৩663424
  • এটা মনে হয় PT'দা কে শিক্ষে দেবার জন্যে।
    PT দা কোনোদিন অর্পিতা ঠিক সম্মান টুকু দিলো না, তাই তো অন্যদের দায়িত্ব নিতে হলো।

    আমিও স্মাইলি দিলাম।ঃ-)))
  • Bratin | 122.*.*.* | ০৪ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৩০663426
  • মহানায়ক সন্মান দেব পাচ্ছে।

    শম্ভু মিত্র সন্মাম যে অর্পিতা পাবে এ আর অবাক কান্ড কী!!

    এদের লজ্জা ও করে না। ঃ))))
  • pi | 24.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৮663428
  • কিছু 'আরাজনৈতিক' কাজকর্ম, যেগুলো করা নিয়ে কারু কারু ভারি আপত্তি।

    'বিদ্যুতের মাশুল কমানোর দাবিতে খোলা আকাশের নিচেই অনশন শুরু করলেন বিদ্যুৎ মাশুল বৃদ্ধিবিরোধী গণ–আন্দোলনের কর্মীরা। শনিবার বিকেলে সি ই এস সি–র সদর দপ্তর ভিক্টোরিয়া হাউসের সামনে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিসের অনুমতি না মেলায় কোনও মঞ্চ বঁাধা যায়ন। ভিক্টোরিয়া হাউসের কাছে অনশনে বসতে চেয়ে পুলিসের কাছে বহুবার আবেদন করেছিলাম। এদিন বিকেল থেকেই সমবেত হতে থাকেন আন্দোলনকারীরা। সেখানে ম্যাটাডোরকে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। অনশনকারীরা হলেন— সমাজকর্মী তনভীর আহমেদ খান, শ্রমিক আন্দোলনের নেতা সুমিত বাগচী, অর্থনীতির গবেষক, ছাত্রনেতা জিকো দাশগুপ্ত, ৩ ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া পায়েল চৌধুরি, অরিত্র মজুমদার, সায়ন রায় ও ব্যবসায়ী বিপ্লব ভট্টাচার্য। বিদ্যুতের দাম কমানোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য অনশন চলবে। ভিক্টোরিয়া হাউস–চত্বর ঘিরে কড়া পুলিসি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এদিনের কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ বসু, শুভনীল চৌধুরি, তুষার চক্রবর্তী, দেবর্ষি চক্রবর্তী প্রমুখ। সি ই এস সি, রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদ এলাকার বিদ্যুতের দাম কমানোর দাবিতে আগেও পথে নেমেছিল গণ–আন্দোলনের কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হস্তক্ষেপের দাবি জানিয়েছিলেন তঁারা। এদিন অনশনমঞ্চ থেকে ফের বর্ধিত মাশুল প্রত্যাহারের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা সি ই এস সি–র সমালোচনা করেন। তঁাদের দাবি, মাশুল বৃদ্ধির সময় বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান পদ শূন্য ছিল। বিদ্যুৎ মাশুল বৃদ্ধির সময় গ্রাহকদের সঙ্গে কোনও আলোচনা করা হয় না। দেশের বহু রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানোর সময় গ্রাহকদের মতামত নেওয়া হয়। এদিকে, ভিক্টোরিয়া হাউসের চারিদিক গার্ডরেল, ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। উপস্থিত ছিলেন প্রচুর পুলিসকর্মী। বক্তৃতার পাশাপাশি রয়েছে সিনেমা, পথনাটক, গান। আন্দোলনকারীদের মধ্যে ছাত্র–যুবদের উপস্থিতি চোখে পড়ার মতো। মঞ্চ তৈরির অনুমতি মেলেনি। তাই ভিক্টোরিয়া হাউসের আশপাশে যে যেমন জায়গা পেয়েছেন বসে পড়েছেন। অনেকে যেমন বসে পড়লেন পিচ রাস্তায় কাগজ পেতে। আবার কেউ শান–বঁাধানো উঁচু জায়গায়। বিকেলে কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা চৌরঙ্গি রোড দিয়ে হর্ন বাজিয়ে ছুটে চলেছে একের পর এক গাড়ি। আর তার পাশেই তখন বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে গণ–আন্দোলনের কর্মীরা বক্তৃতা করছেন, গান গাইছেন।'

    http://aajkaal.in/kolkata/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8/
  • pi | 233.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪663429
  • 'বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনকারী ও অনশনকারীদের গ্রেফতার করলো পুলিশ
    ....................................................................................
    গতকাল ভিক্টোরিয়া হাউসের সামনে আন্দোলনকারীদের কয়েকজন অনশনে বসেন, পুলিশ প্রথম থেকেই কোন ছাউনি বা তোষক লাগাতে দেয় নি, ফলে খোলা ফুটপাথে শুরু হয় অনশন, চড়া রোদে ছাউনি ছাড়া অনশন চলতে থাকে... অনুরোধ করা সত্ত্বেও পুলিশ ত্রিপল খুলে নিয়ে চলে যায়, এরপরে দুপুরের দিকে অনশনকারীদের সহ প্রায় ১৮ জনকে গ্রেফতার করে তুলে নেওয়া হয় এবং জোর করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়... গণমাধ্যমে এই আন্দোলনের কভারেজ দেখে সরকার শেষ পর্যন্ত পুলিশকে বঙ্গবিভূষণ গোয়েঙ্কার দালালির ভূমিকায়ও নামিয়ে দিলো, ভাবতেও অবাক লাগে এই সরকার এমন এক মহিলা পরিচালনা করছেন যিনি কারণে-অকারণে নানা ধরনের অজস্র আন্দোলন করেছেন, আজ সরকারে গিয়ে উনি সবচেয়ে বড়ো অগণতান্ত্রিক এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে উনি গায়ের জোরে বন্ধ করে দিতে চান, এবারেও তার ব্যত্যয় ঘটলো না...
    ....................................................................................
    জোর করে আন্দোলন বন্ধ করার এই অপচেষ্টার বিরুদ্ধে জনমত গড়ে তুলুন, রুখে দাঁড়ান !!!
    বিদ্যুৎ মাশুল বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে !!!'

    --

    এই লেখাটা একজন সিপিএম সমর্থক শেয়ার করেছেন। যাক, তাও সবাই এখানকার কিছুজনের মত ...
  • PM | 233.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৬663430
  • পাই "ব্যাগরাপন্থা"র ডেফিনিসন গুলিয়ে ফেলছেন ঃ)
  • PT | 213.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:১৭663431
  • শেষ পর্যন্ত সেই সিপিএমের শরণাপন্ন?
  • pi | 233.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:২২663432
  • কীসের শরণ ?

    এসব আন্দোলন বা আন্দোলনকারীদের আপনার মত গাল পাড়েন না, এরকম সিপিএম সমর্থক ও অনেকে আছেন, সেটা বলার মানে সিপিএম এর শরণাপন্ন হতে হচ্ছে বুঝলে সেটা আপনার বোঝার সমস্যা। সেনিয়ে কোন কথা বাড়াতে চাইনা।
  • 0 | 75.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৫১663433
  • মাস্টারমশাই সব বোঝেন। ওনার বোঝার সমস্যা নিয়ে খোঁটা দেবার জন্য উনি এবার চোখা চোখা প্রশ্নবাণ নিক্ষেপ করবেন।
  • pi | 24.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:১২663434
  • যাঁরা 'জনগণ বলতে জনা দশেকের সমাহার', মাসিক ধর্না আর এনিয়ে সরকারের কোন হেলদোলই না হওয়া নিয়ে খুব চিন্তিত/আনন্দিত ছিলেন, তাঁদের জন্য।





  • PT | 213.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৩663435
  • এত ছবি দেখানোর দরকার নেই। হয় সরকারে যেতে হবে বিদ্যুতের মাশুল কমানোর জন্য নয় বামেদের সঙ্গে নিয়ে চাপ সৃষ্টি করতে হবে। যেমন কিনা তিনোকে সঙ্গে না পেলে ন্যানো আটকানো যেতনা। (শেষের বাক্যে নজরটান)

    এখানে এখনো আআপ আসেনি, কং সাইনবোর্ড আর দিনে দিনে বিজেপি ক্ষীয়মাণ। তাই এলিমিনেশন পদ্ধতিতে বামেদের সাহায্য (=শরণ) ছাড়া আসল কম্মটি সম্পন্ন করা যাবেনা।
  • .. | 113.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৩663436
  • মিত্র বাবু গিয়েছেন KBC তে -------
    অমিতাভ = মিত্র বাবু অনেক অনেক অভিনন্দন KBC তে আসার জন্য। আপনি এতো ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের জন্য সময় বার করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।
    মিত্র বাবু = ব্যস্ততা আর কোথায়!! সারাদিনই তো পিজিতে শুয়ে কাটাই ------
    অমিতাভ = মিত্র বাবু ৫০০০ টাকার প্রথম প্রশ্ন এই আপনার স্ক্রিনে --------
    মিত্র বাবু = আরে থামুন থামুন!! এতো কম টাকার খেলা আমি খেলি না। আমার রেপুটেশান জানেন না!!
    অমিতাভ = কিন্তু মিত্র বাবু এটা তো KBC এর নিয়ম।
    মিত্র বাবু = লাখ থেকে শুরু করলে করুন, না হলে আমি চললাম---
    অমিতাভ = আচ্ছা ঠিক আছে তাই হোক।
    ১ লাখ টাকার প্রথম প্রশ্ন এই আপনার স্ক্রিনে -----
    কোন প্রানীর দৃষ্টি শক্তি সবচেয়ে প্রখর ?
    a. ঈগল b. চিতা c. গিরগিটি d. হাঙর
    মিত্র বাবু = কিছুদিন আগে পর্যন্ত ঈগলের দৃষ্টি শক্তিই প্রখর ছিল। তবে বর্তমান রাজনৈতিক অবস্হা দেখে মনে হচ্ছে অপশন c. গিরগিটি।
    অমিতাভ = কম্পিউটার জি অপশন c কো লক কিয়া যায়ে।
    হ্যাঁ একেবারে সঠিক উত্তর।
    মিত্র বাবু ৫ লাখ টাকার পরবর্তী প্রশ্ন এই আপনার স্ক্রিনে ------
    এনাদের মধ্যে কে উপাধক্ষ্য, যিনি আবার gynaecologist ও বটে-----
    a. কাকলি b. ছেনালী c. মিতালী d. পূর্বালী
    মিত্র বাবু = সদ্য জোর গলায় ঘোষনা করলেন! বিধানসভায় গেলে ন-মাসের বাচ্চা খসিয়ে দেবেন! এরপরও আপনি জিজ্ঞেস করছেন! অপশন b. ছেনালী।
    অমিতাভ = কম্পিউটার জি অপশন b. ছেনালী পর তালা লাগাইয়ে।
    মিত্র বাবু আপনি এবারেও সঠিক উত্তর দিয়েছেন।
    ১০ লাখ টাকার পরবর্তী প্রশ্ন এই আপনার স্ক্রিনে ---
    টেটের প্রশ্ন চুরির দায় কার ?
    a. ডাক বিভাগ b. পুলিশ c. শিক্ষা পরিষদ d. সরকার
    মিত্র বাবু = টেটের রেট তো ১২ লাখ!! আমার বেলায় ১০ লাখ কেন? চিটিং চিটিং।
    অমিতাভ = দাদা 'চিটিং' শব্দটি আপনার মুখে মানায় না।
    মিত্র বাবু = আমি 'ফোন অ়্যা ফ্রেন্ড' নেব।
    অমিতাভ = বলুন কোথায় ফোন লাগাবো!
    মিত্র বাবু = কোথায় আবার! কালিঘাটে। কাজলা দিদিকে।
    অমিতাভ = এখনও আপনার ফোন উনি রিসিভ করেন!!
    মিত্র বাবু = মাঝে মধ্যে করেন আরকি!
    অমিতাভ = কম্পিউটার জি কালিঘাটে ফোন লাগাইয়ে প্লিজ-----
    হ্যালো আমি KBC থেকে অমিতাভ বলছি ----
    কাজলা দিদি = KBC! সেটা আবার কি! নতুন চিট ফান্ড নাকি!!!!
    অমিতাভ = আরে না না। কৌন বানেগা ক্রোরোড়পতি। মিত্র বাবু আপনাকে কিছু জিজ্ঞেস করতে চায়। মিত্র বাবু আপনার সময় শুরু হচ্ছে এখন -----
    মিত্র বাবু = দিদি টেটের প্রশ্ন চুরির দায় কার?
    কাজলা দিদি = বল সিপিএমের চক্রান্ত।
    মিত্র বাবু = দিদি ওটা তো অপশনে নেই! অপশনে আছে ডাক, পুলিশ, শিক্ষা পরিষদ, সরকার।
    কাজলা দিদি = তাহলে ডাক ব্যবস্থার উপরেই নামিয়ে দে। সেন্ট্রাল গর্ভমেন্ট ঝামেলা সামলাবে।
    অমিতাভ = মিত্র বাবু আপনার সময় শেষ। বলুন কোনটা সঠিক উত্তর ------
    মিত্র বাবু = অপশন a. ডাক বিভাগ।
    অমিতাভ = কম্পিউটার জি অপশন a. ডাক বিভাগ পে তালা লাগাই য়ে।
    মিত্র বাবু এটা ভুল উত্তর!!!!
    আপনার এখন একটা লাইফ লাইন আছে।
    মিত্র বাবু = বলেন কি!! আমার লাইফ লাইন এখনও আছে !!!
    অমিতাভ = আপনার ১০ লাখ টাকার প্রশ্ন এই আপনার স্ক্রিনে ----
    CGO কমপ্লেক্স কোথায় অবস্হিত?
    a. শ্যামবাজার b. ডালহাউসি c. সল্টলেক d. ভবানীপুর
    মিত্র বাবু = আমার শরীর খারাপ লাগছে। আমি আর খেলব না।।।।।।
    ( CGO Complex এর নাম শুনে মিত্র বাবুর প্যানিক অ্যাটাক হওয়ায় খেলা বন্ধ)
  • .. | 113.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:২৫663437
  • রাজা = ওহে মন্ত্রী ধর্মঘট হয়েছে কি যথার্থ!
    মন্ত্রী = মহারাজ ধর্মঘট পুরোপুরি ব্যর্থ।
    রাজা = তবে রাজপথ কেন ফাঁকা? বন্ধ কেন যানবাহনের চাকা!
    মন্ত্রী = মোটেই না মহারাজ, ৯০% হাজিরা ছিল নবান্নে আজ।
    রাজা = তবে চোখে ভুল দেখলাম কি আমি একা!
    বিদুষক = ব্যাটা মন্ত্রী সবকিছু জেনেও সাজছো তুমি ন্যাকা!!!
    রাজা = রানীর মাথায় পড়লো বাজ! ব্যাটা প্যায়াদা গুলো সব ফাঁকিবাজ!!
    মন্ত্রী = মহারাজ রানীই শ্রেষ্ঠ, প্যায়াদারা চেষ্টা করেছে যথেষ্ট।
    রাজা = ধর্মঘট নিয়ে প্রচার সারা দুপুর!
    মন্ত্রী = আজ্ঞে যোগ্য জবাব পেয়েছে বহরমপুর।
    বিদুষক = জনগণ বলছে প্যায়াদারা আজ দলদাস, উর্দির গায়ে গজিয়েছে ঘাস।
    রাজা = রানীর বিরুদ্ধে জেহাদ! সাংসদের মাথাও যাবে না লাঠির আঘাত থেকে বাদ! চলবে আরও রক্তপাত।
    ঠিক কিনা!!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
    রাজা = রানীর পেছনে শুড়শুড়ি! ব্যাটা পুরোভোটে কেড়েছ না শিলিগুড়ি!
    মন্ত্রী = মহারাজ অশোক বাবু দিচ্ছেন প্রিজন ভ্যানে হামাগুড়ি।
    বিদুষক = মানুষ কিন্তু দেখছে সব, হচ্ছে না বড়ো বাড়াবাড়ি!
    রাজা = উত্তপ্ত কেন মহম্মদ বাজার! কারা দিল আর কারা খেলো মার!
    মন্ত্রী = রাজ পতাকাধারী বহিরাগত ছিল হাজার হাজার।
    বিদুষক = ওরাই তো করলো বিরোধীদের পার্টি অফিস ভেঙে ছারকার।
    রাজা = রানীই একমাত্র সরকার, প্রতিবাদে এমন শিক্ষাই দরকার।
    ঠিক কিনা!!!
    পরিষদ = ঠিক ঠিক ঠিক।
    রাজা = ওহে জ্যোতিষী ওটা কি? পঞ্জিকা নাকি!
    জ্যোতিষী = আজ্ঞে হাতের কাছে রাখি, কখন কি দেখে দিতে হয়, তা কি বিষয়?
    রাজা = তোমার পঞ্জিকা কি কয়? ২০১৬ তে আছে কি কোনো ভয়!
    জ্যোতিষী = মহারাজ সময় মোটেই ভালো নয়।
    রাজা = আসবে কি জয়! নাকি এবার পরাজয়!!
    জ্যোতিষী = কঠিন সময়, জয় নিয়ে আছে সংশয়।
    রাজা = আর কি বলে গ্রহ নক্ষত্র?
    জ্যোতিষী = হীরক রাজ্যে অনাচার সর্বত্র।
    রাজা = জনগণ কি কয়? ওরা পাশে থাকবে নিশ্চয়ই!
    জ্যোতিষী = জ্যোতিষ গণনা, বিফল যায় না! জনগণকে পাশে পাবার ক্ষীণ সম্ভাবনা।
    রাজা = ব্যাটা বলে কিরে! মগজ ধোলাই দাও আগে জ্যোতিষীরে।
  • Mmu | 102.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২১:৪২663439
  • PT দা, বামেদেরই এখন সাহায্য করা দরকার। এ ভাবে কিছু দিন আরো গেলে কং এর মতই অবস্থা হবে। --------সাইন বোর্ড---------
  • PT | 213.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২৩663440
  • মানুষ না চাইলে বামেরা সাইনবোর্ড হয়ে যাবে তাতে দুঃখ পাওয়ার কি আছে?
    সারা ভারতের অনেক জায়গাতেই তো সেরকম হয়েছে। কিন্তু তাতে কি ম্যালনিউট্রিশনে ভোগা ভারতীয়র সংখ্যা কমে গিয়েছে?
  • ranjan roy | 132.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৩৪663441
  • অবশ্যই কমে নি। কিন্তু বামেদের সঙ্গে গেলেও যে কমবে না সেটা পাবলিক আমলাশোল থেকেই জেনে গেছে, এই আর কি!
  • PT | 213.*.*.* | ০৬ সেপ্টেম্বর ২০১৫ ২৩:৪৭663442
  • এই তো তিনোদের অক্সিজেন জোগানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে গিয়েছে। এর পরে সাঁই বাড়ি ইত্যাদি আসতে শুরু করবে।
  • harmad | 203.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০০:২৩663443
  • অবাক লাগে এখনো "educated" লোকে ঘুরিয়ে এদের সমর্থন করে।
    তাই বোধহয় কবি বলেছিলেন - "রেখেছ বাঙ্গালী করে মানুষ করনি"
  • Mmu | 87.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০১:৪৫663445
  • PT দা- ওটা তৃনমূলীদের অক্সিজেন দেওয়া নয়। আপনার আর ওনার মধ্যে ফারাক হল এটাই- উনি বাস্তব বাদী কম্যু আর আপনি একগুঁয়ে (ভুলে যাব বাবার নাম, ভুলব নাকো ভিয়েত নাম )। ঃ))
  • PT | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৩০663446
  • কে কম্যু? RR? উনি তো কব্বে নিজেকে অ-কম্যু বলে ঘোষণা করে দিয়েছেন।
    এঃ গুরু না পড়ে পিছিয়ে পড়ছেন যে!!
  • | 213.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৪১663447
  • হমমম ঃ))
  • ranjan roy | 132.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:০৫663448
  • পিটি,
    আপনি সবার প্রশ্নপত্র তৈরি করে যাচ্ছেন, তো মডেল আন্সার পেপারও তোরি করে দিচ্ছেন কি?
    আপনার মডেলে খাপ না খেলেই তিনোদের বাঁচানোর প্রচেষ্টা বলে দেগে দেওয়া?
    গুরুর পাতায় কাউকে মারা যায় না, তো বাঁচানো দূর অস্ত! সে তিনো-কং-মাকু-নকু যেই হোক,
    সোজাসুজি একটি কথা বলুন না?
    ১)আমলাশোলে মৃত্যু বাম আমলে হয়েছে কি না?
    ২) সেই মৃত্যু অপুষ্টি জনিত কারণে কি না?
    ৩) ৩৪ বছরের বাম শাসনের পরও বঙ্গের বিস্তৃত এলাকায় অনুমানিত ১ কোটির উপর লোক একবেলা খেয়ে বেঁচে আছে এ নিয়ে রিপোর্ট অমর্ত্য সেনের "প্রতীচী" ট্রাস্টের রিপোর্টে প্রকাশিত হয়েছিল কি না?
    ৪) এ নিয়ে EPW তে রিপোর্ট বেরিয়েছিল কি না যাতে এনিয়ে বাম সরকারের নিজস্ব বিভাগীয় রিপোর্টও কোট করা হয়েছিল?
    ৫) ভুক্তভোগীদের অধিকাংশ রাঢ় এলাকার প্রান্তীয় মানুষ, সত্যি কি না?
    এসবগুলো বাম আমলেই প্রকাশিত, তখন তিনো সরকার ছিল না।
  • cm | 127.*.*.* | ০৭ সেপ্টেম্বর ২০১৫ ২২:২৫663451
  • বাম আমলে মাটি খুঁড়ে তেল বের করা হয়নি কেন? স্বর্গের সিঁড়ির টেন্ডার অব্দি ডাকা হয়নি কেন? জবাব চাই, জবাব দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন