এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • স্বামী বিবেকানন্দ-একটি নির্মোহ ব

    Biplab Pal
    অন্যান্য | ১৫ জানুয়ারি ২০১২ | ১০৭৮২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২০515782
  • ঐ অভিধানে কামাই মানে কী ?
    কাম আসা ? :)
  • pi | 72.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২২515784
  • নাকি বিউটি ইজ গড ?
  • name | 69.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৩515785
  • নাহ, আকা নেমের কি সেই চোখ আছে যা দিয়ে সে শ্রীরামকৃষ্ণকে দেখবে? না কি বৌয়ের প্রতি আপনার যে আনুগত্য (পি-এমের রিমিকে বলা পোস্ট যে গায়ে লেগেছিল দেখতেই পাচ্চি :-)) তেমন আনুগ্‌ত্‌য়ই আছে এমন কি নিজের, এই ছোটো আমিটার প্রতিও? তাই সে অথেন্টিক বই আর তার স্বঘোষিত ইন্টারপ্রেটারদের শুধু দেখেই যাবে। মুগ্‌ধ হয়ে! যাক গে, আর পড়াশোনা করতে হবে না। খুশী? পড়তে বলে যে অধম্ম করেছিলুম সে দোষ্টো ক্যেট্যে গেল তো বাবু?
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৪515786
  • তাতিনের জন্য ঠাকুর বহুদিন আগেই বলে গেছেন - ""ওরে পোদো, ঠিক বয়েসে বিয়ে কর, নইলে স্বপ্নদোষে মরবি।""
  • aka | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৫515788
  • আ: সময় নষ্ট করবেন না। পড়া শুরু করুন

    http://www.kathamrita.org/KathamritaMain.htm


    একটু বাদে লিখে দিচ্ছি কামিনি কাঞ্চন নিয়ে কে কি মানে করেছে। অপেক্ষা করুন। আমার লেখাটা পড়া হলে আসলি মাল দিয়ে শুরু করুন।
  • pi | 72.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৫515787
  • পিনাকীদা দেখি কোন খবরই রাখে না ;)
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৬515789
  • অ্যাঁ, বিয়ে হয়ে গেছে নাকি??????
  • name | 69.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৭515793
  • রিমি ঠিকই বলছেন। শ্রীরামকৃষ্ণকে ভগবানের অংশ বলে প্রচার করা ঠিক না। ওটা সত্যের অপলাপ। তিনি স্বয়ং ভগবান, যাঁকে বলে পূর্ণ ব্রহ্ম। সংশোধন করে দিলাম! আর কিছু?
  • rimi | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৭515791
  • সেক্ষেত্রে, তাতিনই ঠাকুরের নব অবতার নিগ্‌ঘাত! :-))

    আহা কি নিম্মল :-))
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৭515790
  • ইয়ে তো বহুৎ না ইনসাফি হুয়ি। :-(
  • rimi | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৮515794
  • তাতিন যদি বিয়ে করেও থাকে, "ঠিক" বয়েসে তো বিয়ে করে নি। তাই স্বপ্নদোষ।
  • tatin | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:২৯515795
  • sda,riddhi
    মদ গাঁজা খেয়ে বা সুন্দরসুন্দর ছবি কিম্বা কামিনী কিম্বা কমুক সংগ পেয়ে 'আমি তৃপ্ত, আমার অস্তিত্ব নিয়ে ক্ষোভ,হতাশা নেই। মদগাঁজা ছবি ফুরিয়ে যাওয়া, এমন কী অস্তিত্ব শেষ হয়ে যাওয়াও বা যাওয়ার আশংকাও আমার আনন্দ নষ্ট করেনা -- এরকম ভাবতে পারলে আলাদা করে ঈশ্বর খোঁজার দরকার নেই, আপনি ঐশ্বর্য (রাই বচ্চন নহে) পেয়ে গ্যাছেন।

    সেইটে ভাবতে পারেনি বলেই গিরিশ নজরুল বা কোহেন ইঙ্গমার আলাদা করে ঈশ্বরপ্রয়াসী হন
  • T | 14.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩০515796
  • @pi, ইয়ে বলতে চাইছি ঐ গোটা ব্যাপারটাই কেমন কিছু কিছু স্বত:সিদ্ধের ওপর দাঁড়িয়ে আছে না, যেগুলো মানুষ 'ধরে' নিয়ে শুরু করে। সমান্তরাল সরলরেখার স্বত:সিদ্ধ ইউক্লিড ধরেছিলেন তাই একরকম জ্যামিতি খাড়া করেছেন। রিম্যান অন্যধরেছেন ফলে অন্যরকম জ্যামিতি পাওয়া গেল। এখানেও কি সেরকমই কিছু হচ্ছে না। বিউটি ট্রুথ এসবের ধারণার পিছনে ছোটোবেলা থেকে তৈরী হওয়া ট্রেইন্ড ব্রেন ফাংশন কে অস্বীকার করা যাবে না। ফলে প্রত্যেকেই, বিউটি ইত্যাদির ধারণা তৈরী করে কিছু বেসিক এলিমেন্টারি স্বত:সিদ্ধএর কম্বিনেশন থেকে। তাই বিউটি ইজ গড আপনি বলতেই পারেন, কিন্তু ঋদ্ধির প্রশ্নটা ছিল গড ইজ বিউটি কিনা
  • pi | 72.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩১515798
  • ট, নানা ঋধির সাবট্র্যাকশন অনুযায়ী ওটাই দাঁড়াচ্ছে :)
  • name | 69.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩১515797
  • হ্যাঁ হ্যাঁ আকা খেয়ে এসে জমিয়ে লিখুন। নিশ্চয়ই অপেক্ষা করব। পড়ব বলেই তো আসা! নি সৌভাগ্য! বিপ পালের লেখা পড়তে পেরেছি আর আপনার্টা পার্ব না?
  • pi | 72.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩৩515799
  • *T

    **ঋদ্ধি

    **৮ গান্ধী - কীটস

    উফফ ! এক লাইনের কারেকশন তিন লাইন :((
  • aka | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩৪515800
  • নেমে এত খাই খাই কেন? আমরা কর্মযোগী মানুষ একরোকে কম্ম করে যাই। :)
  • Somnath | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩৭515801
  • আর একটা কথা বলেই যাই, ভক্তি টক্তি আমারও বিশেষ নেই, কোনো লোকের প্রতি। সে রামকৃষ্ণই হোন, আর ভিকিদা। কিন্তু প্রাচীণ ভারতের কিছু দর্শন আমার পছন্দ। যার কিছু রামকৃষ্ণ বুঝিয়েছেন একেবারে নিরক্ষরকেও বোঝানোর মত সহজ করে। টাফ জব। এতদিন স্কুল কলেজ করে দেখলাম তো! রিয়েল টাফ জব। আর কিছু দর্শন ভিকিদা বুঝিয়েছে লাস্ট এক্সটেন্ট পর্যন্ত গিয়ে। অসাম সালা। দে অয়্যার রিয়েলি মার্ভেলাস টীচারস। (শিবুদা বলবেই, চীটারস! এখনই জিভের ডগায় এসে গেছে দেখতে পাচ্ছি) উপনিষদ না পড়ে এই মানে বই (কৃতজ্ঞতা মামু) পড়েই কাজ চলে যায়, অন্তত আমার। এবার এই এক্সিস্টিং দর্শন বোঝনো ছাড়া, বা সেই দর্শনের জিস্ট করে যে দু-তিনটে কথা এঁরা নিজেরা বলেছেন, রামকৃষ্ণের দর্শন বা বিবেবাকনন্দের দর্শনকে তুলোধোনা করতে গেল সেগুলো ছাড়া আর বেশি কিছু নিয়ে বলার স্কোপ নেই। বললে আপনি বেসিকালি অদ্বৈত দর্শন কে চ্যালেঞ্জ করে বসলেন। সেটা আবার একটু উঁচু লেভেলের জিনিস। আমার বা মিশনে পড়া লোকজনের পক্ষেও, হ্যাঁ, একটু বেশিই উঁচু লেভেলের।

    বিপ্লববাবু আমায় সমর্থন করবেন আশাকরি।
  • tatin | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৩৯515802
  • প্রত্যেক চেতন বস্তুই ঈশ্বর হয়ে উঠতে পারে- শ্রীরামকৃষ্ণ (নিশ্চয়ই, কেবলমাত্র তিনি একা নন) হয়েছিলেন।
    rimi চাইলে rimiও একদিন হবে। মৎসেন্দ্রনাথ (মতান্তরে লুইপাদ) তো বলেইছিলেন: যোগরূপ অগ্নিদ্বারা দেহকে সিদ্ধ করলে শিবত্ব বা অমরত্ব পাওয়া সম্ভব
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪০515804
  • বোলে তো এই ভিকিদা কৌন হ্যয়?
  • aka | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪১515807
  • বিবেক থেকে ভিকি। মানে আমি করলাম।
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪১515806
  • BTW এই মৎসেন্দ্রনাথই কি নুনি?
  • rimi | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪১515805
  • নেমেদার আরেকটি মুক্তো সবার চোখ এড়িয়ে গেছে। আমেরিকায় কোনো আধুনিক নারী ন্যানো টেকনোলজির "প্রোজেক্ট লিখতে লিখতে" দেখতে পেয়েছেন শ্রী রামকৃষ্ণের মুচকি হাসি।
    আহা শুনলেও সর্বাঙ্গ রোমাঞ্চিত হয় গো।
  • Shibanshu | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৩515809
  • 'ধর্ম' বা 'অধ্যাত্ম' প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণের ( যা আমরা কথামৃত বা লীলামৃত জাতীয় গ্রন্থ থেকে জানতে পারি) মতামতের সঙ্গে ব্যক্তি আমার ধারণাগুলি বেশ ভালোভাবেই গরমিল থাকে। ঐশী অনিশ্চয় অনর্থের প্রতি ঐ জাতীয় সংশয়হীন আত্মসমর্পণের মধ্যে যদি কিছু সত্য থাকতো তবে মানবসভ্যতার এগিয়ে যাওয়ার ইতিহাস ভিন্ন হতো। যদি আমরা অন্য দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ সৈকত সম্ভবত যে রকম বলতে চাইছেন, সমাজতঙ্কÄ বা সামাজিক নৃতঙ্কেÄর পথে যদি বিচার করি তবে হয়তো তাঁর ভূমিকা অধিক স্বীকার্য মনে হতে পারে। তিনি তাঁর সময়ের ফসল। সেই সময়ে তাঁর চিন্তাচেতনার মূল্য অবশ্যই ছিলো। অন্তত বিবেকানন্দের মতো একজন অনুগামীকে বশ করতে পারা কম কথা নয়। তিনি বিদ্যাসাগরকে প্রভাবিত করতে পারেননি, কিন্তু নরেন্দ্রনাথ দত্তকে পেরেছিলেন। নরেন্দ্রের মতো একটি উল্কাপিন্ডকে কক্ষপথ খুঁজে দেওয়া যারতার কাজ নয়। দেবেন্দ্রনাথ, কেশব সেন প্রমুখ সেকালের সব অধ্যাত্মজগতের মুখ্য ব্যক্তিরা নরেন্দ্রের নাগাল পাননি।

    বিবেকানন্দের মধ্যে আমি চিরকাল নানা স্ববিরোধ খুঁজে পেয়েছি। রামকৃষ্ণদর্শনের প্রবক্তা ও প্রচারক হিসেবে তাঁর বক্তব্য বা ব্যাখ্যাকে আমার বহুসময়েই আড়ষ্ট মনে হয়েছে। একটু বয়স হতে যখন তিনি নিজের পথ খুঁজে পেতে শুরু করলেন তখনই তাঁর প্রবল স্বাস্থ্য ও প্রিয় গুরুভাইয়েরা তাঁকে ত্যাগ করলেন। গ্রিক ট্র্যাজেডির নায়কের মতো মৃত্যু ছাড়া তাঁকে শূশ্রূষা দেবার মতো আর কেউ ছিলোনা। ঐ মাপের একজন মানুষকে সহ্য বা গ্রহণ করার মতো ক্ষমতা সেই সময় কেন, এখনও আমরা অর্জন করে উঠতে পারিনি। মন্দিরে শ্বেতপাথরের পিঞ্জরে নির্বাসনের অধিক আমরা তাঁদের কিছু দিতে পারিনা।

    'কথামৃত' আমি কাব্য হিসেবে পড়ি। যেমন পড়ি 'গীতা'। অনেক তঙ্কÄকথা, বহু প্রসঙ্গ, অসংখ্য নিরুপম উপমা ও বাঙালির মাতৃভাষার অনুপম সাব অল্টার্ন বাগভঙ্গি আমাকে টানে। সাধারণ মানুষ যাঁদের ঈশ্বরকোটির স্তরে স্থান দেন, তাঁদের সব কিছুর মধ্যেই তাঁরা নানা ধরনের নাটকীয় সর্বশ্রেষ্ঠত্বের নির্যাস আবিষ্কার করেন। শ্রীরামকৃষ্ণ তার ব্যত্যয় নন। ব্যক্তি আমি এই সমর্পণকে হয়তো অন্ধত্ব বলে মনে করি, কিন্তু এই সমর্পকদের অশ্রদ্ধা করার ধৃষ্টতা করতে পারিনা। বড়োজোর বলতে পারি, অন্ধজনে দেহো আলো।

    কেউ একজন বলেছেন এই শতাব্দীতে ব্যক্তির বা সমষ্টির জীবনে 'ধর্ম' বা 'ঈশ্বর'এর ভূমিকা বিশেষ হ্রাস পেয়েছে। হয়তো এটা তাঁর ব্যক্তিগত মত। ধর্মভাবনা, ঐশীচেতনা, লোকাচারবশ্যতা, কুসংস্কারমন্যতা সব কিছুই সমাজজীবনে ভিন্ন ভিন্ন কক্ষপথে পরিক্রমা করে। কখনও কখনও সেগুলি পরস্পরকে স্পর্শ করলেও তুলির এক ঝাপটে সবকিছুকে একমাত্রায় নিয়ে আসা আমার কাছে স্বীকার্য নয়। জলপড়া খেয়ে মন্দিরে মানত করার যে 'ধর্ম', তা কোনদিনই আমাদের দেশে বৌদ্ধিক স্বীকৃতি পায়নি, এখনও পায়না। ঈশ্বরকণিকা মানুষের নাগালে আসুক বা না আসুক, রক্তমাংসের কায়াকল্পধারী কৌম মানুষের অন্তর্লীন নিরাপত্তাবোধের অভাবকে 'আশ্রয়' দিতে 'ধর্মগুরু'দের চাহিদায় মনে হয়না কখনো ভাঁটা পড়বে। এটা সিম্পল চাহিদা ও জোগানের তঙ্কÄ।

    তবে এই টইটিতে দেখছি এই ধরনের বিপুলমাত্রার আলোচ্যকে ধরে রাখার চেষ্টায় অনেক সময়ই আধারের সঙ্গে সাযুজ্য রক্ষা সম্ভব হচ্ছেনা। কখনও বিতর্কসৃষ্টি করে বা কখনও লঘুসংকেতে, আলোচনাসূত্রে জন্ম নেওয়া প্রশ্নগুলিকে মুকাবিলা করার খেলা চলেছে। এভাবে কি কোথাও পৌঁছোনো যাবে?
  • nk | 151.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৩515810
  • কামাল আতাতুর্ক। :-)
  • pinaki | 85.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৩515808
  • উফ, তাই কও। আমি সেদিন থেকে সমানে ভাবছি ভিকিদাটা কে? গুরুতে একজন ভিকি আছে না? আমি খালি ভাবছি সে আবার কখন কি লিখল?
  • tatin | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৪515812
  • somnath
    শ্রীরামাকৃষ্ণ নিজেও কি অদ্বৈতবাদী?
    পুরুষ-প্রকৃতি তঙ্কেÄই বেশি কথা ওনার। অবশ্য, রামকৃষ্ণমিশন তো চৈতন্যকেও শংকরানন্দের দলে টানার চেষ্টা করে, রামকৃষ্ণকেই বা ছাড়বে কেন?
  • aka | 168.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৪515811
  • আমিও প্রথমে তাই ভাবছিলাম। পরে বুদ্ধি খাটিয়ে বের করলাম। :)
  • tatin | 117.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৬515817
  • আমিও থিসিস লেখার ফাঁকে ফাঁকে কথামৃত পড়েছি। ভারি আরাম দ্যায়
  • maximin | 59.*.*.* | ২৪ জানুয়ারি ২০১২ ০১:৪৬515816
  • আর মাতসর্য মানে ঈর্ষা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন