এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • . | 55.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ১৭:০২663385
  • মমতা বলেছেন যে বামফ্রন্ট সারা দিন তান্ডব করেছে - তাহলে বাম আমলে সেই বিধান সভা ভাঙ্গচুর যখন ওনার দল করছিল সেই সময় উনি কি ওখানে কত্থক নেচেছিলেন???
  • PT | 213.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ১৮:২৬663386
  • "এখনও কি চুপ করে থাকবে এ রাজ্যের বেকার সম্প্রদায়......???"

    সেইজন্যেই কি ক্লাবে ক্লাবে দেদার টাকা দেওয়া চলছে?
  • কল্লোল | 125.*.*.* | ২৯ আগস্ট ২০১৫ ২১:০৬663387
  • রাস্তায় নেমে আন্দোলন করলেই সরকারী মতে সেটা "তান্ডব"হয়ে যায়। ২১শে জুলাই কি লোকজন লুডো খেলছিলো?
    তান্ডব হয়েছে - বেশ হয়েছে। আরও হোক।
  • ranjan roy | 132.*.*.* | ৩০ আগস্ট ২০১৫ ১৮:২৬663388
  • অবশ্যই!
    কলেজে কলেজে ভাঙচুর করলে বা ভিসি/অধ্যাপকদের পেটালে বা থানায় গিয়ে পুলিশ পেটালে সেটা তান্ডব নয়। সেটা বাচ্চাছেলেদের একটু ইয়ে!
    কিন্তু রাস্তায় ? নৈব নৈব চ!
  • . | 55.*.*.* | ৩১ আগস্ট ২০১৫ ০০:৩১663389
  • তৃণমূল যখন সিপিএমকে খুন করছিলো
    আপনি চুপ করে ছিলেন
    কারণ আপনি সিপিএম ছিলেন না।
    তৃণমূল যখন মাওবাদীকে মারলো
    আপনি কিছু বলেননি
    কারণ আপনি মাওবাদীদের সমর্থন করেননি।
    তৃণমূল যখন কংগ্রেসকে মারছিলো
    আপনি তখনও থেমে ছিলেন
    কারণ আপনি তো কংগ্রেসী নন।
    তৃণমূল যখন তৃণমূলকেই মারলো
    আপনি চুপ করে রইলেন
    কারণ আপনি তৃণমূলও নন।
    তৃণমূল যখন আপনাকে মারতে এলো
    তখন চারপাশে তাকিয়ে দেখলেন
    আপনাকে বাঁচাবার জন্য আর কেউ বেঁচে নেই।
    (নিউমুলার এর সেরা পাঠ, বন্ধু-র লেখা )
  • . | 55.*.*.* | ৩১ আগস্ট ২০১৫ ০০:৩৪663390
  • আজকাল তরমুজ মুখার্জী একটু বেশী ফ্যাঁস-ফ্যাঁস করছেন | নিশ্চয় এসিডিটি হয়েছে | দু' তারিখের পর এসিডিটি আরও বাড়বে |
  • PT | 213.*.*.* | ৩১ আগস্ট ২০১৫ ১৩:২৯663391
  • "Unions have been demanding a minimum wage of Rs 15,000 a month."
    পব-র সরকার যে দু তারিখের বন্ধ ভাঙ্গার জন্য ধমকি দিচ্ছে তার মানে কি তারা এই প্রস্তাবের বিরুদ্ধে?
  • Mmu | 102.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০২:৪৯663392
  • কোন রাজ্য সরকার সব্সময় বন্ধ এর বিরুদ্ধে থাকবে এটাই স্বাভাবিক।
    অবশ্যই বামেদের ক্ষেত্রে ব্যাপার টা একটু আলাদা হতে পারে।

    **ধমকি না দিয়ে কি করা উচিত? বলা উচিত-
    এসো বাবা তোমরা যার যখন ইচ্ছা 'বন্ধিয়ে' যাও।
  • খ।। | 55.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৬663393
  • ''কর্মহীন সংস্কৃতির চর্চা বন্ধ হউক, গড়ে উঠুক সুস্থ কর্ম-সংস্কৃতি''
    ধর্মঘটের মধ্য দিয়ে সত্যি কি সমস্যার সমাধান ঘটে??
    আরেকটি ধর্মঘট, আরেকটি কর্মহীন দিন।
    ধর্মঘটের মধ্য দিয়েই কি শ্রমিক-কৃষক সমস্যার সমাধান ঘটে??
    গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধিতা থাকবেই,
    কিন্তু দেশের উন্নয়ন কে স্তব্ধ করে বিরোধিতা কতখানি যুক্তি-সঙ্গত??
    অতীতেও একের পর এক ধর্মঘটের সাক্ষী থেকেছি আমরা, কিন্তু সেইসব ধর্মঘটের ফলাফল কি?? ধর্মঘটের মধ্য দিয়ে - সত্যি কি বদলেছে কৃষক-শ্রমিক-মেহনতী অংশের জীবন-যাপনের মান ??
    ধর্মঘটের রাজনীতি স্তব্ধ করছে - দেশের প্রকৃত উন্নয়নের ধারাকে। কোটি-কোটি টাকার নুকসান হউক, দেশ পিছিয়ে যাক, নেতা-বাবুদের কি এসে যায় !
    নেতা-বাবুদের কাছে, দেশের স্বার্থ বড় না হয়ে রাজনৈতিক-দলীয় স্বার্থ যখন বড় হয়ে উঠে !
    ধর্মঘট হয়ে যাচ্ছে - লোক দেখানো, রাজনৈতিক অস্তিত্ব জিইয়ে রাখার হাতিয়ার!
    শ্রমিকের ছেলে কি শ্রমিক ই হবে? কৃষকের ছেলে কি কৃষক ই হবে?? তাদের কি উন্নয়নের স্বপ্ন দেখার অধিকার নেই?? আছে, তাদেরও সেই অধিকার রয়েছে। কিন্তু, শ্রমিক - কৃষক - মেহনতী অংশের যদি উন্নতি ঘটে যায়, তবে যে কিছু -কিছু রাজনৈতিক দল দেওলিয়া হয়ে যাবে !
    কেননা, শ্রমিক - কৃষকদের অনুন্নয়ন ই যে তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার হাতিয়ার, জনসমাবেশ ভরিয়ে তোলার হাতিয়ার ! আর তাই, শ্রমজীবি-মেহনতি মানুষদের বোকা বানিয়ে রাখার চেষ্টায় ব্যাস্ত নেতা-বাবুরা!
    ধর্মঘটের মধ্য দিয়ে কখনোই শ্রমজীবি - মেহনতি অংশের উন্নতি ঘটতে পারেনা ! তাদের উন্নতির জন্য প্রয়োজন ------ ''কর্ম-সংস্কৃতি'', ''দুর্নীতি-মুক্ত পরিবেশ", সঠিক নীতি ও পরিকল্পনা।
    পাকা বাড়িতে ঠান্ডা ঘরে বসে ''ধর্মঘট'' ডেকে নেতা-রূপে কেরামতি দেখিয়েই কি শ্রম-দরদী, গরীব-দরদী রূপে প্রমান করা যায় নিজেদের!
    কিন্তু সেই মেহনতী মাটির ঘরের মানুষ যাদের কিছু উপার্জনের জন্য রোজ কাজে যেতে হয়, নাহলে স্ত্রী - সন্তানের মুখে খাবার জুটাতে পারেনা - ধর্মঘটের দিনগুলোতে তাদের চোখে জল, তাদের দোষটা কি!
    তারপরও ভয়-ভীতির মধ্য দিয়ে, আইন-শৃঙ্খলা ভেঙ্গে অরাজক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে ------ ধর্মঘট সফল করার প্রয়াসে ব্যাস্ত থাকেন কিছু নেতা।
    শিক্ষিত অংশের মানুষ এগিয়ে আসুক - ''কর্মনাশা ধর্মঘটের বিরুদ্ধে''.....
    *** দাবী আদায়ের একমাত্র উপায় কি ''ধর্মঘট"?? কখনই না........
    *** বৃহৎ অংশের মানুষের দুর্ভোগ সৃষ্টি ই কি দাবী আদায়ের একমাত্র উপায়?? ------ কখনই না.............
    বিকল্প কি??
    সাম্প্রতিক সময়ে, 'আন্না হাজারে''
    (লোকপাল আইন এর দাবিতে অনশন) দেখিয়েছেন, ''ধর্মঘট'' ছাড়াও দাবি আদায় করা যায়, সরকারের উপর চাপ সৃষ্টি করা যায়। সেই একই পদ্ধতি অবলম্বন করেছেন প্রাক্তন সেনা-কর্মীরা ও। ...........
    শিক্ষিত তরুণ সমাজ এগিয়ে আসুক স্বপ্নের ভারত গড়ার উদ্দেশ্যে।
    অতীত থেকে শিক্ষা নিয়ে দাবি উঠুক, ''কর্মহীন সংস্কৃতি আর না, গড়ে উঠুক সুস্থ কর্ম - সংস্কৃতি''...........
  • খ।। | 55.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৪:২৭663395
  • নিরপেক্ষ ভাবে, কতগুলো প্রশ্ন থেকেই যায়।
    ধর্মঘটের মধ্য দিয়ে সত্যি কি দাবি আদায় হয়??
    নাকি, এক দিনের লোক-দেখানো ধর্মঘটের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ সহজেই বজায় রাখা যায় !
    কর্ম-নাশা ধর্মঘটের মধ্য দিয়েই কি জন-দরদি রূপে প্রমাণ করা যায়??
    ধর্মঘট ই কি সমস্যা সমাধানের একমাত্র সমাধান?
    সবগুলো ট্রেড-ইউনিয়ন একসাথে ধর্মঘট পালন করছে।...... কাস, প্রতিটি ট্রেড-ইউনিয়ন আলাদা আলাদা ভাবে ধর্মঘটের ডাক দিত!
    আহা, কি আনন্দটাই না হতো, সবদলই ভাবছে কৃষকের, শ্রমজীবি মানুষের কথা......... কিন্তু, যেহেতু একসাথে সবাই ডাক দিলেন, তাতে জন-দরদী হওয়ার সব ক্রেডিট কিন্তু বড় ভাই নিয়ে গেলো !
    একসাথে ডাক দিয়েছেন ভালই, আওয়াজ জোরদার হবে, কিন্তু আপত্তি এক জায়গাতেই ! কেন শুধু একদিন ই ধর্মঘটের ডাক দিলেন?? টানা বেশ কয়েকদিন ধর্মঘটের ডাক দিতেন, সহজেই ধর্ম প্রতিষ্ঠিত হত, কর্মচারীরাও খুশী হত, শ্রমিক - কৃষক রাও বলত, ''দেখো, আমাদের জন্য কত লড়াই করছে, আন্দোলন-আন্দোলন খেলছে, এবার ভোটটা এদেরকেই !"
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৭:৪৭663396
  • "কোন রাজ্য সরকার সব্সময় বন্ধ এর বিরুদ্ধে থাকবে এটাই স্বাভাবিক। "

    কারা যেন রাজ্য সরকারে যাওয়ার আগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে মাসখনেকের জন্য বন্ধ করে রেখেছিল? কিন্তু আসল উত্তরটা পাওয়া গেল না। তিনোরা কি ন্যূনতম মাইনে ১৫০০০ টাকা করার বিরুদ্ধে?
  • sm | 233.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৯663397
  • মিনিমাম ওয়েজ ১৫০০০ করার দাবি তে, দিল্লি গিয়ে অবরোধ করুন না। ধর্নায় বসে যান না, কে বাঁধা দিয়েছে? যত্ত সব স্বঘোষিত শ্রমিক দরদী।কত টাকা বেতন ছিল বাম আমলে শ্রমিক দের?
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৫663398
  • আহা রাগছেন কেন? এটা পব-র ধর্মঘট নয়। নীচের খবরটা NDTV-রঃ
    15 Crore Workers in 10 Unions on Strike Today; Banking, Transport Likely to be Hit

    "কত টাকা বেতন ছিল বাম আমলে শ্রমিক দের?"
    আরে আমি সাদা-কালো টিভি দেখতাম বলে কি আমার সন্তানেরাও সাদা-কালো টিভি দেখবে?
  • sm | 233.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১১:০০663400
  • ও, হ্যা, একটা কথা, তিনোমুল কোথাও সরকারী ভাবে বলেছে ১৫০০০ মিনিমম ওয়েজ কে সমর্থন করে না? তিনোমুল বন্ধের বিরোধী। সেটা যেকোনো বন্ধ হতে পারে। কিন্তু শ্রমিকের পাওনা গন্ডার বিরোধী, তা তো বলে নি।
    আর ৩৪ বছর ধরে সাদা কালো টিভি দেখতে অভ্যস্ত জনতার সন্তান প্রীতি দেখে বরই প্রীত হইলাম।
  • cb | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৩663401
  • ১৩ বছরে ৭৩ টা বন্ধ করে এখন বন্ধের বিরোধী!!!!

    ন্যাকা**
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৩663402
  • সংখ্যাটা জানানোর জন্য cb-কে ধন্যবাদ।
  • sm | 233.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৩663403
  • ২৪ বছরে ২৪০ টা বন্ধ করার পর বুদ্ধবাবু বন্ধের বিরোধী ছিলেন। কি বলেন পিটি স্যার! থুতুর গতিপথ কোন দিকে?
  • Bratin | 122.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১৮663404
  • সিবি ঃঃ)))
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৪663406
  • থুতুর গতি-প্রকৃতি নির্ণয়ের দায়-দায়িত্ব যারা ড্রেন-ইন্স্পেক্টর তাদের।
    আর বন্ধ নিয়ে আমার সঙ্গে তক্ক করে লাভও নেই কেননা টিভি জানাচ্ছে যে পব-তে বন্ধ সর্বাত্মক হয়েছে।

    অন্যদিকে মহারাষ্ট্রের খবর এটাঃ
    Maharashtra joined a staggering 300 million workers in the government and private sector, the financial sector, banks and financial institutions, and the farming community across the country for a day's token strike protesting what they alleged was the government's 'anti-exployees' policies here on Wednesday, a top organizer said.
    http://www.newindianexpress.com/nation/Maharashtra-Joins-300-Million-Workers-in-all-India-Strike/2015/09/02/article3006656.ece

    থুতু কোথায় পড়ল এবার আপনি নিজেই নির্ধারণ করুন!! এসব বুদ্ধ-মমতা নিয়ে চায়ের ঠেকের তক্ক নয়। সকলে এই ব্যাপারটা বুঝতেও পারবে না।
  • PM | 116.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৯663407
  • আমি কিন্তু একটু দেরিতে হলেও আপিস এসেছি। যদিও বন্ধের দাবী গোলোকে সমর্থন করি
  • Bratin | 122.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১১663408
  • পিএম নাতিদীর্ঘ প্রবন্ধ লেখোঃ

    বন্ধ, বাম দল আর পশ্চিম বঙ্গের বিলুপ্তপ্রায় শিল্প (৭) ঃ)
  • PM | 116.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫০663409
  • ব্রতীন, ১ নম্বরের উত্তর আপাততঃ ১ লাইনে ঃ)

    আমার মতে পঃবঃ এ র সমস্ত আন্দোলন "বাংলার এর মানুষের জন্য বাংলায় কর্মসংস্থান/রোজগার চাই" এই দাবীতে হওয়া উচিত ঃ)

    একটা অদ্ভুত খবর হলো আমাদের পঃবঃ এর প্যান্ট ৮০% ক্যাপাসিটিতে অপেরেট করছে আজ। হরিয়ানার প্ল্যন্ট প্রয়্য বন্ধ
  • Mmu | 102.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০১663410
  • দাদা চায়ের আবার ঠেক হয় নাকি ? চায়ের তো দোকান হয় বলে জানি। মদের ঠেক হয়। তা যদি আপনি ঠেকে গিয়ে চা খেয়ে থকেন তো আলাদা কথা। ঃ-)
  • Mmu | 102.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৮663411
  • ' ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ' টিভি র ব্যাপারে পরে বলব।মোবাইলে লেখা সম্ভব নয়, পরে আবার।
  • sm | 233.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:২৭663412
  • পিটি উত্তর দিতে পারল না, কেন বুদ্ধবাবু পব তে বন্ধ আর নয় বলেছিলেন। ৩৪ বছরে কেন শ্রমিক দের বেতন ৭ হাজার ও ছিল না তাঁর সম্মন্ধে ও কোনো কমেন্ট নেই। খালি টিভি তে দেখাচ্ছে পব তে বন্ধ সফল হয়েছে, সেই আনন্দেই ধেই ধেই করে নাচতে লেগেছেন।
    বন্ধ হয়ে কি লাভ হলো সেটা কিন্তু তিনি খোলসা করে বলতে পারবেন না।
    কিছুদিন আগে তিনি তিনো দের রাবেল রাউসার বলে গালি পাড়ছিলেন, কেরল বিধান সভা ভাংচুরের পর কিছু দিন বন্ধ ছিল ; আবার নবান্ন অভিযানের পর কিছুদিন চুপ থাকবেন।
  • PT | 213.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৩৬663413
  • Mmu যদি সত্তরের দশকে JU-তে থাকতেন তাহলে জানতেন যে চায়ের ঠেক হয় কিনা!!
  • কল্লোল | 135.*.*.* | ০২ সেপ্টেম্বর ২০১৫ ১৬:১৮663414
  • মুম্মু কখনো চাতাল দেখেন নি??
  • | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০১663417
  • কেন দেখবে না ? কতো পুরোনো বাড়ির সামনেই তো চাতাল থাকে বাংলায় যাকে বলে "রক"।
  • | 213.*.*.* | ০৩ সেপ্টেম্বর ২০১৫ ১৩:০১663415
  • বলো কি পিএম, যাতা তো। ঃ)

    আর হ্যঁ। তোমার সাথে একমত ১/১।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন