এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৮৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৮ আগস্ট ২০১৫ ১০:০৪663318
  • ঊমেশ | 118.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১২:০০663319
  • PT'দার প্রত্যেক পোস্টের পর সিকি'র এই বিরক্তিকর পোস্ট দেবার মানে টা বুঝলাম না।

    PTদার পোস্ট পছন্দ না হলে এড়িয়ে চললেই তো হয়, এরকম বিরক্ত করা কেন?
    তার থেকে তো PT'দা কে স্পষ্ট বলে দিলেই হয়, আর গুরু তে না লিখতে।
    এই আক্রমণ টা অনেকটা না লিখতে দেবার মতো-ই হচ্ছে।
  • PM | 116.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১২:২৫663320
  • আমারো অস্বস্থি হচ্ছে সিকির পোস্ত দেখে। এটা ওর সাথে ঠিক যাচ্ছে না।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৫ ১৩:৪৮663321
  • না গেলে কিসু করার নেই। পিটি জাতীয় ব্যক্তিদের জন্য এটাই বেস্ট কমিউনিকেশন মেথড বলে আমার মনে হচ্ছে। ভাষা সন্ত্রাস না করে কার্টুন সন্ত্রাস।

    ইগনোর? চাইলেই করা যায়। কিন্তু করব না। আমার ডিসক্রেশন।
  • ranjan roy | 192.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:১৩663322
  • না, সিকি!
    "পিটি জাতীয় ব্যক্তিদের জন্য" কথাটা ঘোর আপত্তিজনক।
    ইগনোর না করতে হয়, করবে না। কিন্তু বক্তব্যের ব্যঙ্গটাও পাল্টা বক্তব্যের ভাষাতে হওয়াই বাঞ্ছনীয়, ব্যক্তিকেন্দ্রিক খোঁচা দিয়ে নয়।
  • সিকি | ১৮ আগস্ট ২০১৫ ১৪:২৯663323
  • ব্যক্তিটি খুব নির্লিপ্তভাবে খোঁচা ইনভাইট করেন বছরের পর বছর ধরে। তাই খোঁচানোর নৈতিক দায়িত্বটা আমি নিলাম।

    সবার জন্য সাম্যবাদের নিয়ম খাটে না।
  • lcm | 118.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:৩৬663324
  • হ্যাঁ, আমিও সিকির পোস্টগুলো বুঝতে পারছি না। ঐ যে আগুন জ্বলছে, পোষাক আষাক পুড়ে যাচ্ছে, বা এই যে একটা ডাংকি কম্পুটারে টাইপ করছে - এগুলোর মানে কি - রাগে আগুন হওয়া - এরকম কিছু? মোজা জ্বলে যাওয়াই বা কি জিনিস।
    আর, "খোঁচানো" জিনিসটা "নৈতিক" হয় কি করে।
  • Arpan | 233.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:৩৯663325
  • উফ ইয়ে ল্যাদোশদা!!
  • | 213.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:৪৩663326
  • মোজা জ্বলা একটা প্রতীকি ব্যাপার। উহার প্রকৃত অর্থ হল ** জ্বলা।
  • lcm | 118.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:৪৭663328
  • অপ্পোন,
    দেখো, সিকি যেখান থেকে এই মোজা পোড়ানোর ছবি নিয়েছে, সেখানে ছবির সঙ্গে কি লেখা আছে -
    The sock burning tradition began years ago at a boat harbor in Annapolis, when a crusty sailor used the occasion of the spring equinox to pull off his dank wool socks and celebrate the spring by tossing the socks into a paint can, & setting them on fire. An appealing idea for sailors everywhere who long for spring, the tradition has taken hold up and down both coasts of the US. Today, it’s a regular rite of spring in maritime communities.

    https://chesapeakejournal.wordpress.com/page/42/

    তাইলে কও, আমি কি বুঝব এর থেকে।
  • lcm | 118.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৪:৫৫663329
  • ওহো, ঐ তো বোতিন বলে দিয়েছে। রাগে মোজা জ্বলছে, মানে, রাগে গা চিড়বিড় করার মতন একটা কিছু বোধহয়। বাংলা ভোকাবুলারি... যাকগে...
  • Ipocrita compagno | 125.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৫:০৩663330
  • একটু না হয় সাহস করে আসল *** জ্বলার ছবিটাই দিত - প্যাশনটা বোঝা যেত তাইলে :-p
  • Arpan | 233.*.*.* | ১৮ আগস্ট ২০১৫ ১৫:২২663331
  • মোজা জ্বলা নিয়ে দিল সে তে একটা গান ছিল তো।
  • sm | 233.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ০৯:৩১663333
  • ভালো করে পড়লেই তো ব্যাপার তা বোঝা যায়। আদালত জরিমানা করেছে বিকৃত তথ্য পেশের জন্য। যেটা বিচার ব্যবস্থা কে অন্য দিকে প্রভাবিত করতে পারে।
    উস্কানি মূলক মন্তব্য কতটা হানিকর, সেটাতো আদালতের বিচার্য্য।
  • quark | 24.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ০৯:৫০663334
  • থ্রেট? থ্রেট কী জিনিস? এই তো উনি বললেন - "....আপনি কোন্‌দিন ছবি হ'য়ে যাবেন"। তা এটা কী থ্রেট হ'ল?
  • ছবি বিশ্বাস | 75.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১০:০৩663335
  • সেই ছবিতে রানীমা আঁচড় কেটে কোটিতে বিক্কিরিও করে দেবেন।
  • ছায়া দেবী | 77.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৩:২৬663336
  • অমা। তাই বুঝি!!
  • PT | 213.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৮:০২663337
  • এই লিংটা একটা নাটকের এবং নাটকটি অবশ্যই রাজনৈতিক প্রোপাগান্ডার জন্য তৈরি। কিন্তু ঘটনাক্রম নাকি লোয়ার কোর্টের উকিলদের রেকর্ডেড তরজার ভিত্তিতে লেখা। অন্য টইতে ক্রিমিনাল লইয়ার না হওয়া সত্বেও যাঁরা কোর্টের সিদ্ধান্তকে ধুলিস্যাৎ করে দিচ্ছেন তাঁরা এই মামলাটার দিকেও একটু নজর দিয়ে তাঁদের মূল্যবান মতামত জানাতে পারেন। অন্য কেউ যদি এই মামলার কোন রেকর্ডেড নথির সন্ধান দিতে পারেন তাহলে উপকৃত হব।

    সম্ভব্তঃ এটি পব-র ইতিহাসে সব চাইতে গুরুত্বপুর্ণ হত্যা মামলাগুলোর মধ্যে একটি। কিন্তু স্বাভবিক কারণেই মামলাটি নিয়ে অনেকেরই আর বিশেষ কোন উৎসাহ নেই।

  • ranjan roy | 192.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৩১663340
  • সত্যি কথা!
    পাবলিককে নিয়ে এই মুশকিল। সবসময় নতুন নতুন উত্তেজনা নতুন নতুন খোরাক চাই। একটা নিয়ে যে লেগে থেকে তার লজিক্যাল এন্ডে পৌঁছে দেবে সেটা হয় না। দুদিনেই উৎসাহ হারিয়ে ফেলে।
    তাপসী মালিক খুনের মামলা?
    কমঃ সুদীপ্ত গুপ্ত খুনের মামলা?
    আট জন আনন্দমার্গীকে পুড়িয়ে মারার নারকীয় ঘটনা?
    সাঁইবাড়ির চারভাইকে পিটিয়ে মারার ঘটনা?
    --- খুনী কে? কেউ জানে না।
  • ranjan roy | 192.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৮:৪৬663341
  • বালি পুরসভা নিয়ে বামবিরোধী অপপ্রচার তুঙ্গে। কয়েকটি খবরের কাগজ আর চ্যানেল এতে হাওয়া দিচ্ছে।
    ২০০০ সাল থেকে ২০১০ অব্দি আড়াইহাজার নির্মাণের পারমিশন দেওয়া হয়েছে। তাতে নাকি এই জুনিয়র অভিযান্ত্রিকের মাধ্যমে কমঃ অরুণাভ ঘুষ খেয়েছেন। যত বাজে কথা! অরুণাভ জোর গলায় এসব উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডার মুখোশ খুলে দিয়েছেন।
    আসলে বালি পুরসভা বাম আমলে নজিরবিহীন কাজ করে দেখিয়েছে। এত বাড়িঘর এত অল্পসময়ে তৈরি হওয়ায় এলাকার ভোল পাল্টেছে, প্রচুর ছেলেমেয়ে এম্প্লয়মেন্ট পেয়েছে। এই তো উন্নয়ন।
    তাতে নাকি ৯০০ ওয়াটার বডি বুজিয়ে ফেলা হয়েছে। তাতে কি? উন্নয়নের জন্যে জলাভূমি নেওয়া যাবে না, কৃষিভূমি নেওয়া যাবে না--এসব হল উন্নয়নবিরোধী প্রতিক্রিয়াশীল কথা।
    আর এই কাজের জন্যে যদি নীচের তলায় কিছু দেওয়াথোয়া হয়ে থাকে তা হল সার্ভিস চার্জ, আজকাল সবাইকে দিতে হয়, রেষ্টুরেন্টে খেতে গেলে দাও না? লোকে ভাল কাজে খুশি হয়ে দেয়। নইলে মাত্র একজনই কেন নালিশ করল?
    আমি নিশ্চিত, কমঃ অরুণাভ এসবের উর্দ্ধে। কথা বললেই হল? কোর্টে প্রমাণ করে দেখাক। আর বামেরা চাঁদা নিলে সব সময় রসিদ দেন।
    এরা নিজেরা কাজ করবে না, অন্যে করলে চোখ টাটায়, তাই পেছনে লাগে।
  • PT | 213.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৯:২০663342
  • কিন্তু কমঃ অরুণাভ ঘোষ তো টাকা চিবিয়ে খেয়ে ফেলেননি। ঘুষ নিলে কোথাও না কোথাও তো সেই পাপের প্রভাব দেখতে পাওয়া যাবে!! সেগুলোর হদিশ করার চেষ্টা করলেই তো হয়।

    পাবলিক, বিশেষতঃ বুদ্ধিমান পাবলিককে নিয়ে এই মুশকিল। যেটা সহজে প্রমাণ করা যায় সেটা কিছুতেই প্রমাণ না করে করে ঝুলিয়ে রেখে দেবে। যাতে সেটাকে নিয়ে অনন্তকাল গপ্প ফাঁদা যায়।

    এই যেমন তাপসী মালিকের কেসটা। সেটা বেশী দিনের ঘটনা নয়। খুনী, সাক্ষী সকলেই জীবিত। কিন্তু সেটাকে মেটাতে বললেই সাঁই বাড়ি টেনে এনে পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া হচ্ছে।

    অথচ তাপসীর মামলাটা মানবাধিকার লঙ্ঘনের প্রকৃষ্ট উদাহরণ। তাপসীর ক্ষেত্রে এটা সরাসরি crime aginst women-এর মত ঘৃণ্য অপরাধ আর অন্যদিকে হয়ত (নজরটান) নির্দোষ ব্যক্তিদেরকে অকারণে হেনস্থা করা হয়েছে। এটা নিয়ে মানবাধিকার সংগঠনের কোন হেলদোল নেই কেন কে জানে!! অথচ তারা ধনঞ্জয়ের ফাঁসীর বিরুদ্ধে সভা করছে। আর সেই মহিলাদের সংগঠন যারা নন্দীগ্রামে গিয়েছিল অত্যাচরিতা মহিলাদের খোঁজ নিতে তাদেরও কি তাপসীর ব্যাপারে কোন উৎসাহ নেই?

    নাকি তাপসীর মামলাটা reopen করার কথাটা বলার সাহসটাই নেই কারো?
  • ranjan roy | 192.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ১৯:২৯663343
  • মামলা রি-ওপেন? কেন? মামলা কী ক্লোজ হয়েছে? জানতে চাইছি।

    আর কমঃ অরুণাভকে নিয়ে পাবলিক কেন তদন্ত করবে? করছে তো ইসিবি না কি একটা সরকারি আর্থিক অপরাধ দমন শাখা। পাবলিক তো ফুট কাটার জন্যে। তা কমঃ সুদীপ্ত গুপ্ত হত্যা মামলা তো আরও সাম্প্রতিক কালের ঘটনা। সেটার কী অবস্থা একটু জানাবেন?
  • PT | 213.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২০:১৫663344
  • কোনটাই জানা নেই।
    ক্ষমতাসীন সরকারই তো তদন্ত করে বলে জানি। সেই কারণে তাপসী, সুদীপ্ত, আনন্দমার্গী, সাঁইবাড়ির সব খুনের ঘটনার তদন্তই তো সরকারের করার কথা।

    সুদীপ্তঃ২০১৫
    Two years after the death of SFI leader Sudipta Gupta, Calcutta police have officially declared that the complaint of culpable homicide not amounting to murder lodged by SFI activists has been found to be untrue. The police have also moved court, seeking permission to prosecute an SFI Calcutta district committee secretariat member for misleading them by allegedly lodging a false complaint.
    http://www.telegraphindia.com/1150403/jsp/calcutta/story_12357.jsp

    সুদীপ্তর বন্ধুরা তবু কিছু একটা করার জন্য লড়ে যাচ্ছে। কিন্তু তাপসীর ব্যাপারে যারা অনেক বাইটিয়েছিল বা অশ্রুপাত করেছিল অথবা মোমবাতির উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করেছিল তাদের কারোরই ঐ মামলার ব্যাপারে কোন উৎসাহ নেই!!

    কেন নেই?
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ২০:২৩663345
  • kc | 198.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২০:৪০663346
  • সিকির জন্য,

    In Internet slang, a troll (/ˈtroʊl/, /ˈtrɒl/) is a person who sows discord on the Internet by starting arguments or upsetting people, by posting inflammatory,[1] extraneous, or off-topic messages in an online community (such as a newsgroup, forum, chat room, or blog) with the deliberate intent of provoking readers into an emotional response[2] or of otherwise disrupting normal on-topic discussion.[3]

    This sense of the word troll and its associated verb trolling are associated with Internet discourse, but have been used more widely. Media attention in recent years has equated trolling with online harassment. For example, mass media has used troll to describe "a person who defaces Internet tribute sites with the aim of causing grief to families."[4][5] In addition, depictions of trolling have been included in popular fictional works such as the HBO television program The Newsroom, in which a main character encounters harassing individuals online and tries to infiltrate their circles by posting negative sexual comments himself.[6][7]
  • সিকি | ১৯ আগস্ট ২০১৫ ২০:৪৮663347
  • জানি তো! আমি তো ঠিক সেগুলোই করতে চাইছি।
  • kc | 198.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২০:৫২663348
  • সেটা তোমার সঙ্গে যাচ্ছেনা। খারাপ লাগছে, এটুকুই বলতে পারি। নিষেধ করতে পারিনা অবশ্যই।
  • robu | 122.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২১:১০663349
  • সিকি, একটা ব্যাপার বলি। এই ট্রোলিঙ্গ এ অন্য অনেকে বিরক্ত হচ্ছেন, কিন্তু তোমার উদ্দেশ্য কোনো ভাবে সফল হচ্ছে কি?
  • cb | 24.*.*.* | ১৯ আগস্ট ২০১৫ ২১:১৩663351
  • পুরো ব্যাপারটাই মাই বালামো, মাই চয়েস লাগছে

    ডেমোক্র্যাটিক দেশ, হি ক্যান ডু দিস, নো বিগ ডিল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন