এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • fsck | 24.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:১৪521854
  • অনেক ঘটনা ঘটছে - পঞ্চায়েত নির্বাচন, প্রাথমিক শিক্ষকদের পরীক্ষা। তারানন্দে চোখ রাখুন।
  • siki | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:২৯521855
  • আমার দিদি এইমাত্র প্রাথমিক শিক্ষক পরীক্ষা দিয়ে ফিরছে। এখন ট্রেনে আছে। চোখ খোলা আছে স্যার!
  • fsck | 24.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:৩২521856
  • অ্যাপারেন্টলি প্রচুর ক্যাও হয়েছে।
  • siki | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:৩৬521857
  • হুঁ। জানি। দিদির সীট পড়েছিল সিঙ্গুরের কাছে, নসিবপুরে। তেমন কিছু ক্যাও হয় নি, মোটামুটি নির্বিঘ্নেই পরীক্ষা হয়েছে। তবে বাঁকুড়া মেদিনীপুর এসব জায়গায় গুচ্ছ ক্যাও হয়েছে, র‌্যাদার হতে পারে বলে শুনেছিলাম।

    টিভিতে এখন কালকের রেকর্ডিং চলছে, তালাশ। শেষ হলে তারানন্দ খুলব। :)
  • siki | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:৩৯521859
  • ওদিকে পঞ্চায়েত নিয়ে তো মুকুউল কাল কী বাণী দিলেন। ডেডবডি নিয়ে কমিশনের দরজায় যাবো।

    এখন আদালতে কবে কেস ঠোকা হয়, সেটা দেখার।
  • Blank | 69.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৫:৪৭521860
  • আমাদের এদিকে ট্রেন অবরোধ চলছিল সকালে। ভয়ানক অবস্থা।
  • প্পন | 126.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৮:১৫521861
  • ৯৬-২০১০ প্রসঙ্গে আরোঃ

    সফটওয়্যার এক্সপোর্টে পঃবঙ্গের অবদান মাত্র ২.৬ শতাংশ। যে বাস মিস হয়ে গেছে আর সেখানে ফেরার উপায় নেই, তবে পরের বাস ধরার কোন চেষ্টাও নেই।
  • fsck | 24.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৮:৪৩521864
  • ও হ্যাঁ, এইটা সকালে দেখাচ্ছিলো, বলতে ভুলে গেসলুম। ৫৯ লাখ টাকা আর ৫৬ ভরি সোনা!!! মাইরি!
  • siki | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৯:৩২521865
  • তবে যাইই বলো, ৫৯ লাখ টাকাটা বড় কম।
  • fsck | 24.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২০:০১521866
  • আমায় দাও না, বেঁচে যাই।
  • Blank | 69.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২০:১০521867
  • ওটা নগদ টাকা। বাড়িতে ক্যাশ রাখা আছে ৫৯ লাখ !!!!
  • আনন্দবাজারের আহা রে ! | 85.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২১:০৩521868
  • http://www.anandabazar.com/31raj2.html

    এ রাজ্যে বাম জমানায় শিক্ষা-সহ নানা ক্ষেত্রে যে ভাবে ‘অনিলায়নে’র ভূত চেপেছিল, পঞ্চায়েত নির্বাচন আইনের বেলাতেও তা-ই হয়েছে! সিপিএমের প্রয়াত রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের তত্ত্ব মেনে রাজ্য নির্বাচন কমিশনের সুতো বেঁধে রাখা হয়েছিল রাজ্য সরকারের হাতে! ... কিন্তু এই সুপারিশ সত্ত্বেও সিপিএম রাজ্য নির্বাচন কমিশনের হাতে ভোটের যাবতীয় এক্তিয়ার ছেড়ে দেয়নি। ক্ষমতায় এসে মমতাও এখন সেই আইনেরই ফায়দা তুলছেন।
  • fsck | 24.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২১:০৫521869
  • এত সিলেক্টিভ কপি মারলে চলে?
  • b | 122.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২১:৪৭521870
  • অয়নের এই হনেস্ট স্বীকারোক্তি (২ঃ৪০PM) খুব ভালো লাগলো।তার মানে সবার "মগজ ধোলাই" হয় নি। ভেরি গুড
  • a | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ২৩:২১521871
  • ব্রতীনদা, এই স্বীকারোক্তি আগেও করেছি এই পাতায়, হয়তো চোখ এড়িয়ে গেছে। কিন্তু হয়তো আজ যেমন আমরা আইটি নিয়ে বলছি, ১০-২০ বছর বাদে আমাদের ছেলে মেয়েরা সিঙ্গুর নিয়েও একই কথা বলবে। সেই দায়িত্ব এখানকার মহান তাত্বিকরা নেবেন তো?
  • b | 122.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৭:২৯521872
  • সিঙ্গুর একটা বিশাল ব্লান্ডার অয়ন। এই টা আমি ও অনেক বার লিখেছি।সেখানে লোকে রাজনৈতিক রং আনলে তার প্রতিবাদ ও করেছি। নিস্চয় দেখে থাকবে
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৩১521875
  • আজকে কাগজ পড়ে থ হয়ে গেলাম। মনে হয় ৪৫ লাখ সংখ্যাটা ঠিক কত সেটা প্রশাসন ভাবতেই পারেনি। নইলে এরকম অব্যবস্থা হত না।

    একটা ব্যাপারে খটকা লাগলো - আমি তো জানতুম পরীক্ষার সীট একেবারে পাশের ইস্কুলে না হলেও কাছাকাছি হয়। একজন হিন্দমোটর থেকে লিখেছেন যে তাঁর সীট পড়েছিলো এমন একটা জায়গায় যেটা হরিপাল থেকে বাসে দেড় ঘন্টা। মানে হিন্দমোটর থেকে ট্রেনে হরিপাল, তারপর আবার বাসে অতক্ষণ!

    এখন রেলকে দোষ দিলে হবে?
  • PT | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৪০521876
  • সুজন চক্কোত্তির তালিকা অনুযায়ী পরীক্ষার্থীদের অনেককেই বাড়ি থেকে ৭০-১৩০ কিমি (এক দিকে) দুরের পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে।
  • siki | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৪৪521877
  • দিদির সীট পড়েছিল সিঙ্গুরে। সেটা হুগলি থেকে কতদূর জানা নেই, তবে দূর তো আছেই। শেওড়াফুলি থেকে ট্রেন পাল্টে নসিবপুর, তারপরে হেঁটে স্কুল।

    ও হ্যাঁ, কোশ্চেনপেপার তো আনা যায় নি, তবে যেটুকু শুনলাম প্রাইমারি শিক্ষকদের জন্য অঙ্কের কোশ্চেনে ছিল ম্যাট্রিক্স, লিমিটের অঙ্ক, আর শ্রীধর আচার্যের উপপাদ্য। একমাত্র যে সব জনতার এইচ এসে সায়েন্স ছিল, তারা কিছু করতে পেরেছে, বাকিরা অঙ্কে ছড়িয়েছে। ইংরেজিতেও নাকি কোশ্চেন ছিল "ওয়ান হ্যান্ড অ্যান্ড এ ম্যান" কার লেখা। আমি তো গুগল করেও এই নামে কোনও বই পেলাম না।
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৩521878
  • পীট সীগারের একটা গান আছে "ওয়ান ম্যান'স হ্যান্ড" - দ্যাখো সেইটা কিনা।
  • siki | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৫521880
  • আরে সে তো জানি :) দাবি করছে ওটা নাকি সাহিত্য। মানে, বই।
  • dukhe | 212.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৫521879
  • দিদির (সিকির নয়) লেখা নয় তো?
  • siki | 132.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৬521881
  • হে হে, সেটা অবিশ্যি হতে পারে। দিদির ক্যাটালগটা দেখা হয় নাই।
  • fsck | 131.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৭521882
  • ৪৫ লক্ষ পরীক্ষার্থী, ৩০ লক্ষ অভিভাবক। বাবা গো!!!
  • প্পন | 190.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ০৯:৫৮521883
  • শ্রীধর আচার্যের (বাই এনি মিনস শ্রীধরাচার্য? নইলে শ্রীকান্ত আচার্যের বড়দা মনে হচ্ছে) উপপাদ্য আবার কোনটা? আমারো তো হেইচএসে অঙ্ক ছিল। কিসুই তো পড়িনি এসব নিয়ে!
  • কৃশানু | 213.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০১521885
  • উপপাদ্য নয়, মনে হয় ফর্মুলা বলতে চেয়েছে।
  • প্পন | 190.*.*.* | ০১ এপ্রিল ২০১৩ ১০:০৩521886
  • অ, ঐটা। কিন্তু ওটা তো ক্লাস নাইনেই লোকে শেখে। সিকি হেইচএস বলল কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন