এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১২:০০521821
  • না আমি চ্যাঁচাব না। কেননা আমি ৭১-এর ভোট দেখছি। কাজেই ভোট "না করা" কাকে বলে তা আমি জানি।

    আবার বলি বামেদের আমলে ভোট "না হলে" বিরোধীদের পক্ষে ৫০%-এর বেশী ভোট পাওয়া সম্ভব হত না। মমতা এখনও সেই পর্যায়ে যেতে পারেনি এবং এক্ষুণি যাওয়ারও অসুবিধেও আছে। যেমন জঙ্গলমহলে মমতার হয়ে ভোট "না করা"-র কাজটা মাওবাদীরা আর পাহাড়ে গুরুংরা করেছিল। সেটা আপাততঃ হবে না।
  • | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১২:৪৩521822
  • আমি দেখেছি সিপিএম আমলেও ভোট করা। বালী তেও দেখেছি। তারকেশ্বর র ধনেখালি,আরামবাগ র খানাকুল ওখানেও পিসি র বাড়ি, হরিপাল এ দেখেছি এবং শুনেছি।

    কাজেই আমি চেঁচাবো।ঃ))

    এরা বলে ৭১,
    ওরা বলে ৩৪।

    জ্জিও!!
  • | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১২:৪৬521823
  • সেটা হচ্ছে PT দা নির্বাচন কমিশনের কড়াকড়ি তে। কবে থেকে একটু খেয়াল করবেন।ঃ))

    জগতে তিন ধরনের মিথ্যা আছে, মিথ্যা,সর্বৈব মিথ্যা আর স্ট্যাটিসটিক্স।

    ডেটার ইন্টাপ্রিটেশন একটা বিশাল ব্যপার। একই ডেটা কে এমন ভাবে প্রেজেন্ট করা যেতে পারে যাতে সেটা মিসলিডিং হয়।

    অশা করি বোঝাতে পারলাম।
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৩:১১521824
  • সবই ঠিক। কিন্তু ২৩৫-টা ২০০ হত নিদেন ১৮০ তো হতই।

    কিন্তু কি করে বরাবর বিরোধীরা ৫০%-এর বেশী ভোট পেয়েছে কিন্তু জিততে পারেনি সেই উত্তরটা শুধু বুকের মধ্যে লুকোনই থাকল। শুধু সকালে আয়্নার সামনে দাঁড়িয়ে কং আর তৃণ-র নেতারা নিজেদের প্রতিচ্ছবির সঙ্গে উত্তরটা ঝালিয়ে নেয়।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৪:১২521825
  • 'বিশেষ স্বচ্ছ' কথাটার মানে কী? 'বিশেষ' বলতে?
  • pi | 78.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৭:০৮521826
  • যাঃ, এই খবরটা কেশীদা বা চান্দু মিঞা দিলেন না ?
    খুব আশা করেছিলাম, দেবেন ঃ)

    http://ebela.in/details/5912-141821312.html

    কেশীদা অবশ্য হয়তো আমার আগের পোস্টটার মত এটাও দেখতে পাবেন না ঃ)
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৭:১৪521827
  • বিশেষ স্বচ্ছ বলতে ("The present finance minister recently tabled an annual budget for the state that needs to be commended for its transparency") ঐ কমেন্ডেবল ট্রান্সপেরেন্সির কথাই বলতে চাইছি। তা নেহাত ১০ লাখ চাকরির ব্যাপার কিনা।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৭:৩৬521828
  • মিনিমাম ট্র্যান্সপারেন্সির কথা বলেছেন, পশ্চিমবাংলার বাজেটের ক্ষেত্রে ঐটুকুও কমেন্ডেবল। লেখার বিষয় ছিল মোরেটরিয়াম। পশ্চিমবাংলা পাঞ্জাবের অনুরূপ মোরেটরিয়াম চেয়েছিল। চাইতে পারে কিনা সেটা নিয়ে লিখেছেন। যাকগে, অনর্থক সময় নষ্ট করেছি।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৭:৪৫521830
  • ১) আমি এবেলা পড়িনা তবে টিভিতে ২৪ঘন্টা আর এবিপি দেখি আর লিঙ্ক দিতে হলে ওদের সাইটে খুঁজি। বিধানসভার প্রোসীডিংস এর আনএডিটেড ভিডিও রেকর্ডিং না পেলে অবশ্য আমি আগের রিপোর্টিংকেই বিশ্বাসযোগ্য মনে করি।

    ২) নারী নির্যাতন বা শ্লীলতাহানির মতন ঘটনার মুখোমুখি না হয়ে তার ফেনোমেনোলজিকাল ব্যাখ্যার প্রয়াসকে ভাল চোখে দেখিনা ঘুর পথে লঘুকরণ বলে মনে করি।

    ৩) আর এখানে আরো নানারকম ফেনোমেনোলজিক্যাল ব্যাখ্যা শুনছি, যেমন পরীক্ষায় টোকার প্রধান ইনসেন্টিভ নাকি পাশ করা নয় অন্য কিছু, ধন্য কল্পনাশক্তি।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১৭:৫৩521831
  • maximin Date:25 Mar 2013 -- 01:13 PM কোথাও মোরেটোরিয়ামের উল্লেখমাত্র নাই আছে বর্তমান বাজেট সংক্রান্ত এক গ্রস প্রশংসা বা আগের বাজেটের নিন্দা কিন্তু বর্তমান বাজেট যে দলীয় ঘরাণা অনুযায়ী মিথ্যায় ভর্তি সেই সরল সত্যটি মনে হয় দৃষ্টিগোচর হচ্ছেনা। আমি শুধুমত্র একটি উদাহরণ দিয়েছি যারে ডিফেন্ড করা অসম্ভব মনে হচ্ছে।
  • aranya | 154.*.*.* | ২৮ মার্চ ২০১৩ ০২:২০521832
  • মিঁঞা সাব এই দশ লাখ চাকরী-র ব্যাপারটা নিয়ে কেন লড়ছেন জানি না। এ মানে এমন ঢপ, পঃ বঙ্গের কারেন্ট সিচুয়েশনে, পাতি খিস্তি মারতেও ইচ্ছে করে না, জাস্ট উদাস হয়ে শুনে যাই। এ নিয়ে আর তক্কো কি !
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৮ মার্চ ২০১৩ ০২:২৮521833
  • মোরেটরিয়াম উল্লেখ করিনি বটে, ডেট ট্র্যাপের উল্লেখ করেছিলাম। দুটো জিনিস রিলেটেড। ট্রান্সপারেন্সির এতটাই ছিল যে লোকে জানতেই পারে নি রাজ্য একটা ডেট ট্র্যাপে পড়ে যাচ্ছে। কর্মসংস্থান নিয়ে আমার কোনও বক্তব্য নেই।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৮ মার্চ ২০১৩ ০৩:১৫521834
  • * ট্রান্সপারেন্সির অভাব এতটাই ছিল।
  • quark | 24.*.*.* | ২৮ মার্চ ২০১৩ ১২:৫১521835
  • ব'এর Date:27 Mar 2013 -- 11:43 AM এর পরিপ্রেক্ষিতে -

    পাওআরে থাকার সুবিধে সিপিয়েম এনক্যাশ করার সময় চেঁচিয়েছেন, কিন্তু একই জিনিস তৃণমূল কল্লে চেঁচাবেন না। কেন? না উনি তো "অ্যান্টি সিপিয়েম"।
  • quark | 24.*.*.* | ২৮ মার্চ ২০১৩ ১২:৫২521836
  • আর বাজেট/অর্থনীতি ইত্যাদি নিয়ে বিবেকবাবুর কালকের লেখাটা নিয়ে কেউ কিছু বলছেন না?
  • | 127.*.*.* | ২৯ মার্চ ২০১৩ ০৯:৩৩521837
  • ১। সিপিএম যখন রিগিং করেছিলে তখন কি কোয়ার্ক স্যার এই জন্যে দুঃখিত হয়েছিলেন? ( গুরু তে অন্ততঃ কখন ও এর উল্লেখ আমি দেখি নি। বরং কট্টর সিপিএম র মুখে শুনেছি স্বচ্ছ আর যেখানে রিগিং হোক বা না হোক পশ্চিমবঙ্গে চিরলকাল এবং শান্তিপুর্ণ ভোট হয়েছে। র‌্যিগিং শব্দ টার সঙ্গে এনারা নাকি পরিচিত ই নন? ঃ))) ))

    ২। আমি বলেছি এবার বাম তথা সিপিএম চেঁচাবে। এটা সেটের একটা অংশ। অ-বাম দের মধ্যে কেউ চুপ থাকবে না চেঁচাবে সে সম্পর্কে কিছু বল অহয়েছে কি?
  • Treebeard | 131.*.*.* | ২৯ মার্চ ২০১৩ ১০:১৩521838
  • ইয়ে, একটু মনে হয় গন্ডগোল হচ্ছে। পঞ্চায়েত নির্বাচন নিয়ে স্ট্যান্ড-অফটার সঙ্গে আগের কিছুরই তুলনা হয় না। এইটা নিয়ে একটু অবজেক্টিভ কথাবার্তা বল্লে শোনা যেতে পারে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ৩০ মার্চ ২০১৩ ১৬:২২521839
  • ইস অন্য টইটা না খোলা হলে আজ ডাবল সেঞ্চুরী হয়ে যেত।
  • bb | 127.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৮:৩২521841
  • http://www.anandabazar.com/31bus1.html
    একমাত্র যারা ইউটোপিয়ান ভাবনা করেন তারা ছাড়া সবাই এই খবরে দুখিঃ হবেন। আমাদের হাইডে প্রথম ক্যাম্পাস হয় ২০০৪ এ আজ সেখানে ১৩,০০০ লোক কাজ করে। দ্বিতীয় ক্যাম্পাস শুরু হয় ২০১১ তে আজ সেখানেও ৪০০০ লোক কাজ করে, এই সবই প্রত্যক্ষ, আর পরোক্ষ ভাবে এই সংখ্যা দ্বিগুন। আর ঐ পড়ে থাকা জমি থেকে রাজ্যের আয় শুন্য।
  • S | 109.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৮:৫৪521842
  • ধুর এইসব ইনফোসিস, টাটাদের দিয়ে কিছু হয় নাকি? এতে আবার লোকজনের চাকরি হয় নাকি? চাষি ভাইদের স্বার্থে বাঙ্গলায় কোনোদিন কোনো কারখানা করা চলবে না। চাষিরা চিরকাল চাষ করবে। তবেই তো আমরা, মানে শিক্ষিত মধ্যবিত্ত বাঙ্গালী বুদ্ধিজীবি ভদ্দরলোকেরা বাড়িতে বসে ফিজের থেকে খাবার বেড় করে মাইক্রোভেনে গরম করে কালার টিভিতে মিরাক্কেল দেখতে দেখতে খাবার খেয়ে, বাতেলা চালিয়ে যেতে পারবো। কারখানার জন্যে মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাডু, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, নয়ডা, গুঁড়গাও, এমনকি বিহার উড়িষ্যাও আছে। চাকরি চাইলে সেখানে গিয়ে লোকেরা চাকরি করবে।

    বাঙ্গলায় শুধু তিন রকমের ব্যবসা হবে। এগরোলের দোকান, নার্সিঙ্গ হোম, আর রিয়েল এস্টেট। তাতে লোকেদের আয় বাড়বে না, কিন্তু খরচ বাড়বে।
  • প্পন | 126.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৯:৩৬521843
  • ইনফি ৯৬তেই রাজ্যে ব্যবসা শুরুর আগ্রহ দেখিয়েছিল। তো, তখনকার মুখ্যমন্ত্রী আইটি খায় না মাথায় দেয় বুঝতেন না। ফলস্বরূপ ইনফি পাশের রাজ্যে আপিস খুলল আর সেখানে কলকাতা থেকে লোকে গেল চাগ্রি করতে।

    ২০১২তেও একই চিত্র। সুযোগ্য উত্তরসূরী রাজ্যের ভার নিয়েছেন কিনা।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৯:৪২521844
  • এই তো সবাই টইতে ফিরেছি ঘরের ছেলে ঘরে
  • প্পন | 126.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৯:৪৪521845
  • না না, ইনফি ব্যবসা শুরু না করা অব্দি কোথায় আর ঘরের ছেলে ঘরে ফিরলাম? ঃ)
  • siki | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ০৯:৫৫521846
  • ফাগোল?
  • প্পন | 126.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১০:০০521847
  • S দেখি চিটফান্ডকে তালিকায় রাখেননি। বাংলার সর্ববৃহৎ শিল্প এখন।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১০:৩৭521848
  • সকাল সকাল স্বীকারোক্তি করে যাই গুরুচন্ডালি এখন বেশ ভালো লাগছে।
  • bb | 127.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১২:০৬521849
  • মুশকিল হচ্ছে এই প্রত্যেক রাজনৈতিক বকওয়াসের বলি হচ্ছে রাজ্যের মানুষ।
  • PT | 213.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৪:১১521850
  • '৯৬ থেকে ২০১০-এর মধ্যে কোন আইটি দেখতে পেল না ভাইটি!!
  • প্পন | 126.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৪:১৭521852
  • পাবো না কেন?

    তবে ইনফি থাকা আর না থাকার গুরুত্ব সম্পূর্ণ আলাদা। সেটা বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন বলেই পঃসরকারের প্রতিনিধি পাঠিয়ে ওদেরকে আনার তোড়জোড় শুরু করেন।

    এগুলো পুরনো খবর একটু ফলো করলেই বুঝতে পারবেন স্যার!
  • a | 132.*.*.* | ৩১ মার্চ ২০১৩ ১৪:৪০521853
  • এ বিষয়ে আমি অপ্পনদার সাথে একমত। পব লুরু হতেই পারত, হয়নি। শুধু এবং শুধুই সিপিয়েমের নির্বুদ্ধিতার আর অদূরদর্শিতার জন্যে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন