এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin Das | ২৬ জুন ২০২৬ ২০:৫০556908
  • .. শুভ জন্মদিন মানালি
     
    প্লিজ " শবনম " টা একবার পড়ো।
     
    খারাপ লাগলে গালাগালি করতে পারো
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ২০:৪৩556907
  • ধন‍্যবাদ ডট দি।
     
    এই তরমুজদা, একেবারেই না। আমি আমার একমাত্র অ‍্যাকাউন্ট থেকে লগ ইন করেই লিখি। সিংগেল K বা এরকম কোনো নিক থেকে লেখার আমার ইচ্ছা নেই। দয়া করে না জেনে অযথা এরকম চার্জ আনবেন না। এটা আমার লেখা নয়।
  • হেঁয়ালি | ২৬ জুন ২০২৬ ২০:৪২556906
  • সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে চাকরি/ কলেজ থেকে বের করে দেওয়া এক নাটক হয়েছে। কদিন আগে ৩৭০ টাকার চিকন বিরিয়ানি হল।
  • r2h | ২৬ জুন ২০২৬ ২০:২১556905
  • সমানুভূতি সহানুভূতি এইসব নিয়ে কথা হচ্ছিল ক'দিন আগে, এই প্রসঙ্গে সাম্প্রতিক কলকাতাকেন্দ্রিক হুলাবালু মনে পড়লো। ফেবু টেবুতে যারা আছেন অনেকেরই হয়তো চোখে পড়েছে। আমার মত যারা ফেবুতে আজাইরা কালক্ষয় করেন তাঁদের ফিডে এইসব আদিগঙ্গার জোয়ারের নোংরা জলের মত আসে।

    একটি মেয়ে আপিস যাওয়ার তাড়ায় দুটি রাইড অ্যাপ থেকে মোটরসাইকেল বুক করেছিলেন। এইটা করার কারন ভারতের বিভিন্ন শহরে যারা অ্যাপ রাইড বুক করেন তাঁরা অনুমান করতে পারবেন সহজেই। কলকাতার এই বিষয়ে মহা বদনাম, কিন্তু আমি অন্তত লুরুতে এই জিনিস র‌্যাম্পান্ট দেখেছি। এমনও হয়েছে ক্যাব এসে বলেছে, এই তো মেট্রো স্টেশন, মেট্রো ধরে চলে যাও আর রাইডটা ক্যানসেল করে দাও। তো যাগ্গে। তাতে কী হয়েছে, একটি মোটরসাইকেল চলে এসেছে, মেয়েটি অন্যটি ক্যানসেল করেছে, আর অমনি দ্বিতীয়টিও এসেছে, এসে বলেছে ক্যানসেল করলেন কেন, তাতে মেয়েটি তাকে বিশাল গালাগাল করেছেন, কানের গোড়ায় বাজিয়ে দেবো টেবো বলেছেন। মোটরসাইকেল চালকের ফ্রাস্ট্রেশনও সহজবোধ্য। মোটরসাইকেল চালক তার ভিডিও করে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে ছেড়েছেন, তা ভাইরাল হয়েছে। গালাগালের আগের কথপোকথন কতটা সুশীল ছিল তা অবশ্য জানি না।

    তো তারপর নাগরিক সমাজ ঝাঁপিয়ে পড়েছে। সেই ঝাঁপ সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকেনি, সেই মেয়ের বাড়ি গিয়ে হই হল্লা, এবং আজকালকার ফেশিয়ান মত সব কিছু লাইভ। এবং এক দু'দিনের মাথায় মেয়েটির চাকরিও গেছে- যে চাকরি বাঁচানোর জন্য মেয়েটি দুটি রাইড বুক করেছিলেন।

    তো মোটরসাইকেল চালক মেহনতী খেটে খাওয়া আর মেয়েটি রক্তচোষা পুঁজিপতি- তা তো না। হলে তার বাড়ির দরজা খুলে পর্দা তুলে প্রতিবাদী জনতা হামলা করে ভিডিও করার সুযোগ পেত না, মেয়েটির চাকরিও এত সহজে যেত না। এবার ঐ জনতা এক লেভেলে নিজেদের মোটরসাইকেল চালকের প্রতি সমানুভূতিসম্পন্ন ভেবেছে- তেমন হতে পারে কিনা ভাবছিলাম। মোটরসাইকেল চালকের একটা রাইড গেল, মেয়েটির পাপ লঘু ছিল কিনা তা তর্কযোগ্য, তবে দণ্ড যে গুরু অল তাতে কোন সন্দেহ নেই। চাকরি, হেনস্থা, সামাজিক অগৌরব।

    এইবার এত স্তরে এত মানুষের এত অনিশ্চয়তা, নিরাপত্তাহীনতা, ফ্রাস্টেশন - লোকেই বা করবে কী।

    কিছুদিন আগে, গত বছর বোধহয়, ত্রিপুরার ধর্মনগরে এক ভদ্রমহিলা কোন একটা খাওয়া দাওয়ার অ্যাপে অর্ডার দিয়েছেন- সরবরাহকারী খাবার নিয়ে কয়েকবার, বা বেশ কয়েকবার ফোন করে পাননি। ছোট শহরগুলিতে এখনও বাড়ির নাম্বার ঠিকানা তো অত সুচারু না, হয়তো ফোন না করে ঠিকানা খুঁজে পাওয়া মুশকিল ছিল। তারপর কী যেন একটা হল, অন্য নং থেকে ফোন করে বোধহয় পেলেন, তারপর নাকি ভয়ানক গালাগাল, তাতে কাঁচা খিস্তি থেকে সবই। ভদ্রমহিলা স্কুল শিক্ষিকা, ছোট শহরে যা হয়, স্থানীয় লোকজন সবই তাঁর ছাত্র ছাত্রী, বার্তা রটি গেল, এবং সরবরাহকারী এলাকায় ঢোকা মাত্র তাঁকে ধরে ক্ষমা চাওয়ানো, এবং তাও রেকর্ডেড। উল্লেখ্য, মারধর করা হয়নি। এইবার এইসবের পর সরবরাহকারে ছেলেটি কাজের শেষে বাড়ি গিয়ে আত্মহত্যা করেন। অতঃপর সেই শিক্ষিকা সহ আরও কতিপয় গ্রেপ্তার, পাড়ার লোককে থানায় তলব, ভিডিওতে যাঁদের দেখা গেছিল সবাইকে ঐ।

    খাবার সরবরাহকারী ছেলেটি নিশ্চয় ঐ কাজ করতে চাইতেন না, তাঁর হয়তো অন্য উচ্চাশা ছিল। গিগ কাজে যা হয়- ডেলিভারী ঠিক মত না হলে আর্থিক দণ্ডি। খদ্দেরের সঙ্গে কীভাবে ডিল করতে হয় সেসব সংক্রান্ত ট্রেনিঙের প্রশ্ন নেই। তাঁরও হয়তো বাড়ি যাওয়ার তাড়া ছিল। আবার একজন বর্ষীয়সী ভদ্রমহিলা অপোগণ্ড ছোকরার খিস্তি খেয়ে হজম করে নেবেন- সেটাও কাম্য না। আর আমাদের দেশে কেউ ফোনে কুকথা বলেছে সেই অভিযোগে পুলিশে যাওয়ার চলও নেই।

    খাবার সরবরাহকারী ছেলেটির জীবন অকালে নিবলো, তাঁর পরিবারে কে ছিল, তারা কীভাবে ডিল করছে কে জানে। আর শিক্ষিকা ও তাঁর পাড়ার লোক -তাঁদের জীবনে কী দীর্ঘমেয়াদী প্রভাব পড়লো তাই বা কে জানে।

    একটু অগ্রপশ্চাত ভাবলে, জীবন আরেকটু সহজ হলে, আরেকটু নিশ্চিত হলে, এদিক ওদিক কিছু সহমর্মী লোক আছে জানলে হয়তো এসব হয় না। কে জানে।
  • . | ২৬ জুন ২০২৬ ১৯:৫৩556904
  • আপনার ৩ ৬ ২ রিপুর প্রভাব গত কয়েক বছর থেকেই দেখছি। আর দেখবই না ফালতু। ইগনোর এবং ডিলিট মোডে সব চলে যাবে। মানুষ হোন। মানুষ হওয়ার সুযোগ হারাবেন না। এরপর থেকে আপনার সমস্ত পোস্ট ডেলিবারেটলি স্কিপ করে যাবো। ফালতু লোক।
  • . | ২৬ জুন ২০২৬ ১৯:৪৫556903
  • পনীড়টা সলিড ছিলো।
  • . | ২৬ জুন ২০২৬ ১৯:৪৩556902
  • happy birthday মানালি
  • তরমুজ | ২৬ জুন ২০২৬ ১৮:৫৭556901
  • @সিংগল কে, এই লেখাটা মনে হয় মানালি লিখেছে। লেখার স্টাইল পড়ে মনে হচ্ছে। যার কোন মাথা মুন্ডু ও সারবত্তা নেই। শুধু ঝরঝর আবেগের প্লাবন। পোর্ট থেকে শুরু করে অম্বুবাচি। ডিএ থেকে শুরু করে নাচানাচি। কি খায় আর কি গায়ে লাগায় তাই জানা নাই।
  • Bratin Das | ২৬ জুন ২০২৬ ১৮:০১556900
  • কেলো দা র ডিম র প্রতি সেই ভালোবাসা কি
    অবিচল আছে ?smiley
  • | ২৬ জুন ২০২৬ ১৬:৪৫556899
  • মন্দিরে চুরি, জমি চুরি, পরীক্ষায় চুরি, দ্বীপ চুরি, এমপি চুরি, সব মিলিয়ে হেজে যাওয়া অবস্থা হয়েছে। এবার with a bang কিছু একটা নিয়ে আসা হবে।
  • :|: | ২৬ জুন ২০২৬ ১৫:৩৫556898
  • ১৩:৩৯ -- এটাও ভুল জেনেছেন। আপনার লেখা বই নয়, ব্যক্তি আপনি। দ্বিতীয় রিপুকে উপেক্ষা করে মূল কমেন্টটা মন দিয়ে পড়লে ভালো হতো।
    যাগ্গে।
  • সিংগল k | ২৬ জুন ২০২৬ ১৫:৩৪556897
  • কেলোদা যে কেলোদা নেই সেটা আপনাদের মনে হল কি দেখে ? মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি অপার শ্রদ্ধা দেখে? নাকি ভাজপা-আরেসেসের এজেণ্ডাগুলির প্রতি একনিষ্ঠ থাকার মনোভাব দেখে?
    ব্যাপারটা হল কেলো একজন এনার্কিস্ট হলেও স্টোয়িক ও তাও দর্শনে বিশ্বাস করে। ফলে যে জিনিসের কন্ট্রোল তার হাতে নেই, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রাণ হারানোর মতো অবিমৃষ্যকারিতা সে করে না। করলে আজ অব্দি কয়েকবার কেলোকে পটল তুলতে হত, ফাঁসিতে ঝুলতে হত বা দ্বী্পান্তরে যেতে হত। কেলো মোটে ডিএ বৃদ্ধির বিরুদ্ধে নয়, তিন হাজার টাকা রেউড়ির বিরুদ্ধে নয়, ডিমের পক্ষে বলে পনীড়ের বিরুদ্ধে নয়। সে যেমন মাননীয় মুখ্যমন্ত্রীকে সর্বতোভাবে সাহায্য করছে কেন্দ্রীয় হারে ডিএ দিতে, বা অত্যন্ত গরীব মহিলাদের হাতে তিন হাজার টাকা করে মাসিক সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে, তেমনি সে এটাাও মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দিচ্ছে যাতে মিড ডে মিলের পনীড়টা ফুলক্রীম হয়।এতে তো মাননীয় মুখ্য বা প্রধান, কোনো মন্ত্রীরই আপত্তি থাকার কথা নয়। পিএম পোষন তো তাতে মজবুত্ হবে, নাকি ?
    আজ পুণ্য অম্বুবাচীর অবসান তিথিতে শিখাধারী হিন্দুর তাজিয়াবহনের মত অ-যাজ্ঞ্যবল্কীয় স্খলন দেখে সে মাননীয় মুখ্য ও ্প্রধান মন্ত্রীগনকে অবহিত করতে চায়, যে তাঁরা যেন এই অর্থ-লাভ জিহাদ একেবারে অঙ্কুরেই বিনাশ করেন। এই শিখাধারী তাজিয়া বহনকারী হিন্দুর জীবিকানির্বাহের জন্য তো পারসিক দান নয়, স্বনির্ভর বিকল্পপথে অর্থাগমের প্রয়োজন? নাকি?
    এনার কর্মসংস্থানের জন্য একটি ট্রান্সশিপমেন্ট পোর্টের যে আশু প্রয়োজন তা বুঝতে কাউকে আশুতোষ মুখোপাধ্যায় হতে হয় না। কেলোও সেটা বোঝে। কেলো এটাও বোঝে যে ঊক্ত মন্ত্রীগনকে উক্ত পোর্ট তৈরির জন্য কচ্ছপের ডিমের যে সামান্য হানি ঘটছে, কলকাতার স্কুলে স্কুলে ডিম্ব-সংরক্ষণের মাধ্যমে পুষিয়ে দেওয়া, উক্ত মন্ত্রীগণের পবিত্র কর্তব্যের মধ্যে পড়ে।এক্ষেত্রেও কেলো পরিস্থিতির ওপর নজর রাখছে শুধু।
    যাঁরা রেলস্টেশনে অবৈধ স্টল দিয়েছিলেন তাঁদের অনেকই পূর্ববঙ্গের উদ্বাস্তু পরিবারের সন্তান, তাঁদের দ্বিতীয়বার উদ্বাস্তু হয়ে নিকোবরে ডককর্মী হওয়ায় কারো কোনো আপত্তি থাকতে পারে কি ?
    ঠিক এর পরবর্তী অধিবেশনে যে পূর্ববঙ্গের উদ্বাস্তুরা বংশানুক্রমে এতদিন পুরোনো ভাড়ায় বাসস্থান দখল করে আছেন তাঁদের নিকোবরে পাঠানোর জন্য কেন্ত্রীয় মডেল খসড়া আইনের পশ্চিমবঙ্গ ভার্সন পাশ করা হবে। এই সমস্যা তো পশ্চিমবঙ্গ আর পাঞ্জাব ছাড়া অন্য রাজ্যে এত প্রকট নয়, দুটি মাত্র পার্টিশন হওয়া রাজ্য।
    ক্রমে আরো কত কি আসিবে, কেলো কোনোরকম কেলো না করে কোনরকমে নিজের পিঠটি বাঁচিয়ে পালাতে পারলে বাঁচে।
  • Manali Moulik | ২৬ জুন ২০২৬ ১৫:২১556896
  • আবির্ভাব দিবসে ভোজন অতিমাত্রায় হয়ে গেছে। আজকে নো পড়া নো লেখা নো থিংকিং। টোটাল গড়াগড়ি অ‍্যান্ড প্রিয় রবীন্দ্রসঙ্গীত।laugh
  • Bratin Das | ২৬ জুন ২০২৬ ১৫:১৪556895
  • আচ্ছা এবারে আমাকে Unstructured Data base পড়াতে দিয়েছে।
     
    কোন ভালো বই কেউ সাজেস্ট করতে পারো/পারেন?
  • বিশ্বগরু | ২৬ জুন ২০২৬ ১৫:০৫556894
  • গত বছরের সিঁদুর অভিযানে যে ছয় সেনাকর্তা এবং জওয়ান ‘শহিদ’ হয়েছেন, এতদিনে প্রথম তাঁদের নাম এবং পরিচয় প্রকাশ করল কেন্দ্র। তাঁদের মরণোত্তর সম্মান প্রদানের কথা ঘোষণা করল মোদী সরকার।
  • . | ২৬ জুন ২০২৬ ১৪:৩৬556893
  • "যো দির ধর্মমত আমরা যারা ওনাকে চিনি সবাই জানি।
    ঠিক বললাম কি ?"
    কারেক্ট।
    যাক বাঁচা গেল। কেলোদা কেলোদাই আছে।
  • | ২৬ জুন ২০২৬ ১৪:২১556892
  • এ দেশে বা এই রাজ্যে ক্রমশঃ, প্রশ্নটা মনে হয় এটা নয় যে ফাইনালি কী হবে। ফাইনালি ফাইনাল সল্যুশন হবে কিনা। প্রশ্ন বা পরিস্থিতি মনে হয় এটাই যে প্রতি মুহূর্তে কী হচ্ছে, কোথায় কাঠি করা হচ্ছে। হোল্ডিং সেন্টারগুলো কেন হচ্ছে বা মসজিদের সামনে গিয়ে নাচা কেন হচ্ছে। অথবা, খ্রীস্টানদের বাড়িতে গিয়েও তম্বি করা শুরু হয়েছে। এগুলো দৈনন্দিনের ব্যাপার, ব্যানাল, স্বাভাবিক হয়ে যাওয়া। যারা ক্ষমতায় আছে তারাও জানে ওপিসব ফাইনাল সল্যুশন ওসব কবে হবে ঠিক নেই, কিন্ত এর মধ্যে ডিমটা যে তুলে নেওয়া যায়, সেটা তাদের মাথা থেকেই বেরোয়। কার যেন কবিতা না লেখা ছিল Age of Anxiety, পরিস্থিতি সেটাই। Age র বদলে Days ও বসাতে পারেন।
  • k | ২৬ জুন ২০২৬ ১৪:১০556891
  • মোটমাট এই ভুখণ্ডে যেই যতদিন খুশী রাজত্ব করুক আমাদের বেসিক নেচার পাল্টাবার নয়। সে আওরঙ্গজেবই হোন বা মাননীয় মোদীজী।
    আমরা চিরকালই এ ওর ধ্বজা বইব, এবং তালিবান-আই এস বা আরএসসেস কোনদিনই এখানে বিশেষ সুবিধা করতে পারবে না। তাত্ক্ষণিকভাবে মনে হতে পারে যে - গেল গেল ... কিন্তু সেটি হবার নয়।
    এ থিওরি টাইম টেস্টেড।
  • k | ২৬ জুন ২০২৬ ১৪:০৪556890
  • ও হরি!
    যো দি বোহহয় আমার এই কমেন্টটার ভুন মানে ধরেছেন -
    "যো দি এইটা জবরদস্ত পয়েন্ট বার করেছেন, আমারই ভুল, উনি নিশ্চয়ই নিষ্টাবান শিয়া, এবং শিয়াদের শিখা হয়ত এক সাইডেই থাকে।"
    এখানে 'উনি' - মানে ঐ ধ্বজাধারীর কথা বলা হয়েছে। যো দি নন। যো দির ধর্মমত আমরা যারা ওনাকে চিনি সবাই জানি।
    ঠিক বললাম কি ?
  • k | ২৬ জুন ২০২৬ ১৩:৫৭556889
  • কনক্লুশন ও স্টেনসিল টা যদিও হয়ত ঠিকঠাকই আছে, তাও মূলকথা হল -
    রাজ্যটি হিন্দু-রাজ্য (বা তার বিপরীত) সহজে হবার নয়। মাননীয় বর্তমান মুখ্যন্ত্রীর সামনে অনেক পথ চলা বাকি।
    রাজ্যটি মূলতঃ অ্যানার্কিস্টিক, কিন্তু পোকিতো অ্যানার্কিস্টদের কোন রাজনৈতিক পার্টি হয় না।
  • ইয়ে | ২৬ জুন ২০২৬ ১৩:৫৭556888
  • :|: র ৪ঃ১৬, মহায়, এ তো হামেশাই হচ্ছে। নিজেরা গাণ্ডেপিণ্ডে গিলে ডিমচুরি ডিফেণ্ড না করতে পেরে পোঁ - গতিশীল অ-ধর্মীয় ব্যাপারট্যাপার এনে ফেলা। প্রভুরাও করছেন, পোষ্যরাও।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:৪৯556887
  • কারোকে দেখেই কনক্লুশনে আসা এবং কোনও একটা স্টেনসিলে ফেলে দেওয়া বিপজ্জনক।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:৪৬556886
  • যাইহোক ঐ "টিকি?" ওয়ালা সম্পর্কে না জেনেই কত কনক্লুশন হলো, তা যদি ঐ ভদ্রলোক জানতেন...
     
    আমরা গল্পের গরুকে গাছে তুলি, কিন্তু গাছপাঁঠা কী তা জানি না।
  • k | ২৬ জুন ২০২৬ ১৩:৪১556885
  • লোকে রিয়্যালাইজ করছে 'তত্বমসি', আপনি রিয়েলাইজ করেছেন আপনি আপনার পাষণ্ডপনার ভলিউম। একই ব্যাপার, কেবল দৃষ্টিভঙ্গীর তফাত্ আর কিছু নয়।
    ধর্মটা তো দিদি আমারও আসে না, এলে কি আর এরকম ডিম আনি ডিম খাই লাইফ লিড করতে হত! এদ্দিনে প্রাইভেট জেট চাপতুম (নিজের)।
  • | ২৬ জুন ২০২৬ ১৩:৪১556884
  • k বাবু, তিষ্ঠোন, গ্রেটার বাংলাদেশ হওয়া সবে বন্ধ করা গেছে। এরও ব্যবস্থা হবে।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:৩৯556883
  • আরও জানলাম যে আমার লেখা বইগুলি নাকি আরএসএসের প্রচার।
    মানে ষড়রিপুর তৃতীয় ও ষষ্ঠ রিপু কতটা প্রবল হলে লোকে দ্বিতীয় রিপুর প্রকাশে ফেটে পড়ে এই সব মন্তব্য করে, সেটা চিন্তার বিষয়।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:২৯556882
  • কেলোদা,
    আমি ধর্ম মানি না সে হয়ত জানেন। না জানলে আজ স্পষ্ট করে জানিয়ে দিলাম। কাজেই উনি শিয়া কি সুন্নি কি আহমেদি আমার জানার কথা নয়। টিকি জিনিসটা ছোটবেলায় কোলকাতাতে দেখেছি। মাঝখানেই থাকে বলে জানি।
    এমনকি উচ্চমাধ্যমিকে আরণ‍্যক পাঠ‍্য ছিল। কুন্তা চরিত্রের ওপর প্রশ্ন এসেছিল। তখন জানতামই না যে কুন্তা মুসলমান। এখন শিখছি, জানছি। নিজের ব‍্যাপারেও জানছি এখান থেকে যে কতবড়ো পাষণ্ড আমি নিজে।
    যতদিন বাঁচি, ততদিন শিখি।
  • k | ২৬ জুন ২০২৬ ১৩:২৪556881
  • যো দি এইটা জবরদস্ত পয়েন্ট বার করেছেন, আমারই ভুল, উনি নিশ্চয়ই নিষ্টাবান শিয়া, এবং শিয়াদের শিখা হয়ত এক সাইডেই থাকে।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:২৩556880
  • অবিশ‍্যি আমার দেখার ভুলও হতে পারে।
    ওটা যে মহরমের মিছিল সেটাও জানতাম না, তাই জিজ্ঞাসা করেছিলাম।
  • . | ২৬ জুন ২০২৬ ১৩:২১556879
  • টিকিটা এক সাইডে কেন? মধ‍্যিখানে থাকে না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত