এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • GoF | 24.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১২:০১521787
  • ম্যাক্সিমিন Date:26 Mar 2013 -- 11:43 AM - তাইলে মামুকে অ্যাকসেসর আর মিউটেটর লিখতে হবে ;-)
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১২:১৭521788
  • অ্যাকসেসর, মিউটেটর সেসব আবার কী জিনিস। অর্থনীতি নিয়ে কৈ আমি তো এত টার্ম ব্যবহার করি না?
  • GoF | 24.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১২:২৩521789
  • রেভেনিউ/ডেফিসিট, অ্যাকসেসর/মিউটেটর, বিয়ারিং/স্প্যান, অক্ষরবৃত্ত/মাত্রাবৃত্ত - যার যা পছন্দের টার্ম ;-)
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১২:২৯521790
  • :)
  • b | 122.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৬:৫৫521791
  • আচ্ছা আরেক টু গুছিয়ে বলি

    সিপিএম র রিগিং প্রসঙ্গে গুরু র জনগণ

    PT দা bb দা আর বুনান " রিগিং? রিগিং কারে কয়? যত বছর ভোট হয়েছে সব্বাই ভালোবেসে সিপি এম কে ভোট দিয়েছে।PT দা তিনটে লিঙ্ক দেবেন কেউ ধৈর্য্য ধরে পড়লে দেখা যাবে অন্ততঃ এক বার বিহারে এর থেকে বেশী রিগিং হয়েছিল

    কেসি অরি এই ব্যাপারে অবহিত।কিন্তু প্রকাশ্যে স্ব্বীকার করা চাপ।

    এল সি এম দা একটা হোলিয়্স্টিক ভিয়্যু দেবে " যারা ক্ষমতায় থাকে তারা কম বেশী রিগিং করেই থাকে"

    ব্রতীন " শালা রা রিগিং না করলে জিততে পার তো না"।

    সবাই কম বেশী ঠিক।সবাই জম বেষে ভুল।
  • GoF | 131.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:১৩521792
  • b-এর আগের পোস্টটা base class-এর প্রপার্টি, টেকনিক্যালি ক্লাস ডেফিনেশন ভায়োলেশন নয়।
  • siki | 132.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:২২521793
  • পেরেন্ট বেস ক্লাস না ইন্টারফেস? মাল্টিপল ইনহেরিটেন্স সাপোট করবে?
  • kc | 204.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:৩৩521794
  • বাংলায় প্রায় ৩৩ জাতের বাঁশ পাওয়া যায়। বন-জঙ্গলে মুলি, মিতিঙ্গা, ডলু ও নলি বাঁশ পাওয়া যায়। এসব বাঁশের ছিদ্র মোটা ও দেয়াল পাতলা। গ্রামে বরাক, বড়ুয়া, বেতুয়া, তল্লা, মাকলা, মরাল ইত্যাদি বাঁশ জন্মে। এসব বাঁশের ছিদ্র সরু ও দেয়াল মোটা।

    বাঁশ চাষ
    বাঁশের বীজ বা চারার অভাবে বাঁশ উৎপাদন ব্যাহত হয়। মোথার মূল্য বেশি এবং দুষপ্রাপ্যতার কারণে চাষিরা বাঁশ চাষে নিরুৎসাহিত হয়। নিচে বাঁশ চাষের কয়েকটি সহজ পদ্ধতি বর্ণনা করা হলো-
    মোথা বা রাইজম পদ্ধতিতে বাঁশ চাষ

    স্থান নির্বাচন সাধারণত ডোবা, নালা, খাল, পুকুর পাড় বা বসতবাড়ির আশপাশে প্রান্তিক জমিতে বাঁশ চাষ করা হয়। দো-আঁশ ও এঁটেল মাটিতে বাঁশ ভালো হয়।

    গর্ত তৈরি ঃ মোথা লাগানোর ১৫-২০ দিন আগে নির্বাচিত স্থানের মাটি গর্ত করতে হয়। এজন্য ৫০ সেন্টিমিটার গভীর এবং ৩০ সেন্টিমিটার চওড়া গর্ত করতে হবে।

    সার প্রয়োগ ঃ প্রতি গর্তে পচা গোবর ১৫ কেজি, ইউরিয়া ১০০ গ্রাম, টিএসপি ১০০ গ্রাম এবং এমপি ৫০ গ্রাম মাটির সাথে মিশিয়ে ১৫-২০ দিন রাখতে হবে।

    মোথা সংগ্রহ ঃ মধ্যম বয়সী একটি বাঁশকে মাটি থেকে এক মিটার উঁচুতে কাটতে হয়। মোথায় ২-৩টি সজীব চোখ থাকতে হবে। মোথাসহ বাঁশটি তুলে আনতে হবে।

    মোথা রোপণ ঃ বৈশাখ- জ্যৈষ্ঠ মাসে মোথা রোপণের উপযুক্ত সময়। আগে করা গর্তে সার মাটি সরিয়ে একটু কাত করে মোথা রোপণ করতে হবে। মোথা থেকে মোথার দূরত্ব ৫-৬ মিটার হলে ভালো হয়। মোথা লাগানোর পর গোড়ার মাটি ভালো করে চেপে দিতে হয়।

    পরিচর্যা ঃ মোথা রোপণের পর বাঁশের কাটা মাথা পলিথিন বা অন্য কিছু দিয়ে ঢেকে দিতে হয়। বৃষ্টি না থাকলে রোপণের পর কয়েক দিন পানি সেচ দিতে হবে।
    বাঁশ উচ্চতায় এবং পরিধিতে প্রথম ৪-৫ মাসের মধ্যেই বেড়ে যায়। পরে শুধু বাঁশের পুরুত্ব বাড়ে। বাঁশ একবার রোপণ করার পর তা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ঝাড়ে পরিণত হয়। প্রতি ঝাড়ে প্রায় ২৫-৫০টি বাঁশ হয়।

    লেয়ারিং বা শোয়ানো পদ্ধতিতে বাঁশ চাষ

    চারা তৈরি ঃ এ ক্ষেতের এক থেকে দুই বছর বয়সে বাঁশকে দাবা কলমের মতো মাটিতে শুইয়ে দিতে হয়। বাঁশের গোড়া মাটির ভেতরে থাকবে। এরপর ঐ বাঁশের ওপর ভেজা মাটি চাপা দিতে হয়। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে শুইয়ে দিতে হয়। বাঁশের কিছু কিছু গিঁট থেকে নতুন শিকড় ও মোথার জন্ম হয়। সেখান থেকে নতুন বাঁশ বের হয়। বাঁশের চারা গিঁটসহ কেটে উপযুক্ত স্থানে রোপণ করতে হয়।

    গর্ত তৈরি ও সার প্রয়োগ ঃ চারা লাগানোর ১৫-২০ দিন আগে ৪০ সেমি। গভীর এবং ৪০ সেমি। চওড়া করে গর্ত করতে হবে। গর্তে ৫ কেজি গোবর, ২০ গ্রাম ইউরিয়া, ২০ গ্রাম টিএসপি ও ১৫ গ্রাম এমপি মাটির সাথে মিশিয়ে ১৫-২০ দিন রাখতে হবে।

    চারা রোপণ ঃ সার মিশ্রিত মাটি সরিয়ে সোজা করে গিঁটসহ চারা রোপণ করতে হবে। মোথা থেকে মোথার দূরত্ব ৫-৬ মিটার হলে ভালো হয়। চারা লাগানোর পর গোড়ার মাটি ভালো করে চেপে দিতে হয়।

    পরিচর্যা ঃ চারা রোপণের পর বৃষ্টি না থাকলে সেচ দিতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। প্রতি বছর গোড়ায় মাটি দিতে হবে।

    বীজ থেকে বাঁশের চাষ

    চারার তৈরি ঃ বাঁশে সারা জীবনে একবার মাত্র ফুল ফোটে। প্রজাতিভেদে ২০ থেকে ১০০ বছর পর বাঁশের ফুল ধরে। ফুল ধরলে বাঁশ ঝাড় মরে যায়। তখন বীজ সংগ্রহ করতে হয়। বীজ সংগ্রহ করে পলিব্যাগে বপন করে চারা উৎপাদন করতে হয়।

    স্থান নির্বাচন ঃ সাধারণত ডোবা, নালা, খাল, পুকুর পাড় বা বসতবাড়ির আশপাশে প্রান্তিক জমিতে বাঁশ চাষ করা হয়। দো-আঁশ, এঁটেল দো-আঁশ মাটিতে বাঁশ ভালো হয়।

    গর্ত তৈরি ঃ চারা রোপণের ১৫-২০ দিন আগে নির্বাচিত স্থানে মাটি গর্ত করতে হয়। ৩০ সেমি। গভীর এবং ২০ সেমি। চওড়া গর্ত করতে হবে। সার
    প্রয়োগ ঃ প্রতি গর্তে পচা গোবব ২ কেজি, টিএসপি ১০ গ্রাম, এমপি ৫ গ্রাম মাটির সাথে মিশিয়ে ১৫-২০ দিন রাখতে হবে।

    চারা রোপণ ঃ এক বছর বয়সের চারা উক্ত গর্তে রোপণ করতে হয়। চারা রোপণ করে গোড়ার মাটি চেপে দিতে হবে। চারা থেকে চারার দূরত্ব ৫-৬ মিটার দিলে ভালো হয়।

    বাঁশ চাষের পরিচর্যা
    খরা হলে নিয়মিত সেচ দিতে হবে। চারার গোড়ায় মাটি তুলে দিয়ে আলগা করে দিতে হয়। কচুরিপানা দিয়ে চারার গোড়া ঢেকে দিলে মাটি ভেজা থাকে। বাঁশ ঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আগাছা পরিষ্কার করতে হবে। কোনো বাঁশ রোগে আক্রান্ত হলে তা মোথাসহ তুলে পুড়িয়ে ফেলতে হবে। অতিরিক্ত কঞ্চি হলে ডিসেম্বর-জানুয়ারি মাসে ছাঁটাই করতে হবে। তিন বছর পর পর বর্ষার পরে ইউরিয়া, টিএসপি ও এমপি সার দিতে হবে। কোনো বাঁশ ঝড়ে ভাঙলে কেটে সরাতে হবে। বাঁশে পোকা আক্রমণ করলে কীটনাশক দিতে হবে।

    বাঁশ কাটার সময়
    সাধারণত দু’বছর বা তার বেশি বয়সের বাঁশ কাটা উচিত। বনাঞ্চলে সরকারিভাবে সাধারণত তিন বছর অন্তর বাঁশ কাটা হয়। বাঁশ পরিপক্ব হলে বাঁশের কাণ্ডের সবুজ বর্ণ ধূসর হবে। কাণ্ডে টোকা দিলে ধাতব শব্দ হবে। কাটার পর শুকিয়ে কুঁচকে যাবে না।
  • কৃশানু | 177.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:৩৮521797
  • এত ভালো আলুচানায় কেসিদা বাঁশ দিয়ে দিল :-(
  • শ্রী সদা | 132.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:৪২521798
  • শেষ প্যারার তিন টা পাঁচ হলে বেশ খাপে খাপ হত।
  • GoF | 131.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৭:৫৫521799
  • বাঁশ চাষ করার সময় মনে রাখেনি "বাঁশ কেন ঝাড়ে"...
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ১৮:৪৬521801
  • PTদার পোস্ট Date:26 Mar 2013 -- 11:31 AM

    শেষ বাক্য "সবেতেই যদি তারা বাম সরকারের পদাঙ্কই অনুসরণ করে কাজ করতে থাকে তাহলে আর সরকার বদলানোর দরকারটা কি ছিল?" তীব্র প্রতিবাদ করলাম।

    আপনি কি করে বললেন? ব্যঙ্গের ছলেও ও কথা বলা উচিত নয়।
  • | 127.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ২২:২১521802
  • 4:55 ব আমি। সেল থেকে জন্যে bহয়ে গেছে।
  • কৃশানু | 213.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ২৩:২৭521803
  • উপরোক্ত ব যদি বোতিন্দা হয়, তার ৪:৫৫ এর অবসারভেশনে ক। মনে রাখবেন, অবসারভেশনে।
    এবার আমার অব্সার্ভেশন। ব বা বোতিন্দা নিজেই বলল 'ব্রতীন " শালা রা রিগিং না করলে জিততে পার তো না"।" - একেই কি বলে নির্মোহ ব? :-)
  • b | 122.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ২৩:৫০521805
  • শালা রা টা মজা করে লেখা। নট টু হার্ট এনিওয়ান
  • b | 122.*.*.* | ২৬ মার্চ ২০১৩ ২৩:৫০521804
  • শালা রা টা মজা করে লেখা। নট টু হার্ট এনিওয়ান
  • কৃশানু | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০০:১৭521806
  • বোতিন্দা - কাম অন।
    শালাতে মজা আমি পাইনি, কিন্তু হার্ট হবার প্রশ্নই নেই।

    আর কেউও মনে হয় হবেননা। যদিও সেটা আমার বলা উচিত নয়।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০০:৪৭521808
  • এই পাতার সব b কি ব্রতীন?
  • Blank | 69.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০১:৪৬521809
  • সব সিপিয়েম ব্রতিন্দার শালা হলে ব্রতিন্দার ই চাপ। আমাদের কি !!!
  • aranya | 154.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০৫:৩০521810
  • অনিন্দিতার পোস্ট-টা আমি যখন পড়ি, তখন সিঙ্গুর/তাপসী মালিক নিয়ে আলোচনা এই টইতে থেমে গেছে। আবার শুরু করতে চাইনি, যদিও মনে একটা কাঁটা খচখচ করছিল, ক্ষমা চাইতে না পেরে। অন্য টইতে সিঙ্গুর আবার উঠে আসায় মনে হল এখানেও কিছু লিখি।
    তাপসী মালিকের ডকু সম্পর্কে আমার করা সব অভিযোগ-ই শোনা কথা। সেটা আমি পরে উল্লেখ-ও করেছি। অনিন্দিতা সিঙ্গুর নিয়ে তথ্যচিত্র করেছেন, সেটাও এই টই-তেই কারও পোস্টে দেখেছিলাম, তাই 'অনিন্দিতার ড্কু' কথাটা ব্যবহার করেছিলাম। বোঝাই যাচ্ছে, সেটাও ভুল তথ্য ছিল।
    শোনা কথা হলেও, কথাগুলো যেহেতু আমি এখানে বলেছি, সম্পূর্ণ দায় আমার ওপরেই বর্তায়। দায় স্বীকার করছি। এই ভুল তথ্য দেওয়ার জন্য আমি সত্যি-ই লজ্জিত ও দুঃখিত।
    অনিন্দিতার পরিচিত জন কেউ যদি এই মেসেজ-টা ওনাকে পৌঁছে দেন, খুব ভাল লাগবে।
  • aranya | 154.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০৫:৫১521811
  • সিদ্ধার্থ ক্ষুব্ধ হয়েছে তাপসী-কে তার বাবা রেপ করেছেন এটা বার বার উল্লেখিত হওয়ায়। খারাপ লাগারই কথা।
    নিজের কথা বলতে পারি। সিপিএম দলটিকে আমি এত কিছু অপছন্দ করি না, যে ঠিক করেছি প্রতিদিন অন্তত ১০০০ শব্দে এই পার্টিকে গাল দেব। যেটা হয়, কথার পিঠে কথা আসে, কনটেক্সটে। আউট অব কনটেক্স্ট, শুধু সিপিএম-কে ঝেড়ে আনন্দ পাব বলে তার সমালোচনা আমি কখনো - করি নি, করবও না।
    এই টইতে আমি অনিয়মিত। একদিন টইতে এসে দেখলাম একজন কোন কারণে অনিন্দিতার তৈরী (ভুল তথ্য, এখন জানা গেছে) তাপসী সংক্রান্ত ডকুর কথা বলেছেন। তখন শিবু জিগালেন, ঐ ডকুতে আপত্তি কেন। তার উত্তরে আমি শোনা কথাগুলো বললাম, বাবার রেপ, খুন ইঃ। আবার কিছুদিন পর টইতে এসে শিবুরই একটা পোস্ট পড়ে মনে হল বাবা রেপ করেছেন এই অভিযোগ ডকুতে নেই। আমি তখন লিখি 'আই স্ট্যান্ড কারেক্টেড ইন দ্যাট কেস অ্যান্ড মাই অ্যাপোলজিস।'।

    আশা করি, তুমি বুঝবে আমার দিক থেকে এটা ইচ্ছাকৃত গুজব ছ্ড়ানোর ব্যাপার নয়।
  • aranya | 154.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০৬:০৩521812
  • আর হীরক রাণীর টইতে কেন রাণীমার অপকর্মের চেয়ে সিপিএমের কয়েক বছর আগের ভুলভ্রান্তির সমালোচনা বেশি হয়, এ সম্বন্ধে আমার নিজের মনে হয়, গত দু বছরে রাণী এবং তার দলটি যা খেল দেখিয়েছেন, এবং দেখিয়ে চলেছেন, তার এবং তার অনুগামীদের ওপর গুরুতে অন্তত, কারও কোন আশা নাই। এরা সমালোচনারও বাইরে।
    সিপিএম সম্বন্ধে, আগেও বলেছি, এখনও আমার খুব রিমোট, অল্প কিছু প্রত্যাশা আছে, কথায় বলে না আশা মরিয়াও মরে না। আফ্টার অল, বাম দল, একটা গৌরবোজ্জ্বল অতীত আছে। তাই সমালোচনা করা।
    সিপিএম যদি আবার ফিরে আসে, এই ফোরামের কেউ হয়ত পার্টির পলিসি মেকিং-এ ইনভলভড হবেন একদিন, অন্তত লোকাল লেভেলে তার বা তাদের কিছু ভূমিকা থাকবে। তখন এই সমালোচনা বা আলোচনা-গুলো মাথায় থাকলে তারা অতীতের ভুল না করার জন্য দলকে চাপ দেবেন, এই সব আর কি।
    এখনও একটু-আধটু স্বপ্ন দেখতে ইচ্ছে করে, আর যা করি সবই তো আড্ডা আর টাইম পাস।
  • b | 122.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০৮:৪০521813
  • বুনান ঃ))

    মিনি দি না। আমি বাঙলায় ব নামে লিখি। শুধি সেল থেকে লিখলে বাঙলা ব ইংরেজী হয়ে যায়।

    কিন্তু ইংরেজী ব নামে আরো একজন লেখেন এই পাতায়।

    বুনান ঃ)))))))))))))
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ০৯:৩০521814
  • বাঃ খাসা আমরা সিপি এম রে অপ্প অপ্প ভালবেসে তার নিন্দা মন্দ করতেছি আর তৃণর উপর আশা নাই দেখে নিম্নরূপ

    ("10,24,521 job opportunities were created during 2012-13 fiscal year."

    উৎস
    https://aitmc.org/news_details.php?nid=1233)

    নির্জলা মিথ্যা গুলোর প্রতিবাদ করছিনা। অর্থনীতিবিদরা নানান কথা বলছেন কিন্তু মিথ্যুক কে মিথ্যুক বলছেন না।
  • | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১০:১০521815
  • না অরণ্য দা যেটা বলতে চেয়েছেন সেট মনে হয় এই রকমঃ

    ১। শিল্পের জন্যে জমি দরকার। কিন্তু সেটা একট বড় প্রসেস। এখানে "ধর তক্তা মার পেরেক" নীতি টা গ্রহণযোগ্য নয়।

    লোক কে বুঝ্যে তাদের জমির জন্যে যথেষ্ট দাম দিয়ে জমি একটু একটু করে সংগ্রহ করতে হতে। কারন শিল্প করতে গেলে এক লপ্তে অনেক টা জমি দরকার।

    ২। কিন্তু একই সঙ্গে আমাদের দেখতে হবে কোন জমি আমরা শিল্পের কাছে ব্যবহার করবো। পপিত জমি বা যেখানে চাষ করা চাপের।

    ৩। এক ফসলী বা দো ফসলী জমি যত দুর সম্ভব না নেওয়া। কিন্তু একট অনেক ট লপ্তে পাওয়া জমি র মধ্যে যদি কিছু এক ফসলী, দো ফসলী থেকে যায় সেক্ষেত্রে ও ই জমি র মালিক দের যথেষ্ট ক্ষতিপূরন দিয়ে আগে সেই জমি টা লিগ্যালি পেয়ে তবেই অন্য জমি র সাথে সেটাএ যোগ অরা।

    ৪। কিন্তু বুদ্ধদেব বাবু র নেতৃত্বে একটা শিল্পের উদ্যোগ হয়েছিল। আমাদের সবাই কে খুব আশা দিয়ে কিন্তু তার সঙ্গে এই ভ্রান্ত জমি নীতি র জন্যে এত ভালো একট উদ্যোগ শেষ অবধি রুপায়িত হতে পারলো না।

    ৫। সিঙ্গুর এ শিল্প না হওয়ায় আমার সবাই দুঃখিত তার জন্যে বাম,তিনো কোন টাই হবার দরকার নেই।পশ্চিমব্ঙ্গ কে ভালো বাসলেই হল।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১০:৫৬521816
  • আর ঐ চাকরির ভাঁওতাটার ব্যপারে মতামত পেলে ভালো লাগত। কেউ কেউ এ বাজেটকে আবার বিশেষ স্বচ্ছ বলছেন কিনা।
  • PT | 213.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১১:০৩521817

  • রিগিং-এর আড়ালে আশ্রয় নিয়েছিল অপদার্থ বিরোধীদল গুলো। অধিকাংশ ভোটেই ৫০%-এর বেশী পব-বাসীরা বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই ভোট কুড়িয়ে-বাড়িয়ে নিজেদের ঝোলায় ভরার দায়িত্ব ছিল যাদের তারা কামড়া-কামড়ি করছিল নিজেদের মধ্যে। তবে একদম সুইডেনের মত ভোট হলেও ২৩৫-টা ২০০ কাছাকাছি অবশই থাকত।
  • | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১১:৪৩521819
  • রিগিং কখন হয়? যখন ভোট নামে কিছু একটা হয়। এখানে অনেক ক্ষেত্রে সেটা করার সুযোগ ও ছিল না।ঃ))

    পাওয়ারে থাকার অনেক সুবিধে আগে সেটা সিপিএম এনকাশ করেছে এবারে কেন্দ্রীয় কমিটি, আলাদ পর্যবেক্ষক না এলে তৃনমূল একই জিনিস করবে। তখন আমর অ চেঁচিয়েছি এখন তোমার চেঁচাবে।

    সিম্প্লিল!!
  • | 127.*.*.* | ২৭ মার্চ ২০১৩ ১১:৪৬521820
  • আর ভোট বিভাজন একটা কমন ক্রাইটেরিয়া।

    সেই জন্যে ই অনেক ভুলভাল ডামি পার্থী কে দাঁড় করানো হয় তো...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন