এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:১৮554950
  • বিজেপির আসল মজা এই এক্সক্লুশন বাই ডিজাইনই। আজকের দিনে শুধু প্যান দিয়ে ডেটাবেসে সার্চ মারলেই যে কোনো ব্যক্তির সমস্ত ফাইন্যান্স ডেটা সরকার পেয়ে যাবে। কিন্তু সরকার সেটা করবে না। আপনাকে দিয়ে তেরো পাতা ফর্ম ভর্তি করাবে। ভোটার রোল ঠিকভাবে ডিজিটাইজ করলেই ইসি প্রোজেনি ম্যাপিং পেয়ে যেত। কিন্তু ইসি সেসব করবে না। জনতাকে লাইনে দাঁড় করাবে। সরকার জানে নিটের পেপার লিক হবে কিন্তু সময়ে ধরবে না, পরীক্ষা হবার পর ক্যানসেল করে রি নিট করাবে।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:১৬554949
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:১২
    সকলেই তো বিজেপিকে ভোট দিয়ে জেতালেন।
    যদি দেখেন তিনোদের চেয়েও খারাপ সময় এলো, তবে পরেরবারে বদলে দেবেন নিশ্চয়।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:১৬554948
  • অনেকেরই নিজেদের জমি নেই ... ভাড়া থাকেন ... মানে, নানারকম ভেরিয়েশন আছে ...
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:১৬554947
  • কেন ?প্রায়োরিটি পাওয়া তো উচিতই। জেন্ডার ইস্যুর কারণেই।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:১৪554946
  • "... মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ঘরের গৃহবধূদের ওয়েলফেয়ার অবশ্যই দেওয়া উচিত। তাঁদের গৃহশ্রমের ক্ষতিপূরণ হিসাবে।... "

    প্রায়োরিটির হিসেবে ধরলে - দিস ইজ নট হাই প্রায়োরিটি... ডিবেটের টপিক হতে পারে...
  • . | ২৮ মে ২০২৬ ২৩:১৪554945
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:০৯
    এখনই রায় দিয়ে দেবেন না। অনেক কিছু কল্পনা করে নেওয়া যায়, তবে সেটা ঠিক না। ভায়ের সংসার সম্ভবত নিজের সংসার না। সম্ভবত। বয়স্কা মহিলা ভায়ের সংসারে তো বার্ধক্য ভাতার আওতায় হবে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:১২554944
  • মাথায় রাখবেন, টিএমসি ভোটে জিতত, মুসলমান, ছোটলোক আর মেয়েমানুষদের ভোটে। এখন, ঐ তিন গোষ্ঠীকেই তাদের জায়গা বুঝিয়ে দেওয়া হবে।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:১১554943
  • . | ২৮ মে ২০২৬ ২৩:০৭
    হ্যাঁ। আমি সেটাই কনফিউজড। টাকা না দিলে কি পুরনো এপ্লিকেশনগুলো যেমন ইউজ করি তেমনই করতে পারব? (আবাপের আর্টিকেল বলছে পারব), নাকি ইউজ চালিয়ে যেতে গেলে টাকা দেওয়া বাধ্যতামূলক।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:১০554942
  • "এই বার পাতার ফর্ম, জমির দলিল - এসব বহু মহিলাই দিতে পারবেন না - বিশেষ করে, গ্রামাঞ্চলে - ফলে বঞ্চিত হবেন।"
    কেন? জমি কি তাঁর নামে? পরিবার প্রতি একটা ফর্ম তে। ফর্মটা খুঁটিয়ে দেখুন। হেড অফ দ‍্য ফেমিলি রয়েছে, যেমন রেশন কার্ড এ থাকে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:০৯554941
  • বাবাঃ, এই শুনতাম বাংলায় কোন কাজ নেই, চাকরি নেই আর এখন শুনি মেয়েরা সব রিলায়েন্সের ম্যানেজার, হ্যানা ত্যানা এজেন্সি, ফাটিয়ে রোজগার করে ! অতএব তারা কেন পাবে ? পয়েন্ট হল, ভাইয়ের সংসারে থাকে, বয়স্ক মহিলা, কলকাতায়, সে মনে করে সরকার যখন দিচ্ছে নেব না কেন, সেটাই তার দাবী ছিল লক্ষ্মীর ভাণ্ডারের সময়ে। তো, মেয়েদের এইরকম অসৈরণ দাবী মেটানো হবে না বোঝাই যাচ্ছে।

    আর কথা হল, যার খুব কম আছে, সেইরকম মেয়েকে দিতে গেলেও তার পরিবার আর চোদ্দ গুষ্ঠীর ডিটেলস চাওয়া ফর্ম হবে বা কেন ? পরিবারের সঙ্গে মেয়েটিকে এরকম বেঁধে ফেলা কেন ? সে রোজগার করে কি না, করলে কত ইত্যাদি জানতে চাইলেই তো হত। কিন্তু না, পরিবারের কন্ট্রোল থাকাটাই আসল, সেটা বোঝানো হচ্ছে মনে হয়। উচ্চকিত ফেক নারীবাদীরাও এই পদ্ধতির সমর্থন নেমে পড়েছে।
  • হেঁয়ালি | 2406:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২৩:০৯554940
  • ল ভা ইউ বি আই ছিল না। ইউ বি আই একটা অন্য জিনিস। ইউ বি আই হলে ন্যূনতম মজুরির ভিত্তিতে টাকা দিতে হয়।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:০৯554939
  • মধ্যবিত্ত বা উচ্চবিত্ত ঘরের গৃহবধূদের ওয়েলফেয়ার অবশ্যই দেওয়া উচিত। তাঁদের গৃহশ্রমের ক্ষতিপূরণ হিসাবে।
  • . | ২৮ মে ২০২৬ ২৩:০৭554937
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২২:৫৭
    সেতো ইউটিউবেও আছে। বিজ্ঞাপন এড়ানো যায়, ডাউনলোড করা যায়। দুরকমের গ্রাহকদের জন‍্য।
  • r2h | 134.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:০৭554936
    • কৌতূহলী | ২৮ মে ২০২৬ ২৩:০৩
    • ...মূলত গৃহবধুদের জন্য চালু ছিল (মানে যাদের আয় সরকারিভাবে নথিভুক্ত নয়), যাদের গৃহশ্রমকে আনপেইড লেবার হিসাবে ধরা হয়, এটা তারই একটা ক্ষতিপূরণ ছিল।
     
    ওহ আচ্ছা, হ্যাঁ, এইটা মেকস সেন্স। আমিও তাই ভাবছিলাম, কিছু তো একটা থাকবে।
     
    • ... প্রকল্পের মূল ফিলোজফি থেকেই সরে যাওয়া হয়।
      আমরা মোটা দাগে সবকিছুকে টাকা আছে টাকা নেই দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু জেন্ডার কাস্ট এরকম বহু প্যারামিটারে মানুষ অপ্রেসড হয়, যাকে মোটাদাগের আর্থিক প্যারামিটার দিয়ে ব্যাখা করা যায় না।
     
    হ্যাঁ, একমত।
  • X | 103.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:০৪554935
  • না, জাস্টিফাই করছিনা - এই এস আই আর টু টাইপ প্রসেস কে। শুধু বলছি মধ্যবিত্ত ও উচ্চবিত্ত দের এই টাকা নেওয়া অন‍্যায় ছিল। যেমন পুজোয় এই কমপ্লেক্স গুলো কে টাকা দেওয়া চুড়ান্ত অপচয়। আর যেহেতু কোন তথ‍্য নেই, কোথায় কত টাকা দেওয়া হয়েছে- অ‍্যানেকডোটাল ছাড়া রেফারেন্স কোথায়।
     
    এই বার পাতার ফর্ম, জমির দলিল - এসব বহু মহিলাই দিতে পারবেন না - বিশেষ করে, গ্রামাঞ্চলে - ফলে বঞ্চিত হবেন। বহু মহিলার নাম বাদ ও গেছে এস আই আর এ - তারাও পাবেন না। যাহোক, হিসেব মতো ভোট তারাই ভাজপা কে দিয়েছেন মোটামুটি - আচ্ছে দিন এলে এসব হবে
  • r2h | 134.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:০৪554934
  • ওহ, সোশ্যাল মিডিয়া পেড হলে বেশ একটা মজা হবে।
    মানে মজা আর কী হবে, কোং গুলি অনেক টাকা রোজগার করবে আরকি, কিন্তু ব্যবহারকারীদের মধ্যে একটা চিলুবিলু পড়বে কিনা তাও ভাবছি।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৮ মে ২০২৬ ২৩:০৩554933
  • লক্ষ্মীর ভান্ডারের সাথে অনেকেই আর্থিক সঙ্গতি অসংগতি জুড়ে দিতে চাইছেন। কথা হল, লক্ষ্মীর ভাণ্ডার মূলত গৃহবধুদের জন্য চালু ছিল (মানে যাদের আয় সরকারিভাবে নথিভুক্ত নয়), যাদের গৃহশ্রমকে আনপেইড লেবার হিসাবে ধরা হয়, এটা তারই একটা ক্ষতিপূরণ ছিল। এখানে তার বর লাখটাকা ইনকাম করলেও তিনি সেই ওয়েলফেয়ারের দাবিদার সঙ্গত কারণেই। যদি পারিবারিক রোজগারের অজুহাতে কাউকে এই ওয়েলফেয়ার থেকে বাতিল করলে সেটা এই প্রকল্পের মূল ফিলোজফি থেকেই সরে যাওয়া হয়।
     
    আমরা মোটা দাগে সবকিছুকে টাকা আছে টাকা নেই দিয়ে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু জেন্ডার কাস্ট এরকম বহু প্যারামিটারে মানুষ অপ্রেসড হয়, যাকে মোটাদাগের আর্থিক প্যারামিটার দিয়ে ব্যাখা করা যায় না।
  • lcm | ২৮ মে ২০২৬ ২৩:০২554932
  • এই খেয়েছে!! ফেসবুক, হোয়াটসঅ্যাপ - পয়সা চাইছে? ... যাগ্গে এসব থেকে তাহলে বেরোতে হবে ....
  • lcm | ২৮ মে ২০২৬ ২২:৫৮554931
  • এ জগতে হায় কিছু নাই যার
    তবু করে নাকো যে চুরি,
    তাহারে দেখাও জগতের বাহার
    ঠুসে দাও ফর্ম ভুরি ভুরি
  • . | ২৮ মে ২০২৬ ২২:৫৭554929
  • টিনের ছাদ না। পাকা ছাদের ঘর হলে তবেই। গুলিয়ে দেবার চেষ্টা হচ্ছে।
  • r2h | 134.*.*.* | ২৮ মে ২০২৬ ২২:৫৫554928
  • আমাদের বাড়িতে, সুপ্রিয়াদি, তিন বাড়ি রান্না ও অন্যান্য কাজ করেন, তাঁর বর তরুণদা ঠিকে ড্রাইভারের কাজ করেন, অন্য সময় ই-রিক্সা চালান। তাঁদের বাড়িতে তিনটের বেশি ঘর আছে। মিনু, মলিনাদি - এঁদেরও ঐরকমই ব্যাপার। মিনু আর মলিনাদির সরকারি প্রকল্পে টিনের চাল দেওয়া পাকা ঘর, মলিনাদি অনেক দিন ধরে আয়ার কাজ করে টাকা জমিয়ে কিছু জমিজমাও কিনেছেন।

    ওঁরা সব এতদ্বারা বড়লোক হলেন কিনা বুঝতে পারছি না। ক'দিন পর খোঁজ নিয়ে দেখবো।
     
    এমনিতে সচ্ছল লোকেদের এসব পাওয়া তো কোনভাবেই সমর্থনযোগ্য না। সত্যি বলতে কি আমার ধারনা ছিল আর্থিক সঙ্গতির কিছু একটা মাপকাঠি আছে এইধরনের ভাতা বা অনুদানের জন্য। যা হয় আরকি, নিজের চেনা পরিচিতদের মধ্যে গল্প টল্প শুনে একরকম ধারনা হয়। আমি এই মিনু সুপ্রিয়াদি এট আলের কাছেই যা শুনেছি, তার বাইরে সঙ্গতিবান লোকেরাও যে এসব পান বা নেন জানতামই না। তো সেটা নিয়ে একটা ব্যবস্থা থাকা দরকারিই।

    একটা জিনিস আমার বেশ কৌতূহলোদ্দীপক লাগে, কাল যা বলছিলাম যার নেই, তার ওপরই যেন দুনিয়া চটা- এইসব সামান্য ভাতা টাতা নিয়ে, বা ক'বছর আগে দেখলাম কানহাইয়া কুমার কেন তিরিশ বছর বয়সে পড়াশুনো করে সেসব নিয়ে লোকজন যত রেগে থাকে, শিল্পপতিদের ভর্তুকি, কর মকুব, জলের দরে জমি দেওয়া- সেসব নিয়ে অত রাগ তাগ কেউ করে না- মানে বড় স্কেলে আরকি।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ২২:৪১554927
  • "শুনলাম, পরিচিত একজন- যাদের গ‍্যাস এর এজেন্সি আছে - ভদ্রমহিলা লক্ষীর ভান্ডার এর টাকা পেতেন, অন্নপূর্ণা পাবেন না বলে চটে আছেন। আমার এক বন্ধু- খুবই ভালো চাকরি করে - তার ওয়াইফ আগে মডেলিং করতো ছোট খাটো- শখে স্সেটক কেনাবেচা করতো - আর লক্ষীর ভান্ডার এর টাকা নিতো - যুক্তি দিয়েছিল- সরকার দিয়েছে, নেবো না কেন?"
     
    এগুলো আপনার পার্সোনাল অ্যানেকডোট। সরকারের পলিসি তৈরি হয় পুরো পপুলেশানের ভিত্তিতে, আর তাও সেই পপুলেশানের উইকেস্ট সেকশানের ভিত্তিতে, যাদের তেরো পাতার ফর্ম ভর্তি করতে বলাটা অত্যাচার ছাড়া আর কিছু না। আশা করি পার্সোনাল অ্যানেকডোট দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের কাজ জাস্টিফাই করবেন না :-)
  • . | ২৮ মে ২০২৬ ২২:৩৬554926
  • এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি
    রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি
  • X | 103.*.*.* | ২৮ মে ২০২৬ ২২:৩৫554925
  • b যথার্থই বলেছেন- ল ভা ইউ বি আই টাইপ ছিল, কিন্তু পশ্চিমবঙ্গের মত জায়গায় যেখানে সরকার এর টাকা পয়সার হাঁড়ির হাল, সেখানে এই ভাবে শুধু ইউ বি আই কতটা যুক্তিযুক্ত সেটাই তো প্রশ্ন। মূল ইনকাম এর, চাকরির / ব‍্যবসার সুযোগ না থাকলে, সামান‍্য সাপ্লিমেন্টারি ইনকামে না রাজ‍্যের উপকার হয়েছে, না অন‍্য কিছু। গ্রামাঞ্চলে অনাহার হয়তো সাময়িক ভাবে কমেছে- কিন্তু দীর্ঘমেয়াদি কোন উন্নতি- না শিল্প, শিক্ষা, স্বাস্থ্য- কিছুই হয়নি। একটা সরকারের পাঁচ বছরের কাজ বলতে শুধু বিভিন্ন ভাতা।
     
    এবার, দুর্গাপুজোর অনুদান টা কি হয়- সেটা দেখতে হবে
  • . | ২৮ মে ২০২৬ ২২:৩৪554924
  • কিন্তু পরিবার প্রতি একটাই ফর্ম। ফিলাপ করতে সাহায্য করবেন ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক। প্রচুর মহিলা এমনিতেই কমপ্লাই না করায় বাদ পড়বেন। ফলে সংখ‍্যাটা ভালোরকমই কমবে। যাদের প্রয়োজন তারাই ফর্ম ফিলাপ করবেন। তাদের তো গাদা গাদা সম্পত্তি নেই, ফলে জটিলতা কমবে।
  • lcm | ২৮ মে ২০২৬ ২২:২৬554923
  • এক জায়গায় দেখলাম লিখেছে - অনীক দত্ত হলেন ওয়ান্ডার ফিল্ম ওয়ান্ডার ... ঠিক ডাইরেক্টলি লেখে নি ... সেই একটি ফিল্মের পর থেকে তিনি নিজেকে খুঁজে বেড়ালেন ইত্যাদি ...
  • X | 103.*.*.* | ২৮ মে ২০২৬ ২২:২৫554922
  • শুনলাম, পরিচিত একজন- যাদের গ‍্যাস এর এজেন্সি আছে - ভদ্রমহিলা লক্ষীর ভান্ডার এর টাকা পেতেন, অন্নপূর্ণা পাবেন না বলে চটে আছেন। আমার এক বন্ধু- খুবই ভালো চাকরি করে - তার ওয়াইফ আগে মডেলিং করতো ছোট খাটো- শখে স্সেটক কেনাবেচা করতো - আর লক্ষীর ভান্ডার এর টাকা নিতো - যুক্তি দিয়েছিল- সরকার দিয়েছে, নেবো না কেন?
     
    তো, এগুলো বন্ধ হওয়াই দরকার। কিন্তু- এত রকম কাগজ পত্র, দলিলপত্র, মিউটেশন- এসব গ্রামের মহিলাদের জন্য বেশ একটু কঠিন। সব শহুরে উচ্চবিত্ত চশমা দিয়ে দেখা টা একটু গোলমেলে।
  • b | 117.*.*.* | ২৮ মে ২০২৬ ২২:১৯554921
  • ল ভা- কোয়াশি-ইউনিভার্সাল স্কিম ছিল, সুতরাং আয় নির্বিশেষে সবাই যোগ্য। অ ভা টার্গেটেড।অ ভা -র কিছু কিছু শর্ত প্রায় রেশনের বিপিএল এর সমান।
    ল ভা-র এক্সক্লুশন ক্রাইটেরিয়া শুধু এইটে :
    "The applicant should not be a government employee in permanent employment/ retired government employee of Central/ State Government, Statutory Bodies, Government Undertakings, Panchayats, Municipal Corporations/ Municipalities, Local Bodies, teaching and non-teaching employees of Government aided Educational Institutions, etc. receiving regular salary/ pension."
     
    এখন ইউনিভার্সাল ভালো না টার্গেটেড ভালো এই নিয়ে বিস্তর কচকচি আছে, সেই বিতর্ক রেকারিং ডেসিমাল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত