এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৭৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • GoF | 131.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:১৫521688
  • তাহলে যে তিনটে লাইন উদাহরণ দিলে সেইগুলো একেবারেই খাটে না। বিনা কনটেক্সটে কোনো কিছুই বিচার করা যায় না।

    আমার হার্টরেট মাপা হল ১২০, ডাক্তার আমাকে হাসপাতালে ভত্তি করে দিলো হার্ট অ্যাটাকের ভয়ে। কনটেক্সট (অর্থাৎ তার ঠিক আগে আমি পাঁচ কিলোমিটার দৌড়েছি কিনা) না দেখেই।

    আচ্ছা, অচেনা লোক এই তিনো-সিপিএম বাদ্দিয়ে অন্য কিছু নিয়ে কোশ্চেন করলে (যেমন মোবা-ইবে বা ঘটি-বাঙাল) উত্তর দাও তো? কাল কাকে যেন দিলে না, তিতাস না কে? সেও তো অচেনা ছিলো?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:১৬521689
  • বক্তব্যের মুখোমুখি হতে হলে যুক্তি সম্পর্কে ধারণা থাকা দরকার।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:২০521692
  • উত্তর এয়েচে, কি আনন্দ! আমি কি তবে নামী হলুম?

    আপনি লিং দেন না, পিটিদা দেন অতএব আপনি পিটিদা নন। QED
  • lcm | 34.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:২০521691
  • কনফিউশন!
    কেউ বলছে আয়নার মুখোমুখি হতে, কেউ বলছে বক্তব্যের মুখোমুখি হতে...
    অচেনা লোকের কোশ্চেন, না, অচেনা-র কোশ্চেন...
  • কৃশানু | 177.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:২০521690
  • উফ, তার মানে এই দাড়ালো যে পিটি দা নিজের বিবেকের কাছে অসৎ। কোনো ব্যাপার পিটি দা নিজের বুদ্ধি দিয়ে ভাবে না। ইত্যাদি, প্রভৃতি।
    একটু ভেবে দ্যাখো, এগুলোই তুমি বলতে চেয়েছ কিনা।

    প্পনদার শেষ পোস্টে ক। অরি দার ১০:০৮ কেও।
  • | 190.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:৩৭521693
  • এই ভ্যাট বকা বন্ধ কর, অনেক প্রমান হয়েছে।
  • | 190.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১০:৩৯521694
  • আজকে ব্যাগ গুছতে হবে এক্ষুনি বেশী সময় নেই। তাই বেশী লেখা গেল না।

    তো তোমার যদি আমাকে "তৃনোমুলের" PT দা ভেবে আনন্দ পেতে চাও। পাও। নো ওরিস ঃ)))
  • quark | 69.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১১:৩৯521695
  • আলোচনায় নৈর্ব্যক্তিক থাকা কি খুব কঠিন? চেনা/অচেনা/নামী/বেনামী নিয়ে এত উদ্বেগ কেন?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১২:৪১521697
  • রাণী কহিলেন,

    বিরোধীরা বলছেন ধর্ষণ বাড়ছে/ জনসংখ্যাওতো বাড়ছে/ শপিং মল বাড়ছে, মানুষ আধুনিক হচ্ছে/ এগুলিকে স্বাগত জানাতে হবে।

    সৌজন্য ABP আনন্দ, এখনি ধরলে পাবেন।
  • | 126.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১৩:৪৬521699
  • যেমন কোয়ার্ক। এনা কে আমি জানি না।শুধু ওনার লেখা তেই পরিচয়। সুন্দর রসবোধ আছে। বিভিন্ন বিষয়ে আমরা ভাটিয়ালী তে ভাট করেছি। রাজনৈতিক মতাদর্শ ওনার আমার থেকে আলাদা। সেও নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় ও হয়েছে। কিন্তু আমি জানি উনি যা লিখবেন সেটা ও ই কোয়ার্ক নাম এই লিখবেন এবং যা লিখবেন সেটা "ওন" করবেন

    বোঝাতে পারলাম কি?
  • নেতাই | 131.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১৩:৫৬521700
  • উঁহু
  • a | 113.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১৫:৫০521701
  • দিদি কি আই এস আই পাস? বেশ স্ট্যাটিশিয়ানএর মত কথা বলছেন
  • প্পন | 190.*.*.* | ২২ মার্চ ২০১৩ ১৯:২৭521702
  • বেগ তো ডিফার - এইটা দারুণ দিল। ঃ)))
  • ranjan roy | 24.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ০৮:০৭521703
  • ব্রতীনকে কিছু কথাঃ
    এক, আমি যদি ব্যক্তি ছেড়ে বক্তব্যতে কন্সেন্ট্রেট করি তাহলে কে কি নামে লিখল, বা অনেক নামে লিখল, চেনা বা অচেনা, তাতে কি যায় আসে?
    দুই, 'আমি নিজের বিবেকের কাছে সৎ, তাই----', এইটাই কিন্তু হোলিয়ার দ্যান দাউ অ্যাটিচুড,ভেবে দেখ। কেন বুঝছ না যে পিটি ও একইভাবে নিজেকে 'বিবেকের কাছে সৎ' মনে করে সিপিএমের ডিফেন্ডার হয়ে দাঁড়িয়েছেন।
    তিন, পিটিকে ঘটনাচক্রে তুমি-আমি দুজনেই ব্যক্তিগত ভাবে চিনি। জানি-চমৎকার লোক। সুযোগ পেলেই আবার ওনার হাতের লাল-চা খেতে রাজি। ওপরে কেউ আয়নার সামনে দাঁড়াতে বলেছেন, আমাদের সবাইকে। ১০০% সত্যি। কম-বেশি আমরা সবাই পিটি। নইলে একবার বলে থেমে না গিয়ে কেন বার বার একই অ্যাঙ্গেলে বক্তব্য রাখি। এটুকু আদমের জিন থেকে এসেছে। কাজেই ক্ষম্য। শুধু-ও ! আপনি তো আসলে অমুক, তাই এরকম বলবেন জানতাম-- না বল্লেই হল।

    অচেনা কেঃ
    এক, আপনার কথায় আমার রাগ হয় নি, দুঃখ হয়েছে। ভুল বুঝেছেন বলে। আমি অবশ্যই সিপিএম এর নিজেদের 'হোলিয়ার' বলার বিরুদ্ধে বক্তব্য রাখি, তার মানেই আমি ঘাসফুল? মাই ওয়ে অর হাইওয়ে? এর মধ্যবর্তী কোন স্থান নেই? একটা জায়গাও দেখাতে পারবেন না যেখানে আমি বর্তমান সরকারের বিভিন্ন কৃত্যকে খামোকা জাস্টিফাই করে কিছু লিখেছি।
    দুই, কেন প্রত্যেক ঘটনায় ধরে ধরে সমালোচনা করিনি? অনেক আগেই ( নির্বাচনে উনি জেতার আগে ও পরে) বলে দিয়েছি যে উনি মাত্র র‌্যাবল-রাউজার, সময়ের জোয়ারে অল্পকালের জন্যে এসেছেন। ওনার বঙ্গের উন্নয়ন নিয়ে কোন দীর্ঘকালীন" ভিশন" নেই। কাজেই এই সরকারের থেকে আমার কোন প্রত্যাশাও নেই। ( শেষকথাটা বোধহয় ন্যাড়া/কোয়ার্ক বা আর কেউ এই পাতায় বলেছিলেন)। আমার মনে হয় এটাই যথেষ্ট। এরপরে আর কিছু বলার দায় থাকে না।
    তিন, সিপিএম নিয়ে কেন বলি? সিপিএম আমার প্রাক্‌-যৌবনের ব্যথা। স্বপ্নে দেখি, ওরা আগের মত ঘুরে দাঁড়াবে। কিন্তু সময় পাল্টে গেছে। সত্তরের সিপিএম আর আজকের সিপিএম এক নয়। আর সেই দরমার বেড়ার ঘরে পার্টি অফিস হতে পারে না। (মেটাফরিক্যালি)।
    গত কয়েক দশকে সিপিএম এর শিল্পনীতি-কৃষিনীতি বাঁক বদলাতে বদলাতে অনেক দূরে সরে গেছে। ডকুমেন্ট? রাঘব বন্দ্যো স`কলিত "উন্নয়ন বিতর্ক" যাতে আশিস নন্দী থেকে পার্থ চট্টো-অমিত ভাদুড়ি সবাই আছেন, দেখবেন।
    আজকের প্রজন্মকে দেখি। অনেকেই পার্টি-প্রোগ্রাম আর পার্টি-টাস্ক,- এই দুই ডকুমেন্টের তফাৎ বা প্রয়োজন, কোনটাই বোঝে না। সেই হতাশা থেকে কিছু কিছু লিখি। আর লিখব না।
  • PT | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ০৮:১৬521704
  • RR
    অবশ্যই লিখবেন। বাম দল বা বাম আন্দোলন নিয়ে আমাদের অনেকেরই রাগ-দুঃখ-হতাশা বিভিন্ন পথে ঘুরে কোথাও সমাপতিত হয়। আমি যেমন বোতিনের কথায় কিছুই মনে করিনি তেমনি আপনিও অন্যকারো কথায় দুঃখ পেয়ে আপনার মতামত দেওয়া বন্ধ করবেন না। আর তক্কের সময় একটু-আধটু স্ফুলিঙ্গ ছিটকে না এলে গোটা ব্যাপারটাই নিরিমিষ হয়ে যায়।
  • | 126.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ০৯:০৪521705
  • এগ্রীড PT দা। আমি একটু বেশী অ্যান্টি বাম আর মাঝে মাঝে মটকা গরম হয়ে গেলে রিয়াক্ট করে ফেলি। ঃ(((
  • bb | 127.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ০৯:৩৯521708
  • ব - তুমি আমাদের ডালের তড়কা, না থাকলে স্বাদ মাটি - তাই তোমার মতামত ও দামি।
  • bb | 127.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ০৯:৩৯521706
  • ব - তুমি আমাদের ডালের তড়কা, না থাকলে স্বাদ মাটি - তাই তোমার মতামত ও দামি।
  • কৃশানু | 213.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ১০:২৫521710
  • সবাই মিলে এরকম শক হুণ দল পাঠান মোগল এক দেহে হলো লীন হয়ে গেলে তো আর মিনিময় করা যায় না।
    বাঙালি, জাগো :-)
  • aranya | 154.*.*.* | ২৩ মার্চ ২০১৩ ১০:৪৪521711
  • 'মুখ্যমন্ত্রীর হাত থেকে যেটা মিলেছে, সেটা চেক নয়, ‘ফোটোকপি’। মাওবাদী হানায় নিহত ১৪ জনের বাড়ির লোকের মধ্যে অনেকের এই উপলব্ধি হয়েছে, ব্যাঙ্কে ‘মুখ্যমন্ত্রীর দেওয়া চেক’ ভাঙাতে গিয়ে। এ ক্ষেত্রে কী করণীয়, কী করলেই বা টাকা পাওয়া যাবে, প্রশাসনের তরফে প্রাপকদের এখনও বলা হয়নি। ফল, চরম বিভ্রান্তি।
    গত মঙ্গলবার বিনপুরের প্রশাসনিক সভা থেকে মাওবাদী হানায় নিহত ১৪ জনের বাড়ির লোকের হাতে ক্ষতিপূরণ বাবদ ‘চেক’-এ ৩ লক্ষ টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ' - আবাপ থেকে।

    খারাপ লাগে, এই গিমিক গুলো দেখলে। টাকা পেয়ে যাবে, সেটা কথা নয়। কিন্তু গরীব লোকগুলোকে স্টেজে তুলে চেকের ফটোকপি দেওয়া !! এদের স্বজনেরা খুন হয়েছে, পরিবার গুলো ধ্বংসই হয়েছে, বলা যতে পারে।
    সবকিছু নিয়েই প্রচার দরকার, মানুষের মুখে ব্যালট পেপার দেখছেন দিদি দেখছেন :-((
  • aranya | 78.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০০:২৭521712
  • এই মৃত মানুষেরা, অত্যন্ত গরীব, ক্ষেতমজুর -প্রশাসন এদের মাওবাদীদের হাত থেকে রক্ষা করতে পারে নি। এখন এদের ব্যবহার করে পলিটিকাল মাইলেজ তুলছে।

    আবাপ-র রিপোর্টেই আছে, সরকারের পদ্ধতি হল - 'প্রাপকদের নামে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে ওই চেক জমা করা। এ ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট এলাকার বিডিও ও ব্যাঙ্কের সংশ্লিষ্ট শাখার ম্যানেজারের সাহায্য নেন।
    গোটা প্রক্রিয়া মিটলে জেলা প্রশাসন থেকে ক্ষতিপূরণ প্রাপককে চিঠি দিয়ে জানানো হয়, ‘আপনার টাকা এসেছে’।

    তাও এদের টেনে এনে স্টেজে তুলতে হবে, আসল চেক রেডি না থাকলে প্রতীকি চেক দিতে হবে, যাতে দলের প্রচার হয় !!
  • ব্ল্যাঙ্ক | 69.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০০:৫২521713
  • ঐ টাকা পেতে পেতে প্রাপকদের মাওবাদী হওয়ার দিন এসে যাবে
  • অচেনা | 96.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০২:২৫521714
  • RR আমি আপনার বক্তব্যকে বেছে নিয়েছিলাম বাম বিরোধী বক্তব্যের প্রতিনীধি হিসেবে। আপনি যেভাবে ১০ দফা পয়েন্ট দিয়ে বাম পক্ষের বক্তব্য সামারাইজ (খিল্লি???) করেছিলেন তার প্রতিবাদ করতেই আমার এখানে লেখা শুরু। পাল্টা ১০ দফা পয়েন্ট দিয়ে আমি আপনার বক্তব্যের মিরর ইমেজ তৈরী করতে চেষ্টা করেছিলাম। আপনি যে অর্ধেক খালি গ্লাস দেখছেন সেটা বোঝাতে চেষ্টা করেছিলাম আমার সীমিত ক্ষমতায়।

    আপনি বল্লেন যে বুদ্ধিজীবি রা যে এই সব মিথ্যাচার করেছেন তা আপনি জানতেন না। অ্যাকসেপ্টেড। কনো সমস্যা নেই। কিন্তু PT আপনাকে জানাবার পরে আপনার প্রতিক্রিয়া এলো না!!! আমি জানি যে সব ব্যাপারে আপনি মতামত দেবেন না। আপনার অধিকার। তা হলেও ব্যক্তি গত ভাবে আমার মনে হয়েছে আপনি মতামত প্রকাশে এক্টু বেশী রকম-ই সিলেক্টিভ।

    তা ছাড়া ব্যক্তিগত কিছু বক্তব্য নেই। বরং আপনার অন্যান্য লেখা সুখপাঠ্য
  • অচেনা | 96.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০২:৩০521715
  • পুনশ্চ ঃ আমার লেখায় আপনি দুঃখ পাওয়ায় সত্যি-ই দুঃখিত।
  • ranjan roy | 24.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০৬:২৫521719
  • achenaa,
    ek,
    aabaarao bhul. aamaar lisTir biruddhe aapani dashaTaa samaantaraal lisTi din naa, kon prabalem nei. kaaraN, lisTi maatrei,ipso facto, silekTibh, aapanaar baa aamaar, kam baa beshi.

    dui,
    piTir udaaharaNer uttare likhechhi, kheyaal karen ni. Shankho Ghosh, o aaro kayekajaner naam niye. Aparnaa baa Sumaner udaaharaN diye sabaaike branding er birodhitaa karechhi.
    kintu eho baahya.
    Jadi aapanaar maapakaaThite naao kare thaaki taahalei ki aapanaar' mukhosh khule aasal chehaaraa' dekhaanor adhikaar hay. konodin nijeke nirapexo bole daabee karechhi ki? seTaa ki bastu.
    tin,
    aapani Jaa karalen seTA nirbhejaal byaktigat aakramaN. parer ekaTi posTe aapani --kothaay Gurur dui --ityaadi balechhen. sei du'janer naam kholasaa karun naa!
    aamaar anyolekhaar Gunamaan ei prasange abaantar. ei niye kathaa baarhaab naa.
    namaskaar jaanaben.
  • ranjan roy | 24.*.*.* | ২৪ মার্চ ২০১৩ ০৬:২৭521720
  • maamu-Siki,
    eki?
    kichhu karo dekhi!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন