এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 116.*.*.* | ২১ জুলাই ২০১৫ ১৭:০৭663085
  • বাঙালীর রাজনীতি আলোচনা অতীত কেন্দ্রীক, হয় ৫০ দশক, নয় ৭০-৭২, নয় ৭৭ ও ৩৪ বছর। ভবিষ্যতে কি চাই তা নিয়ে কেউ আলোচনা করে না। গোটা পৃথিবী তে রোজগার তৈরী সবচেয়ে বড় আলোচনা, রাজনীতি, চাপানউতোরের, পঃবঃ ছাড়া।

    রাজনীতিকরা আমাদের মধ্যে থেকেই উঠছে। দলমত নির্বিশেষে তাদের আলোচনার মধ্যেও এই সব অনভ্যস্ত আলোচনা থাকবে না এটাই স্বাভাবিক ঃ(
  • aranya | 154.*.*.* | ২১ জুলাই ২০১৫ ২৩:১৩663086
  • 'তবে যেটা সব জায়গায় উঠে আসে, তা হল এদের দৌরাত্ম্য, দম্ভ, তোলাবাজি, বিশেষ করে স্থানীয় স্তরে'
    - সিপুয়েমের মত ধোতু দল সম্পক্কে বর্ধন বাবু এই সব ছাইপাঁশ, অর্ধমিথ্যা না পূর্ণমিথ্যা কি সব লিখে গেচেন, এখুনি পিটির বকুনি খেলেন বলে
  • Bratin | 122.*.*.* | ২১ জুলাই ২০১৫ ২৩:২৩663087
  • কবি বলেছেন " ওরে পাগল, মা কি তোর একার? "
  • SC | 83.*.*.* | ২৩ জুলাই ২০১৫ ০৯:৫৪663089
  • আমি কালকে একটা লম্বা পোস্ট করেছিলাম। সেটা কোথায় গেল। :(
    করা চক্রান্ত করে আমার মুখ বন্ধ করার চেষ্টা করছে? কারা?
  • sm | 233.*.*.* | ২৩ জুলাই ২০১৫ ০৯:৫৭663091
  • যাক বাব্বা! এতদিন পরে চৈনিক সাহায্য আসছে। আর ভয় নেই, কমরেড রুখে দাঁড়াবই দাঁড়াবো।
  • ranjan roy | 192.*.*.* | ২৩ জুলাই ২০১৫ ১৩:০১663093
  • হক কথা।
  • pi | 24.*.*.* | ২৪ জুলাই ২০১৫ ২২:২৯663095
  • এই অংশটা নিয়ে কথা হবেনা ?

    'দীর্ঘমেয়াদি আর একটা পরিবর্তনের কথা বলতে চাই। আমি অনেক দিন ধরেই বলছি, পশ্চিমবঙ্গে কৃষিতে সমবায় খুব দরকার। ভূমি সংস্কার দিয়ে বড় মাপের আর কিছু হবে না, এক সময় কিছুটা কাজ হয়েছিল, কিন্তু মোটামুটি নব্বইয়ের দশকেই তার সম্ভাবনা ফুরিয়ে গেছে। পরিবারের সংখ্যা বেড়েছে, ছোট ছোট জমি আরও ভাগ হয়েছে। এমনিতেই পশ্চিমবঙ্গে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি, তাই জমি বণ্টন করে আর বিশেষ কিছু হবে না। এখানেই আমি মনে করি সমবায়ের গুরুত্ব। সম্প্রতি আনন্দবাজারেই পড়লাম, উত্তর চব্বিশ পরগনায় বারাসতের কাছে বাবপুর নামে একটি গ্রামের চাষিরা উদ্যোগী হয়ে সমবায় প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই ধরনের সমবায় যৌথ চাষ নয়, চাষ যে যার নিজেরাই করবেন। কিন্তু ওঁরা যখন সার বা বীজ কিনছেন, কিংবা টিউবওয়েলের জল, এককাট্টা হয়ে কিনছেন। যখন শস্য নিয়ে বাজারে যাচ্ছেন কিংবা হিমঘরের সঙ্গে চুক্তি করছেন, তখনও সেটা একসঙ্গে করছেন। এর ফলে তাঁদের দর কষাকষির সামর্থ্য বাড়ছে, প্রত্যেকেই উপকৃত হচ্ছেন। এ ধরনের সমবায় যদি বামপন্থীরা দৃষ্টান্ত হিসেবে করে দেখাতে পারেন, ধরা যাক রাজ্যের অন্তত শ’খানেক গ্রামে এমন উদ্যোগ করতে পারেন, আমার মনে হয় খুবই ভাল কাজ হবে। কিন্তু এ নিয়ে অনেক বামপন্থী নেতার সঙ্গে কথা বলে দেখেছি, অনেকেই একটা কথা বলেন, ‘পশ্চিমবঙ্গে সমবায় হয় না।’ এটা শুনলে আমার ভীষণ রাগ হয়ে যায়। আমি বলি, ‘আচ্ছা, আপনি তো নিজেকে কমিউনিস্ট বলেন। তা, কমিউন তো হচ্ছে সমবায়ের আর একটা উঁচু স্তর, সবচেয়ে উঁচু স্তর। সমবায়ই যদি না হয়, তা হলে কমিউনিজ্ম তো হবেই না, তা হলে নিজেকে কমিউনিস্ট বলবেন না, অন্য কিছু বলুন। সমবায় জিনিসটা যে বিশ্বাস করে না, আমি মনে করি তার নিজেকে কমিউনিস্ট বলার কোনও অধিকারই নেই।
    আর একটা ধরনের সমবায় প্রতিষ্ঠানের কথাও বলা দরকার। সেটা শিল্পে। দেখ, নয়া উদারতন্ত্র বা ধনতন্ত্রকে শুধু গাল দিয়ে কোনও লাভ নেই, যদি না বিকল্প কিছু করে দেখাতে পারি। ‘শিল্প হচ্ছে না’ বলে এত শোরগোল, তো, ছোট ছোট শিল্প প্রতিষ্ঠান মিলে সমবায় তৈরি করে ঋণ— আজকাল তো ঋণ পাওয়ার নানা সুযোগ— কাঁচামাল ইত্যাদি জোগাড় করা যায়, বিপণনেরও ব্যবস্থা করা যায় সমবায়ের ভিত্তিতেই। এবং গোটা উদ্যোগের নিয়ন্ত্রণটা শ্রমিকদের হাতেই থাকবে।'
  • কল্লোল | 125.*.*.* | ২৬ জুলাই ২০১৫ ০৮:৫৪663097
  • আমি যে অ্যাতো গরীব, তা জান্তেম না।
  • Arpan | 233.*.*.* | ২৭ জুলাই ২০১৫ ১৬:১৮663098
  • বোঝো, এরাও দেখি "তামাদি" বিষয় নিয়ে লড়ে যাচ্ছে!!

  • | 213.*.*.* | ২৭ জুলাই ২০১৫ ১৬:৪২663099
  • এই মরেচে!!
  • pi | 24.*.*.* | ২৭ জুলাই ২০১৫ ১৮:৩৪663100
  • বৈঠকে বুদ্ধবাবু ছিলেন না ? ঃ)
  • ranjan roy | 192.*.*.* | ২৭ জুলাই ২০১৫ ২২:৫৮663101
  • যত ফালতু কথা! চীনে কমরেডসের থেকে আমাদের নিজেদের দেশের প্রয়োগ শিখতে হবে না।
    ওরাই ১৯৬৭তে উচ্চিংড়ে নকশালদের লাই দিয়ে মাথায় তুলে আমাদের দল ভাঙিয়ে বঙ্গের সব্বোনাশ করেছিল। এখন নিজেদের দেশে SEZ, খুচরো ব্যবসায়ে বিদেশি প্রাইভেট পুঁজি এই সব এনেও সামাল দিতে পারছে না।
    ওদের আমরা বলে দিয়েছি--পাপা ডোন্ট প্রীচ!
    ওরা তখন ঘাবড়ে গিয়ে তুতলে তুতলে বলেছে-- না, না। আমরা কোন জ্ঞান দেব না। আমরা নেহাতই স্টাডি টিম। আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বমূলক। আমরা মানি যে প্রত্যেক দেশের বিপ্লবের রূপরেখা কোন বিদেশি ব্লু প্রিন্ট মেনে হয় না।
    তারপর ওরা সাততাড়াতাড়ি পাততাড়ি গুটিয়ে বাংলাদেশ ত্রিপুরার দিকে চলে গেল।

    হুঁ হুঁ! চালাকি না।
  • Atoz | 161.*.*.* | ২৮ জুলাই ২০১৫ ০০:৪৩663102
  • কী সুন্দর চাইনিজ স্কার্ফগুলো!!!! চমৎকার। ঃ-)
  • Atoz | 161.*.*.* | ২৮ জুলাই ২০১৫ ০০:৪৬663103
  • ঐ যে প্লেটে খাবার, কী জিনিস ওগুলো? চাইনিজদের কি কুড়মুড়ভাজা খেতে দিয়েছে? কোল্ড ড্রিংকের সঙ্গে? ঃ-)
  • S | 139.*.*.* | ২৮ জুলাই ২০১৫ ০৩:৪৬663104
  • এ তো মনে হয় আন্ডার গ্র্যাডের প্রজেক্ট নামাতে এয়েচে।
  • cb | 213.*.*.* | ৩১ জুলাই ২০১৫ ১২:১৭663106
  • "অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলের কাছে তেমন স্পষ্ট জবাব ছিল না। মাঝে তিনি পুলিশের কাজের সমর্থনে কিছু বলতে চাইলেও কোর্টে তা ধোপে টেকেনি। যেমন লক্ষ্মীবাবু প্রশ্ন করেন, ‘‘অম্বিকেশবাবুরাই বা কেন সেই রাতে থানায় বললেন না যে, তাঁদের গ্রেফতার করা ঠিক হচ্ছে না?’’
    শুনে আদালত বিস্ময় প্রকাশ করে। ‘‘আইন-কানুন সম্পর্কে কোনও সাধারণ মানুষ এত কিছু জানেন না।’’— বলেন প্রধান বিচারপতি। "

    হা হা, উদগান্ডুর দল
  • quark | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১০:০২663107
  • আবনারা কেউ জানেন এবছর 'ম্যান-মেড বন্যা'টা কবে হ'বে? এখনো অবধি তো সবই শুনছি 'ঈশ্বরের হাতে' আছে।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১১:২৬663109
  • ধুত্তেরি। ১১।
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১১:২৬663108
  • আজঃ
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১১:৪৪663110
  • এটা কি ঠিক যে কোন পোস্টারে সেই পোস্টারের মুদ্রক আর সংগঠনের প্রকৃত নাম ঠিকানা না থাকলে সেটাকে বেআইনী পোস্টার হিসেবে গণ্য করা হয়? কিশোরবেলায় এমনটাই যেন শুনতাম!!
  • pi | 24.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১১:৪৯663111
  • এটা না, ফেসবুকের পোস্টার ঃ)

    যেখানে মামলা ঠোকার হয় ঠুকুন।
  • cm | 127.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১১:৫৭663112
  • পোস্টারের রঙ ভাল হয়েছে, নীল সাদার বুকে লাল।
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:০১663113
  • পড়ল কথা হাটের.........

    আসলে জানতে চাইছিলাম যে সংগঠন বা সংগঠনকারীরা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক কিনা!!
  • সিকি | ০৩ আগস্ট ২০১৫ ১২:০৪663114
  • "এটা কি ঠিক যে কোন পোস্টারে সেই পোস্টারের মুদ্রক আর সংগঠনের প্রকৃত নাম ঠিকানা না থাকলে সেটাকে বেআইনী পোস্টার হিসেবে গণ্য করা হয়?"

    ---

    " আসলে জানতে চাইছিলাম যে সংগঠন বা সংগঠনকারীরা নিজেদের নাম প্রকাশে অনিচ্ছুক কিনা!!"

    খ্যাক্‌ খ্যাক্‌ খ্যাক্‌!
  • PT | 213.*.*.* | ০৩ আগস্ট ২০১৫ ১২:১৬663118
  • ধন্যবাদ!
    সংগঠনটি অরাজনৈতিক। কাজেই সরকারের "নাই নাই ভয়"!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন