এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৪২521588
  • শিবুদা, আমি কী লিখেছি আর কী লিখিনি সবই তো এইখানেই আছে। আর বেনামেও লিখি না। তো, 8:07 PM-এর পোস্টটা আমাকে উদ্দেশ্য করে (ধরে নিচ্ছি আমাকে উদ্দেশ্য করেই লিখেছ) লেখার আগে সেইটা ভ্যালিডেট করে নিলে ওই আর কী "অন্য রকম" লাগত।
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৪৫521589
  • ৮ঃ০৭-এর পোস্ট তো তোমার নাম করেই লেখা প্পন, ধরে নেবার তো কিছু নেই।

    আর এখানে কথা হচ্ছিল তাপসীর বাবার নামে মেয়েকে রেপ করার কুৎসা রটানো নিয়ে। তুমি তার মধ্যে লিংক দিতে এলে যেটা ইরেলেভ্যান্ট ফর দি ইস্যু। ঐ পোস্টে তোমাকে সেটাই বলা হয়েছে।
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৫১521590
  • আরো একটা কথা। না না, দুটো।

    এক, আমি কী মনে করি তা দিয়ে কিছু যায় আসে না। তবে যাদের ভোট টানবার জন্য ওই সিডি বানানোর প্রয়োজন পড়ল তাদের সংখাগরিষ্ঠ অংশই তাই মনে করে। তুমি বা আমি কী মনে করি তাই দিয়ে কিছু যায় আসে না।

    দুই, একজন মৃত ব্যক্তির নামে এমন আষাঢ়ে গপ্পো চালানো হলে ওটা চরিত্রহননই। নিশ্চয় সেটা হাওয়ায় গুজব বানিয়ে ভাসানো হয়নি। কোথাও কোন ডকুমেন্টেশন আছে। শিবুদা আশা করি সেই ডকুমেন্টেশন এখানে পেশ করবে।
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৫৫521591
  • এখানে অনেক কিছু নিয়েই কথা হচ্ছে। এবার কোনটা কীসের জন্য রেলেভ্যান্ট সেটা ঠিক করে দেবার তুমি তো কোন হরিদাস পাল নও!
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৫৬521592
  • সেটাই তো আমার প্রশ্ন, কোন অবিবাহিত মেয়ে প্রেগন্যান্ট হলে সেটা কি চরিত্র খারাপ? না হলে চরিত্র হননের কথা আসে কেন? যদি বলি কেউ মাসে পঞ্চাশ লাখ টাকা রোজগার করে, সে কথা মিথ্যে হলেও তো সেটা চরিত্র হনন নয়।

    ডকুমেন্টেশন তো থাকার কথা। সেই জন্যেই তো অটোপ্সি রিপোর্টের খোঁজ করা। আমার তো কাউকে ডিফেন্ড করার দায় নেই যে আমি ডকুমেন্টেশন না খুঁজেই কিছু একটা বলে দেব। যদি বলিও তো ক্ষমা চাইব নিশ্চয়।
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৫৮521593
  • সেকি সিপিয়েমকে ডিফেন্ড করার দায় নেই!

    এবার ঘুড়ারাও হাসা বন্ধ করে গম্ভীর হল বলে।
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২০:৫৯521594
  • বেশ বেশ। প্পন যখন ম্যাঞ্জার স্টাইলে গালি দেয় (মানে হরিদাস পাল ইত্যাদি বলে) তখন আসল লোকটা বেশ দাঁত-নখ বের করে দেখা দেয়।

    তা তুমি-ই বা বলার কে যে আমার রেলেভ্যান্ট-ইরেলেভ্যান্ট বিষয়ে নিজস্ব জাজমেন্ট থাকতে পারবে না।
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:০০521595
  • নোপ, আমার সিপিএমকে ডিফেন্ড করার দায় নেই।
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:০৩521597
  • অবশ্যই। তুমি আগে ইঁটটি ছুঁড়েছ, তার বিনিময়ে পাটকেলটি খেয়েছ। দাঁত-নখের বদলে দাঁত-নখ।

    এই আর কী! নেহাতই মামুলি মিনিময়। ঃ)
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:১০521598
  • কি সিদ্ধান্ত হইল দলের চরিত্র হনন চলতে পারে, ব্রেশ ব্রেশ।
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:১১521599
  • তুমি একটি মিথ্যেবাদী প্পন। আমি এখানে তোমাকে কোন গালাগালিই দেই নি। আমার দিক থেকে দাঁত-নখের কথাটা তোমার মিথ্যে কথা।
  • প্পন | 190.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:১২521600
  • ওটাও আমার নিজস্ব জাজমেন্ট। অন্য কারো নিজস্ব জাজমেন্ট থাকতে পারে না নাকি? ঃ)
  • Sibu | 84.*.*.* | ২০ মার্চ ২০১৩ ২১:১৮521602
  • এটা তো হেব্বি নাম, পেটকাটাবাবু! নির্ঘাৎ আনন্দের বানানো ঃ-)।
  • Fevi | 139.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০২:০১521604
  • পিনাকী যে বিষয়্টা সযত্নে এড়িয়ে গেল - - টাটার শো-রুম ভাঙ্গতে অভিষেক একা যায় নি। অল্প হ'লেও দলবল ছিল। দুজন প্রেসী, এক্জন সেন্ট পলস আর বাকীরা যদুর। এদের মধ্যে এক্জন ছাড়া (অভিষেক কে বাদ রেখে) সবাই বিদেশে।

    এই statement দিয়ে কিছু প্রমান হয় না। আমার সে দায়-ও নেই।
  • Ishan | 60.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০৮:৪৮521605
  • এইত্তো ফেভি হাজির :)

    ওই ফিলিমটি যারা দেখেছেন, তাঁরাই খুব ভালো করে জানবেন, ইঙ্গিতটি কী ছিল। এতই অখাইদ্য ফিলিম যে আমার ডিটেল মনে নেই। কিন্তু তাপসীর চরিত্র নিয়ে যে ইঙ্গিত করা হয়েছে, সেই ইমপ্রেশন থেকেই গেছে। হ্যাঁ, কারো সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া নিশ্চয়ই বদ কর্ম নয়। কিন্তু সেটা কিভাবে বলা হচ্ছে তার উপর নির্ভর করে। "ও তো যা-তার সঙ্গে শুয়ে বেড়ায় -- এরকম একটা স্টেটমেন্ট যদি আমি কোনো মেয়ের সম্পর্কে দিই তাহলে সেটা ইঙ্গিত করাই হয়। এটা মিনিমাম কান্ডজ্ঞানসম্পন্ন যেকোনো লোকই বুঝতে পারবেন। অবশ্য এখানে ফিলিমটিকে ডিফেন্ড করছেন, তাঁরা না দেখেই করছেন। :)
  • Ishan | 60.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০৮:৫১521606
  • অনুরুপ আরেকটি ইঙ্গিত মনে আছে। কবীর সুমন সম্পর্কে। হঠাৎ ভোটের আগে শোনা গেল কবীর সুমনের নামে ফৌজদারি মামলা চলছে। আরেকটা প্রচারও শোনা গিয়েছিল, যে, কবীর সুমন বহুগামী। প্রথমটা অসত্য ( কারণ ফৌজদারি মামলা চলছে প্রমান করা কিছু কঠিন না, হলে অ্যাদ্দিনে প্রমাণ হয়েই যেত)। আর দ্বিতীয়টা নেহাৎই ব্যক্তিগত ব্যাপার, তার সঙ্গে ভোটের রাজনীতির কী সম্পর্ক কে জানে।
  • FA are spineless | 131.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০৯:১৪521608
  • প্রথমটা মনে হচ্ছে টিভিতে কেউ বাইট দিয়েছিলেন, গৌতম দেব হতে পারে, মনে নাই। তবে দ্বিতীয়টা নিয়ে এর আগেও একদিন লিখেছি - আমি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার, এবং অনেকটা জায়গা ঘুরেওছি ভোটের আগে - কিন্তু দুর্ভাগ্যক্রমে তথাকথিত লিফলেটটি কখনো চোখে পড়েনি, অন্ততঃ পাঁচ ছটা ওয়ার্ডের নাম বলে দিতে পারি যেখানে কেউই দ্যাখেনি। ব্ল্যাংকিও বারুইপুর এলাকা সম্পর্কে একই কথা বলে। তাহলে বিলি হয়েছিলো কোথায়? আর এই নিয়ে কথাবার্তা হয়েছিলো এই গুচ-তে এবং দিন তিনেক মনে হয় তারানন্দে - বাদবাকি ইস্যুগুলো মাথায় রাখলে এর আদৌ কোনো এফেক্ট ছিলো বলে মনে হয় না।
  • FA are spineless | 131.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০৯:১৬521609
  • এমনকি, ভোটের আগে ক্যাম্পেন চলাকালীন সুমন এবং তাঁর গ্রুপের সাথে ক্রস-কানেকশনও হয়েছে বার দুয়েক - একই জায়গায় ঘটনাচক্রে - লোকজনের মধ্যে দু চাট্টে কথাবার্তাও হয়েছে, খোদ সুমনের সঙ্গেও, কিন্তু এই কথাগুলো কখনো ওঠেনি।
  • FA are spineless | 131.*.*.* | ২১ মার্চ ২০১৩ ০৯:৪২521610
  • http://www.anandabazar.com/21cal4.html

    স্বাভাবিক চিত্রনাট্য? গোয়েন্দারা মমতা/ববি/মদনকে গালি দিচ্ছেন, অর্থাৎ এঁদের বদনাম করতেই ব্যাপারটা দাঁড় করানো হয়েছে/হচ্ছে ইত্যাদি???
  • Sibu | 118.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১০:১০521611
  • এই তো বার্নল মামু এসে গেছে ঃ-)।

    কোন মুভির কথা হচ্ছে?
  • সিদ্ধার্থ | 24.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১০:১৭521612
  • যাঁরা ফিল্মটিকে গাল দিচ্ছিলেন, তাঁরাও তো দেখছি না দেখেই দিচ্ছিলেন :)

    ঝাঁকে পড়ে সমর্থন বা গাল দেবার ঝোঁক তার মানে দলমত-নির্বিশেষে এক্সিস্ট করে!

    যদিও ফিল্মটি ঝাঁটের ছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওই বাজারে সিপিএম-কে ডিফেন্ড করা এত-ই কঠিন ছিল, যে তার জন্যে হয়ত উতপল দত্তের মত প্রতিভার কাউকে লাগত। লেসার মর্টালস লাইক অনিন্দিতা, মন্দাক্রান্তারা সেই কাজটা করতে গিয়ে ছহড়িয়ে মাঠ ময়দান করেছে।

    কিন্তু আলোর নিশানা বা নন্দীগ্রাম নিয়ে অনিন্দিতার অন্য ফিল্মগুলো জাস্ট নিরামিষ ছিল। তাপসীর চরিত্র বা তার বাবার ধর্ষণ জাতীয় রোমহর্ষক জিনিসপত্তর ছিল না বলেই মনে পড়ছে।

    যদিও তাপসীকে তার বাবা রেপ করেছে এই জিনিস বার বার উল্লেখ করে এখানে একটা অদ্ভুত জাজমেন্টাল স্ট্যান্ড নিয়ে নিলেন কেউ কেউ!
  • rivu | 140.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১০:৪২521613
  • লাইজ, ড্যাম লাইজ এন্ড স্ট্যাটিসটিক্স :

    http://www.anandabazar.com/21edit5.html
  • PT | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১১:০০521614
  • একসময় অভিরূপ সরকারের লেখা পড়তে ভালই লাগত-তাঁর ব্যাখ্যার সঙ্গে সহমত না হয়েও। কিন্তু গত দেড় বছরে ঐ একই প্রাবন্ধিক কি করে এইরকম একচোখোবুজে হয়ে গেলেন কে জানে। এরা তো দেখছি রাজনৈতিক নেতাদের থেকেও বেশী মিথ্যেবাদী। বেশ কিছুদিন আগে বাম আমলে পঃ বঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও এই একরকমের অর্ধ্যসত্য একটা নিবন্ধ লিখেছিলেন।
  • S | 109.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১১:০৭521616
  • মিথ্যা, ডাহা মিথ্যা, আর আনন্দবাজার।
  • kc | 204.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১১:০৭521615
  • আমারও অনিন্দিতার কাছে ক্ষমা প্রার্থনার আছে। আজকেই প্রথম খেয়াল হল এটা অনিন্দিতার বানানো নয়। আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। তবে ফিল্মটি এতটাই কুরুচিকর যে এটি নিয়ে কোনও ডিফেন্সের প্রশ্নই নেই।
  • PT | 213.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১১:৩৪521617
  • **একচোখোবুজী
  • Sibu | 118.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১১:৩৯521619
  • ফিল্মটি ঝাঁটের হতেই পারে। বাজে ফিল্ম অনেকেই বানায়, অনিন্দিতা মন্দাক্রান্তাও না হয় বানিয়েছে। তাতে কি এল গেল। আফটার অল বাজে ফিল্মে অভিনয় তাপস পাল, শতাব্দী রায় বেশী বই কম করেনি।

    কিন্তু তাই বলে ফিল্ম মেকারদের নাম নিয়ে মিথ্যে কথা বলা এবং কুৎসা রটানো সঠিক হয়ে যায় না।

    আমি কিন্তু তাপসীর অটোপ্সি রিপোর্ট সত্যি দেখতে চাই। এর মধ্যে রেটোরিকাল কিছু নেই।
  • অচেনা | 91.*.*.* | ২১ মার্চ ২০১৩ ১৫:৪৯521620
  • যাক, নন্দীগ্রাম আর সিঙ্গুরের মিথ্যাচারের প্রেসিপিটেসন শুরু হয়ে গেছে। গুরুর পাতায় যারা জেনে বা জেনে দিনের পর দিন মিথ্যাচার করে গেছেন বা মিথ্যা কে উত্সায়িত করে গেছেন তারা কি ক্ষমা চাইবেন?

    পিনাকি, প্পন দের মতো মোটিভেটেড মিথ্যাচারীদের কথা ধরছি না, কিন্তু গুরুর প্রখ্যাত "বিবেক" দ্বয় কোথায়?। বহু কিছু জান্তেন না বলছিলেন। কিন্তু জেনেও তো প্রতিক্রিয়াহীন ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন