এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯১৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:০৫662952
  • "একটি টিভি চ্যানেল বলছে পালের গোদা নান্টু আগে সিপিএম এ ছিল, এখন তিনোর দলে। কর্পোরেশনের ইলেক্শনের সময় জেলে ছিল -- কিন্তু সিপিএম এর সঙ্গে থাকার সময় তো নান্টু এরকম বাড়াবাড়ি করে নি। এখন একেবারে লাগামছাড়া!"

    বোলান থেকে শুরু করে টিভি চ্যানেল -এখন নিরপেক্ষতা দেখানোর এই এক ন্যাকা ন্যাকা ঢঙ হয়েছে। কিন্তু বুদ্ধবাবু কি যাওয়ার কালে এই নান্টুর হাত ধরে তিনোর দপ্তরে পোঁছে দিয়ে এসেছিলেন? এদেরকে দলে নেওয়ার দায় সম্পুর্ণ তিনোদের। এইসব ছাপ মারা হাড়বজ্জাতেরা যখন তিনোতে ভীড় জমাচ্ছিল তখন এই চ্যানেলগুলো বা বোলানের মত বিবেকবানেরা এদের দেখতে পায়নি?
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:০৯662953
  • আর, নান্টুকে তৈরী করার দায় সম্পূর্ণ কাদের?
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:১১662954
  • সে দায় যদি বামেদের হয় তাহলে নান্টুর তো ২০১১ থেকে জেলে থাকার কথা!!
  • Atoz | 161.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:১২662955
  • তখন হয়তো এদের মালাচন্দন দিয়ে বরণ করা হচ্ছিল। ঃ-)
  • sm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:১৩662956
  • উত্তরে পাল্টা প্রশ্ন আসবে। কারা তাঁকে কন্ট্রোলে রাখতে পারছে না?এত পরিবর্তন পরিবর্তন করে কি হলো?
    আমাদের সময় এরা কন্ট্রোলে থাকত, কিচ্ছুটি করতো না।দুধ ভাত খেত আর হরিনাম করতো।
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:১৪662957
  • কিন্তু নান্টু ২০১১ থেকে জেলের বাইরে কি করছে?
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:২০662959
  • .....আর "আমাদের" সময়ে যারা তৈরি ছিল না, কিন্তু এ আমলের নিজ হাতে গড়া সেই "পুলিশকে বোম মার" কেষ্ট আর "রেপ করিয়ে দেব" বিষ্টু জেলের বাইরে কি করছে?
  • sm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:২০662958
  • নাও ঠ্যালা, বলতে বলতেই প্রশ্ন। কি করছে তার উত্তর তো পেয়েই গেছেন অলরেডি।আপনি বরঞ্চ কিভাবে তৈরী হলো, সে বিষয়ে বলুন।
  • sm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:২৫662960
  • আর একটি প্রশ্ন -))) একেবারে অক্ষয় তুনীর,বান ছোঁড়া সমানে চলছে।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:২৭662962
  • একটা চার বছরের ছেলে বলেছে বোমা মারবে বা রেপ করাবে? সত্যি? এই আমল তো মাত্রই ৪ বছরের -- এর মধ্যে এমন তৈরী হল!?
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:৩০662963
  • তৃণমূল তাহলে বিশাল ধনী ৩৪ বছরের সব সম্পদ + নতুন খনি উফ আর দেখতে হচ্ছেনা।
  • Atoz | 161.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:৩৫662964
  • সেই শরচ্চন্দ্রের গপ্পের এক নায়ক যেমন কইছিলেন, "বাপু শোনো, বাপঠাউদ্দা যা রেখে গেছেন তাই নেড়েচেড়ে খেয়ে আবার ছেলেপিলেদের জন্য রেখে যেতে হবে আমাদের, এইসব উল্টাপাল্টা কথায় কান দিলে চলবে না।"
    ঃ-)
  • ranjan roy | 192.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:৪২662965
  • সত্যি তো!
    রাজারাহাটের প্রাক্তন পুরপ্রধান কমঃ তাপস চট্টো ইদানীং তিনো জয়েন করে দিদিবন্দনা শুরু করেছেন।
    এর দায়িত্ব তিনোরা নেবে না তো কি সোনিয়া গান্ধী নেবে? তিনোদের সিপিএম থেকে নান্টু-বাপি- ছেনোদের নেওয়া উচিত। তাপস চট্টোর মত পুরপ্রধান দক্ষ সংগঠক ভদ্র কমরেড, সুবোধ সরকারের মত দাপুটে কবি, অরিন্দম শীলের মত নন্দীগ্রাম দিনে সিপিএম এর ফায়ার ব্র্যান্ড অভিনেতা, ছায়া বেরার মত জনপ্রিয় কমরেড বিধায়ককে তিনোরা কেন নেবে?
    ঘোর অন্যায়! তিনোদের উচিত সিপিএম যাদের বের করে দিয়েছে তাদের নেওয়া, যেমন ভাই লক্ষ্মণ, রেজ্জাক মোল্ল্লা এদের।
    এ যেন ফুটবল ক্লাবের দলবদল!

    অব্শ্য কমঃ তাপসকে সিপিএম বের করে দিয়েছে, কিন্তু তাপস তিনো দলে যোগ দেবার পরে।
    আচ্ছা,যে আগেই ছেড়ে চলে গেছে তাকে কী করে আবার বের করে দেওয়া যায়? মরা মানুষকে কি করে আবার মেরে ফেলা যায়? তালাক দেবার পরে আবার কী করে ডিভোর্স দেওয়া যায়?
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:৫৩662966
  • সেই হাড় হিম করে দেওয়া নিরপেক্ষতা!!
    কিন্তু আপনার স্বপ্নের বিপ্লবী, নিও কমুনিস্ট দলটি এদের দলে ভিড়তে দিল কেন?
  • - | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:১১662967
  • হাড়হিম নিরপেক্ষতাই আপনার রক্তগরম করা পক্ষপাতিত্বের পাল্টা, না?
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:১৪662968
  • আচ্ছা তিনোরা আসলে যে অবস্থার অবনতি হবে সেই সম্বন্ধে কি কোনো সন্দেহ ছিলো? থাকলে একটু হাত তুলুন পিলিজ, আমিও একটু চিনে রাখি। সেইটা জেনেও লোকে পরিবত্তন করেছে, বেশ করেছে। ঐসব চিট ফান্ড এসে সব টাকা খেয়ে গেলো, নিরাপত্তা হীনতা, গালিগালাজ, গুন্ডামো ইত্যাদি এইগুলো মামুলি পার্শপ্রতিক্রিয়া।
  • - | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:১৮662969
  • পার্শ্ব
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:২০662970
  • হ্যাঁ পার্শ্ব ঃ) তার মানে বাকি কথার সাথে আপনি একমত।
  • Atoz | 161.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:৩০662971
  • কাঁধে তুলে যারা এদের গদীতে বসিয়েছে, তাঁদের কারুর কারুর অ্যান্টিসিপেটেড কিছু কিছু ভালো হবার প্ল্যান মনে হয় মার গেছে। এই সেদিন দেখ্লাম ফেবুতে এক বন্ধু কইলেন তিনি এদের জন্য মিছিলে নেমেছিলেন, এখন নিজেকেও দায়ী মনে করছেন এই সাংঘাতিক অবস্থার জন্য।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:৪২662973
  • অবস্থার অবনতি সম্পর্কে সুনিশ্চিত হলে কেউ কেন পরিবর্তনের পক্ষে সওয়াল করবে?
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:৪৪662974
  • আমার এক বন্ধু খুব গদ গদ হয়ে বলেছিলো এখানে তো পরিবত্তন হতে চলেছে (ভোটের আগে)। তা জিগালাম সেটা ভালো কিনা। তাতে তার কোনো সন্দেহ ছিলো না, অবশ্যি কারণটা ঠিক জানা ছিলো না। হয়তো ভেবেছিলো চাকরি বাকরির অবস্থা ভালো হবে (অবশ্যি যিনি ক্ষমতায় এলেনই শিল্পায়নের বিরোধিতা করে, যাকগে)। তারপরে জিগালাম সিঙ্গুরের কি হবে, ওখানে তো আর চাষ বাস হবে বলে মনে হয়না। তাতে বললো অন্য শিল্প নাকি হবে ওখানে। তা আমি জিগালাম, সেক্ষেত্রে গাড়ির কারখানা হতে অসুবিধে কোথায় ছিলো। তারপরে কি যেন একটা হোলো, ঠিক মনে পড়ছে না, আর কোনো জবাব পাইনি মনে হয়।
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:৪৭662975
  • "অবস্থার অবনতি সম্পর্কে সুনিশ্চিত হলে কেউ কেন পরিবর্তনের পক্ষে সওয়াল করবে?"

    অবস্থার অবনতি সম্পর্কে সুনিশ্চিত হতে আর কি কি ইঙ্গিতের দরকার ছিলো? আর আপনার প্রশ্নের উত্তরঃ হ্যাঁ - উজবুকের দলেরা তাই করে।
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০০:৪৯662976
  • একটু ভুল হয়ে গেলো। ওটা মনে হয় ভোটের যাস্ত পরে পরে হবে।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০১:০৯662977
  • ১২ঃ৪৭ পড়ে বড় আরাম পেলুম।
  • - | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০১:৫২662979
  • @ এস 12:20 AM:
    না। ভুল কনক্লুশন।
    তার মানে, বানান্টি ঠিক করে মনে করলাম। এই টুকুই মাত্র।
  • S | 139.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০১:৫৬662980
  • @-, ভাবলাম পুরো কথাটিতে আপনার শুধুমাত্র একটা বানান ভুল চোখে পড়লো, তাই আরকি।
  • PT | 213.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০৮:৩১662981
  • যেমন কিষেণজী.....
    আশা ছিল যে মাওবাদী বিপ্লবের জয়রথ তিনো সরকারের তৈরি করা মসৃণ রাস্তা দিয়ে গড়গড় করে এগিয়ে নিয়ে যাবেন। সেই অসমাপ্ত কাজের ভারটি অবিশ্যি তিনি সুবোধকে অর্পণ করেছেন।

    কিন্তু বিপ্লবী থেকে কবি কেউই দেওয়াল লিখনটি পড়েন নিঃ "a leopard never changes his spots"

    শুধু তাই নয়। লেপার্ডের পাশাপাশি মরা মাংসের লোভে যে হায়নারা আনাগোনা করে সেটাও সুবিধে মত না দেখার বা জানার ভান করেছিল পরিবর্তনের প্রবক্তরা।

    নাহলে নরকাগমনের সমস্ত ইঙ্গিত তো দিনের আলোর মতই পরিষ্কার ছিল।
  • quark | 24.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০৯:৩৬662982
  • "ঐসব চিট ফান্ড এসে সব টাকা খেয়ে গেলো, নিরাপত্তা হীনতা, গালিগালাজ, গুন্ডামো ইত্যাদি এইগুলো মামুলি পার্শপ্রতিক্রিয়া।"

    ওহ্‌ ইয়েস! কোল্যাটারাল ড্যামেজ। ইরাক, সোমালিয়া, আফগানিস্তান এসবের পরে এটা খুবই পরিচিত শব্দবন্ধ।

    আর কার্টুন শেয়ার ক'রে, সারের দামের উর্দ্ধগতি সম্পর্কে প্রশ্ন ক'রে, পুলিশি জুলুমের প্রতিবাদ ক'রে জেল? অন্যদিকে পুলিশকে বোম মারুন ব'লে, ঘরে ছেলে ঢুকিয়ে রেপ ক'রে দেবো ব'লে, পুলিশকে থানায় ঢুকে টেবিলের তলায় লুকোতে বাধ্য ক'রে, পুলিশকে গুলি ক'রে মেরে, জেলের বাইরে থাকা? এসবই নিশ্চয় "মামুলি পার্শ্বপ্রতিক্রিয়া"?
  • - | 109.*.*.* | ১০ জুলাই ২০১৫ ০৯:৪০662984
  • "মামুলি পার্শ্বপ্রতিক্রিয়া" সব জমানাতেই একই রকম থাকে। এখন নতুন কিছু না। ও নিয়ে ভাব্বেন না ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন