এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:২৩521521
  • আর দ্বিতীয়তঃ এই লিং এর লড়াই খেলা ব্যাপরটা ভালো টাইমপাস। ঠিকই আছে। কিন্তু সেটা যে 'সাম্প্রতিক ইতিহাসের সত্যতা' প্রতিষ্ঠার মত ভারি বিষয়ের তুলনায় নিতান্ত বালখিল্য ব্যাপার সেটা আশাকরি আপনি বোঝেন। কাজেই অন্যের মতামত দেওয়াটা নিছক 'মতামত দেওয়া' আর আপনার মতামত দেওয়াটা ঐতিহাসিক সত্যান্বেষণ - এরকম ভান না করাই মনে হয় ভালো। হয়তো ইচ্ছে করে করেন না। কিন্তু হাবেভাবে সেইটা দাঁড়ায়।
  • অচেনা | 96.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:২৪521522
  • RR এই টই তে এর আগে বুজিদের সুভাষিতাবলী নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনি জানেননা জেনে যুগপত দঃখিত ও আশ্চর্য্য।

    কিন্তু PTর কাছ থেকে প্রথম্বার জেনেও তো আপনার কোনো প্রতিক্রিয়া দেখলাম না!!!! আপনার প্রতিক্রিয়া বড়ই সিলেক্তিভ, এ ব্যপারে আমার মত পাল্টালো না।

    আপনার গ্লাস অর্ধেক খালি দেখার একদেশদর্শিতা আমার দৃষ্টিকটু লেগেছে। সেটাই বলেছি। কোনো ব্যক্তিগত অক্রমন নয়। বিভিন্ন যায়্গায় আপনার অন্যন্য লেখা সুখপাঠ্য এবং মননশীল। আপনার কাছ থেকে এহেন একদেশ দর্শিতা অনিমিত নয়। সেই কারনেই তা দৃষ্টিকটু লেগেছে।

    পিনাকি এক সুদুর প্রথিত ধারনা নিয়ে চলেছে। যার সপক্ষে কনো তথ্য নেই। PT র তথ্যের সামনে ওর অসহয়তা আর তার ফলে কৃত ব্যক্তি গত অক্রমন দেখে আর নতুন কোনো মন্তব্য করছি না।

    এই টই তে বার বার বলা হলো যে অনিন্দিতার তথ্যচিত্র তে তাপাসীর বাবাকে রেপিস্ট বলা হয়েছে। ওপোরে সিধু বললেন সেরকম কিছু বল হয় নি। কেউ প্রতিবাদ করলো না। তার মানে কি ধরে নেবো এখানে মিথ্যা তথ্যের অপর ভিত্তি করে আক্রমন চলছে???
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৩০521523
  • নন্দীগ্রামে কিষেণজী বা তেলেগু দীপক কি করছিল সে কি সব মাওবাদী/মাওব্যথীরাই জানে? ২০০৬-এ শেষে স্বয়ং বুদ্ধবাবুই কি জানতেন যে নন্দীগ্রামে পার্টির সঠিক অবস্থা কি?

    তবে ২০০৬-এ মাও প্রভাবিত আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা আর ২০১৩-তে তার জন্য পঃ বঙ্গে গর্বিত হওয়ার মধ্যে ফারাক আছে। কেননা মাওবাদীদের ছাগল বানিয়ে একজন ক্ষমতা দখল করে মাওবাদীদের বেশ করে টুসকে দিয়েছেন।

    সিঙ্গুর আন্দোলনের সময়ে কোন এক ছাত্র হকিস্টিক দিয়ে টাটার শো-রুম ভেঙ্গেছিল। তারপর টাটার কোন কোম্পানিতেই চাকরী পেয়ে JU-এ সে নাকি বেদম বেইজ্জতি হয়েছিল-সে এখন কোথায় কে জানে!

    আমার এক নিকটাত্মীয় JU-তে we the independent করত। অল্প বয়সে যা হয়ঃ টিভিতে বাইট দিয়ে শেষে বেদম নাকাল। এখন অবিশ্যি বিদেশবাসী-রাজনীতির নামগন্ধও নেই।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৩৬521524
  • অচেনা, আপনার একদেশদর্শিতাও আমার খুব দৃষ্টিকটূ লাগছে। আপনার রাজনৈতিক বায়সজনিত ব্যক্তিআক্রমণ দেখে আর নতুন করে কোনো মন্তব্য করছি না।

    ;-)
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৪০521525
  • "সিঙ্গুর আন্দোলনের সময়ে কোন এক ছাত্র হকিস্টিক দিয়ে টাটার শো-রুম ভেঙ্গেছিল। তারপর টাটার কোন কোম্পানিতেই চাকরী পেয়ে যূ-এ সে নাকি বেদম বেইজ্জতি হয়েছিল-সে এখন কোথায় কে জানে!"

    যে শোরুম ভেঙ্গেছিল সে অভিষেক। মাওবাদী নেতা। আন্ডারগ্রাউন্ড ছিল। কদিন আগে কলকাতা থেকে ধরা পড়ে এখন আপাতত; জেলে আছে।

    আপনি সেসময় কোথায় ছিলেন আমি জানি না। আপনার তর্কের ধরণ দেখে মনে হচ্ছে ২০ বছর বাদে একজন রিপ ভ্যান উইংকল হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে পুরোনো খবরের কাগজ পড়ে ইতিহাস প্রতিষ্ঠা করতে নেমেছে।
  • pi | 78.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৪৬521526
  • 'আমার এক নিকটাত্মীয় JU-তে we the independent করত। অল্প বয়সে যা হয়ঃ টিভিতে বাইট দিয়ে শেষে বেদম নাকাল। এখন অবিশ্যি বিদেশবাসী-রাজনীতির নামগন্ধও নেই। '

    এটা বলে কী বোঝাতে বা প্রমাণ করতে চাইলেন ?
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৪৮521527
  • ওটা বিবি লাইনে অ্যাটাক। :-D
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৪৯521528
  • তাহলে বাচ্চা কেটে টুকরো করার মত অভিষেকের চাকরী পাওয়াটাও গুজব কি বলেন?

    আমি একটু বয়স্ক মানুষ -তবে রিপের মত অতটা বয়স্ক নই। অভিষেক জেলে আছে জেনে ভাল লাগল। কেননা বাইরে থাকলে সাক্ষ্য-প্রমাণ লোপাটের জন্য অভিষেকও কীষেণজীর মত ভ্যানিস করে দেওয়া হতে পারে। জেলে থাকলে সেটা করা একটু কঠিন আছে। তবে আপামর বাঙালীর সর্বনাশ করার প্রক্রিয়াতে যুক্ত থাকার জন্য দেবলীনা আর অভিষেককে বুদ্ধবাবুরই জেলে বন্ধ করে রাখা উচিৎ ছিল। সেটা বুদ্ধবাবুর চরম ব্যর্থতা।
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৫২521530
  • pi
    যা বলেছি সেটা সত্যি-বানানো নয়। তবে সে বেচারা বাচ্চা -নাম বলে তার সর্বনাশ করি কেন। তবে বেশ ভাল সংখ্যায় মাওব্যথীরা এখন কামাওব্যথী হয়ে দেখচি শেষ পর্যন্ত ডলারে কামাচ্ছে।
  • pi | 78.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৫৩521532
  • ও পিটিদা, গ্রেফতারের ১৮০ দিনের মধ্যে কোন চার্জশিট দিতে না পারায় দেবলীনার যে জামিন হয়ে গেছে।
    চার্জশিট তৈরির ব্যাপারে আপনাকে কনসাল্ট করতে পারতো। এই সরকারের সেইটা একটা ভুল হয়ে গেছে।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৫৩521531
  • অভিষেক সেসময় থেকেই আন্ডারগ্রাউন্ড।
  • pi | 78.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ১৮:৫৬521533
  • টিভিতে কী মাওব্যথী বাইট দিয়েছিল আর তাতে কীরকম বেদম নাকাল হয়েছিল, জানতে আগ্রহী।
  • s | 130.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ২০:৫১521534
  • পিটিদাদাঃ আপনার গোলপোস্ট সল্টলেক স্টেডিয়াম থেকে বেলেঘাটার রাস্তা অবধি সরে গেছে, সেটাই বলছিলাম।
    মমতা তথা তিনোমূলের ঘোষিত নীতি সরকার জমি অধিগ্রহন করবে না। তাই নিয়ে আবাপর কত আর্টিকেল, পঃবঃয়ে শিল্প তলানিতে এসে ঠেকেছে, এই নীতির জন্য শিল্পপতিরা ইনভেস্টমেন্ট করতে রাজী না, সৌগত রায়ের সঙ্গে মনমালিন্য ইত্যাদি। তবু আপনি HTর লিং দিলেন যে তলায় তলায় শুভেন্দু অধিকারী আর তার দলবল জমি দেবার জন্য হুমকি দিচ্ছে। বেশ। তাহলে এটাও হতে পারে। দলনেত্রীর তথা মুখ্যমন্ত্রীর নির্দেশের বিপক্ষে দলের অন্য লোক কাজ করতে পারে। সে জন্যই মুখমন্ত্রী বলেছে বলে নিশ্চিন্ত হয়ে বসে থাকা যায় না, তাই না?
    সেরকমই বুদ্ধবাবু জমি নেওয়া হবে না বললেও, বিনয় হুমকি দিচ্ছে 'লাইফ হেল করে দেব'। লক্ষণ শেঠ হুমকি দিচ্ছে নন্দীগ্রাম ঘিরে ফেলব। ক্যাডাররা গুলি ছুঁড়ছে, মেশিনগান স্টক করছে। এর মধ্যে জনতা শান্ত হয়ে বসে থাকবে? uprising হবে না? হলে মাওবাদীদের বদমায়েসী?
    ভাবুন স্যার। একটু ভাবুন।
    তেলেগু দীপকের ধরা পড়ার পর জবানবন্দী আপনার কাছে ধ্রুব সত্য, আর গ্রামের মানুষের কথা সব rumour? ৩ জানু ৪-টে লোক খুন হল, সেটা rumour?
    নন্দীগ্রামে জমির নোটিশ পড়ে ২০০৬র নভেম্বর কি ডিসেম্বর নাগাদ। তার পর জল্পনা কল্পনা, ভুমি উচ্ছেদ কমিটি ইত্যাদির শুরু। আপনি বিশ্বাস করেন যে দীপক এরও আগে ২০০৬ থেকে ওখানে ঘান্টি গেঁড়ে বসে থাকবে কবে জমি অধিগ্রহন নোটিশ পড়বে তবে সে অ্যাকশন শুরু করবে?

    ব্যক্তিগত ভাবে আমি সিঙ্গুরে কারখানা না হওয়া বা নন্দীগ্রামে জমি আন্দোলন সমর্থন করি না। তাতে আখেরে কোন লাভ হয়নি, রাজনৈতিক লাভ লোকসান ছাড়া। কিন্তু এখানে আমি বলার কে? যার জমি, যাদের জমি, তাদের মত আর মনোভাবই ফাইনাল। গায়ের জোরে সেই মতবাদের বিরুদ্ধে গেলে এইরকম uprisingই হবে।
  • bb | 127.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ২৩:০১521535
  • পিনাকী যথারীতি নিজের দুর্বলতা ঠাকতে অন্যকে ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন। আপনার নিজের ভুলভাল মন্তব্য ঠাকতে আমার নাম না আনলেই খুশি হব।
  • pinaki | 132.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ২৩:০৫521536
  • ওপা বিবি স্টাইল :-B
  • PT | 213.*.*.* | ১৭ মার্চ ২০১৩ ২৩:২৪521537
  • আপনার predication-মত তাহলে অপেক্ষায় থাকি আরেকটা uprising-হওয়ার জন্য। কিন্তু সে বড় কঠিন কাজ এখন-মাওবাদীরা হয় ভ্যানিস নয় হাজতে। আর মাওব্যথীরা হয় ঘাড়ধাক্কা খেয়েছে নয় বর্তমান সরকারের পদলেহন করছে। আর দু-এক পিস সৎ মাওবাদী-মাওব্যথী যা ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের দিয়ে রাস্তা কাটা বা মুখে গামছা জড়িয়ে দেশী বন্দুক চালানোর কাজ হবে না।

    কার কাছে কোনটা ধ্রুবসত্য কে জানে। কেউ কেউ তো দেখছি স্ফুলিঙ্গের মত উদয় হয়ে হারিয়ে যাওয়া সিটিজেন্স ফোরাম বা ক্ষেতমজুর সমিতির খবরে সম্পুর্ণ আস্থা রেখেই তক্কসভায় হাজির হয়ে যায়। এই ইন্ডিয়ান এক্সপ্রেস, টেলিগ্রাফ, হিন্দুস্থান টাইমস এমনকি গণশক্তিদের তবু সময়-অসময়ে খুঁজে বের করা যায়।

    pi
    দেবলীনার জামিনের খবর শুনে মোট্টে খুশী হলাম না। বেচারী জেলে থাকলেই ভাল থাকত। আমি আশংকায় থাকলাম। অবিশ্যি এটা সুচিত্রা মাহাতোর মত গট-আপ কেস হলে আশঙ্কার কিছু নেই।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৮ মার্চ ২০১৩ ১০:২৬521538
  • পিটিদার Date:17 Mar 2013 -- 06:52 PM
    পোস্টের পরিপ্রেক্ষিতে জানাই আমার অভিজ্ঞতাও তেমন কথাই বলি। কোথা গেল সেই সব বিলেতী জিনস শোভিত বিপ্লবীরা।
  • bb | 127.*.*.* | ১৮ মার্চ ২০১৩ ২০:০৩521541
  • ও চাঁদু তারা এখন বিদেশের মোহে পড়ে গেছে বাবা, এই ভাবে তাদের নিয়ে প্রশ্ন করতে আছে। এখুনি মোড়ল মশাই আসবেন, তিনি উত্তর দেবেন।
  • a x | 138.*.*.* | ১৮ মার্চ ২০১৩ ২৩:০৫521542
  • আজকাল কি লোকে খাদি গ্রামোদ্যোগের জিনস পরছে?
  • pi | 172.*.*.* | ১৮ মার্চ ২০১৩ ২৩:০৮521543
  • বিপ্লবীদের ড্রেসকোড হওয়া উচিত লুঙ্গি।
  • cb | 41.*.*.* | ১৮ মার্চ ২০১৩ ২৩:৩৫521544
  • তাপসী মালিকের ব্যাপারটা হটাৎ চুপ মেরে গেল টইতে
  • অচেনা | 96.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ০৩:৫৪521545
  • একটা ডকুমেন্টারী ছাড়া বলার কিছু নেই মনে হয়। সিপিয়েম ওটা করেছে এই দাবীর সপক্ষে কোর্টে কোনো প্রমান দেওয়া যায় নি। মোটিভ ও দাড় করনো যায় নি। যে সিবিআই অফিসার কেস সাজিয়েছিলো সে জেলে ঘুষের দায়ে জেলে। সুহৃদ দত্ত বাইরে। যদিও গুরুর পাতায় সুহৃদ দত্তের ফাঁসী অনেকদিন আগেই হয়ে গেছে। পুরো পুরি চম্পলা সর্দার কেস।

    কিন্তু ক্ষতির পরিমান এক্ষেত্রে অনেক বেশী কারন বুজিরা এই মিথ্যাটা ট্রাম্পেট বাজিয়ে প্রচার করেছিলো মিডিয়ার সাহায্যে। মানুষ বিশ্বাস করেছিলেন। এখন কারো পাত্তাই নেই। সরকার ও অত্যাচারী সিপিয়েম এর শাস্তি বিধানে একদম-ই উদ্যোগী নয়। কদিন বাদে কেউ মনেই করতে পারবে না হতভাগ্য তাপসীর নাম। যেমন আজ বহু মানুষ চম্পলার কথা মনেই করতে পারে না। বামেদের বিতারিত করার মতো বৃহত লক্ষ্য অর্জনে এই সব ছোটো খাটো কোল্যাটারাল ড্যামেজ এর কথা কজনই আর মনে রাখে।

    জ্ঞ্যানেশ্বরীর ৩০০ জনের মৃত্যু-ই আজ আর কজন মনে রেখেছেন। লক্ষ্য অর্জনের আরেকটা হাতিআর---আরেকটা স্টেপিং স্টোন--- আরেকটা কোল্যটেরাল ড্যামেজ। যেমন বাংলার শিল্পায়নের ভবিষ্যত ও একটা কোল্যাটারাল ড্যামেজ বই আর কিছু নয়।
  • PT | 213.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১০:০৮521546
  • সুহৃদ দত্ত দল বদল করলেই তাপসী মালিকের কেসটা পুরোপোরি ধামাচাপা দেওয়া হবে। সুশান্ত ঘোষও ভেবে দেখতে পারেন। কোন বুজী ট্যাঁ-ফোঁ করবে না এসব নিয়ে।

    The government has appealed to the fast-track first court in Rampurhat seeking withdrawal of a 2010 murder case against a group of 23 youths, who switched allegiance from Forward Bloc to Trinamul after the party came to power in 2011. http://in.news.yahoo.com/govt-murder-case-plea-220808985.html
  • n.b. | 131.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১০:২৯521548
  • খাদি কোনদিন জিন্স বেচে কিনা জানিনা কিন্তু বজবজ লাইনে লোকাল মেড জিন্স পাওয়া যায়। কিন্তু লিভাইস লি কুপার ইত্যাদি গুলোই বেশিরভাগ কালেজী বিপ্লবীরা পরে
  • lcm | 34.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১১:২৫521549
  • কল্লোলদার লিংক থেকে দেখ্লাম মমতাকে পশ্চিমবঙ্গের রাজশেখর রেড্ডি বলেছেন প্রবীন সাংবাদিক তাপস গঙ্গোপাধ্যায় - আজকাল - পত্রিকায়।
    ইন্টারেস্টিং।
  • Blank | 180.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১১:৩৬521550
  • নজিরবিহীন নির্দেশিকা, পুলিস সুপারদের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রী
    24ghanta.com March 18, 2013

    ... নজিরবিহীন নির্দেশ রাজ্যসরকারের। এবার থেকে মুখ্যমন্ত্রী জেলার পুলিস সুপারদের মূল্যায়ন করবেন বলে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এতদিন পর্যন্ত এই মূল্যায়ন করতেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের হাতে মূল্যায়নের ভার না থাকায় তাঁদের পদোন্নতি থেকে শুরু করে চাকরির ভবিষ্যত সবকিছু নিয়ে আশঙ্কিত রাজ্যের আইপিএস মহল। এ এক নজিরবিহীন নির্দেশ। যাতে রাজ্যের আইপিএস দের চাকরির ভবিষ্যত কার্যত নির্ধারিত করে দেবেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে এহেন নির্দেশিকা আদতে পুলিসকে রাজনৈতিক প্রভাবে কাজ করতে বাধ্য করার এক ফল বলে মনে করা হচ্ছে।

    ১)পুলিস সুপাররা নিজেদের রিপোর্ট তৈরি করতেন।

    ২) সেই রিপোর্টে রিপোর্টিং অথরিটি হিসাবে নিজেদের মতামত জানাতেন ডিআইজি।

    ৩) এই রিপোর্ট যাবে ডিজির কাছে। তিনি রিভিউ করতেন।

    ৪) সবমিলিয়ে এই রিপোর্ট গ্রহণ করতেন স্বরাষ্ট্রসচিব।

    এটাই ছিল এতদিনের নয়ম। নতুন নিয়ম অনুসারে, পুলিস সুপাররা নিজেদের রিপোর্ট তৈরি করবেন। সেই রিপোর্টে রিপোর্টিং অথরিটি হিসাবে নিজের মতামত জানাবেন ডিজি এবং আইজিপি। সেই রিপোর্ট যাবে স্বরাষ্ট্রসচিবের কাছে। তিনি রিভিউ করবেন। সবমিলিয়ে সেই রিপোর্ট গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী।

    এই নতুন নিয়মে আশঙ্কিত আইপিএস অফিসাররা।

    আইপিএস মহলে ইতিমধ্যে এই নির্দেশিকা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে।

    ১) কোনও রাজনৈতিক ব্যক্তি তাঁদের চাকরির ভবিষ্যত নির্ধারণ করবেন। অর্থাত মুখ্যমন্ত্রীর মন জুগিয়ে চলা তাঁদের কাজ হবে।
    ২) শাসক দলের পছন্দের কাজ না করলে বিরাগভাজন হতে পারেন আইপিএস অফিসার। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী তাঁর ওপর বিরূপ হতে পারেন।
    ৩) প্রশাসনিক দায়বদ্ধতা নয়, রাজনৈতিক দায়বদ্ধতাই তাঁকে মেনে চলতে হবে। তা নাহলে তাঁর পদোন্নতি আটকে যেতে পারে।
    ৪) অর্থাৎ রাজনৈতিক প্রভাবের কথা মাথায় রেখেই প্রতিনিয়ত কাজ করতে হবে একজন আইপিএস অফিসারকে।

    পঞ্চায়েত নির্বাচনের আগে এমন নির্দেশিকা আদতে পুলিস প্রশাসনকে প্রভাবিত করার উদ্যোগ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
  • de | 69.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১২:৫৭521552
  • ইচ্ছে করলেই এরকম নির্দেশ জারী করা যায় নাকি? এই বিষয়ে আইনের কোন নির্দেশিকা নেই?
  • quark | 24.*.*.* | ১৯ মার্চ ২০১৩ ১৬:০৮521553
  • ধুর ইয়ে! রাম রাজত্বে রামই আইন। এই তো চাওয়া হয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন