এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 77.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৬:২৪662919
  • তার আগে কী হয়েছে স্যার?

    ১৯৯৭ - ১৯৭৭ = ২০ বছর।

    এই সময় কী হয়েছে স্যার? যদি একটু বলেন..
  • quark | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৬:৪৩662920
  • ওমা! তবে যে শুনেছিলাম সিপিয়েমের জমানার প্রথম ১৫ বছর বাদ দিতে হয়। ঐ সময়েই যা ভালো হওয়ার হয়েছে।

    পরিবর্তন, পরিবর্তন!
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৬:৫১662921
  • নিজেরাই নিজেদের তৈরি টাইম ফ্রেমে ঘেঁটে যাচ্ছে রে!!
  • sm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৭:৫৯662922
  • পিটি বলুন কি করতে হবে? আবার বামেদের ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে? নাকি, বি যে পি,কংগ্রেস বা আপ কে চান্স দিতে হবে?
    সোজা কথায় উত্তর দিন। পাল্টা প্রশ্ন না ছুঁড়ে।
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৮:১৯662923
  • পশ্চিমবঙ্গ এখন গন-কেস।
    যে কেউ ক্ষমতাতে আসুক, অবস্থা মনে হয় না বদলাবে।
    এই মাল গুলো-ই আবার দল বদলে অন্য পারে চলে যাবে।

    কাল বাঙালী-দাদাদের আরো একটা হৃদয়্হীন ঘটনা শুনলাম।
    দু-ভাই কে অনেক দিন থেকে চিনি। বেশ পরিশ্রমী আর সৎ (যে কম্বিনেশনটা এখন বাংলা তে বিলুপ্ত-প্রায় হতে চলেছে)।

    সেই ছোটোবেলা থেকে বড়বাজারে কঠোর পরিশ্রমের কাজ করে অল্প অল্প করে টাকা জমাচ্ছিল নিজেদের জন্যে একটা ঘর বানানোর জন্যে।
    ২-৩ বছর আগে জমিও কেনা হয়ে গিয়েছিল। বাড়ী'র কাজে হাত লাগানো'র সাথে সাথে পাড়ার দাদাদের দাবী ৫০০০০/- টাকা না দিলে কাজ করতে দেবে না।
    ৫০০০০/- টাকা মানে ওদের ২-৩ বছরের সেভিংস হবে।
    বাধ্য হয়ে সেটা দিতে হয়েছে বাড়ী'র কাজ এগোনোর জন্যে।
  • de | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৮:৩১662924
  • আমাদের পাড়ায় তো শুনলাম রেনোভেশনের জন্য আধ লরি বালি, দু বস্তা সিমেন্ট কিনলেও পাড়ার দাদারা এসে টাকা চাইছে - ভাগ্যে এখন আমাদের ওখানে আর নিজের বাড়ি বলে কিছু হয় না - মানে ছাত-টাত ঢালাই ইঃ প্রোমোটার গোত্রের লোকজন ছাড়া কেউ করে না, নাহলে কতো চাইতো তা কে জানে!

    তোলাবাজি অসম্ভব বেড়ে গেছে - সব স্তরে, সর্বত্র। আগেও ছিলো, তবে এতো খুল্লমখুল্লা নয়।
  • ranjan roy | 192.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:২২662925
  • আজকের খবর দেখুন।
    বাঁশদ্রোণীর মস্তানের দল হরিদেবপুরের পানশালায় মধ্যরাতে ৩৫ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশ কিয়োস্কে লুকিয়েছে। একজন পথচারী মারা গেছে।
    একটি টিভি চ্যানেল বলছে পালের গোদা নান্টু আগে সিপিএম এ ছিল, এখন তিনোর দলে। কর্পোরেশনের ইলেক্শনের সময় জেলে ছিল।

    -- কিন্তু সিপিএম এর সঙ্গে থাকার সময় তো নান্টু এরকম বাড়াবাড়ি করে নি। এখন একেবারে লাগামছাড়া!
  • quark | 122.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:২৭662926
  • এখন বলুন আপনি আপনার পোস্টের শেষ লাইনটাকে বেশি গুরুত্ব দেবেন, নাকি শেষের আগেরটাকে?
  • de | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৩২662927
  • কলকাতার মধ্যরাত আগে কবিরা শাসন করতো, এখন করে মাস্তানেরা! গত বছর পাঁচ-ছয় ধরেই এই অবনতি, মানে যখন থেকে তিনো আসি আসি করছে।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৩৩662929
  • স্বাভাবিক ঘটনা। বয়েসের সঙ্গে, অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে তো এসব বাড়ারই কথা। নাকি?
  • ranjan roy | 192.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৩৪662930
  • কোয়ার্ক,
    আপনার কী মনে হচ্ছে?
    দে,
    সত্যি কথা!
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৩৫662931
  • ৭টা৩৩, ৭টা২৭-এর উদ্দেশ্যে পোস্টিত। কোন লাইন গুরুত্বের সেই প্রসঙ্গে।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৩৭662932
  • কলকাতার মধ্যরাত কবিরা শাসন করত, সে কেবল এক কবির কথায় প্রকাশিত কবিরই কল্পনা মাত্র। ঃ-)
    পুলিশের খাতা তা বলে না।
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৪২662933
  • পুলিশের খাতায় তা বলুক আর নাই বলুক, সারা রাত ধরে রবীন্দ্রসদনের সামনে লোকে লাইন দিয়ে বসে আছে তৃপ্তি-শম্ভুর শেষ অভিনয়ের টিকিট পাওয়ার আশায়-সেসব সময় সত্যিই ছিল। কিংবা পোকিত ফিল্ম ফেস্টিভাল.......এক-আধটা হোপ-৮৬ সে সবকে টলিয়ে দিতে পারেনি।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৪৪662935
  • তখন আপনি শম্ভু তৃপ্তি মিত্রদের নাটক নিয়ে তৃপ্ত ছিলেন, এখন কাজু আসা যাওয়ার মাঝেই খুশী। তো?
  • quark | 122.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৪৪662934
  • আমি তো বলব শেষ লাইনটাই গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি বলতেই পারেন, দুষ্টু ছেলেরা একটু দুষ্টুমি ক'রে ফেলেছে, এ নিয়ে এত গোল করার কী আছে?
  • dc | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৪৯662936
  • আমার তো কয়েকদিন কলকাতা ঘুরে খারাপ লাগলো না। রাস্তাঘাটে এখানে ওখানে ঝগড়া, হাতাহাতি, চ্যাঁচামেচি, অটোআলা আর ট্যাসকিওলার ইচ্ছেমতো জুলুমবাজি, আর অঢেল, অফুরন্ত খাওয়ার ব্যবস্থা। খাবার দোকানের কোন শেষ নেই। পব গন কেস, তবে তিন-চার দিনের ফুড টুরিজমের জন্য আদর্শ :d
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৫০662937
  • কাজু কে?
    নতুন কোন অভিনেতা/নেত্রী যার নাম তৃপ্তি-শম্ভুর সম্মানহানী না করে একই নিঃশ্বাসে কোন বাঙালী করতে পারে?
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৫২662938
  • আগে (মানে অনেক আগে, ২০১১ এরও আগে, মানে সেই অনিল বিশ্বাস এর সময়) নেতারা বা পুলিশরা অন্তত জানতো কোন দাদার কোথায় টিকি বাঁধা, তাই কি ভাবে তাকে কন্ট্রোলে রাখা যায়, সেটা বোঝা যেত।

    কিন্তু এখন কোন দাদা'র যে কোথায় টিকি বাঁধা, সেটা নেতা বা পুলিশ কেউ জানে না। হয়তো দেখা গেলো একদম দিদির কাছের লোকের হাতে টিকি।
    তখন তো কিছু ব্যবস্থা নিতে গিয়ে নিজেরই কাঁছা খোলার অবস্থা হবে।
    তাই সব নেতা আর পুলিশ ভাবছে, কি দরকার সুস্থ শরীর ব্যস্ত করার?? কি দরকার দিদি'র বিরাগভজন হবার??? সেটা যে মোটেই সুখের নয় সেটা সবাই জানে। তার থেকে এই সুযোগে আমিও খায় লুটেপুটে।
  • dc | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৫৪662941
  • হুঁ, লুটেপুটে খাওয়ার আদর্শ জায়গা পব।
  • quark | 122.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৫৪662940
  • উমেশ কি নেহাৎই ভদ্রতাবশতঃ "দিদির কাছের লোক" অবধি পৌঁছেই থামলেন?
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৯:৫৭662942
  • আমি একটু দিদি কে একটু সমঝে চলি, তাই দিদি পর্যন্ত যায় না। ঃ-))))
  • ranjan roy | 192.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২০:২৫662943
  • কৌশিক সেন "থানা থেকে আসছি" নাটকে একটি ব্যবসায়ী চরিত্রের মুখ দিয়ে বলিয়েছেন-- আগের সরকারে কোন অসুবিধে ছিল না। একজন আসত, টাকা নিয়ে চলে যেত। কিন্তু এখন? রোজ কেউ এসে বলে আমি আসল তিনোমূল। ক'জনকে দেব?
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২০:৩১662944
  • এই উক্তির থেকে সাধারণ ভোটারের কি কোন সিদ্ধান্তে আসা উচিৎ?
  • a | 132.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২০:৩৯662945
  • এইটাই সিদ্ধান্তে আসা উচিত। বার ভাম দের ভোট নয়।
  • cb | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২১:২৫662946
  • a, কেন?
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২২:৪০662947
  • @পিটি 07:50 PM, কাজু আমার আপনারই মত গুরু সদস্য। ঃ-)
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২২:৫৪662948
  • তা তিনি যেই হোন তাঁকে আমি চিনিনা।
    তবে বামেদের গাল দিতে অভ্যস্ত অত্যুৎসাহী বাঙালী যে তৃপ্তি-শম্ভুর মত ক্ষণজন্মা বাঙালীদের আজকাল শ্রদ্ধা করেনা সেটা খানিকটা বোঝা গেল।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:০২662949
  • সেটা কি করে বোঝা গেলো পিটি বাবু? মানে, ঐ শ্রদ্ধা না করার বেপাট্টা আর্কি!
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ২৩:০৪662951
  • একজনের বাসবদ্ত্তা-ঋত্ত্বিকের কাজ ভালো লাগার সঙ্গে আর কারও তৃপ্তি-শম্ভু মিত্রের কাজের ভালোলাগার তুলনা করলে বুঝি ওঁদের অপমান হয়? অ্যাঁ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন