এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯২১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৪:২৪662885
  • না, ওটা রুটি পাল্টানোর পদ্ধতি।৩৪ বছর যখন পব বাসী অপেক্ষা করতে পেরেছে; তখন ৪ বছরেই এত হাঁস ফাঁস কেন?এরকম কয়েক বছর চলবে, তারপর বঙ্গে পদ্মফুল ফুটবে,আপ আসবে, রাষ্ট্রপতি শাসন আসবে, কংগ্রেস আসবে; তারপরে আসবে সর্ব রোগের উপশম বাম শাসন।
  • de | 69.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৬:১৮662886
  • আগ্নেয়গিরিতে রুটি সেঁকলে হাঁসফাঁস করবে না? পুড়েই যাবে!
  • Bratin | 122.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৬:৩৬662887
  • এই টা দে গোলা দিল ঃ))
  • quark | 24.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৬:৪৬662888
  • "এক প্রজন্ম পরে ১৯৯৬ সালে যখন আমার ছেলে প্রেসিডেন্সির সিঁড়িতে পা রাখল, তখন ইউনিয়নের দখল নিয়েছে এসএফআই। দখল নয়, আসলে জবরদখল। অন্য কারও নমিনেশন জমা দেওয়ারও অধিকার নেই। তারাই ভোটে দাঁড়ায়। জেতে। ইউনিয়ন তৈরি করে। কেউ কোনও বিমত পোষণ করতেও পারবে না। শাসক দলের হুকুম নেই।"

    ভুল তথ্য। ১৯৯৬ সালে প্রেসিডেন্সিতে এসেফাইএর ইউনিয়ন ছিল না।
  • | 77.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৭:০৬662889
  • ১ঃ০২ এ দে খুব একটা কিছু ভুল বলে নি।সত্যি এই অবস্থায় মোটামুটি।
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ০৮ জুলাই ২০১৫ ১৮:২৬662890
  • বোলানের গুল্পে ঠিক ভুল দেখছেন!
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৭:৫১662891
  • @ দে ১টা২ পিএম, না ইনি ৪ বছরে কিচ্ছু খারাপ অবস্থায় নিয়ে যাননি। ৩৪ বছরের ঠেলাঠেলিতে যে পাথরটা বামেরা গড়িয়ে দিয়েছিল, এই ৪ বছর তারই গড়িয়ে চলা নিয়তি মাত্র! এই ৪ বছর বামেরা থাকলে বেস্ট কেসে এই রকমই চলত; আর ওয়র্স্ট কেসে? শতশত সূর্যোদয় দেখতে হত।

    উনার প্রভাব/কন্ট্রিবিউশন বুঝতে আরও ১০ বছর লাগবেই ঃ-) কিচ্ছু করার নেই।
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৮:০৭662892
  • জাস্টিফিকেশন! জাস্টিফিকেশন!
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৮:২২662893
  • যে যা করে, সে তাই দেখতে পায় ঃ-) আপনি তো সদাসর্বদাই করে থাকেন সিপিএমের জন্য কিনা!
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৮:২৮662896
  • সে নাহয় হল!
    কিন্তু একই পাথর গড়ানোর জন্য তো কেউ সরকার বদলায় না। তাহলে তো ৭৭ সাল থেকেই বাম সরকারের জরুরী অবস্থার মত করেই সরকার চালানোর কথা ছিল।
  • quark | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৯:২৭662898
  • সরি, "আজ থেকে দশ বছর" পড়ুন।
  • quark | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৯:২৭662897
  • তাহলে আপাততঃ আরো (অন্ততঃ) দশ বছর শবরীর প্রতীক্ষা ছাড়া আর কিচ্ছু করার নেই বলছেন?

    ভাবা যায়? এতদিন শুনছিলাম চৌতিরিশ। আজ থেকে ছ'বছর পর থেকে শুনতে হবে চৌতিরিশ + চোদ্দ! জ্যোতিবাবু, বুদ্ধবাবুরা জানলে বোধহয় খুশিই হতেন।
  • sm | 53.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ০৯:৫৬662899
  • কিন্তু, পিটি আপনি চাইলেই তো জনগণ আপনাকে সরকার চালাতে দেবেনা। রুটি পাল্টানোর অধিকার আছে, তাই পাল্টেছে।এর জন্য হাত কামড়িয়ে লাভ নেই।আর বামেদের কুনো ক্ষমতাই ছিল না জরুরি অবস্থার মতো করে সরকার চালানোর।জরুরি অবস্থা জারি করতে গেলেও তো কিছু যোগ্যতা অর্জন করতে হয়। দুম করে কিছু বলে বসলেই তো হলনা।
  • quark | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১০:০০662900
  • ওমা সেকি! এতদিন তো শুনলাম সে আমলে মানুষেরই কুনো ক্ষমতা ছিল না। পার্টিই ছিল দন্ডমুন্ডের কর্তা। ইস্কুল/কলেজ/হাসপাতাল সর্বত্র "পার্টি"ই (ওটা কোট কল্লাম, কারণ সে আমলে শুনেছি পার্টি বল্লেই হ'ত, কোন্‌ পার্টি বলার দরকার ছিল না) সবার ওপরে ছিল। আজ আবার শুনছি " বামেদের কুনো ক্ষমতাই ছিল না জরুরি অবস্থার মতো করে সরকার চালানোর"।
  • SC | 83.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১০:১৮662901
  • http://www.anandabazar.com/singlemother/anindita-sarbadhikari-writes-on-single-mother-1.172445

    এই সুতোতে এনাকে নিয়ে আগে কথা হয়েছে। কি সব docu প্রসঙ্গে। এনার নামটা দেখে খেয়াল পড়ল। এই লেখাটাতে ভদ্রমহিলার সম্পূর্ণ অন্য একটা দিক দেখলাম। ওনাকে অনেক অভিনন্দন সাহসের জন্য।
  • sm | 233.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১০:৫৪662902
  • quark, ভালো করে বুঝিয়ে বলুন জরুরি অবস্থার মত করে সরকার চালানো বলতে কি বুঝেছেন?
  • | ০৯ জুলাই ২০১৫ ১১:০৩662903
  • খুবই ভাল লাগল অনিন্দিতার এই রূপটি। সবচেয়ে ভাল লাগল 'আমিই একা সাহসী, আমিই অন্যরকম' এরকম কোনো ভাব নেই। বরঙ আরো সাহসীদের কথা তুলে এনেছেন।

    সব সাহসী লড়াকুদের কুদোস।
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১১:১২662904
  • বিসেস করে লাস লাইন্টা! চাড্ডিরা ছাড়াও উপনিষদকে স্বার্থসিদ্ধিতে ব্যবহারের লোক আছে দেখে বহুত আমোদ পেলুম ঃ))
  • সুশ্রুত সরখেল | 212.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১১:৩৯662905
  • মনে একটা প্রশ্ন ঘোরে, সন্তান লোকে কেন চায়? এ প্রশ্নের অনেক উত্তর, অনিন্দিতার লেখাতেও "তার উপর শুধু আমার অধিকার।" একটি উত্তর পেলাম কি?
  • quark | unknown.*** | ০৯ জুলাই ২০১৫ ১১:৫৪662907
  • IP Address : 233.223.152.233 (*) Date:09 Jul 2015 -- 10:54 AM

    গত পাঁচ-ছ বছর ধরে যা শুনেছি, তাতে মনে হয়েছে ২০১১ সালের আগে পশ্চিমবঙ্গে জরুরি অবস্থাই ছিল।
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১২:২৪662908
  • আমার বউ এর আত্মীয় এর কাছে আশুতোষে অনার্সে ভর্তির জন্যে ২৫০০০/- আর চারুচন্দ্রে জন্যে ২০০০০/- চাইছে।

    আমি হিসাব করার চেষ্টা করছি, কত গুলো কলেজে আর কত গুলো সিটের জন্যে এই ব্যবসা চলছে। যদি সব মিলে রাজ্যে ১০০০ টা সিট ও ২০০০০/- রেটে বিক্রি হয় তবে ২ কোটি'র ব্যবসা।
    কে বলে বাঙালী ব্যবসা করতে জানে না!!!!!!!
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১২:৩১662909
  • সত্যিই আপনারা শোনা কথায় বিশ্বাস করার মত এতটাই "সরোল গোলগাল"!?
  • - | 109.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১২:৩৩662910
  • কাকের নেওয়া কানের পিছনে দৌড়নই বলে দ্যায় বাঙালী আসলেই ব্যবসা করতে জানেনা।
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৩:০৩662911
  • আমি কিন্তু শোনা কথা থেকে বলছি না। একদম হাতে গরম অভিজ্ঞতা থেকে বলছি। এখন আমার বাড়ী এটাই সবথেকে বেশী আলোচ্য বিষয়।
    বিবেক কামড়াচ্ছে, তাই আমাকে জিগ্গেস করলো পয়সা দিয়ে ভর্তি হওয়া উচিত কিনা।
    আমি বললুম, যস্মিন দেশে যদাচার।
    আবার ভয় পাচ্ছে পয়্সা নেবার পর ভর্তি করিয়ে দেবে কি না। বললুম, কালো দুনিয়া তেই সব থেকে বিশ্বাসী লোকেরা থাকে, এসব লোকেরা সাধারনত এরকম বেইমানী টা করে না।

    আমার খারাপ লাগছে ভালো রেজাল্ট করার পরও পয়সা দিয়ে ভর্তি হতে হচ্ছে বলে।
  • de | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৫:১২662912
  • যে দলটা বিরোধী থাকাকালীনও চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলো একের পর এক ধ্বংসাত্বক আন্দোলনে জড়িয়ে পড়ে, এই পাথর তাদেরই গড়ানো। বামেদের ২৯ এর ইনার্শিয়া ৩৪ এই শেষ হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, বেসিক আইনশৃঙ্খলা সর্বক্ষেত্রে এতো অরাজকতা আমি আমার জীবদ্দশায় আর দেখিনি!
  • | 77.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৫:৩১662913
  • ইয়ে মানে শিক্ষার ক্ষেত্রে আমি দেখেছি।

    অন্য কোন দল কে কলেজ লেভেলে ইলেকশন দাঁড়াতে না দেওয়া ও "বোধহয়" "গণতান্ত্রিক" আচরণ ণা!!

    আর প্রাইমারী, সেকেন্ডারী টিচার নিয়োগ যারা এত কথা বলছে। তাদে সময় শিক্ষক দের নিয়োগের ক্ষেত্রে "এক" এবং "একমাত্র" মানদ্ন্ড "কী" ছিল?

    সত্যি হাসি পায়। ঃ))))
  • PT | 213.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৫:৫৪662914
  • যাক এখন কলেজ, ইউনি ছেড়ে শুধু 'প্রাইমারী, সেকেন্ডারী" শিক্ষক নিয়োগে নামা গেছে।

    কিন্তু পরিবর্তনের পরে তো এসব নিয়ে আলোচনা হওয়ার কথাই নয়!!
  • | 77.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৫:৫৮662915
  • হ্যাঁ কারন কলেজ ইউনি তে তো নিরক্ষর লোক ধোকানো যায় না!!।
  • quark | 24.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৬:১২662916
  • বহুবার বলেছি, তাও ফাটা রেকর্ডের উত্তরে আর অন্য কিই বা বলা যায় -

    The West Bengal School Service Commission Act, 1997 (West Bengal Act IV 1997) enacted by Notification No. 936-L dated 1.4.1997 came into force with effect from 01.11.1997 for the purpose of recruitment of Assistant Teacher and Headmaster/ Headmistress in recognized Non-Government aided Schools in West Bengal ......

    ১৯৯৭ সালে এ রাজ্যে কারা ক্ষমতায় ছিল?
  • ঊমেশ | 118.*.*.* | ০৯ জুলাই ২০১৫ ১৬:২২662918
  • এখন কলেজে ভর্তি হতে গেলে পয়সা দিতে খাওয়াতে হচ্ছে।
    ধীরে ধীরে আরো কতো কি যে পয়্সা খাইয়ে করতে হবে ভাবছি।

    শুনতে খারাপ শোনালেও, আমার তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গে সেই দিন খুব দুরে নয় যখন বিয়ে করতে গেলেও পাড়ার দাদাদের পয়সা দিয়ে অনুমতি নিতে হবে, বউ এর সাথে এক বিছানা তে শুতে হলেও দাদাদের পয়সা দিয়ে অনুমতি নিতে হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন