এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২১৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০০:৫৮521454
  • স্মৃতিভ্রংশের বেনিফিট অফ ডাউট? কে চেয়েছে?
  • Ishan | 214.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:০২521455
  • হ্যা হ্যা শঙ্কর সামন্ত, মাওবদী ইত্যাদি কথা এল বলে না বলে পারছি না।

    নন্দীগ্রামে জানুয়ারির ৩ তারিখে জনতা পুলিশ সংঘর্ষ হয়।
    ৬ বা সাত তারিখ খেজুরির দিক থেকে সিপিএম প্রথম হামলা করে। ৬ জন লোক মারা যান।

    তখন কোথায় মাওবাদী, কোথায় তৃণমূল। এমনকি শঙ্কর সামন্তও তখনও ভিটেতে বহাল। এই হল ইতিহাস। ব্যস।
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:০৫521456
  • প্রমাণ থাকলেও আপনারা তাকে বলবেন সাজানো ঘটনা। সরি, এতটাও কি মানা যায় ? ঃ)
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:০৯521457
  • তবে একদিকে ভালো। মোদীর মত সিপিএমের এই সব অপকর্মের স্মৃতিও তো ফিকে হয়ে আসতো, আর দিদির নিত্যনতুন খেলের ঠেলায় সে কাজ আরোই সহজ হয়ে যাচ্ছিল, এসবের জেরে আবার একটু রিভিশন হয়ে যাওয়া, ভালোই।
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:১৫521458
  • প্রমান কোথায়? একটা ঝাপসা ভিডিও, যেটা দেখে কিছুই বোঝা যাচ্ছে না সেটা প্রমান? তাও আবার তোলা হল গে অ্যান্টি-সিপিএম প্রোপাগান্ডিস্টদের। এমনকি তারাও পষ্ট করে বলতে সাহস পায় নি যে এরা সিপিএমের লোক।

    এরকম কথায় প্রমান হলে তো তাপসী মালিক কেসও সিপিএমের লোকেদের করা। কেন? না আপনারা বলেছিলেন।
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:২৮521459
  • ৬ ই জানুয়ারীর ইতিহাসটা একটু ঝালিয়ে নেওয়া হোক ঃ


    টিভির ফুটেজগুলোর অল্টারনেটিভ ব্যাখ্যার জন্যও অপেক্ষা থাকবে। কতদিন বাদে আবার নির্মল আনন্দ পাচ্ছি ঃ)
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০১:৫৯521460
  • তাপসী মালিকের কেস সুপ্রীম কোর্টে গেছিল না ?

    শেষ এই খবরটা পাচ্ছি ঃ
    The Supreme Court has admitted a petition demanding cancellation of the bail of CPM leader Suhrid Dutta and party supporter Debu Malik. The duo, convicted in the Tapasi Malik rape and murder case, were sentenced to life by a trial court but given bail by Calcutta High Court.

    কারুর কাছে আপডেট থাকলে দিক।
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:১৬521461
  • এটা ভারী মজার। গা চিড়বিড় করে জ্বলছে তবু সেটাকে নির্মল আনন্দ বলতে হবে। ;-)

    এনি ওয়ে ইতিহাস ঝালানোর সময় নাই। কোনটা চেক করতে হবে বলে দিলে চেকানো যায়।
  • Ishan | 202.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:১৯521464
  • বার্নলের ছবিটা হাতের কাছে নেই? লিংকটা দেব? :)
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:২০521465
  • হ্যাঁ হ্যাঁ, সুপ্রীম কোর্টের কেসটা নিয়ে আপডেট থাকলে দেওয়া হোক।

    মজার ব্যাপার হল, পাকিস্তানি টেররিস্টদের বেলায় কোন আইনের একচুল এদিক-ওদিক হলে সংহতি ইত্যাদিরা একেবারে রে রে করে ওঠেন। কিন্তু দেবু মালিকের বেলায় সিবিআই যাই করুক, সেটা খুব ভাল। নো ওয়ান্ডার খুব বেশী লোক এদের সাথে নেই।
  • Ishan | 202.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:২১521466
  • একই সূত্র অনুযায়ী নো ওয়ান্ডার সিপিএমের ভোট কমেই চলেছে। :)
  • a x | 138.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:৩৩521467
  • এহ, শিবু এবার বড্ড বেশিই ছড়িয়ে ফেলছে! পাকিস্তানি টেররিস্টদের বেলায় আইন যদি আফজল গুরুর কেস হয়, তাইলে তার ওপর যিনি সবচেয়ে বেশি লেখালেখি করেছেন, তিনি হলেন নির্মালাংশু। নির্মলাংশু সিপিএমের খুবই কাছের লোক। ওনাকে ডিসওন করবেন না এমন করে! ঃ-))
  • SC | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:৩৭521468
  • অদ্দুর যেতে হবে না, তারিগামিকে আনাই যথেষ্ট।
  • Sibu | 84.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:৪০521469
  • ১। সিপিএমের কাছের লোক হলেই তাকে সাপোর্টাতে হবে এমন কোন কথা নেই।

    ২। আমার প্রবলেম আফজল গুরুর কেস নিয়ে সন্দেহ প্রকাশ করায় নয়। আমার প্রবলেম যে কাজ সরকার আফজল গুরুর বেলায় করলে সেটা অন্যায়, সেই কাজকে দেবু মালিকের বেলায় অন্যায় না বলা।

    কে যে কখন ছড়ায় ঃ)।
  • a x | 138.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০২:৫৫521470
  • ও বুয়েচি, এইটা হল বঙ্গের সিপিএম আর দিল্লির সিপিএমের খাড়াখাড়ি! আগে বল্লেই হত!
  • SC | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৩:০৬521471
  • তারিগামি সিপিএমের কাছের লোক নন, সিপিএম দলেরই এম এল এ। :)
  • aranya | 154.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৩:৫৭521472
  • নন্দীগ্রামে পুলিশের সাথে চপ্পল পরিহিত সশস্ত্র গুণ্ডা-দের যুদ্ধযাত্রা-র সত্যতা নিয়ে তথ্য-প্রমাণের দাবি পিএম করেছিলেন, পিটি নয়।
    দুঃখিত পিটি, ভুলক্রমে আপনার নাম ব্যবহার করে ফেলেছি।
  • Ishan | 214.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:০১521473
  • তাইলে নন্দীগ্রামের ক্কি হল? পুলিশের সঙ্গে কোনো গুন্ডা ছিলনা, খেজুরি থেকে কোনো হামলা হয়নি, লোকে মরেওনি, কারণ সিনেমার মতো কোনো পষ্টো ভিডিও ফুটেজ নেই। এই তো? :)
    সে অবশ্য কাশীপুর-বরানগরেরও কোনো ভিডিও ফুটেজ নাই। গাঁটামোর যা বহর, তাতে যেকোনো দিন দাবী করা হবে, ওগুলোও হয়নি।
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:০৫521475
  • পরের ভিডিওটার ফুটেজ নিয়ে ব্যাখ্যার অপেক্ষায় যে ....

    বাকি ক্রমে আসিতেছে।
  • Ishan | 214.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:০৮521476
  • ফেভি বলে একজন লিখতেন, তাঁকে অনেকদিন দেখিনা। :)
  • Yan | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:১৬521477
  • সাধারণ একজন দূরের ব্যক্তি হিসাবে যদি এসব দেখি, তাহলে এই ধরনের কেসে ভিডিও সাক্ষ্যপ্রমাণ থাকাই সন্দেহজনক লাগে। কেউ কি ভিডিওতে সাক্ষী রেখে লোক মারে? কোনো সরকার? বা কোনো পার্টি? বা কোনো ডাকাত গুন্ডা মাফিয়া????
    এই যে ক্রস ফায়ার করে এত এত "অপরাধী" নিকেশ করে দেওয়া হয়, কোনো ভিডিও কি কোনোমতেই রাখতে দেওয়া হয়? সম্ভব? ভোররাত্রে যা পালা বলে ছেড়ে দিয়ে পিছন থেকে গুলি করে পুলিশ মেরে ফেলতো "বিদ্রোহী"দের, তার কোনো সাক্ষ্য কি কখনো কোনোভাবে রাখতে দিতো? সম্ভব নাকি রাখতে দেওয়া?
  • aranya | 154.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:২০521478
  • নন্দীগ্রাম নিয়ে এই মিনিময়-টা ১৪-ই মার্চ নাগাদ-ই শুরু হল। আশ্চর্য সমাপতন।
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:২১521479
  • ওগুলো টিভির ফুটেজ। মানে, মিডিয়া যতদূর নিতে পেরেছিল।
  • Yan | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:২৯521480
  • মিডিয়াকে তো নাকি একেবারে টাইট ব্যান করে দেওয়া হয়েছিল। মাছি গলতে পারবে না এরকম। ঘটনার একটা ভার্সন অনুযায়ী এইরকম দেখলাম আগের কোনো লেখায়।
  • aranya | 154.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:৪২521481
  • টাইট ব্যানেও মিডিয়া কিছু দূর অব্দি যেতে পেরেছিল বোধহয়।
    অবশ্য সব ফুটেজ-ই জালি, চক্রান্ত করে বানানো প্রোপাগাণ্ডা ফিল্ম, এমনটাও হতে পারে।
  • pi | 172.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:৪৯521482
  • কদ্দুর কী নিতে পেরেছে, একটু কষ্ট করে দেখেই নাও না, ইয়ান।
  • Yan | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৪:৫৬521483
  • সেটাই হলো কথা। এটাকে খুব জোরালো সাক্ষ্য দেখাতে গেলে উল্টোদিকের অ্যাডভোকেট সোজাসুজি বলে বসবে সব সেট তৈরী করে তোলা, সিনেমার মতন, বানানো।
  • Yan | 161.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৫:৩০521484
  • ই গি???? সব গ্যালারিতে উঠে গেল নাকি?????
    না হে বাপু, আমি আর আসবো না এই টইতে, আপনেরা অলোচনা করুন। ঃ-)
  • Ishan | 60.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৮:৫০521486
  • এটা জানুয়ারির ফুটেজ। গোলমাল শুরু হবার প্রথম দিকের। তখন মিডিয়া ইত্যাদি ছিল। মিডিয়াকে ঢুকতে দেওয়া হয়নি ১৪ই মার্চ থেকে। সেই জন্য ওই দিনের যাবতীয় ফুটেজ সব খেজুরির দিক থেকে। এসবও জানা তথ্য। একটু ঝালিয়ে নেওয়া গেল এই যা।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৬ মার্চ ২০১৩ ০৯:১২521487
  • একথা সত্য ওরা সবাই ছিঃ PM, আরে মশাই আমি নিজে সেদিন সকালে ওদের মেম্বারশিপ ভেরিফাই করে ময়দানে নামার পারমিশন দিয়েছিলাম।

    যাক আজকের সুখবর দিয়ে দি আবার বস্তিতে আগুন লেগেছে সন্তোষপুরে। ৭০০ ঝুপড়ি পুড়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন