এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯২৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | 127.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১২ ২৩:১৭510519
  • হুম। দারুণ জমেছিল আজকে। প্রত্যেকেই তাঁদের অত্যন্ত ব্যস্ত শিডিউলের মধ্যেই সময় করে যে এসেছিলেন, সেটাতে আমরা, অর্থাৎ কৃশানুদা এবং আমি দুজনেই খুব আনন্দিত, মানে যাকে বাংলায় বলে হেব্বী স্যাটিসফায়েড। তবে এই ধরণের আড্ডার সবচেয়ে বড় সমস্যা হল যে প্রচুর ইসে লেফটওভার হয় এবং (অগত্যা)পেগ মেপে খাওয়ার অভ্যেস নষ্ট হয়ে যায়।
    ঘুমোতে যাই ঃ)
  • I | 24.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১২ ২৩:৩৭510520
  • তা, গিয়েছিলাম অনেকেই। সকালের কেষ্টপুর ভাটে অপ্পন, শ্রাবণী, দে ও তাঁর কন্যা অনসুয়া, পিনাকী, ডমডিডি, ইন্দ্রানীদি, পাই, সপরিবারে রাত্রি, অসুস্থ সোসেন,শুদ্ধসত্ত্ব, জেমসবাবু ও তাঁর স্ত্রী। সদা আর কৃশানু তো ছিলই। অনেক পরে অরণ্যদা আসেন, আমরা ততক্ষণে চলে গেছি।

    ফিরে এলাম সওয়া চারটে নাগাদ। বেরোনোর কথা পাঁচটায়, বেরোনোর মিনিট পাঁচেক আগে থেকে ছেলে গা মোচড়ামুচড়ি শুরু করল। নাকি শরীর কেমন যেন লাগছে, ঠিক বোঝা যাচ্ছে না, বমি বমি বোধ হয়, পেট ব্যথা বোধ হয়। রাত্রি যাওয়া ক্যান্সেল করল শেষ মুহূর্তে। ওষুধ খাইয়ে ও ওষুধ এনে দিয়ে বের হলাম। সিটি সেন্টারের সামনে দিয়ে পাইকে তুলে আমরা যখন কেষ্টপুর পেরোচ্ছি, তখন আকার ফোন। সম্ভবতঃ ততক্ষণে পৌঁছে গেছে, নেটওয়ার্কের গোলমালে বোঝা গেলে না। তার আগেই জানি, ললিপপ সাম্পান আসছে না। পট্ট সাম্পান অবশ্য সবাবামা আসবে।

    পাই থাকবে আর রাস্তা গুলোবে না সে কি হয়? পাইয়ের অভিভাবক দেবদূত আমাদের গাড়িতে এসে পালক বুলিয়ে গেল টালিগঞ্জ মেট্রোর সামনে, স্পষ্ট দেখলাম। থুড়ি, মহানায়ক উত্তমকুমারের সামনে। ফলতঃ, একটুখানি রাস্তা ভুল করে আমরা সূর্যতোরণে এসে পৌঁছলাম। সেখানে হাসিমুখ বর, গম্ভীর এডিটর হাঁড়িবাবু, পাকা ছাগলদাড়ি হনু( দেখাচ্ছে যেন টেরা প্রফেসরটি) ও প্রশান্ত আকা(পঞ্চভুতের ব্যোম পার্সোনিফায়েড) ঠিক তোরণটির সামনে দাঁড়িয়েছিলেন।
    আহা, আমাদের বৌমাটিকে বড় মিষ্টি লাগছিল। আর বরমশায়? তাঁর কথা কী আর বলব !
  • sosen | 125.*.*.* | ৩০ ডিসেম্বর ২০১২ ২৩:৪৭510521
  • এই রে, টুংকাই এর কি হলো?
  • I | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০০:২৯510522
  • তাপ্পর? তাপ্পর আর বলতে হয়? বন্যার জলের মত গুরুভাই-বোন-বউদি-ভাইপো-ভাইঝিগণের আগমন, তবে সত্যের খাতিরে বলতেই হয় -কোনো গুরুজাঁইবাবুর পদার্পণ হয় নাই।
    গুরুর তরফে বর-বৌকে একটি পুষ্পস্তবক ও একখানি ছবি উপহার দেওয়া হল। ছবিখানি কাবলিদা হুচির হাতে তুলে দিলেন, এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে পারি নাই। কারো কাছে নিশ্চয় সে ছবি আছে। গুরুদলের প্রায় সকলে তখন বিয়েঘরে কলকল কচ্ছে, শুধু একা দরিয়া এক পাশে মায়ের কোলে নেচে বেড়াচ্ছে, বিবাহ নামক পুণ্য প্রতিষ্ঠানের দিকে তার ভ্রুক্ষেপমাত্র নেই।

    তার পর খাদ্যসাগরে ঝাঁপ দিয়ে পলেম। ওঃ, আমি পর্যন্ত খুব খেয়েছি, এমনি জমজমাট মেনু। নানাপ্রকার স্যালাড, নান, পনীর, ফিশ তন্দুরি, বিরিয়ানি, চিকেন চাঁপ, কাবাব,বুরহানি, চাটনি, মাখা সন্দেশ, গুলাব জামুন, কুলফি ও সবশেষে নানাবিধ সামগ্রীসজ্জিত (ইনক্লুডিং আঙুর) পান। আমি অবিশ্যি সে পান খাই নি, স্যান বারবার লোভ দেয়া সত্ত্বেও। পাল্লে কী আর খেতেম না?এঃ, আপনাদের যে দেখছি জিব থেকে দুফোঁটা জল পড়ে গেল কীবোর্ডের ওপরে !
    স্যানকে যে সুন্দর লাগছে সে কথা বলা বারণ। আর পাই কেষ্টপুর ভাট থেকে ফিরে গিয়ে সিটি সেন্টারে চুল সোজা করিয়েছে ও শ্রাবণী কার্ল করিয়েছে সে বলা বারণ কিনা জানিনে।
    শেষবেলায় পিনাকী ও পাইকে উদ্ধার করে গাড়িতে উঠতে যাবো বলে গণদঙ্গলে হুড়মুড়িয়ে ঢুকেছি, পাই ঠিকরে বেরিয়ে এসে বলল-ইন্দোদা, এঁরা একজন ডাক্তার খুঁজছেন, কে যেন অসুস্থ হয়ে পড়েছেন।
    গিয়ে দেখলাম-কাবলিদা। মুখখানা বেঁকে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মাথা ঢলে পড়েছে একপাশে; জ্ঞান নেই। কনভালশন হচ্ছে। সুমেরু ধরে রয়েছে। মিনিট কয়েক বাদে জ্ঞান ফিরে এল।বললেন -বাথরুমে যাবো। এক ভদ্রলোক ধরে ধরে দোতলায় বাথরুমে নিয়ে গেল। বিয়েবাড়ি জুড়ে হুলুস্থুল, টিমের মুখ শুকিয়ে গেছে।

    কাবলিদাকে আজকে দেখেই কেমন অসুস্থ লাগছিল। বললেনও সেকথা। আট বছর পরে ডায়াবেটিস আবার ফিরে এসেছে,UTI, প্রস্টেটের সমস্যা, গাউট। হাঁটছেন দেখলাম বেশ খুঁড়িয়ে খুঁড়িয়ে। লাঠি, তাও।
    কাবলিদাকে দেখার আমার শেষ যে স্মৃতি আছে, তাতেও সেই জ্ঞান হারানো। বইমেলায়। নাকি সে আরোপিত স্মৃতি, ঈশানের কাছ থেকে শোনা? কিন্তু মাথার মধ্যে কাবলিদার অজ্ঞান হওয়া। আর সেই অজ্ঞান হওয়া আজ আবার ফিরে এল। এ তো ফ্র্যাংক কনভালশন ! নাকি এর মধ্যে ডাক্তারও দেখিয়েছেন, MRI হয়েছে। তাও।
    সুমেরু-সামরানদির জিম্মায় ওঁকে রেখে, এমার্জেন্সি ওষুধ লিখে বেরিয়ে পড়লাম। রাত বাড়ছে, আমার ড্রাইভার শিবকেও ছাড়তে হবে। সুমেরু হয়তো ওঁর কাছে থাকবে,ওঁর ড্রাইভার শংকরবাবুও থাকবেন।সুমেরু-সামরানদি'র কাছে কৃতজ্ঞতার শেষ নেই।

    রাতের বাইপাস ধরে আসতে আসতে ফাঁকা লাগে। একলা একজন মানুষ, ভালো নেই।কী করতে পারি, জানি না। এর বেশী কিছু লিখলে মানুষটার প্রাইভেট স্পেসে হাত বাড়ানো হয়ে যায় হয়তো। আমি জানি না।
    রাত গাঢ় হয়। ট্রাফিক পুলিশের ভূমিকায় কলকাতার রাজপথ শাসন করে এক পাগলী। গায়ে তার রক্তলাল শাড়ী জড়ানো।

    টিম-হুচি ভালো থাকিস। এভাবে কোনো বিয়েবাড়ির গল্প শেষ হতে পারে না। হওয়া উচিৎ ছিল না।
  • I | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০০:৩৬510524
  • কেষ্টপুর ভাটে পবিত্রও এসছিল। নাম লিখতে ভুলে গেছি।
  • কৃশানু | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০০:৩৬510523
  • হুচিদি-টিমদা, খুব ভালো থেকো।
  • Ishan | 60.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০২:০৩510525
  • ছবি, ছবি?
  • Ishan | 60.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৩:৫৬510526
  • কাবলিদা এখন কেমন? আগেরবার জ্ঞান হারানো বইমেলায়। আমি ছিলাম, সুমেরু ছিল। ইন্দো, ছিলিস না। আমি পরে তোকে বলেছিলাম।
  • bb | 134.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৮:০১510527
  • কাবলি দার খবরটা পড়ে খারাপ লাগল। বছরের শেষদিনে একলা মানুষটি ভাল থাকুন এই কামনা করি। শরীরের যত্ন নিন -সুস্থ থাকুন, ভাল থাকুন।
  • nina | 79.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৮:১০510529
  • ইস! একটুর জন্য স---ব মিস হয়ে গেল----দারুণ ভাট----বিয়েবাড়ী সব --সব ঃ-(
    টিম্ভাই-হুচি সুখে থাক--সুখে রাখ!

    কাব্লিদার জন্য চিন্তায় রইলাম-----কলকাতায় কদিন আগে ফোনে কথা বল্লাম যখন, তখনই কেমন যেন ক্লান্ত শোনাচ্ছিল গলাটা---আশাকরি নতুন বছর নতুন এনর্জিতে ভরপুর ভাল থাকবেন কাব্লিদা।

    সব্বাইকে হ্যাপ্পি নিউ ইয়র ২০১৩।

    বিয়ে বাড়ীর ছবি পিলিজ---
  • Tirthang | 138.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৮:২২510530
  • আমাদের খুবই মনখারাপ। টিম আর হুচি'র বিয়েতে যেতে পারবো না, এ কথা গত রবিবারও ভাবিনি। বস্টন থেকে ওড়ার কথা ছিল ২৬শে ডিসেম্বর; যাত্রার আগের দিন কোয়েলীর অপ্রত্যাশিত শারীরিক অসুবিধার কারণে যাত্রা বাতিল করতে হল। ডাক্তাররা এম আর আই ক'রে টরে বলেছেন আপাততঃ সমস্যা নেই; কিন্তু টিকিট পিছিয়ে বেরোতে বেরোতে হয়ে যাবে সেই জানুয়ারীর সাত।

    কেষ্টপুরের মহাভাটও মিস হয়ে গেল; হাতছাড়া হল কখনও না দেখা হওয়া অথচ খুব খুব কাছের বন্ধুদের (ইন্দো, রাত্রি, দময়ন্তী, ইন্দ্রাণী) চাক্ষুস দেখার সুবর্ণ সুযোগও। এমন সুযোগ তো বার বার আসে না!

    নানা কারণে গুরু আজকাল নিয়মিত পড়া হয়ে ওঠে না; কিন্তু গুরু এখনও আমাদের জীবনে আগের মতই গুরু-ত্ত্বপূর্ণ। মাংসের বিশেষ কোন পদ রান্নার আগে টুক ক'রে একবার সর্ষের টইটা দেখে নেবার অভ্যাস মজ্জাগত হয়ে গেছে। তেমনই অভ্যাস হয়ে গেছে মনখারাপ কাটাতে পুরনো টই ঘেঁটে দীপ্তেনদা, ইন্দো, রঙ্গন, ইন্দ্রাণী, কৃষ্ণকলি, ট্যান, ন্যাড়া, টিম, পিপি, সামরান, পারমিতা, রঞ্জনদা, কল্লোলদা, শমীক, দময়ন্তী, পারোলিনদের লেখা বা শিশু টকের থ্রেড প'ড়ে আসা। ভাবতে ভালো লাগে, এই টই - "ভাট - ভার্চুয়াল থেকে রিয়াল" - চালু হয়েছিল ২০০৬ সালে যে ভাটের গপ্পো দিয়ে, নক্সভিলের সেই ভাট আজ একটা বাৎসরিক ইভেন্টে পরিণত হয়েছে; নিয়ামৎ খানের অতুলনীয় রন্ধনশিল্পের স্বাদ বছরে একবার অন্ততঃ আমরা আস্বাদন করতে পারি।

    কাবলিদার শরীরের কথা শুনে খুবই চিন্তায় রইলাম। কলকাতায় গিয়ে যোগাযোগ করব অবশ্যই। ভালো থেকো টিম আর হুচি। কেমব্রিজ অথবা ব্লুমিংটনের মতই আবার কোথাও দেখা হবে তোমাদের সাথে। কে বলতে পারে, হয়ত বা কাজাখস্তানেই!
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৯:৩৭510531
  • তীর্থ দা, কোয়েলী দি এখন কেমন আছে?

    কাবলি দার খবর কারোর কাছে আছে?
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ০৯:৪০510532
  • অপ্পন,কৃশানু,সদা,রাত্রি,সোসেন, পাই যারা ভাটে যেতে পারে নি তাদের জন্যে অন্তঃত একটু গুছিয়ে লেখো ভাটের গল্প।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:২৬510533
  • অর্পণ দেখলাম একটা স্কিল ডেভেলপ করেচে। একই সংগে জনা ছয়েক এর সংগে কথা বলে, গভীর আন্তরিক কনভারসেশন, এবং সকলেরি মনে হয়, অর্পণ তার-ই সংগে এক্সক্লুসিভলি নিবেদিত প্রাণ। এ মানে কোন কথা হবে না। পেশাদারী দক্ষতা। শুনেচি বিল ক্লিন্টন এর এটা ছিল।
  • কল্লোল | 125.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:২৯510534
  • আমি ২০ জানুয়ারী অবধি লুরুছাড়া।
    লুরু-গুরু-চন্ডালেরা, আগামী ২৬ জানুয়ারী আমরা কি ভুতোর আইবুড়ো ভাট(ত) করতে পারি?
    রাজি থাকলে জানাও, জায়গা হয়ে যাবে।
  • কল্লোল | 125.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৩১510535
  • বাহ। অপ্পনের এহেনো নৈপুন্যে বেশ ইয়ে মতোন লাগছে। এরকম নৈপুন্য নকি বেগম আখতারের ছিলো ;-)
  • প্পন | 126.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৩৩510536
  • হুঁ, খালি জেবনে মণিকা নাই।

    কাব্লিদা, ভালো থেকো। সাবধানে থেকো।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৩৬510537
  • আহা কি যত্ন, বিদেশী নামে আবার মূর্ধন্য ণ বসিয়েচে ;-)
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৪৫510538
  • আমি আছি কল্লোল দা। হয়ে যাক।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৪৭510541
  • বোধি দা, এটা ভালো ম্যানেজার দের একটা গুণ। ঃ))
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৫২510542
  • টিমের ড্রেস দেখে মনে হচ্ছিল, একটি বিকল্প কবি সম্মেলনে যোগ দিতে সে এসেচে। হুচি বেচারি দেখলাম, পোজ দিতে দিতে আর ভদ্রতা করতে করতে ক্লান্ত হয়ে, শেষে যার সংগে ই দেখা হচ্ছে তাকে শুরুতেই 'আজ তো আর কথা হল না' বলে নেক্স্ট লোকের দিকে এগিয়ে যেতে বাধ্য হচ্ছে, ইন্দো দেখলাম, বেঁটে হয়ে গেছে, সুমেরু দেখলাম লাইট পোস্টের মত লম্বা হয়েছে, মুখটি প্রায় লাইট বাল্বের মতই গ্লো করিছে, বৈজয়ন্ত দেখলাম খুব কথা বলছে আজকাল, গোটা বিয়ে বাড়িতে প্রায় তিনটে গোটা সেন্টেন্স বলেছে, অর্পণের উন্নতির কথা তো আগেই বলেছি, ব্ল্যাংকি সমতলে প্রায় এক হপ্তা টানা অবস্থানের অস্বস্তি কাটাতে আমার সংগে রাতে একটু কাজে মন দিল, আমরা কনিষ্ঠ ভ্রাতা ও ভ্রাতৃবধু কে ছানা সহ পৌঁছিয়ে দেবার পরে আর বেশি সময় নষ্ট করি নি, ইম্রাঅন দেখলাম, শুধু বাড়ি তে না, পাড়ায় গেলেও মিষ্টি হাতে আক্রমণ করে, সর্ব্বানী দি দেখলাম খাওয়া দাওয়ায় বিশ্বাস করে না, কবি ফরিদাবাদী দেখলাম বিশুদ্ধ ইয়ার্কি বাজ, তাকে বলতে ভুলে গেলাম, আমাদের কমন বন্ধু বেরিয়েছে, তারাও তার কবিতায় মুগ্ধ, পিনাকি দেখলাম, শাহ্জাহান যেমন হাতে গোলাম হাতে বিশ্বের জন্য চিন্তা করতে গিয়ে তাজমহলের অর্ডার দেওয়া ছাড়া আর বিশেষ কিছু করতে পারেন নি, তেমনি, পিনাকি থলি হাতে আর কিছু ভাবতে পারে না, এমনকি থলি কোথায় রেখে খাবে, ভাবতে গিয়ে খেতেও পারে না, আর্যো দেখলাম, প্রকৃত উন্নত দেশের সাহেব, ঠিক সময়ে বিয়ে তে এসে, ঠিক সময়ে ঠিক ফোন করে অন্যদের ভুল রাস্তা বাতলে, রিমির অনুপস্থিতির সুযোগে ঠিক সাড়ে তিন থালা বিরিয়ানী খেলো, প্লাস উন্নত ক্যাপিটালিজম এর গল্প শোনাবে বলে বৈজয়ন্ত কে, যে কিনা গড়িয়া যাবে, তাকে শ্যামনগরের পথে নিয়ে গেল, এবং সে শেষে উন্ননয়নশীল দেশের মেট্রো, অটো ও পয়দল বাড়ি ফিরতে বাধ্য হল মধ্য রাতে, এক দেখলাম ব্ল্যাংকি প্রকৃত প্রিসাইজ ও পারপাসফুল বিপ্লবী, টালিগঞ্জের শীতে পাঞ্জাবী ছাড়া কিছু পড়ে নি, কাবাব ও বিরিয়ানি ছাড়া কিছু খেলো না, রাত্রি শেষে সাড়ে বারো মিনিটে দু পেগ এর বেশি না খেয়ে বাস স্ট্যান্ডে ঠিক ওর ই জন্য আসা একটি বাসে করে উঠে বংওপোসাগরের দিকে চলে গেল।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৫৩510543
  • *গোলাম না গোলাপ
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৫৭510544
  • বোধি দা দারুন দারুন ঃ))
  • কারিয়া পিরেত | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:১৯510545
  • আমার যাওয়া হল না, পারিবারিক দায়দায়িত্বের চাপে। দুজনের জন্যেই শুভেচ্ছা রইলো।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৩৭510546
  • কৃশানু,সদা, অপ্পন,বোধি দা বা অন্য কেউ আমাকে টিমের নাম্বার টা দেবে?

    কালকে কথা বলা হয় নি। বেড়িয়ে এসে টোটাল ল্যাদ খেয়ে গিয়েছিলাম।
  • sosen | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৪৯510548
  • হানুদার এই এক বাক্যের বিবরণ টা ভারী ভালো।
  • h | 213.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৪৯510547
  • নম্বর নেই।
  • শ্রাবণী | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:০১510549
  • কাবলিদা ভালো থাকুন!

    ডাক্তার আমাদের হেয়ার স্টাইল খেয়াল করেছে (মনে হয়না, সম্ভবত শোনা কথা, রাত্রিও পাশে ছিলনা যে বলে দেবে!) আর দে গলায় একটা বিরাট পেঁচা ঝুলিয়ে এসেছিল তা দেখতে পায়নি। মানে গুরুর সবার সাথে গুরুর পেঁচাও গেছিল টিম হুচির বিয়েতে।

    সকালের ভাটে যেতে পারব মনে হয়নি, ঘরের কমাসের কালি ছাড়াতে ব্যস্ত ছিলাম ন্যাতা বালতি সহ, ফোনে ডাক এল। অনেকেই পৌঁছেছে শুনে মন "যাই যাই" করে ওঠে, বিশেষ করে জায়গাটা যখন খুব দুরে নয় শুনলাম।
    শেষমেশ পৌঁছেই গেলাম, কৃশানু এগিয়ে এসেছিল রাস্তায়, সামনে তাকিয়ে তিনজনের একটা দল দেখতে পেয়েও ধন্দে ছিলাম দলে শ্রীসদাকে দেখে, টুংকাইয়ের থেকে একটু বড়, মুনিয়ার কাছবয়সী........তবু কৃশানু যখন ফোনে "এই আমি হাত তুলছি", দেখি ঐ দলেরই একজন হাত তুলে, আর কোনো কনফিউজনের অবকাশ নাই......
    কৃশানুর আমার হাতে কেকের বাক্স দেখে প্রচন্ড আতংকিত, তারপর সারা রাস্তা ওর বাড়ি কেমন করে মিষ্টিতে ভর্তি হয়ে গেছে এবং তাদের ভবিষ্যত সম্বন্ধে ও কতটা চিন্তিত শোনাতে লাগল এমনভাবে যে আমিও বেশ সহানুভূতিশীল হয়ে পড়ে ওকে নানা উপায় বাতলাতে থাকলাম, তবে আমার হাতের বাক্স ওর হাতে গছিয়ে দেওয়ার পরে!
    বাড়ি পৌঁছে দেখি সেখানে চাঁদের হাট, পাই সোসেন ইন্দ্রানী দম, রাত্রি টুংকাই কে নেই! এতদিনের এত চেনা এত আপন লোকজন এক হলে কী হবে সে আর বিস্তারে কী বলব!
    বন্ধুদের জড়িয়ে ধরে যে উষ্ণতা ভরে নিই প্রাণে জানি সে আগামী অনেকদিনের পাথেয় হয়ে রইবে।
    কৃশানুর বাড়ি অসম্ভব পরিচ্ছন্ন, আই অ্যাম রিয়েলে ইমপ্রেসড, খুব সুন্দর সব ব্যবস্থা করেছে ও আর সদা এরা মিলে। খাওয়াও খুব ভালো ছিল।
    দে, মুনিয়া, মা মেয়ের জুটি শেষ পাতের ডেসার্টের চেয়েও কিছু বেশী ছিল। অনসুয়া অসম্ভব গুণী মেয়ে, ব্লেস্স ইউ বেটা!
    ফেরার সময় আমি আর পাই কেষ্টপুর মোড় থেকে অটোতে উঠে একটু এগিয়েছি, পাইয়ের স্কার্ফ আমার মুখকে ছুঁয়ে উড়ে গিয়ে রাস্তার পিচে বসল, হই হই করে অটো থামিয়ে পিছনের অটো ওয়ালাদের তৎপরতায় তা ফিরে এল আবার পাইয়ের ব্যাগে। শুরুটা এমন অলক্ষুনে বলে আমরা আঅর ঐ অটোতে না চড়ে ট্যাক্সি নিলাম সোজা সিসি ২ অবধি।
    তারপর আমরা চুলে কী করেছি ইত্যাদি ইন্দ্র জানে, ওর কাছেই জেনে নিও সবাই!

    কাবলিদার সঙ্গে অনেকক্ষন কথা বললাম, সকালের ভাটে যেতে পারেনি বলে খুব কষ্টে ছিল, অনসুয়াকে নাকি দেখবার ইচ্ছে ছিল খুব। ও বিয়েবাড়িতে আসেনি সেটা জানেনা, ভাবছিল শরীর খারাপ হয়ে আর মুনিয়াকে দেখে আদর করা হয়নি।
    আমি দের হয়ে বলে দিয়েছি পরেরবার ওরা এলে অনসুয়াকে নিয়ে যাওয়া হবে কাবলিদার বাড়ি!
  • I | 24.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:০৩510552
  • কাবলিদার সঙ্গে এইমাত্র কথা হল। ভালো আছেন।বেশ কিছু ডাক্তারী পরামর্শ দেওয়া গেল। বাধ্য ছেলের মত সেসব শুনলেন। কদ্দূর মানবেন জানিনা। ওঁর পারিবারিক ডাক্তারবাবুর সঙ্গে কথা বলিয়ে দিতে বললাম। দেখি।
  • | 214.*.*.* | ৩১ ডিসেম্বর ২০১২ ১২:০৩510550
  • বাহ।

    খুব মিসালাম ঃ((
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন