এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ২৩ জুন ২০১৫ ১৪:১৪662652
  • এসব এখন সয়ে গেছে সকল তাত্বিকদের।
    কিন্তু সে এক সময় ছেল বটে- বছর ৪/৫ আগে। কথা তখন জিভের ডগা দিতে নির্গত হওয়া মাত্র বাইটের পর বাইট লেখা হয়ে যেত বক্তার আদ্যশ্রাদ্ধ করে!!
  • de | 69.*.*.* | ২৩ জুন ২০১৫ ১৫:১৬662653
  • এটার একটা এক্সপ্ল্যানেশন দিতে পারি - চার-পাঁচ বছর আগে এসব কথা এতো ওপেনলি এবং ফ্রিকোয়েন্টলি বুক বাজিয়ে বলা হোতো না - তাই কিছু হলেই খট করে কানে বাজতো! এখন তো হুমকি শুনে শুনেই মানুষের অভ্যাস হয়ে গেছে - কতো আর প্রতিবাদ করবে? রোজ কাগজ খুল্লেই সুভাষিত হুমকি সমগ্র!
  • | 213.*.*.* | ২৩ জুন ২০১৫ ১৫:২৯662654
  • হমমম।

    সেই রাম ও নেই। সেই রাজত্ব ও নেই। ঃ))))))))))))))))))
  • pi | 192.*.*.* | ২৩ জুন ২০১৫ ১৭:২১662655
  • এটা থাক। ফেসবুকে দু'দিন ধরে ঘুরছে।
    কালকের আপডেটেড খবর।

    Local goons headed by the ward councilor and some political leaders of our area beat my father, molested and beat me, broke my smart phone and took away the memory card, around 10.00 a.m, in front of the main gate of Krishnasayar Park. Then a mob of almost a hundred people gherao-ed our home, threatened us, threw stones, broke our windows and forbade us from gong to the police. I dialed 100 repeatedly without any response. Then I called my seniors and colleagues who in turn called the police repeatedly. Finally the police arrived and dispersed the mob.
    The reason: my dad had filed a RTI at the Burdwan Municipality asking about three illegal constructions coming up adjacent to our home. (They were also illegally using a filled up portion of the adjacent wetland belonging to the University of Burdwan to transport materials to which we had objected last week.)
    Still in shock.
    They threatened that they will be coming back at night.
    Am I dreaming this? Please someone tell me this is a nightmare, that this did not happen...

    আপডেট ঃ I lodged a FIR at Burdwan PS on 22.06.2015. The police has been supportive so far, specially the IC of the Women PS visited me personally and assured of my safety. However, some people entered our compound again yesterday, poured concrete and blocked our drainage system when we were at the police station. I do not know how safe we really are.
    I am overwhelmed by the response of my dear friends in social media and thank you all for giving me the support I so needed to carry on.
    Please know, any help will be much appreciated because the way to justice is long. We just started.
    -------
    Update: ' I lodged a FIR at Burdwan PS on 22.06.2015. The police has been supportive so far, specially the IC of the Women PS visited me personally and assured of my safety. However, some people entered our compound again yesterday, poured concrete and blocked our drainage system when we were at the police station. I do not know how safe we really are.
    I am overwhelmed by the response of my dear friends in social media and thank you all for giving me the support I so needed to carry on.
    Please know, any help will be much appreciated because the way to justice is long. We just started.'

    মিডিয়ায় কিছু কভারেজ ঃhttp://www.thehindu.com/news/cities/kolkata/woman-alleges-assault-by-tmc-workers/article7340235.ece?w=city

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/TMC-councillor-molests-woman/articleshow/47762180.cms
  • PT | 213.*.*.* | ২৩ জুন ২০১৫ ১৮:৩৮662656
  • যখন যুবরাজ চোখ উপড়ে নেওয়ার কথা বলছিলেন তখন উইঙ্কল-টুইঙ্কল-এর নাট্যকার সেই মঞ্চে উপস্থিত ছিলেন!!
  • quark | 24.*.*.* | ২৪ জুন ২০১৫ ০৯:৫৫662659
  • কিন্তু এসব ব্যাপারকে কেউ ভুলেও যেন ঔদ্ধত্য ইত্যাদি ভাববেন না।

    ঐ চোখ উপড়ে নেওয়া প্রসঙ্গে বল্লাম আর কি।

    আর সঙ্গে এই দুটো খবর (সবাই জানে তবু লিস্টে থাক) -

    ১। বর্ধমানে তিনজনকে পিটিয়ে খুনে মূল অভিযুক্ত(accused)কে ঠিক দেড়দিন আগে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এক মন্ত্রীর ফোনে।

    ২। কুকুরের ডায়ালিসিসে বলির পাঁঠা হচ্ছেন পিজির সুপার। (বাজারী) খবরের চ্যানেল বলছে তিনি নাকি এর আগে সিবিআইএর হাতে বন্দী এবং ঐ হাসপাতালে চিকিৎসাধীন "গুরুতর অসুস্থ" মন্ত্রীকে সুস্থ বলেছিলেন।
  • ... | 193.*.*.* | ২৪ জুন ২০১৫ ২০:১৬662661
  • ফেসবুকে আগে উত্সব আর বাবুন বলে দুটো বামপন্থী পাবলিকের এঁড়ে তর্ক দেখেছি। কথায় কথায় শুধু মার্কস মাও নিয়ে বড় বড় বাতেলা। আর সেই একঘেঁয়ে সিপিএম তৃণমূলের গোল গোল পোস্ট। এই পিটি মালটি কি ওই দুটোর একটা নাকি এটা তৃতীয় রত্ন?
  • Manish | 127.*.*.* | ২৫ জুন ২০১৫ ১১:১২662662
  • একটু ভদ্রতা আশা করা যায়না। PT কিন্তু কারো ব্যাপারে কটু কথা বলে না।
  • ranjan roy | 132.*.*.* | ২৫ জুন ২০১৫ ১৪:৩৯662663
  • নাঃ, সিপিএম এর কপালে দুঃখ আছে।

    গৌতম দেবের বক্তব্যের সমর্থনে পিটি লিখেছেন "আর কং-এর সঙ্গে বামেদের পব-তে সমঝোতার কথা আমি তো কল্লোলদার সঙ্গে তক্ক করে বহুদিন ধরে বলেই আসছি।"
    কিন্তু সেক্রেটারি সূর্যকান্ত ও প্রবীণ কমরেড বিমান ওই লাইন খারিজ করে দিয়ে কড়া সুরে ঘোষণা করেছেন-- সিপিএম শুধু বাম ঐক্যের জোরেই তিনোকে হারাতে সক্ষম।

    কী ক্ষতি হত এবার পিটি-লাইনকে একটু ট্রাই করলে!
  • PT | 213.*.*.* | ২৫ জুন ২০১৫ ১৪:৫০662664
  • চিন্তা কইরেন না। ওটাই হবে। আপাততঃ পূর্বরাগ পালা চলছে কেরালার ভোটের জন্য।
  • কল্লোল | 230.*.*.* | ২৫ জুন ২০১৫ ১৪:৫৫662666
  • তবে গৌতম দেব কিন্তু আরও একটা কথা দুবার বলেছে - আগে মমতা যাক, পরে দেখা যাবে।
    ক্ষিইই ক্ষান্ডো!!
  • ranjan roy | 132.*.*.* | ২৫ জুন ২০১৫ ১৬:১৪662667
  • মনে হয় এটা পিটি ঠিক বলেছেন।
  • realitycheck | 24.*.*.* | ২৫ জুন ২০১৫ ১৮:০৮662668
  • কি হাস্যকর ! জরুরি অবস্থার আগে পরে সারাদেশ জেপি র কথায় উদ্বেলিত আর লেখাতে বক্তা বলছেন গান্ধীবাদী নেতৃত্ব-র দুর্বলতা। রেলের ধর্মঘটে নেতৃত্ব দিল জর্জ ফার্নান্দেজ আর নক্সাল নেতা চারু মজুমদার সুমন্ত বাবুর ভাষ্যে মেরে গেল দই। আচ্ছা সুমন্ত বাবু বয়সের ভারে ইতিহাসের সালতামামি গোলান নি তো ? চারুবাবু মারা যান ৭২ সালে, রেল ধর্মঘট ৭৪ সালে, হাসিমপুরা ১৯৮৬ সালের ঘটনা, রাজীব আমলে, কেন্দ্রীয় মন্ত্রী বর্তমান JK CM মুফতি পদত্যাগ ও করেছিল এর প্রতিবাদে। নিয়মগিরি নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় ২০১৩ সালের ঘটনা। সত্তরে উত্তাল বিহার পাঞ্জাবে কোথায় নক্সাল ছিল উনি ই জানেন, আরে একটু কৃতিত্ত্ব লালু নীতিশ সুশীল কুমার আকালি দের ও দিন ; কিন্তু গরু কে শ্মশানে আনতেই হবে :-) এখনো কল্পনায় বাস করে নক্সাল আন্দোলন কে আর কত গ্লোরিফাই করবেন সুমন্ত বাবু ? অবশ্য সৌমিত্র দস্তিদারের লেখা তো এটাই স্বাভাবিক :-)
  • ranjan roy | 132.*.*.* | ২৫ জুন ২০১৫ ২২:২৪662669
  • সত্তরে বিহার ও পাঞ্জাবে নকশাল আন্দোলন ছিল।
    উত্তর বিহারে মুশাহারী এলাকা, মজফরপুর, গয়া, মুঙ্গের আর দক্ষিণ বিহারে চাইবাসা রাঁচি ধানবাদ এলাকায়। সেই সময়ে ১৯৭১ এ চাকুলিয়ায় বিহার মিলিটারি পুলিশের ক্যাম্পে বড় হামলা হয়েছিল।
    পাঞ্জাবে সংগরুর, রোপার ও ভাতিন্দায়।আর চারু মজুমদারের মৃত্যুতে নকশাল আন্দোলন শেষ হয়ে গেছল এমন তো নয়। বর্ধমানের কাঁকসা`-বুদবুদ এলাকায় এমসিসি গ্রুপ, বিহারে, মহারাষ্ট্রে, অন্ধ্রে তখনও সক্রিয় ছিল। ছত্তিশগড়ে গুহনিয়োগী তখন সক্রিয় সংগঠন গড়েছেন।

    লেখাটা আবার পড়লাম। সৌমিত্র তো খালি ইন্টারভিউ নিয়েছেন, বক্তব্য তো সুমন্তবাবুর।
    অবশ্যই উনি নকশাল আন্দোলনের দিকে একটু টেনেছেন। কিন্তু তথ্য বিকৃতি!
    হ্যাঁ, লালু- নীতিশ তখন জেপি আন্দোলনের ছাত্রনেতা।
    আমার ব্যক্তিগত অভিজ্ঞ্তা হল এমার্জেন্সির সময় আন্ডারগ্রাউন্ড থেকে মুভমেন্টের সাংগঠনিক নেত্কেঋত্ব দিয়েছেন জর্জ ফার্নান্ডেজ।
    সেই সময় জর্জের একটি আন্ডারগ্রাউন্ড থেকে জারি লিফলেট দেখেছিলাম। তাতে জর্জ বলেছিলেন-- ইউরোপে ফ্যাসিস্ট দের বলা হয় ফ্যাসিস্ট ডগ। তাহলে এই মহিলাকে আমাদের কী বলা উচিত--এরকম কিছু।
    ইন্দিরার পুলিশ হন্যে হয়ে তাঁকে খুঁজেছে। পেলে মেরে ফেলত। ওনাকে শেল্টার দেওয়ার অপরাধে একজন বিশিষ্ট কন্নড় অভিনেত্রীকে জেলে পুরে টর্চার করা হল ( হয়ত নন্দনা বা তাঁর মা, ঠিক মনে পড়ছে না)। তিনি মারা গেলেন।
    এই সামগ্রিক ছবিটাই ওই ইন্টারভিউতে অনুপস্থিত।
  • cb | 213.*.*.* | ২৬ জুন ২০১৫ ১৫:২১662670
  • এসেসকেমের কুকুরটা নাকি দিদি সম্পর্কীয়?!!!!!

    এইরকম একটা ইঙ্গিত পাচ্ছি মনে হল আজকের আবাপতে।

    মাড স্লিঙ্গিং ধরে নিলাম। আসলে এ লজ্জা তো আমাদেরই
  • ayan | 213.*.*.* | ২৬ জুন ২০১৫ ১৮:২০662674
  • অ নিক নিয়ে কি দ আমাকে বল্লেন? এবার এই নিক ছাড়তেইহবে মনে হচ্ছে ঃ)
  • fact | 125.*.*.* | ২৬ জুন ২০১৫ ১৮:৪৭662675
  • রঞ্জন বাবু, উনি স্নেহলতা রেড্ডি যাকে জেলে অকথ্য অত্যাচার করা হয়েছিল। ইমার্জেন্সি তে সমস্ত বিরোধী নেতা মোরারজি,চরণ সিং, বাজপেয়ী, মধু দন্দবতে, আদবানি, বিজায়রাজে সিন্ধিয়া, কৃপালিনী এদের কে জেলে বন্দী করা হয়েছিল। একমাত্র সুব্র্হ্মানিয়াম স্বামী কে গ্রেপ্তার করতে পারেনি, পার্লামেন্টে ঢুকে সরকারের সমালোচনা করে পুলিশ কে এড়িয়ে বিদেশে চলে গিয়েছিল। জ্যোতির্ময় বসু সমেত অনেক কমিউনিস্ট নেতা কে বন্দী করা হলেও জ্যোতিবাবু হন নি, শোনা যায় আকালি নেতা দের পাঞ্জাবের খামার বাড়ি তে লুকিয়ে ছিলেন। পাঞ্জাবের প্রতিবাদ মেনলি করেছিল আকালি রা হরচরণ লঙ্গবল আর প্রকাশ বাদল এর নেতৃত্বে।
    "140,000 people had been arrested without trial during the twenty months of Gandhi's Emergency. Jasjit Singh Grewal estimates that 40,000 of them came from India's two percent Sikh minority."
    আর এটাও সত্যি "The Economist described the movement as "the only non-left revolutionary force in the world". It said that the movement was "dominated by tens of thousands of RSS cadres, though more and more young recruits are coming". Talking about its objectives it said "its platform at the moment has only one plank: to bring democracy back to India".
  • Nb | 116.*.*.* | ২৬ জুন ২০১৫ ১৯:১৩662676
  • জর্জ underground থেকে রেল ধর্মঘট করেছিল। ওর ভাই লরেন্স কেও জেলে খুব নিগ্রহ করেছিল
  • dd | 116.*.*.* | ২৬ জুন ২০১৫ ২০:০০662677
  • ঈ ক্ষি রে দাদা।
    এমারজেন্সী তো সেদিনের ঘটনা। জ্যোতি বসু তো দুরের কথা, মাঝারি সাইজেরও কোনোসিপিএম নেতা গেরেপতার হন নি। পুরো সেন্ট্রাল কমিটি ই বাইরে ছিলো। আর সিপিআই তো সরকারে যোগ টোগ দিয়ে একাক্কার।

    "জ্যোতির্ময় বসু সমেত অনেক কমিউনিস্ট নেতা কে বন্দী করা হলেও জ্যোতিবাবু হন নি, শোনা যায় আকালি নেতা দের পাঞ্জাবের খামার বাড়ি তে লুকিয়ে ছিলেন " - এইসব fact কোথ্থেকে এলো?

    তখন যদুপুরে এমে পড়ছি - নেতান্তো ছেলেমানুষ ও নই।
  • কেসি | 198.*.*.* | ২৬ জুন ২০১৫ ২০:৪৯662678
  • ডিডিদা ভুলে গেছেন। জরুরী অবস্থা জারি হওয়ার তিন চারদিনের মধ্যেই ইএমেস, একে গোপালন, বাসবপুন্নাইয়াকে গ্রেপ্তার করা হয়েছিল।
  • PM | 233.*.*.* | ২৬ জুন ২০১৫ ২১:২২662679
  • না জানা নিয়ে ডিডিদার কিন্তু কোনো অহংকার নেই। এটা মানতেই হবে ঃ)
  • dd | 116.*.*.* | ২৬ জুন ২০১৫ ২২:১১662680
  • এঃ। ভুলবো কেনো? তবে নেটে আর খুঁজে পেলাম না।

    যদ্দুর মনে পরে কেরল থেকে গোপালন কে ধরেই কয়েক দিনের মধ্যে ছেড়ে দিয়েছিলো।

    সার্কামস্টিয়াল এভিডেন্স, এটা পড়ুন A K Gopalan who was the leader of the parliamentary party was stringent in his attack on the ‘emergency.’ He raised the following points in his speech in the Lok Sabha where the bill for approval of the ‘emergency’ was brought up on July 21, 1975.

    *A large number of opposition leaders were in jail, including 39 MPs, many of whom were Congressmen *The ‘emergency’ was an assault against the people and the people had been robbed of their constitutional rights to democracy *The union government did not tolerate opposition; nor did it put with criticism and movements and struggles were struck down *Three thousand CPI(M) workers were arrested in the name of an anti-rightist drive ব্লা ব্লা ব্লা। কোথাও বলানেই আমাদের পার্টীর নেতারা জেলে। উনি নিজেই পার্লামেন্টে কথা কইছেন।

    এই হোলো লিং http://politicalaffairs.net/india-role-of-the-communists-in-the-restoration-of-democracy/
  • PT | 213.*.*.* | ২৬ জুন ২০১৫ ২২:৪৫662681
  • এরা কেন ৪০ বছর আগের ব্যাপার নিয়ে এত চিন্তিত? পব-তে যথেষ্ট বাক প্রকাশের স্বাধীনতা এখন আছে তো?
  • ranjan roy | 132.*.*.* | ২৭ জুন ২০১৫ ০০:৩২662682
  • @fact,
    ঠিক বলেছেন। স্নেহলতা রেড্ডির মেয়ে বোধহয় নন্দনা। উনি এমার্জেন্সি উঠে গেলে সেই সব দিনে মাকে আটকে রাখা ও মৃত্যু নিয়ে, বিচারের দাবি তোলেন, কিছু সঙ্গীসাথী নিয়ে ভুখ হরতাল করেন। কারো বিশেষ হেলদোল দেখা গেল না।
    তখন যাঁদের ইয়ং টার্ক বলা হত সেই সব অল্পবয়সী কং নেতারা অনেকেই গ্রেফতার হয়েছিলেন। যদ্দুর মনে পড়ছে মোহন ধারিয়া, কৃষ্ণকান্ত, অর্জুন অরোরা, চন্দ্রশেখর প্রমুখ। স্মৃতি সামান্য ধোঁকা দিতে পারে।এঁদের অনেকেই পরে জনতা দলে যোগ দেন।
    সিপিআই তো চোঙা লাগিয়ে এমার্জেন্সির পক্ষে মোড়ে মোড়ে প্রচার করত, সোভিয়েতের বরদ হস্ত ছিল যে!

    পিটি আজকের সঙ্গে সেদিনের তুলনা করছেন?

    সমস্ত প্রতিকায় নিউজ সেন্সার করা হল।
    কোলকাতা পত্রিকার ও অন্য অনেক পত্রিকার ইস্যু ব্যান করা হল। গৌরকিশোর ঘোষ, জ্যোতির্ময় দত্ত জেলে গেলেন।
    ডালহৌসি পাড়ায় বামদের শুধু দুটো ইউনিয়ন মিটিং করে এর প্রতিবাদ করল। রিজার্ভ ব্যাংক ইউনিয়ন ও এজি বেঙ্গল। বলা বাহুল্য এদের নেতারা জেলে গেলেন( আশিস সেন, তুষার রায় ও আরও অনেকে)। এরা ছাড়া পেলেন সেই জরুরী অবস্থা উঠে যাওয়ার পরে। ফলতঃ মাঝের পিরিয়ডে এঁরা চাকরিথেকে বরখাস্ত হয়ে ছিলেন। পরে সবই ফিরে পেলেন। প্রায় দুবছর পরে।

    নার্গিস লন্ডনে গয়নার দোকানে একটি হীরের নেকলেস লিফ্ট করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। সুনীল দত্ত পরিবার সেসময় গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বন্ধু। ফলে এই নিউজটিও ব্ল্যাক আউট করে দেওয়া হয়।
    এমার্জেন্সি উঠে গেলে স্টেটস্‌ম্যান পত্রিকা সে খবর প্রকাশ করে।

    কিশোরকুমার সঞ্জয় গান্ধীর কোন অনুষ্ঠানে বিনে পয়সায় গান গাইতে অস্বীকার করেছিলেন। আকাশবাণীতে তাঁর গান বাজানো বন্ধ করে দেওয়া হল। যেই খবর এল যে মা-ছেলে হেরেছেন তখন আকাশবাণী প্রথম যে গানটি বাজালো তা হল কিশোরকুমারের "বদল জায়ে অগর মালী, চমন কভী হোতা খালি?"
    দিল্লিতে সঞ্জয়ের ইশারায় আজমের গেটের কাছে ট্র্যাক্টর চালিয়ে মুসলিম বস্তি গুঁড়িয়ে দেওয়া ও জোর করে বন্ধ্যাকরণ বিশেষ অসন্তোষের কারণ হয়েছিল।
  • কল্লোল | 125.*.*.* | ২৭ জুন ২০১৫ ০৭:০৪662685
  • জরুরী অবস্থায় সিপিএমের একজন নামী নেতাই পুরো সময় জেলে ছিলেন। জ্যোতির্ময় বসু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন