এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • quark | 24.*.*.* | ১১ মার্চ ২০১৩ ১০:৪৯521220
  • মীরা পান্ডেও সিপিয়েম!

    “The poll panel should know that the state government has the sole authority to announce the date for the panchayat polls in consultation with it under Section 42 of the West Bengal Panchayat Act, 2003,” Mukul said.

    অ মুকুলবাবু, ২০০৩ তো বাম আমল। তাইলে নিশ্চয় এই নির্বাচনের দিন ঘোষণা করার sole authority রাজ্য সরকারকে দেওয়া, এইটেও সিপিএমোচিত কন্সপিরেসি?
  • Captain Cabs | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১১:৪১521222
  • রাজ্য বাজেটে মাসে ১৫০০ টাকা করে বেকারভাতা দেওয়ার কথা আছে। ক্যাচটা হল এক লক্ষ লোককে বেছে নিয়ে এই প্রকল্প চলবে। এই বাছাবুছিটা হবে কেং কোয়ে? আর বাকিরা?
  • ranjan roy | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১২:৪৪521223
  • অচেনার সমস্ত ভ্যালিড পয়েন্টের ভ্যালিডিটি নিয়ে দুটি কথাঃ
    এক,অনিলায়ন নিয়ে কোন RTI হয় নি কেন?
    --- হেঁ হেঁ, RTI অ্যাক্ট ২০০৫ এ পাশ হয়েছে, সেটা খায় না মাথায় দেয় বুঝতে? আর এই অ্যাক্টের পক্ষে প্রথম আন্দোলন হয়েছে রাজস্থানে, সবচেয়ে আগে সক্রিয় হয়েছে মধ্যপ্রদেশের কংগ্রেস সরকার, দিগ্বিজয় সিংয়ের।
    --- আর ডকুমেন্টেশন?
    এখন যেভাবে প্রত্যেকটি ঘটনায় মিডিয়া হাজির হয়ে ক্যামেরায় ধরে রাখছে ( বন্দর এলাকায় ইকবাল ও পুলিশ হত্যার ঘটনা দেখুন) তাতে সিহাসক পার্টি প্রথমে -- এ'রম কিছুই ঘটেনি, ওরা আমাদের লোক নয়, ওদের চিনিনা--- বলেও পার পাচ্ছে না। আগের আমলে প্রযুক্তিগত এই ব্যাপারটা সেভাবে ছিল না।
    আর বুজিদের ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা? কোনটা? নন্দী না নেতাই?
    গত এই সময়ে সিপিএমের গত বছর অব্দি নামজাদা তাত্ত্বিক নেতা প্রসেনজিত বসুর প্রবন্ধ পশ্য।
    ত্রিপুরা ও বঙ্গের বাম সরকারগুলোর উন্নয়নের প্যারামিটার ও উপলব্ধি নিয়ে।
    মমতাকে ছেড়ে ত্রিপুরায় কেন ভোট বাড়ছে, আর এত নৈরাজ্য সত্ত্বেও বঙ্গে কমছে সেটা খেয়াল করুন।
    ডকুমেন্ট হোক না হোক সেটা নিয়ে আদালতে তর্ক হতে পারে, মামলা জেতা যেতে পারে, কিন্তু ভোট পাওয়া যাবে না। আর সিপিএম এর তো যত চিন্তা যত আন্দোলন সব আবর্তিত হচ্ছে ভোট পাওয়া নিয়ে। যত আয়ন সব গাঁয়ের জনতার দৈনন্দিন অনুভবে ডকুমেন্টেড হয়ে আছে। অরুণ-সরলা মাহেশ্বরীরা-বাজোরিয়ারা শুদু বড়বাজারে নয়, গ্রাম-গঞ্জের আড়তে পঞ্চায়েতে আছেন। শুধু ইদানীং অনেকে পতাকা বদলেছেন।
    তাই কম ঃ মানিক সরকার প্রেসকে অনায়াসে বলতে পারেন--আমার নন্দীগ্রামও নেই, সিংগুরও নেই। ( শৃণ্বন্তু কমরেডস্‌ )
  • ranjan roy | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১২:৫৫521224
  • পিটির এই বক্তব্যটি প্রণিধানযোগ্য যে গ্রাসরুট লেভেলে বেশ কিছু মানুষের চেতনায় ধর্মীয় আধারে দেশভাগের এজেন্ডা প্রতিধ্বনি না তুললে তা সফল হয় কি করে! জার্মনিতে হিটলারের উৎথানের উদাহরণ প্রাসংগিক।যেমন বাবরি মসজিদ ধ্বংসের সময় আমি ছত্তিসগড়ে বেশ কিছু সাধারণ মানুষের মধ্যে কথা বলে দেখেছি( ধরুন বাদাম-বিক্রেতা, মুচি, কৃষক, হোটেলের বেয়ারা) যে ওরা মনে করে বিজেপি ক্ষমতায় এলে সব মুসলমানদের পাকিস্তানে পাঠাবে আর তার ফলে হিন্দুদের জন্যে অনেক চাকরি খালি হবে। রামমন্দির জনিত আবেগের কথা ছেড়েই দিলাম। কাজেই অবিভক্ত বঙ্গে তলায় তলায় যে সামাজিক বিভাজন, যে বঞ্চনার ইতিহাস, যাকে মূলধন করে পাকিস্তানের স্বর্গসুখের স্বপ্ন দেখানো হল, তা যে বিপুল আলোড়ন তুলেছিল তার ছবি পাওয়া যাবে তৎকালীন সাহিত্যে, শুকনো ডকুমেন্টে নয়।
  • Sibu | 118.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৫:৪১521225
  • রঞ্জনদার বক্তব্য বেশ মজার। প্রমান নেই তো কি হয়েছে? সিপিএম যখন তখন দোষ ঠিকই করেছে। ঃ-))@
  • Captain Cabs | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৬:৩৬521226
  • আজ আবার নজরুল ইসলাম কীসব চিঠিপত্র লিখেছেন বলে খবর।
  • PT | 213.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৭:০৭521227
  • যতদিন সিপিএমের সঙ্গে সংযুক্ত ছিল ততদিন "প্রসেনজিৎ বসুর প্রবন্ধ পশ্য" বলে কোন রেফারেন্স টানা হত না তো। সিপিএম থেকে যেতেই "সব সত্যি, সব সত্যি" কথা লিখতে শুরু করেছে!!
  • quark | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৭:১৫521229
  • @ Captain Cabs Date:12 Mar 2013 -- 11:41 AM

    শুধু কি তাই? ঐ বাছাবাছিটা হবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে, খেয়াল করুন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে নয়।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৯:২০521230
  • নজরুলবাবু চিঠিখানি দেছেন খাসা।
  • SC | 160.*.*.* | ১২ মার্চ ২০১৩ ১৯:৫৬521231
  • প্রসেনজিত বসু সুসময়ে আবার দিব্যি ফিরে আসবেন পার্টি তে, এই নিয়ে আমার খুব সন্দেহ নেই।
    ইন ফ্যাক্ট, একটা অপিনিয়ন হচ্ছে, প্রসেনজিতের পার্টি ত্যাগ করাটা কিছুটা গট up কেস, যাতে পার্টির বাইরে থেকে দিল্লি লাইনের হয়ে আরেকটু আক্রমনাত্বক হওয়া যায়। ক্যারাট যেটা বলতে পারছেন না, সেটাই যাতে কাউকে দিয়ে বলানো যায়।
  • siki | 132.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:০০521232
  • চিঠিটা কোথায় পড়তে পাওয়া যাচ্ছে?
  • Captain Cabs | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:০৩521233
  • জিস্ট ২৪ ঘন্টায় আছে, তারানন্দের সাইটে কিছু পেলাম না, কিন্তু খবরে দেখাচ্ছে।
  • siki | 132.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:১৩521234
  • পড়লাম।

    এদিকে পচনন্দাকে আবার বদলি করা হয়েছে।

    http://abpananda.newsbullet.in/kolkata/59/34496
  • PT | 213.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:১৪521235
  • চিঠিটা নাকি ৭০ পাতার ?!
  • ranjan roy | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:১৬521236
  • শিবু,
    ভুল বুঝেছেন। সিপিএম বোলেই সত্যি, এমন নয়। টিএমসি বলেই মিথ্যে এমন নয়।
    আপনি-আমি তো কোর্ট নই, আর গুরুও আদালত নয়। এখানে আর্গু কোরে তো ভোট পাওয়া যাবে না।
    সিকি যা দেখেছে বা আমি যা দেখেছি সেটা তো গুরুর পাতায় বা কোথাও ডকুমেন্ট করা হয় নি। তাহলেই মিথ্যে?
    আমার সিপিএম এর পার্টি মেম্বার কাকা ইমার্জেন্সির সময় চাকরি হারিয়ে জেলে গিয়েছিলেন আবার এমার্জেন্সি শেষ হতেই ছাড়া পেয়ে সব ফিরে পেয়েছেন। ডকুমেন্টেড। তাই সত্যি!
    কিন্তু এমার্জেন্সির আগেই সিধুবাবুর জমানায় সাতসক্কালে পাড়ার কংগ্রেসি গুন্ডারা সব চেনামুখ বন্দুক নিয়ে আমাদের নাকতলার বাড়িতে হামলা করলো। --ওনাকে বের করে দিন। কাকা কোন রকমে লুঙ্গি পরা অবস্থায় প্রাণ নিয়ে পেছনের পাঁচিল টপকে পালালেন। এগার বছর বাড়িতে ফিরতে পারেন নি।
    কিন্তু কোন ডকুমেন্ট নেই। কোন এফ আই আর নেই। পার্টি পত্রিকাতেও বের হয় নি। ফলে আপনাদের যুক্তিতে মিথ্যে, এটাই বলার। আপনাদের তর্ক যে দুধারি তলোয়ার সেটাকে খেয়াল করতে বলছি।
    পিটি,
    প্রসেনজিত-অশোক মিত্রদের নিয়ে এত অসহিষ্ণূ কেন?
    উনি তো কোন নতুন ফ্যাক্ট বলেন নি যে সত্যি-মিথ্যে নিয়ে আঙুল তুলতে হবে! উনি সরকারি ডেটা দিয়ে একটি বিশ্লেষণ করেছেন, যেমন আপনিও করে থাকেন। সেই বিশ্লেষণ নিয়ে একমত ব্নাই হলাম, সেটার ঠিক-ভুল নিয়ে কথা বলুন। আগে উনি সাধারন পত্রিকায় লিখতেন না।
    আমি যদি বলি যে যদ্দিন উনি পার্টি মেম্বার তদ্দিন উনি নমস্য থিওরেটিশিয়ান, বুদ্ধিজীবি। আর আজকে ওনার বক্তব্য নিয়ে বিশ্লেষণ করারও দরকার নেই। মিথ্যুক বলাই যথেষ্ট? বেশ।
  • siki | 132.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২০:১৮521237
  • ৭০ পাতা? গুরুচন্ডালির চটি হয়ে যাবে তো তা হলে একটা ...
  • Captain Cabs | 24.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২১:৫২521238
  • কাল সকাল দশটা থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন রাত সাড়ে নটাতেও গাদা গাদা লোক (ছাত্র, বাড়ির লোক, স্কুলের লোক) সংসদের আপিসে লাইন দিয়ে রয়েছে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্যে। দূর দূর থেকে আসা লোক - তারা কখন বাড়ি ফিরবে আর কীভাবে পরীক্ষা দিতে যাবে।।।

    অনেক স্কুলে অ্যাডমিট কার্ড পৌঁছয়নি, আর অনেক জায়গায় ভুল আছে।

    সংসদ এরকম ক্যালাস কী করে হয়ে গেলো?
  • Sibu | 84.*.*.* | ১২ মার্চ ২০১৩ ২৩:০১521242
  • রঞ্জনদা, আপনার লেখার যুক্তিটা এই রকম। সিপিএম রাজত্ব অনেক আগের ব্যাপার। তখন RTI ছিলনা, ভিডিও ক্যামেরা ছিল না সুতরাং প্রমান নেই। এখন সেসব আছে তাই মমতা ফাঁন্দে পরিয়া কান্দে রে।

    মাত্র দু-বছর আগের ইভেন্ট সম্বন্ধে এ-সব শুনলে হাস্যকর লাগে। তা বেশ তো, এখন তো RTI আছে, আর কথা হচ্ছিল অনিলায়ন নিয়ে। অ্যাপয়েন্টমেন্টের কাগজ পত্তর বের করে কিছু একটা ডকুমেন্টেশন/প্রমান হাজির করা হোক। তবে আমার ধারনা খোঁজ করলে ঐ পবিত্র সরকার মার্কা দু-চাট্টে নন-ইভেন্ট বেরোবে। আর নইলে ইউনির মাস্টারমশায়দের পার্সোনাল টার্ফ প্রোটেকশনের মারামারির আরো কয়টা ঘটনা লোকে জানবে।
  • PT | 213.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০০:০০521243
  • পিঠ বাঁচানোর জন্য পকাবুরা এখন "তখন টিভি ছেলনা" তত্বটাকে বেশ তোল্লাই দিচ্ছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে টিভিতে দিবারাত্র দেখা চার বছর আগের সেই মুখগুলো আর ক্যামেরার সামনে আসতেই চাইছে না!!
  • অচেনা | 96.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০০:০৩521244
  • রন্জন স্যার, আপনার দশ দফা দাবীর দুধারত্ব দেখাবার জন্যই তো আমি আমার দশ দফা পেশ করলাম। প্রতিবিম্ব হিসেবে। কিন্তু বুঝেও না বুঝলে আর কি করা।

    ২০০৫ থেকে ২০১৩ এই তেরো বচ্ছর RTI করার জন্য যথেষ্ঠ নয়--- অস্তে কয়েন কত্তা, ঘুড়ায় হাসবে যে।

    ১৯৯৭ সালে SSC আইন হয় শিক্ষকদের জন্য। ২০০৮ সালে আইন পাল্টে ল্যাব অটেন্ড্যন্ট, পিয়ন, দারোয়ান সকলকে SSC র আন্ডারে আনা হয়। আচ্ছা, কি দরকার ছিলো বলুন তো। দিব্যি চলছিলো "অনিলায়ান"। দেদার সিপিয়েমের লোক ঢুকছিলো। কেনো সাধ করে পায়ে কুরুল মারলো বলে আপনার মনে হয়?

    বুজি দের মিথ্যা? আবার বলতে হবে? তাই সই-
    - নন্দীগ্রামে পুকুর রক্তে লাল
    -পাম্প করে রক্ত নদীতে ফেলা হচ্ছে
    - হাজার হাজার মানুষ মৃত
    -হাজার হাজার মানুষ নিখোজ
    - শয়ে শয়ে শিশু কে কেটে নদীতে ভাষিয়ে দেওয়া হয়েছে
    - শয়ে শয়ে মহিলার স্তন বৃন্ত কেটে নেওয়া হয়েছে
    আপাততঃ এইটুকুই থাক। এতো তাড়া তাড়ি ভুলে গেলে হবে কমরেড ?

    আর সিপিয়েম এর ভোট বাড়লো না কমলো তাতে আমার ঘন্টা। যে কোনো অন্ধ বিরোধীতার প্যান্টুলুন খুলতে পারলেই আমি খুশি ঃ)। বাকিটা পঃবঃ এর জনগন বুঝবে।
  • a x | 138.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০০:৩৫521245
  • প্যান্ট খুলতে গিয়ে যে ২০০৫ থেকে ২০১৩ তেরো বছর হয়ে গেল! এত উত্তেজনা ভালো না, ভালো না।
  • Sibu | 84.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০০:৪৯521246
  • ঃ-))))
  • অচেনা | 96.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০১:২৪521247
  • ২০০০ সালে বোধ হয় পেত্থম SSC পরীক্ষা হয়েছিলো। তাই ১৩ বছর মাথায় ছিলো। না হয় এট্টুস গুইলে গেছে। তাই বলে এত্তো অপমান। ধম্মে সইবে? ঃ)
  • Yan | 161.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০১:৫১521248
  • শূন্য দেওয়া বছরগুলোতে কিছু ঘটলে বা কেউ জন্মালে হিসাব করা খুব সোজা। দেখুন্না, ১৯০০ সালে জন্মেছিলেন এক লেখক, তার আর বয়স লুকাবার কোনো সুযোগই ছিলো না। ঃ-)
  • S | 109.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০৯:২৫521249
  • শেষ কয়েক বছর ধরে তো অনেক কিছুই শুনেছি - স্টেট স্পন্সর্ড টেররিজম, নন্দিগ্রামে অত্যাচার, কোনো মাওবাদি নেই, সিঙ্গুরে টাটাদের সাথে গোপন চুক্তি, সর্ব ক্ষেত্রে দলের লোকেদের ঢোকানো হয়েছে ইত্যাদি। এর মধ্যে অনেক গুলো সত্যি, তার জন্যে RTI এর দরকার নেই। সিপিয়েম দোষি, তাকে মানুষ ঘাড় ধরে মসনদ থেকে নামিয়েছে।

    কিন্তু একটা জিনিষ বোঝা গেলোনা - নতুন সরকার এসে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? কোনো তদন্ত কমিশন বসানো হচ্ছে না কেন? কেন নন্দিগ্রামের অত্যাচারি সিপিয়েম নেতাদের শাস্তি হচ্ছে না?
  • j | 230.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ০৯:৩৫521250
  • রন্ঞ্জনদাকে দুটি কথা

    যেটা বোঝা গ্যালো প্রসেনজিত যতক্ষণ জৈনদের কাগজে লিখে ঝেড়ে বা ঝাড়িয়ে কাপড় পড়াচ্ছেন খুউব ভাল, অথচ এই প্রসেনজিতের গণশক্তি ও অন্যান্য সিপিএম প্রভাবিত পত্রিকায় ভুরিভুরি লেখা আছে, সেগুলোর কনটেন্টে জা-ভাসুর্জির খেয়োখেয়ির মশলা নেই বলে কি পদবাচ্য হবে না?

    আবার অন্যদিকে জৈনদের থেকে মাইনেকড়ি নিলে অসুবিদে নেই, কিন্তু কোট আনকোট বাজোরিয়া পদবীর কেউ আলিমুদ্দিনে এলেই ছুৎমার্গ, দুর্নীতি তো কোনও দত্ত -বাড়ুজ্জে -ভট্চাজও করতে পারে, উইদাউট এনি রেফারেন্স বারবার বাজোরিয়া বাজোরিয়া করে একটি বিশেষ জাতের প্রতি ইঙ্গিত না দিয়ে একটু লিখুন না উনি ঠিক কি কি পাপে নিমজ্জিত ?
  • Captain Cabs | 131.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ১০:০৩521251
  • আন্দাজই করেছিলাম, এই ক্যাওসে ম্যাডামের হাত থাকবে না তা কি হয়?

    http://www.anandabazar.com/13raj3.html
  • PT | 213.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ১০:১৬521253
  • এটা বহুদিনের অব্যেস। সেই-"টাটা-বিড়লার কোলে সিদ্ধার্থ রায় দোলে" বলেছিল বামেরা ক-অ-অবে। সেটাই আবার কং ব্যবহার করল "জ্যোতি বাবু দোলে" করে। সেইরকমই কানোরিয়া-বাজোরিয়া ইত্যাদিদের বামেরা টার্গেট করেছিল একসময় (পশ্যঃ উৎপল দত্তের নাটক)। তখন অবিশ্যি পুর্ণেন্দু চাটুজ্জেরা পিকচারে ছিলনা। কিন্তু বামেদের দেওয়া সেই রাজনৈতিক শিক্ষা থেকে এখনও বাম বিরোধীরা বেরোতে পারছে না। পঃ বঙ্গে বাম-বিরোধী বা দক্ষিণপন্থীদের এটাই সর্ববৃহৎ ট্র্যাজেডি।

    RR
    অশোক-প্রসেনজিতের সঙ্গে আমার বিশেষ কোন বিরোধ নেই। তবে বামেদের অধিক তাত্বিকতার প্রতি আমার একটা বিশেষ বিতৃষ্ণা আছে। তত্ব নিয়ে সুচিবায়ুর কারণেই হয়ত এই দরিদ্র দেশে বামপন্থার বিস্তার অনেক কম হয়েছে আর নকু-মাকু নিজেরা মারামারি করে মরেছে। দেখেন না মার্ক্সীয়-তত্ব-না-বোঝা শাভেজের কর্মকান্ড নিয়ে তাত্বিকদের কি ব্যাপক দুশিন্তা!!
  • :g/.*/m0 | 131.*.*.* | ১৩ মার্চ ২০১৩ ১১:৫০521254
  • নজরুলের চিঠিটা ৭৬ পাতার। মনে হয় ওটা নতুন উপন্যাসের খসড়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন