এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 77.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৪:১৮662618
  • কবে থেকে? আশা করি লাস্ট চার বছর। তার আগে নিশ্চয় ই সহজলভ্য ছিল ঃ)))
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৪:২৭662619
  • "সিধু বাবু, জ্যোতিবাবু প্রভৃতি নামজাদা বিলেত ফেরত ব্যারিস্টার কে বসিয়েও দেখেছে বিশেষ লাভ হয়নি।"

    মেট্রোরেলের চর্চা সিধুবাবুর আমলে শুরু হয়ে জ্যোতিবাবুর আমলে চালু হয়। অবিশ্যি যারা তখন KMDA-কে "কাটছি মাটি দেখবি আয়" বলে ঠাট্টা করত তারা এখন আর মাটির নীচ ছাড়া যাতায়াতই করতে পারে না। কলকাতার কপাল ভাল যে তখন তিনোর জন্ম হয়নি। নাহলে মেট্রো রেলটাও হত না।

    আমি ২০০৭-এ ব্রহ্মপুরে জমি কিনি। তখনই সেখানে রাস্তার নীচে পাকা ড্রেন ও জলের পাইপ বসানোর কাজ হয়ে গিয়েছিল। আর তার কিছুট দুর দিয়ে মেট্রো ওপর দিয়ে যাবে তারো সিদ্ধান্ত হয়ে গিয়েছিল। নেত্রী সেই সময়ে টালীর নালার ধারে বিপ্লব করে কাজ আটকানোর প্রচুর চেষ্টা করেছিলেন। পরে অবিশ্যি নিজে রেল-মন্ত্রী হয়ে সেই অংশটারই উদ্বোধন করে নিজের কৃতিত্ব দাবী করেন।

    কাজেই, sm অর্ধসত্য ও অপসত্যের চর্চা দয়া করে বন্ধ করুন।
  • a | 30.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৫:৪২662620
  • একটা সরল প্রশ্নের উত্তর দেবেন। একটা দল একটা রাজ্য কে ৩৪ বছর ধরে চালালো। তারপর ও কেন প ব, গুজরাট মহারাষ্ট্র কর্নাটক উ প এদের থেকে পিছিয়ে রইলো। খুব ভূমি সংস্কার এর কথা শুনি। তারপর ও পাঞ্জাব এর থেকে বাংলার চাষী দের অবস্থা খারাপ কেন। আপনি যেকোনো পাঞ্জাব এর গ্রামে যান টের পাবেন। তাহলে এই দলটা ৩৪ বছর কি করেছে। লোকে আজকাল আর মার্কস এর কচকচানি তে ভোলে না। ৩৪ বছর সময় পেয়েছিল কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি। বলছি না এই ৪ বছরে বিশেষ কিছু হয়েছে তবে পারার রকে মার্কস নিয়ে আঁতলামি টা বন্ধ হয়েছে। সেটাই অনেক।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৬:৩২662621
  • এই আলোচনাটা বহুবার হয়েছে। তাই পুনরায় শুরু করার আগে একটা প্রশ্নের উত্তর পাওয়া দরকার। সেটি পেলে পব-র ব্যাপারটা খানিকটা ব্যাখ্যা করার কথা ভাবা যেতে পারেঃ

    ৩৪ বছরে বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, (হায়েদ্রাবাদ বাদ দিয়ে) অন্ধ্রের বিস্তীর্ণ অঞ্চল অর্থাৎ কিনা যে জায়গাটা (পব সহ) পুরোটাই ধরলে ভারতের বেশীরভাগ মানুষ বাস করে সেখানে বামেরা ক্ষমতায় ছিল না।
    সেখানকার মানুষেরা এই সময় কালে কেমন উন্নয়ন দেখেছে? ভাল না দেখে থাকলে কেন দেখেনি?

    তবে গুজরাট নিয়ে বেশী নাড়াঘাঁটা না করাই ভাল। ভালরাস্তা বনাম শিশুমৃত্যুর হার নিতে অনন্ত তক্ক শুরু হবে। HDI-তে গুজরাট আর পব-র মধ্যে বিশেষ ফারাক নেই।
  • a | 132.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৬:৩৯662622
  • পাঞ্জাব টা এড়িয়ে গেলেন কেন? ভূমি সংস্কার করেও প ব পাঞ্জাব থেকে পিছিয়ে কেন কৃষি তে?
  • sm | 53.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৬:৪৫662623
  • পিটি, একটা গল্প বলি শুনুন।আমাদের পারে এক প্রৌর ছিলেন, নাম তার শিববাবু। তাঁর বাপ ঠাকুরদা ছিলেন মস্ত বড়লোক। কিন্তু তিনি প্রায় কপর্দক শূন্য ছিলেন। বিভিন্ন বাড়িতে উমেদারি করে সময় কাটতো। ভয়ানক ভদ্র লোক, আমুদে এবং সুপুরুষ।অকৃতদার। সম্পত্তি বলতে একটি টিনের বাক্স আর তাতে কিছু কোম্পানির কাগজ।ওনার বাপ ঠাকুরদার কাছ থেকে উত্তরাধিকার সুত্রে পাওয়া। যার সবটাই তামাদি হয়ে গিয়েছে।
    তা, মুদির দোকানি, ধারের তাগাদা দিলে বলতেন, তোর ধার একদিনে শোধ করে দেব। মাত্র দু একটা কাগজ বেচলেই হবে। কারুর অর্থাভাব বা মেয়ের বিয়ে হচ্ছে না শুনলে বলতেন; ঠিক আছে তোমাকে কিছু কোম্পানির কাগজ দিয়ে দেব।
    তিনি সারা জীবন এই করেই কাটালেন। বাস্তব আর অবাস্তবের বোধটাই নষ্ট হয়ে গিয়েছিল যে।

    ----কো আর্ক, তর্ক করে কি লাভ।আমি খুব কম বয়েস থেকে সল্ট লেক অঞ্চলে বসবাস করেছি। ওখানে এক বোতল জল রাখলে; পরের দিন বোতলের জল লাল হয়ে যেত। পান করা তো দূর অস্ত;কাপড় পর্যন্ত কাচা মুশকিল ছিল।
    ফলতার জল আসার পর লোকে অন্তত খাবার জল টুকু ভালো মানের পায়।
    রাজার হাট নিউ টাউনেও একই অবস্থা। ওখানেও দেখলাম বড় বড় পাইপ বসছে। কিছুদিন পরে গঙ্গার পরিশোধিত জল পাবে। তখন আবার বলবেন আশি শতাংশ কাজ, বাম আমলে হয়ে গিয়েছিল।
    দক্ষিন কলকাতায় যেসব ওয়ার্ড গুলোতে পানীয় জলের সাপ্লাই নেই বা ধাপা প্রকল্প থেকে জল আসবে; তা, বামফ্রন্ট সরকারের আমলেই শেষ হলনা কেন?
  • S | 109.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৭:০৭662628
  • কারণ পাঞ্জাবের ইনফ্রাস্ট্রাকচার অনেক বেটার। দেশভাগের সময় দুটো রাজ্য ভাগ হয়েছিলো। বাঙ্গলা আর পাঞ্জাব। এ মধ্যে বাঙ্গলার থেকে পাঞ্জাব অনেক বেশি অনুদান পেয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে। কিন্তু এসবই শোনা কথা। কেউ যদি লিন্ক দিয়ে বলেন পব আর পাঞ্জাবের এগ্রিকালচারাল আউটপুটের পরিমাণ কত ১৯৭৫ এ আর ২০১০ এ, তাহলে ভুমি সংস্কার করে ভালো হয়েছে না মন্দ সেইটা বোঝা যায়।
  • S | 109.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৭:১৩662629
  • সেকি লোকে কোলকাতার জল নিয়ে কমপ্লেন করছে। বোঝো। দক্ষীন কোলকাতায় বাস। এই কদিন আগে অবধিও টিউব ওয়েলের জল ঢগ ঢগ করে খেতাম। ব্যাঙ্গালোরের জল পেটে গেলে পেটের ব্যামো, জ্বর, থেকে আরো ভয়ংকর ব্যাধি হোতো। সেও ১০ বছর আগের গল্প। সেখানে থাকাকালীন রোজ জল ফুটিয়ে খেতে হোতো। মুম্বাইয়ের জল ছিঁটে ফোঁটা পেটে গেলেও পেট ব্যাথা সিওর। সেই তুলনায় কোলকাতা তো স্বর্গের পরের স্টেশন।
  • | 77.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৭:২০662630
  • লিঙ্ক টা পড়লাম মনীশ দা, কিন্তু এতে চার বছর আগে পরিস্থিতি কেমন ছিল সে ব্যাপারে কোন তথ্য পেলাম না। যদি আলোকপাত করেন...
  • quark | 24.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৭:২৩662631
  • নিদান যখন দিয়েছেন আর তর্ক করব না।
  • PT | 213.*.*.* | ১৯ জুন ২০১৫ ১৮:০৬662632
  • a
    S বলেই দিয়েছেন অনেকটা। আরো স্পেসিফিক উত্তর পাওয়া গেল। এবার নিজেই সিদ্ধান্ত নিন যে আম আর আমড়ার তুলনা করছেন কিনা।

    In Punjab, Indian Government anticipated a population transfer and was ready to take proactive measures. Land plots which were evacuated by Muslims were allotted to incoming Hindu and Sikh refugees. Government allocated substantial resources for rehabilitation of refugees in Punjab.

    In contrast there was no such planning in the eastern part of the country. Neither Central nor West Bengal state Government anticipated any large-scale population exchange and no coordinated policy was in place to rehabilitate millions of homeless people.

    The newly independent country had few resource and the Central Government was exhausted in resettling 7 million refugees in Punjab.

    The Government policy of East Bengal refugee rehabilitation mostly consisted of sending them to 'empty areas', mostly outside of West Bengal. One of the most controversial of such schemes was the Government's decision to settle the refugees by force in Dandakaranya, a barren plot of land in central India.

    তার পরেও মাশুল সমীকরণ নীতি ইত্যাদি কি সব চালু ছিল নবাই-এর দশক পর্যন্ত।
  • .. | 125.*.*.* | ১৯ জুন ২০১৫ ২৩:১৮662633
  • এটাও থাক
  • S | 139.*.*.* | ২০ জুন ২০১৫ ০৫:২৬662634
  • আরেকটা কারণেও পাঞ্জাব এগিয়ে। পপুলেশন ডেনসিটি অনেক কম। প্রায় আদ্ধেক। অথচ খুব ভালো উর্বর জমি। সুন্দর নদী, সেচের ব্যবস্থা।
  • skm | 83.*.*.* | ২০ জুন ২০১৫ ০৬:৪৬662635
  • আমাদের গ্রাম এ বাড়ি। এখন ও লোক কল thecae জল khay।Trivandrum। Coimbatore। সব জায়গা তে এখন ও tap-water। খায়। Kanpur-এ যখন পরতাম তখন ট্রেন platform- থাকে jol- bhorae-khetam- কিছু হয় নাই। এখন ওগুলো dream-hobae।
  • ranjan roy | 132.*.*.* | ২০ জুন ২০১৫ ১৬:৩১662636
  • আমি ১০০ ওয়ার্ডের। জল কিনে খেতে হয়। কর্পোরেশনের জলে চা বানানৈ সম্ভব নয়, এত নোনতা।
    sm,
    ভাল মন্দ যাহাই হউক সত্যরে লও সহজে! দুদিকেই বলার আছে।
    কিন্তু কিছুদিন আগে, সম্ভবতঃ, ইলেকশনের পরেই তিনোর কেউ (অতীন ঘোষ কি?) ওয়ার্ডের নাম করে করে দক্ষিণ কোলকাতার বাঘাযতীন থেকে টালিগঞ্জ অবধি প্রায় ১৫টি ওয়ার্ডের নাম দিয়েছিলেন যেখানে আর্সেনিক এবং নুনের চোটে পাবলিক জল কিনে খায়।
    হ্যাঁ, এই অবস্থা বাম আমল থেকেই ছিল। আমার ওয়ার্ড তো প্রাক্তন মেয়র বিকাশ ভটচাজের। কথা হল তিনোদের ৪ বছরেও এটা ঠিক হয় নি।
  • Bratin | 122.*.*.* | ২০ জুন ২০১৫ ১৭:৩৯662637
  • হমমম।

    কী অন্যায় কী অন্যায় !!!! ;)))))))
  • a | 132.*.*.* | ২০ জুন ২০১৫ ২১:৪২662639
  • Bikasranjan to tv te prochur futani jhare kazersomoi kaz kore ni keno।
  • ranjan roy | 132.*.*.* | ২১ জুন ২০১৫ ১২:১৮662640
  • গৌতম দেব প্রেস কনফারেন্সে কয়েকটি কথা বলেছেনঃ
    ১) কর্পোরেশন ইলেকশনে তিনোমূল ভোট লুট করেছে। কিন্তু ওরা লুট না করলেও আমরা ক্ষমতায় আসতাম না। এখনও সে জায়গায় পৌঁছাতে পারিনি।

    ২) দিল্লিতে বিজেপি ও বঙ্গে তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে আমরা নির্বাচনের সময় পরিস্থিতি অনুযায়ী বৃহত্তর অ্যালায়েন্সে যাব।

    --ইন্টারেস্টিং!
  • a | 132.*.*.* | ২১ জুন ২০১৫ ১৩:১৩662641
  • Hat pa nachiyei aabar charabe
  • PT | 213.*.*.* | ২১ জুন ২০১৫ ১৪:৪৮662642
  • প্রথমটি বহু আলোচিত ও তামাদি। আর কং-এর সঙ্গে বামেদের পব-তে সমঝোতার কথা আমি তো কল্লোলদার সঙ্গে তক্ক করে বহুদিন ধরে বলেই আসছি।
  • | ২১ জুন ২০১৫ ১৫:০৬662643
  • aর পোস্টটি অসম্ভব কুৎসিৎ। অবশ্য এই নিকটি সর্বদা এরকম কুৎসিৎ আচরণই করে।
  • ranjan roy | 132.*.*.* | ২১ জুন ২০১৫ ১৮:৩৯662644
  • সে কি! কর্পোরেশন ইলেক্শনের ৬ মাসও গড়ায় নি, যাকে সবাই ২০১৬র রিহার্সাল ভাবছিল। সেটা এর মধ্যেই তামাদি! কে ঠিক করল?
    আর সিপিএম এর সবচেয়ে কনসিস্টেন্ট মুখপাত্র কমঃ গৌতম দেব মাত্র তামাদি বিষয়ে বক্তব্য রাখলেন?
    ???
  • ranjan roy | 132.*.*.* | ২১ জুন ২০১৫ ১৮:৪২662645
  • দ কে সমর্থন। কারো শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ব্যঙ্গ রুচিসম্মত নয় ও অমানবিক।
  • PT | 213.*.*.* | ২১ জুন ২০১৫ ১৯:০৫662646
  • না, আপনার selectivity-টা তামাদি। আমি খুব গভীর্ভাবে মিডিয়া ফলো করেছি। আপ্নার বক্তব্যের "যাকে সবাই ২০১৬র রিহার্সাল ভাবছিল"-তে "সবাই"-এর জায়গায় "টিভি চ্যানেল" পড়তে হবে।
  • Du | 183.*.*.* | ২১ জুন ২০১৫ ২১:১০662648
  • ভাবছিলাম যে ভাগ্যে রবিনসন স্ট্রীটের ঘটনাটা মমতা বিরোধী নেত্রী থাকার সময় হয়নি। তাহলে সেই নিয়ে সিপিএমকে নিয়ে ওনার 'বুদ্ধিদীপ্ত' অ্যানলজি শুনতে হতই। কিন্তু না --- তিনি তো একলা নন, তার ক্লোনের অভাব নেই দলে। জ্যোতিপ্রিয় কংগ্রেসকে ক্ষয়িষ্ণু দল বলে 'তিন মাস পরে কংকাল দেখতে পাবেন' বলার লোভ সামলাতে পারেননি।
    http://www.anandabazar.com/state/controversy-starts-over-alliance-issue-1.163465
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন