এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৪৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 192.*.*.* | ০৯ জুন ২০১৫ ১০:০০662519
  • পিটি পারেনও বটে!

    যিনি দলবিরোধী কাজের জন্যে পার্টি থেকে বিতাড়িত "বিতাড়িত " (দু-বার লিখলাম), তিনি "মহৎ ব্যক্তিত্ব"! আর যাঁর বিরুদ্ধে পার্টি কোন স্টেপ নেয়নি, বিধায়ক করে রেখেছিল তিনি যেই বাসি কাপড় ছাড়ার মত করে দলটিকে ছেড়ে অন্যদলে যোগ দিলেন অমনই তিনি--???? হয়ে গেলেন!
    হ্যাঁ, উনি কোন পদ বা সুবিধে আপাতঃ দৃষ্টিতে নেন নি বটে!
    সত্যিই আপ"আপনি প্লেয়ার, আপনি রেফারি, আপনি ই দর্শক, আপনি ই সমালোচক।"
    হ্যাঁ, কামদুনিতে ইস্যুভিত্তিক জোট আর সিঙ্গুর-নন্দীগ্রামে হিসুভিত্তিক!
    মহান হ্যায় মেরি সিপিএম,
    কভি ন খেলতি ফাউল গেম!
  • PT | 213.*.*.* | ০৯ জুন ২০১৫ ১০:১৪662520
  • কামদুনিতে কোন জোট হয়নি। মরা ঘোড়াকে চাবুক মেরে কোন লাভ নেই। এইসব আমড়াগাছী বাদ দিয়ে বরং দু বছরেও কেন দোষীদের শাস্তি হয়নি তাই নিয়ে প্রশ্ন তুলুন।

    আর আপনাকে "হিসুভিত্তিক" শব্দ ব্যবহারের জন্য অভিনন্দন জানাই। ক্ষমতালোভী রাজনীতিবিদ ধা/বা বুদ্ধিজীবিরা সত্যি সত্যি-ই সিঙ্গুর-নন্দীগ্রামের মানুষের মুখে পেচ্ছাপ করে দিয়েছে।

    তবে আপনি যদি সোমনাথ চাটুজ্জে আর ছায়া দলুই-এর মধ্যে রাজনৈতিক নৈতিকতার ফারাক করতে না পারেন তাহলে এই আলোচনা নিয়ে আর না এগোনো-ই ভাল। যিনি "বাসি কাপড় ছাড়ার মত করে দলটিকে ছেড়ে অন্যদলে যোগ দিলেন" তিনিই কাপড় বদলের কারণ ব্যাখ্যা করবেন। সে দায় একমাত্র তাঁরই।
  • PT | 213.*.*.* | ১১ জুন ২০১৫ ০৭:৩৪662521
  • "মুখ্যমন্ত্রীর আঁকা ছবি তিনি কেনেননি বলে সংবাদমাধ্যমে দাবি করেছিলেন রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু। অথচ সিবিআইয়ের কাছে দাখিল করা হিসেবে তৃণমূল কিন্তু জানিয়েছে, গৌতম ৫০ লক্ষ টাকা দিয়ে ছবি কিনেছেন........
    ......বেশ কিছু নামী ব্যক্তি ও সংস্থা ছাড়াও ছবির ক্রেতার তালিকায় বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের নাম রয়েছে। তদন্তকারী অফিসারদের মতে, কোনও ভাবেই ব্যাঙ্ক এই সব ছবি কিনতে পারে না।"
    http://www.anandabazar.com/state/%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%B2%E0%A6%95-%E0%A6%B7-%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%AC-%E0%A6%95-%E0%A6%A8-%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AD-%E0%A6%AF-%E0%A6%B2-1.158375#
  • cm | 116.*.*.* | ১১ জুন ২০১৫ ১৩:০৫662522
  • ভারতীয় রেল ও কিনেছে নাকি? নাকি ট্রেনের গায়ে ওসব ছবি ভালবাসার দান!
  • ranjan roy | 192.*.*.* | ১১ জুন ২০১৫ ২০:৫১662523
  • CM
    কে বিরাট ক! দুরন্তের গায়ে সবুজ শোভা!!
    আর পারি না।
  • PT | 213.*.*.* | ১১ জুন ২০১৫ ২৩:৪২662525
  • "আর এখন আপনি ২০ হাজারের টাকার নীচে চশমাই তৈরি করতে পারবেন না।"
    ও-য়া-ও! এরা কোন দেশে থাকে?!!                      
  • amit | 190.*.*.* | ১২ জুন ২০১৫ ০২:৫৪662526
  • ওরে বাবা রে। বিদেশে অনেক সস্তায় আছি। এখানে অত দামের চশমা কেও পরে না।
  • amit | 190.*.*.* | ১২ জুন ২০১৫ ০৩:১৩662528
  • কেও পড়ে না একটু ভুল হলো হয়ত, মানে চেনা শোনা দেশী বা বিদেশী বৃত্তের মধ্যে কাওকে পড়তে শুনিনি, অবশ্য কাওকে আলাদা করে চশমার দাম জিগ্গেস করা হয় নি এখনো, ভাবছি এবার করেই ফেলব। নিজের কেনার সাধ্য নেই, এটা একদম ঠিক।
  • - | 109.*.*.* | ১২ জুন ২০১৫ ০৪:০৪662529
  • চশমা "পরা"।
  • PT | 213.*.*.* | ১২ জুন ২০১৫ ০৭:৫৫662530
  • চশমার দামেই কি কলকাতা লন্ডন হল?
  • cm | 127.*.*.* | ১২ জুন ২০১৫ ০৮:১২662531
  • "মন্ত্রীর নিজের দেওয়া হিসেব ব্যাখ্যা করলে দাঁড়াচ্ছে, দু’টি নতুনচশমার দাম ৭০ হাজার এবং একটি চশমা সারাতে প্রায় ৩০ হাজার টাকা লেগেছিল। যা শুনে এ দিন শাসক শিবিরের বিধায়কদের মধ্যেই চর্চা শোনা গিয়েছে, চশমা সারাতে ৩০ হাজার! এ তো সত্যিই চোখ কপালে তুলে দেওয়ার মতো! আর বিরোধীদের প্রশ্ন, মন্ত্রী হিসাবে সাবিত্রীর চশমার বিল ঘুরে এসেছিল মমতার স্বরাষ্ট্র দফতর থেকে। এখন কি বিতর্ক দেখেই নৈতিক অবস্থান নিতে চাইলেন মুখ্যমন্ত্রী?"
    http://www.anandabazar.com/state/sabitri-mitra-will-pay-the-bill-of-glass-1.158918#
  • ranjan roy | 192.*.*.* | ১২ জুন ২০১৫ ১২:৫৬662532
  • এইখানেই বিগত বাম সরকারের মন্ত্রীদের সঙ্গে বর্তমান মন্ত্রীদের তফাৎ। বাম আমলে সিপিএম এর মানববাবুর স্ত্রীর চশমার বিল পাশ হলেও বিধানসভায় কথা ওঠায় উনি সেই টাকা নেন নি।
    কিন্তু বর্তমান সরকারের মন্ত্রী লক্ষাধিক টাকা তুলে নিয়েছেন ও সেটা জাস্টিফাই করেছেন। ধমক না খাওয়া অব্দি-- ফেরৎ দেন নি।
  • - | 109.*.*.* | ১২ জুন ২০১৫ ১৩:০৯662533
  • অ্যাকচুয়ালি তফাৎটা যাহাই বাহান্ন, তাহাই তিপ্পান্ন গোছের। দুই ক্ষেত্রেই "কথা ওঠা"র পর রাজকোষের টাকা যথাস্থানেই থেকেছে। ঃ-) জাস্টিফাই দুইপক্ষই করার চেষ্টা করেছে। নিজে থেকে সৎ কেউই না।
  • ranjan roy | 192.*.*.* | ১২ জুন ২০১৫ ১৩:১৮662534
  • ঃ))))
  • PT | 213.*.*.* | ১২ জুন ২০১৫ ১৪:০১662535
  • যাক, একটা টার্ম শেষ হওয়ার আগেই সততার প্রতীক ও পরিবর্তনের সরকার এখন "নিজে থেকে কেউই সৎ না"-তে এসে দাঁড়িয়েছে!!
  • ranjan roy | 192.*.*.* | ১২ জুন ২০১৫ ১৬:৪০662536
  • কাকাতুয়া কাকাতুয়া আমার যাদুধন,
    অন্য কোন কথা ঘড়ি বলে কি কখন?
    -মাঝে মাঝে বলে ঘড়ি টং টং টং,
    মানুষ হইয়ে যেন হয়ো নাকো সং।

    যত্তো বাজে কথা। মানববাবু ভদ্রলোক। ওনার স্ত্রী যদি দামি চশমা কিনে থাকেন উনি কি করবেন? অর্থবিভাগ চেক করে পাস না করলেই ঠিক ছিল।
    আসলে আমলারা একটু--।
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৭:৫১662537
  • ময়ূর এবং কাক ঘেঁটে ফেলে বলে এক বাচ্চা,
    "আমরাই এনে দেব বদলের সরকার সাচ্চা"
    বছর চারেক বাদে
    ঘুঘুটি পড়েছে ফাঁদে
    বুঝেও বুঝিতে নারে, করিয়া ফেলেছে কাজ কাঁচ্চা!!
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৮:০৪662539
  • "সততার প্রতীক" কি সরকারকে বলা হত নাকি যাঁকে সামনে রেখে সরকার তৈরী হয়েছে সেই ব্যক্তিকে বলা হয়? তাঁর নামে কিন্তু এখনও কোনও দুর্নীতির অভিযোগ আসে নি তাই পিটিবাবু কোন তুলনায় "দাঁড়িয়েছে" বললেন, ঠিক বোঝা গেলো না।
    যদিও বাম সরকারের স্বতঃস্ফুর্ত অসততার ব্যাপারটি স্বীকার করেছেন দেখে খুশী হয়েছি।
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৮:০৬662540
  • সরি, অভিযোগ আসে নি বলা উচিৎ না, অভিযোগ প্রমাণিত হয় নি বল্লে ঠিক হয়।
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৮:০৭662541
  • সক্কাল সক্কাল অস্ট্রিচ অস্ট্রিচ ভাব?
    গরীব মানুষের লুঠের টাকায় গৌতাম কুন্ডুর ৫০ লাখ টাকায় ছবি কেনার খপর এখনো পাননি বুঝি?
    ভাবের ঘরে তো সমুদ্দুর চুরি হয়ে গেল দেখছি!!
  • cm | 116.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৮:৫০662542
  • সমস্ত বিল কম্প্যুটার প্রোগ্রাম মারফত পাসের ব্যবস্থা হওয়া উচিত। তাহলেই গোল মেটে। কোন ম্যানুয়াল ওভাররাইড চলবেনা।
  • Du | 183.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৯:১২662543
  • সেই। এসএসকেএমের নেফ্রোলজি-র প্রধান রাজেন্দ্র পাণ্ডের জবাব, ‘‘একটা কুকুরের ডায়ালিসিসের অনুরোধ এসেছিল। তাতে হয়েছেটা কী? মানুষ ও কুকুর, উভয়েই স্তন্যপায়ী গোষ্ঠীর প্রাণী। দু’জনের ডায়ালিসিস একই ধরনের মেশিনে হতে পারে।’’ তিনি আরও জানান, ‘‘আমি সেই সময় রাজ্যের বাইরে ছিলাম। কিন্তু নির্দেশ দিয়ে সব রকম টেকনিক্যাল সাপোর্ট তৈরি করিয়ে রেখেছিলাম। শেষ পর্যন্ত কোনও কারণে তা করা যায়নি।’’ কী কারণ?
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ০৯:৪৪662544
  • ছবি কেনার টাকার সঙ্গে লুঠের টাকার যোগ "প্রমানিত"? পিটিকে সরল জিজ্ঞাসা ঃ-)
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ১১:৩৫662545
  • দ্যাকো কান্ড। রোজভ্যালির গৌতম কুন্ডু তবে জেলে ক্যানো?
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ১১:৪৫662546
  • গৌতম কুন্ডুকে "সততার প্রতীক" বলে প্রচার করা হয়েছিল বুঝি? আরও সরল জিজ্ঞাসা পিটির উদ্দেশ্যে ঃ-)
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ১২:৪৪662547
  • অ! তাও বুঝলেন না।
    গৌতম কুন্ডু সততার প্রতীকের ছবি কিনল। তার পরে অন ক্যামেরা অস্বীকার করল। সে ছবি বিক্কিরির টাকায় সততার প্রতীক "দল চালাল।"
    ওহে সরলমতি, লুঠের টাকা তাহলে কার উপকারে লাগল?
  • - | 109.*.*.* | ১৩ জুন ২০১৫ ১৯:৩০662548
  • হয় নি, হয় নি, ফেল! ঃ-)
    আসেন, সরল কইর‌্যা বুzআয়ে দেই।
    আপনি-ই হঠাৎ দুটি বিশেষ শব্দবন্ধ ব্যবহার করলেন। "সততার প্রতীক" আর "পরিবর্তনের সরকার"। তো, আমি বললাম "সততার প্রতীক" বলে "পরিবর্তনের সরকার" যাঁকে প্রোজেক্ট করেছিল, সেই ব্যক্তি মমতার কোনও অসততার আইনগত প্রমান নেই। নিজেই বলেছেন লেটেস্ট অভিযোগ যা এসেছিল, "অন ক্যামেরা অস্বীকার করল"। অস্বীকৃত অসততা, মানে, সততাই। ঃ-)
  • PT | 213.*.*.* | ১৩ জুন ২০১৫ ১৯:৫৮662550
  • কিছু "মানতাই নেহি" টাইপের পাবলিক আছে।
    তবে আপনি যদি এদেশে থাকেন তাহলে মিডিয়াতে লুঠের টাকায় ছবি বিক্কিরির ডকু দেখানো হয়ে গিয়েছে। তার জন্যে আদালতে যাওয়ার দরকার নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন