এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Vive Le Nouveau Château | 131.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১521087
  • যাক, এই পদটার অসারতা নিয়ে একই বক্তব্যওয়ালা আরেকজনকে পাওয়া গেল।
  • S | 109.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪২521088
  • কিন্তু সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমের সাথে লড়াই করাটাই কি নকুদের নীতি? আর শুনেছিলাম (অবশ্যই সিপিয়েমের মুখে) যে উনি একটা বিশাল ভোট পেয়েছিলেন সংখ্যালঘুদের কাছ থেকে। অনেকটা এই ভাবে ব্যাপারটা সাজানো হয়েছিলো - দেখো এক হিঁদু বামুনের ছেলে মোসলমান হয়েছে, অতএব একেই ভোটাও। তবে ৩০ বছরের প্রগতিশীল-সনস্কৃতিবান-স্বচ্ছ-আরো অনেক অনেক ভালো কথার বাম সরকার থাকার পরে লোকে যদি এইভাবে ভোট দেয়, তাইলে সেটা বামেদেরই ইয়ে।
  • PM | 93.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১২521089
  • দিদির ভোটের % বাড়লো কি? অবশ্য সেভাবে হিসেব করা যাবে না কারন তিনটে-তেই কং-তৃন যৌথ প্রার্থী ছিলো গেলোবার।

    বামেদের ভোট % হিসেব করা সুবিধা। সেটা বাড়লো না কমলো?
  • bb | 127.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৪521090
  • বামেদের বোধ্হয় ভোট কমেছে, কারণ দ্বি থেকে প্রতিদ্বন্দীতা ত্রি-মুখী হয়েছে।
  • SC | 161.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৯521091
  • মাওবাদী হওয়া আর মাওবাদীদের প্রতি সহমর্মী হওয়ার মধ্যে অনেক পার্থক্য।
    সিপিএম সমর্থক lalgarhe খুন হওয়ার সময়ে সুমন এবং বাকি অনেকের নীরবতা ধিক্কারের যোগ্য, এইটা আমিও মনে করি।সাধারণ সিপিএম সমর্থক খুন হওয়ার সময় সুজাত ভদ্র কিংবা মহাস্বেটাও নীরব ছিলেন।
  • SC | 161.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১০521092
  • বানান ভুলের জন্য ক্ষমাপার্থী।
  • PM | 93.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৫521093
  • বামেদের ভোট নলহাটি তে ৪৮% (২০১১) থেকে কমে ৩৩% হয়েছে। তাও জিতেছে। সেই হিসেবে তৃনর পার্ফর্মন্স খারাপ নয়।
  • PM | 93.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩০521094
  • তৃন-কং একসাথে লড়লে সব আসনে বামেরা ৪০ হাজারের বেশী ভোটে হারতো।

    দিদি কং এর খরম আবার মাথায় নিলো বলে
  • SC | 160.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৫521096
  • কিন্তু এগুলো তো কং এর খাসতালুক। প: ব: ব্যাপী ভোটের রান্ডম স্যাম্পল নয়। সেখানে ওই মালদা, মুর্শিদাবাদের বাইরে কং কি আর করতে পারবে।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৮521097
  • এই বাজারে ঐটুকুই আশা।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩১521099
  • হ্যাঁ ওখানে ৬% আর অন্য দুটোতে ১০% করে বাম ভোট কমেছে।
  • S | 109.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০০:৪৬521100
  • এই বাজারেও বামেদের ভোট কমছে? কাকে ছেড়ে কাকে গালি দি?
  • ranjan roy | 24.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০১:৩২521101
  • ধাঁধায় পড়ে গেলাম, কাকে বলবো ধান্ধাবাজ?
    শিবুর এই যুক্তিটা মনে ধরেছে 'যদি সুমন আইনকে কাঁচকলা দেখিয়ে সাবিনার সঙ্গে লিভ টুগেদার করতেন'।
    কিন্তু স্পেসিফিক পরিস্থিতিতে কেন কে কি করে বলা কঠিন, গুলিয়ে যায়।
    [ আজ ক্যালকাটা হসপিটালে গিয়ে দেখি এক অল্পবয়সী মহিলা কোলে একটি মাস ছয়েকের শিশু নিয়ে সকাল থেকে সন্ধ্যে অবধি থেকে বাড়ি গেলেন। আমি বিরক্তির সঙ্গে কমেন্ট করলাম-- এটা কি বেড়ানোর জায়গা? এত ছোট বাচ্চাকে বাড়িতে ছেড়ে আসে নি কেন? যদি কোন ইনফেকশন হয়?
    বিকেল নাগাদ জানতে পারলাম ওনার স্বামীরই বিশাল স্টোন সার্জারি করে বের করা হল। এত ছোট বাচ্চাকে ছেড়ে আসা কঠিন। তেমন কেউ ঘরে নেই। অপারেশনের অনুমতির কাগজে ওনারই সই চাই, ওনাকে কত কম জেনে ভ্যালু জাজমেন্ট করেছিলাম। মতে না মিললে অশিক্ষিত বুউকা জনগণ ?]
    ব্ল্যাংকির কথাটায় যুক্তি আছে। গান নয়, কেউ যদি নিজের ঘোষিত বিশ্বাসের বিরুদ্ধে আচরণ করে তাকে কি বলব? রাজনৈতিক ভাবে সৎ বলব কি না?
    কিন্তু আবার ভাবি-- মার্ক্স-এংগেলস সারা জীবন ধরে পুঁজির জোরে মজুরের সারপ্লাস- লেবার জনিত সারপ্লাস ভ্যালু হড়পে নেয়াকেই পুঁজিবাদী অর্থনীতির সিস্টেমে শোষণ বলে গাল পেড়েছেন। কিন্তু শেষ বয়সে মার্ক্স-এংগেলসের জীবন নির্বাহ- পরিবার প্রতিপালন সম্ভব হয়েছে ওই মজুরের সারপ্লাস লেবারের উৎপন্ন সারপ্লাস ভ্যালু হড়পেই।
    এংগেলসের কাপড়ের কলের শেয়ারের থেকে প্রাপ্ত ডিভিডেন্ড থেকেই। সূত্রঃ লেনিনের মার্ক্স-এংগেলস্‌ - মার্ক্সিজম পুস্তিকা।

    মাও তাঁর লংমার্চের কঠিন সময়ের সাথী, অনেক সন্তানের জন্মদাত্রী দ্বিতীয় বউকে ক্ষমতায় এসে তালাক দিয়ে আদ্দেক বয়সের অপেরা অভিনেত্রী ল্যাং পিংক বিয়ে করে নতুন নাম দিলেন 'চিয়াং চিং' যার মান্দারিনে অর্থ নাকি লং-মার্চ!
    কাজেই আর কাউকে ধান্দাবাজ বলার সাহস রাখি নে। তবে নিজে ব্ল্যাংকি কথিত তূলাদন্ডে নিজেকে মাপতে থাকবো।
  • SC | 160.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০১:৫১521102
  • সুমন ধান্দাবাজির জন্যে রাজনীতি করতে এসেছিল এটা বিশ্বাস করি না।
    শুভা অর্পিতারা যে বাজারে করে খাচ্ছে, সেখানে হ্যা ম্যাডাম, ঠিক ঠিক বলে সুমনের পক্ষে করে খাওয়াটা কোনো ব্যাপার ছিল না। নচিও করে খাচ্ছে মনে হয়। ছত্রধরের কাছ থেকে উনি কত লক্ষ পেলেন যে সুখের তৃণ মাসোহারা ছেড়ে ওর জন্য গান লিখতে গেলেন। চুপ করে থাকতে পারতেন বাকিদের মত। ওই তো চিরঞ্জিত, দেবশ্রী, ওনার মত সেলিব্রিটি এম পি রা তো বেশ চালাচ্ছে চুপ করে থেকে।

    সুমন কেন এম পি থাকলেন, এর দুটো কারণ। এক, তিনি তো নির্বাচিত জনপ্রতিনিধি। দায়িত্ব নিয়েছেন নিজের এলাকার। শুধু পার্টি করার জন্য তো কেউ নির্বাচন লড়ে না। দুই, মমতা ওকে ধোঁকা দিলেন, উনি মমতার একটুখানি অসুবিধা করতে পারলেও করার চেষ্টা করছেন আজকাল। যদি এই যুক্তিও সাজাই, পেনশন এর লোভে পড়ে আছে, তাতেও ক্ষতি দেখি না। আমিও তো মাস গেলে দুটো পয়সা মিলবে বলে কেরানিগিরি করি, সুমনও জীবনের অনেকটা সময় ধরে তাই করেছেন। সংসদ হওয়া একটা চাকরি তো। উনি নিজের চাকরি কেমন করছেন, সেই প্রশ্ন উঠতে পারে বরং। উনি বলছেন অনেক গ্রামে জল যেত না, তার ব্যবস্থা করেছেন। সেইখানে কতটুকু কাজ করেছেন, সেইগুলো নিয়ে আলোচনা হোক।
    সংসদ হওয়া মানে নিজের এলাকার জন্য কাজ করাও, শুধু মমতার পিছন পিছন ঘুরে বেড়ানো নয়।
  • siki | 132.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০১:৫৭521103
  • একমত।

    সংসদগুলো সব সাংসদ হবে। :)
  • aranya | 154.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০৬:৩১521104
  • কাল রাত দুটো নাগাদ ঠিক এসসি-র কথাগুলো ই লিখতে যাচ্ছিলাম, সিপিএমের চক্রান্তে নেট কানেকশন চলে যাওয়ার আগে :-)।

    এমপি ফাণ্ডের টাকায় গ্রামে পানীয় জলের ব্যবস্থা করতে গিয়ে দেখেন পার্টির লোকাল নেতারা ডিমাণ্ড করছে সব খরচ তাদের মাধ্যমে করতে হবে - কাট মানির ব্যবস্থা ইঃ। মমতা এবং শীর্ষ নেতাদের জানিয়ে কোন লাভ হয় নি। 'খাই খাই' শব্দ-টা ব্যবহার করেছিলেন, নেতারা সব টাকা খাওয়ার জন্য হাঁ করে আছে।

    দলের সংগে ঝামেলার আরেকটা ঘোষিত কারণ, মাওবাদীরা।

    'লোকটা রাজনৈতিক ভাবেও ধান্দাবাজ - মাওবাদী বিপ্লবলে সমর্থন করে আবার মমতার আঁচল ধরে ভোটে দাঁড়ায়।' - ব্ল্যাংকি লিখেছিল এটা। নী-জার্ক রিঅ্যাকশন, কি আর বলব।

    ২০০৯ লোকসভা নির্বাচনের আগে মমতা মাওবাদীদের ঘনিষ্ঠ বন্ধু, তার পরেও অনেকদিন, কিষেণ-জী মুখ্যমন্ত্রী পদে ওনাকে দেখতে চেয়ে বিবৃতি দিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই। তখন অপারেশন গ্রীন হান্ট চলছে, এমপি হিসেবে অনেকবার সুমন সেটা বন্ধ করতে বলেছেন, দল-কে দিয়ে অপারেশন গ্রীন হান্ট -এর বিরুদ্ধে বিবৃতি দেওয়ানোর চেষ্টা করেছেন, এ সবই ডকুমেন্টেড। ২০১১ নির্বাচনের পর মমতার কাছে কিষেণ-জীদের প্রয়োজন ফুরোল, উনি তাদের নিকেশ করার প্রয়াস চালালেন, সুমনের সাথে মমতার সম্পর্ক-ছেদের এটাও একটা বড় কারণ। মাওবাদীদের ব্যাপারে সুমন কখনই মমতার মত পাল্টি খান নি, এখনও তাদের সঙ্গেই আছেন, সমর্থনের দিক দিয়ে।
  • aranya | 154.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০৬:৪৬521105
  • এম পি থাকার সম্ভাব্য কারণগুলো এসসি লিখেছেন, পুনরাবৃত্তি করছি না।
    এমপি পদের মাইনে, পার্কস - এটাও অবশ্যই 'সম্ভাব্য ' কারণের লিস্টিতে থাকবে। যখন বয়স কম ছিল, রক্ত গরম ছিল, বহু গানের অনুষ্ঠান করেছেন টাকা না নিয়ে - কানোরিয়ার শ্রমিকদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য, অত্যাচারী পুলিশ অফিসার রুণু গুহনিয়োগীর বিরুদ্ধে মামলা চালাচ্ছিলেন অর্চনা গুহ (?), সেই মামলার খরচ চালানোর জন্য টাকা দিয়েছেন। ভয়েস অব আমেরিকার ভাল মাইনের চাকরী ছেড়ে দেশে ফিরে এসেছিলেন যৌবনে, বাংলা গান বাংলায় থেকে গাইবেন বলে।

    এখন ৬৪ বছর বয়সে টাকার জন্য এমপি পদ আঁকড়ে ধরে আছেন, সেটা হতেই পারে। তার জন্য যদি ওকে ধান্দাবাজ আখ্যা পেতে হয়, ঠিক আছে উনি ধান্দাবাজ, শুভাপ্রসন্ন, নচিকেতা - এদেরই গোত্রের মানুষ।

    প্রতিদিন ৫ জন করে সিপিএম মারতে বলা, আর মাওবাদীদের হাতে নিহত সিপিএম সমর্থক্দের পাশে না দাঁড়ানো, এই খুনগুলোর বিরোধীতা না করা - এছাড়া 'পাবলিক ফিগার' কবীর সুমনের বিরুদ্ধে আমার আর কোন অভিযোগ নেই।
  • PT | 213.*.*.* | ০১ মার্চ ২০১৩ ০৮:১৬521107
  • দেখা হলেই "জয় মমতা" বলার আহ্বানটাও আপত্তিজনক-বহুদিন জার্মানিতে ছিলেন বলে বোধহয় সামান্য হলেও জার্মানীর বদ-ইতিহাসের একটা টুকরো নিজের অজান্তেই আত্মস্থ করে ফেলেছিলেন কসু।
  • quark | 24.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১০:০৬521108
  • একটু অন্য প্রসঙ্গ, তবু কসুর কথাঃ প্রেসি মিলিউ তে একবার চৌরাসিয়ার বাজানোর কথা। উদ্যোক্তারা দাবিমতো পারিশ্রমিক দিতে না চাওয়ায় (খেয়াল করুন "না পারায়" লিখলাম না) উনি শেষ মুহূর্তে আসেন নি। তারপরে একদিন সুমনের গান ছিল। উনি স্টেজে 'তোমাকে চাই' গাওয়ার সময় "চৌরাসিয়ার বাঁশি"র জায়গায় গাইলেন "পান্নালালের বাঁশি" এবং কারণটা ব্যাখ্যা করলেন। ভালো লাগে নি। হরিপ্রসাদ চৌরাসিয়া হ'তে অনেক ঘাম, রক্ত ঝরাতে হয়। আর অন্য দিকে প্রেসিডেন্সি কলেজের অ্যানুয়াল ফেস্ট কিছু চ্যারিটি নয়, অনেক বড়ো বড়ো কোম্পানি স্পনসর করে। তাই সেখানে খয়রাতি না ক'রায় উনি লোভী কিম্বা অর্থপিশাচ - এটা মানতে পারিনি।
  • কৃশানু | 213.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১০:৩৩521109
  • অরন্য দা আর এস সি কে ক। ৬:৩১ আর ৬:৪৬ এ।
  • Vive Le Nouveau Château | 24.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১১:০১521110
  • The next generation cyber-physical systems will be composed of networked infrastructures of smart objects, ranging from furnitures, appliances within a home or office, cars or buses and other means of transport, health-care devices, etc. to give rise to new complicated applications and services encompassing several domains such as e-Governance, energy & utilities, waste management, healthcare, transport systems and many more. Mobile devices, such as phones and sensors will be integral parts of such a system and will constitute the basis of these intelligent infrastructures as they will act as the primary sources of data. Effective functioning of the services will be dependent on precise analysis of the data accrued through the ubiquitous sensor devices. Whatever be the source and domain of the data, to extract useful information for adaptive smart systems, different analytical techniques must be used. As an example, data-mining techniques can be used to create clusters or groups of persons with similar physiological conditions, which will offer the healthcare professionals the opportunity to diagnose the condition based on knowledge gained from clustering. Real-time analysis of streaming data in a medical emergency unit may lead to early detection of impending medical conditions and alert the caregivers. Analysis of daily energy usage per appliance within a home or office may form the basis of a predictive system for the energy & utilities domain.
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১১:০৩521111
  • বাড়ির কাজ : উপরের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ কর।
  • ঊমেশ | 90.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১২:৫৬521112
  • সুমন, আমাদের মতো কিছু বাঙালী দের কাছে ঠিক মারাদোনা'র মতো।

    মারাদোনা যতো যা অন্যায় করুক, চিরদিন আমাদের কাছে ফুটবলের ভগবান, তেমনটিই সুমন যায় করুক আমাদের চোখে ওর সব অন্যায় মাফ।
  • Blank | 180.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৩:১৫521113
  • অরন্যা দা কি ভাবে রিয়াকশান টাকে নী জার্ক বলছে জানি না, কিন্তু ভোট দেওয়ার সময় বা নেতা বাছার সময় আমি ভেবে চিন্তে এই গুলো দেখেই নেতা বাছবো। একজন পাবলিক ফিগার আর একজন নেতার মধ্যে বহু তফাৎ আছে। এইটা মাথায় রাখলে ভালো হয়।
    আর বাকি কেউ ধান্দাবাজ বল্লো কিনা, কবীর সুমন আগে ফ্রীতে গান গেয়েছে কিনা তাতে কি যায় আসে। চোখের সামনে যা দেখা গেলো তা হলো ক্রমশঃ রেল ইত্যাদির অনুষ্ঠানে নচিকেতা বা অন্য গায়কেরা প্রচুর টাকা পেলো গান টান গেয়ে, সুমনের সাইড হওয়া শুরু হলো। তার কিছুদিনের মধ্যই আমরা জানতে পারলাম তৃনমুল খুব খারাপ দল।
    আর নিজের এরিয়াতে কবীর সুমন কি কাজ করেছেন জানিনা, কোন এরিয়াতে কাজ করেছেন তাও জানিনা। এদিকে তো কখনো দেখাই যায় না।
  • b | 135.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৪:৫৪521114
  • গুরুচন্ডালীতেই শ্যামল বলে একজন (অনেকদিন লেখেন না) দেখিয়েছিলেন, অ্যাটলিস্ট ২০০৯ এর আগের কিছু নির্বাচনে কিভাবে কং-তৃণ মিলে বরাবর-ই বামফ্রন্টের থেকে বেশি ভোট পেয়েছে। আমার মনে আছে, উনি যে প্রেডিকশন করেছিলেন, ২০০৯ এর লোকসভা ইলেকশনে তা মোটামুটি মিলে গেছিলো, স্রেফ ভোটভাগ না হওয়ায়।
  • quark | 24.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৪১521115
  • তাইলে পরিবর্তন-ফর্তন কিসু না। ৩৪ বছরের অত্যাচারে মানুষের ঘুরে দাঁড়ানোও ফালতু। সিপিয়েমের মুখে নুড়ো জ্বেলেচে আসলে ঐ "জোট'।
  • গান্ধী | 213.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৪৭521118
  • "পরবর্তী প্রজন্মের সাইবার শারীরিক সিস্টেমের স্মার্ট অবজেক্টের নেটওয়ার্ক পরিকাঠামোর, ছোটো ফুর্নিতুরেস থেকে, একটি বাড়িতে বা অফিসে, গাড়ি বা বাস এবং পরিবহন, স্বাস্থ্য, যত্ন ডিভাইসের অন্যান্য উপায়ে মধ্যে যন্ত্রপাতি, ইত্যাদি নতুন জটিল বৃদ্ধি যাও দিতে হবে ক্ষান্ত অ্যাপ্লিকেশন এবং সেবা যেমন ই গভর্নেন্স, শক্তি ও ইউটিলিটি, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য, পরিবহন ব্যবস্থায় এবং আরও অনেক হিসাবে বেশ কিছু ডোমেইন এোম্পস্সিঙ্গ। যেমন মোবাইল ফোন এবং সেন্সর হিসাবে ডিভাইস, যেমন সিস্টেমের একটি অবিচ্ছেদ্য অংশ হতে পারে এবং এই বুদ্ধিমান পরিকাঠামোর উপর ভিত্তি হিসাবে গঠন করে তারা প্রাথমিক তথ্য সূত্র হিসাবে কাজ করা হবে। পরিসেবাগুলি কার্যকরী কার্যকরী সর্বব্যাপী সেন্সর ডিভাইসের মাধ্যমে অর্জিত তথ্য সঠিক বিশ্লেষণের উপর নির্ভরশীল হতে হবে। যাই সোর্স এবং তথ্য ডোমেন, যাও অভিযোজিত স্মার্ট সিস্টেমের জন্য দরকারী তথ্য নিষ্কাশন করা, বিভিন্ন বিশ্লেষণাত্মক কৌশল ব্যবহার করা আবশ্যক। একটি উদাহরণ হিসাবে, ডেটা মাইনিং ব্যবহৃত ক্লাস্টার অনুরূপ শারীরবৃত্তীয় অবস্থার সঙ্গে ব্যক্তি বা গ্রুপ, যা শর্ত ক্লাস্টারিং থেকে জ্ঞান অর্জন করে তার উপর ভিত্তি করে নির্ণয় সুযোগ স্বাস্থ্য পেশাদার প্রস্তাব করা নির্মাণ করা সম্ভব। একটি মেডিক্যাল জরুরি ইউনিট স্ট্রীম তথ্য বাস্তব বিশ্লেষণ সময় আগতপ্রায় চিকিৎসাবিদ্যা অবস্থার প্রাথমিক স্তরে নির্ণয় এবং রেগিভের্স সতর্ক করতে পারে। প্রতিদিন একটি বাড়িতে বা অফিসে মধ্যে প্রয়োগ প্রতি শক্তি ব্যবহারের বিশ্লেষণ একটি শক্তি ও ইউটিলিটি ডোমেন জন্য ভবিষ্যদ্বাণীপূর্ণ সিস্টেমের ভিত্তি হতে পারে।"

    বাড়ির কাজ করে দিলুম
  • de | 190.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৪৭521116
  • উমেশের সঙ্গে সুর মিলিয়ে --
    সত্যি বলতে কি -- সুমনের এতো ভক্ত আছে, গুরুতে আসার আগে অব্দি আমি জানতাম না! এর আগের জেনারেশনের হেমন্ত-মান্না-শ্যামল ইঃ 'শুধু গায়ক' দের ফ্যান বা ফলোয়ারের সংখ্যা নিশ্চয়ই এতো বেশী ছিলো না! সেই হিসেবে সুমন একটু অন্যরকম তো বটেই। আমার ব্যক্তিগত ভাবে ওনাকে ধান্দাবাজের থেকে বেশী কন্ফিউজড পার্সোন্যালিটি বলে মনে হয়। নিজেই জানেন না নিজে কি চান!
  • প্পন | 126.*.*.* | ০১ মার্চ ২০১৩ ১৫:৪৮521119
  • আজ্ঞে, জোট তো সত্যি কথা, তবে তিনোমুলের দিকে প্রবল সুইং না করলে ঐ ২২৭-৬২ হত না।

    আরেকটা কথা ১৯৯৬ অব্দি দ্বিমুখী লড়াইই হত আর ২০০১-এ কং-তিনো জোট করেও গোহারা হেরেছিল।

    তবে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, ত্রিমুখী লড়াই হওয়াই ভালো। এরকম ওয়ান-সাইডেড ম্যান্ডেট কোন স্টেটের জন্যই ভালো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন