এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • অব কি বার _ সরকার- ভোটের লাইভ আপডেট ২০১৪

    π লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ মে ২০১৪ | ১৮৬৬১৯ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 127.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:০৮638011
  • মনে ব্যাথা
  • সিদ্ধার্থ | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১০638015
  • পিটিদা আপনি বড্ড নাইভ!!!

    অন্যান্য সময় এত ঠিকঠাক কথা বলেন এত ভাল লেখেন আর মমতাকে দেখলেই আপনার যুক্তিবুদ্ধি এরকম গুলিয়ে যায় কি করে? ম্যাসিভ সাপোর্টটা দেখছেন না? সেটাকে স্বীকার করতে গেলে তো মমতার সমর্থক হবার দরকার নেই!!!

    আপনি মনে হয় গুরুচন্ডালীর রেসিডেন্ট কবীর সুমন
  • π | ১৬ মে ২০১৪ ১২:১০638014
  • এই বাজারে বংগের প্রধান দুই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া তো পুরো অ্যান্টি তিনো প্রচার চালিয়ে গেল ! তারপরেও এই মমতা ওয়েভের কী ব্যাখ্যা ?
  • Reshmi | 129.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১১638018
  • NDTV বলছে কংগ্রেস ৫৫-র কম সিট পেতে চলেছে এবং সে ক্ষেত্রে পার্লামেন্টে কোন বিরোধী নেতা থাকবে না, কারণ অ্যাট লিস্ট ১০% সিত পেতে হয় বিরোধী নেতা দেবার জন্য।
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১১638017
  • নৈনিতালে ভ্গৎ সিং জিতছে।
    বোলপুরে রামচন্দ্র হারছে।
    --- এই তো, এছাড়া আর কি আছে ---
  • PM | 233.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১১638016
  • আমার প্রি পোল ভবিষ্যতবানী বজায় রাখলাম।

    ১। সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সামনের দু বছর মোদী মমতাকে ছিড়ে খাবে। টার্গেট ২০১৬ বিধান্সভা। পুরো সিবিআই আর ED টিম সারদা নিয়ে ব্যস্ত থাকবে পরের দু বছর।

    ২। ১৭-১৮ % থেকে ২ বছরে ৩০+% এ যেতে কিছু গুজরাটিয় ঘাটনার প্রয়োজন হবে।

    নতুন কিছু প্রেডিক্সন ঃ

    ৩। সারদা ঘটিত ২-৪ টি জেল, তৃন থেকে বিজেপীতে কর্মীদের ঢল নাবাবে।

    ৪। ২০১৬ তে পঃবঃ এ সরকার গড়তে তৃন+বিজেপী পোস্ট পোল অ্যালায়েন্স হবে
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৩638019
  • পশ্চিমবঙ্গে ট্রেন্ড একটু বোঝা যাচ্ছে।
    লোকজন তিনোর ওপরে খচে আগুন হলে, বিজেপিকে ভোট দেবে।
    এই তো। সিপিএম, কংরেস - আপাতত কিছুদিন বিশ্রাম।
  • π | ১৬ মে ২০১৪ ১২:১৪638023
  • কংগ্রেস এই অবস্থাতেও পঃবংগে ঠিকঠাকই করেছে।
  • quark | 24.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৪638022
  • ধ্যাৎ! কংগ্রেস কি একা থাকবে নাকি?
  • ঈশান | ১৬ মে ২০১৪ ১২:১৪638020
  • ১০% এর কম পেলেও সৌজন্য দেখিয়ে বিরোধী দলনেতার সম্মান দেওয়া হয়, পশ্চিমবঙ্গেই এরকম হয়েছে। তবে কং কি ৫৭ র কম পাবে?
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৫638025
  • প:ব: আর কেরল।
  • ঈশান | ১৬ মে ২০১৪ ১২:১৫638024
  • তবে নরেন মোদী সৌজন্য দেখাবেন কিনা আমি জানিনা। :-)
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৬638028
  • পশ্চিমবঙ্গে কংরেস তো ঐ মুর্শিদাবাদ।
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ১২:১৬638027
  • নোটা কোন চুলোয় গেলো? অন্যান্য তে? বাহ বাহ !
  • π | ১৬ মে ২০১৪ ১২:১৬638026
  • ১০% এর কম পেলে বোধহয় স্পিকারের হাতে। ডাকবেন কিনা। তবে সাধারণতঃ ডাকেন।
  • | ১৬ মে ২০১৪ ১২:১৭638031
  • কোথায় একটা দেখলাম ১ শতাংশ ভোট পেয়েছে নোটা
  • π | ১৬ মে ২০১৪ ১২:১৭638030
  • কিন্তু বিরোধী কি একটা দল দিয়ে হবে নাকি ? ইউপিএ র সিট দিয়ে হবেনা ?
  • SC | 34.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৭638029
  • মুর্শিদাবাদ এখন বামেদের একমাত্র আসন।
  • সিদ্ধার্থ | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৮638035
  • বামেরা তো দুখানা দেখাচ্ছে!!!

    শেষ ভরসা বামেরাই, এই বাজারেও। আবার ফিরবে।
  • ঈশান | ১৬ মে ২০১৪ ১২:১৮638034
  • বিরোধী "দল" তো, জোট না তো। :-)
  • lcm | 118.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৮638033
  • কংরেস - মুর্শিদাবাদ, মালদা।
  • অবন্তিকা | ১৬ মে ২০১৪ ১২:১৯638037
  • টেলি মিডিয়া নোটাকে হাইলাইট করবে না। সবটাই তো উদ্দেশ্যপ্রণোদিত।
  • ঃ(সিদ্ধার্থ | 116.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:১৯638036
  • ামি মনে হয় দুঃখে শোকে রাগে বালবিচি বকছি :(
  • তাপস দাশ | ১৬ মে ২০১৪ ১২:২০638041
  • সুপ্রিয় ৪৩ কে লিড মারছে
  • sm | 122.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:২০638040
  • ন্যাশনাল লেভেলে বামেদের তৃণদের সাথে নিয়ে ফ্রন্ট গড়া উচিত।

    এটা আমারো মনে হয়।
    ---------
    আমার মনে হয় এই জাতীয় গাট বন্ধন সুদূর পরাহত, একদম না মুমকিন। এখানে সবচেয়ে বড় বাধা সি পি এম নিজে। কারণ তিনো দের সঙ্গে গাট ছড়া বাঁধলে তাদের পশ্চিম বঙ্গে অস্তিত্ব সংকট হবে বামেরা আগের মতই বলছি পশ্চিমবঙ্গে তাদের প্রাসঙ্গিকতা হারাচ্ছে; কারণ শর্ট টার্ম গেইন এর লক্ষে তারা বি জে পি র দিকে তাকিয়ে ছিল। যদি বি জে পি ভোট কাটে; তাদের কিছু সিট্ বাড়বে। এখন বোঝো ঠেলা অবস্থা।

    আমার কাছে বি জে পি প্রতিহত করতে দুটো রাস্তা খোলা আছে। রাজ্য স্তরে কিছু শরিক বাম দল তিনো তে যোগ দিতে পারে।
    কেন্দ্র স্তরে, কংগ্রেস এর উচিত মমতা কে আগামী পাঁচ বছরের জন্য নেত্রী করে; তার দল কে কংগ্রেস এ যোগ দিতে বলা বা তার দলের ব্যানারে লড়া।
  • - | 109.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:২০638039
  • হা হা হা, সিকির কি কন্ফি Date:16 May 2014 -- 11:24 AM সারা ভারত ভুউউউউল করেছে [অভ্যুর নরেন্দ্রপুরের মাস্টারের স্টাইলে], শুধু সিকি-সিদ্ধার্থ ঠিক আছে!
  • π | ১৬ মে ২০১৪ ১২:২০638038
  • অলরেডি মোদীকে নিয়ে জামাতের যা হুহুঙ্কার দেখছি, কী রেটে আক্রমণ হতে পারে আর সেই গ্রাউণ্ডে আরো কত অ্যান্টি মুসলিম ধরপাকড় চলবে, ভাবতে ভয় লাগছে।
  • PT | 213.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:২১638046
  • সিদ্ধার্থ
    আপনি আপনার মতটাই বলুন না! আপনি আবার কবে থেকে বরুণ সেনগুপ্ত হলেন?
    বুদ্ধিমান মানুষেরা বামেদের ঔদ্ধত্ব্য কমাতে গিয়ে মাত্র তিন বছরে বিজেপিকে ৩-টে সিট পাইয়ে দেওয়ার মত জমি তৈরি করে দিল-সেটা খ্যাল করেননি বোধহয়? এ ঘটনা বাজপেয়ীর আমলে কিংবা বাবরি মসজিদ ভাঙার পরেও ঘটেনি। মাঝে মাঝে একটু ইতিহাসের দিকে ফিরে তাকালে বর্তমানকে বুঝতে সুবিধে হয়।
  • | 60.*.*.* | ১৬ মে ২০১৪ ১২:২১638045
  • নরেন্দ্র মোদীর টুইট। ভারত কি জয়/আচ্ছে দিন আনেয়ালা হ্যায়।
    সিধু মনে আনন্দ আনোঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন