এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:০৬662252
  • যদ্দুর জানি (শোনা কথা আর কি), জ্যোতিবাবুর প্লেন ভাড়া কোনো বন্ধু দিতেন না, ওটা নিজেই দিতেন। দেখুন জ্যোতিবাবুর ফ্যামিলি বেশ অবস্থাপন্নই ছিলেন, প্লেন ভাড়ার টাকা পয়্সা ছিল।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:১২662253
  • কিন্তু এল সি এম, এর সঙ্গে বিলেতের ট্রিপ স্পন্সর করার কি সম্পর্ক? উনি মুখ্য মন্ত্রী, সরকারী পয়সায় লন্ডন যেতেই পারেন। অবশ্যই সরকারী কাজে যাবেন। পিটি বলেছেন অনার ট্যাকের জোর ছিল। সুতরাং নিজের পয়সায় যেতেও পারতেন। প্রশ্ন হলো এমন কোনো তথ্য আছে কি, যাতে বলা যায়, প্রশান্ত ডাক্তার স্পন্সর করতেন?
    আর কোনো অভিযোগ করতে প্রমান না হলে, সেই ব্যক্তি নিরাপরাধ, এটাও বহুবর্নিত পিটি তত্ব। তাই জয়াদির ১০০ জোড়া জুতো, হাজার টা শাড়ি, থাকলেও তাকে আঙ্গুল তোলা যাবে না।এই তো কথা।
  • Ashish | 99.*.*.* | ২১ মে ২০১৫ ১১:১৫662254
  • সেলিব্রিটিদের পক্ষে, সে জ্যোতিবাবু বা মমতা, বিদেশ ভ্রমণের স্পনসর পাওয়া একেবারেই কঠিন না। ইয়েচুরি তো জ্যোতিবাবুর চেয়ে অনেক ছোট লেভেলের সেলিব্রিটি। উনিও স্ট্যানফোর্ডে একটা কনফারেন্সের কিনোট স্পিকার ছিলেন। মমতাও হার্ভার্ডে নিমন্ত্রণ পেয়েছিল শুনেছি। এগুলো সত্যি খুব বড় ব্যাপার না। আমি ডাক্তার-ফাক্তার কিছুই না। আমিও দু-একজন প্রিয় বন্ধুর ট্রিপ স্পনসর করেছি। যাদের পয়সা আছে তারা তো আরোই করে।

    http://scid.stanford.edu/india2012
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:১৭662255
  • এসেম,
    না দেখো জ্যোতি বসু লন্ডন গেছেন বেশ কয়েকবার। শেষের দিকের অনেক গুলোই সরকারি ট্যুর নয়। ইন ফ্যাক্ট, আমি ঠিক জানি না, সরকারি আপিসিয়াল সরকারি ট্যুরে কবার লন্ডন গেছেন, বা আদৌ গেছেন কি না। জেনারেলি সরকারি অফিসিয়াল ট্যুরে গেলে, শুধু লন্ডন নয় সঙ্গে আরো কয়েক জায়গায় যাওয়ার কথা, আর সরকারি ট্যুর তো একা হয় না, সচিব বা কোনো মন্ত্রী জেনারেলি সঙ্গে যায়।

    জ্যোতি বসু দামী মদ খেতেন, বুদ্ধদেব ৫৫৫ খেতেন, সিদ্ধার্থ রায়ের পাইপের কিউবান তামাক, মমতা হাওয়াই চটি পড়েন - এসব নিয়ে মাতামাতি স্রেফ মিডিয়ার হাইপ, এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:১৯662256
  • ইয়ে এটা বুঝলাম না। জ্যোতিবাবুর ফ্যামিলি অবস্থাপন্ন ছিল, প্লেন ভাড়ার টাকা পয়্সা ছিল। ওদিকে আবার জ্যোতিবাবু কোথায় যেন গিয়ে লঙ্কা পোড়া খেতেন। মানে উনি যখন লঙ্কা পোড়া খেতেন তখন ওনার পারিবারিক অবস্থা পড়ে গেছিল, পরে আবার ঠিক হয়ে গেছিল? নাকি লোক দেখিয়ে লঙ্কা পোড়া খেতেন? নাকি পয়সা ছিল কিন্তু তাও লঙ্কা পোড়া খেতে ভালোবাসতেন বলে খেতেন?
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২১662257
  • The state government has stated that it incurred an expenditure of Rs 18,25,600 in connection with the foreign trips of former chief minister, Mr Jyoti Basu, between 1987 and 2000.

    The government said this in a letter to the state BJP president, Mr Tathagata Roy, on 25 January. Mr Roy had asked for the information from the state government, exercising the right of a citizen in accordance to the Right to Information Act.
    ---
    http://indiarti.blogspot.in/2006/01/jyoti-basus-14-foreign-trips-cost.হ্ত্ম্ল
    দিলাম লিংক, এবার দেখুন।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৩662262
  • "যেমন ধরুণ জ্যোতি বাবু কাঁচড়াপাড়ার রেলের মেসে লংকা পোড়া দিয়ে ডাল রুটি খেতেন। বিরোধী নেতা থাকাকালীন অনেক সময়ে তাঁর বাড়িতে হাঁড়ি চড়ত না। প্রথমটির প্রতক্ষদর্শী আমার এক নিকটজন, দ্বিতীয়টি আমাদের অতিপ্রিয় সিধু দাদা কথিত।" - PT

    "যদ্দুর জানি (শোনা কথা আর কি), জ্যোতিবাবুর প্লেন ভাড়া কোনো বন্ধু দিতেন না, ওটা নিজেই দিতেন। দেখুন জ্যোতিবাবুর ফ্যামিলি বেশ অবস্থাপন্নই ছিলেন, প্লেন ভাড়ার টাকা পয়্সা ছিল। " - lcm

    বিরোধী নেতা থাকাকালীন অবস্থা ভালো ছিলনা, মুখ্যমন্ত্রী হওয়ার পর ভালো হয়ে গেছিল? নাকি আগে ভালো ছিল, তারপর খারাপ হয়, তারপর আবার ভালো হয়ে গেছিল?
  • SC | 84.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৩662260
  • dc :)
    এটা যাতা। ঠাকুর কখন যে কি রূপ ধরে আসেন। কখনো লঙ্কা পোড়া, কখনো বিগ বেনে।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৩662259
  • এসেম,
    এগুলো কিন্তু লন্ডন ট্রিপের নয়, "ফরেন" ট্রিপ।
    যেমন, একবার জ্যোতি বসু আর নিরুপম সেন - বোধহয় ইস্রায়েল, জর্ডন আরো কয়েকটা দেশে গেলেন। তারপরে জাপান, কোরিয়া-ও একবার গিয়েছিলেন বোধহয়।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৪662263
  • ডিসি,
    লংকাপোড়া আবার কোত্থেকে এল? আগের পাতা সব পড়ি নি অবশ্য।
  • ন্যাড়া | 172.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৬662265
  • পিটিবাবুর চোখের দেখা আর কানের শোনার থেকে RTI বড় হল? হা হতোস্মি!
  • SC | 84.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৬662264
  • সেকি, এ তো আবার কি সব লিং দেখছি। আর পি টি তো অন্যরকম বলছেন। আবার নিজের পয়সা তেও যেত শুনছি।

    dc, আমার কি মনে হয় বলুন তো। উনি ওই লঙ্কা পোড়া খেয়ে পয়সা বাঁচিয়ে পরে ওই ফরেন ত্রিপ গুলোর জন্য নিজেকে স্পন্সর করেছিলেন। এইটাই আমি এখনো অব্দি সবচেয়ে লজিকাল explanation পেলাম।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:২৯662267
  • ও আচ্ছা, পোস্ট দেখলাম।

    কিন্তু একটা ব্যাপার ছিল, জ্যোতি বসু-র পরিবার ছিল এলিট, উচ্চশিক্ষিত, অবস্থাপন্ন। পার্টি করবার সময়, ঘুরেছেন এদিক ওদিক, তখন বিভিন্ন জায়গায় যখন যেমন প্রয়োজন হয়েছে খেয়েছেন থেকেছেন। এর সাথে পারিবারিক টাকাপয়্সার/অ্যাসেটের বিশেষ যোগ নাই হয়ত।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩১662268
  • SC ঠিক বলেছেন, যতো রহস্য এই লঙ্কা পোড়া ঘিরে। যাক আমিও আজ থেকে লঙ্কা পোড়া খাই, বছর দুয়েক পর বিগ বেনের নীচে ফটো তুলে পোস্ট করে দেবো। অবশ্য একটা বন্ধুও লাগবে যে আমার জন্য ট্যাক্সি ডাকতে ছুটবে, দেখি ফেবুতে এরকম একটা জোটাতে পারি কিনা।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩৩662270
  • ও, লংকাপোড়া, ডালরুটি, হাঁড়ি না চড়া এগুলো তাহলে জেজেটিটি বা মিথ বিল্ডিং? বুঝলাম :d
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩৩662269
  • লংকাপোড়া টা অব্শ্য একটু ইয়ে....
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩৪662273
  • দেখুন, এল সি এম, সেলিব্রিটিরা কিরকম জীবন যাপন করছেন, আমি মতেই আগ্রহী নই। জ্যোতি বসু, ধোপ দুরস্ত পাঞ্জাবি আর পাট ভাঙ্গা ধুতি, চকচকে পাম্প সু, স্কচ; এগুলো যে কমুনিস্ট ব্যক্তি ইমেজের সঙ্গে খাপ খায় না, এটা বিলক্ষণ জানা আছে। গান্ধীজির ও খাবার খরচা নিয়ে সরোজিনী নাইডুর কটাক্ষ আছে।
    কিন্তু আপনি যেই বিশ্বের কমু নেতারা আলাদা এমন একটি পিকচার দ্র করবেন; তখনি সমিশ্যে।
    তা, কি এমন আর্জ হলো যে উনি খাদ্যাভ্যাস পাল্টাতে গেলেন?
    কি এমন দরকার পড়ল, একটি ২-৩ কামরার সরকারী ফযরের পরিবর্তে, ওনাকে প্রাসাদ পম sorkari
  • Ashish | 195.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩৪662271
  • ১৯৮৭ সালে রাউন্ড ট্রিপ প্লেন টিকিট ইকনমি ক্লাসে হাজার তিরিশেক পড়ত। মুখ্যমন্ত্রীর সাথে আরো দুজন লোক থাকতেন যদি ধরে নেই তো ১৯৮৭-২০০০ এই চোদ্দ বছরে গড়ে প্রতি বছর এক লাখ তিরিশ হাজার টাকা বেশ কম। সেক্ষেত্রে কিছু টাকা উনি পকেট থেকে দিতেন, বা অকেশনালি বন্ধুর বাড়ী থেকে হোটেলের পয়সা বাঁচাতেন, এটা যুক্তিসঙ্গত অনুমান।
  • ন্যাড়া | 172.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৩৫662274
  • অন আ সিরিয়াস নোট, আদত বামপন্থীদের পয়সা নিয়ে অসততার কথা শোনা যায়নি। পরের ব্যাচের কথা বলছি না, কিন্তু জ্যোতিবাবু, সুরজিৎ, নাম্বুদিরিপাদ, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্ত - এনারা ওল্ড স্কুল কম্যুনিস্ট। জ্যোতিবাবু-সহ অনেকেই পৈতৃক সম্পত্তি-পয়সাকড়ি হেলায় তুচ্ছ করেছেন। যৌবনে পার্টির জন্যে এনাদের কাজ ও ত্যাগ সম্বন্ধে প্রশ্ন করাও বোধহয় পন্ডশ্রম। ওদিকে কেউ নোংরা ঘেঁটে সুবিধে করতে পারবেন বলে মনে হয়না।

    এনাদের অসততা অন্য জায়গায়। রাজনৈতিক কার্যসিদ্ধির জন্যে এনারা অসম্ভব মিথ্যে বলতেন, কুৎসা রটাতেন একেবারে ব্যক্তিগত জায়গায় গিয়ে। এর সঙ্গে জ্যোতিবাবুর অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটিভ ইনকম্পিটেন্স।

    চারু মজুমদার আর ১৯৮৭-পরবর্তী সিপিয়েম - পুরো বাংলার কসাই।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪০662275
  • অত চুলচেরা হিসেব দিতে পারব না। সরকারী পয়সাতে ফরেন ট্রিপ হত এটা সত্যি।তবে এই খরচের কতটা, নিজের পকেট থেকে, কতটা বন্ধুর থেকে, কোন এয়ার লাইন কত ছাড় দিত, এটি অবিশ্যি আর টি এই কাকু বলেন নি।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪২662277
  • জ্যোতি বসু ছিলেন যাকে বলে ঘুঘু পলিটিশিয়ান।

    যখন জ্যোতি বসু লন্ডনে ছিলেন, ওখানে একটা বামপন্থী গ্রুপ বানিয়েছিলেন। প্রতি বছর ২৬শে জানুয়ারি ট্রাফাল্গার স্কোয়ারে ওদের একটা মিট হত - সেখানে ইন্দিরা গান্ধী আসত, ফিরোজ গান্ধী-ও এসেছেন।

    জ্যোতি/ইন্দিরা (পরে রাজীব) আন্ডাস্ট্যান্ডিং কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের ইকোয়েশনে কাজে লাগত। বিরোধী ভোট সুকৌশলে ভেঙ্গে ক্ষমতায় থাকার জাদুকাঠি জ্যোতি বসু ম্যাজিকের মতন ব্যবহার করতেন।

    হি ওয়াজ আ মাস্টার পলিটিশিয়ান।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪২662276
  • এখানে কেউই ব্যক্তিগত ভাবে জ্যোতিবাবু, বুদ্ধ বাবু, বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্ত অসৎ বলে নি।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪৬662280
  • সত্যি, করে ঘুঘু রাজনৈতিক নেতা। নয়তো বিশ বছরের ওপর কেউ মুখ্যমন্ত্রীর চেয়ার ধরে রাখতে পারে?
    ওদিকে বিনয় চৌধুরী, প্রমোদ দাশগুপ্ত এরা কেউই দুধের বা ঘোলের স্বাদও পেলনা।
  • dc | 132.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪৬662279
  • জ্যোতিবাবু নিজের পয়সায় না কার পয়সায় বিলেত যেতেন আর গিয়ে কি করতেন আর সেসব যাত্রার কোন লাভ রাজ্যের হয়েছিল কিনা সেসব নিয়ে আমারও কোন ইন্টারেস্ট নেই। তবে জ্যোতিবাবু বা অন্য অনেক কমুনিস্টদের নিয়ে যে মিথ বিল্ডিং চলে সেটা বেশ মজার। ছোটবেলার থেকেই দেখে আসছি, "সর্বহারার পাট্টির" এই মিথ বিল্ডিং এক্সারসাইজ। এনার বাড়ি হাঁড়ি চড়তো না, ওনার নতুন জামা কেনার পয়সা থাকতো না, সর্বহারার পাট্টির একেকজন মহান নেতা। তবে এই মিথ বিল্ডিং তো আম্মা থেকে মোদি, মায়া থেকে লালু, সবাই নিজের নিজের মতো করে চলেছে। কেউ কারুর থেকে আলাদা তো কিছু না, একেকজনের স্টাইল একেকরকম এই যা।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪৬662278
  • এসেম,
    ঐ যে লিংকে রয়েছে না ১৯৮৭-২০০০ পশ্চিমবঙ্গ সরকার ১৮ লাখ টাকা খরচ করেছে ফরেন ট্রিপে, ওটা হয়ত ঠিক।

    সুভাষ চক্কোবত্তি থেকে কিরণময় নন্দ অনেক মন্ত্রী চীনে যেতেন, ভিয়েতনাম যেতেন। তো ভেবে দেখো এত মন্ত্রী, যদি পালা করে মাছের চাষ, ধানের চাষ দেখতে বছর বছর বিদেশ যান, তার একটা খরচ তো আছে।
  • সিকি | ২১ মে ২০১৫ ১১:৪৮662281
  • আমি বিদেশে শর্ট টার্মে গিয়ে কৃচ্ছসাধন করে পার ডিয়েমের পয়সা বাঁচাই। ছ সপ্তার ডেনমার্ক ট্রিপে গিয়ে এক লাখ টাকা বাঁচিয়ে এনেছিলাম পার ডিয়েম থেকে, নেহাৎ আমার নাম জ্যোতি বসু নয় তাই কেউ প্রশ্ন তোলে নি।
  • sm | 233.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৪৯662282
  • এল সি এম, ওপরেরলিঙ্কের সঙ্গে লেখার প্রথম দুটি লাইনের ওপর আর একটু ধ্যান দিন।
  • lcm | 118.*.*.* | ২১ মে ২০১৫ ১১:৫০662284
  • অফ কোর্স।
    অনেক কমুনিস্ট নেতা - ডিড নট প্র্যাকটিস হোয়াট দে প্রিচ্‌ড ( বিশেষ করে শেষের দিকে)।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন