এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৫ ১৬:৪৬662152
  • উত্তেজনার বশে শুধু টাইম ফ্রেমটা মিস করেছেন। ৩৪ বছর ভার্সাস ৩৪ মাস।
    অবিশ্যি তাতে কি-ই বা আসে যায়!! যে কোন ভাবে তিনো সরকারকে রক্ষা করাই এখন একমাত্র পবিত্র কর্তব্য যাদের তাদের একটু-আধ্টু ভুল তো হতেই পারে!!
  • রুদ্র | 212.*.*.* | ১৭ মে ২০১৫ ১৯:৫৩662153
  • উফ সত্যি এদের জাত নেই .....................।

    মুকুল অস্পৃশ্য নন: অধীর
    ঘরের ছেলে এবার ঘরে ফিরবে মনে হচ্ছে ...
    যাক সে সব আর পর হইত অধীর বাবুর মতই আব্দুল মান্নান হয়তো বলেই বসবেন আগামী দিন যে মমতাও সততার প্রতীক......

    ভাল বেশ বেশ ......
    শুধু দর টা ঠিক ঠাক দিতে হবে ...
  • রুদ্র | 212.*.*.* | ১৭ মে ২০১৫ ১৯:৫৮662154
  • এরা পুরো ............
    মাল গুল একবার কং, আবার তৃণ, সুযোগ বুঝে বিজেপি...............আবার কং ...
    আ যেন আই পি এলে দল পরিবর্তন, শুধু সঠিক দাম হাঁকও ............

    জয় গুরু এনজয় গুরু, নে লুটেপুটে খাই একা না চল সবাই মিলে খাই ... জয় গুরু, জয় গুরু,
  • sm | 53.*.*.* | ১৭ মে ২০১৫ ২০:৫২662155
  • মুকুল অস্পৃশ্য কেন?মঞ্জুল বাবু আবার ঘরে ফিরতে চলেছে। রাজনীতিতে এমন টিই হয়, না জানার তো কথা নয় ? যে সোমেন বাবু/অজিত পাঞ্জা কোনো দিন কংগ্রেস ছাড়ে নি, তার তিনমুলে এসেছিল। আবার ছেড়েও দিয়েছে।আব্দুল মান্নান তো অনেক কম গ্ল্যামার ওয়ালা নেতা।
    জ্যোতি বসু কি ২৪ বছর কমুনিস্ট নেতার মত দিন কাটিয়েছিল? মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার পরেও সল্ট লেকে প্রাসাদের মতন সরকারী ভবনে থাকতেন।প্রায় প্রতি বছর বিপুল খরচা করে বিদেশ ভ্রমনে যেতেন; শিল্প আনতে যাচ্ছি ঢপ মেরে । প্রচুর মৌ স্বাক্ষরিত হত।একে দশে এক দেওয়া কি উচিত হয়েছে?
  • prasun | 87.*.*.* | ১৭ মে ২০১৫ ২১:০০662156
  • রঞ্জন 1:55pm র পোস্টে কি নোটার পক্ষে বললেন? কখনো করা দিয়ে যদি বলতে হয় তাহলে সব রাজনৈতিক দলই সমান। যে কোন সাধারণ মানুষ আর বিখ্যাত মিথ্যাবাদী এক দর। এমনিতে আমরা কত বেশী কত কম দিয়ে ঠিক করি কে একটু ভাল। সেটা কি উনি বাতিল করে দিচ্ছেন?

    ডিঃ কোন বিচারেই সিপিএম বা তৃণমূল একে অন্যের চেয়ে ভাল এমন কোন মত আমার নেই।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৫ ২১:৩৪662157
  • "জ্যোতি বসু কি ২৪ বছর কমুনিস্ট নেতার মত দিন কাটিয়েছিল?"
    পৃথিবীর কোন কোন কম্যুনিস্ট নেতার জীবনযাপন সম্পক্কে আপনার সম্যক ধরণা আছে?
  • pi | 24.*.*.* | ১৭ মে ২০১৫ ২১:৪০662158
  • রুদ্রবাবু সুবোধ সরকার, অরিন্দম শীলের নাম শুনেছেন ? না, মানে এমনি, জানতে ইচ্ছে করলো ঃ)
  • cm | 116.*.*.* | ১৭ মে ২০১৫ ২২:২১662159
  • প্রসূনবাবু মনে হয় স্কেলের কথা বলতে চাইছেন। দেখুন চে্ষ্টা করে আমিতো বহুবার বললাম।

    সুবোধ শীলকি সিপিএমের সদস্য
    ছিলেন? ভোটে লড়েছেন? এরা কি আবার দলে ফিরেছেন?
  • pi | 24.*.*.* | ১৭ মে ২০১৫ ২২:২৭662160
  • যাক। জেনে ভালো লাগলো সদস্যরা দল বদল করলে তখনই লুটেপুটে নেবার কথা ওঠে, সমর্থক বুজীদের বেলায় মোটে ওঠে না ঃ)
  • cm | 116.*.*.* | ১৭ মে ২০১৫ ২২:৩৪662162
  • তেমন বলেছি কি?
  • pi | 24.*.*.* | ১৭ মে ২০১৫ ২২:৩৬662163
  • সুবোধ বা শীল সিপিএম এর সদস্য ছিলেন, তেমন কিছু আমিও বলিনি ঃ)
  • sm | 233.*.*.* | ১৭ মে ২০১৫ ২২:৫৪662164
  • পৃথিবীর কোন কোন কম্যুনিস্ট নেতার জীবনযাপন সম্পক্কে আপনার সম্যক ধরণা আছে?
    ---
    দূর মশাই, স্মৃতি আপনার সঙ্গে এত তঞ্চকতা করে কেন? এইতো কিছুদিন আগে কইলেন,কমুনিস্ট পার্টির লোক মানে বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি! এবার জ্যোতি বসুর সঙ্গে মিলিয়ে নিন, নিজের মত করে।
  • cm | 127.*.*.* | ১৭ মে ২০১৫ ২৩:০০662165
  • আমার মতে ঐ অ্যানালজি খাটেনা, এই যা। আর যদি লোটার হিসেব ও করতে হয় স্কেল মিলবেনা।
  • PT | 213.*.*.* | ১৭ মে ২০১৫ ২৩:৪১662166
  • "এইতো কিছুদিন আগে কইলেন,কমুনিস্ট পার্টির লোক মানে বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি!"

    আমি বললাম? কবে? কোথায়? আমি বোধয় এর উল্টো কিছু বলেছিলাম।

    কিন্তু কিছুই না জেনে বা খবর না নিয়ে এত হাস্যকর বক্তব্য ঝাড়েন কেন সেটা বোধগম্য হয়না। তবু আবার জিগাই। কোন কম্যুনিস্ট নেতার তুলনায় জ্যোতি বাবুর জীবন যাপনের মান মাপামাপি করছেন?
  • sm | 53.*.*.* | ১৮ মে ২০১৫ ০০:০৯662167
  • কোথায় বলেছেন আর কি বলেছেন আপনারই ভালো মনে থাকার কথা। যদি স্মৃতি দুর্বল হয় অন্য কথা। যদি এই টই হয় তাহলে খুঁজে পেতে ভারী কষ্ট হবে। আপনি কেন কমুনিস্ট নেতার কথা বলছেন? মানে নেতারা কি সাধারণ পার্টি কর্মীদের চেয়ে বেশি প্রিভিলেজ পাবে; এমন কথা কি?
    পার্টি নেতা ও মুখ্য মন্ত্রী হিসেবে বলতে পারি বুদ্ধ বাবু অনেক সাদা মাটা লাইফ লিড করেছেন।
    শুধু পার্টি নেতা হিসেবে প্রমোদ দাশগুপ্ত,বিনয় চৌধুরীর জীবন যাত্রা নিয়ে লিস্চয় অবহিত আছেন।
    অন্য পার্টির মুখ্যমন্ত্রী ও আছেন। যেমন প্রফুল্য ঘোষ প্রায় কপর্দক শূন্য অবস্থায় সরকারী ফ্যাটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শ্রাদ্ধের পর্যাপ্ত পয়সা অবধি ছিল না।
  • ranjan roy | 192.*.*.* | ১৮ মে ২০১৫ ০০:১৬662168
  • প্রসুন,
    সামান্যতঃ নোটার পক্ষে। কিন্তু কখনও কখনও বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মহম্মদ ইউনুসের মত বলতে ইচ্ছে করে - ডাকাইতটারে ঠেকাইতে চোরটারে ভোট দ্যান!
    যে বই খুলে টেবিলে ছোরা গুঁজে পরীক্ষা দিচ্ছে ( কোন শালা মাস্টার আমার কি করবে স্টাইলে) তার চেয়ে যে এদিক ওদিক তাকিয়ে চোথা বের করে লিখছে আর কি!ঃ))
  • রুদ্র | 55.*.*.* | ১৮ মে ২০১৫ ০০:৩১662169
  • হু বুঝলাম ......। কমুনিস্ট পার্টির লোক মানে বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি !

    আর ফুল আর ভাঙ্গাহাত মেনে ... তো পায়ে হাওয়াই চটি আর মাথাই টালির বাড়ি --- বাকি টা তো সবাই জানে। প্রয়জন মতো গয়ের জামা টা ও না ভুল বল্লাম গিরগিটীর মতো বল্লেও গিরগিটী কে আপমান করা হই .........

    হা পি আই বাবু সুবোধ সরকার, অরিন্দম শীলের নাম তো শুনেছি কেন শুনব না ...... তালিকা টা একবার দেখুন অনেক লম্বা কিন্তু
    কজনের নাম বলব বলুন তো ......

    আর হা উনারা দুজন কিন্তু নির্বেদ, মুকুল, মান্নান বা আধির বাবুদের মতো নেতা ছিলেন কী ? ...... (সত্যি কথা টা একবার বলুন না )

    মানুষ আর কার ওপর বিশ্বাস রাখবে। এই জন্যই এখনও সি পি আই(এম) কেই ছাপ টা দিই ...... হাজার হোক নিজেকে বিক্রি তো করে না।
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১০:০১662170
  • রুদ্রবাবু,নিচু তলার বহু সি পি এম কর্মী এবং নেতা সরাসরি তিনো বা বিজে পি তে যোগ দিয়েছে। তাই এই দুই পার্টি কলেবরে স্ফীত হয়ে চলেছে। এরাই কিন্তু মূল চালিকা শক্তি।
    বাকি রইলো কিছু বড় মাপের নেতা। তা, তাদের অন্য পার্টি নিলে তো যোগ দেবে। এদের নিজের পার্টি ছাড়া অন্য কোথাও স্থান নাই।এরাই চির টা কাল কন্গ্র্সের হাতে তামুক খেয়ে চলল।
    আর,গত তিন দশকে,গাড়ি বাড়ি হাঁকানো, প্রোমোটার দের সঙ্গে মাখামাখি,শিল্প পতিদের সঙ্গে ওঠা বসা,সিন্ডিকেট বাজি এগুলো তো কম দেখি নাই।
    আপনি ডেডিকেতেড সমর্থক। আপনার বিশ্বাস কে শ্রদ্ধা করি। কিন্তু এই নেতারা কিভাবে পার্টির জনপ্রিয়তা ও প্রয়োজনীয়তা দিন কে দিন কমিয়ে দিয়েছে, তার মূল্যায়নের সময় এসেছে বৈকি।
  • | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১১:৫৬662171
  • আহা কত দিন এই টই তে লিখি না। কী সংযম!! লোকে আমাকে দেখে শিখলেও তো পারে ঃ)))))))))
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১২:৫৭662173
  • "আর,গত তিন দশকে,গাড়ি বাড়ি হাঁকানো, প্রোমোটার দের সঙ্গে মাখামাখি,শিল্প পতিদের সঙ্গে ওঠা বসা,সিন্ডিকেট বাজি এগুলো তো কম দেখি নাই।"
    কিন্তু এইসব করেই তো রাজ্যে তিনো আর কেন্দ্রে বিজেপির জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে।
    "বুক ছেঁড়া পাঞ্জাবি, লরঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি" কি শুধু তাহলে বামেদের প্রফুল্ল সেনের মত কং-দেরই জন্যেই বরাদ্দ?
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৩:৫০662174
  • তিন আর বিজেপির বার বাড়ন্ত হলে কুনো পব্লেম নাই। কারণ তারা সংবিধান স্বীকৃত দল। আপনি বরং লড়্ঝরে সাইকেল আর আধপোড়া বিড়ি খাওয়া কমরেড দের /নেতাদের পরিবর্তনের কথা নিয়ে দু চারটে বাণী ছাড়ুন।
    আপনি বিশ্বে দুচার জন কমু নেতার জীবন যাত্রার মান নিয়ে জানতে চেয়েছিলেন। আমি আপনাদের পার্টির ই দুচার জনের নাম দিলাম। এবার ছোট করে লক্ষী ছেলের মত বলে ফেলুন দিকি জ্যোতি বসু এত বিলাসময় জীবন যাপন কেন করতেন? আর আপনি তুলনা টা কেনই বা চেয়ে ছিলেন?
  • a | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৪:২১662175
  • দেখুন, জ্যোতিবাউ রাজ্যের জি মেরে গেছেন, এ স্বীকার করতে দ্বিধা নেই। কিন্তু ব্যক্তি লাইফে অসততা - না মানা গেল না।

    মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার পরেও সল্ট লেকে প্রাসাদের মতন সরকারী ভবনে থাকতেন।
    - যদ্দুর জানি উনি ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু কেন্দ্রের তরফে নাকে থাকার পার্মিশন দেওয়া হয়।

    প্রায় প্রতি বছর বিপুল খরচা করে বিদেশ ভ্রমনে যেতেন; শিল্প আনতে যাচ্ছি ঢপ মেরে। প্রচুর মৌ স্বাক্ষরিত হত।
    - এই মেজারটার পক্ষ তথ্য দিতে পারেন? বিপুল খরচ আর ঢপ মারার প্রেক্ষিতে? মৌ স্বাক্ষরিত হয়েছে এটা তো স্টেটমেন্ট। মানে আপনি কি বলতে চাইছেন উনি রাজ্যের পহায় বিদেশ যেতেন গিয়ে সরকারী কাজ না করে নিজের কাজ করতেন বা ফষ্টি নষ্টি করতেন?
  • sm | 53.*.*.* | ১৮ মে ২০১৫ ১৪:৩৯662176
  • @কোথায় বললাম ব্যক্তিগত লাইফে অসৎ? এই টা দেখিয়ে দিতে পারলে তবে তো আলোচনা এগোনো যাবে? নাকি জাস্ট হাওয়ায় ছেড়ে দিলেন যাতে রেসপন্স টা জোরালো হয়।
    যদি কোনো ব্যক্তি বলে, আমি নিরাপত্তা চায়না, একটি দু কামরার ফ্ল্যাটে থাকতে চাই, কেন্দ্রীয় সরকার সেটা আটকাতে পারে? বুদ্ধবাবু তো নিজ ফ্ল্যাটে থাকেন। মমতা তো নিজ বাড়ি বা পার্টি অফিসে থাকে, কেউ সেটা বন্ধ করতে পারে?
    আর মৌ চুক্তি হয়েছিল আপনি আর আমি সব্বাই জানি। কাজের কাজ কিছু হয়নি সেটাতে কি দ্বিমত আছে?তাহলে ওই পন্ডশ্রম কে সাধারণ মানুষ কি বলবে?
  • a | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৪:৪৯662177
  • @কোথায় বললাম ব্যক্তিগত লাইফে অসৎ? -- এইটা না বলে থাকলে তো মিটেই গেল। কারণ এর বাইরে আমি কিছু বলিনি।
  • a | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৪:৫৪662179
  • আর মৌ চুক্তি হয়েছিল আপনি আর আমি সব্বাই জানি। কাজের কাজ কিছু হয়নি সেটাতে কি দ্বিমত আছে?তাহলে ওই পন্ডশ্রম কে সাধারণ মানুষ কি বলবে?
    - কি মুশকিল পন্ডশ্রমকে পন্ডশ্রমই বলবে। পাব্লিক বলেও। এর সাথে এর কি সম্পর্ক?

    "প্রায় প্রতি বছর বিপুল খরচা করে বিদেশ ভ্রমনে যেতেন; শিল্প আনতে যাচ্ছি ঢপ মেরে। প্রচুর মৌ স্বাক্ষরিত হত।"

    তাই, প্রশ্নটা আবার করি, - এই মেজারটার পক্ষ তথ্য দিতে পারেন? বিপুল খরচ আর ঢপ মারার প্রেক্ষিতে? মানে আপনি কি বলতে চাইছেন উনি রাজ্যের পহায় বিদেশ যেতেন গিয়ে সরকারী কাজ না করে নিজের কাজ করতেন বা ফষ্টি নষ্টি করতেন?
    -
  • sm | 53.*.*.* | ১৮ মে ২০১৫ ১৫:০১662180
  • অপরের লিংক টা কষ্ট করে পরেই ফেলুন।আম্মো ও তখন থেকে ভাবছি, আপনি কোত্থেকে অসৎ কথা টা পেরে আনলেন।
    পরশুরামের একটা গল্প ছিল না, সরকারী বাঁদর গোনার অফিসার? দুষ্ট লোকে বলত সরকারী পয়সার অপচয়!
  • ঊমেশ | 118.*.*.* | ১৮ মে ২০১৫ ১৫:২৩662181
  • ওটা মনে হয় তারাপদ রায় এর গল্প, পরশুরাম নয়।
    বাঁদর গোনা নয়, বাঁদর মারা'র অফিসার।
  • PT | 213.*.*.* | ১৮ মে ২০১৫ ১৬:১২662182
  • মৌ সই কর্তে তো অনেকেই বিদেশ যায়। নতুন কি? 21 MoUs to bring in $22 billion-চীন থেকে আসবে তো এত সব?

    বার ছোট করে লক্ষী ছেলের মত বলে ফেলুন দিকি জ্যোতি বসু এত বিলাসময় জীবন যাপন কেন করতেন?
    সংখ্যায় বা পরিমাণে বিলাসিতার হিসেব দিন। তারপরে আলোচনা করা যাবে।
  • sm | 233.*.*.* | ১৮ মে ২০১৫ ১৬:৪২662184
  • আপনিও ওপরের লিংক তা পরে ফেলতে পারেন । জ্যোতি বাবুর এত বার বিদেশ যাওয়ার নিট ফল কত বিলিয়ন ছিল ?
    একটি প্রাসাদোপম সরকারী ভবন, রাউন্ড দি ক্লক গুর্খা বেষ্টিত পাহারা, কত খরচ হতে পারে আন্দাজ?
    আর উনি রুটি লঙ্কা পোড়া খেতেন কিনা সে বিষয়ে অবিশ্যি কোনো তথ্য দিতে পারব না।
    মনে তো হয় ভালই খরচা হত।
    আছে নাকি আপনার কাছে অন্য কোনো তথ্য?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন