এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৭০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.*.*.* | ১৪ মে ২০১৫ ০৯:৩১662085
  • :d
  • সিকি | ১৪ মে ২০১৫ ০৯:৩৭662086
  • আমার তো মাঝে মাঝে সন্দেহ হয়, ইনি স্বয়ং অমিত মিত্র বা বাত্তো বসু নন তো?
  • unclamp samples ebb | 125.*.*.* | ১৪ মে ২০১৫ ০৯:৪৪662087
  • যারা ছত্রধরের সমর্থনে লাইন লাগিয়েছিলো তাদের একটা বড় অংশই চুপ - অনেকদিন ধরেই। কিন্তু এটাও জানা যে তারা পুরোপুরি বশীভূত, কাজেই তারা চুপই থাকবে সেটাও অজানা নয়। এখন পিটি যদি তাদের কথাই বলে থাকেন তাহলে ঠিকই তো আছে। তবে কিনা, তাদের নিয়ে বিশেষ আলোচনার মানে হয় না।
  • quark | 24.*.*.* | ১৪ মে ২০১৫ ০৯:৫৮662088
  • গণতন্ত্র ধ্বংসকারী বাম সরকারের যে মুখ্যসচিবের সময় গুলিতে "নিরস্ত্র" যুবকেরা প্রাণ হারিয়েছিল, তাঁর বিরুদ্ধেও তো মামাটি সরকারের পুলিশ কিস্যু করেনি। উল্টে তিনি তো মন্তিরি।

    ওর'ম হয়!
  • . | 133.*.*.* | ১৪ মে ২০১৫ ০৯:৫৯662089
  • ছত্রধরের সমর্থকরা এখন দিদির হাতের তামাক খাচ্ছে আর নইলে বিদেশে বসে ব্লগে বিপ্লব করছে, মাঝখান থেকে লোকটা ফেঁসে গেল
  • unclamp samples ebb | 125.*.*.* | ১৪ মে ২০১৫ ১০:০৮662090
  • ফেসবুকে এক পার্টি কমরেডের পোস্ট দেখলাম - কপি করা ঠিক হবে না বলে কপি করলাম না - কিন্তু মোটামুটিভাবে একমত। সারাংশ হল - আফস্পা/উয়াপা মানি না, দেশদ্রোহিতার অভিযোগও মানি না, এবং এইটা মনে করি যে ছত্রধরের মত অনেক লোককে রাষ্ট্র তৈরী করেছে, ব্যবহার করেছে আর ছিবড়ে করে ফেলে দিয়েছে দরকার মত। সুবিধা নিয়েছে আরো কিছু লোক।
  • PT | 213.*.*.* | ১৪ মে ২০১৫ ১০:৩৬662091
  • unclamp samples ebb
    আপনার সঙ্গে একমত অনেকটাই।
    শুধু এর সঙ্গে যেটা জুড়তে হবে সেটা হচ্ছে যে ছত্রধরকে বেরোতে দিলে সে কি এমন কিছু বলে দিতে পারে যেটা ক্ষমতাসীনদের পক্ষে সুখকর হবেনা? নন্দীগ্রামে সিবিআই-কে আটকানো আর জেলে ছ্ত্রধরকে আটকে রাখার কারণ কি মোটামুটি একই?
  • lcm | 118.*.*.* | ১৪ মে ২০১৫ ১০:৩৯662092
  • কিন্তু ছত্রধরের বিরুদ্ধে অভিযোগটা কি - সিবিআই কি বলছে?
  • quark | 24.*.*.* | ১৪ মে ২০১৫ ১০:৫২662093
  • মানুষ ক্ষমতার মঞ্চে ওঠার সিঁড়িটা অন্ধকারে রেখে দিতেই চায়। পারলে চায় ভেঙে ফেলতে। তাই তো হচ্ছে, অবাক হ'বার কিসু নাই।
  • SC | 84.*.*.* | ১৪ মে ২০১৫ ১১:৩১662095
  • d | 144.*.*.* | ১৪ মে ২০১৫ ১২:৫৮662096
  • আচ্ছ এই 'রুদ্র'র 2:32 এর পোস্টটা কি শুধু আমারি চোখে কটকট করে লাগছে আর বাকীদের বেশ ঠিকঠাক স্বাভাবিক মনে হচ্ছে?

    কোয়ার্কের 10:52 তে একমত
  • quark | 125.*.*.* | ১৪ মে ২০১৫ ১৩:১৯662097
  • নাহ্‌! কিন্তু ওটা নিয়ে কথা বলার প্রয়োজন মনে করিনি। সব পোস্টের উত্তর দেওয়ার কোন মানে হয় না।
  • রুদ্র | 55.*.*.* | ১৫ মে ২০১৫ ০০:১৮662098
  • হাঁ ঠিক ই ধরেছেন তা কট কট করে তো লাগার মতো ...

    সুচিত্রা ভট্টাচার্য একজন সাহিত্যিক, ওনার লেখার কোনও তুলনা হয় না। উনি একটা সময়ে পরিবর্তন চেয়ে রাস্তায় নেমেছিলেন, বামফ্রন্টের বিরুদ্ধে মমতার সাথে পায়ে পায়ে মিছিলে হেঁটে ছিলেন তার ও তুলনা হয় না। পরবর্তী কালে উনি আবার ঐ মমতার ই তৃণমূলের লুম্পেন দের কে দেখে টিভি তে টক শো তে বেশ ভালো বক্তৃতা রাখতেন। সেটাও ভোলার নয়।

    কিন্তু কয়েকদিন ধরে বাঘা বাঘা বামপন্থী দের কে শোকে মুহ্যমান হতে দেখে আমি না লিখে থাকতে পারলাম না। মানুষ মরে গেলেই তাঁর খারাপ দিকটা এতো তাড়াতাড়ি ভুলে যান কি করে ? লজ্জা করে না যে নন্দিগ্রাম ষড়যন্ত্র এর সাথে এই সুচিত্রা দেবীও জড়িত ছিলেন। এনারাই তো সেদিন দিন কে রাত করে দিয়েছিলেন।

    নন্দিগ্রাম ২ এর বলরাম পুরের সেই মেয়ে টাকে আপনার মনে আছে ? যে মেয়ে টা সিতানন্দ কলেজের প্রথম বর্ষের জিওগ্রাফি অনার্সের ছাত্রী ছিলেন যার বয়স মাত্র ১৭ ছিল ২০১০ সালে। মনে আছে দীপান্বিতা জানা কে ? টিউশনি পড়তে গিয়ে আর ফিরে আসে নি দীপান্বিতা। শরীরে অসংখ্য আঘাত নিয়ে আর যোনি ছিন্ন ভিন্ন অবস্থায় পরের দিন হলদি নদীর ধারে তাঁর নগ্ন মৃতদেহ পাওয়া যায়। আপনার মনে আছে সেদিনের বুদ্ধিজীবী দের ? আপনার মনে আছে সেদিনের সুচিত্রা ভট্টাচার্য কে ? পুনশ্চ ঃ যে কোন মুত্যু ই দুক্ষ জনক।
  • a x | 138.*.*.* | ১৫ মে ২০১৫ ০০:৩১662099
  • ও বাবা আমি ভেবেছিলাম ওটা সার্কাসম। এখন পুনশ্চ দেখে তবে না বুঝলাম।
  • shatadal | 99.*.*.* | ১৫ মে ২০১৫ ০৬:২৮662100
  • ও রুদ্র, এত রাগ করেন কেন? মমতা মুখে সন্দেশ ভরে দিয়েছেন, তাইতে বুদ্ধিজীবিদের বাক্যি আটকে গেছে। আপনে কি মনে করেন এঁরা সব মানবাধিকার রাখতে আন্দোলন করেছিলেন? দু-চাজ্জন হয়তো তাই করেছিলেন, কিন্তু বাকীরা দিদির আঁচল ধরে সন্দেশের বায়না দিতে গেছিলেন। এখন মমতা ধুরন্ধর রাজনীতিক। মোটামুটি ন-ভাগ চিনি আর এক-ভাগ ছানার ডেলা দিয়ে সন্দেশের কাজ চালিয়ে দিচ্ছেন। মহাবিদ্রোহীরা সব সোনা হেন মুখ করে খাচ্ছেন। ছ্ত্রধর মার্কা যাদের সন্দেশ পছ্ন্দ হয় নি, তাদের জেলে গতি হচ্ছে। আর তাদের বন্ধুরা পাছে মুখ থেকে সন্দেশ পড়ে যায় সেই ভয়ে মুখ টিপে আছে।

    একটা কথা শুনে রাখুন, মমতা এই সন্দেশ আর আলুকাবলি বিতরণ করে অনেক দিন ক্ষমতায় থাকবেন। আখের গুছানো প্র্যাকটিস করুন।
  • গুরুমারা বিদ্যে | 176.*.*.* | ১৫ মে ২০১৫ ০৯:২০662101
  • তা ঠিক, আখের গোছানোর গুরুমারা বিদ্যে মমতা যা রপ্ত করেছে এখন তাই দিয়ে চালাবে কিছুদিন।

    রুদ্র তো সুচিত্রা ভট্টাচার্য কে মহাপুরুষ বানিয়ে দিল। এক মহাপুরুষ জ্যোতি বসু মারা যাবার পরে জনগণ যেমন বলত - ওনার মৃত্যুতে খুব ক্ষতি হল, তবে জন্মে আরও ক্ষতি করেছেন।
  • | ১৫ মে ২০১৫ ১০:০৩662102
  • ওব্বাওয়া কোয়ার্কই তো দেখি ঠিক বলেছেন। এক লাইনের পাত্তা পেতেই ঘাউ ঘাউ ঘাউ ঘাউ।

    সুচিত্রা ভট্ট'র লেখা আমার তেমন পোষায় না বাপু, কেমন সিরিয়াল টাইপ। তবে ওনার 'অপরাধ'এর তালিকা দেখে জাস্ট হাঁ হয়ে গেলাম।
    সুচিত্রা ভট্টা বেশ সেফ টার্গেট নিঃসন্দেহে। নেটে সেফলি ওঁকে খিস্তি মারলে বিবেকও বেশ রিয়াল-সাফ হয়ে যায় আবার গায়ে তেমন ঝড় ঝাপটাও লাগে না।
    ব্রেশ ব্রেশ।

    তা রুদ্র একটু আন্দোলন টন করবেন নাকি নন্দীগ্রামের নিরপেক্ষ তদন্তের দাবীতে।
  • | ১৫ মে ২০১৫ ১০:০৪662104
  • *এরিয়াল-সাফ
  • সিকি | ১৫ মে ২০১৫ ১০:০৪662103
  • আমিও সার্কাজম ভেবেছিলাম। প্রথম পোস্টটা অন্য একজনের নামে ফেবুর স্ক্রিনশট হিসেবে ফেবুতে ঘুরছিল, আমি ভাবলাম রুদ্রববু সেখান থেকে এখানে শেয়ার করেছেন।

    এখন ভুল ভাঙল।
  • pi | 174.*.*.* | ১৫ মে ২০১৫ ১৩:৩০662106
  • ছত্রধর সহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৬ জন রাজনৈতিক বন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদী মিছিল। মঙ্গলবার ১৯ মে ২০১৫ বেলা ৩ টে।
    জমায়েতঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিলনদার ক্যান্টিনের সামনে।
  • a | 30.*.*.* | ১৫ মে ২০১৫ ১৩:৩৪662107
  • মিছিল না করে higher কোর্ট এ মভে করলে ভালো হয় না। নাকি সেখানে হেরে যাবার ভয় আছে। :)
  • a | 30.*.*.* | ১৫ মে ২০১৫ ১৩:৩৫662108
  • মুভ
  • Prabasee | 116.*.*.* | ১৫ মে ২০১৫ ১৫:১৩662110
  • আচ্ছা যাদবপুরে কি মিছিলোলজি পড়ানো হয়? ওরা দুনিয়ার সব ব্যাপারে ঝাঁ করে একটা মিছিল নামিয়ে দেয় কেন? কোর্টের রায়, তো মিছিল করে রাস্তা জ্যাম করে কি হবে?
  • প বাসি | 126.*.*.* | ১৫ মে ২০১৫ ১৫:২২662111
  • এজ্ঞে হেইদা জাদপ্পুরের মিসিল না-আসিল। হিয়ার লোকজন আইয়া পরসিল বটে। মিসিল দেইক্লেই জাদপ্পুর মনে লয় ক্যা? খুব ডরাইসিলেন বুঝি? ডরায়েন না, দিদি আসেন, সাপ্পান্ন ইন্সির মানুষডা আসেন, আপনেরা মাঝে মাঝে আইয়া পরবেন, পরবাস থাইক্কা। অনেক ফেলাই অভার অইতাসে।
  • পূ বাসী | 24.*.*.* | ১৫ মে ২০১৫ ১৫:৩০662112
  • প বাসী, জোর করে বাঙাল বলবেন বা লিখবেন না।

    (ডিঃ মিছিল/মমতা/ছত্রধর ইত্যাদি নিয়ে বক্তব্য নেই)
  • শ্রী সদা | 113.*.*.* | ১৫ মে ২০১৫ ১৬:১২662113
  • উফ এই নকুগুলোর সারল্য দেখে চোখে জল চলে আসে।
  • de | 24.*.*.* | ১৫ মে ২০১৫ ১৬:১৫662114
  • বাঙালটা কেমনি হিন্দীর মতো শুনতে হয়ে গেচে -
  • প বাসী | 126.*.*.* | ১৫ মে ২০১৫ ১৭:১৭662115
  • আই গ
  • cm | 127.*.*.* | ১৫ মে ২০১৫ ১৭:৩২662118
  • ওটা বাঙাল! আমি ভাবলাম অন্য কোন দেহাতি ডায়লেক্ট বুঝি।

    রুদ্রবাবু, আমি আজ মারা গেলেই আমার করা যাবতীয় ভুল কাজ ঠিক হয়ে যায়না। অবশ্যই সত্যি বাঙলায় তখন আমার নামের আগে ঁ লাগবে। আর নেটে বক্তব্য রাখার সাথে মাঠে ঘাম ঝড়াবার কোন সম্পর্ক নেই, তাই আপনি ময়দানে ঘাম ঝড়ান কিনা সে খতিয়ান দিতে বাধ্য নন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন