এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৭৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০২520588
  • ব কে জানাই স্কুলে পড়াবার জনুঅ যেহেতু বিরাট পান্ডিত্যের দরকার হয় না তাই অযোগ্য আর যোগ্যের ফারাক বেশি নয়। এই ইস্যু অধিকতর প্রাসঙ্গিক হবে উচ্চতর বিদ্যার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে PT দার এত অনুরোধেও যেহেতু বিশেষ কোন তথ্য আসেনি মনে হচ্ছে উনিই সঠিক।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:১২520589
  • পিটি।
    সিপিআইএমএলের প্রধান শত্রু ছিলো সিপিএম। খেয়াল কোরো আমি সিপিআইএমএল লিখলাম নকশাল নয়। নকশালদের অন্য অনেক গ্রুপ এটার সমালোচনা করেছিলো।
    নকশালবাড়ির ঘ্টনা ও তাকে ঘিরে আন্দোলন শুরু হয়ছিলো সিপিএমের ভিতর থেকেই। তখন বামেরা ক্ষমতায়। ফলে অনেকে ধরেই নিয়েছিলো সিপিএম দল হিসাবেই এই আন্দোলনের পাশে দাঁড়াবে। তাদের কাছে মনে হয়েছিলো এই তো বিপ্লবের শুরু।
    সরকারে থাকায়, বিশেষ করে স্বরাষ্ট্র দপ্তর হাতে থাকায়, সেদিন সিপিএমের সামনে আইন শৃঙ্খ্লা রক্ষার প্রশ্নটিও ছিলো গুরুত্বপূর্ণ। আবার পার্টির ভিতরে চাপ তৈরী হচ্ছে কৃষক সংগ্রামকে জোরদার করার।
    সিপিএম প্রথমটাই বেছে নেয়। নেতৃত্বের অধিকাংশের মনে হয়ছিলো বিপ্লবের অবজেকটিভ কন্ডিশন পরিপক্ক নয়।
    ফলে নকশালবাড়িতে কৃষকদের উপর গুলি চলে। তোমার কাছে গুরুর "কারাগার" থাকলে ৩৩-৩৫ পাতা দেখে নিও, বিস্তারিত আছে।
    তখন সিপিএমকে নয়া সংশোধনবাদী বলে দল ছেড়ে বেরিয়ে আসেন অনেকেই। সামাজিকভাবে তখন কংগ্রেস পবতে একেবারেই কোনঠাসা। তারা শুভানুধ্যায়ী সেজে সেই বিরোধে উস্কানী দেয় - দু তরফেই। এটা একটা বড়ো গেমপ্ল্যান বলে আমার ধারনা। ফলে সারা পব জুড়েই সিপিআইএমএল-সিপিএম সংঘর্ষ ছড়িয়ে পরে।
  • ranjan roy | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:১১520590
  • আমি মূলতঃ বামফ্রন্ট ও করাপশানের গল্প নিয়ে বক্তব্য সীমিত রাখছি।
    বহুদিন পরে কোলকাতায় এসে একটু একটু বোঝার চেষ্টা করছি। আমার বাড়ির অবস্থা এমনি ঃ দুই বয়স্ক কাকা প্রাক্তন সিপিএম নেতা। আদর্শবাদী, বাড়ি গাড়ি করেন নি। বর্তমানে মেম্বারশিপ রিনিউ করান নি, বাড়িতে বসে বর্তমান অবস্থা দেখে হা-হুতাশ করেন সবই সত্তরের দশকে ঘরছাড়া হয়েছিলেন। এক কাকিমা বর্তমান মেয়রের এলাকার সিপিএম এর মহিলা সংগঠনের সক্রিয় সদস্য।
    ছোট পিসি ও পিসেমশায় কলেজ জীবন থেকেই পার্টি মেম্বার ছিলেন। এখন বুড়ো বয়সে অসুস্থ অবস্থায়ও গত নির্বাচনের সময় ফোনে সমস্ত চেনাপরিচিতকে বাম ফ্রন্টের পক্ষে ভোট দেয়ার জন্যে অ্যাপিল করে গেছেন।
    মনে হয়, এমনি নীরব সমর্থক বঙ্গে হাজার হাজার আছেন যাদের জন্যে এখনো সিপিএম এর গণভিত্তি টিঁকে আছে।

    গত সন্ধ্যায় আমরা পাঁচজন স্কুলজীবনের বন্ধু সন্ধ্যেয় দীর্ঘসময় ধরে বসে ছিলাম-- আলোচনার বিষয় একটাই। একজন আজও পার্টি মেম্বার। কিন্তু বর্তমান প্রজন্মের সদস্যদের নিয়ে বীতশ্রদ্ধ। শেষে এন বি এ অথবা আলিমুদ্দিনে গিয়ে পার্টি কংগ্রেসের রিপোর্ট নিয়ে এসেছে।
    প্রশ্নঃ সত্যিই কি সিপিএম বিভিন্ন সময়ে সক্রিয় ভাবে কংগ্রেসি আমলের ঘুঘুর বাসা ভাঙতে চেষ্টা করেছিল? পারেনি? কেন?

    --ওরা বক্তা। আমি শ্রোতা।
    সম্মিলিত নির্ণয়ঃ
    এক,
    প্রথম দুটো ফ্রন্টের সময় গেছে সিপিএমের গণভিত্তি এবং পার্টি সংগঠন মজবুত করতে। এই সময় সর্বস্তরে চেষ্টা হয়েছিল। সাতাত্তরে ক্ষমতায় এসে প্রথম পাঁচবছরও চেষ্টা হয়েছিল। তখন পুলিশ এবং আমলাতন্ত্রকে ভাবা হত করাপশনের জড়। তাই বামেদের চেষ্টা থাকতো এদের বাদ দিয়ে লোক্যাল পার্টি ইউনিটের সক্রিয়তার মধ্যে দিয়ে জনগণের নিত্যনৈমিত্তিক সব সমস্যার সমাধান করা। সে পাড়ায় গুন্ডামি বন্ধ করা, বা দূর্গাপূজো, বা রাস্তা মেরাম্মত, সিনেমা হলের টিকিট ব্ল্যাক আটকানো, রেশনের দোকানে ঠিকমত চাল আসা, স্কুলের পরিচালন কমিটি সর্বত্র পার্টির হাত প্রসারিত হল। লোকে থানা বা করপোরেশনে ঘোরাঘুরির বদলে পাড়ার পার্টি অফিসে ও বাম-নিয়ন্ত্রিত ক্লাবগুলোতে নালিশ নিয়ে সমাধানের আশায় যেতে লাগল। তখন পাব্লিকের কাছে পার্টির এই আর্বিটারের ভূমিকা বেশ নৈতিক মনে হয়েছিল।
    দুই,
    গন্ডগোল বাঁধল তৃতীয় বামফ্রন্টের সময়।
    প্রথম সিপিএম ভাল মেজরিটি নিয়ে লাগাতার ক্ষমতার স্বাদ পেল। দিল্লিতে জনতা সরকার ভেঙে চরণ সিং সরকার ভেঙে ইন্দিরা শাসন প্রতিষ্ঠা পেল। আর বিজেপির বিরুদ্ধে সিপিএম কংগ্রেসের " strategical tacit understanding" এর সেই শুরু।
    ধীরে ধীরে পার্টির মধ্যে একাধিক রাজ্যে ক্ষমতায় এসে দিল্লিতেও নির্বাচনের মাধ্যমে অন্ততঃ জোট সরকারের মধ্যে ক্ষমতা দখলের রোডম্যাপের লাইন অপ্রত্যক্ষ ভাবে স্বীকৃতি পেতে লাগল। এই সিস্টেমের মধ্যেই একটি সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটের স্বপ্ন লক্ষ্য হয়ে দাঁড়াল।
    তাই নির্বাচনে জেতা হয়ে গেল রণনৈতিক লক্ষ্য, গণ-আন্দোলন তার অধীনস্থ রণকৌশল।
    তিন,
    ফলে সেই শক্তিদের পার্টির কাছে গুরুত্ব বাড়তে লাগল যারা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে পারে। অর্থবল ও বাহুবলের জোগানদাররা মর্য্যাদিত সদস্য ও নেতার স্বীকৃতি পেতে লাগলেন। লোক্যাল কমিটি ও ক্লাবগুলোর মধ্যস্থতা শুভ উদ্দেশ্য ও নৈতিক অবস্থানের জায়গায় অশুভ অনৈতিক দাদাগিরি ও ব্ল্যাকমেইলের পীঠস্থান হয়ে গেল।
    চার,
    এইসময়, অর্থাৎ আশির দশকের মঝামাঝি থেকে পার্টি বর্ধমানের সম্মানিত পার্টির কৃষক নেতা ও সেন্ট্রাল কমিটির সদস্য বিনয় চৌধুরির ( কোঙার নন) কথায় ঠিকেদারদের পার্টি হয়ে গেল। লক্ষণ গুলো ফুটে বেরতে লাগল।
    যখন সল্টলেক স্টেডিয়াম শুরু হল তখন ক্রীড়া মন্ত্রী সুভাষ চক্রবর্তী কিছু ঠিকেদারদের "পদ্মশ্রী" দেয়ার জন্যে কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করে হৈ-চৈ ফেলে দিলেন। তারপর নিজের জন্মদিনের ব্যাশ ও তাতে বম্বের সিনে তারকাদের নাচা গানা করিয়ে আবার হৈ-চৈ। বুদ্ধদেব মন্ত্রীসভা থেকে বেরিয়ে এলেন, নাটক লিখলেন "দুঃসময়"।
    অরুণ-সরলা মাহেশ্বরীরা সিপিএম এর রাষ্ট্রীয় নেতা হলেন। শিশির বাজোরিয়ার দল আলিমুদ্দিনে ঘাঁটি গাড়লেন।
    খেয়াল করুন, গত সপ্তাহেই রাজস্থানে সিপিএম এর জয়ের খবরের পর যে জনসভা হয় তাতে প্রকাশ কারাতের পাশে বক্তৃতা দিয়েছেন শিশির বাজোরিয়া।
    এক বন্ধুর বাবা রিটায়রমেন্টের পর বাড়ি বানাতে পারমিশনের আবেদন করলেন। দায়িত্বপূর্ণ ভদ্রলোক এসে জরিপ করে বললেন- মেসোমশাই, কোন চিন্তা করবেন না। আপনার সব ঠিকই আছে। আপনিও বরিশাল, আমিও। ছেলেকে পরশু দিন আসতে বলুন, হাতে হাতে পারমিশন। সে গিয়ে ভদ্রলোককে সীটে পেল না। তারপর হলে গিয়ে দেখল টেবিলে উঠে ভাষণ দিচ্ছে। শেষহলে নেমে এসে দৃঢ় ভাবে বলল-- এত টাকা দিতেই হবে।
    আরেক বন্ধু ইলেক্ট্রিসিটি বোর্ডের রিটায়ার্ড ইঞ্জিনিয়ার। বলল, চাকরিতে জয়েন করার পর আমাকে ডেকে ভাল ভাল কথা শোনান হল। --তোমরা ব্রাইট স্টুডেন্ট, অনেস্ট আদর্শবাদী;
    সমাজতন্ত্র গড়ার ভরসা। সব ভাল করে বুঝে নাও। তারপরে নীচু গলায় বুঝতে পারলে ভাল, নইলে ডান্ডা খেয়ে বুঝবে।
    দু'নম্বরী বিল পাশ করতে রাজি না হওয়ায় সমানে ট্রন্সফার হওয়াই ওর নিয়তি ছিল।
    পাঁচ,
    তাইলে? নিগলিতার্থ হল কংগ্রেসের প্রথম আঠেরো বছর ও পরের পাঁচবছরের করাপশন সিপিএম লাগাতার চৌত্রিশ বছরে খতম তো দূর, কমাতে পারেনি-- এটা টেঁকে না। রাজনৈতিক প্রাথমিকতা বদলে যাওয়ায় অনেক ব্যাপারেই চোখ বুঁজে থাকতে হয়েছিল।
    ছয়,
    মাসলম্যানদের সব দলই ইউজ করেছে। স্ট্রাইক ভাঙতে যেমন, স্ট্রাইক করাতেও। ৬৮তে আমরা ক'জন একটি দায়িত্বে শীতের কাকডাকা ভোরে, গড়িয়ার মোড়ে। প্রথম এদের কাছ থেকে দেখলাম। ওরা তিনজন। এসেই বলল-- বড্ড শীত, চৌ এন-লাই পাওয়া যাবে? তিনটি বোতল দিন, কাজ পুরো হয়ে যাবে।
    আমি হতভম্ব। দেবু বলল- ঠিক আছে।
    জানলাম-- চৌ এন-লাই হল চোলাই মদ।
    কিন্তু আগে এঁরা নেতার স্বীকৃতি পান নি। ১৯৬৭ তে মার্ক্সিস্ট ফরওয়ার্ড ব্লকের টিকিটে হুগলি জেলার রাম চ্যাটার্জির ক্রীড়ামন্ত্রী হওয়া প্রথম ব্যতিক্রম।
    তবু বলব বাম আমলে এঁরা ছায়াশরীরী হয়েই থাকতেন, এখনকার মত কায়া ধরেন নি।
  • 5-19 | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৩520591
  • এঃ রঞ্জনদা শেষ লাইনে দু ফোঁটা চোনা ফেলে দিলেন, দু চারজন কষ্ট পাবে;-)
  • b | 135.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৫520592
  • পশ্চিমবঙ্গে সরকারী কলেজের অবস্থা সম্পর্কে কিছুটা জানি। এগুলি চারটে ভাগে বিভক্ত (ছিল)ঃ প্রেসিডেন্সি, মৌলানা, সল্টলেক, বেথুন ও ব্রেবোর্ন (এ জোন); হুগলী মহসীন, চন্দননগর ডুপ্লে ( বি জোন); টাকি, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, দুর্গাপুর (সি); দার্জিলিং, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ আর কুচবিহার (ডি)। নিয়মানুযায়ী, প্রতিটি অধ্যাপককে এক একটি জোন-এ পাঁচ বছর কাজ করতেই হবে (ধরুন তিরিশ বছরের চাকরীজীবনে)। এর মধ্যে ব্রেবোর্ন আর বেথুনে শুধু মহিলা অধ্যাপিকা থাকবেন। আর শেষ ট্রান্সফারটি হবে বাড়ির কাছে, অলিখিত নিয়ম।

    সিপিএম প্রভাবিত ইউনিয়নের লোকজন বরাবর-ই বাড়ির কাছের পোস্টিং পেতো। নিয়ম রক্ষায় দুই-আড়াই বছরের নর্থ বেংগল তারপরে ফের কলকাতা, সেটা না হলে চুঁচুড়া চন্দননগর বা কৃষ্ণনগর-টাকি। চুঁচুড়া-চন্দননগর- চুঁচুড়াকরেই কতজন জীবন কাটিয়ে দিলেন!

    উল্টো ইউনিয়নে, যা কিনা নকু-মাকু-কং-এর খিচুড়ি বিশেষ, নমো নমো করে কোরাম হত কি না সন্দেহ। এনাদেরকেই ধরুন, উপরোক্ত নিয়মের বলির পাঁঠা করে পঞ্চাশোর্দ্ধে বনম ব্রজেৎ বলে ঝাড়গ্রামে বা কুচবিহারে ঠেলে দেওয়া হত।

    তবে সিপি-এম না হয়েও বদলি ঠেকানোর আর একটা নিয়ম ছিলোঃ কলকাতার নামকরা কলেজের (পড়ুন প্রেসিডেন্সি) নামকরা অধ্যাপক হওয়া। এই কারণেই অতীন্দ্র গুণ, অমল মুখোপাধ্যায়, দীপক ব্যানার্জী কিম্বা অমল রায়চৌধুরীর গায়ে হাত দেবার সাহস হয় নি।

    তবে পরিবর্তন বলে পরিবর্তন। পরিবর্তনের আগে ধরুন মেম্বারশিপের রেশিও ছিলো ৫ঃ১। এখন সেটাই। ৫ঃ৪.৫। তেনারা এখন ন্যাজ মুড়িয়ে এদিকে এসে সিপি-এম এর সমালোচনা না করে জলশৌচ অবদি করেন না। মঝে মধ্যে ভাবি, এতো রাগ এতদিন ছিলো কোথায়?
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫৮520593
  • ৩৪ বচ্ছরেও কায়া পেলেন না, কী দুখ্যু!
  • lcm | 34.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩০520594
  • লেফ্‌ট-দের নিয়ে আমার একটা অভিযোগ তো ছিল, এখনও আছে?
    পশ্চিমবঙ্গে দীর্ঘদিন [ কেরালা। ত্রিপুরা ] ক্ষমতায় থেকেও, কেন অন্য রাজ্য গুলোতে একটু সংগঠন ভালো করে তৈরী করা দিকে নজর দিল না। পশ্চিমবঙ্গের আশেপাশের রাজ্যগুলোতে - বিহার, ঝাড়খন্ড, ওড়িষা, অসম, অন্ধ্র - এখান থেকে গোটা পঞ্চাশেক লোকসভা সিট কিন্তু লেফ্‌টরা তুলতে পারত। শখানেক সিট ধরে রাখতে পারলেও অনেক চাপ সৃষ্টি করা যায়।
  • 5-19 | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫০520595
  • কখনো লালু, কখনো মুলায়ম, কখনো অমুক, কখনো তমুক - ইচ্ছেমতন পাল্টে পাল্টে কি আর গণভিত্তি তৈরী হয়? এই নিয়ে গুচ্ছ ডিবেট হয়েছে/হবে। আগেও বলেছি, আবার বলবো - সিপিয়েমের উচিত এই সমস্ত দলগুলোকে ছেড়ে শুধুমাত্র বামপন্থী দলগুলোর সাথে জোট করা - ইনক্লুডিং এমএল ইত্যাদি।
  • Sibu | 218.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৪520597
  • যদ্দুর মনে পরছে CSC ১৯৭৭ এর ধারেকাছে কোন এক সময়ে তৈরী হয়। আর SSC তৈরী হয় ৯০ এর দশকের শেষে। এ থেকে মানতে হয় বামেদের শিক্ষাক্ষেতে দুর্নীতিদমন প্রয়াস অন্ততঃ ২০০০ সাল অবধি জারি ছিল। আমার স্মৃতি ঠিক হলে সেটা রঞ্জনদার টাইমলাইনের সাথে মিলছে না।

    বোতীন হে, অধ্যাপকদের বদলী নিয়ে কিছু ডাটা অন্ততঃ দাও। তুমি তো জাস্ট জনৈক অসন্তুষ্ট অধ্যাপকের দিনলিপি থেকে কোট করে চালিয়ে দিলে যে!
  • dd | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৯520599
  • কি যে কয়।
    পচ্চিম বংগের বাইরে সিপিএম যথেষ্ট স্ট্রং ছিলো অন্ধ্রে আর তামিলনাডুতে। তখন বড়ো বড়ো নেতারাও (বাসবপুনাইয়া, রামমুর্ত্তি ইঃ) আসতেন এই সব রাজ্য থেকে।

    কালক্রমে সবই ফুস হয়ে যায়।চেষ্টার কোনো খামতি কখনই ছিলো না।

    আর বাম দলের সাথে জোট বাঁধবে? তো তিনোমুলের চে বড়ো ও বেশী বাম দল আর আছে না কি? সেখান থেকেই শুরু হোক।
  • 5-19 | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০১520600
  • নাঃ, সেদিন সিপিয়েম ছেড়ে দেবো।
  • প্পন | 190.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬520601
  • এই b (9:55 AM) ব্রতীন না। খুব সম্ভবত বোধিসত্ত্ব (হানু না)।

    ওহে ব্রতীন, মোবাইল থেকে পোস্ট করার সময় b না লিখে অন্য নাম ইউজ কর প্লিজ। নইলে কনফিউশন হয়।
  • | unknown.*** | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৭520602
  • IP Address : 135.20.82.164 (*) Date:18 Feb 2013 -- 09:55 AM এই ব আমি নয়।

    আমার সেজ কাকা অঙ্কের লোক। তার কথা লিখেছি আগে।অন্য রঙের হওয়ায় c জোনে দুবার সার্ভ করতে হয়েছে।টাকী গভঃ কলেজ এবং বহরমপুর টেক্সটাইল কলেজ। তবে শেষের দিকে দয়া করে বিধান নগর গঃ কলেজ দেওয়া হয়েছিল।

    একে কাউনটার করার জন্যে PT দার নিশ্চয় এক জন বন্ধু থাকবেন। যিনি বাম হয়েও d বা c জোনে দু বা তিন বার সার্ভ করেছেন।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৯520603
  • সিপিএম পব আর ত্রিপুরা ছাড়া কেরালায় শক্তিশালী।
    অন্ধ্রতে একসময় খুবই ভালো সংগঠন ছিলো। কিন্তু নকশাল আমলে নাগী রেড্ডি বেরিয়ে আসায় সংগঠন একদম ধসে যায়। একমাত্র অন্ধ্রতেই লোকাল কমিটিকে কমিটি নাগী রেড্ডিদের সাথে চলে যায়। এমনটা পবতেও হয় নি। নাগী রেড্ডিরা আন্দোলনের ব্যর্থতায় মুছে যান। কিছু পিডব্লিউতে চলে যায়, পরে যারা মাওবাদীদের সাথে এক হয়ে যায়।
    কিন্তু সেই ৬৭-৬৮ থেকেই অন্ধ্রতে সিপিএম দুর্বল হয়ে যায়।
    কিন্তু বহুবার চেষ্টা করেও "হিন্দী বলয়ে" সিপিএম কিছু করতে পারেনি, তার বড় কারন জাতপাতের রাজনীতি বুঝতে অনীহা। কাস্ট-ক্লাসের টানাপোড়নে দিশা ঠিক করতে না পারাই বড় কারন। যেটাকে ব্যবহার করেই একসময়ে মালে ও মাওদের বিহারে রমরমা। তারাই এখন তেমন একটা শক্তিশালী নয়।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬520604
  • 5-19
    ওরকম ৬৭-৭০এও অনেককে বলতে শুনেছি, কংগ্রেসের সাথে জোট বাঁধলে, সেদিন পার্টি ছেড়ে দেবো।
    রাজনীতিতে চিরস্থায়ী শত্রু-মিত্র বলে কিছু হয় না। দরকারে ইন্দিরার স্বৈরতন্ত্র ঠেকাতে জনসঙ্ঘের হাত ধরতে হয়, আবার বিজেপি ঠেকাতে কংগ্রেসের সাথে জোটে যেতে হয়। পরের পবর ভোটে কি জোট হবে তা এখুনি বলা যায় কি?
    মায়াবতী-লালু-জয়ললিতা-মুলায়েমদের সাথে রাজনীতির জায়গা থেকে মমতার খুব তফাৎ আছে কি?
  • 5-19 | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫০520605
  • হতে পারে, তবে আমি মমতার অনেক কান্ডকারখানা চোখের সামনে দেখেছি। সিম্পলি ওকে আমি ঘেন্না করি। কাজেই...
  • Ekak | 24.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৩520606
  • মানুষ (বেশি করে আমাদের দেশের মানুষ ) ওরকম বলে কারণ এখানে ইদিযলোজি র কথা বলে লোক টানা হয়। একটা বড় শ্রেণী সেই জায়গা থেকে আসে। হটাত রাতারাতি ম্য়াকিভেলিআন হয়ে জুটি জুটি খেলা খেললে পাবলিক এট্টু ঘেবড়ে যাবে না কো ?
  • dd | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৮520608
  • আমরা যারা ভাম,তাদের আবার কংরেস নিয়ে একই রকম ঘেন্নাবৃত্তি আছে। মমতা আর সিদ্ধার্থ শংকর রায়, কাকে ছাড়বো আর কাকে ধরবো?

    অবশ্য সিপিএম নিয়ে আমার ব্যক্তিগত আশা আকাংখা কিছু নেই। থাকলে দুঃখ পেতাম।
  • b | 135.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩১520609
  • শিবুবাবু, সবকিছুর কি ডাটা পাওয়া যায়, হার্ড ফর্মে? ইনসাইডার ইনফো হিশেবে-ই নিন। না নিতে চাইলেও ক্ষতি-বৃদ্ধি নেই।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৭520610
  • 5-19
    আপনি মমতার কান্ডোকারখানা চোখের সামনে দেখেছেন। আমি, বা যেমন ডিডি লিখেছে, মমতা ও সিদ্ধার্থ রায়ের কান্ডোকারখানা চোখের সামনে দেখেছি।
    অনেক ঘটনার একটা -
    একজন মহিলাকে সিপিএম করার "অপরাধে" তাঁর কপালে গরম লোহা দিয়ে দেগে দেওয়া হয়েছিলো সি পি এম। স্থান বেলেঘাটা, সাল ১৯৭১-৭২, নাম অসীমা পোদ্দার। করেছিলো পুলিশ ও কংগ্রেসীরা মিলে।
    তারপরেও এই ৩৪ বছরেও সেই অপরাধীদের শাস্তি হয় নি।
    তারপরেও প্রথম ইউপিএ।
  • ঊমেশ | 90.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৬520611
  • "5-19" তো অরিজিৎ। তাই না?

    প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচের ডেট ওটা।
  • 5-19 | 131.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৯520613
  • ইপিএলের সাথে এই নামটার কোনো সম্পক্কো নেই।
  • কৃশানু | 226.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৯520612
  • ঐজন্য নয় উমেশ দা, যদিও ওটা অরিজিতদাই।
  • kc | 204.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১০520614
  • এইটাতো ক্যামেরার লেন্সের কিছু একটা হ্যাড্ডাম্যাড্ডা বোধ হয়।
  • কৃশানু | 226.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৩520615
  • দুরদুর, এরা কেউ ফটোগ্রাফি-র টই দ্যাখেই না!
    আমি অবিশ্যি আরো আগেই জানতাম, বলা বারণ ছিল তাই বলিনি।
  • কল্লোল | 125.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৪520616
  • তথ্যে একটু ভুল ছিলো।
    অসীমা পোদ্দার আর শিপ্রা সাহা বেলেঘাটার। পুলিশের হাতে নারকীয় অত্যাচারের বলি।
    নারায়ন চৌধুরী ৭১-৭২এ সোনারপুরের এলসিএম। তাঁর কপালে কঙ্গ্রেসীরা গরম লোহা দিয়ে দেগে দেয় সি পি এম।
    কিছুদিন আগে প্রয়াত হয়েছেন।
  • PM | 93.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৯520617
  • গোল পোস্ট তো ক্রমাগত সরছে-

    প্রথমে ছিলো উচ্চশিক্ষায় নিয়োগে ব্যপক দুর্নীতি। প্রমান দেওয়া গেলো না। মায় CSC পরিক্ষায় কি করে দুর্নীতি করা যায় তার একটা থিওরিটিকাল পথ-ও পাওয়া গেলো না।

    তারপরে বলা হলো আসলে দুর্নীতি টা হতো স্কুলে উচ্চ শীক্ষায় নয়। SSC পরীক্ষায় কিভাবে দুর্নীতি করা যায় সেটাও জানা গেলো না। যদিও বলা হোলো SSC হবার আগে ব্যপক দুনীতি হতো, SSC হবার পরে কমে যায়।

    আরেকজন বললেন CSC/SSC/PSC তে নম্বর "টাই" হলে তখন সিপিয়েম এর লোকেরা প্রেফারেন্স পেতো। সেটা কতো % কেস সেটা কেউ বলতে পারলেন না।

    তার পরে বোতীন বলল যে দুর্নীতি হতো আসলে সরকারী কলেজ -এ বদলিতে।

    আমি কি ধরে নেবো অনিলায়ন সম্পর্কে বাকি অভিযোগ গুলো পারসেপসন? প্রমান/উদাহরনের বাইরে?

    এই প্রসঙ্গে বলে রাখি সরকারী কলেজ এ বদলি নিয়ে যে রাজনীতি হতো সে বিষয়ে আমি ব্রোতীনের সাথে ১০০ শতাংশ একমত। আমার বাবা বহুদিন সরকারী কলেজের সাথে যুক্ত ছিলেন। বদলিতে একটা রাফ কাট পলিসি ছিলো " প্রত্যেক জোন-এ ৩ বছর থাকতে হবে। কিন্তু মনে হয় এটা বাধ্যতামূলক ছিলো না। বহু অধ্যপক ছিলেন যারা "নর্থ বেঙ্গল" জোন-এ যান-ই নি কখনো বাম অ্যাসোসিয়েসন-এর সাথে ঘনিষ্ঠতার সুবাদে। বহু শিক্ষক বাম বিরোধী হয়ে গেছিলেন এই অভ্হিযোগ-এ। ৯০ দশক থেকে সরকারী কলেজ-এ দুটো বাম ইউনিয়ন তৈরী হয়েছিলো। দুটোকেই আলিমুদ্দিন তোল্লাই দিতো।

    এই প্রসঙ্গে বলি আমার ধারনা, বিশ্ববিদ্যলয়ে অধ্যপক নিয়োগ কলেজের মতো "স্বচ্ছ" নয়। কারন ওখানে পার্সোনাল ইন্টার্ভিউ-এর একটা বড় ভুমিকা আছে।ঐ ব্যপার্টা থাকলেই সেখানে ব্যক্তিগত প্রেফারেন্স বড় ভুমিকা নেবার সুযোগ থেকে যায়।
  • PT | 213.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৯520619
  • আমি ভেবেছিলাম যে এই তক্কের মাধ্যমে কিছু সঠিক তথ্য বেরিয়ে আসবে। আসলে বোধহয় তথ্য নেই বা যথেষ্ট পরিমাণে নেই। সেক্ষেত্রে পারসেপসন-টাকে জিইয়ে রাখলে ভোটের বাজারে কাজ দেয়।

    কঙ্কালকান্ডে আজকে কেউ একজন জামিন পেয়েছেন। আর ৫৮ জনের মধ্যে মাত্র ২০ জনকে ধরা হয়েছে। http://www.dnaindia.com/india/report_midnapore-skeleton-case-trial-to-begin-from-january-11_1635439।

    মমতাও বোধহয় এই মামলা গুলোর নিষ্পত্তি চাননা।
  • aranya | 154.*.*.* | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২২:০৩520620
  • কেন যে কেউ খোলা পাতায় কলেজের নাম, অধ্যাপকদের নাম-ধাম সব লিখে অনিলায়নের সপক্ষে প্রমাণ দেন না, ইয়ে বহত না ইনসাফি হ্যায় :-(

    কঙ্কালকান্ডে ও অন্য সব হত্যাকাণ্ডে সিপিএম কখনো জড়িত ছিল না, সিপিএমের পোষা গুণ্ডারা কখনো কাউকে খুন করে নি, ধর্ষণ করে নি, কারো জমির ধান কেটে নেয় নি, ধোপা নাপিত বন্ধ করে নি, কোন সম্ভাব্য বিরোধী ক্যাণ্ডিডেটের বাড়িতে মনোনয়ন জমা দেওয়ার আগে মৃত্যুভয় দেখানোর জন্য থান কাপড় পাঠায় নি, কোন পাড়ায় কাউকে থ্রেট করে নি - প্রামাণাভাবে এ সবই একদিন এস্ট্যাব্লিশড হবে।

    সন্ত্রাস শব্দের মানে ই সিপিএম জানত না, মানুষের প্রতি ভালবাসা ছাড়া তাদের অভিধানে আর কোন শব্দ ছিল না - আপামর জনতা এমন কি শিশুরাও একদিন একথাই বলবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন