এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.*.*.* | ১০ মে ২০১৫ ২২:৪৬661985
  • উঁহু, ডেট সার্ভিস তো শুধু সুদ নয়, সেই পিরিয়ডে মূলধনের কিস্তির রাশি এবং সুদের যোগফল।
    তাই সুদের হার একটু কম হবে। তবে বার্ষিক ১০% তো চিট ফান্ড নয়, ব্যাংকের সুদের হার। এটা মাসিক হার হলে চিটফান্ডের সঙ্গে তুলনীয়। কিন্তু কেন্দ্রীয় সরকারের বার্ষিক সুদের হারও অনেক কম হবে, ৪% এর আশেপাশে হওয়া উচিত।
    কিন্তু মুখ্যমন্ত্রীর অমন সুইপিং স্টেটমেন্ট থেকে কংক্রিট কিছু বোঝা মুশকিল।
  • sm | 233.*.*.* | ১০ মে ২০১৫ ২৩:২১661986
  • স্বল্পসন্চয় থেকে ছাড়া বাকি ঋণ খোলা বাজার থেকেই নিতে হয়। সুদের হার ও তাই চড়া।কেন্দ্রীয় সকার কম সুদে ধার দেয় না।
  • S | 139.*.*.* | ১১ মে ২০১৫ ০০:০৭661987
  • আচ্ছা আমি একটা হিসেব পেয়েছি। ২০০৯-১০ সালের নাগাদ। তখন ইন্টারেস্ট পেয়মেন্ট ছিলো গ্রস ডোমেস্টিক স্টেট প্রডাক্টের ৩।২%। তখন নমিনাল জিডিপি ছিলো ৪ লক্ষ কোটির আশেপাশে, আর লোনের অন্ক ২ লক্ষ কোটি। তার মানে সুদ দিতে হোতো ১৩ হাজার কোটির আশে পাশে। তার মানে সুদের হার ধরতে পারেন ৫-৬% মতন হবে। রন্জনদা যা বলছিলেন, এবং আমারও তাই মনে হয়। ১০% কখনই নয়।

    রন্জনদা, ডেট সার্ভিসিঙ্গের মধ্যে অবশ্যই লোনের রিপেমেন্ট পরবে, কিন্তু সেটা দুটো ক্ষেত্রেই তো আর অ্যাড করা যায়্না। বিগত চার বছরে লোনের পরিমান বেড়েছে প্রায় লাখ খানেক কোটি টাকা। এমন ভাবে বলা হচ্ছে যেন, বেশি লোন নেওয়া হয়েছে আগের লোন শোধ করার জন্যে। লোন শোধ করলে যে লোনের পরিমান কমে যাচ্ছে - সেই হিসেবটা নেই।
  • ranjan roy | 24.*.*.* | ১১ মে ২০১৫ ০০:১৪661988
  • S এর সঙ্গে পুরোপুরি একমত।
    মুশকিল হচ্ছে আমাদের রাজনৈতিক মুখপাত্ররা জনতাকে সত্যিটা জানানোর চাইতে সুবিধেমত আধা গ্লাস ভর্তি বা আধা গ্লাস খালি বলে ব্রাউনিং পয়েন্ট স্কোর করতে চান।
    দেখুন, মোদি কেমন রোজ কাগজ খুললেই কোল-স্ক্যাম এসব বলে গেলেন, কিন্তু বঙ্গে আমরা তো চিট ফান্ড স্ক্যাম ও সাধারণ মানুষের আত্মহত্যাই দেখেছি, সে নিয়ে কবি নীরব।
    আবার ইস্কো নিয়ে কিসকো না উসকো কে ক্রেডিট নেবে সে নিয়ে তিন দলের কাড়াকাড়ি!
  • Atoz | 161.*.*.* | ১১ মে ২০১৫ ০০:২৭661989
  • ব্রাউনিং পয়েন্ট ?????
    ঃ-)
  • ranjan roy | 24.*.*.* | ১১ মে ২০১৫ ০০:৩২661990
  • সরি! ব্রাউনি পয়েন্ট।
    ভুল ধরিয়ে দেবার জন্যে ধন্যবাদ, AtoZ!
  • Atoz | 161.*.*.* | ১১ মে ২০১৫ ০০:৩৭661991
  • না না ভালোই লাগছিল।
    বেশ কবি কবি লাগছিল। ব্রাউনিং রা দু'জনে ঘোড়ায় চেপে পয়েন্ট তুলতে তুলতে বেড়াতে যাচ্ছেন, বিশাল তৃণভূমি পার হয়ে পাহাড়ের দিকে যাচ্ছেন। ঃ-)
  • ranjan roy | 24.*.*.* | ১১ মে ২০১৫ ০০:৪২661992
  • এমন করে দেখতে হলে আপনার মত কবিহৃদয় চাই! ঃ)))))
  • news | 101.*.*.* | ১১ মে ২০১৫ ০৬:৪৪661993
  • http://www.epaper.eisamay.com/Details.aspx?id=15515&boxid=321640

    তিনফসলী জমিতে শিল্প করা যাবে না। কিন্তু সেই জমি থেকে মাটি কেটে ইঁটভাটায় বেচে দেওয়া যাবে। তারপর নিরুপায় চাষীর কাছ থেকে সেই জমি অর্ধেক দামে কিনে নেওয়াও ঠিক আছে।
  • cm | 127.*.*.* | ১১ মে ২০১৫ ০৭:০৬661995
  • বেনামে গাল দিলে অনেকের রাগ হয় আর আমার রাগ হয় বেনামে এই সব জাগ্রত বিবেক দেখলে।
  • dc | 132.*.*.* | ১১ মে ২০১৫ ০৮:১৩661996
  • কিছু না বুঝে সমালোচনা করাটা আজকাল খবরের কাগজ গুলোর ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। খবরে বলছে রাত্রিবেলা পেল্লায় সব ট্রাক এসে হাজির হয়। এই ট্রাকগুলো চালাতে ড্রাইভার আর খালাসি লাগে না? তারা ট্রাক চলিয়ে মাইনে পায় তো! আবার মাটি কাটতেও তো অনেক শ্রমিক লাগে, তারাও তো মাটি কেটে পয়সা পায়। অতোগুলো লোক পয়সা পাচ্ছে, কাজও করছে। তাহলে পবর জিডিপি আর এমপ্লয়মেট বাড়ছে না? এই কাগজওলারা কিছু ভেবেও দেখবে না, এদিকে রোজ মামাটিমানুষের সমালোচনা করা চাই।
  • sm | 53.*.*.* | ১১ মে ২০১৫ ০৮:৩২661997
  • এই সব রিপোর্টিং থেকে সদর্থক কিছু পাওয়া যায় না। আমার একটা প্রশ্ন আছে। দক্ষিন বঙ্গে অধিকাংশ নদী খাত শুকিয়ে গেছে। যদি ভালো ভাবে ড্রেজিং করা যায়, তাতে নাব্যতাও বাড়ে আর মাটির সমিস্যের সমাধান হতে পারে বলে মনে হয়।রিপোর্টারের উচিত অন্য কোনো অপশন আছে কিনা, সে সম্মন্ধেও লেখা।
    অবিশ্যি, সরকার জমি থেকে বালি তোলার মত মাটি কাটা ও ব্যবসায়িক কাজে লাগানো কে নিষিদ্ধ ঘোষণা করতে পারে।
  • dc | 132.*.*.* | ১১ মে ২০১৫ ০৯:১৬661998
  • কিন্তু মহামতি কেইনস তো কবেই বলে গেছেন যে সরকারের উচিত মানুষকে মাটি কাটার জন্যও পয়সা দিতে, আবার গর্ত ভরানোর জন্যও পয়সা দিতে। এই রিপোর্টারটা কেইনস পড়েনি বলে এতো সমালোচনা করছে।
  • sm | 53.*.*.* | ১১ মে ২০১৫ ০৯:৩৭662000
  • ওপরের লিংক গুলো দেখুন। এতোদিন হাজার হাজার কোটি টাকা ঋণ নেবার পর ঋণ খেলাপি কোম্পানির শেয়ার নেবার পর্য্যন্ত ক্ষমতা ছিল না সরকারের। মাটি কাটা আর ভরার জন্য নয়, কয়েকহাজার কোটি টাকা বেশি ই খরচা হলো। কিছু গরিব লোকের পেট তো ভরলো।
  • dc | 132.*.*.* | ১১ মে ২০১৫ ০৯:৫৭662001
  • সেটাই তো বলছি। গরিব ট্রাক ড্রাইভার, খালাসি, মাটি যারা কাটছেন, তাদের সবার তো পেট ভরছে! এই কথাটা না বুঝে চাষীগুলো বেকার গন্ডগোল করছে আর রিপোর্টার সুযোগ পেয়ে সমালোচনা করে দিয়েছে। এই চাষীগুলো মামাটিমানুষের সরকারের ভালো চায়না।
  • S | 109.*.*.* | ১১ মে ২০১৫ ১৪:৩১662002
  • চাষের জমিতে গাড়ি তইরীর কারখানা হলে চলবে না। রিয়েল এস্টেট হলে কোনো অসুবিধে নেই।
  • Du | 213.*.*.* | ১১ মে ২০১৫ ১৫:৪৯662003
  • মানে সারের কারখানা
  • dc | 132.*.*.* | ১১ মে ২০১৫ ১৬:০৫662004
  • ট্রাক তৈরি করার কারখানা চলবে?
  • cm | 127.*.*.* | ১১ মে ২০১৫ ১৬:৫১662008
  • ওনারা কলরবে ব্যস্ত আছেন।
  • Atoz | 161.*.*.* | ১১ মে ২০১৫ ২২:৪১662009
  • অথবা মোড়ে দাঁড়িয়ে কাঁসি বাজাবেন। ঃ-)
  • রুদ্র | 125.*.*.* | ১১ মে ২০১৫ ২৩:১৮662010
  • বামপন্থীদের 'ফিসফ্রাই' খাইয়ে জাত মেরেছিলেন আগেই '
    গতকাল বাবুল সুপ্রিয়কে 'ঝালমুড়ি' খাইয়ে জাত মারলো।
  • aranya | 154.*.*.* | ১১ মে ২০১৫ ২৩:৩৭662011
  • ছত্রধর ও অন্য তিন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা-র অভিযোগ কিভাবে প্রমাণিত হয়েছে, তা কি মিডিয়ায় কোথাও বেরিয়েছে?

    জানতে আগ্রহী
  • রুদ্র | 55.*.*.* | ১২ মে ২০১৫ ০৪:২৩662012
  • ছত্রধর মাহাতকে আইনলফুল অ্যাকটিভিটিস প্রিভিনেসন অ্যাক্ট (ইউএপিএ)-তে দোষী সাৱ্যস্ত করল মেদিনীপুর জেলা আদালত| সোমৱার মেদিনীপুর জেলা চতুর্থ অতিরিক্ত দায়রা আদালতে কাৱেরী ৱসু-র এজলাসে ছত্রধর মাহাতো সহ সুখশান্তি ৱাস্কে,শম্ভু সরেন,শাগুণ মুর্মু কে ইউপিইএ অর্থাত্ দেশদ্রোহিতা সহ একাধিক দোষে দোষী সাৱ্যস্ত করা এদিন তোলা অন্যদুজন রাজা সরখেল ও প্রসূন চট্টোপাধ্যায় অন্যান্য ধারায় দোষী সাৱ্যস্ত হলেও ইউপিইএতে যুক্ত নয়|
    সরকারি আইনজীৱী দেৱাশীষ মাইতি জানান, এদিন সৱ প্রমাণ রেখেই এদের দোষী সাৱ্যস্ত করা হয়েছে | আসামী পক্ষের আইনজীৱী মৃনালকান্তি চৌধুরী ৱলেন, ৱোমা ৱিস্ফোরণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগে এই ধারা প্রয়োগ হয়েছে| মঙ্গলৱার এই মামলার সাজা ঘোষণা হৱে| উচ্চ আদালতে যাওয়া হৱে ৱলে জানিয়ে দিয়েছেন ছত্রধরের আইনজীৱী|
    অন্যদিকে, দোষী সাৱ্যস্ত হওয়ার পরে ভ্যানে উঠতে উঠতে চিত্কার করে ছত্রধর ৱলে, দেশের আইন ৱলে কিছু নেই, যারা আসল দোষী তারা ছাড়া পেয়ে গেল| এখন যারা সরকারে তাদের লোকও তো ছিল| তাদের ধরছে না কেন সরকার?
    ২০০৯ সালের সেপ্টেম্বর মাসে মহাঅষ্টমীর দিন ৱীরকার গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল তাঁকে| গ্রেফতার করেছিল কলকাতা পুলিসের স্পেশাল টাস্ক ফোর্স| ছত্রধর মাহাতর ৱিরুদ্ধে একাধিক মামলা থাকলেও, কাঁটাপাহাড়ির একটি মাইন ৱিস্ফোরণের ঘটনায় প্রধান অভিযুক্ত করা হয় তাঁকে|
  • cm | 127.*.*.* | ১২ মে ২০১৫ ০৯:৪৮662014
  • ছত্রধর মাহাতো আরেক সারল্যের প্রতিমূর্তি। "সরল" ভদ্র বাইট দিচ্ছেন।
  • PM | 53.*.*.* | ১২ মে ২০১৫ ২১:৪৯662016
  • ক্ষমতার অলিন্দে পৌছনোর সিড়ি গুলো একে একে ভেঙে ফেলা হচ্ছে।

    তবে কিষনজির থ্কে ছত্রধর সৌভগ্যবান-সন্দেহ নেই।

    "ক্ষমতা ম্যানেজমেন্ট " দেখে যে যাই বলুক আমি মুগ্ধ
  • cm | 116.*.*.* | ১২ মে ২০১৫ ২২:০০662018
  • আমি কিন্তু একসাথে এত সরল দেখে অবাক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন