এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 126.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪২520554
  • আরে কোন সাবজেক্ট?
  • potke | 132.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫520555
  • পিটিদার নামের সাথে মিল আছে ঃ)
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭520556
  • "আজকের" প্রেক্ষিতে ক্ষুদিরামকেও বোধহয় সমাজবিরোধী আখ্যা দেওয়া যায়-যদি কেউ দিতে চায়।

    যারা কংশাল ছিল তারা তো সিপিএম-কেই ক্যালাতো। তাহলে আর নকু তৈরির দরকার ছিল? সোদপুরে আমি যাদের প্রতি সন্ধ্যেবেলা পাইপগান আর কাতান হাতে টহল দিতে দেখতাম তাদের নেতার নাম ছিল নান্টু ঘোষ-সে কস্মিন কালেও বাম রাজনীতি করত না। পাক্কা কংগ্রেসি-এখন নাকি তৃণ-র হয়ে বিধানসভায়।

    দেবাশিস গল্প জমাতে জানেন। তাই এই বাক্যবন্ধনী নজর কাড়ার মতঃ "...বামেদের রাজনৈতিক বিশৃংখলা, তার জেরে সামাজবিরোধী, মাস্তানদের একটা অংশ বামেদের দিকে ভিড়ছে"-সেই সময়ে লুম্পেন নকশালদের তো কংগ্রেসে ভেড়ার কথা-আর একইসঙ্গে সমাজবিরোধীদের রিক্রুট করছে প্রিয়-সুব্রত। আমি তো ৭১-৭২-এ বামেদের প্যাঁদানী খেয়ে পাড়াছাড়া হতে দেখছি। তাইলে সমাজবিরোধেরা বামেদের কোন উপকারে লাগল?

    তাহলে এবার কি আবাপ গোষ্ঠী নকুদের উত্থানকে justify-করে নতুন খেলা খেলতে নামল?
  • প্পন | 126.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০১520557
  • @পোটকে

    হ্ম্ম্ম্ম

    যদি উনিই হন আমাকে একবার বেধড়ক কেলিয়েছিলেন, দোষের মধ্যে পাঠ্যপুস্তকে একটা ছবি দেখে হেসে ফেলেছিলাম আর পাশের জনকে দেখিয়েছিলাম।
  • কল্লোল | 111.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫২520558
  • পিটি।
    ঠিক বুঝলাম না।
    আজকের প্রেক্ষিতে ক্ষুদিরাম মূলধারার ইতিহাস বইতেও স্বাধীনতা সংগ্রামী। বোমা মারার কালে কিন্তু সমাজবিরোধীই ছিলো, বড়জোর স্বদেশী ডাকাত। আমি ডাকাত কথাটায় মোটা হরফ ও তলদাগ দিলাম।
    তেমনি ৬৭-৭০এ নানান সমাজবিরোধী সিপিএম ও নকশালদের মধ্যে চলে এসেছিলো। নকশালরা (বিশেষ করে সিপিআইএমএল) ও এদের লুম্পেন প্রোলেতারিয়েৎ বলে বেশ সম্মানই দিতো। নকশালদের মধ্যে আর মার্কস বর্ণিত প্রলেতারিয়েৎ কোথায়! সবই তো মধ্যবিত্ত পেতি বুর্জুয়া শ্রেণি থেকে এসেছে - তাইই মনে করতাম আমরা সকলেই। গ্রামে গিয়ে শ্রেণীচ্যুত হবার চেষ্টা চলতো। সবার পোষাতো না। তবু সিপিএম-এ ট্রেডইউনিয়ানের দৌলতে খানিক একেবারে ছন্নছাড়া অর্থনৈতিক অবস্থানের কিছু মানুষ ছিলেন, চটকলে, খাদানগুলোয়, ছোট ছোট কারখানাগুলোতে। তাই নকশালেরা "লুম্পেন প্রলেতারিয়েৎ"দের বেশ শ্রদ্ধাই করতো।
    আমাদের এলাকায়, একজন চোরকে "রাজনীতি দেওয়া" হয়েছিলো। মানে, দলে ভেড়ানো হয়েছিলো। প্রথম পরীক্ষা, দেওয়াল লেখা। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। সে সারা রাত ধরে লিখে দেওয়াল ভরিয়ে দিলো চীনের চেয়ার আমাদের চেয়ার। তার এই সামান্য প্রলেতারিয়েৎ সুলভ ভুলকে প্রচুর পেতি বুর্জুয়া কমরেড পরের সারারাত ধরে সংশোধন করেছিলো।
    তবে সে সময় সমাজবিরোধী যেমন নকশালে তেমনি সিপিএমএও প্রচুর ছিলো। তুমি রোবো খান বা কিরীটির নাম শুনেছো কিনা জানি না। তারা আমাদের এলাকার সিপিএম অ্যাকশন স্কোয়াডের লোক ছিলো।
    ৭০এর পর নকশাল সমাজবিরোধীদের একটা বড় অংশ কংশাল বনে গেলো। এমন নয় যে কংপেম একদম হয় নি, তবে সংখ্যায় অনেক কম। ৭২-৭৭ এরাই সিপিএম ঠ্যাঙ্গায়। ৭১-৭২এই নকশাল প্রায় উবেই গেছিলো।
    আজকে তাকালে এদের সমাজবিরোধীই মনে হয়।
  • কল্লোল | 111.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৮520559
  • "যারা কংশাল ছিল তারা তো সিপিএম-কেই ক্যালাতো। তাহলে আর নকু তৈরির দরকার ছিল?"
    তোমার উপরের লাইনটিতে আপত্তি জানিয়ে রাখলাম।
    এমনিতে সময়ের বিচারে বেশ ভুলভাল স্টেটমেন্ট। নকশাল রাজনীতির উত্থান ৬৫-৬৭তেই। আর কংশাল তৈর হয়েছে ৭০-৭২এ।
    "তাহলে আর নকু তৈরির দরকার ছিল?"
    মাকু যেমন আনন্দবাজার বা রাষ্ট্র তৈরী করেনি, তেমনি নকুও তারা "তৈরী" করেনি। যদি নকু কেউ তৈরী করে থাকে তো সেটা মাকুরাই করেছে। নকশালবাড়ীর কৃষক আন্দোলন কিন্তু মাকুদের কৃষকসভার পতাকাতলেই সংগঠিত হয়। চারু মজুমদার, কানু সান্যাল, এরা সিপিআই ও সিপিএমএই জেলা নেতা ছিলেন সেই তেভাগার সময় থেকেই। সুশীতল রায়্চৌধুরী সিপিএমএর পিসি মেম্বার ও দেশহিতৈষীর সম্পাদক ছিলেন। শৈবাল মিত্র তখন বিমান-বুদ্ধেরও নেতা ছিলেন।
    আর এমন নয় যে নকুরাই শুধু সিপিএম ক্যালাতো। সিপিএমও প্রচুর নকু হত্যা করেছে। বরানগর তো কং-মাকু-পুলিশের আঁতাতেই ঘটেছে।
  • Ekak | 69.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৫520560
  • সত্তি শ্রদ্ধা করত নাকি কাজে লাগাতো ?
    লুম্পেন প্রলেতারিয়েত নিয়ে এঙ্গেলস সাহেব বারংবার সাবধানবাণী আওড়ানোর পরেও সর্বর্ত্র সব আন্দোলন চলাকালীন এদেরকে কাজে লাগানো হয়েছে। আবার সেই অন্য দলে গিয়ে ভিড়লে তাকে গালাগাল। আমি যদি ডাকাত হই বা ল্যাংড়া পাঁচু তাহলে আমার শ্রেণীচরিত্রের জায়গা থেকে যখন যার সঙ্গে অন্তাঁত গড়লে পেট চলে তাই গড়ব। সোশাল ল্যাদারে ওপরে ওঠার জন্যে মধ্যবিত্তের বিপ্লব করা দক্কার। সঙ্গে আছে বোকা চাষী আর রুগ্ন শ্রমিক। এবার অসংগঠিত কিন্তু পারালাল পাওয়ার হলো এই অগনিত চোর-ডাকাত-স্মাগলার। তাদের কাজে লাগিয়ে ছেড়ে দাও।
  • Sibu | 218.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫৩520561
  • কল্লোলদা, সমাজবিরোধী নিয়ে আপনার কথাগুলোতে একমত হলাম না। কিন্তু আপাততঃ বেড়াতে এসেছি। ফোং থেকে টাইপানো মুশকিল। ফিরে যদি জোশ থাকে তো এই নিয়ে কথা হবে।
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৬520563
  • "যদি নকু কেউ তৈরি করে থাকে তো সেটা মাকুরাই করেছে"-সব আলোচনার শেষ এইখানে হওয়াটাই তো প্রত্যাশিত ছিল-তাই না?

    এর পরে কোনদিন শুনতে হবে যে সিদ্ধার্থ রায় বাংলার মুক্তিসূর্য ছিল!!
  • PT | 213.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৪520564
  • আমি যে নান্টু ঘোষের কথা লিখলাম তাকে তো ১৯৭১-এই দেখলাম-তাতে ঐতিহাসিক ভুলটা কোথায় হল?
  • b | 122.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৯520565
  • আমার বন্ধু SSC যারা পায় তাদেত প্রথম ব্যাচ।৯৮ এ পাস কোরে ২০০১ এ পোস্তিঙ্গ পায়( ৩ বছর কেন লাগলো ভগা জানে) বেলুড় স্কুলে। পোটকে যে সময়ের কথা বোল্ছেন সেই সময় SSC কোথায়?

    তবে আনাদের আন্তরিক চেষ্টা সত্ত্বেও বাম আমলে এ হেন দুর্নীতি র কথা PT দা বিশ্বাস করবেন না। আমি ২০০% নিশ্চিত
  • পরমহংস | 219.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩১520566
  • নান্টু ঘোষের ব্যাপারে বা পিটিবাবুর বন্ধুর সম্বন্ধে কোন ডকুমেন্টেশন আছে?
  • pinaki | 132.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৩520567
  • নান্টু ঘোষের ব্যাপারে পিটিদা যা বলেছেন আমিও সেরকমই শুনেছি। কিন্তু তার সাথে বাড়তি যেটা শুনেছি সেটা হল সিপিএম জমানায় নান্টু ঘোষ সিপিএমের সাথেই 'সেটিং' করে চালাতেন। এবং এখনও বাজারে খবর যে তিনি সিপিএমের সাথে যথেষ্ট ঘনিষ্ঠতা রেখে চলেন। সে জ্যোতিপ্রিয় মল্লিক যাই বলুন না কেন। এবং রাজনৈতিক পালাবদলের মধ্যেও ব্যাবসা কিভাবে চালিয়ে যেতে হয় সেটা নান্টু ঘোষ ভালোই বোঝেন।

    নান্টু ঘোষ সম্বন্ধে আরো জানতে হলে আমাকে বলবেন। তাজা খবর এনে দেব।
  • lcm | 34.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২২520568
  • বোঝো! সিপিএমের গুন্ডার নামের লিস্ট কি কম পড়েছে? নাকি পেটো/বোমা/বন্দুক কম পড়েছে? এসব লাগে, সব পার্টির লাগে, গণতন্ত্র বজায় রাখতে এসব লাগে - এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট্‌স।
  • aranya | 78.*.*.* | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪০520569
  • 'সোশাল ল্যাদারে ওপরে ওঠার জন্যে মধ্যবিত্তের বিপ্লব করা দক্কার' - এইটা কওয়া ঠিক না। যে মধ্যবিত্তেরা আন্তরিক ভাবে বিপ্লব চেয়েছে, তারা মানুষের ভালর জন্যই চেয়েছে। অব্শ্য বিপ্লবে মানুষের ভাল হওয়া সম্ভব নয়, সেটা হতে পারে।
  • ranjan roy | 24.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৭520570
  • অনিলায়ন নিয়ে আমার বক্তব্য খানিকটা শিবুর কাছাকাছি।
    আমার ছোটবেলায় কংগ্রেস রাজের সময় বেকার ছেলের দল স্বাভাবিকভাবেই কংগ্রেসি নেতা-এম এল এ- মন্ত্রীকে ধরার চেষ্টা করত।
    বাম রাজত্বে কিছুদিন পরে সিস্টেম করে এবিটিএ ও এসএফ আইয়ের সুবাদে কলেজে ভর্তি ইত্যাদি হওয়া স্বাভাবিক। এখন সবাই তিনোদের ধরবে। এই তো স্বাভাবিক। হিন্দি বলয়ে এইভাবেই কংও বিজেপি ক্ষমতায় এলে পাবলিকের প্রত্যাশা বাড়ে। ওরা লাইন আপ করে।
    তাহলে অনিলায়ন নিয়ে চেঁচামেচি কেন?
    মনে হয়, কমুনিস্ট দের আমজনতা অনেক বেশি নৈতিক ভাবত, এসবের উর্দ্ধে থাকবে বলে আশা করত। যখন দেখা গেল ক্ষমতার রাস্তায় চলতে চলতে ওদেরও পায়ে ধুলো লাগছে ব্যাপারটা মধ্যবিত্তের চোখে শকিং হল, তাই চেঁচামেচি বেশি হল।
    যেমন মাউন্টব্যাটেন-নেহরু-জিন্না মদ খেতেন জানলে লোকে স্বাভাবিক ভাবে নেয়। কিন্তু গান্ধীজির ব্যাপারে কেউ এমন বললে?
    নির্মল কুমার বসু যখন নোয়াখালি যাত্রার সময় গান্ধীজির নাতনির বয়সী মেয়েদের সঙ্গে রাত্রে নগ্ন হয়ে শুয়ে একসপেরিমেন্টের কথা ডকুমেন্টেড করলেন, তখন কংগ্রেসিরা সেটা নীরবতা দিয়ে এবং উদাসীনতা দিয়ে ঢাকার চেষ্টা করলেন।
    কিন্তু বিশবছর পরে যখন ইলেক্শনের আগে একটি নাটকে সিরাজ চৌধুরি এবং সম্ভবতঃ নন্দনে একটি গল্পে সৌরি ঘটক সেই কথাটা তুললেন আনন্দবাজারে কমুনিস্টদের নৈতিকতার অভাব নিয়ে চড়াসুরে প্রবন্ধ লেখা হল। সিরাজ চৌধুরি জবাবে সোর্স হিসেবে নির্মল বসুর মহাত্মা ইন নোয়াখালি বইটির উল্লেখ করায় ব্যাপারটা থামল।

    পিটি বলবেন কে অযোগ্য? আসলে সেই জমানায় চাকরি অনেক কম। তাই সব পদেই অ্যাকাডেমিক্যালি সমান ভাবে যোগ্য লোকের সংখ্যা অনেক। যাকেই নিন তাকে অযোগ্য প্রমাণ করা কঠিন।

    কিন্তু প্রাইমারি স্কুলের জন্যে পরীক্ষা দিয়ে লিস্টের সবচেয়ে ওপরে নাম থাকা অরূপের চাকরি পার্টির আশ্বাসন সত্ত্বেও হয় নি। লিস্টের নীচে থাকা একজনকে লোক্যাল কমিটির নেতার সুবাদে হয়েছে। অরূপ (আসল নাম) বহু জায়গায় রিপ্রেজেন্ট করেছে, রাইটার্স অব্দি গেছে। তদন্তের আশ্বাসন পেয়েছে, কিছু হয় নি। ক'বছর কেটে গেল। তারপর ও কোর্টে গেল, কেস অনেকটা এগিয়েছে, ওর ভরসা জিতবে বলে। ইতিমধ্যে ও বিয়ে করেছে, পণ নেয় নি। কলেজ স্ট্রীটে একটি ছোট প্রকাশনালয়ে খাটে ও সন্ধ্যেয় বাড়ি ফিরে দুটো টিউশন করে। আত্মবিশ্বাস হারায় নি, পিটি যদি চান তো কলেজ স্ট্রীট পাড়ায় ওর সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি, ওর কাগজপত্রও দেখিয়ে দিতে পারি,
  • Sibu | 218.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৩:১৬520571
  • রঞ্জনদা যেটা বলেছেন সেটা আমার বক্তব্য বা তার কাছাকাছি নয়। আমার বক্তব্য বামেরা তুলনায় স্বচ্ছ একটা রিক্রুটমেন্ট রেজিম চালু করার জন্য বহু গডফাদারের ক্ষমতা খর্ব হয়। অনিলায়ন নামক বস্তুটি তাদের অপপ্রচার।

    বামেরা সব রকম দুর্নীতি বন্ধ করেছিল সেটা সত্যি নয়। কিন্তু বাম রাজত্বে অবস্থার অনেক উন্নতি হয়েছিল।
  • Yan | 161.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৫১520572
  • শিবুকে ক দিয়ে গেলাম। এই ঘুঘুর বাসা বাম আসার বহু আগে থেকেই ছিল, বাম আসার পরে ঐ ল্যাজে পা পড়েছে দেখেই অনেকে গ্যালো গ্যালো বলে চিল্লিয়েছে। বামও পারে নি তেমন এসব দমন করতে, ঐ একটু কমিয়েছে, এই যা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যেখানে প্রাদেশিকতা, জাতপাত, নেপোটিজম, "আপনি আমার ছেলের চাকরিটা দেখবেন, আমি আপনার মেয়ের স্কলারশিপের ব্যব্স্থা করবো", এ বলে আমায় দ্যাখ ও বলে আমায় দ্যাখ, মিউচুয়াল বন্দোবস্ত--- এইসব নিঃশ্বাস প্রশ্বাসের মতন গৃহীত ব্যাপার, সেখানে একা বাম কত সরাবে এইসব?
    এখন তো শুনছি, এইসব এসেসসি ইত্যাদিকে বাইপাস করার কায়্দাও অলরেডি হয়ে গেছে, প্যারা টিচার হিসাবে নিয়ে নিচ্ছে ভাইবেরাদর নাতিপুতি শালাশালীদের, তারপরে কয়েক বছর হয়ে গেলে আস্তে ধীরে পার্মানেন্ট করে নিচ্ছে। এসব শত শত বছরের প্র্যাকটিস, এসব কমাবে এমন শক্তি কার বা আছে?
  • কল্লোল | 111.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৬:১২520575
  • পিটি। তুমি লিখেছো-
    "যারা কংশাল ছিল তারা তো সিপিএম-কেই ক্যালাতো। তাহলে আর নকু তৈরির দরকার ছিল?"
    নকশাল রাজনীতির শুরু ৬৫-৬৭। কংশাল (যারা আগে নকশাল ছিলো, পরে কংগ্রেস হয়) আসে ৭০-৭১এ। কাজেই নকশাল "তৈরী হয়ছে আগে, পরে কংশাল।
    আর নকু যে মাকু থেকেই উৎপত্তি সেতো ঐতিহাসিক সত্য। আমি যে উদাহরণগুলো দিয়েছি তথ্য দিয়ে তার খন্ডন করো।
    "নকশালবাড়ীর কৃষক আন্দোলন কিন্তু মাকুদের কৃষকসভার পতাকাতলেই সংগঠিত হয়। চারু মজুমদার, কানু সান্যাল, এরা সিপিআই ও সিপিএমএই জেলা নেতা ছিলেন সেই তেভাগার সময় থেকেই। সুশীতল রায়্চৌধুরী সিপিএমএর পিসি মেম্বার ও দেশহিতৈষীর সম্পাদক ছিলেন। শৈবাল মিত্র তখন বিমান-বুদ্ধেরও নেতা ছিলেন।"
  • পরমহংস | 219.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:০৯520576
  • অনিলায়ন মূলতঃ প্রাইমারি লেভেলে ক্যাডার ঢোকানোর সিস্টেমিক স্ট্র্যাটেজি। প্লেন ভ্যানিলা স্বজনপোষনের থেকে সে বস্তু আলাদা। মমতা ও তার সরকারের কুকীর্তি যত বেরোচ্ছে, উজ্জ্বল স্বর্ণময় চৌতিরিশ ততই নির্বিকল্প কামহীন ধোয়া তুলসীপাতা হয়ে উঠছে। এরেই কয় কনজার্ভেশন অফ ভার্চু।
  • pinaki | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪২520577
  • পরমহংস, সুপাল্লাইক। ঃ-)
  • | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৩520579
  • আম্মো বিরাট ক। পরমহংস দেব বড় ভালো লিখেছেন। ঃ)))
  • প্পন | 190.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০০520581
  • ঃ))
  • Sibu | 218.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৩২520582
  • প্রথমে বলা হল অনিলায়ন স্কুল কলেজে। SSC, CSC বলার পর লোকে বলল না না, অনিলায়ন হল গে ইউনিতে। সেখানে যখন দেখা গেল অ্যাকাডেমিক গডফাদারেরা এসবে আগে থেকেই পোক্ত, তখন বলা হল অনিলায়ন আসলে প্রাথমিকে। অনিলায়ন কোথয় আছে?
  • mon | 126.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৪520583
  • এখন হল মমতায়ান এর যুগ। ।। এর মধ্যে অনিলায়ান নিয়ে আবার খ্নচাখ্নুচি কেন রে বাবা !! তবে রঞ্জন দা বেসিক কথাটা বলে দিয়েছেন >>>>> তার 12। 47 am এর পোস্ট কে অনেক সমর্থন।
  • | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩৪520584
  • সব জায়্গায় হয়েছে শিবু দা। কলেজ,ইউনি,স্কুল। তবে স্কুলে ই বেশী কারন এখানেই অযোগ্য লোক কে ঢোকনো বেশী সহজ।
  • PT | 213.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৬520586
  • কল্লোলদা
    নকশাল থেকে যে কংশাল এসেছে সেটি আমি জানি না আমাকে এমন মূর্খ ভেবো না। আর নকশালরা তাত্বিক ভাবে সিপিএম এবং কং দুদলকেই পেঁদাবে সেটাই স্বাভাবিক। কিন্তু কংশালরা শুধু সিপিএমকেই বধ করবে। তবে এদানিনের মাওবাদিদের দেখে আমার মনে সন্দেহ জাগরিত হয়েছে যে সেই আমলেও নক্শালরা কং-এর থেকেও সিপিএম-কেই বেশী শত্রু মনে করত কিনা। সে ব্যাপারে আমার বিশেষ নলেজ নেই-ওটা তুমি ভাল জানবে।

    তবে একটা communication gap হয়েছে। আমি নকুর অর্থ নব কং ধরেছি। তোমরা নকু বলতে বোধয় নকশাল বুঝিয়েছেন। তবে তা সত্বেও আবাপ-র নতুন তত্ব-বাম সমাজবিরোধীদের রুখতে তৈরি হয়েছে "নব কংগ্রেসিদের মাস্তানরাজ" একদমই ধোপে টেঁকে না। সমাজবিরোধীদের রোখার জন্য পুলিশ কি করছিল-নাকি বাম না থাকলেও নব কংএর মাস্তানরাও এমনিতেই তৈরি হত?

    b
    তোমার কথা মানতে আমার কোনই অসুবিধে নেই। SSC না থাকলে বামেদেরও লোক ঢোকানো সহজ ছিল। তো তাই যদি হবে তবে তাহলে তারা ক্ষমতায় থাকাকালীন SSC চালু করল কেন? SSC না থাকলে তো ১৯৯৮ থেকে ২০১১ পর্যন্ত তো আরো বেশে বেশী "অনিলায়ন"-ই চালু রাখা যেত।

    RR
    আমার একটা পোস্টিং দেখান যেখানে আমি দাবী করেছি যে বামেদের আমলে সবই ঠিক ঠিক ছিল। আপনার একটা উদাহরণের প্রেক্ষিতে আরেকটি উল্টো উদাহরণ সব সময়েই দেওয়া যায়। কিন্তু তাতে সত্যটি প্রতিষ্ঠিত হয়্না। একটি পার্সেপসন তৈরি হয় মাত্র। যেমন "অনিলায়ন" শব্দটি। বছর তিন/চারেক আগেও এই শব্দের কোন অস্তিত্ব ছিল না। আসল কোন তদন্ত না করে আবাপ শব্দটিকে হাওয়ায় ছেড়ে দিয়েছে। আমার একটা অন্য প্রশ্ন আছে। প্রায় ৫০% লোক বামেদের বিরুদ্ধে বরাবর ভোট দিয়েছে। শিক্ষিতদের মধ্যে সেই ৫০% তথাকথিত অ-সিপিএম এবং ব্রিলিয়ান্ট লোকজন যারা ছিল তারা কেউই কি ঝকমক করে ওঠেনি অন্যত্র ৩৪ বছরে? আমি তো ৩৪ বছরে একটাও নাম করার মত দক্ষিণপন্থী বুদ্ধিজীবি খুঁজে পাচ্ছিনা। যারা গত দু-তিন বছরে বামেদের বিরুদ্ধে গেছে তারা বেশীর ভাগই আগেও বিভিন্ন রকমের লালই ছিল।

    তাহলে সেই সিপিএমের-মিছিলে-না-যাওয়া-চাকরী-না পাওয়া-দারুণ রেসাল্ট-করা-মানুষেরা কোথায় গেল?
  • | 132.*.*.* | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৯520587
  • অনেক কারন তার মধ্যে একটা মনে হয় ঢোকানোর মতোন আর লোক ছিল না।। ঃ))

    আরে PT দা আমরা সবাই তোমার সাথে একমত

    ১। সেই সোনার ৩৪ টি বছর যাতে সব কিছু ঠিক্ঠাক হয়েছিল। অন্যায়, অনিয়ম বলে কোন ব্যাপার ই ছিল না। রাম রাজ্যত্ব বল্লে কম বলা হয়।

    ২। শিল্প,শিক্ষা,স্বাস্থ্য প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উন্নতির চরম শীর্ষে পোঁছেছিল।

    ৩। এই অনিলায়ন বলে আসলে কিছু ছিল ই না ( বিশ্বাস না হলে PT দা কে জিগান)

    ৪। বাম দল তাদের সক্ষম এবং সুযোগ্য নেতৃত্বে পশ্চমবঙ্গে শূণ্য থেকে শুরু করে একদম প্রথম সারিতে পৌঁছে দিয়েছিল।

    আর কিছু??
    ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন