এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অর্জুন | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৫২437101
  • সুইটজারল্যান্ডে বসে বাংলা নাটক ? :-)

    আমি কলকাতায় থেকেও দেখা হয়না বাংলা নাটক।

    Jewel in the crown ইউ টিউবে পাওয়া যায়না। পুরো সিরিজটা খুঁজছি।

  • এলেবেলে | 141.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪৯437099
  • আচ্ছা কেউ আমার কী করণীয় তা বলতে পারেন?

    রাজ্য সরকার করোনা মোকাবিলায় প্রথমে ৩১ মার্চ পর্যন্ত এবং পরে সেই সময়সীমা বৃদ্ধি করে ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। যদিও অনেকেই এই ছুটি না পেয়ে শিক্ষকদের এই 'পড়ে পাওয়া চোদ্দ আনা' ছুটির জন্য চোখ টাটাচ্ছেন, কিন্তু এখানেই গপ্পো শেষ হচ্ছে না।

    রাজ্য জুড়ে পুরোদমে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলছে। সেখানে নজরদারির দায়িত্বে রয়েছেন শিক্ষকরাই। কাঙ্ক্ষিত সোশ্যাল আইসোলেশনের কোনও সুযোগ? নেই।

    তদুপরি রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখার গুরুদায়িত্ব। আমি নিজে আগামী ২৪ তারিখে মাধ্যমিকের খাতার শেষ কিস্তি জমা দেব হেড এগজামিনারের কাছে। সেখানে অন্ততপক্ষে ৪০ থেকে ৫০ জন শিক্ষক সমবেত হবেন। কাঙ্ক্ষিত সোশ্যাল আইসোলেশনের কোনও সুযোগ? নেই।

    এর পরে ২৬ তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা নিতে হাজির হতে হবে। যেখানে একাধিক বিষয়ের একাধিক পরীক্ষক একত্রিত হবেন। সঙ্গে থাকবেন প্রচুর হেড এগজামিনার, শিক্ষা দফতরের কর্মী এবং নানা পেশার মানুষ। কাঙ্ক্ষিত সোশ্যাল আইসোলেশনের কোনও সুযোগ? নেই।

    এই গোটা বিষয়টা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায়। আমি যে রোগে আক্রান্ত হব না তার কোনও গ্য্যারান্টিও নেই।

    আপনাদের তরফ থেকে কোনও পরামর্শ?

  • S | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪৬437098
  • "এইসব দিনরাত্রি" হুমায়ন আহমেদের প্রথম কাজ।
  • এলেবেলে | 141.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪৫437097
  • এটা কাল বিকেলে যখন এগারো ক্লাসের পরীক্ষার ডিউটি দিচ্ছিলাম তখন জানতে পারি। শ্যামল ঘোষের ছেলের করোনা। কৃষ্ণনগরের শিশুবিশেষজ্ঞ। খানিক বাদেই হোয়াটসঅ্যাপে চাটনি আসতে থাকে কলিগদের ফোনে। কাড়াকাড়ি পড়ে যায় সেটা শেয়ার করার ব্যাপারে। খুবই খারাপ লেগেছিল। বুঝেছিলাম আমাদের প্রত্যেকের মধ্যেই মৌলবাদী লুকিয়ে থাকে, আমরা টের পাই না। আসলে আমাদের প্রায় প্রত্যেকের স্লোগান 'দেশ কে গদ্দারোঁ কো গোলি মারো শালোঁ কো'। মব লিঞ্চিং আর খাপ আমাদের জাতীয় ঐতিহ্য। কিংবা উত্তরাধিকার।

  • সে | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪৪437096
  • না অর্জুন।
    আমি বাংলা নাটক/সিনেমা বেশি দেখি।
  • lcm | 172.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪৩437095
  • আরে অজ্জুন, এ তো আড্ডা - দেখো না, ওপরে যোগ চিহ্নে ক্লিক করে দেখো - লেখা আছে -

    "এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান।"

    সুতরাং, বুঝতেই পারছ - কে রিগ্রেসিভ বলল, কে প্রোগ্রেসিভ বলল, কে এডহেসিভ বলল, কে এলটিটিস্ট বলল, কে জিমন্যাস্ট বলল, কে বেনামি বলল, কে সুনামি বলল -- এসবে কিস্যু আসে যায় না --- যা মনে আসে লিখে যাও ---

    আর তোমার স্টাইলে সে স্পিরিট আছে, কন্টিনিউ --- - -- - -
  • S | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪২437094
  • ছোটোবেলায় বাংলাদেশ টিভির দুটো সিরিয়াল দেখেছিলাম। ঢাকায় থাকি আর এইসব দিনরাত্রি। অত ভালো বাংলা সিরিয়াল কোনোদিনও দেখিনি। সাধারণ লোকের সাধারণ সমস্যা নিয়ে এত অসাধারণ কাজ খুব কম দেখা যায়।
  • অর্জুন | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪২437093
  • @সে, Jewel in the crown র সব কটা series আপনার কাছে আছে?

    @ aka কেমন আছেন ?

  • x | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৪১437092
  • নয়ডায় তো এখনি কার্ফু লেগেছে। লরেন মুদি বলেচেন রোব্বারে এসব করতে কিন্তু লোকের আর তর সইছে কই। ফাঁকা লিফ্ট। একা নামতেই গার্ড ধরে হাতে স্যানিটাইজার মাখিয়ে দিল। মেন গেটে আরো একবার। রাস্তা খাঁ খাঁ। দোকানে ঢোকার আগে অরো একবার হাতে স্যানিটাইজার। ঠান্ডা ঠান্ডা হাতে অ্যালকোহল খারাপ লাগেনা। এই হল আজকের উপলব্ধি।
  • সে | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৩৯437091
  • নাটক জিনিসটায় বাংলাদেশ বহুত এগিয়ে। মানে টিভি সিরিয়ালে।
    এমন সুন্দর করে জীবনের ছবি আঁকতে পারে যে আশ্চর্য হতে হয়। কতটা পর্যবেক্ষন ক্ষমতা থাকলে এমন নাটক লেখা যায় ভাবছি।
    কাজের ফাঁকে ফাঁকে একটু একটু দেখছিলাম। মানুষের চরিত্র কৌতুকের মধ্য দিয়ে ফুটিয়ে তুলে ধরা হয়েছে।
    আমি বৃন্দাবন দাসের ফ্যান বনে গেছি।
    হোম অফিসের সমস্ত একঘেয়েমি কাটাতে এই নাটকগুলো এক নম্বর ওষুধ।
  • r2h | 172.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:৩৮437090
  • আমিও দেখতে শুরু করলাম।
  • সে | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:২৫437088
  • “মজনু একজন পাগল নহে” সিরিজটা দেখছি।
    হ্যাটস অফ টু বৃন্দাবন দাস।
    ইউ টিউবে সবকটা এপিসোডই আছে।
    যেমন অসাধারণ অভিনয়, তেমন পরিচালনা। সবই আউটডোর।
  • pi | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:২০437087
  • একেবেলেদা, এই খবরটা নিয়েই ওই পোস্টটা করলাম। মানে ওই প্রশ্নটা। কে যেন খবরটা দিয়েছেন দেখি।
  • S | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:২০437086
  • সর্দি না বলে কফ বলা উচিত।
  • S | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১৯437085
  • ভেপার নিলে দারুন কাজে দেয়। কিন্তু একটা সমস্যা হয়। সর্দিটা চেপে যায়। ফলে পরে কথা বলতে বলতে হঠাত মুখে এক খাবলা সর্দি উঠে আসে। অপশান কিন্তু দুটই।
  • aka | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১৭437084
  • গামছা আর ডেকচি, সাথে কিছু মিন্ট পাতা। গামছা চাপা দিয়ে ল্যাও ভেপার।
  • aka | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১৬437082
  • জ্বর কম, মনে হচ্ছে ওয়াজ হিট বাই এ ট্রাক।

    আম্রিগায় কেস কম কারণ টেস্টই হচ্ছিল না।
  • aranya | 172.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১৫437081
  • ভেপার নেওয়ার জন্য কিছু একটা কিনতে হবে। @পাই
  • pi | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১৩437080
  • জ্বর কেমন?

    আর অরণ্যদা, খুব খুব সাব্ধানে থাকুন৷কী বলি।
    ওই ভেপার নেওয়া খুব কাজে দেয়। আমার নিউমোনিয়া, সোয়াইন ফ্লু দুটোর সময়েই আইসিইউ তে ঘ্ণটায় ঘণ্টায় ভেপার নেওয়াত। উঠতে পারি কি না পারি। নিতেই হত। শ্বাসনালী ভেজা রাখা খুব দরকার বলে। এখন আরো অম্যাং কিছুর চক্করে আমার সারা বছর নাক ধোয়া আর নাকে মুখে ভেপার নেওয়া চলে, ডাক্তার বলেই দিয়েছেন।
    যেখান্র যাই ইলেক্ট্রিক কেটলি ট্যাঁকে যেতে হয়।
    কিন্তু, কথা হল, অফিস কোলিগ পজিটিব্জ হলে তো সিম্পয়ম এলেই টেস্ট করা উচিত, মাইল্ড হলেও! যেখানে টেস্টের রেজাল্ট আস্তেই ৩-৪ দিন!! কী অদ্ভুত ব্যবস্থা হয়ে রয়েছে আম্রিগায়! এই জন্য কেস এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে!
  • অপু | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:১১437079
  • যা বাবা সব ব্যাপারে কি বক্তব্য দিতে হবে?

    দেখো না আজকে সে দি কে যা বলা হল সে ব্যাপারে তোমার কোন বক্তব্য নেই। কিন্তু আমি কি তোমায় কিছু বলতে গেছি?
  • sm | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:০৮437078
  • আমি তো অবাক হচ্ছি!
    হাম তো পুরে অবপ কো খরিদ তা হ্যুঁ।ও ভি চার রুপিও মে। হর রোজ।
  • অর্জুন | 172.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:০৭437077
  • রাখি সরকার, পিসির প্রেসিডেন্সির ক্লাসমেট। অনেকদিনের পারিবারিক বন্ধু। তবে উনি প্রকাশনা দেখেন না।

  • aka | 162.*.*.* | ২০ মার্চ ২০২০ ০০:০২437076
  • বড় এস, ইনবক্সে যোগাযোগ করুন, এখানে আর কথা নয়, ক্যাশ রেডি রাখবেন।
  • pi | 162.*.*.* | ১৯ মার্চ ২০২০ ২৩:৫৮437075
  • এই পোস্টটিও ভাইরাল হয়েছে।

    সোনাবাবু সারা বিশ্বে কোরোনা সংক্রমণের কথা জেনেও লন্ডন গেলো বান্ধবীর সাথে পার্টি এটেন্ড করতে।

    সোনা বাবু 15 তারিখ কোলকাতা এয়ারপোর্ট নামলো, বাবুকে এয়ারপোর্টে থার্মাল চেকিংয়ের পর এয়ারপোর্ট অথারিটি বললো বেলেঘাটা আইডি তে যেতে!

    কিন্তু বাবুর তোহ্ সোনার চামচ মুখে নিয়ে চলাফেরার অভ্যাস, বাবু সোজা মায়ের হাত ধরে চলে এলো বাড়িতে...

    আবার মা 16 তারিখ এম.আর.বাঙুরে নিয়ে গেলেন সোনা বাছাকে, বাছাও উঁহু আঁহা করতে করতে গেলো! সেখানেও ডাক্তাররা বললো আর সময় নষ্ট না করে এখনি বেলেঘাটা আইডি তে যেতে...

    বাবুর এবারও ব্যাপারটা না পাসান্দ্! বাবু শুধু মায়ের হাত ধরে বাড়ি ফিরে এলোইনা,, দক্ষিন কোলকাতার শপিং মল, রেস্তোরাঁ তে ঘুরে বেড়ালো সারাদিন জুড়ে!

    মা এদিকে সরকারী আমলা, তিনিও কিন্তু সংক্রামিত ততক্ষণে! তিনি তাই নিয়েই চললেন নবান্নে....

    নবান্নে গিয়ে বাবুর মা মেডিকেল স্টাফদের ডেকে বললেন তাঁর ছেলের সাথে কি কি ঘটেছে, এবং অতঃপর উপায় না পেয়ে বেলেঘাটা আইডি তে ফোন করে বললেন বরণডালা সাজাতে,, কাল মানে 17 তারিখ তাঁর নবাবপুত্র যাবে চেক করাতে বেলেঘাটা আইডি তে। হাসপাতাল থেকে বলা হয় কাল অনেক দেরী হয়ে যাবে,, ছেলেকে আজই অর্থাৎ 16 তারিখই পাঠাতে...

    কিন্তু নাহ্,, বাবু তোহ্ তখন বান্ধবীদের সময় দিতে ব্যাস্ত! সময় করে পরেরদিন বেলেঘাটা আইডি তে গেলেন রাজপুত্র,, সাথে দু-দিনে প্রায় কয়েকশো মানুষের সত্যনাস করে দিয়ে গেলেন! অন্তত ডাক্তাররা তাই আশঙ্কা করছেন....
  • o | 108.*.*.* | ১৯ মার্চ ২০২০ ২৩:৫৬437074
  • খবর্দার নয়! হুলো কেস হয়ে যেতে পারে! বিশদে জানতে কাঙাল মালসাট পড়ুন।
  • S | 162.*.*.* | ১৯ মার্চ ২০২০ ২৩:৫৪437073
  • অন্যের লেখা জমা দিলেও কি টাকা পাবো? যখন? রিজেক্টই করবে তাহলে আর নিজে লিখে কি হবে রবীন্দ্রনাথ বা রোদ্দুর রায় বা গুরুর কিছু লেখাই নাহয় পাঠিয়ে দেব।

    আনন্দবাজারের মতন একটা বদের হাঁড়ির কাছ থেকে টাকা নিয়ে নিলে যদি ওদের বদামো একটু কমে।
  • aka | 108.*.*.* | ১৯ মার্চ ২০২০ ২৩:৫২437072
  • আবাপ লেখা রিজেক্ট করলেও অনেক টাকা দেয়।

    তবে প্রথমে কিছু ইনভেস্ট করতে হবে, ক্যাশ। তারপরে ক্রমাগত লেখা জমা দেওয়ার রিকোয়েস্ট ও রিজেক্টেড হবার জন্য টাকা। একই লেখা জমা দিলেই চলবে।

    কেউ ইচ্ছুক হলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করুন। বেশি লোকজনকে জানাবেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত