এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫520487
  • ৫ বছর ও চলবে কিনা সন্দেহ।

    এই সিপি চেঞ্জ র ব্যাপার টা ইডিওটিক বল্লে কম বলা হয়। লোক কে কি এত বোকা?
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬520489
  • তারিখ, 24th May, 1921

    My Dear Meghnad
    .......................................................................
    জ্ঞানের পত্র পাইয়াছি..... জ্ঞানের appointment নিয়ে আশু বাবুর বিদ্বেষমুলক কীর্তির বা অপকীর্তির কথা পুর্ব্বেই জানিয়াছ। তিনি ভাংচি দেওয়ার চেষ্টায় আছেন। অর্থাৎ ৩০০ (টাকা) বেতনে আজন্ম দাসখত লিখিয়া College of Science-এ থাকিতে হইবে।

    অত্রত্য মঙ্গল

    Yours sincerely,
    P. C. Ray

    দুই প্রাতঃস্মরণীয় ব্যক্তির মধ্যে একজনের প্রিয় ছাত্রকে চাকরী দেওয়া-না-দেওয়া নিয়ে কাদা ছোঁড়াছুড়ি!!

    b
    কলেজ বা ইউনিতে অসংখ্য অধ্যাপককে জানি যাঁরা যোগ্য এবং অ-সিপিএম। এবং বাম আমলে তাঁদের চাকরী প্রমোশন সব কিছুই হয়েছে।
  • aranya | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৯520490
  • 'শিল্পোন্নয়ন নিগমের দায়িত্ব আগেই কেড়ে নেওয়া হয়েছিল। এ বার তথ্য-সংস্কৃতি দফতর থেকেও সরতে হচ্ছে তাঁকে।
    মঙ্গলবার আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে ফের বদলি করল রাজ্য সরকার। নন্দিনীকে পাঠানো হল উচ্চশিক্ষা দফতরের অধীন পশ্চিমবঙ্গ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার-এর সম্পাদক পদে। ' - আবাপ থেকে
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৫520491
  • পাঁচ কেন, আরো বেশিই চলবে।

    নন্দিনী চক্রবর্তীর খবরটা কাগজে বেরিয়েছে, কিন্তু বলছিলাম এখানে কেউ তোলেনি। টিভিতেও দেখায়নি। তিনদিন ধরে গার্ডেনরীচের একই ছবি দেখাচ্ছে। শাহবাগে এত বড় ঘটনা ঘটছে, সেটাও টিভিতে নেই।

    নন্দিনী চক্রবর্তীর সঙ্গে বাম আমলেও খটামটি লেগেছিলো একাধিকবার। কিন্তু এফিশিয়েন্ট অফিসার বলে বরং আরো বড় দায়িত্ব পেয়েছিলেন শিল্পোন্নয়ন নিগমে। এরকম ফালতু গ্যারেজ পোস্টিং হয়নি।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫৭520492
  • PT দা এটা অসম্পুর্ন তথ্য থেকে সিধান্ত নেওয়া। এক্ষেত্রে আরো যে ব্যাপার গুলো দেখবে হবেঃ

    ১। তাদের বদলী/প্রমোশন ঠিক সময়ে হয়েছে কিনা( শুধু হওয়াই নয়!!)

    ২। একই সঙ্গে থাকা সিপিএম র লোকেদের বদলী/প্রমোশন একই সময় একই হারে হয়েছে কিনা

    ৩। এই প্রমোশন /বদলী র হার টা সিপিএম আর অসিপিএম দের রেটিং টা কী রকম?
  • aranya | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০২520493
  • শাহবাগে কভার করছে না, এটা খুব দুঃখজনক। বাংলা কাগজ গুলোতেও খুব কম কভারেজ। অথচ এটা একটা ঐতিহাসিক ব্যাপার হচ্ছে। এর ফলে হয়ত শেষ পর্যন্ত ওদের সংবিধানও বদলে যেতে পারে, ধর্ম-নিরপেক্ষতা ফিরে আসতে পারে আবার ..
  • প্পন | 190.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৪520494
  • গুণ-গুপ্ত-দাশগুপ্ত্র গুণ?
  • aranya | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৫520495
  • এ নিয়ে রীতিমত রিসার্চ দরকার। হয়ত একদিন অনিলায়ন নিয়ে পিএইচডি করবে লোকে, পলিটিকাল সায়েন্সে :-)
  • প্পন | 190.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬520498
  • * দাশগুপ্তর
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৬520497
  • b
    ঠিক ঠিক, তোমার সঙ্গে একমত।

    কিন্তু এইসব তথ্য হাতে না নিয়ে বাম বিরোধীরাই বা আবাপ/বর্তমান সহযোগে "অনিলায়ন" নিয়ে মাতামাতি করতে শুরু করল কেন? এমনকি যতদূর মনে পড়ছে, আবাপ এই "অনিলায়ন" নিয়ে এত লাফানো সত্বেও একটি কেসও দাঁড় করাতে পারেনি যেখানে তাদের এই দাবী প্রতিষ্ঠিত হয়। ৩৪ বছরে কত হাজার শিক্ষকের চাকরী হয়েছে-অন্ততঃ ১০% ক্ষেত্রে তো সরাসরি নিয়মভাঙ্গার প্রমাণ থাকতে হবে। নাকি নন্দীগ্রামে বাচ্চাদের ঠ্যাং ছিঁড়ে পুঁতে দেওয়ার মত "অনিলায়ন"-ও একটা বাম বিরোধী শ্লোগানমাত্র?
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৯520500
  • ভিন্ডিক্টিভ মানসিকতাটা টের পাওয়া যায়।

    যাদপ্পুরে আমার এক বান্ধবীর নাম উঠেছে, তার নিয়োগ নিয়ে অন্য একজন আপত্তি করাতে। সেই নিয়োগ হয়েছিলো বেশ কয়েক বছর আগে, এবং মেয়েটি ফিজিক্সের ভালো ছাত্রী, পিএইচডি করেছিলো মাস্টার্সের পরপরেই, এবং টিআইএফআরের ফেলোশিপও পেয়েছিলো। অপরাধের মধ্যে সে এসএফআই করতোঃ-)
  • aranya | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:০৯520499
  • আবাপ/বর্তমান -এর সাথে এইসময়-কেও যোগ করতে হবে।
    প্পন, ইয়াপ, দ্যাট লেজেন্ড গুণ। গুণ-গুপ্ত-দাশগুপ্ত-র বই আমরাও পড়েছি।
  • aranya | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১০520501
  • * এখন এইসময়-কেও
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৬520502
  • অর্পন হ্যাঁ। ওনার ছেলে আবার শিবু দার সহপাঠী।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৯520504
  • PT দা এই মিডিয়া বড় জালিম। কখন কাকে যে তুলবে আর কাকে টেনে নামাবে ভগবান জানে। এই আবাপ এখন উঠতে বসতে মমতা গালাগালি দিচ্ছে দুষ্টু লোকে বলে অভীক কে রাজ্য সভায় মনোনীত করলে নাকি অন্য রকম হত। বর্তমান ও ও ই টাইপএর একটা ক্ষোভ আছে।
  • প্পন | 190.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২০520505
  • আমরা ঐ বইটা পড়িনি। নগার বইটা পড়তাম। নগা মানে জেভিয়ার্সের ননীগোপাল দাস।
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২১520506
  • বড় বাজে বই।

    মিডিয়া কি আজ জালিম হল না আগেও ছিলো?

    ;-)
  • প্পন | 190.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৭520508
  • আরে বোর হয়ে গেলাম। টপিক পাল্টানো হোক।

    আবাপর লিংটা দিলাম। সেই নিয়ে দু'পহা হোক। ;-)
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩১520509
  • চিরকাল অরি ঃ))

    নগার বই তে অনেক অঙ্ক কষা ছিল। বেশ কিছু ভুল ও ছিল। আমরা HS র সময় ওটা থেকে করতাম।

    গুন,গুপ্ত।দাশগুপ্ত (১,২)আর আউট্লাইন (১,২) আমরা অনার্সে পড়তাম।
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৬520510
  • অ মশয় কারে বাজে বই কইলেন, fundamentals of statistics না কি an outline of statistical theory আর ক্যান কইলেন?
  • Sibu | 118.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৯520511
  • প্পন, হ্যাঁ গুন-গুপ্ত-দাশগুপ্তর গুন। উনি আমার মাস্টারমশাই।

    বোতীন, এত বছর বাদে ওনার পলিটিক্যাল স্ট্যান্ড বদলাল কিনা জেনে কৌতুহল মেটা ছাড়া আর কি হবে?

    তবে গুন সম্পর্কে একটা কথা বলতেই হবে। ছাত্র-শিক্ষক সম্পর্কের মধ্যে উনি পলিটিক্স সেভাবে আনতেন না। ছাত্র ইউনিয়ন ইলেকশনে সিপি বা (হোয়াটএভার সো কলড কোট আনকোট অ্যাপলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনটিকে) তোল্লা দিতেন ঠিকই। কিন্তু এসএফআই করে বলে ডিপার্টমেন্টের কোন ছাত্রকে মিসট্রিট করতে দেখি নি। বকুনি খেয়েছি ওনার কাছে, কিন্তু সেটা ক্লাস না করার জন্য, রাজনীতিতে না মেলার জন্য নয়।
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪১520512
  • এই রে, নাম তো মনে নেই। এগারো-বারো ক্লাসে পড়াত - দুই ভল্যুম বই।
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪২520513
  • আর বাজে বল্লাম এখনাকার চোখ দিয়ে দেখে। সেদিন উল্টেপাল্টে দেখছিলাম রেফারেন্সের জন্যে। অত্যন্ত আনইন্টারেস্টিং লাগলো।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৫520514
  • আরে না মিঞা সাহেব নগার বই বল্লাম।

    ফান্ডামেন্টাল আর আউটলাইন র মতো ভালো বই খুব কম লেখা হয়েছে। আমাদের আশা ভরসা।

    শিবু দা ঃ)))
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬520517
  • ফান্ডামেন্টালস অফ স্ট্যাটিসটিক্স মনে হয় নামটা
  • চান্দু মিঁঞা | 127.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬520516
  • ও হরি সেটার কথাতো ভুলেই গেসলাম, বেসিক স্ট্যাটিস্টিক্স বা ঐ রকম কিছু।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬520515
  • গুণের গুন?
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৭520519
  • ২০১২ তে প্রেসি তে ওনাদের ফেলিসিটেট করা হল। তোমাকে ইনভাটেশন পাঠিয়েছিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন