এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৩৬661885
  • একটা বেসিক প্রশ্ন, ভারতের বড় বড় সফট ওয়ার কোম্পানি, যেমন টি সি এস, হুইপ্র, সত্যম এসবের কর্ণধাররা তো কেউ সরাসরি আইটির লোক ছিল না, বিশাল ফান্ডাবাজও নয়। তা, এরা এত বড় বড় কোম্পানি খুলল কেমনে?
  • d | 144.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৩৭661886
  • অমর বোস যে অংশ থেকে মাইগ্রেট করেছিলেন সেটি অধুনা বাংলাদেশ এবং উনি নিজের সাথে ভারতের কোনওরকম সম্বন্ধ অস্বীকার করতেন বলে শুনেছি।
    কেডি ভাল বলতে পারবেন বোধহয়।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৪৬661887
  • এইটা একটু ভুল হল। রতন টাটা আইটি গাই না হতে পারেন, কিন্তু ফিরোজ কোহলি এমআইটির পোস্ট গ্র্যাড, সেই ষাটের দশকে পাওয়ার সিস্টেমে সিডিসি ৩৬০০ সিরিজের মেশিন নিয়ে প্রচুর কাজ করেছিলেন। রামাদোরাই ইউসিএলএ র কম্প সায়েন্স পোস্ট গ্র্যাড। নায়ারনমূর্তিও একেবারে আনকোরা নয়।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৫১661888
  • সরি, ফকির কোহলি, ফিরোজ নয়।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৫৩661889
  • Bose was born in a Bengali Hindu family and raised in Philadelphia to a Bengali father, Noni Gopal Bose and an American mother, Charlotte. His father was an Indian freedom revolutionary[5] who, having been imprisoned for his political activities, fled Bengal in the 1920s in order to avoid further persecution by the British colonial police.[6] His mother, Charlotte, is described as an American schoolteacher of French and German ancestry,[7] but Bose described her as "more Bengali than me. She was a vegetarian and deeply interested in Vedanta and Hindu philosophy".[8]
    বাংলাদেশ থেকে গিয়েছিল বলে ভারত সম্পর্কে শিথিল এমনটি নয় বোধ হয়। হতে পারে আমেরিকায় ব্রট আপ বলে, অনেক সেকন্ড জেনেরেশনের মত ভারতীয় সম্পর্ককে দুরে রাখতে চাইতেন।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৫৬661890
  • Amar Gopal Bose was born in 1929 in Philadelphia, Pennsylvania. His father Nani Gopal Bose was a revolutionary freedom fighter who emigrated from Calcutta to escape British prosecution.এখানে তো পরিস্কার বলছে, কলকাতা থেকে মাইগ্রেট করেছিল।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৫৮661891
  • মহা মুশকিল, কোম্পানির মালিকগণ তো আইটি গাইস নয়।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৬:৫৯661892
  • নারুবাবুর কথা ইচ্ছে করেই লিখি নি।
  • Samba Bump Cells Pen | 92.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:০৪661893
  • আপনার কি ধারণা রতন টাটা টিসিএস চালাত, নাকি ফাউন্ডার? টিসিএসের ফাউন্ডারদের মধ্যে অন্যতম এফসি কোহলি, যাকে ভারতীয় সফটাওয়্যার ইন্ডাস্ট্রীর জনক বলা হয়। সেই ভদ্রলোক রীতিমত আইটিগাই, রামাদোরাইও বটে। কোম্পানি চালায় এরা।

    এবং রতন টাটা নিজেও ঠিক মালিক নয়, টাটা সন্সের চেয়ারম্যান ছিল।

    তবে টেনে যেতে চাইলে টেনে যান।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:২৪661896
  • দূর মশাই, আজে বাজে কথা কন।টাটা চালাবে কেন, টাটা হলো গিয়ে মালিক। টাটা তো ক্যান্সার হাসপাতাল ও চালাচ্ছে। তা, টাটা কি ডাক্তার বা হেলথ প্রফেশনের সঙ্গে যুক্ত?উনি হাসপাতাল খুলবেন, আর চালাবে হেলথ প্রফেশনালসরা।এই তো মোদ্দা কথা।
    আজিম প্রেমজি দের ছিল পারিবারিক বনস্পতির ব্যবসা। সত্যম বাবু প্রমোটারী করতেন।
    এরা যদি সবাই এত বড় বড় কোম্পানি চালাতে পারে, তাহলে প্রফেশনের সঙ্গে যুক্ত হতেই হবে এমন দাবি বা যুক্তি আসছে কেন?
    আর ক্যাপিটালও বিরাট ফ্যাক্টর নয়।কারণ অনেক ব্যবসায়ীই খুব দরিদ্র ছিলেন কর্মজীবনের শুরুতে।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:২৮661897
  • আরো একটু **আজেবাজে কথা** কইঃ এমন দাবী কেউ করেছে বলে তো দেখছি না!
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৩০661898
  • ফালতু বললে চলবে?
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৩১661899
  • হ্যাঁ হ্যাঁ - আজে বাজে/ফালতু/বোকাবোকা/রিডিকিউলাস/হাবিজাবি - যা প্রাণে চায়। এসবে কেউ খুশী হলে তার পথে বাধা দিতে নেই।
  • শ্রী সদা | 113.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৩৩661900
  • ইয়ে, রিসেন্ট তর্কটা ঠিক কী নিয়ে চলছে বুঝলাম না। যাগ্গে, বাড়ি যাই, বিয়ারের ক্যান খুলি।
  • Samba Bump Cells Pen | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৩৫661901
  • আমিও না। তবে বীয়ারে পচা বাদামের গন্ধ, তাই আমি বরং বই ডাউনলোডাই।
  • potke | 126.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৩৬661902
  • এইসব তর্কের মধ্যে পড়ে আমার আর বিপ পালের কাছে মেশিন লার্নিং শেখা হল না ঃ(
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৭:৪৩661903
  • sm এর পয়েন্টটা আমিও বুঝলাম না। এখন যে বড়ো আইটি কোং গুলো আছে তাদের ফাউন্ডাররা কেউ কেউ আইটি গাই ছিলেন না, অনেকে দরিদ্র ছিলেন। তারপর?
  • DKG | 135.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:০৩661904
  • সুতরাং যেকোনো দরিদ্র 'non-IT গাই' জাস্ট চাইলে-ই IT কোম্পানি খুলতে পারেন - এ আবার এমন কঠিন কি কাজ হলো !!!
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:১৪661905
  • @dc, এল সি এম এখানে কিছু একাদিমেক্যালি ব্রিলিয়ান্ট লোকের নাম করেছিলেন যারা কলকাতায় বা বাইরে স্টার্ট আপ বিসনেস করে মোটামুটি সফল। একজন কইলেন ফান্ডা থাকলেই সফল বিস্নেসম্যান হবে এমনটি ঠিক নয়।
    সদা কইলো বড় সড় কিছু নামাতে গেলে ভালো ফান্ডিং চাই।
    আপুনি অমর বোসের নাম কল্লেন ( সফল বিস্নেম্যামন বলেই বোধ হয়)।
    কিন্তু একটা ব্যাপারে অনেকেই হতাশা ব্যক্ত করে চলেছেন পব তে ভালো চাকুরী নাই বা বেতন কম।( আই টি ফিল্ডে)
    আম্মো কয়েকটি উদাহরণ দিয়ে দেখলুম, বড় ফান্ডিং বা বিশেষজ্ঞ কোনটাই,আবশ্যিক নয় বড় সড় কিছু বিসনেস খুলতে।
    আমি আগেও এই প্রশ্নটি করেছি যারা লুরু, চেন্নাই মুম্বাই ইত্যাদি সিটি তে প্রবাসী আছেন। তারা সফল ব্যবসায়ী কেন হতে চাইছেন না বা পারছেন না? কি কি অসুবিধে ফেস করছেন?
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:২৯661907
  • ওঃ লুরু বা অন্যত্র যারা প্রবাসী আছেন তারা কেন সফল ব্যবসায়ী কেন হতে চাইছেন না বা পারছেন না। কে জানে! কিন্তু তার সাথে পবর কি সম্পর্ক? তারা তো যেখানে আছেন সেখানেই ব্যবসা খুলবেন, যদি পারেন বা চান তো। তাতে কি?
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:৪১661908
  • তাহলে আপনি জানেন না, রহস্য টা কোথায়। লুরু বাসী রা লুরু তে খুললে আরো বেশি বঙ্গ সন্তান চাকরি পাবেবা পেতে পারে। আর পব তে যদি খোলে, তাহলে তো দুহাতে লাড্ডু, চাকরি পাওয়া জনিত হতাশা কমবে আর পবর জি ডি পি বেড়েই চলবে।
    গত তিন দশকে এমন সফল বৃহৎ বাঙালি শিল্পপতি তো চোখে পড়ল না।
  • nb | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:৪৬661909
  • "অমর বোস যে অংশ থেকে মাইগ্রেট করেছিলেন সেটি অধুনা বাংলাদেশ এবং উনি নিজের সাথে ভারতের কোনওরকম সম্বন্ধ অস্বীকার করতেন বলে শুনেছি।" - অমর বোস কি অধুনা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বীকার করতেন ?
    বাংলাদেশ থেকে মাইগ্রেট এই তথ্য কোথাও খুঁজে পেলাম না। তবে এটা পেলাম ওনার বাবা ননী বসু কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স পড়তেন, ব্রিটিশ জেল থেকে ছাড়া পেয়ে কলকাতা ছেড়ে পালিয়েছিলেন, এবং আমেরিকা গিয়ে ওনার প্রথম ব্যবসা ভারত থেকে নারকেল ছোবরার পাপস আমদানি ফেল করলে রেডিও সারাই এর দোকান খোলেন।
    http://www.thehindu.com/news/international/amar-bose-of-sound-is-dead-at-83/article4911652.ece
    উইকি তে এও লেখা আছে স্বাধীন ভারতে অমর বাবু ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে দিল্লি এসে একবছর রিসার্চ করেছেন, তার প্রথম স্ত্রী প্রেমার সাথে প্রনয় তথা বিয়েও দিল্লিতে ।
  • addendum | 125.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:৫০661910
  • http://www.outlookindia.com/blogs/post/amar-gopal-bose-19292013/3003/31

    While born in the USA, Bose was very conscious of his Indian heritage. He spoke to Outlook way back in 1996, when his company set up a subsidiary in India: The Bose Speaks

    My upbringing was much, much more Indian than western. My father was very involved in the Quit India movement and my mother very interested in Indian philosophy. Freedom fighters who came to the US because of political persecution would stay in our small house. So, when I went to India and talked to the students at IIT, I felt a strong, sudden rapport.

    He spoke at length to Discover magazine where he elaborated on his upbringing at length. Discover Dialogue: Amar G. Bose: The Maestro of Acoustics Makes Waves

    We had a small house in suburban Philadelphia, and Indian people would come stay with us for days, weeks, or months. The food we ate was Indian, and both my mother and father were very deep into the ancient philosophy of India, so it could well have been an Indian household.
  • S | 109.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:৫২661911
  • আমিও উপরের আলোচোনা থেকে কিছুই বুঝছি না। মানে ব্যবসা শুরু করার মানসিকতা সকলের মধ্যে থাকেনা। ক্ষমতাও (ফান্ডা ও ফান্ডিঙ্গ) অনেকের মধ্যে থাকেনা। অনেকেই চাকুরি করতে চান। বিভিন্ন কর্পোরেশনে যারা সিইও তাদের ফান্ডা ও ফান্ডিঙ্গ দুইই আছে; তবুও তাদের অনেকেই ব্যবসা খোলেননা। আর ফান্ডা ও ফান্ডিঙ্গ আছে, ব্যবসা খুলেওছে - তারপরেও সেটা চলতে না পারে। অনেক বড় কোম্পানিই অনেক লাইনে ব্যবসা চালাতে আরেনা, বন্ধ করে দিতে হয়। অতএব একগাদা ফ্যাক্টর আছে আর প্রচুর আনসার্টেনটি। বাঙ্গালীর এমনিতেই মানসিকতার অভাব আছে - এখনো চাকুরিকে বেশি প্রেস্টিজিয়াস মনে করা হয়, সোশাল ইত্যাদি। তারপরে ফান্ডিঙ্গের অভাব। গুজরাতি বা মারওয়ারিদের কয়েক কোটি টাকার সিড ফান্ডিঙ্গ খুব অনায়াসে এসে যায়, বাঙ্গালী এজ এ কম্যুনিটি সেইদিক থেকে অনেকটা পিছিয়ে আছে। আর অবশেষে অবশ্যই ইনসিকিউরিটি - ঐ আনসার্টেনটির কথাটা ভাবতে হয়। এইসব কারণ আছে। আর বাঙ্গালীদের পলিটিকাল ভিউ ব্যবসার পক্ষে একদম ঠিক না। এইবারে আমি মনে হয় আরো ঘেঁটে দিতে পেরেছি। আলোচনা চলুক।
  • S | 109.*.*.* | ০৬ মে ২০১৫ ১৮:৫৩661912
  • @sm সুব্রত রায় ছাড়া।
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:০০661913
  • ওঃ পবর লোকেরা অন্য রাজ্যে মাইগ্রেট করবে, সেখানে গিয়ে নিজেদের প্রতিস্ঠিত করবে, তারপর স্টার্টাপ খুলবে, সেই স্টার্টাপে আরো যারা পব থেকে মাইগ্রেট করছে তারা চাকরি করবে, তাতে পবর জিডিপি বাড়বে। এদ্দিন শুনেছিলাম গাছে কাঁঠাল গোঁফে তেল, আজ জানলাম কাঁঠালের বীচি মাটিতে ফেলে দিয়ে গোঁফে তেল।
  • S | 109.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:০১661914
  • হাহাহাহা। ডিসির মন্তব্য শুনে আমি এখনো হেসে চলেছি।
  • sm | 233.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:২০661915
  • আমি জানতাম এমন কথাটি বলবেন। আজ কলকাতায় যত ব্যবসা, প্রায় সব গুজু, মারওয়ারিদের দখলে। তাই আম বাঙালির হাতে ফান্ডিংও নেই।সিম্পুল।
    এখানে আগে সদা লিখেছিল, পব তে হিউজ ট্যালেন্ট পুল আছে। সুতরাং, বাঙালি লুরু বা চেন্নাইতে বড় সড় আই টি কোম্পানি খুললে, বেশি বাঙালি চাকরি পাবে; এত জলের মত পোস্কার। যদি ট্যালেন্ট পুলের কথা সত্যি না হয়, তাহলে, হুইপ্র, টি সি এস,ইনফি প্রভৃতি অবাঙালি মালিকানাধীন ব্যক্তিরা কোন সাহসে এখানে ব্রান্চ খুলতে আসবে?
    পব র জি ডি পি তথা বাঙালি লোকের সমৃদ্ধি কখনই বাড়বেনা, যতদিন না নিজের উদ্যোগে কিছু করতে পারবে।

    এখানে তর্ক টা হচ্ছে এরকম, সরকার জামা প্যান্ট খুলে দিয়ে ভিন রাজ্য থেকে শিল্পপতি ডেকে আনবে।সেই শিল্পপতিরা কিছু সো কল্ড হিউজ ট্যালেন্ট পুলের অংশ বঙ্গ সন্তান কে মোটা বেতনের চাকরি দিয়ে ধন্য হবে।
    সরকার যদি ত়া না করতে পারে, তাহলে লজ্জায় হতাশায় সরকারের ডুবে মরে যাওয়া উচিত।এটাই সার মর্ম তো?
  • . | 116.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:২৩661916
  • See the link. https://www.valueresearchonline.com/stocks/shareholding_pattern.asp?code=21004
    Company market cap RS 3880 Cr.
    Among the promoters, the first name is a foreigner of Indian Origin. Among the three Indian promoters the Bengali gentleman has the maximum share. Many well known DII and FII hold their shares. Here we see a Bengali promoter of a listed company which is not small.
  • dc | 132.*.*.* | ০৬ মে ২০১৫ ১৯:২৭661918
  • এই দেখুন, কে এরকম তর্ক করছে? পবর সরকার কেন অন্য রাজ্য থেকে পাজির পাঝাড়া কুচক্রী শিল্পপতি ডেকে আনবে? পব কি শিল্পপতিদের ধার ধারে নাকি? বরং শিল্পপতিরা অন্য রাজ্যে শিল্প খুলুক, জাত গেলে ওসব রাজ্যের যাক। তামিল নাড়ু, কর্ণাটক, অন্ধ্র, মহারাষ্ট্র, এমপি, এসব রাজ্য যতো ইচ্ছে জামা প্যান্ট খুলে শিল্পপতিদের ডেকে নিয়ে আসুক। সব ব্যাটা নির্লজ্জ রাজ্য। পবতে কোন শিল্পপতি যাওয়ার দরকারই নেই, পবর কোন মান সম্মান নেই নাকি? সিক্কাকে এক বিরাশি সিক্কার থাপ্পড় দিয়ে বার করে দেওয়া হবে, তখন বুঝবে কতো ধানে কতো চাল। আর দিদি তো এসব শিল্পপতি টতি ছাড়াই জিডিপি বাড়িয়ে চলেছেন, তাহলে আবার শিল্পপতির কি দরকার?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন