এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Yan | 161.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫২520454
  • "অমুক জায়্গায় গিয়ে তমুককে আমার নাম করবি, কম দামে বই পাবি।"
    "অমুক জায়গায় গিয়ে আমার নাম বলবি, বলবি আমি পাঠিয়েছি, তাইলে চাকরি পাবি।"

    জন্ম ইস্তক এইসব তো দেখে আসছি মহান ভারতে, পুর্বজদের কাছেও শুনেছি তেনারাও এরকমি অবস্থায় সুখে দুখে দিন কাটিয়েছেন। আমার তো মনে হয় গোটা উপমহাদেশে এই নেপোটিজম ই সবচেয়ে বড় সমস্যা আর আরো সাংঘাতিক ব্যাপার হলো এইটা সমস্যা বলেই মনে করে না সমাজ, এটা একটা নর্ম। যেই না নিজের স্বার্থে লাগে তখন কেউ কেউ একটু ক্যাওম্যাও করে আবার পরে অন্য কোনো কম্পেন্সেশন পেয়ে টেয়ে ভুলে যায়।

    এত দুর্নীতি বন্ধ দুর্নীতি বন্ধ করে চিল্লাচ্ছে সব দল, এই দুর্নীতি র কথা আর সেভাবে হয় না, কারণ একটা একধরনের সামাজিক ব্যাপার হয়ে গেছে, একেবারে মিশে গেছে।
  • lcm | 138.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০০520455
  • তার মানে সিপিএম আমলে শিল্প এক্কেবারে হয় নি সেটা ঠিক নয়...
  • PT | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১২520456
  • কলকাতার IACS-এর এক অতিবৃদ্ধ বৈজ্ঞানিক খুব আক্ষেপের সঙ্গে জানালেন যে শুধু IIT madras-এ তিনি নিজের কোন ছাত্রকে "place" করতে পারেননি!! ইনি ঘোর অনিলায়নের কালেও এমনকি JU-তেও নিজের ছাত্রকে "place" করেছেন।

    aranay
    আপনার পেশা আমার জানা নেই। কিন্তু এই মাস্টারদের জগৎটা আমার বেশ কাছের থেকে দেখা-দু দশকেরও বেশী সময় ধরে। কিছু গোলমাল নিশ্চিত ছিল-JU-তে কারো বিরুদ্ধে কেস লড়েছেন অরুণাভ ঘোষ। কিন্তু যাঁরা অনাদি-অনন্ত কাল ধরে নিজের পছন্দের ছাত্রদের place করার আত্মশ্লাঘা উপভোগ করতেন, বামেরা তাদের হাত থেকে সেই arbitrary-অধিকার কেড়ে নিয়ে একটা পদ্ধতির প্রবর্তন করে। কাজেই যতক্ষণ না নাম জানাচ্ছেন ততক্ষণ বোঝা যাবেনা যে আসল ঘটনাটা কি।
  • PM | 93.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৪520457
  • অ, দুজন এক-ই যোগ্যতা সম্পন্ন ব্যক্তির মধ্যে টাই ব্রেকিং এর পদ্ধতির নাম অনিলায়ন। আমি ভাবলাম কি না কি। তার মানে বেসিক সিলেকসন প্রসেস-এ সমস্যা নেই, সেটা স্বচ্ছ। টাই হলে তখন-ই সমস্যা। তাহলে যে বলা হচ্ছিলো অযোগ্য দের চাকরী দেওয়া হয়েছে বাম আমলে?

    প্রসেস এর যে গ্রে এলাকাটা নিয়ে অরন্যের অভিযোগ সেটা কোনো আদালতে প্রমান করা যাবে না। সুতরাং সত্যি সেটা হতো কিনা সেটাও বলা যাবে না কোনোদিন। যদি অনিল এর যায়্গায় সুনিল আসেন আর তিনি সম্পুর্ন নিরপেক্ষ হয়ে কাজ করেন তাহলেও এই অভিযোগটা থেকেই যাবে। যতক্ষন না কেউ টস করে বা লটারী করে তাই ব্রেক করার প্রথা নেন।

    কিন্তু এই টাই টা শতাংশের হিসেবে কতো হতে পারে?
  • কৃশানু | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৬520458
  • Name: lcm
    IP Address : 138.48.127.32 (*) Date:15 Feb 2013 -- 12:00 AM
    :-)
  • S | 109.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৩520459
  • কিন্তু শিক্ষাজগতে তো পঃবঃ এ এটা হয়েছে। মানে আমি ইস্কুল কলেজে দেখেছি। প্লিজ নাম চাইবেন না। একটা লজিক ছিলো যে নিজের দলের লোক থাকলে তবেই শিক্ষা নীতির সঠিক প্রয়োগ করতে পারবো। তবে এক আধটা ছাড়া প্রায় সকলেরই ক্রেডেনশিয়াল সাফিশিয়েন্ট - বেস্ট না হলেও। আর শুনেছি যে তার আগে কঙ্গ আমলে অনেকের চাকরি চলে যেত অন্য দলে থাকার জন্যে। যেসকল শিক্ষক নেতারা এই কাজটি করতেন তাঁরা কিন্তু বাম আমলে নিস্চিন্তে চাকরি করেছে নিজেদের রাজনৈতিক রং রেখেই।
  • lcm | 138.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৫520460
  • পার্টির নিজেদের লোক সুপারিশে চাকরিতে ঢুকেছে - আমি বেশ কিছু দেখেছি। আমার ধারনা অনেকেই দেখেছেন। নতুন কিছু না।
    লোকে এমনও বলত - এমনিতে তো কিছু হল না, যাক গে পার্টি-টা মন দিয়ে করলে যদি একটা চাকরি পায়, কোনো সুরাহা হয়। ইন ফ্যাক্ট আমি কয়েকজনকে জানতাম যারা পার্টি করত ঐ আশায় যে যদি কোনোদ্নি চাকরি হবে, মানে কেউ পাইয়ে দেয় যদি। আবার না হলে, তখন লোকে বলত - এদ্দিন ধরে পার্টি করছিস আজ অবধি একটা চাকরি জোটাতে পারলি না, তাহলে পার্টি করে লাভ কি হল!
  • কৃশানু | 213.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪০520461
  • এস - প্রতিটা বাক্যে একমত।
  • S | 109.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৪520464
  • হ্যাঁ পার্টি করে হামেশাই ক্লেরিকাল লেভেলের চাকরি পেয়েছে। এতে একটাই প্রব্লেম হোতো - এদের তেবর খুব বেশি ছিলো - এমন একটা ভাব আমার পিছনে পার্টি দাদা আছে ইত্যাদি। এই নিয়ে দ্বিমত পোষন করলে মোটেই মানবো না।

    তবে অন্য রকমেরও দেখেছি। ভালো কাজ করছে, জীবনে কখনো রাজনীতি করেননি, তাঁকে পার্টির নেতারা পার্মানেন্ট করার জন্যে তদ্বির করেছেন।

    অনেক পার্টি নেতারা নাকি আদেশ দিতেন যে শুধু আমাদের ক্যান্ডিডেটদেরকেই ইন্টার্ভিউতে ফুল মার্কস দেবেন। তবে অনেককেই (এমনকি পার্টি মেম্বারদের) সেই আদেশ অমান্য করতে শুনেছি - তাদের বক্তব্য ছিলো আরেকটা ছেলে যদি ইন্টারভিউতে ভালো করে আমি তাকেও ফুল মার্ক্স দেবো।
  • Sibu | 84.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৫520465
  • পার্টির সুপারিশে কেউ কখনো চাকরিতে ঢোকে নি এমন কথা বলা মুশকিল। এক্সিসটেন্স প্রমান করা যায়, নন-এক্সিসটেন্স প্রমান করে কি করে? প্রশ্ন হলঃ

    ১। কত সংখ্যায় এটা হত? আর পাঁচটা জায়গার চেয়ে বেশী/কম/অনেক বেশী/অনেক কম?

    ২। সুপারিশে চাকরি যাঁরা পেয়েছেন তাঁদের কজন অযোগ্য? মানে ক্রেডেনশিয়াল ইনসাফিসিয়েন্ট।

    ৩। এই কেসটা ইম্পর্ট্যান্ট ও ট্রিকি। কজনের ক্রেডেনশিয়াল সাফিসিয়েন্ট কিন্তু তিনি বেস্ট ক্যান্ডিডেট নন? বেস্ট নন সেটা কিভাবে জানা গেল। কইয়েন না তাঁর পিসের খুড়তুতো ভাইয়ের মুখে শোনা।

    ৪। SSC, CSC কে এড়িয়ে এই সুপারিশ মেকানিজম কিভাবে কাজ করত?

    আমি ব্যক্তিগত ভাবে PT-র সাথে একমত। SSC, CSC বানিয়ে বামেরা কিছু প্রাচীন বাস্তুঘুঘুর বাসা ভেঙেছিল। কায়েমী স্বার্থে ঘা লাগার ফলে তারা অনিলায়ন ইত্যাদি অবোধ্য শব্দ বানিয়ে চেঁচামেচি আরম্ভ করে। কে জানে, পকাবুদের মধ্যে এরা সংখ্যায় কত।
  • rivu | 78.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫২520466
  • এই অনিলায়ন এর কেসটা, আফজল গুরুর মত, সার্কাম্স্ত্যান্সিয়াল এভিদেন্সের ওপর দাঁড়িয়ে আছে। লজিকাল দিদাক্সন। কলেজ শিক্ষক (বাজে পড়ান & ফাঁকিবাজ & সিপিএম সমর্থক) ইম্প্লায়িজ অনিলায়ন (মানে এটা আমাদের বিশ্বাস, জনগনের বিশ্বাস)।

    পচ্নন্দাকে নিয়ে মমতাদেবি যা খেলা দেখালেন, কপুর কোম্পানি ম্যানুয়ালে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শিশু পুলিশদের ওনার ভয় দেখিয়ে শাসন করা হবে, যেমন ছোটবেলায় বাবা মা রাক্কোস খোক্কস এর ভয় দেখায়।
  • S | 109.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৯520467
  • শিবু বাবু কোনো ডাইরেক্ট বাদানুবাদ নয়, তবুও বলিঃ
    ১) কোলকাতায় অন্তত সংখ্যায় কম। তবে যেখানে কঙ্গ/তিনোদের জোর ছিলো (কর্পোরেশন/মিউনিশিপালিটি), সেখানেও তারাও এই কম্মটি করেছেন।

    ২) খুব সামান্য। আমার জানা নেই। আর ক্রেডেনশিয়াল যে সব সময় ডিগ্রি আর মার্কস এই হবে তার কোনো মানে নেই। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সর্বমান্যতা, চিন্তা করবার ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার ক্ষমতা এগুলো-ও দেখতে হবে।

    ৩) না কারোর মুখে শোনা নয়। নিজের চোখে দেখেছি। পার্টির ভেতরকার লোকেদের আলোচনা - এমনকি গজরাতেও শুনেছি। অনেকেই এই ব্যাপরটা সহ্য করতে পারতেন না।

    ৪) হ্যাঁ এই দুটো খুব ভালো কাজ করতো। কিন্তু এই ব্যবস্থাটিও ভাঙা যায়। সেটাও দেখেছি। কিন্তু হেব্বি হ্যাপা। একান্তই নিজের লোক ছাড়া কেউ চাপ নিতেন না।

    বলেন এবারে।
  • Sibu | 84.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০১:০৯520468
  • S, নান্না, বাদানুবাদ করতে চাই না এক্কেরে।

    আপনার কথার ভিত্তিতে আমার কথা বলি। অযোগ্য উদ্ধার যত কমানো যায় তত ভাল। একেবারে শূন্য করতে পারলে সবচেয়ে ভাল। বামেরা সেটা করতে পারে নি। পৃথিবীর আর কোন সরকার করতে পেরেছে বলে জানি না।

    হ্যাভিং সেইড দ্যাট। আমি যদি বলি অনিলায়ন নিয়ে যে ইস্যু সেটা একটু ফাঁপিয়ে তোলা, তাহলে কি আমি ভুল বলব? মানে সিপিএম আর পাঁচটা সরকারের চেয়ে অযোগ্য উদ্ধার তুলনায় কমই করেছে, এটা কি সঠিক স্টেটমেন্ট?
  • S | 109.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৯520469
  • না না সিপিয়েম আমলে, একটা বড় সময় ধরে ঠিক ঠাক লোকেদেরই (মানে সাফিশিয়েন্টলি কোয়ালিফায়েড) ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে। কিন্তু শেষের দিকে এসে প্রব্লেম টা বেড়ে যায় বলেই মনে হয় আমার। কিন্তু খেয়াল করুন তখন অনিলবাবু ছিলেন না। আমার মনে হয় অনিল বাবুর না থাকার ফলেই সিপিয়েমের এবং পব এর এই অবস্থা।

    ভুল বললাম? কি জানি?
  • s | 69.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৩৯520470
  • কারিয়া পিরেত এর 14 Feb 2013 -- 03:26 PM এর উত্তরে (অনুমান করছি প্রশ্নটা আমার পোস্টের পরিপ্রেক্ষিতে):
    আমি ব্যক্তিগতভাবে ছাত্ররাজনীতির সর্বদা সমর্থক। পঃবঃএর সমস্যা ছাত্ররাজনীতির নয়, সমস্যা আইনশৃঙ্খলার, কাজের সুযোগের ইত্যাদি। সেইভাবে আমি বনধেরও সমর্থক। গনতান্ত্রিক সমস্ত অধিকারের সমর্থক।
    হয়ত কিছু কিছু অধিকারের প্রকৃত প্রয়োগের মধ্যে কোথায় দাঁড়ি টানা উচিৎ সে নিয়ে কিছু মতভেদ থাকতে পারে।
    যেমন কলেজ ইলেক্শানে, কোনো বহিরাগতকে কখনই কলেজ চত্বরে (এখানে চত্বর মানে কলেজের ভেতরে বা আশেপাশে) ডুকতে দেওয়া উচিৎ নয়, সে তিনি যত বড় নেতা বা মন্ত্রী হোন না কেন। প্রথমে অনুরোধ, তারপরে ডান্ডা মেরে ভাগিয়ে দেওয়া উচিৎ।
  • Sibu | 84.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪১520471
  • অনিলবাবু মারা যাওয়ার পরে CSC, SSC কাজ করছিল। আপনি যেটা বলেছেন, এঁদের এড়িয়ে পছন্দের ক্যান্ডিডেটকে বসানো বেশ ঝামেলার ব্যাপার ছিল। তাই সচরাচর সেটা কেউ করতে চাইতেন না।

    সেক্ষেত্রে অনিলবাবু মারা যাবার পর প্রবলেম বেড়ে গেল কেন? CSC, SSC তে কোন পরিবর্তন হয়েছিল?

    মানে আপনি ঐ সময়ে অনেকগুলো উল্টোপাল্টা ঘটনা দেখেছেন সেই কথাটা আমি কনট্রাডিক্ট করছি না। সেটা জেনারেল পিকচার কিনা জানতে চাইছি।
  • b | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:০৯520472
  • PM চৌতালা র ব্যাপার টা আমার হেব্বি ভালো লেগেছিল। বুদ্ধি করে একটা টই ও খুলেছিলাম।কিন্তু তাতে কোন শালা লেখে নি। ঃ((
  • b | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১২520473
  • স্কুলে এটা ব্যাপক ভাবে হয়েছে। SSC র পরে অনেক কমেছে।
  • b | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৫520475
  • আর প্রতিটা কলেজের মাথায় লাল রংএর লোক বসানোর কি দরকার বাপু? এখানে কি কবি "কান টানলে মাথা আসবে" এই থিয়োরি তে বিশ্বাসী?
  • S | 139.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:০৫520476
  • কোলকাতায় অন্তত সেটা জেনারেল পিকচার নয় বলেই মনে হয়। কোলকাতার বাইরে কি হাল জানিনা - তবে সেখানে প্রবলেমটা তীব্র হওয়ার সম্ভাবনা আছে। যেমন যে সমস্ত এরিয়া, কোলকাতার বাইরে, কঙ্গ/তিনোদের জায়গা ছিলো সেখানে কিন্তু বেশিরভাগ প্রধান শিক্ষকরাই কঙ্গ/তিনোদের দলের লোক ছিলেন বলেই দেখেছি - এটা আমার খুব খুদ্র অভিগ্যতা থেকে বলছি।

    ব বাবু, আর ঐযে বললাম ইস্কুল কলেজের মাথায় লাল রং না থাকলে তো নিজেদের নীতি প্রয়োগ করা মুশকিল হতো - এটাই দাবি করা হয়। কথাটা কিছুটা সত্যি, কিন্তু তার সাথে সাথে আবার এটাও ঠিক যে কিছুটা তো পাইয়ে দেওয়ার রাজনীতি হয়েইছে। আর এখন পব শিক্ষা দপ্তরে খোঁজ নিয়ে দেখুন, সেখানেও পদাধিকারিকদের পরিবত্তন হয়েছে। আবার রুটি পাল্টালে আবার হবে। এবং সেটাই তো স্বাভাবিক। মানে সব দেশেই তো তাই হয়।
  • S | 139.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৫:১১520477
  • আর এসেসসির পরে মনে হয় প্রবলেম অনেক কমে গেছিলো। আবার শুরু হয়েছে। সেটা একটা সিস্টেম কোরাপ্ট হতে যত সময় লাগে সেই জেস্টেশন পিরিয়ডের পরেই শুরু হয়েছে। এসেসসি অবশ্যই এই দুর্নীতির থেকে মুক্তি পাওয়ার উদ্দেশেই বানানো হয়েছিলো - অনেকটা সফল - কিন্তু লোকজন আছে সেটাকেও ম্যানিপুলেট করার জন্যে। এবং এই পুরো ঘটনাটা খুব রিসেন্ট বলেই মনে হয়। মানে শেষ কয়েক বছর যাবত হয়েছে।

    আর আমার কেন জানিনা মনে হয় অনিল বাবু থাকলে সিপিয়েমের এই দুর্দশা হোতো না।
  • b | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৩520478
  • এই গুলো সিপিএম বিরোধিতার জন্যে মন গড়া কথা নয়।আমার নিজের পিসেমশাই খানাকুল/রামনগর অঞ্চলের এক সন্মানিত সিপিএম নেতা। পিসেমশাই র মুখের কথায় অনেকের চাকরী হতে দেখেছি প্রাইমারী থেকে হাই স্কুলে। এখানে সবাই যে সে পদের যোগ্য এমন বলা যায় না। আর তার থেকে সে সময় আরো যোগ্য পার্থী নেই সেটা ও এনইউর করা যায় না।
  • b | 122.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৩২520479
  • S
    এখানে দু টো প্রশ্ন।

    ১। আমি মূলতঃ কলেজ বা ইউনি র কথা বলেছি।অসিপিএম অথচ যোগ্য এমন লোক কি একে বারেই পাওয়া যায় নি?

    ২। সব দেশের শিক্ষার হাল কি আমাদের রাজ্যের মতো করুন হয়?( লোকজন এ রাজ্যে শিক্ষা ব্যব্স্থা এখন ও দেশের মধ্যে সেরা প্রমান করার জন্যে স্ট্যাট নিয়ে এলেন বলে)
  • Sibu | 118.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:১৭520480
  • S, আপনার কথা বুঝলাম। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে লেখার জন্য ধন্যবাদ।

    বোতীন, কলেজ ইউনিতে পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভাল নয়। বিশেষতঃ কলিকাতা বিশ্ববিদ্যালয় একটি শূকরের খোঁয়াড়। কিন্তু সেটা বামেদের জন্য নয়। কঃবিঃর স্বজনপোষণের ঐতিহ্য অতি পূরাতন। শোনা যায় আশুবাবু শ্যামাবাবু এদের সময় থেকেই নাকি পরিচিত এমএ পাস করে বসে থাকা ছেলেপিলেদের কঃবিঃতে মাস্টারি করতে ঢুকিয়ে দেবার একটা প্রথা ছিল। সেই প্রথাকে এই প্রাতঃস্মরনীয়রাই প্রশ্রয় দিতেন ও প্রোমোট করতেন। কাজেই বামেরা আসার আগেই কঃবিঃ মোটামুটি গোল্লায় গেছল। বামেরা এসে কঃবিঃর অ্যাকাডেমিক গডফাদারদের ক্ষমতা খর্ব করার চেষ্টা করায় তারা খুবই অসন্তুষ্ট হন ও কঃবিঃ গোল্লায় গেল বলে হইচই শুরু করেন।

    একটা কথা তোকে মনে করিয়ে দেই। গুনসাহেবের চেয়ে বেশী অ্যান্টি সিপিএম তো প্রেসিতে আর কেউ ছিলেন না। কিন্তু ওনাকে বদলী করা হয়েছিল কি? যদিও সরকারী কলেজে চাকরীর শর্ত অনুযায়ী সেটা করাই যেত। আমার মনে আছে এসএফআইএর ছাত্ররা এক্সপ্লিসিটলি বলেছিল যে ভাল শিক্ষকদের যেন কোন পলিটিক্যাল কারনে অসুবিধা না হয় সেটা এনসিওর করতে হবে।
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৪৭520481
  • পচনন্দার চাইতে সুরজিৎবাবুর গোঁফটা বড়।
  • | 24.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩১520482
  • খাইসে!
    এর পরে হয়ত দেখব রাণী খচে গিয়ে গোঁফ ধরে টেনে খানিক ছিঁড়ে নিয়েছেন! :-I
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪১520483
  • গত দুদিনের মধ্যে আরো একটা "গ্যারেজ ট্রান্সফার" (শব্দটা কাল তারানন্দে শুনলাম) হয়েছে - দুঁদে আইএএস অফিসার হিসেবে নাম ছিলো - নন্দিনী চক্রবর্তী - উৎসব নিয়ে আপত্তি তোলায় তাঁকে আরবিট জায়গায় ট্রান্সফার করা হয়েছে। এত শোরগোলের মধ্যে এইটা সবার চোখে পড়েনি।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪২520484
  • শিবু দা, প্রফেসর গুন র ব্যাপার টা জানি না। উনি প্রফেসার হিসাবে অসাধারন ছিলেন। কিন্তু মানুষ হিসাবে হয়তো তত ভালো ছিলেন না। এই নিয়ে তোমার সাথে কথাও হয়েছে। তাই পরবর্তী কালে ওনার এই অ্যান্টি সিপিএম স্ট্যান্ড চেঞ্জ হয়েছিল কিনা জানি না। চেক করে বলতে পারি ঃ))
  • 5-19 | 131.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৩520486
  • এবং অনিন্দ্য মিত্র-র পদত্যাগটাও ইঙ্গিতপূর্ণ।
  • | 116.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৫520488
  • রাজ্যপাল একদম হাকিমের নাম করে বলেছেন। একদম ঠিক করেছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন