এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 180.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪০520421
  • যদুপুরের সাথে মধুপুরের তফাৎ তো আছেই। মধুপুরের ছেলে রাজনীতি করুক বা না করে বেশী মার্কস পাক, যদুপুরের ছেলে বেশ কিছু বড় কর্পোরেট সংস্থায় প্রেফারেন্স বেশী পাবে। বড় নেটওয়ার্কের থ্রু দিয়ে সুযোগ ও পাবে অনেক বেশী।
    কিন্তু তাতে কি হলো? মধুপুরের ছেলেদের ছাত্র রাজনীতি করতে দেওয়া হবে না !!
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪২520423
  • যদুপুরে হবে কিনা সেটাও কিলিয়ার নয়;-)
  • Blank | 180.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪২520422
  • আর ব্রতীন দা অনিলায়নের কয়েকটা উদাহরন পেলে তো ভালো হতো। ডকুমেন্টেড কিছু উদাহরন।
    আমার নিজের অভিজ্ঞতা তো বলে লোকে নিজেদের ব্যার্থতা গুলোকে অনিলায়নের নামে চালিয়ে সান্তনা পায়।
  • b | 122.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৪520424
  • আমি কি বাংলা লিখতে পারি না ? নাকি লোকে বুঝতে পারে না। যাই হোক শেষ চেষ্টাঃ

    ১। আমার ব্যক্তিগত মত ( বোল্ড এবং আন্ডারলাউন) ছাত্র জীবনে রাজনীতি না করাই ভালো।( এই নিয়ে চার বার বলা হল!!)

    ২।ছাত্র রাজনীতি ব্যান করার সপক্ষে বা বিপক্ষে অমি কোনো দাবি জানাই নি। থাকলে ডেট দিয়ে সেটা কপি পেস্ট করা হোক
  • j | 230.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৫২520425
  • পুরো কিলিয়ার, আর কোনো কোশ্নো নয় :))

    তবে অনিলায়নের উদাহরণটা বাকি রয়ে গেল
  • Blank | 180.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১০520426
  • অনিলায়ন, অনিলায়ন।
  • kc | 204.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:২৭520427
  • অনিলায়নই কি তাহলে, সেই আধুনিক কম্বল ধোলাই? গায়ে দাগ থাকেনা কিন্তু ব্যাথা রহিয়া যায়!! এরমই কিছু কি?
  • de | 69.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৮520430
  • এবার বোতীন সক্কলের বোতীনায়ন করে ছাড়বে ঃ))
  • ব্যাং | 132.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:২৭520431
  • পুলিশ কমিশনারের পদ থেকে পচনন্দাকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী, ববি হাকিমের মুখে মুখে তক্কো করার অপরাধে।
  • কৃশানু | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৪৮520432
  • হতই, তবে এত তাড়াতাড়ি হবে, এটা ভাবিনি।
  • PT | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৩520433
  • খালি পায়ে দিদির বাড়িতে কালীপুজো সামলেও চাকরীটা রাখতে পারল না। আরো কত কি হবে, কত তাড়াতাড়ি কে জানে!!!
  • sosen | 111.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫৮520434
  • বলি, সরানোর জন্য আরেকটা কমিশনার করারই বা কি মানে। এনার্জি খরচা মিছামিছি।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:১৪520435
  • পারলে রাজ্যপালকেও সরিয়ে দিতেন, ববির সমালোচনার স্পর্ধা দেখিয়েছেন। ববি-ও গ্রেপ্তার হলে ভাল হত, অপরাধী-দের প্রটেকশন দেওয়ার দায়ে। তার জন্য অব্শ্য আবার রুটি পাল্টানোর অপেক্ষায় থাকতে হবে।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২২:২৮520436
  • ফেবু, মোবাইল, প্রেমের সাথে ছাত্র রাজনীতির একটা পার্থক্য হল প্রথম সেটের জিনিসগুলো ব্যবহারকারী ছাড়া অন্যদের ইমপ্যাক্ট করে না।
    কিন্তু রাজনীতি, লিংডো কমিশনের সুপারিশ-গুলো প্রপারলি ইমপ্লিমেন্টেড না হওয়া অব্দি, অনিচ্ছুক ছাত্র-ছাত্রীকেও ইমপ্যাক্ট করছে। যেমন, ইউনিয়ন স্ট্রাইক ডাকলে কারও ইচ্ছে থাকলেও ক্লাস করতে পারছে না। কোন পার্টিকুলার ক্যাণ্ডিডেট-কে ভোট দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। মারামারি ইঃ-র জন্য ক্যাম্পাসে আতঙ্কের পরিবেশ থাকছে, যেটা সবাইকেই অ্যাফেক্ট করছে - ইঃ।
  • lcm | 138.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৫520437
  • অনিলায়ন ব্যাপারটা কি? আগে শুনি নি তো। অবশ্য কত কিছুই তো শুনি নি।
    যাই হোক, দেখলাম শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক স্বজনপোষন নিয়ে কথা হচ্ছে। স্বজনপোষন তো সব ক্ষেত্রেই কমবেশী আছে। (অরাজনৈতিক) প্রাইভেট সেক্টরে তো কম কিছু নয় - চেনাজানা থাকলে চাকরিতে ঢুকিয়ে দেওয়া বা পছন্দের লোকজনকে প্রোমোশন - এতো আজকের গপ্পো নয়।
    কলেজে ছাত্র রাজনীতি মেইন প্রবলেম না। কলেজ/ইউনি-র ইলেক্টেড স্টুডেন্ট বডি/কমিটি গুলোর সঙ্গে পলিটিক্যাল পার্টিগুলোর ডাইরেক্ট অ্যাফিলিয়েশন - মানে, এই একটা কলেজ তৃণমূলের দখলে, আর একটা সিপিএমের, আর একটা বিজেপির - এটা প্রবলেম। যার ফলে হয় কি, স্টুডেন্ট মুভমেন্ট-এর মতন একটা পাওয়ারফুল টুল যা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, প্রতিবাদে রাস্তায় নামে - সেটা পলিটিক্যালি বায়াস্‌ড হয়ে যায়, ভোঁতা হয়ে যায়।
  • sp | 217.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৯520438
  • অরন্যকে ক্ক। ইউনিয়নবাজির চোটে অনিচ্ছুক স্টুডেন্টদের বেশি ভুগতে হয় নট বাই চয়েস বাট বাই ফোর্স - বাম জমানায় এসএফআই, এখন টিএমসির দল ইঃ শুধু রং এর তফাত, ইম্প্যাক্ট একই।
  • PM | 93.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৫520439
  • ব্রতীন তো আগে অ্যাক্সেপ্ট করেছিলো যে SSC, CSC, (NET (কেঃসঃ)) চালু করার পরে স্বজন পোষন উল্লেখযোগ্য ভাবে কমেছে। এগুলো তো অনিল বাবুর সময়-ই হয়েছিলো বোধ হয়? যদি কেউ এই সব পরীক্ষার প্রসেস নিয়ে ওয়াকিবহাল থাকেন তো বলুন না এই পরীক্ষাগুলোর /সিলেক্শান প্রসেস-এর ফস্কা গেরোটা ঠিক কোথায়? যেটা অনীল বাবু ব্যবহার করতে পারতেন।

    স্কুলে সিলেক্সনে দুর্নীতির জন্য চৌতালার ১০ বছর জেল হেয়ে গেলো। পষ্চিম বঙ্গে একটা মামলাও হলো না কেনো?
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৬520441
  • এলসিএম-এর কথাটা আমারও মনে হয় - ছাত্র-সংগঠনের সাথে রাজনৈতিক দলগুলোর কোন সম্পর্ক না থাকলে বেটার। আইআইটি-গুলো + আরও কিছু কলেজে এই মডেলটা চলে।
  • Abhyu | 107.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৮520442
  • ল্যাদোষদা, বাম আমলে শিক্ষাক্ষেত্রে সব কিছুই যে আলিমুদ্দিন স্ট্রীটের অঙ্গুলিহেলনে চলত (কারো কারো মতে সেটা ঠিক নয়) তারই গালভরা নাম অনিলায়ন। প্রয়াত অনিল বিশ্বাসের নামে।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৩520443
  • 'দয়া করে নাম দিয়ে লিখুন যে কারা কারা শিক্ষাগত যোগ্যতা না থাকা সত্বেও শুধু লাল পতাকা নিয়ে মিছিলে যাওয়ার জন্য অনিলায়িত হয়েছেন। ' - পিটি অনিলায়ন-কে ডাইলিউট করছেন, এতে তুখোড় স্ট্র্যাজেসিস্ট, মৃত নেতার আত্মার অপমান হয়। আরও তো উপায় আছে, যেমন - একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও পার্টির সমর্থক-কে চাকরী দেওয়া। মূল উদ্দেশ্য হল - শিক্ষক-দের মধ্যে দলের সমর্থন বাড়ানো। সেই সমর্থক-রা, ন্যাচারালি, প্রয়োজনে শিক্ষার থেকে কিছু সময় কেটে পার্টির কাজকম্মে দিতে পারেন। শিক্ষাক্ষেত্রে সেটুকু কমপ্রোমাইজ গ্রহণযোগ্য কারণ এই শিক্ষকরা বামফ্রন্ট-কে চোখের মণির মত রক্ষা করবেন এবং আগামী দিনে বিপ্লবের পথ প্রশস্ত করবেন।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৫520444
  • * একই শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও একাধিক ক্যাণ্ডিডেটের মধ্যে পার্টির সমর্থক-কে চাকরী দেওয়া।
  • lcm | 138.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪০520445
  • ওহো, তাই অনিলায়ন। কিন্তু অনিল বিশ্বাস-এর নামে কেন? আরো তো অনেক নেতা ছিলেন।
  • কৃশানু | 213.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪২520446
  • আবাপ-র দাবি এই কাজে প্রমোদ বাবু ও অনিল বাবু উল্লেখ্য ভুমিকা পালন করেন, দলের সেক্রেটারি হিসেবে।
  • Sibu | 84.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৩520447
  • একই শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটদের মধ্যে পার্টির সমর্থকটিকে (বা সমর্থকদের একজনকে) চাকরি দেওয়া হল গে অনিলায়ন। বোঝা গেল।

    একটা দেশ দেখতে চাই যেখানে সেটা হয় না। মানে একাধিক ইকুয়ালি কোয়ালিফায়েড ক্যান্ডিডেটের মধ্যে টাই ব্রেক করতে এই রকম আর্বিট্রারি কোন ক্রাইটেরিয়া ব্যবহার করা হয় না।

    কিন্তু একটা কথা মাথায় ঘুরছে। এটা অনিলায়ন কেন? মানে এটা এত ওয়াইডস্প্রেড যে অনিল বিশ্বাসের আগে ছিল না এটা মানতে কষ্ট হয়।
  • lcm | 138.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৭520448
  • ছাত্র সংগঠনের রাজনৈতিক ওপিনিয়ন থাকতেই পারে, থাকা উচিত - কিন্তু পার্টিকে রিপ্রেজেন্ট করলে খুব মুশকিল, ঐ পার্টির পলিসি বা কাজকর্মের র বিরুদ্ধে কিছু বলা মুশকিল।
  • lcm | 138.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৪৯520449
  • কিন্তু, "প্রোমোদায়ন" বা সিমিলার কোনো শব্দ তো শুনি নি - অবশ্য থাকতেই পারে। আর এরকম আর কারো নামে কিছু আছে!
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫০520450
  • 'আর্বিট্রারি' ক্রাইটেরিয়া নয় তো,ওয়েল ডিফাইনড, ওয়েল এস্টাব্লিশড ক্রাইটেরিয়া। আবাপ ইঃ দুর্জনেরা বলে প্রতিটি টাই ব্রেক করার সময় এই একই ক্রাইটেরিয়া ব্যবহৃত হত।
    পার্টির ভেতরে এ নিয়ে দ্বিমত ছিল, যেমন বুদ্ধবাবু নাকি এটা পছন্দ করতেন না।
  • aranya | 154.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫১520453
  • অনিল বিশ্বাস এটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যান, তাই 'অনিলায়ন' শব্দের উৎপত্তি - আবাপ অনুযায়ী।
  • lcm | 138.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫১520452
  • আর্বিট্র্যারি আবার কি, চেনাজানা লোক, যার অফিশিয়াল টার্ম - রেফারেন্স - সে কোন চাকরিতে নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন