এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 212.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৯520320
  • এই রেঃ - আউট অফ সিলেবাস হয়ে গেছে!
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫০520322
  • ;-) টা পরে হয়ে গেছে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫১520323
  • বোতীন - হোয়াট অ্যাবাউট প্রেম/ফেবু/মোবাইল/সিনেমা?
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫৯520324
  • তোমরা বুঝেও আমার কথা বুঝতে চাইছো না।ঃ-)

    প্রেম তো অত্যন্ত ভালো জিনিস।আমি ও করেছি।অরি ও করেছে। ঃ-)

    অরি পাকা তার্কিক দের মতো বিভিন্ন জিনিষ এনে ব্যাপার টা ঘেঁটেটে দিতে চাইছে।

    এত সব সুপরামর্শ সত্ত্বেও আমার নিজের মত ছাত্র অবস্থায় রাজনীতি না করাই ভালো।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০১520325
  • যে কারণে "না করাই উচিত" বলছো সেই একই কারণে বাকিগুলোও না করাই উচিত। ওই বেদে না কোথায় বলে যে ছাত্রানাং ইত্যাদি মেনে চলাই ভালো।

    ;-)
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৫520326
  • রাজদীপ খানিক টা হ্যাঁ।

    আমার মনে হয় নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা ছেলে টির নিজের পরিবারের প্রতি দায়িত্ব অনেক বেশী। অবশ্য এটা আমার মত।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৮520327
  • তাহলে কী আমরা "ব্যান/নিষিদ্ধ" থেকে সরে "দায়িত্বশীল হওয়া"-তে ঠেকলাম? তাতে কোনো আপত্তি নেই, ছাত্র রাজনীতি চাপিয়ে দেওয়ার জিনিস নয়, ঠিক যেমনভাবে অন্যগুলোও নয়।
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:০৯520328
  • অরি আমার মনে হয় সিনেমা দেখা বিড়ি খাওয়া টা রাজনীতির মতো ক্ষতিকর নয়।

    যাই হোক " লেট আস এগ্রী টু ডিসেগ্রী"
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১১520330
  • আবারো, যে বা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসছে তারাই ভালো জাজ এটা বোঝার যে তাদের কি করা উচিত। ওরা অনভিজ্ঞ, অতএব বোঝেনা এটা খোঁড়া যুক্তি। যাদের ডিসিশন তাদের কাছে চয়েসটা থাকাই ভালো।
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১২520331
  • সমসস্যা তা রাজনীতির না। অরাজনৈতিক স্ত্যান্দ বলে কিসসু হয়না। যার স্ত্যান্দ ছাত্রজীবনে অরাজনৈতিক সে বাকি জীবনেও কোন্ফিউস্দ্কোস্ফুশিযাস !
    মুশকিল তা এই যে ইন্ডিয়ান রা পলিটিকাল আর পার্টিজান এই দুটো ওয়ার্ড কে গলায়। ছাত্র রা একশবার রাজনীতি নিয়ে মোট দেবে। সচেতন হবে। কিন্তু পার্টি র ফ্ল্যাগ ইন্স্তিতিউসনে ঢোকানোর কোনো দরকার নেই তো তার জন্যে। ওখান থেকেই ঝামেলার শুরু তো। রাজনীতি মানেই অমুক পার্টি তে নাম লেখানো এই চূড়ান্ত বালের ধারণা নিয়ে বড় হওয়ার জন্যেই আজকে অগনিত অকাট ভারতবাসীর জন্ম। তার দাওয়াই রাজনীতি বন্ধ করা নয়, পার্তিবাজি খেদানো। দান-বাম নির্বিশেষে ফ্ল্যাগবাজি দেখলেই ঘাড় ধাক্কা দেওয়া।
  • Blank | 180.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৫520332
  • বিড়ি খাওয়া টা রাজনীতি করার থেকে বেশি ক্ষতিকর বলেই তো মনে হয়।
    আর বাকিদের কথা জানিনা, আমি খুব সাধারন এক কলেজ/ইউনিভার্সিটির পাস আউট।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:১৬520333
  • বি টি ডব্লু

    যে ঘটনা নিয়ে এই তর্ক চাগিয়ে ঊঠল সেখানে গতকাল কোন নিম্নমেধার বা মধ্যমেধার ছাপু, তৃছাপু বা ঐ কলেজে অস্তিত্বহীন এসেফাইয়ের সমর্থক কোন পাঠরত ছাত্র গুলি চালিয়ে হত্যা করে নি

    করেছে বহিরাগত গুন্ডা কলকাতা পুরসভার তৃণমুলী বোরো চেয়ারম্যানের ভাইপো শ্রীমান শেখ সুহান
  • T | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২১520334
  • "কোন্ফিউস্দ্কোস্ফুশিযাস !" মাইরি, কি জিনিস দিলে গুরু।

    যাই হোক, এসব কাটান, প্লুটোর দুটো উপগ্রহের নামকরণের জন্য গ্লোবাল ভোটিং চলছে। এই সুযোগ মিস করবেন না, রাণীমার নাম মনোনীত করুন।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২২520335
  • "সাজানো" গ্রহ নয়তো?
  • শ্রী সদা | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৪520336
  • তবে আশ্চর্যের ব্যপার একটাই, এত পলিটিক্যালি অ্যাকটিভ বাঙালী যুবকেরা প্রাইভেট সেক্টরে চাগ্রী করতে ঢুকে এরকম সুবোধ বালক হয়ে যান কি করে? কোনো আইটি কোং এ ইউনিয়ন করতে দেয় এরকম তো শুনিনি, তবে কি সেখানে কারো কোনো অভাব অভিযোগ কিস্যু নাই ? চলছে না- চলবে না কোন যাদুমন্ত্রে ইয়েস স্যার-ওকে স্যার হয়ে যায় ? সিরিয়াসলি জানতে চাই।
  • de | 190.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৬520338
  • রানীমা আবার শিলান্যাস করে আসবেন পদ্দা সরিয়ে -- প্লুটোর স্যাটেলাইটের ঃ)
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৬520337
  • হয়ও, আবার হয় না-ও।
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৮520339
  • "কি করিতে হইবে " কেও লিখে যায়নি বলে আইটি তে পার্টি ঢোকেনি :) তাই বলে নোংরাম (যারে ইন্ডিয়ান রা রাজনীতি কয় ) হয়না নাকি ? টেক লীড এর "কাছের লোক ", পিএম এম "কাছের লোক " তাদের অভ্যন্তরীণ ভ্যানতারা এইসব করেই তো কাটে অধিকাংশ সার্ভিস সেক্টরের ওয়ার্কিং আওআর। এখানেই অনেকেই অভিজ্ঞ লোক আছেন সার্ভিসেস এর, তাঁরা বেটার বলতে পারবেন। আমি তো অদ্যবধি প্রডাক্ট এ। কাজেই সেকেন্ড হ্যান্ড এক্সপিরিয়েন্স।
  • T | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৯520341
  • খেয়াল রাখবেন, দুটো উপগ্রহ। একটার জন্য রাণীমার নামে টিক দেবেন, কিন্তু অন্যটায় কে? বুদ্ধ চলবে না, ও তো "হেরো মাল"।
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩২520342
  • অন্যটা ওবামা
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৩520343
  • নাম দিন airobull। খেয়ে যাবে বিদেশী গুলো। ওরা তো আরাবুল কে চেনে না ভাববে উড়ন্ত কোনো ষাঁড় বুঝি ইন্ডিয়ান মায়থলোজি থেকে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৪520344
  • সার্ভিস ইন্ডাস্ট্রিতে ইউনিয়ন নিয়ে কাজ শুরু হয়েছিলো, তবে খুব অল্পদিন। একেবারে হেলাফেলার ব্যাপার নয়। রিসেন্টলি লুরু-তে যে SEZ সংক্রান্ত নিয়ম না মানার জন্যে নোটিশ গেছে সব কোংগুলোতে, তার পিছনে ওখানকার ইউনিয়নের অবদান আছে বলেই শুনেছি।

    আইটি-তে ইউনিয়ন অবশ্যই দরকার বলে আমি মনে করি।
  • Blank | 180.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৫520345
  • আই টি সেক্টরে আবার অভাব অভিযোগ কি !!! নীচের লেভেল থেকেই যথেষ্ট মাইনে, অনসাইট অপারচুনিটি এইসব গুচ্ছ সুযোগ। জুট মিলের শ্রমিকদের মতন হয় না আইটি কুলিদের জীবন। তাই একজোট হওয়ার দরকার হয় না।
    এর বাইরে যেসব ঝামেলা সেগুলোর জন্য সহজ উপায় দোকান বদলানো।
    কোনো একটা অদ্ভুত অটোমেশান যেদিন আসবে সেদিন দেখা যাবে কি হয়। বাপ বাপ বলে ইউনিয়ন তৈরী হয়ে যাবে।
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৮520347
  • মাঝে মাঝে লিখতে হয়, ঠাকুর কয়েছেন তাতে লোকশিক্ষা হয়। তো তাই না লিখে পারলাম না। ভারতের সর্বোচ্চ আদালত শমীকের সঙ্গে একমত নন। তাঁরা লিংডো কমিটির রিপোর্টকে থিওরি/ইউটোপিয়া মনে তো করেনই নি, বরং আদেশ দিয়েছেন প্রতি রাজ্যে এই সুপারিশ বলবৎ করার জন্য। শুধু তাই নয়। বহু রাজ্যে কমিটির সুপারিশ রূপায়ণ করা হয়েছে। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী এখনও ৫০% এই রূপায়ণের হার। স্বয়ং জে এম লিংডো যা বলেছেনঃ

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1846&boxid=1445390
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৩৮520346
  • মাঝে মাঝে লিখতে হয়, ঠাকুর কয়েছেন তাতে লোকশিক্ষা হয়। তো তাই না লিখে পারলাম না। ভারতের সর্বোচ্চ আদালত শমীকের সঙ্গে একমত নন। তাঁরা লিংডো কমিটির রিপোর্টকে থিওরি/ইউটোপিয়া মনে তো করেনই নি, বরং আদেশ দিয়েছেন প্রতি রাজ্যে এই সুপারিশ বলবৎ করার জন্য। শুধু তাই নয়। বহু রাজ্যে কমিটির সুপারিশ রূপায়ণ করা হয়েছে। ২০১২ সালের পরিসংখ্যান অনুযায়ী এখনও ৫০% এই রূপায়ণের হার। স্বয়ং জে এম লিংডো যা বলেছেনঃ

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1846&boxid=1445390
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৪১520348
  • সুপ্রীম কোর্টের বিচারপতিদের পার্সোনাল এক্ষপিরিয়েন্স নাই বা বড্ড বেশি হালকা;-)
  • শ্রী সদা | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫৪520349
  • প্রশ্নটা শুধু ইউনিয়ন নিয়ে নয়, কলেজে পড়ার সময় পান থেকে চুন খসলে যাঁরা ঝান্ডা নিয়ে মিছিল করে স্ট্রাইক ডেকে কুরুক্ষেত্র বাধিয়ে দেন, চাকরী করতে ঢুকে আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা রেগুলার খাটালে মেনে নেন কেন ? দোকান বদলানো তো এক ধরনের কম্প্রোমাইজ, প্রতিবাদ হল কই ?
    গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে যদি সরকার থেকে যদুপুর-শিবপুরে সার্কুলার যায় ছাত্রদের ড্রেসকোড নির্দিষ্ট করে দিয়ে, চারদিকে প্রতিবাদ-প্রতিরোধের বন্যা বয়ে যাবে। কিন্তু সেই একই ছাত্ররা টিসিএস-ইনফিতে ঢোকার সময় প্রশ্ন তোলেননা যে পয়সা পাচ্ছি কোড লেখার জন্যে, ফর্মাল ড্রেস না পরে জিন্স-টিশার্ট পরলে কী ক্ষতি?
    এই ডাবল স্ট্যান্ডার্ড্টাই চোখে লাগে।
    ছাত্র রাজনীতি করা সকলেই এরকম বলছি না, কিছু লোকের নিশ্চয়ই গাট্স আছে নিজের আইডিওলজি নিজের জীবনে করে দেখানোর, কিন্তু সেরকম উদাহরণ দেখিনি বললেই চলে।
    এর বাইরে যাঁরা সোজাসুজি বলেন যে বাপ অতো শ্রেণীচেতনা-সমাজচেতনা বুঝি না, পড়াশোনা করতে এসেছি পাশ করে ভালো চাগ্রীবাগ্রী করে টাকা রোজগারের আশায়, দেশের দশের কথা পরে ভাবলেও চলবে, তাঁদের অ্যাট লিস্ট অনেক বেশী সৎ মনে হয়।
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৩520350
  • খামোখা চাগ্রি তে ঢুকে ম্যানজার কে চতাবে ক্যান ? যেখানে প্রচুর ধোয়াতে প্রসেস এর মধ্যে দিয়ে এপ্রেইসল হয়ে থাকে এবং কে সমুদ্দুর পেরোবে এবং পেরোবেনা ঠিক হয় ! তাই এইসব রিস্কি জায়গায় বাঙালি "পীয়ার কানেকশন " বারবার চেষ্টা করে র্যাদার দ্যান চিল্লাচিল্লি।
    প্রডাক্ট কোম্পানি তে কাওকে মাথায় ঝুঁটি রেখোনা বা ছেঁড়া জীনস পরেছ ক্যান বললেই খিস্তিয়ে দেবে (বা কেও বলতেও যাবেনা ) কারণ সেখানে হিসাব পরিস্কার। কোড লিখি পিসা কামাই। ১২ বছর স্টাফ হয়ে থাকলেও কিসসু ছেঁড়া যায়না। পুরোটাই স্বার্থ ভায়া। ইউনিয়ন এর কমর ভাঙ্গার অস্ত্র হলো অস্বচ্ছ এইচআর প্রসেস। কে সুযোগ পাচ্ছে এবং কেন পাছে কিলিয়ার নয়। সেরকম রিস্কি জোনে কেও রাজনীতি করে না।
  • Ekak | 69.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৪520353
  • এই স্ট্রাকচার সরকারী জায়গায় প্রয়োগ করলেও ইউনিয়ন লাটে উঠে যাবে। যে কোনো সরকারী কর্মচারী কোনো জেনারেল সরকারী এক্সাম ছাড়া শুধু এক্সপিরিয়েন্স দেখিয়ে অন্য আপিসে ইন্টারভিউ দিয়ে চাগ্রি নিক। স্যালারি স্ট্রাকচারে হরায়জোন্তাল হজিনিযাস স্ট্রাকচার ভেঙ্গে দেওয়া হোক। যে যেমন কাজ করবে তাকে তেমন ইনক্রিমেন্ট দেওয়া হোক। সমস্ত অটো ইনক্রিমেন্ট-এপ্রেইসল -ডিয়ে প্রসেসিং তুলে দেওযা হোক। দেখবে সবাই তখন নিজের স্বার্থ দেখছে। ইউনিয়ন করে মানুষ একটা দলবদ্ধ সংগ্রামের জায়গায় দাঁড়িয়ে সমান অধিকার পাবার জন্যে। একবার যদি গাধা কে মুলো দেখাতে পার যে তোমার জন্যে পাশের টেবিলের লোকটাকে তপ্কাবার ১০১ রাস্তা খোলা আছে সে আর তখন ইউনিয়ন করবে না কারণ আসলে মনে মনে সবাই চায় নিজে বড় হতে অন্যদের কে বড় করতে নয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৮520354
  • কিন্তু এগুলো এখনো কোথাও কেউ করতে পারেনি। ইউনিয়ন করার অধিকার সমস্ত উন্নত দেশেও আইনতঃ স্বীকৃত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন