এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 132.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১২:৫৭661461
  • "পাহাড় থেকে সমুদ্র" অব্দি মানব শৃংখল?

    তাইলে বোধয় কোন্নগড়ে হয়েছে। কোন্নোগড়ই একমাত্রো স্থান যেখান তুষারমন্ডিত পর্বতমালা ও ছলছলায়িত সমুদ্র একেবারে পাশাপাশি। যেমতি হাসি আর খুসী দুই বোন - শিল্পো আর কৃষি।

    বেশী লোকও লাগবে না। গোটা চারেক লোক জাপ্টজাপ্টি কল্লেই এক সাথে পাহাড় থেকে সমুদ্র মানব শৃংখল হয়ে যাবে। ফিরতি পথে পটোলের ম্যাক ভাজা।
  • PM | 122.*.*.* | ২৭ জানুয়ারি ২০১৫ ১৩:৪৩661472
  • SC আমি কোনোকালেই উপযুক্ত সুরক্ষা (টেক্নিকাল/ফাইন্যান্সিয়াল দুটই) সহ পরমানু বিধ্যুতের বিরোধী নই। UPA ১ থেকে বামেদের সমর্থন প্রত্যাহারের বিরোধী।

    তবে পঃবঃ থাকি তো। ভারতের মতো বড় ব্যাপার নিয়ে ভাবার শক্তি হারিয়ে ফেলছি--নিজেদের সমস্যা এতো বেশী। ওসব আপনারা বুঝবেন না ঃ(
  • SC | 34.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ০৪:২৭661483
  • সেটা একটা ভ্যালিড স্ট্যান্ড। অন্তত পরস্পরবিরোধী নয়। তবে সেক্ষেত্রে আমার পরামর্শ এরকম দ্বিধাবিভক্ত বামপন্থীদের না এনে সরাসরি দক্ষিনপন্থীদের সমর্থন করতে আপত্তি কোথায়?
    রাম্মন্দিরে আপত্তি থাকলে সেটাকে সমর্থন করবেন না।
  • !! | 59.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ০৮:১৫661494
  • নিউক ডিল নিয়ে বিরোধিতার কারন টা অন্য। এখানে সেফটির নিয়মগুলি লঘু করা হয়েছে। আমেরিকান কোংগুলির দায়িত্ব কমানোর জন্য সুরক্ষা তহবিল গড়া হবে যাতে এই কোম্পানীগুলি সবাই মিলে যে টাকা দেবে, ভারত সরকার ও সম পরিমাণ টাকা দেবে। অর্থাৎ আমাদের ট্যাক্সের টাকায় আমেরিকান কোম্পানীকে ভর্তুকি দেওয়া হবে কারণ তারা ব্যালেন্স শীটে অত লায়াবিলিটি রাখতে চায় না।
    এত বোদ্ধালোক গুরুতে তারা এটা জানেনা? আসলে বাম বিরোধিতা করতে হবে বলে শ্যাম থেকে রাম সবাই চতুরতার আশ্রয় নিচ্ছেন।
  • দেব | 133.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১০:৪৪661505
  • আরে সেটা লোকে জানেনা কে বলল? ব্যাপার অন্য। আমরা নিজেদের দামটা খুব বেশী করে ভেবে নিয়েছি। আসলে আমাদের ওয়ার্থ হল পাঁচ টাকা। আমরা ধরে বসে আছি একশ টাকা। আমেরিকান কোম্পানী টাকাও ঢালবে, প্রযুক্তিরও যোগান দেবে এবং বিপদ হলে ইন্সিউরেন্সও বনবে এই কম্বিনেশনটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। কারাত বাবুদের চেনাজানা কোন কোম্পানী থাকলে নিয়ে আসুন না। বেড়ালের যাই রং ইত্যাদি।
  • সিকি | 135.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১১:২৯661516
  • ইদিকে দিদি নাকি কাল বইম্যালায় বলেছে আরেন্টি স্যারের সাথে সেক্ষপীরের খুব ভালো সম্পর্ক ছিল টিল?
  • lcm | 118.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৩:৩৪661538
  • দক্ষিণপন্থী আজকাল দুরকমের - বামপন্থী (টাটাভক্ত), রামপন্থী (রামভক্ত)
  • ঊমেশ | 118.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৩:৩৯661549
  • কোন রামের ভক্ত?
    Rum না Rama?
  • যাঃ | 233.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৩:৪১661562
  • সেই আবাপ-র লিংক? নিশ্চই সারকাজম !
  • PT | 213.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:১০661573
  • ওটা আবাপ-র "খবর" নয়। এক্জনের লেখা নিবন্ধ।
  • জাহ | 233.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৪:২০661584
  • ওহ, পলিসির বাইরে !!
  • dc | 133.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৫:২৮661595
  • আমি তো রামভক্ত। সেদিন গাদকরি সাহেবও বললেন দেখলাম এই দেশ শুধু রাম ভক্তদের জন্য। শুনে খুব খুশী হলাম, এবার থেকে প্রতি উইকেন্ডে রামের পুজো কর যাবে। আমার মতো আরো রামভক্তদের উদ্দেশ্যে এই গানটা দিলামঃ



    রাম! রাম!
  • ঊমেশ | 118.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৮:৩৩661606
  • এদিকে দিদি বই প্রকাশে হাফ সেন্চুরি করলেন।
    অথচ কেউ অভিনন্দন টুকু জানালো না!!!
    সত্যি বাঙালী'র অধঃপতন হয়েছে ঃ-)))
  • ranjan roy | 24.*.*.* | ২৮ জানুয়ারি ২০১৫ ১৯:০১661617
  • আমি এবার বই মেলায় 'জাগো বাংলা' স্টলে গিয়ে ইংরেজি/বাংলা/ঊর্দূ কবিতার বই কিনবো। নির্মল আনন্দ!!
  • adhuli | 190.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ০৬:২৬661628
  • পানাগড়-এ মাটি উত্সব হচ্ছে, মা আর মানুষের উত্সব কোথায় ? এত অল্পে কি আর মন ভরে ?
  • cb | 213.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ০৬:৩১661639
  • ভালো লাগল

    জঙ্গিপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পর্যবেক্ষক সাবির আলি জানান, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থেকে তাঁদের জন্য কাজ করতে হলে যে রাজনীতি করতেই হবে তার তো কোনও মানে নেই। ছাত্র রাজনীতি করতে গিয়ে অনেক বন্ধুর সঙ্গে তিক্ততায় জড়িয়ে পড়তে হচ্ছে। তিনি বলেন, “আমরা এখন সে সব ভুলে গিয়ে বন্ধু হিসেবেই ফের তাদের কাছে পেতে চাই। পদত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অনেক ভেবেছি। সহকর্মীদের সঙ্গে বহু আলোচনা করেছি। বুধবারই আমরা পদত্যাগপত্র টিএমসিপি-র জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছি। প্রয়োজনে সংগঠন ছেড়ে দিতেও রাজি আছি। কিন্তু এ ভাবে রাজনীতি করা যাচ্ছে না।”

    http://www.anandabazar.com/district/nodia-murshidabbad/%E0%A6%AA-%E0%A6%B6-%E0%A6%A8-%E0%A6%87-%E0%A6%A4-%E0%A6%A3%E0%A6%AE-%E0%A6%B2-%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%9B-%E0%A7%9C%E0%A6%9B-%E0%A6%A8-%E0%A6%9B-%E0%A6%A4-%E0%A6%B0%E0%A6%A8-%E0%A6%A4-%E0%A6%B0-1.109541
  • SC | 34.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ০৮:২৫661650
  • PT, মে মাসে জিগেস করেছিলেন না, অমিত শাহ কে, অরাবুলের চেয়ে বড় গুন্ডা কিনা। আজ আপনার ঘুম ভেঙ্গেছে দেখে খুব ভালো লাগছে।
    গুড মর্নিং স্যার। :)
  • pi | 132.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ০৯:৫৩661661
  • ছন্দকের লেখা থেকেঃ

    'পুলিশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ভিতর থেকে বারে বারে অনশনকারীরা ফোন করছেন, আমাদের জল বন্ধ করে দেওয়া হয়েছে, অনিতাদি বমি করতে গেছে পুলিশ বাথরুমের সামনে গিয়ে টোকা দিচ্ছে, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। আমরা কেউ একটু পায়চারি করলে পুলিশ বলছে এই চুপ করে বসুন। মহিলা অনশনকারীরা কিছু বললে পুরুষ পুলিশ বলছেন আমরা কি আপনাদের প্যাড এনে দেব নাকি ? যারা হসপিটালে ভর্তি হয়েছিলেন তাদের আর ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। তারা ভগ্ন শরীর নিয়ে করুণাময়ীর কাছে খালপুলে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন। পুলিশ মাথার উপর ত্রিপল টাঙাতে দেয়নি।

    সরকারি ভবনের দখল নিয়েছেন সাধারন মানুষ। ৯৬ জন চাকরী প্রার্থী অনশনে বসেছেন SSC ভবনের মধ্যে। অনশন আজ 8০ ঘণ্টায় পড়লো। পেট জ্বালিয়ে যারা চাকরীর অপেক্ষা করেছেন তাদের পুলিশ নীতি শেখাচ্ছেন, জানেন সরকারি দপ্তরে অনশন করা যায় না, আমরা কেস দেব।

    সরকারি দপ্তরটা মানুষের জন্য, তারা এরআগে দুবার অনশন করেছেন। শিক্ষামন্ত্রী, তাবড় নেতারা আশ্বাস দিয়েছিলেন চাকরী হয়ে যাবে। আজ তাই তারা সরকারি দপ্তরে।

    সংবাদমাধ্যম কিছু দেখাচ্ছে না
    শেয়ার করুন
    পাশে দাঁড়ান হবু মাষ্টারমশাইদের'
    ----------
    আজ করুণাময়ীতে SSC ভবনের সামনে বারোটা থেকে জমায়েত।
  • pi | 132.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:০২661673
  • ব্যাকগ্রাউণ্ডটা থাকঃ

    'আন্দোলন হচ্ছে ২০১২ সাল থেকে। SSC প্যানেলভুক্ত হয়েও যারা চাকরী পাননি। সরকার সুপ্রিম কোর্ট কে হলফনামা দিয়ে জানিয়েছে তারা চাকরী দিয়েছে ৩৬,১৪০ কিন্তু প্যানেলে নাম ছিল ৩৫,৫৯০ জনের। আজব ব্যাপার
    সরকারের দাবী যে ৩৫০০ জন আন্দোলনে আছেন তাদের বিএড নেই কিন্তু কথা হল এনারা পরীক্ষা দিয়েছিলেন ২০১১ সালে তখন বিএড’র নিয়মটাই লাগু হয়নি। প্যানেল=ভ্যাকেন্সি, এটাই SSC রুল বুকে লেখা আছে। কিন্তু প্যানেলে নাম থাকা স্বত্বেও চাকরী পাচ্ছেন না প্রায় ৩৫০০ জন হবু শিক্ষক। তাদের লড়াই বিগত ৩ বছরে পড়ছে...কুর্নিশ
    প্রথমে তারা ২১ দিন অনশন করেছিলেন বিকাশভবনের সামনে। যখন ব্রাত্যবাবু শিক্ষামন্ত্রী। তখন প্রদীপ ভট্টাচার্য, বিকাশ রঞ্জন ভট্টাচার্য’র মধ্যাস্থতায় শিক্ষা মন্ত্রীর কাউন্সিলিং’র আশ্বাসে অনশন উঠে যায়। এরপর বহু জল গড়িয়েছে। চাকরী পেয়েও না পাওয়ার যন্ত্রণায় ৩ জন মারা যান। সেই নিয়ে লাশ চুরির খেলা খেলে সব রাজনৈতিক দল। এরপর ৭৪ দিন অনশন করেন তারা কলেজ স্কুয়ারে। অনেকের ওজন ১৫-১৬ কেজি করে কমে যায়। তারপর শঙ্কুদেব পন্দা আশ্বাস দেন চাকরী নিয়ে দেখবেন।
    শোনা যায় এর মাঝেই সরকার পক্ষের আরও বড় চাই SSC’র নেতাদের ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেন। কিছু মানুষ নাকি প্রলোভনে পাও দেন, কিন্তু বেশীর ভাগ মানুষই আবারও আন্দোলনের পথে...
    চাকরীর পরীক্ষা দিয়ে প্যানেলভুক্ত হয়েও না খেয়ে দিনের পর দিন কাটাতে হচ্ছে এনাদের। '...
  • PT | 213.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:০৫661684
  • SC
    আমার ঘুম ভাঙার চিন্তায় আপনার চোখে ঘুম নেই মনে হচ্ছে!! তবে এখনো অমিত শাহর চাইতে আমার বেশী ভয় আরাবুলদের নিয়ে।

    The headmaster of a government-aided school was beaten up allegedly by the associates of the school's secretary, who is a local Trinamool Congress leader, for criticising the state government during the Republic Day programme.
    http://www.ndtv.com/article/india/headmaster-beaten-up-by-trinamool-congress-leaders-for-criticising-government-654977

    কালকে টিভিতে এই ভদ্রলোক কথা বলতে বলতে প্রাণভয়ে কেঁদে ফেলেছেন। আশ্চর্য হব না যদি ইনি প্রাণ রক্ষার তাগিদে অমিত শাহর দলে নাম লেখান।

    আপনারা যারা তিনোদের ক্ষমতা দখলের কালে আনন্দে উদ্বাহু নেত্য করেছিলেন তাঁরা বোঝেন নি যে আপনারাই খাল কেটে বিজেপি কুমিরকে ডেকে আনছেন।
  • pinaki | 125.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:১৯661695
  • SC একদম বুলস আই। সত্যি বলতে পিটি আর পিএম এর রজনীতির সাথে বামপন্থার কোনো সম্পর্ক নেই। বিজেপিতে এত এলার্জি থাকলে ওনাদের নিদেনপক্ষে কংগ্রেসকে সাপোর্ট করা উচিৎ। কিন্তু ঐ যে, বাঙালিকে ইমেজ রক্ষার্থে বামপন্থী ভেক ধরতেই হবে। ওটা একটা পীয়ার প্রেসার বলা যেতে পারে। ঃ-)
  • :) | 118.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১০:২৬661706
  • প্রাণরক্ষার তাগিদে সি পি এম এ নাম লেখানোর সম্ভাবনা থাকলে হয়তো পিটি কে এই পোস্ট লিখতে হতো না।

    কমপিটেন্ট বিরোধী দল হিসেবে আর কেউ কেন নেই, সেটা পিটির বিবেচ্য নয়, সিপিএম কে উপযুক্ত বিরোধী দল এর জায়গায় নিয়ে যাওয়ার দিকে কোনো সাজেশন, পরামর্শ নেই, শুধু অবিরত হাওয়ায় দোষারোপ আছে।

    এই ধরণের মানুষেরাই নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যে কোনো প্রতিকুল পরিস্থিতিতে ঘরের ভিতরে বসে মাথা চাপড়ান আর ঠাকুরের আসনের সামনে মাথা কোটেন। আশা করা যাক সিপিএম এই পন্থা গ্রহণ না করে সদর্থক রাজনীতি করবে।
  • B | 127.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১১:০২661717
  • "এই ধরণের মানুষেরাই নিজেদের ভাগ্যকে দোষারোপ করে যে কোনো প্রতিকুল পরিস্থিতিতে ঘরের ভিতরে বসে মাথা চাপড়ান আর ঠাকুরের আসনের সামনে মাথা কোটেন।"
    **********************************
    (বিধি-বহির্ভূত) সংশোধন-
    এই মানুষেরই যে কোনোভাবে মমতাকে সরানোর জন্য নিজেদের তুলে ধরার বিন্দুমাত্র চেষ্টা না করে যে কোনো পরিস্থিতিতে 'ঘণ্টাখানেক' 'যুক্তি-তর্ক' দিয়ে বিজেপি-র শমীক/জয়প্রকাশ/প্রমুখের সাথে জুটি বেঁধে এবিপি-র অথবা ফোকাস-বাংলার ঘরের ভিতরে একাসনে এক টেবিলে ব'সে তৃণমূলের বিজন/মনোজ/প্রমুখদের মদন-শরে বিদ্ধ করেন ও অমিত-রাহুল-বাবুলদের আসন্ন নির্বাচনে জয়-আরাধনায় মাথা ঠুকে ঠুকে ফেরেন এবং ....
    (লিখে রাখুন) এঁরাই পরবর্তী সময়ে বিজেপির আগমনের দোষ দায় চাপানোর জন্য অন্য ঘাড় খুঁজবেন।
    কারণ ভারতীয় রাজনীতিতে জনগণতান্ত্রিক অভ্যুত্থানের জন্য ইহাই সিপিআইএমের চিরকালীন মার্ক্‌স্‌বাদী পথ।
  • Du | 230.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১১:১২661728
  • বক্তব্যটা কি এখন? তৃণমূলকে সমর্থন করতে হবে?
  • PT | 213.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১৩:০১661739
  • পিটি, পিএম ইত্যাদিদেরকে উদ্দেশ্য করে "বামপন্থী ভেক", "ঘরের ভিতরে বসে মাথা চাপড়ান আর ঠাকুরের আসনের সামনে মাথা কোটেন" ইত্যাদি বাণী বিতরণ করছেন যারা তাদের উদ্দেশ্যটা পরিষ্কার। আগের "যে আসে আসুক সিপিএম যাক" -ধীরে ধীরে বদলে "লুটে-পুটে খাক তবু তিনোরাই থাক"-এ পরিণত হচ্ছে। অবিশ্যি তার সঙ্গে নোটার ঘোমটাও আছে।

    pinaki
    ঘুম কি ভেঙ্গেছে? বেশ কয়েক মাস আগেই ২০১৬-তে পব-তে বাম-কং একসাথে লড়ুক এমন ইচ্ছে প্রকাশ করেছি।
  • adhuli | 24.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১৪:৩২661750
  • বাম আর কং দুজনকেই তো খুজতে গেলে দুরবিন লাগবে। এক সাথে লড়ুক না, এক সাথেই না হয় জামানত জব্দ হবে। আমরা চাই ২০১৬ এ বিজেপি-কে।
  • PM | 122.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ১৮:৪৩661761
  • Name: pinaki

    IP Address : 125.187.58.63 (*) Date:29 Jan 2015 -- 10:19 AM

    " একদম বুলস আই। সত্যি বলতে পিটি আর পিএম এর রজনীতির সাথে বামপন্থার কোনো সম্পর্ক নেই। "

    ব্যগরা পন্থীরাই পোকিতো বাম----সেতো গুরুতে যারা আসে হক্কলে জানে। নতুন কি কইলেন কত্তা ঃ)
  • কল্লোল | 111.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ২০:৪৮661772
  • নোটা।
  • Ekak | 24.*.*.* | ২৯ জানুয়ারি ২০১৫ ২১:১৭661784
  • পোলিং পুরোপুরি অনলাইন হওয়া দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন