এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভাট: ভার্চুয়াল থেকে রিয়্যাল (৩)

    Samik
    অন্যান্য | ১৫ ডিসেম্বর ২০১১ | ১৩৭৯৩০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 37.*.*.* | ২৩ ডিসেম্বর ২০১২ ০৯:৫৮510419
  • কেউ ই প্রায় বাদ নেই। টোটাল ভাট হবে মনে হচ্ছে..
  • P | 127.*.*.* | ২৩ ডিসেম্বর ২০১২ ১৭:২১510420
  • পাতা ওল্টাবার সময় নেই, কিন্তু তিরিশে কোলকাতায় থাকবো ঃ)
  • aranya | 154.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১২ ০৩:৫৪510421
  • ফরিদা, পাল্লিন, ন্যড়া, পামিতা, সব ৩০শে কলকাতায়, ক্ষি ক্ষাণ্ড !! এদিকে আমার আরও কজন গুরু ভায়ের নাম মনে পড়েছে - বলরাম হাড়ী-বাবু, কেলো বাবু, অচিন্ত্য, সিদ্ধার্থ (এখন মনে হয় কলকাতায়)।
    ভাটে চলে এস/আসুন সব্বাই।

    এর পরেও যে আরও কিছু নাম মনে পড়বে না, এবং তাদের সাদর আহ্বান জানাতে আবার ফিরে আসব না, সে গ্যারান্টি নাই। এরম ছোট্ট ছোট্ট পায়ে পোস্ট করতে করতেই কোন এক্দিন লিস্টি করায় বোতিনের মত পারফেক্ট হয়ে উঠব :-)।

    আকা-রিমির পক্ষে শ্যামনগর থেকে কেষ্টপুর এসে, আড্ডা মেরে আবার বাড়ী ফিরে সেখান থেকে টালিগঞ্জ যাওয়া প্রায় অসম্ভব। কৃশানুর বাড়ি থেকে ডিরেক্টলি বে বাড়ি গেলে হয়ত হতে পারে, সেক্ষেত্রে সাজগোজ ইঃ কম্প্রোমাইজড।

    একটা বাস ভাড়া করলে হয়, কেষ্টপুর থেকে সবাই মিলে বে বাড়ি যাওয়ার জন্য :-)। তিমি-হুচে-র বে দিয়ে সারারাত কোথাও আড্ডা মারলেও হয়। প্রথম-টা ডিফিকাল্ট, তবে জনতার টেম্পো থাকলে দ্বিতীয়-টা হতেই পারে।
  • | 37.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১২ ০৮:৪১510422
  • অরণ্য দা, যাতা করছো তো। বাস ভাড়া। ব্যাপক। ঃ))
  • | 37.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১২ ০৮:৪৩510423
  • না না আর সব বলো ঠিক আছে, কিন্তু বিয়ে বাড়ি তে মেয়ে দের সাজ কম্পোমাইজ করতে বলো না..
  • শ্রাবণী | 134.*.*.* | ২৪ ডিসেম্বর ২০১২ ১২:০৬510424
  • সারিস্কা শেষ গেছি বছর চারেক আগে। রাস্তায় এত কাজ হচ্ছে এবং সেই কারণে আগের সুন্দর মসৃণ রাস্তা যে নেই সে তিনি হয়ে গেছে ধারণা ছিলনা। অনেক বোর্ড অন্তর্হিত, যা আছে তাও ধুলো মাটি ও দুপাশের নানা রাস্তা তৈরীর মালমশলা স্তুপের আড়ালে। কোথায় এলাম কোথা থেকে কিছু বোঝা যাচ্ছিল না।
    এমত অবস্থায় উদ্ধারে ড্রাইভারের গুগল ম্যাপের মেমরী আর নিতাইয়ের ফোনের জিপিএস। দুটোর মধ্যে স্লাইট মিসম্যাচ থাকলেও বুঝদারের জন্যে ইশারাই কাফি হল। তবে আমাকে ড্রাইভারের পাশে বসে সেই সমানে বাঁদিকে তীর নজর রেখে যেতে হল সারাপথ কারণ সারিস্কার বাঁক আসবে যে সেই বাঁয়েই!

    পেরিয়ে চলেছি দুধারের গ্রাম মাঠ, আকাশে মেঘ রোদের লুকোচুরি খেলা, তবে সব মিলিয়ে মনোরম বেলা।
    রুবি ব্যাগ ভরে নিয়ে এসেছে মুরুক্কু, ট্যাপিওকা চিপস, রোজ কুকি, সৌজন্যে পাড়ার দক্ষিণী দোকান। সেসব খেতে খেতে আড্ডা থুড়ি ভাট চলছে পুরোদমে, চারজনের।
    কোটপুতলী পার হলে সুমনের ফোন এল, ওরা হাইওয়েতে উঠে পড়েছে, পেট্রোল ভরছে, সিকিরাও মানেসরে। লাঞ্চ হবে কোথায়?
    সেই মুহূর্তে আমরা যে রাস্তায় তার আশে পাশে তেমন ভালো কিছু চোখে পড়ছিলনা, আগে আছে বলে সেরকমও জানা ছিলোনা। গুগুল বলেছে শাপুরা অর্থাৎ যেখান থেকে আমরা হাইওয়ে ছেড়ে সারিস্কার রাস্তায় ঢুকব বলে কথা আছে সেখানে কাছাকাছি শুধু একটা সি সি ডি আছে।
    ভেবেচিন্তে ঠিক হল লাঞ্চ সারিস্কা পৌঁছেই, একসাথে, সবাই এক হয়ে।
    পথে অপেক্ষার দরকার নেই। কারণ ততখনে এও জানা গেছে যে সিকিরা আমাদের সোজা পথের ধাঁধায় না ধেঁধে পথ হারানোর পথে নেমেছে! :))
  • | 69.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:০৭510425
  • পাল্লিন কটা নাগাদ যাবে? তোমার শউড়বাড়ীর নাম্বারে ফোনিয়ে নেব?
  • | 69.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:১০510426
  • পাইয়ের জন্য আমি একটা সোজা পথনির্দেশ লিখে দিচ্ছি। একদম ডায়াগোনালি (তোমার সুবিধেমত) চলে যেতে পারবে।

    সিসি-২ থেকে সোজা সিসি-১ এচলে যাও। মোটামুটি ডায়াগোনঅল হল। এবারে আবার প্রায় ডায়াগোনালি ২০৬ নম্বর বাসস্ট্যান্ডে চলে এসো। ব্রীজটা হেঁটে হেঁটে পেরোও। তারপর কৃশানু/সদাকে ফোনাও।
  • শ্রী সদা | 127.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:২৯510427
  • সিসি-২ থেকে সিসি -১ কি করে সোওওজা যাওয়া যায় সেসম্পর্কে অবশ্য কবি নীরব !
  • 4z | 109.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১১:৪৭510430
  • পাই যদি দ'দির দেওয়া পথনির্দেশ মেনে ভাটে যাওয়া মনস্থ করে তাহলে আগে থেকেই পাইয়ের জন্য একটা নিরুদ্দিষ্ট সম্পর্কে ঘোষনা জারি করে রাখা হোক :)
  • প্পন | 126.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১২:৫৪510431
  • যারা ২০৬ বাসস্ট্যান্ড চেনেন না, তারা আমাকে কল করতে পারেন। শূন্য নয় আট আট ছয় এক দুই আট নয় ছয় সাত।

    দশটা থেকে এগারোটার মধ্যে জড়ো হয়ে গেলে সদলবলে খাল পেরুনো যাবে। না না, মোজেসের মত জল দু'ভাগ করার দরকার নেই, শুনেছি সাঁকোর ব্যবস্থা আছে।
  • ranjan roy | 24.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৩510433
  • সাঁকো আছে, আট আনা নেয়। আমি না বুঝে পার হওয়ায় ছেলেটা বললে পাতলি গলি দিয়ে চলে যাচ্ছেন যে বড়! তারপর ছোট্ট নোটিসটা দেখাল।
  • kumu | 132.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৩510432
  • আহা,আমি কলিতে থাকলে নটা থেকে দাঁইড়ে থাকতুম।যাওয়ার তোড়জোড়েই বেশি মজা।
  • kumu | 132.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৩:০৬510434
  • আট আনা,ইউ মিন পঞ্চাশ পয়্সা?যাঃ,এত কম ভাড়া আছে কোথাও?
    পাতলি গলি?চমৎকার।
  • শ্রাবণী | 69.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৪:৫৪510435
  • পাই, সিসি২ থেকে আমাকে ফোন করবে, আমি পাশেই থাকব। টি জাংশানে চা অথবা আফ্রাতে বসে কফি প্যানকেক খাবো, তারপরে দরবারীতে লাঞ্চ করব। ওসব উৎপটাং ডিরেকশনের রাস্তায় যেতে হবেনা!
  • kumu | 132.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:০৩510436
  • শুধু পাই রাস্তা চেনে না,আর সব্বাই চেনে,ক্ষী ক্ষান্ড!!!
  • | 24.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:২০510437
  • ধ্যুৎ এরা কেউ বেড়ানোর ছড়ানোর টইটা পড়েনি। আরে পাই ডায়াগোনালি কিম্বা জিগজ্যাগ ওয়েতে রাস্তা চলতে ভালোবাসে লিকেছে তো। সিসি-২ থেকে সিস-১ গেলে ওর পছন্দের মর্যাদা রাখতে পারবে।

    না পাই কারো কথায় কান, নাক, গলা কিচ্ছু দিও না, যেমন বলেছি তেমনি করো। আর ঐ তো সাঁকো পেরোবার আগেই অপ্পনরা থাকবে তো।

    আমি তাহলে সাঁকোর ওপারে, মানে কেষ্টপুরের দিকের পাড়ে সাড়ে দশটা এগারোটা নাগাদ যাবখনে।
  • kumu | 132.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:২৫510438
  • দেকচি পাইকে এদের হাত থেকে বাঁচাতে কুমুকে কলি যেতে হবে।অপ্পনরা থাকবে তো -এ তো আরো ভয়ানক।
  • প্পন | 126.*.*.* | ২৫ ডিসেম্বর ২০১২ ১৫:২৮510439
  • কুমুদি এসে আর কী করবে? শাড়ির প্রান্ত খালের জলে চুবিয়ে পাই প্রমাণ করেই ছাড়বে পাই খাল পেরিয়েছিল।
  • P | 208.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১১:৪৩510441
  • কেস কেঁচে গেল। আঠাশেই কোলকাতা থেকে বেরিয়ে যেতে হচ্চে ঃ(
    নাকের ডগা দে এমন একটা সুযোগ বেরিয়ে যেতে দুস্কু রাখার আর জ্যায়্গা পাচ্চি না ঃ(
  • কৃশানু | 226.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:০৮510442
  • আমি পুরো ঘেবড়ে যাচ্ছি মাইরি। সারাজেবন তো ২০৬ দিয়ে বিনি পয়সায় খাল পারলাম।
    আর হ্যা, এখান দিয়ে গাড়ি বাইক নিয়ে খাল পেরোবার বন্দোবস্ত নেই। সে ক্ষেত্রে ঘুরে আসতে হবে। ওই তেক্নপলিস এর ব্রিজের পাশ দিয়ে - তারপর দদিকে যেভাবে বলেছে, সেভাবে। কিছু আগের পোস্ট পশ্য।
  • pi | 127.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:১৮510443
  • এই পড়লাম সব ! বোঝো !!
  • প্পন | 126.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:১৯510444
  • আম্মো ঘাবড়ে গেছিলাম। কিন্তু অনেকদিন ও তল্লাটে না যাওয়ায় কনফি নিয়ে বলতেও পারছিলাম না।

    বোধহয় রঞ্জনদা ভাবা বা সিআর্পি ক্যাম্পের ফেরিঘাটের কথা বলছেন।
  • kumu | 132.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:২৪510445
  • এঃ,মাত্তর পঞ্চাশ পয়সা ভাড়া-সেও!!!
  • শুদ্ধ | 127.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:২৯510446
  • ভাগ্যে এটা দেখলাম, শুচিদের বিয়ে প্রায় ভুলেই গেছিলুম। খুব বাজে হত। আড্ডাটাতে যাওয়ার ইচ্ছে হল। পারলে... :)
  • কৃশানু | 226.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১২:৩৩510447
  • পাইদি, সব চেয়ে ভালো সদা যে ভাবে বলেছে। ওটাই কর, নইলে অন্য কারোর সাথে :-)
  • শ্রী সদা | 132.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:২০510448
  • কৃশানুদার ইনফো ভুল ঃ)
    ২০৬ বাসস্ট্যান্ডের পাশে এই ব্রিজটা হয়েছে বছর পাঁচেক হল। তার আগে বাঁশের সাঁকো টাইপের একটা জিনিস ছিল, রাত দশটার পরে খুলে নিত, আর পেরোতে গেলে পয়সা নিত। ২০০০ সালে, মানে যবে থেকে কেষ্টপুরে আছি, ছিল ৫ পয়সা, বাড়তে বাড়তে শেষ অব্দি ৫০ পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল।
  • siki | 132.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:৪৮510449
  • পয়সাটা কে নিত? সাঁকোর মালিক? নাকি সরকার বাহাদুর?
  • Ekak | 69.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১৩:৫৯510450
  • হ্যা, আমরা রেতের ব্যালা দলবেঁধে সল্লেক থেকে ওই অবধি হেঁটে এসে গনহিসুউত্তর সেই সাঁকো পেরতুম। সেটা ২০০৪ সালের কতা।
  • কৃশানু | 226.*.*.* | ২৬ ডিসেম্বর ২০১২ ১৪:১০510452
  • আমি কলকাতায় আছি ২০১০ থেকে। ভুল মার্জনীয় :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন