এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৬৯৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৫২661719
  • আসলে ইনফি বোধয় প্লেসহোল্ডার নয়। ২০০০ সাল নাগাদ ইনফি ইন্ডিয়ার কর্পোরেট জগতের কোহিনুর।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০০:৫৫661720
  • কিন্তু ইনফি তো ভারতের বহু শহরে আছে: তারা তো সব লুরু হয়ে যায় নি? ইনফি আসলেই বড় কোম্পানি রা লাইন দিয়ে চলে আসতো; এটা কষ্ট কল্পনা।এছাড়া আপনি নিজেই বললেন লুরু তে গিয়ে কনফিডেন্স বেড়েছে; এটা তো বড় পাওনা।কলকাতায় থাকলে তো এমনটি হত না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০১:০২661721
  • বেশ তো, ধরলাম ইনফি এসেও ইন দ্য লং টার্ম কোলকাতা কোলকাতাতেই রইলো, লুরু হল না। কিন্তু তাতে ক্ষতি কি কিছু হত ? কয়েকহাজার জব ক্রিয়েট হত, ইনডাইরেক্ট তার কয়েকগুণ, এগুলো কী ঢপ মনে হয় ? ইনফি না এসে এমন কী ভালো হয়েছে আপনার মতে ? আর ফর ইওর ইনফরমেশন, ইনফি কিন্তু এখানে কৃষিজমি অধিগ্রহণ করতে চায়নি। জমি অলরেডি ছিল, সেজ স্টেটাস পায়নি বলে আসেনি।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০১:০৬661722
  • আর কাল, আপনার ইচ্ছের বিরুদ্ধে, আপনার মাইনে রাতারাতি অর্ধেক হয়ে গেলে আপনি কিছুদিনের মধ্যে সেই অর্ধেক মাইনেতেই সংসার চালাতে অভ্যস্ত হয়ে যাবেন। সেট কী খুব প্রেফারেবল, আপনার মতে ? মানে আমার কনফিডেন্স নিয়ে এত চিন্তিত, তাই বললাম।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০১:৫৩661723
  • ও হ্যাঁ আরেকটা কথা লিখতে ভুলে গেছিলাম। মুম্বাইতে গিয়ে দেখলাম অনেক বিকম করা লোকজন কিছু এদিক ওদিক ট্রেনিঙ্গ আর সার্টিফিকেশন নিয়ে (কম্পুটার, ব্যান্কিঙ্গ ইত্যাদি) দিব্বি কাজ করছে। ২২ বছরে কোনো ছোটো কোম্পানিতে ঢুকে বছর দশেকের মধ্যে বেশ বড় কোম্পানিতে লাখ বেলাখের মাইনে তুলছে।
  • shrI sadaa | 24.*.*.* | ০৪ মে ২০১৫ ০২:০২661724
  • ইয়েস, কোলকাতাতেও দেখেছি, লুরুতেও দেখি অনেক লোকজন জেনারেল ডিগ্রী নিয়েই আইটী ইন্ডাস্ট্রিতে বেশ ভালো পজিশনে আছেন। দিস ইজ ইনডিড গুড। কোম্পানী কাজ করাতে পারছে, তাই লাখবেলাখ অর হোয়াটএভার দিচ্ছে।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০২:১০661725
  • মুম্বাইতে কিন্তু এইটা আইটির বাইরেই বেশি। আইটিতেও আছে নন টেক ফান্কশানে। কিন্তু আইটি ছাড়াও মুম্বাইতে অন্য অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কোলকাতাতেও সেরকম কিছু চাই। যেমন কোলকাতা ক্যান বি অ সেন্টার অব লজিস্টিকস বা হেলথ কেয়ার। টুরিজমে খুব ভালো পোটেনশিয়াল আছে। সাউথ ইস্ট এশিয়ার শিপিঙ্গ আর এয়ারলাইন্স হাব হতে পারে। এইসব ইন্ডাস্ট্রিতে সাধারন লোকজনও কাজ করতে পারে - আর কর্মসনস্থান অনেক অনেক বেশি হয়।

    প্রবলেমটা হোলো আমরা ব্যাঙ্গালোর বা আমেদাবাদ হওয়ার জন্যে দৌড়চ্ছি। এইসব শহর অলরেডি অনেক এগিয়ে আছে আইটি বা ম্যানুফ্যাকচারিঙ্গে। এদেরকে ধরতে অনেক বেশি সময় লাগবে আদৌ যদি সম্ভব হয়। সেইজন্যে এমন কিছু ভাবতে হবে যেগুলো এখনো ভারতের কোনো শহরে তেমেন নেই। এইটাকে স্ট্র্যাটেজির ভাষায় কি একটা বলে যেন - ভুলে গেছি।
  • aranya | 154.*.*.* | ০৪ মে ২০১৫ ০৭:১১661726
  • সদা-র মূল বক্তব্য-টা - কলকাতায় বা অশেপাশে আরও অনেক কোম্পানি থাকলে লোকাল কলেজ (বিশেষতঃ প্রাইভেট কলেজ) থেকে রিক্রুটমেন্ট অনেক বেশি হত - এটা তো খুবই ঠিক, কমনসেন্স। মানে আমার তাই মনে হচ্ছে আর কি।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০৭:৪২661727
  • সদা, আমার বেশ কিছুদিন আগের করা কিছু পোস্ট দেখে নেবেন, সেখানে আম্মো ইনফি কেন কলকাতায় শাখা খুলছেনা সেই বিষয়ে আলোচনার প্রয়োজন লিখেছিলাম। ইনফি আর সিঙ্গুর -নন্দীগ্রাম এক নয়। এখানে বহু মানুষের জীবিকা বা ভিটে মাটি চ্যুত হতে হত না। ইন ফ্যাক্ট,সেজ হলেও, আমার মতে কেন্দ্র সরকার তার প্রাপ্য ট্যাক্স হারাত। রাজ্য সরকারের বিশেষ ক্ষতি হত না।তাই ইনফি কে তাড়ানো কোনো মানে হয় না, একথা আগেও লিখেছি।
    কিন্তু ইনফি হয়নি বলে হা হুতাশের পক্ষপাতী নই।
    S, আপনিও যেসব উদাহরণ দিলেন, তারা সব্বাই আই টি বা ফিনান্স এ কাজ করছে।আমার প্রশ্ন ছিল কোর্ সায়েন্স বা আর্টস এর স্নাতকেরা কি করছে?আমার মতে এরাও যোগ্যতার প্রশ্নে কম নয়। এদের নিয়ে কাউকে চিন্তিত মনে হলো না।
  • sm | 233.*.*.* | ০৪ মে ২০১৫ ০৭:৪৪661729
  • তবে S, এর 2 -10 পি এম এর পোস্টকে বড়হাতের ক।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৭:৫৭661730
  • @sm আর্টসের লোকেদের হাল সর্ব্ত্রই খারাপ। কি আর বলবো? সে কথা নিয়ে অন্য কোনো সময় ডিটেলে কথা হবে। তবে মুম্বাইতে অনেকেই আইটি বা ফিনান্স ছাড়াও কাজ করে। বিশেষত এইসব নন পরফেশনাল পড়াশুনার লোকেরা। ইনফ্যাক্ট মুম্বাইতে আইটি বেশ লিমিটেড, ফিনান্স সত্যিই বড় - মানে বাকি ভারত মিলিয়েও মনে হয় ঐ সইজে আসতে পারবেনা। এছাড়া মিডিয়া আর অ্যাড কোম্পানিগুলো আছে। টুরিজম রয়েছে। এমনকি লেখা এডিট করার কোম্পানি আছে বেশ কিছু। ইভেন্ট ম্যানেজমেন্ট আছে। প্রচুর ট্রেডিঙ্গ কোম্পানি আছে - টেক্স্টাইল থেকে ফুড অবধি। এসেমি পুরো ভর্তি। আমি এই দুটো জগতটাকেই খুব খুব কাছ থেকে দেখেছিলাম। এইসব ছোটো কোম্পানিতে লোকে ৩৫-৪০ বছরে বেশ একটু সিনিয়র লেভেলে চলে যায় আর লাখ বেলাখ মাইনে পায়। আমি কিন্তু এদের নিয়েই বেশি চিন্তিত - কারণ এরাই তো মেজরিটি।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:১১661731
  • কিন্তু পবতে তো এমপ্লয়মেন্ট জেনারেশন ভালোই হচ্ছে, হয়তো স্মল আর মিডিয়াম সেক্টরে হচ্ছে। তাহলে ইনফি বা অন্য বড়ো কোম্পানিকে ডাকতেই হবে, এরকম কেন ভাবা হচ্ছে? অন্যভাবে যদি এমপ্লয়মেন্ট জেনারেট করা যায় তো ক্ষতি কি?
  • Ashish | 158.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:১৩661732
  • ক্ষমতা জিনিষটার একটা অদ্ভূত এফেক্ট আছে। যে যায় সেই ভাবতে থাকে তাকে বাদ দিয়ে লোকের চলবে না। যেহেতু কোন না কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকবেই, চিরকাল সেটা তারাই হবে।

    রঞ্জনের রুটি পাল্টানোর গল্পটা আজকাল বিশ্বাস করতে শুরু করছি।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:১৭661733
  • ইনফি আসলেও তো ক্ষতি কিছু নাই। ইনফির পথ ধরে আরো দুচারটে এলে কি ক্ষতি হবে? বরন্চ আরো কয়েকহাজার ছেলের ডাইরেক্ট কর্মসংস্থান হবে। হোক না। আপত্তি করার তো কোনো কারণ নেই। আসলে একটা বড় কোম্পানি যতগুলো যব দেয় সেইটা তইরী করতে অনেক ছোটো কোম্পানি লাগে। তাছাড়া বড় কোম্পানির হাত ধরে অনেক ছোটো কোম্পানির জন্ম হয়। ইত্যাদি।

    আর যা দেখা যাচ্ছে সেটা হোলো প্রাইমারিলি আনরেজিস্টার্ড সেক্টরে যব বেশি বাড়ছে। এসেমির ক্ষেত্রে ডেটা তো মনে হয় এখনো নীরব।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৩৫661735
  • http://msme.gov.in/ANNUALREPORT-MSME-2012-13P.pdf

    একটু ডেটেড ডেটা, তবু আমাদের পারপাসে চলবে। ২৩ নম্বর পাতার টেবিলটা দেখুন। পবে রেজিস্টার্ড ৩.৬০ লক্ষ লোক আর আনরেজিস্টার্ড ৮২ লক্ষের বেশি। সেই তুলনায় মহারাস্ট্র, গুজরাত, তামিলনাডু, মায় কর্ণাটক দেখুন।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৪৩661736
  • দেখুন, রিয়েলিটি হচ্ছে যে পবর লোক বিজনেস আনফ্রেন্ডলি। বড়ো ইনভেস্টমেন্ট চায়না। ইনফি বা অন্য যেকোন বড়ো কোম্পানি আসতে গেলে কোন না কোন গ্রুপ কোন না কোন কারনে আন্দোলন করে তাদের ভাগিয়ে দেবে - লাস্ট অন্তত চল্লিশ বছর ধরেই তাই চলছে। কাজেই এই রিয়েলিটি স্বীকার করে নিয়ে যদি দেখা যায় যে ছোট সেক্টরে জোর দিয়ে আনর্গানাইজড সেক্টরে বেশী লোক কাজ পাচ্ছে তো হোক না!
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৪৯661738
  • @dc আপনার কথাটা একদম সত্যি। কিন্তু এইটা অনেকটা তো সেরকম শোনাচ্ছে যে টাটাকে তো ঢুকতে দেবোনা বুঝেই গেছো, এবারে তেলেভাজা করে খাও। আসলে বাঙ্গালীরা বড় ইনভেস্টমেন্ট চায়না আবার নিজেরাও এন্টারপ্রাইজিঙ্গ নয়। কারণ আনরেজিস্টার্ড যবে গ্রোথ কিন্তু রেজিস্টার্ড যবে তেমন গ্রোথ না হোয়ার লক্ষণ হতে পারে। আনরেজিস্টার্ড যব মানে খুব লো পেয়িঙ্গ যব। সেক্ষেত্রে রাজ্যটা এবং জাতটা ক্রমশঃ গরীব হয়ে উঠবে।
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৪৯661737
  • এতে আরেকটা সুবিধে যে বড়ো প্রোজেক্টগুলো বেশী করে দক্ষিন বা পস্চিমের রাজ্যগুলোতে হবে, আমাদের মতো লোকেদের তাতে বেশী সুবিধাও হবে, আর আমরা বিগ ইনভেস্টমেন্ট মডেলে বেশী স্বচ্ছন্দও ফিল করি। কাজেই পবর লোকেরা ছোট সেক্টরের কাজ নিয়ে বেশী সন্তুষ্ট, ওখানে ওভাবেই বেশী কাজ জেনারেট হচ্ছে, এটা তো ভালোই মনে হয়। আর অন্য রাজ্যগুলো বিগ ইনভেস্টমেন্ট চায়, তো তাদেরও সুবিধে ঃ-)
  • dc | 132.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৫২661740
  • দাদা রিয়েলিটিকে অস্বীকার করার কোন কারন দেখিনা। যারা তেলেভাজা বানিয়ে থাকতে চায় তারা থাকুক না! আর যারা ইনফি বা টাটাতে চাকরি করতে চায় তারাও ভারতের দক্ষিন-পশ্চিমে আরামে থাকুক! সবাই নিজের নিজের পছন্দ মতো কাজ করবে, সবাই সন্তুষ্ট। টু ইচ হিজ ওন চয়েস।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৮:৫৮661741
  • সেইটা ঠিকই বলেছেন। কিন্তু কি জানেন তো প্রত্যেকটা জাতের একটা ব্র্যান্ড আছে। অমর্ত্য সেন নোবেল পেয়েছেন বলে বাঙ্গালী ইকনমিস্টদের দর কিছুটা হলেও বেড়েছে। আম্বানী রিলায়েন্স করেছিলেন বলে গুজরাতীরা আজকে সহজে ব্যান্ক লোন পায়। এতোদিন বাঙ্গালীদেরকে অনেক কোম্পানিতে নিতে চাইতো না ভাবতো নিলেই যদি বন্ধ ডেকে বসে। এরপরে ভাববে তেলেভাজার জাত। তখন আইটিতেও দেখবেন বেশি সময় নিচ্ছে প্রোমোশন দিতে। তখন যদি প্রবাসী বাঙ্গালীরা কাঁদতে বসেন অনেক দেরী হয়ে যাবে। আমার মনে হয় অলরেডি অনেক দেরী আর ভুল হয়ে গেছে। এর মাশুল আমাদের সবাইকেই অল্প বিস্তর দিতে হবে। আর যারা ঐ রাজ্যে থাকবেন তাঁদেরও দিতে হবে - আরো বেশি করে।
  • | ০৪ মে ২০১৫ ০৯:০৩661742
  • এই তো আমিই আছি নন-ইঞ্জিনিয়ার। অনার্স গ্র্যাজুয়েট, মাস্টার্সও করি নি, বা বলা ভাল যা নম্বর পেয়েছিলাম তাতে কলকাতা ইউনিতে চান্স পাই নি। আইটিতেই আছি, সার্ভিস কোঙে ডেভ এরিয়াতেই। টেস্টিং বা কিউ-এ তে সরে যাই নি।

    আর ভিসার জন্য ইঞ্জিনিয়ারের গল্পটা হল প্রি-ওয়াই টু-কে যুগে প্রায় রুকিদেরও অনসাইটে পাঠাত। তো, H1Bর একটা ক্রাইটেরিয়া ছিল ১৬ ইয়ার্স অব এজুকেশান, যেটা ইঞ্জিনিয়ার হলে ১০+২+৪ = ১৬ করে হয়ে যেত। আর ১৬ বছর পড়ার অভিজ্ঞতা না থাকলে ৩ না ৫ বছর রেলেভ্যান্ট ওয়ার্ক এক্ষপিরিয়েন্স লাগত। কিন্তু অনার্স হলেও ১০+২+৩ =১৫ বছর আর পাস হলে আরও ভাল ১০+২+২ =১৪ বছর হত। সেক্ষেত্রে মাস্টার্স হতে হত। তো, কোম্পানিগুলো এই চক্কিঅরে যেতে চাইত না। এমনিতেও এইচ আরের লোকেরা খানিক ইসে হয় তো .... তাই শর্টকাটে ইন্জিনিয়ারিং গ্র্যাজুয়েট নিয়ে নিত।
  • | ০৪ মে ২০১৫ ০৯:০৬661743
  • সেই করে করে ওটাকেই অলিখিত নিয়ম বানিয়ে ফেলেছিল। টিসিএস তখন বিজ্ঞাপনে লিখেই দিত BE, B.Tech, ME, M.Tech ছাড়া অ্যাপ্লাই না করতে। আর ওয়াক-ইনে গেলে খেদিয়ে দিত। সেসব বদলায় শুন্যর দশকে।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:০৭661744
  • আমার তো বেশিরভাগ বন্ধুরাই জয়েন করার ২ বছরের মধ্যেই বিদেশে পাড়ি দিলো। তা সে ওয়াই টুকের পরে, তবে তাও অনেক দিন হোলো বটে। আজকাল কি তাহলে অনসাইট আরো কঠিন হয়ে উঠেছে?
  • | ০৪ মে ২০১৫ ০৯:০৯661745
  • হুঁ সার্ভিস কোঙে অল্প কঠিন, কারণ ডিপ্রেশানের চক্করে বিলিং রেট কমছে। অনসাইটে লোক রাখলে মার্জিন কমে যায় হু হু করে। যেগুলো সিকিউরিটি রিজনসে অফশোরে দিতে চায় না, সেগুলো আর অন্য কিছু কাজ ছাড়া আগের মতন হু হা অনসাইটের যুগ আর নেই।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:১২661746
  • আচ্ছা এখন বিলিঙ্গ রেট কেমন? জানি অনেক কিছুর উপরে ডিপেন্ড করে - ক্লায়েন্ট, টেকনলজি, কম্প্লেক্সিটি, অনসাইট-অফশোর মিক্স, প্রজেক্ট সাইজ, বিনিঙ্গ টাইপ ইত্যাদি। তবুলো একটা আইডিয়া দিন।
  • | ০৪ মে ২০১৫ ০৯:১৪661747
  • খেয়েছে! এটা খোলাপাতায় দিই কী করে?
    দাঁড়ান একটু ভেবে দেখি ইনফো হাইড করে কতটা কী দেওয়া যায়
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:১৫661748
  • না না রেন্জ দেন। আরে আমি কি ক্লায়েন্টের নাম দিতে বলেছি নাকি?
  • | ০৪ মে ২০১৫ ০৯:২৬661749
  • ইউকে-ইউরোপের এক টেলেকম কোঙের জন্য ভারতে মোটামুটি এনহ্যান্সমেন্টের কাজের জন্য তিনটে বা চারটে ধাপ আছে, T&M দিনে ৭৯ জিবিপি থেকে সর্বোচ্চ দিনে ১২০ জিবিপি পর্যন্ত। আম্রিকার আরেক টেলেকম কোম্পানির ঐ বিভিন্ন ধাপের বিলিং রেট মোটামুটি দিনে ১৮-২০ ডলার থেকে সর্বোচ্চ ৭৫ ডলার পর্যন্ত। এইগুলো ঐ কোম্পানিদেরই আফ্রিকার কোনও দেশে হলে অন অয়ন অ্যাভারেজ ৫৫ থেকে ৯০ ডলার পর্যন্ত দিনে হয়।
    এগুলো সবই খুব গোদা গোদাভাবে। এইসব কোঙদেরই আরও নানা স্পেশালাইজড রিকো আছে যেগুলোতে আরও বেশী বিলিং রেট হয়।
  • S | 139.*.*.* | ০৪ মে ২০১৫ ০৯:২৮661751
  • এগুলো দিনে না ঘন্টায়? আর আফরিকা এতো বেশি আর অন্যত্র কম কেন? তবে কমেছে বুঝলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন