এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২২৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৯520288
  • খড়গপুরে রাজনীতি বা ভোট ছিল না সেটা ঠিক নয়। জিমখানা আছে। তার ভোট হয়। হলে হলে কোয়ালিশন হয়। সিম্বল থাকে। ভোট প্রচার হয়। স্ট্র্যাটেজি তৈরী হয় যুদ্ধকালীন তৎপরতাতেই। মারপিট ও হয়নি কখনো তেমন ও নয়। প্যাটেল-লাল্লুর মারপিট তো লিজেন্ডারী।
    তবে যেটা নেই বা ছিল না সেটা হল বাইরের দলের প্রভাব। এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি ছিল না ও নেই। তাই বাইরের নেতা নেই, ভোটে র‌্যাফ নামাতে হয় না। বোমা-বন্দুক এর গল্প ও নেই।
  • Blank | 180.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১০520289
  • প্রচুর রাজনীতি নিয়েও তো কলেজ জীবন বেশ সুখেই কেটেছে। বরং রাজনৈতিক চেতনাহীন 'নিরপেক্ষ' জীবন অসহ্য।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৪520291
  • সুখেই যখন কেটেছে, তখন এখানে এইসব নিয়ে অনুযোগ করা কেন, যে ছাত্র পরিষদের নেতা আমায় কড়কে দিয়েছিল, গলাধাক্কা দিয়েছিল? সেগুলোও নিশ্চয়ই সুখের রাজনৈতিক মুহূর্ত ছিল?

    চেতনাহীন হতে কেউ বলে নি।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৪520290
  • ওকে, তাইলে এবার একটা কোয়ালিফায়ার এলো "ব্র্যান্ডেড"। নতুন কোয়ালিফায়ার। এসব না দিলে এগুলোও সুইপিং স্টেটমেন্ট হয়। একমত কিনা সেই তর্কে পরে আসবো, আপাততঃ অন্য একটা কোশ্চেন হল "গঠনমূলক অ্যাক্টিভিটির" মধ্যে প্রেম/বিড়ি-সিগারেট-মাল/ফেবু/মোবাইল পড়ে কিনা?
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৫520292
  • ব্র্যান্ডেড কোয়ালিফায়ার, এবং পশ্চিমবঙ্গ কোয়ালিফায়ার, দুটোই শুরু থেকেই ছিল। ফিরে পড়ুন, কমরেড।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬520297
  • Date:13 Feb 2013 -- 02:04 PM-এর আগে কোথায় "ব্র্যান্ডেড"?
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬520295
  • তুমি যে মডেলটি চাইছ তাতে কলেজ কত্তাই হরিদাস, পরিস্কার করে নিয়মকানুনে লেখা থাকবে কোনো প্রকার ইউনিয়ন করা চলিবে, অলরেডি অনেক প্রতিষ্ঠানেই ইম্প্লিমেন্টেড

    তবে ছাত্র রাজনীতির দরকার আছে কি নেই সে তক্কো করে লাভ নেই, পথদুটি সম্পুর্ণই আলাদা :)
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬520294
  • ঋত, ঐ ধরণের নির্বাচন আমাদের জলুর কলেজেও হত। মারপিট হয় নি অবশ্য। কিন্তু কোনও ব্র্যান্ডেড কালার ছিল না। মিটিং মিছিলে যাবার চাপ ছিল না, বাইরের লোক আসা তো ছিলই না।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৬520293
  • "হরিদাস হয় ঐ ছাত্র রাজনীতির ন্যাতাগুলো। ডান বাম নির্বিশেষে। এই তোরা আজ মিটিংয়ে আসবি, না এলে দেখে নোবো, এই তোরা চাঁদা দিবি, না দিলে দেখে নোবো, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতি"

    এগুলোও যে সুইপিং স্টেটমেন্ট নয় সেইটাও কেউ আমাকে বোঝাও।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৮520299
  • হুম্‌, সবকটা পোস্ট ধরে ধরেই বোঝাও কেউ যে এগুলো কেন সুইপিং নয়।
  • ঊমেশ | 90.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:১৮520298
  • এস-এফ-আই মানেই সিপিএম, ছাত্র পরিষদ মানেই কংগ্রেস বা তৃণমুলী। এদের একটা থেকে আর একটা আলাদা করা যায় না।

    যদি এদের মধ্যে একটু তফাৎ থাকতো, আর বড়ো পার্টির দাদারা কলেজে এসে ক্ষমতা না দেখাতো, তাহলে মনে হয় সিকি'র এতোটা আপত্তি থাকতো।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১520301
  • বোঝাও। আমিও বুঝতে চাই।

    আর তোমার জন্যঃ আমার বক্তব্য শুরু 13 Feb 2013 -- 12:01 PM থেকে।
  • ঊমেশ | 90.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২১520300
  • পাশে বাংলা না দেখা'র ফল। আমি সিকি'র আপত্তি থাকতো না বলেছি।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৫520302
  • আরে আমিই তো বুঝতে চাইছি যে এগুলো কোনোটাই সুইপিং নয়।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৭520303
  • রাজনৈতিক চেতনাহীন 'নিরপেক্ষ'

    একটি অতীব বৃহৎ গুল্প বা বড়জোড় অজান্তে অজ্ঞতা

    এর থেকে সোনার পাথরবাটি বা কাঁঠালের আমসত্ত্বও অনেক বেশি বাস্তব
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৮520304
  • তার আগে তো আমাকে বুঝতে হবে এগুলো কেন সুইপিং মনে হচ্ছে তোমার? তুমি নিশ্চয়ই গঠনমূলক ব্র্যান্ডেড ছাত্র রাজনীতি দেখেছো? যাতে করে ছাত্রদের বা কলেজের উন্নতি হয়েছে? যেটা আমার স্টেটমেন্টসমূহকে ডিসকার্ড করে?

    কিছু তো শুনি! এখনও পর্যন্ত তো শুনলাম ছাপুর নেতার হুমকি। বিপরীতে এসেফাই নেতার হুঙ্কার। এগুলো তো আমার জানা। তার বাইরে কী? পশ্চিমবঙ্গে?
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩০520305
  • রাজদীপের জন্য আবার, চেতনাহীন হতে কেউ বলে নি। তবে পশ্চিমবঙ্গে ছাত্র রাজনীতি দেখে মনে হয় না, ছাত্রদের রাজনৈতিক "চেতনা" বলে কিছু আছে। বরং নিরপেক্ষদেরই চেতনা বেশি মনে হয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩১520306
  • সিকি Date:13 Feb 2013 -- 02:14 PM

    অনুযোগ কাকে বলে সেইটা বোঝা জরুরী। সেই জন্যে একটু বুঝিয়ে দিই।

    ওই উদাহরণ দিয়ে ব্রতীনকে বলেছিলাম যে "আমি তো এই দেখেছি" গোছের সুইপিং স্টেটমেন্ট দিয়ে লজিক হয় না। ওসব তর্কের কোন মানে নেই। কারণ ওরকম পার্সোনাল অভিজ্ঞতা অনেকেই অনেক রকম দিতে পারে।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৪520309
  • লিংডো*
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৪520308
  • নিশ্চয়ই পারে। তো সেই পার্সোনাল অভিজ্ঞতার বোঝা যখন লোংডো রিপোর্টের থিওরির থেকে বেশি ভারি হয়ে দাঁড়ায়, তখন প্রশ্নটা মনে জাগে না যে এই রিপোর্টের বাস্তবে সারবত্তা কোথায়? নাকি তুমি মনে করো সমস্ত সুইপিং স্টেটমেন্ট এক করে দেখলেও তার ওজন কিসুই নয়?

    সে রকম মনে হলে কিছু বলার নেই। তবে পার্সোনাল অভিজ্ঞতা জিনিসটাও ফেলে দেবার নয়। সমস্ত পার্সোনাল অভিজ্ঞতাকেই সুইপিং স্টেটমেন্ট হিসেবে ঝেড়ে ফেলার আগে ভেবো।

    খেয়ে আসি।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৫520310
  • নিজের স্বার্থ দেখে রাজনীতি না করলে ব্যাংক কর্মচারী হিসেবে গুরুদাসের সংসদের মুল্যবান সময় কিছু উচ্চমধ্যবিত্ত, ফিনান্সিয়ালি সিকিওরড সরকারী কর্মচারীর বর্ধিত বেতনের জন্য জন্য নষ্ট করাতেও তো খারাপ লাগার কথা !

    ঠিক আছে, ঐ যে আমার নিজের স্বার্থ, নিজের অ্যাজেন্ডা

    আর গুগাঁর চাক্রি খোয়ানো, সারাদিনে দুমিনিটে বাথরুম সারতে বাধ্য হওয়া শ্রমিকদের সঙ্গে সরোজিনী নগর ব্লাস্টের কনস্পিরেটরদের তুলনা হয় নাকি ?
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৩৭520311
  • টিম কে আরো ব্লান্টলি যদুপুর,প্রেসিডেন্সী র ছেলেপুলে দের সাথে হরিদেব্পুর বা উত্তরর পাড়া প্যারীমোহন কলেজের ছেলে দের মান সমান? প্রথম দলের ছেলে রা রাজনীতি র্সাথে নিজেদের পড়াশুনার তাল রাখতে পারবে। দ্বিতীয় দলের ছেলে র পারবে? তাদের সে ক্যাপা আছে?

    যদুপুর আর প্রেসি এখানে রিপ্রেজেন্টেটিভ সাম্পেল নয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪০520312
  • না না, আসলে ব্যাপারটা সেরকম নয়ই। ব্যাপারটা হল এই রাজনীতি যখন আমার ইন্টারেস্টের কাজে তখন সেটা প্রতিবাদ/মোমবাতি ইত্যাদি। যখন নয়, তখন সেটা ব্যান করা উচিত। রিপোর্টটাও সেরকম। আমার ইন্টারেস্টে হলে খুব ভারী রিপোর্ট, নইলে শুধু থিওরী।

    ;-)

    আর বোতীনের নতুন থিওরীর জন্যে - ভালো কলেজের ছেলে/মেয়েরা তাইলে প্রেম করবে, সিনেমা দেখবে, ফেবু করবে। প্যারীমোহন কলেজে এসব ব্যান। একই কারণে। ওসব কলেজের ছেলেমেয়েরা কখনো যদুপুর ইত্যাদিদের সাথে এসব করেও কমপিট করতে পারে নাকি? তাদের সেই ক্যাপাই নেই।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪১520313
  • কেন ক্যাপা নেই?

    দুটো নাম্বার কম পেয়েছে বলে?

    ভাল স্কুলের পেডিগ্রি নেই বলে ?

    না তাদের বাবারা কেউ রিষড়া বাজারে মাছ বেচে বা মায়েরা বেহালায় লোকের বাড়ি পরিচারিকা বলে ?
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৩520315
  • ওটা সুইপিং স্টেটমেন্ট কোথায় অরি? পাতি আমার exp
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৩520314
  • b কি বোতিন্দা?
    যাই হোক, এতে কি প্রমাণ করার চেষ্টা হচ্ছে? যদুপুরের ছেলেমেয়ে ভালো চাগ্রি পাবে আর মধুপুরের ছেলেমেয়ে পাবেনা সেটা যখন হজম হচ্ছে তখন মধুপুরের ছাত্রছাত্রীদের রাজনীতি করা হজম হবেনা কেন? কোরিলেশনটাই বুঝলাম না।
  • dukhe | 212.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৬520316
  • বোমা বন্দুক সহযোগে প্রেম না করাই ভালো। বেশ অস্বস্তিজনক হবে মনে হয়। বিড়িও না নিভিয়ে কারো চালে গোঁজা উচিত হবে না। যে কলেজেই পড়ুন।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৮520319
  • ;-)
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৮520317
  • জ্যাক ট্র্যাভেন আর অ্যানি পোর্টারের ক্ষেত্রে তো অস্বস্তিজনক মনে হয় নি।
  • b | 122.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৪৯520321
  • হ্যাঁ।

    কোরেলেশন টা খুব পাতি। নিজের ওজন না বুঝে সক্রিয় ভাবে রাজনীতি তে যোগ দেওয় টা চাপের।

    এখানে যারা লেখেন সবাই কম বেশী প্রতিষ্ঠিত। খুব ভালো কলেজ থেকে পাস করা। এদের পক্ষে ছাত্র রাজনীতি র ডায়রেক্ট কুফল বোঝা তেমন সহজ নাও হতে পারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন