এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৪520255
  • "বই মুখে বসে থাকা গোপাল নামক সুবোধ বালক " দেরও তো কম দেখলাম না যারা নাকি রাজনীতির নামগন্ধ শোনে নি !
    এরাই আবার আপিসে আপিসে কিভাবে পলিটিক্সে সিদ্ধহস্ত হয়ে, পেছন থেকে ছুরি মারা রপ্ত করে বাঘা বাঘা রাজনীতির কারবারিদের হারিয়ে দেয় তা মনে হয় সবাই দেখেছেন, না দেখে থাকলে মরুদ্যানে আছেন
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৯520256
  • আমি রাজনীতি কে আমার "চা' করতে ও চাই না। ঃ)))

    আরো (n-1) টা বিষয় আছে পৃথিবী তে। শুধু মাঝে মাঝে সুইপিং স্টেটমেন্ট দেখলে মনে হয় অন্ততঃ নিজের exp গুলো বলা উচিত। আশা করি বোঝাতে পারলাম।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩১520257
  • সেগুলো যে নেহাৎ *আনসুইপিং* সেটা জানতাম না;-)
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩২520258
  • হাড়িবাবুর লেখাটি অত্যন্ত সময়্পযোগী এবং এই বিশৃংখলাকে কুমীরছানা দেখিয়ে শিক্ষানুরাগী নব্য রক্ষণশীলরা যে রাজনীতি বা কোনওরকম প্রতিবাদের রাস্তাকে অধিকারকে কেড়ে নেওয়ার রাস্তায় হাঁটছেন তা বলার অপেক্ষা রাখে না
  • নেতাই | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৩520259
  • এই যে, শুনছেন, মমতা রাজনীতি করতে এসেছেন, পলিটিক্স করতে না।
    http://www.epratidin.in/Details.aspx?id=11862&boxid=22012562
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪520261
  • খ্যাক খ্যাক।

    না এখন ধরে খেলছি আর বেশী ছড়াচ্ছি না ঃ))))))
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪520260
  • হাড়িবাবুর লেখা পড়লাম, যদিও পুরোটা একমত হই নি। নাক আমিও কুঁচকোই। তোমার বা অন্য কারুর এই ধরণের অভিজ্ঞতা হয়ে এসেছে ছাত্রজীবনে, কেউ ছাপুর কাছে কড়কানি খেয়েছে তো কেউ এসেফাইয়ের নামে।

    খুব সুন্দর, সুখকর অভিজ্ঞতা ছিল কি সেগুলো? আমি নিজেকে এখনও সৌভাগ্যবান মনে করি যে আমাকে এমন কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে হয় নি যেখানে রাজনীতি ছিল। তার জন্য আমার মনে হয় নি, এবং আজও মনে হয় না জীবনে কিছু মিস করেছি বা থাকলে আরেকটু কিছু ভালো হত।

    আজকের পশ্চিমবাংলায় ছাত্র রাজনীতি একটি অতীব বালের জিনিস। বেসিকালি গুন্ডা বানাবার কল। তারই মধ্যে ভালো কিছু ছাত্র ঠিক পড়াশোনা করে বেরিয়ে যায়, বাকিরা ধ্যাড়ায় সারাজীবন ধরে। কলেজে থেকে ধ্যাড়ানোর অনেক কারণ আছে, রাজনীতি তার মধ্যে একটা।
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৮520262
  • আশা রাখি এই পৃথিবীর শমীক-ব্রতীনরা এক দিন লিংডো কমিটির রিপোর্ট পড়ার সময় বের করতে পারবে।
  • dukhe | 212.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৪520264
  • আমাগো সিকির মতই হাল। আইএসাইতে ছাপ এসেফাই কেউ ছিল না। এখনও বোধহয় নেই। তাদের বিরহ টেরও পাইনি। বোমা বন্দুকহীন ম্যাড়মেড়ে ছাত্রজীবন।
  • riddhi | 118.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৯520265
  • কিন্তু সিকি, ধ্যাড়ানোর ওপশান কিন্তু ছাত্রদের হাতেই। জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে কি? হাজার রকম পথ আছে ধ্যাড়ানোর নেশা ভাঙ্গ প্রেম ইত্যাদি। এগুলো তাহলে তুলে দেয়া হোক। আমাদের পুরনো আমলের কলেজ, মেয়েরা কম পড়ত, সেখানে এটাও বলা হত,-মেয়েরা বেশী ঢুকলে ভাল ছাত্ররা বেখে যাবে, বেশী প্রেম ফেম করলে তলিয়ে যাবে...
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৩৯520267
  • আমার মনে হয় রাজনীতির বিরুদ্ধে কেউ নয়, যতক্ষণ সে আমার অ্যাজেন্ডায় খ্লেছে খুব ভাল, সংবেদনশীল, প্রতিবাদী ইত্যাদি। যেই অন্য 'শ্রেণীর" রাজনীতি করছে তখনঐ সে "বিশৃংখল", "রাজনীতি-ফাজনীতি তুলে দেওয়া হোক "

    দিল্লী-বম্বের "ইউনিয়নহীন ", "রাজনীতিগন্ধহীন " ছাত্ররা ৮৯এ সংরক্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলে ঠিক আছে, আমি জেনারেল কাস্ট, ওরা আমার সুরে সুর মিলিয়ে টায়ার জ্বালাচ্ছে, পুলিশের জিপ পোড়াচ্ছে, তো কি আছে? ঠিক করছে

    আবার ধরা যাক আমি একজন ব্যাংক কর্মচারী গুরুদাস দাসগুপ্ত একটি পার্টিকুলার এলাকার এমপি হয়েও আমার বর্ধিত পে প্যাকেজ বা এক্স্ট্রা বোনাসের দাবিতে পার্লামেন্টে গলা ফাটালে খুব ভাল, আবার ঐ একই ব্যক্তি যখন গুরগাঁওয়ের অটোবেল্টের শোষিত শ্রমিকদের "ক্ষেপিয়ে " এন এইচ ৮ অবরোধ করান তখন খুব খারাপ, কারণ আমার সফো ইঞ্জিনিয়ার মেয়ে বা ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ছেলের আপিসের দেরি করিয়ে দিচ্ছে হতচ্ছাড়ারা !
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৩520269
  • লিংডো রিপোর্ট, পুরো পড়া তো এক্ষুনি সম্ভব নয়, অল্প অল্প র‌্যান্ডমলি কিছু পাতা পড়লাম।

    তো? কিছু গাইডলাইন দেওয়া আছে। আদর্শবাদী। দাউ শ্যাল্‌ট নট ইত্যাদি। ইউটোপিক মনে হয় না? সো কলড কলেজীয় ব্র্যান্ডেড রাজনীতি যে জিনিস দেখে এসছি, দেখে আসছি বড় হয়ে ইস্তক, তার সাথে লিংডোবাবুর এই রচনার মিল কোথায়?

    আগেই বললাম তো, থিওরি পড়তে হেব্বি ভালো, যদি ভাবো চাইছি নেহাৎ স্বর্গরাজ্য টাইপ। বাস্তবের সাথে এর মিল কোথায়? আমি তো দেখি নি!
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৩520268
  • ক্ক।
  • Blank | 180.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৫520270
  • ক ক
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৭520271
  • রাজদীপ দুটো জিনিসকে এক করছো। রাজনৈতিক চেতনা থাকা, রাজনীতির মধ্যে জড়িয়ে পড়া এক জিনিস। সে যার যার আত্মচেতনার ব্যাপার। সম্ভবত তার বাইরে আমিও নই। কিন্তু সেটা একটা ইন্ডিভিজুয়াল হিসেবে করলেই মনে হয় ভালো। কলেজটা বেসিকালি পড়াশোনার জায়গা, জীবনের ভিত গড়ার জায়গা। কলেজের চৌহদ্দির ভেতরে রাজনীতি, এবং রাজনীতির নামে এই লবিবাজি, আমরা-ওরা থেকে শুরু করে মনোনয়নের দিন পেটো-নাড়ু, ক্লাস চলাকালীন ক্লাসে ঢুকে রাজনৈতিক প্রচার লিফলেট বিলি, ছাত্র রাজনীতি বলতে এর বাইরে আমরা আর কিছু কি বুঝি? এগুলো কোন ছাত্রের কী উন্নতি করে? কোন "মানুষের" কী উন্নতি করে জানতে চাইছি না, কলেজ চৌহদ্দির মধ্যে এইসব করে কোন ছাত্রের কী চতুর্বর্গ লাভ হয়? ক্ষমতায় এলে মাসল ফোলানো ছাড়া? এর সাথে পড়াশোনার সম্পর্ক কোথায়?
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫১520272
  • আশুতোষে আম্মো পড়েছি এককালে। রাজনীতি করিনি। কিন্তু রাজনীতি যারা করতো, ও যারা করতোনা, তাদের দুদলের মধ্যেই "গেঁজে যাওয়া" ছেলেমেয়ে আমি প্রচুর দেখেছি। রাজনীতি না করলে অন্য কিছু নিয়ে গেঁজে যেত, যারা "ব্রিলিয়ান্ট নয়"। এতে কিসুই প্রমাণ হয়না। মোবাইল ফোন পেলেও অনেকে গেঁজে যায়। পকেট মানি পেলেও। তালে কি এসব নিষিদ্ধ হবে? ব্যক্তিগতভাবে, রাজনীতি করার চয়েসটাই না থাকলে সেটা খুব একটা ভালো কথা না বলেই মনে করি।

    ব-হা দার লেখাটা বাড়ি ফিরে পড়বো।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫২520275
  • "কলেজটা বেসিকালি পড়াশোনার জায়গা, জীবনের ভিত গড়ার জায়গা"

    কলেজে প্রেম করা, আড্ডা মারা, বিড়ি খাওয়া, মাল খাওয়া, খেলাধুলা ইত্যাদি সমস্ত কিছু ব্যান করা হোক। এগুলো কোনো ছাত্রের কী উন্নতি করে সেগুলো তো জানা নেই। এগুলোর সাথে পড়াশোনার সম্পর্ক কোথায়?
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫২520273
  • আরেকটা কথা। গুরুদাস দাশগুপ্তের এক্সাম্পলে আমি বিশেষ কিছু খারাপ তো দেখছি না। শ্রমিকদের দাবির পক্ষে গলা ফাটানোর জন্যে যদি অবরোধ করে অন্য লোকের অসুবিধের সৃষ্টি হয়, যারা এই শ্রমিকদের শোষণের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তা হলে সেই অবরোধের পক্ষে আমি নই। লড়াইটা তো কারখানার মালিকের বিরুদ্ধে, তার অসুবিধের সৃষ্টি করা হোক না! যুক্তিটা তো পুরো আতঙ্কবাদীদের মত হয়ে যাচ্ছে, মোদী ধরে ধরে কিছু মুসলমান মারল গুজরাতে, তাই মুসলমানরা দিল্লি এসে সরোজিনী নগর মার্কেটে বিস্ফোরণ ঘটাল। মরল কিছু সাধারণ পাবলিক, যাদের মধ্যেও অনেক মুসলমান আছে। শুধু মোদীকে মারলেই বেশি কাজ দিত না কি?
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৪520276
  • টিম, স্কুল লেভেলে মোবাইল তো নিষিদ্ধ বটেই। কলেজেও ক্লাস চলাকালীনও বোধ হয় মোবাইলে কথা বলা যায় না, অন্তত বলা উচিত নয়।

    জলপাইগুড়ি ইঞ্জিনীয়ারিং কলেজে আর আইআইটি খড়গপুরে বা দুখে কথিত আইএসআইতে, রাজনীতি করার চয়েসটাই ছিল না। স্ট্রিক্টলি নো এন্ট্রি অফ এনি পলিটিকাল কালার। বিশ্বাস কর, খুব সুখের জীবন কাটিয়েছি।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৬520278
  • অরিজিৎ, সরি টু সে, এঁড়ে তক্কো হয়ে যাচ্ছে।

    প্রেম করা বিড়ি খাবার জন্য যদি ক্লাসের বাকিদের অসুবিধা হয় ক্লাস চলাকালীন, প্রেম করা বিড়ি খাবার জন্য যদি আমরা-ওরা, হাতাহাতি পেটো ছোঁড়াছুঁড়ি কলেজ প্রপার্টির ক্ষয়ক্ষতি হয়ে যায়, তা হলে অবশ্যই প্রেম করা বিড়ি খাওয়া কলেজে ব্যান করা উচিত।

    কলেজে রাজনীতি আর কলেজে প্রেম কি তুলনীয় জিনিস হল/
  • PT | 213.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৬520277
  • JU-তে তো রাজনীতি না করা গেঁজেলের সংখ্যাই বেশী ছিল।
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৮520280
  • সিকি,

    ক্লাস চলাকালীন মোবাইলের কথা হচ্ছেনা তো। দিনরাত মোবাইলে এসেমেস খেলার কথা হচ্ছে। তাতে পড়াশুনোর ক্ষতি হয় কিনা? প্রেম করলে তো হয়ই। সিনেমা বা টিভি দেখলেও হওয়া উচিত। একটা ছেলে বা মেয়ে যদি এসবের চয়েস পেয়ে গেঁজে না যায় তালে রাজনীতির চয়েসেও গেঁজে যাবেনা।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৮520279
  • সবাই প্লিজ প্লিজ বিশ্বাস করো যে বিক্কলেজে এবং যাদপ্পুরে এবং এখনো এত বছর ছুটিয়ে রাজনীতি করেও "খুব সুখের জীবন কাটিয়েছি"।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৯520281
  • সরি টু সে, তুমি হাড়িবাবুর লেখার যে অংশটা কোট করেছি সেটা পড়োনি, পড়লেও রাজনীতি কাকে বলে সেটা নিয়ে ভাবোনি।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০০520282
  • মানে আদতে তোমার যুক্তিটা হল মাথায় গোলমাল হলে সেটা কেটে বাদ দিয়ে দাও। বা পেটখারাপ হলে পাকস্থলী কেটে বাদ দাও।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০১520283
  • কলেজের বাইরে রাজনীতির চয়েস পেলেও আমার কোনও বক্তব্য নেই। কলেজের মধ্যে রাজনীতিটাকে মিশিয়ে ফেলার বিরোধী আমি। কলেজ ইজ মেন্ট ফর পড়াশোনা, তার বাইরে গঠনমূলক অ্যাকটিভিটি হোক। রাজনীতি যদি "গঠনমূলক" টাইপের মত কিছু একটা হত আমার কোনও আপত্তি নেই। কিন্তু বাস্তবের কলেজের রাজনীতি তা নয়। আগেও লিখেছি, এখনও বলছি। ওটা একটি বালের জিনিস, হিংসে শেখায়, ধ্বংস করতে শেখায়।

    অন্তত পশ্চিমবাংলায় তাইই।
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৩520284
  • চেতনা থাকলে প্রত্যক্ষ রাজনীতিতে যাওয়া না বা না যাওয়া সম্পুর্ণ ইচ্ছাধীন ব্যাপার, কলেজ কত্তা কে হরিদাস ? কিছু বলার বা রেস্ট্রিক্ট করার ?

    আমি যদি বিদ্যার্থী পরিষদের বা ডিএমকের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমমনস্ক সহপাঠীদের বলি আমাকে ক্লাস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নির্বাচিত করো, তো দোষ কোথায় ??এখন প্রশাসনকে দেখতে হবে বাইরে থেকে গুন্ডারা এসে যাতে না প্রভাব ফেলতে পারে।

    না ক্লাস রিপ্রেজেন্টেটিভের দরকারই নেই ? মহারাজ বা হেডু গোপালটিকে নোটবুক হাতে ধরিয়ে মনিটর করে দিলেই সব সমস্যার সমাধান ?

    এই যে দিল্লীতে বছর বছর ডিইউ বা জে এন ইউ তে রীতিমত ক্যাম্পেন করে নির্বাচন হয়, কটা লাশ পড়ে ? কজনের মাথা ফাটে ? পবঙ্গে তো সবদলের নেতারাই পুলিশকে প্রভাব খাটিয়ে নিরস্ত করেন, তাই এই অবোস্তা !
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৪520286
  • ভেবেছি বলেই বলছি, হাড়িবাবুর পুরো বক্তব্যের সাথে একমত নই।

    দিল্লির যে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল ধর্ষণের প্রতিবাদে, সেটাও রাজনীতিরই অংশ, হাড়িবাবু বলেছেন। সেখানে আমিও ছিলাম একটুক্ষণের জন্য। আমি বলছি, "ব্র্যান্ডেড" ছাত্র রাজনীতি বলতে যা বোঝায় সেটা ওটা ছিল না। ওটা ছিল ছাত্রদের রাজনৈতিক চেতনার বহিঃপ্রকাশ, বা বলতে গেলে সামাজিক চেতনার বহিঃপ্রকাশ।

    কিন্তু সেটা "ব্র্যান্ডেড" রাজনীতি নয়। এই মুহূর্তে ব্র্যান্ডেড রাজনীতির ব্র্যান্ডগুলোকে খচ্চরের দল ছাড়া আর কিছু ভাবতে পারি না, আমারই অক্ষমতা।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:০৭520287
  • রাজদীপ, আমি পবঙ্গের কলেজ দেখে বড় হয়েছি, তাই পশ্চিমবাংলার কথাই বলেছি।

    কলেজ কত্তা কোনও হরিদাস নয়। হরিদাস হয় ঐ ছাত্র রাজনীতির ন্যাতাগুলো। ডান বাম নির্বিশেষে। এই তোরা আজ মিটিংয়ে আসবি, না এলে দেখে নোবো, এই তোরা চাঁদা দিবি, না দিলে দেখে নোবো, এই হচ্ছে পশ্চিমবঙ্গের ছাত্র রাজনীতি। সাধারণত এই সব হরিদাসদের না করার ক্ষমতা থাকে না কোনও ফ্রেশারের।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন