এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩৩৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rivu | 78.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৪520221
  • নন্দীগ্রামে সেই রাতে এক্জ্যাক্তলি কি ঘটেছিল, পববাসী হিসাবে সেটা আমাদের জানার অধিকার আছে। Date:12 Feb 2013 -- 10:28 PM এর রিপোর্ট এর মত খুব সিমিলার কিছু কিন্তু আমি সেই সেই সময় বাংলা স্টেটসম্যান এও দেখেছি। তার মানে, এই ঘটনার অন্তত দুজন প্রত্যক্ষদর্শী থাকা উচিত, যারা আদালতে সাক্ষ্য দেবে। আমার মনে হয়, অপরাধীদের যদি নাও বা ধরা যায়, পুলিশের অন্তত এটা প্রমান করা দরকার এই ঘটনাটা ঘটেছিল বা ঘটেনি। এখনো যদি না হয়, তাহলে বলতে হবে এই সকারের নন্দীগ্রাম নিয়ে ঘাঁটাঘাঁটির কোনো ইচ্ছাই নেই। তার একটা কারণ হতে পারে, সে সময় নন্দীগ্রামে মাওবাদীদের উপস্থিতির কথা টিএমসি নেতারা জানতেন, এখন সে ব্যাপারটা প্রকাশ্যে আসলে বিপদ আছে। এক্ষেত্রে একটিই উপায়, নিরপেক্ষ তদন্ত। জানিনা সেটা কি করে সম্ভব।

    প্রসঙ্গত উল্লেখ্য, মরিচঝাপি বা বিজন সেতু হত্যাকান্ডের তদন্ত কতদূর এগোলো কেউ জানেন ?
  • aranya | 154.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪০520222
  • জানা তো অব্শ্যই দরকার, কিন্তু হয়ত কখনো ই জানা যাবে না।
    যাদের পরিবারের লোকেরা মারা গেছিলেন, নন্দীগ্রামে সেই রাতে, তারা গত ৬ বছরে মিডিয়াকে নিহত পরিজনদের নাম-ঠিকানা কিছু বললেন না, বা পুলিশে অভিযোগ করলেন না,এটা আশ্চর্য লাগে !

    নকশাল আমলে বরানগর, কাশীপুরের গণহত্যা -যেটা পুলিশ, কংগ্রেস, সিপিএম সবাই মিলে ঘটিয়েছিল বলে ধরা হয়, তারও তদন্ত হওয়ার কথা ছিল। এর মত পাশবিক হত্যাকাণ্ড খুব কম ঘটেছে। বোধহয় দুদিন (?) ধরে পুরো এলাকা কর্ড্ন করে বাড়ী বাড়ী ঘুরে বহু ছেলেকে তুলে নিয়ে খুন করা হয়।

    কোন ঘটনারই ঠিকঠাক তদন্ত হবে বলে মনে হয় না।
  • aranya | 154.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০২:২০520223
  • এদিকে আজ পুলিশ অফিসার তাপস চৌধুরী মারা যাওয়ার পর
    'পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে বলেন, ঘটনার পেছনে রয়েছে সিপিএম এবং কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। পুলিশ নিরপেক্ষ ভাবে তার তদন্ত করবে বলে জানিয়েছেন তিনি।' - আবাপ থেকে।

    পুলিশের তদন্তের আগেই ববি-বাবু জেনে গেছেন কোন কোন পার্টির দুষ্কৃতীরা এর পেছনে আছে !!
  • ranjan roy | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:১৪520224
  • পুলিশের ডেপুটি কমিশনার(ডক এরিয়া) তো বলেছেন এটা সিপি- টিমসিসিপির সংঘর্ষ। যদ্দূর জানি ওই কলেজে সিপিএম এর অ্যাক্টিভ ইউনিট নেই।
    আর আবাপ-আনন্দ দেখিয়েছে যে হত্যাকারী শুরুতে তিনোনেতাদের পাশেই/সঙ্গেই ছিল। ববির বক্তব্যের সময় সেই নেতারাই ববির পাশে ছিলেন। ঘটনার চ্যানেল কর্তৃক ভিডিও রেকর্ডিং হেব্বি হয়েছে। টেকনোলজির উন্নতির ফলে ওসব কিছুই হয় নি বলে পার পাওয়া কঠিন।
  • cb | 47.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:২১520225
  • a ১০ : ২৮ পি এম,

    " সত্যিই কতজন মারা গেছে জানা যাবে তিন মাস পরে, তাও যদি এলাকায় শান্তি ফিরে আসে, যদি বাসিন্দারা আদৌ ফিরে আসতে পারে, যদি তারপর নিখোঁজ মানুষজনের সংখ্যা গোণা হয়। "

    এনি আইডিয়া নিখোঁজের সংখ্যা কত?
  • SC | 160.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৩৩520226
  • কলেজের ছেলেমেয়েদের রাজনীতি করাটা এবার কমানো উচিত, বিশেষ করে এই রাজনৈতিক দলগুলোকে ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া উচিত। বাঙালির অসুখের একটা বড় অংশ হচ্ছে সবজায়গায় অতি-রাজনীতি।
    আমাদের কলেজেও রাজনীতি হত, মেসে কি খাবার হবে, হোস্টেলে কি ইমপ্রুভমেন্ট দরকার এইসব। সিপি, টিয়েম্সিপি, এস এফ আই, এদের কি প্রয়োজন কলেজে?
  • Abhyu | 138.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৫৩520227
  • আমাদের সময় আই এস আইতে ছাত্ররা রাজনীতি করলে পাতি তাড়িয়ে দেওয়া হত। সেটা ভালো জিনিস বলে আমার মনে হয়।
  • aka | 85.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৬520228
  • আইএসাইতে ছাত্ররা রাজনীতি করলে তাড়িয়ে দেওয়া হত যাতে বাকিরা রাজনীতি করতে পারে। ;)

    এনিওয়ে পুলিশ মারার ঘটনাটা ভয়ংকর। এইরকম ছাত্র রাজনীতি থাকার চেয়ে না থাকা ভালো। রিডিকুলাস। রাজনীতি মানে ক্ষমতার আস্ফালন নয়।
  • aranya | 78.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:২৮520230
  • 'মঙ্গলবার বেলা সাড়ে ১১টা। কয়েকশো লোকের চোখের সামনে লাল ডোরাকাটা শার্ট পরা এক যুবকের ওয়ান শটার থেকে ছুটে আসা গুলিতে মাটিতে লুটিয়ে পড়লেন স্পেশ্যাল ব্রাঞ্চের সাব-ইনস্পেক্টর তাপস চৌধুরী। বিস্ময়ের প্রাথমিক ধাক্কা সামলে পুলিশ ধরেও ফেলল সেই যুবককে।
    মিনিট পাঁচেকের মধ্যেই ফের বিস্ময়। পুলিশকর্মীরা দেখলেন, তাঁদের কর্তাদের সামনেই এক ব্যক্তি সদলবল এসে ছাড়িয়ে নিয়ে গেলেন তাকে! নিহত অফিসারের সহকর্মীরা তখনই বুঝে গেলেন, গোলমালের কুশীলব কারা। পুলিশের নিচুতলায় তত ক্ষণে ছড়িয়ে পড়েছে খবর লাল ডোরাকাটা শার্টকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, পুরসভার ১৫ নম্বর বরোর চেয়ারম্যান মহম্মদ ইকবাল ওরফে মুন্না। ' - আবাপ থেকে

    জঘন্য, নিন্দার ভাষা নেই। আশা করি কাউন্সিলর ইকবাল-ও গ্রেপ্তার হবে।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৩৯520232
  • একদম সম্পূর্ণভাবে একমত।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৩০520233
  • ঋভু - দৈনিক স্টেটসম্যানে সিমিলার রিপোর্ট দেখা অসম্ভব নয় কারণ সেখানে এই একই সৌমিত্র বসুই লিখতেন।

    পিএম - একটা ছোট ক্ল্যারিফিকেশন। আমি কোনো বড় পরিকল্পনার কথা বলছি না আপাতত, এবং জার্মানির সাথে মিলগুলো সেসব ব্যাপারে নয়। জার্মানির সাথে মিল বলতে সেখানেও অন্য রাজনৈতিক দলগুলোর ছন্নছাড়া অবস্থা, ন্যাশনালিজম বেচে বিশাল ভোটে জিতে হিটলারের ক্ষমতায় আসা - ভোটের আগে এবং পরের ঘটনাগুলোর আশ্চর্যরকম মিল আছে। আর এগুলো ছাড়া হিটলারের, রাদার হিঙ্কলের আচার-আচরণ (হিঙ্কল কারণ কমিক এলিমেন্টটা ধরতে হবে) এবং তার সঙ্গে হীরক রাণীর আচার-আচরণের মিল - এগুলো বলি।
  • quark | 24.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪২520234
  • প্রায় ২৪ ঘন্টা হ'তে চলল, অথচ আশ্চর্য্য, এখনো "চৌত্রিশ বছর" এল না!
  • Tim | 188.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৬520235
  • নিন্দা করে লাভ নেই। এগুলো না দেখতে পাওয়ার মত অদূরদর্শী তো আমরা কেউ নই! এই পাতার প্রতিটা মানুষ এর থেকে অনেক জটিল সামাজিক, অর্থনৈতিক ইত্যাদি কার্য্যকারণ বিশ্লেষণ করে নিজ নিজ সিদ্ধান্ত নিয়ে থাকি রোজ। নিতান্তই পেশাগত বা পারিবারিক দায়বদ্ধতায়। সেই আমরাই এখানে গলা ফাটিয়ে পোরিবত্তোন পোরিবত্তোন করে চিল্লেছি। এখন গুন্ডামি দেখে থুতু ফেল্লে সেটা আমাদের গায়েই পড়বে।
    নিরপরাধ মানুষ মরলে "বুঝতে পারিনি" কথাটা শুনতে অসার লাগে।
  • lcm | 34.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৩520236
  • কলেজ ইলেক্শন কি এমন ঘটনা যে তাই নিয়ে বোম, বন্দুক, গুলি - এসব হয়। ছাত্রের গুলিতে পুলিশের মৃত্যু হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা চলে আসে। খুনীকে আড়াল করে নিয়ে চলে যায়। কি নিয়ে এত গন্ডগোল! স্টুডেন্ট ইলেকশনের ফর্ম তোলা নিয়ে! একটা মানুষের প্রাণ চলে যায়। ছ্যা!
  • j | 230.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৭520237
  • কালকের ঘটনা নিয়ে ছাত্র সংগ্রামের মহান নায়ক সেখ সুহানের থিওরিটাও যে এল না
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫১520238
  • বেলুড় বিদ্যামন্দিরেও। PM, শান্তনু দা রা বলতে পারবেন। এখানে রাজনীতি করা স্ট্রিক্টলি নিষিদ্ধ ছিল।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭520239
  • রাজনীতি করলে খারাপ আর না করলে ভালো - এইটা অতীব বালের থিওরি।
  • siki | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০১520242
  • থিওরিটিকালি। প্র্যাকটিকালি রাজনীতি, বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি, অন্তত পশ্চিমবঙ্গে ব্যান করে দিলেই ভালো হয় বলে আমি মনে করি। কলেজের মধ্যে ব্র্যান্ডেড রাজনীতি কলেজের এবং ছাত্রছাত্রীদের ক্ষতিই করে, রাজনীতিহীন অনেক কলেজ কিন্তু দিব্যি চলছে গড়গড়িয়ে, নামডাকও আছে তাদের।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৩520244
  • আবার রাজনীতি করা ছেলেমেয়েরাও দিব্যি রাজনীতি আর পড়াশোনা চালিয়েছে, রাজনীতি-শুদ্ধু কলেজও দিব্যি চলছে ইত্যাদি। হাড়িবাবুর লেখাটা পড়তে বলি।
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৩520243
  • পসন্দ আপনা আপনা। সবাই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয় না। অফ আর অন( তাল বজায় রাখা) ঠিক ঠাক না করতে পারলে গেঁজে যাবার প্রভূত সম্ভাবনা। ঃ))

    কারন আগেও লিখেছিলাম। আবার লিখি। পরে আশুতোষে কলেজে পড়ার সময় আমাদের ভোট দিতে দেওয়া হয় নি। এক SFI নেতা ( হেব্বি দেখতে!!) " কাল তোরা আসবি কি না আসবি তোদের ব্যাপার ; তবে তোদের ভোট টা SFI পাবে"। তাই শুনে বেলুড় থেকে হাজরা যাওয়ার চাপ নিই নি। আর এইরকম ভাবে ভোট হয় জেনে কিঞ্চিত অবাক হয়েছিলাম। ঃ)))
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৫520245
  • "আপাতত যে প্রতিষ্ঠানটি গঙ্গাযাত্রার দিকে এক পা বাড়িয়ে আছে, তার নাম ছাত্র রাজনীতি৷ যদিও অনেকেরই এই শব্দটি শুনলেই নাসিকা কুঞ্চিত হয়ে ওঠে৷ যেমন ব্রিটিশ যুগে ছাত্রদের দলে দলে রাজনীতিতে যোগদান দেখে নাক কুঁচকাতেন সমাজের স্বঘোষিত মোড়লরা৷ তাঁদের এখন পোয়াবারো৷ তাঁরা মাথাব্যথার জন্য মাথাটাকেই কেটে ফেলার নিদান হাঁকবেনই হাঁকবেন৷ আর অন্য দিকে কিছু লোক দোহাই দেবেন গণতন্ত্র নামক এক আধিদৈবিক আধিভৌতিক অশরীরী দেবতার৷ যার নামে দিব্যি কাটলে সবই চলে৷ অথচ যা চলছে তার সঙ্গে রাজনীতি বা গণতন্ত্র --- কিছুরই কোনও সম্পর্ক নেই৷ সারা রাজ্য জুড়ে অসংখ্য আর্তুরো উই -র জন্ম হচ্ছে৷ ব্রেশট -এর নাটকের সেই আর্তুরো উই৷ যাদের সূতিকাগার এই কলেজগুলি৷ জ্বলন্ত প্যারিস -এর ছাত্র বিক্ষোভ নিয়ে স্মৃতি কণ্ডুয়নের কোনও দরকার নেই৷ দিল্লির গণধর্ষণের পর অসংখ্য ছাত্র ছাত্রী রাস্তায় বেরিয়ে যে ভাবে পুলিশের মার সহ্য করেছিলেন, সেটাও রাজনীতি৷ আমাদের চার দিকে যে অমানবিকতার উত্সার, তার প্রতিক্রিয়ায় ছাত্ররা উদ্বেলিত হবেনই হবেন৷ সেটাই যৌবধর্ম৷ বই মুখে বসে থাকা গোপাল নামক সুবোধ বালকের মডেল তামাদি হয়ে গিয়েছে৷ কিন্ত্ত তাঁর পরিবর্তে যে মডেলটি রাজনীতির কারবারিরা অত্যন্ত চতুরালির সঙ্গে আমদানি করেছেন তা হল হাতকাটা ইসে বা মাথাভাঙা ইয়েদের মডেল৷ যে মডেল -এর দুই সম্ভাবনা --- হয় এই ঘূর্ণাবর্ত থেকে যে ভাবে হোক পালাও, অন্য কোথা, অন্য কোনওখানে৷ আর নয়তো সিধে দলে ভিড়ে যাও৷ সাহায্য করো যেন তেন প্রকারেণ ক্ষমতা দখল করতে৷ বখশিস হিসেবে ক্ষমতার খুদকুঁড়ো জুটলেও জুটতে পারে৷ বার বার বলা দরকার - এটা রাজনীতি নয়৷ গণতন্ত্র তো নয়ই৷"
  • de | 190.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৮520247
  • হাড়িবাউর লেখাটা ভালো!

    রুটি ওল্টানোর কথাটার প্যাটেন্ট রঞ্জনদার না? ত্রিপুরায় প্রচারে গিয়ে দীপা দাসমুন্সি অনেকবার বলেচেন --
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৮520246
  • মোদ্দা কথা হল যেগুলোতে আপাতত আমাদের উঁচু নাক সিঁটকোচ্ছে - যেমন বন্‌ধ/ছাত্র রাজনীতি ইত্যাদি - সব এক এক করে বন্ধ/ব্যান করে আস্তে আস্তে সমস্যার মূলে আঘাত করা তো হয়নি না, বরং ভবিষ্যতের জন্যে একটা বন্ধ্যা, প্রতিবাদহীন এবং রোবট সমাজ তৈরীর পথ প্রশস্ত হয়।
  • SC | 34.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১০520248
  • কলেজে রাজনৈতিক দল কেন চাই?
    আর practically আমিও মনে করি রাজনীতি নিয়ে কলেজে অত মাতামাতির কি আছে, যে সেখানে লোকাল নেতা চলে আসছেন, লোকাল গুন্ডা চলে আসছে। কি মধু আছে কলেজের রাজনীতিতে?
    রাজনীতি কলেজের বাইরে গিয়ে করলে কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।
  • de | 190.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৩520250
  • পশ্চিমবঙ্গে আজকাল ছাত্র রাজনীতির নামে যা হচ্ছে সেটা সত্যিই জঘন্য -- বোমা, বন্দুক, গুলি -- এই হারে চলতে থাকলে ক'দিন বাদে গ্রেনেড, একে৪৭, রকেট লঞ্চার সবই একে একে আসবে --

    পড়াশোনার বেহাল দশার জন্য শুধু ছাত্র রাজনীতিকে দোষ দিয়ে লাভ নেই, আরো অনেক কিছু ফ্যাক্টর আছে!
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৩520249
  • আহা ছোটবেলা রাজনীতি না করলে ধীরে ধীরে পাকা মাথা হবে কি করে SC?

    "মর্নিং শোজ দ্য ডে" শোন নাই? ঃ))
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৪520251
  • আর বোতীন এইগুলো বলে আদৌ কি কিছু প্রমাণ করতে চায়? তাইলে আমিও বলতে পারি - ছাত্র পরিষদের নেতারা কীভাবে আমাকে র‌্যাগ করেছিলো ঘন্টার পর ঘন্টা, আর মিটিং করে বলেছিলো রাজনীতি না করে ছাত্র পরিষদকে ভোট দিতে...

    এসব ফালতু উদাহরণ দিয়ে কোনো লাভ হয় না।
  • | 132.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৮520253
  • প্রমান করা কিছু আছে কি? ঃ))

    কলেজ গুলো তে আগে কে ভাবে নির্বাচন হতো তা র সব না জানলেও কিছু কিছু তো জানি। আর তোমার শুনতে বাজে লাগলেও এটাই সত্যি বস।

    তা কীরকম উদাহরণ দিতে হবে ? যেগুলো SFI কে আরো গ্লোরিফাই করবে? ঃ))
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১৩ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১520254
  • তুমি যেমন জানো, তেমনি অন্যরাও হয়তো উল্টো খবর জানে, তাই বেশি উদাহরণ না দেওয়াই ভালো। রাজনীতি নিয়ে তর্ক করাটা ঠিক সকলের কাপের চা নয়...

    যাই হোক, চালিয়ে যাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন