এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 118.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ০৮:২৫520155
  • খারাপ, অলস আর কুচুটে বোধহয় হাঁড়িবাবুর কথা। "ঊষঢ় তর্কপ্রবণতা" বলতে আমি যেটা বুঝিয়েছি তর্ক থেকে অ্যাকশনেবল কিছু আসুক সেটা মাথায় না রেখে তর্ক করা। সেটা নট নেসেসারিলি অলস আর কুচুটের লক্ষণ। তবে খুব সহজে সেখানে গড়িয়ে যেতে পারে।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:০৩520156
  • শিবু,
    আপনার "উষঢ় ভূমে হয় না তরু" বক্তব্যের সঙ্গে একমত। কিন্তু
    আমার প্রোবোল পিতিবাদ পিটির' সরকার বদলানোর কথা বলার ওরা কে? সরকার তো জনগণ বদলায়' বক্তব্যে।
    আর উল্টোপাল্টা কতা বা কাজের ফলে কে কখন বিশ্বাসযোগ্যতা কাদের চোখে হারায় এ তো ম্যাটার অফ পারসেপশন। আগে সিপিএম ব্যাপক জনগণের চোখে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, এখন মমতা হারাচ্ছেন।
    কিন্তু তখনো বেশ কিচু মানুষের কাছে সিপিএম বিশ্বাসযোগ্যতা হারায় নি। ৪০% এর বেশি লোকের কাছে সিপিএম বিশ্বাসযোগ্য মনে হয়েছিল। এ নিয়ে এত কথার জায়গায় ইস্যু-দর-ইস্যু বক্তব্য ও তার অন্তর্বিরোধ নিয়ে কথা বললে হয় না? যেমন একদা সিপিএম এর বুদ্ধিজীবি নেতা জে এন ইউয়ের প্রসেনজিৎ বসু আজ 'এই সময়' পত্রিকায় ট্রেড ইউনিয়নের ডাকা ৪৮ ঘন্টার বন্ধের পক্ষে ও বুদ্ধবাবুর অবস্থানের বিপক্ষে কিছু যুক্তি দিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। দু'জনের বক্তব্যেরই কিছু মেরিট আছে। আর আজ যখন গণ্তান্ত্রিক আন্দোলনের স্পেস ক্রমশঃ কমছে, রাষ্ট্র অসহিষ্ণু,তখন বিকল্প পদ্ধতি কী হতে পারে? প্রাসংগিক প্রশ্ন।
  • pinaki | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০২520157
  • অয়ন,
    ১) ৪ঠা ডিসেঃ র রিপোর্টে কোথায় লেখা আছে 'ক্ষতিপূরণ নেওয়ার' কনসেন্ট? দেখিও তো।
    ২) আর এটা তো বোঝা গেল আজকে যেটা ৪০ একর (ক্ষতিপূরণের চেক না নেওয়া), ২০০৬ এর ডিসেম্বরে সেটা ৩৫২ একর ছিল। আপাততঃ সেটুকু মেনে নিলেই চলবে।
    ৩) অনিচ্ছুকের তালিকা আছে তো। আমার কাছে নেই। কিন্তু তখন আন্দোলনের সময় করা হয়েছিল।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৭520158
  • "মুখ্যমন্ত্রী এ ভাবে নিজের প্রশাসনের কর্মীদের উপরেই অনাস্থা প্রকাশ করায় অশনি সঙ্কেত দেখছে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ। তাদের মতে, প্রশাসনিক প্রধান হিসাবে মুখ্যমন্ত্রী এক বিপজ্জনক প্রবণতার জন্ম দিচ্ছেন। জনরোষের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন সরকারি আধিকারিকদের! প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এমন কথা বলার পরে সরকারি দফতরে গিয়ে কোনও কারণে পরিষেবা পেতে সমস্যা হলে জনতার ক্রোধ আধিকারিক-কর্মীদের উপরে গিয়ে পড়তেই পারে। কখনও কোথাও কোনও প্রশাসক নিজের আওতাধীন কর্মীদের সম্পর্কে এমন কথা বলেছেন কি না, তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক শিবিরে। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তরবঙ্গের এক কৃষি আধিকারিকের মন্তব্য, “এ বার তো জনতার হাতে মার খেতে হবে।” "

    http://www.anandabazar.com/12raj1.html
  • siki | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১১520160
  • কিন্তু সবাই ঊষর-কে ঊষঢ় লিখছে কেন? ঢ-য়ে শূন্য ঢ় কোদ্দিয়ে এল?
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১১520159
  • "অঙ্ক কী কঠিন"

    http://ebela.in/details/4625-13132531.html

    বাই দ্য ওয়ে - এই ট্যাগলাইনটার উৎপত্তি গুরু না?
  • | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১৫520161
  • না। তারও আগে
    চন্দ্রবিন্দুর গানে ছিল 'দাদা অঙ্ক কি কঠিন'
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৫520162
  • তৃণ বা সিপিএম বিশ্বাসযোগ্যতা হারানো নিয়ে আমার বিশাল মাথাব্যাথা নেই। কেননা ১৯৭৭-এও ৩০-৪০% বাঙালীর কাছে সিপিএমের বিশ্বাযোগ্যতা ছিল না। এমনকি সিপিএম যখন "ভাল" কাজও - যেমন ভুমিসংস্কার, বন্দীমুক্তি ইত্যাদি করেছে তখনও প্রায় ৫০% মানুষের কাছে সিপিএমের বিশ্বাস্যোগ্যতা ছিল না।

    তবু এই অস্পষ্ট "বিশ্বাসযোগ্যতা" ব্যাপারটাকে মেনে নিয়েই বলছি যে, শুভাপ্রসন্ন, বিভাস, ব্রাত্য ইত্যাদিদের বিশ্বাসযোগ্যতা হারানো আরও মারাত্মক। আগেও লিখেছি, যে যাঁরা নাটক, কবিতা ইত্যাদি লেখেন, ধরে নেওয়া হয় যে তাঁরা সাধারণ মানুষের চাইতে অনেক এগিয়ে দেখতে পান। সেটা তাঁরা দেখতে পাননি বা চাননি।

    আমার কাছে "চাননি" ব্যাপারটাই বেশী যুক্তিযুক্ত মনে হয়। কেননা দু-এক জনকে বাদ দিলে বেশীর ভাগেরই কোন ব্যক্তিগত agenda ছিল বাম সরকারের বিপক্ষে। সেটা চার বছর আগের টিভি-আলোচনা ঘাঁটলে বোঝা যাবে। তিনটে তো এক্ষুণি মনে পড়ছেঃ ব্রাত্য বাম আমলে কোন recognition না পাওয়ার কথা বলেছিলেন আর শাঁওলী তাঁর পিতৃদেবের অসম্মনিত ইত্যাদি হওয়া প্রসঙ্গে অনেক কিছু বলেছিলেন। কসুর-ও ব্যক্তিগত agenda ছিলঃ SFI-এর দখলে থাকা কলেজে নাকি তাঁকে গান গাইতে দেওয়া হত না এবং তাদের হাতে "অসম্মনিত"-ও হয়েছিলেন। এই সেদিনও বললে যে বাংলা সংগীত আকাডেমিতে তাঁকে ব্যবহার করতে পারেনি যে সরকার সেটা গাধার (বা ঐরকম কিছু) সরকার। সেইকারণেই এদের সকলের "ইচ্ছা" হয়ে মমতা আবির্ভূতা হয়েছিলেন।

    বুজীরা যা খুশী বলুন না-কে আটকাচ্ছে। কিন্তু আমি এদের পরিবর্তন চাওয়ার পেছনের প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন করতেই থাকব-কারণ ব্যক্তিগত ছাড়া অন্য কোন মহৎ উদ্দেশ্য বেশীরভাগেরই ছিল বলে এখনও মনে হয় নি।

    আমার অবস্থান এখন ফ্যাসিস্ট বলে মনে হচ্ছে? যিনি পশুখামার বন্ধ হওয়া নিয়ে চিল চিৎকার করেন, সেই অর্পিতা সরাসরি কিং লিয়ার ব্ন্ধ করে দেন আর গুচ্ছের নাকি কান্না গাওয়া শাঁওলী টিভির পর্দা থেকে স্বেচ্ছা নির্বাসন নেন। গত ২০ মাসে শুভাপ্রসন্ন-র বক্তব্যগুলো শুনুন আর কারা প্রকৃত ফ্যাসিস্ত শক্তিকে সংহত করতে সাহায্য করছে সেটা বিচার করুন।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:২৮520164
  • সবাই কোথায়? শিবু ও আমি। আমি ওর থেকে টুকেছি, আমার এত বছর পরে নিজের বানানে আস্থা নেই।;)))
  • aranya | 78.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৪৬520165
  • 'কসুর-ও ব্যক্তিগত agenda ছিলঃ SFI-এর দখলে থাকা কলেজে নাকি তাঁকে গান গাইতে দেওয়া হত না...'

    এরকম কিছু একটা সুমনের লেখাতেও দেখেছি - কলেজের ছাত্ররা অনুষ্ঠান করার জন্য কথা বলে সব ঠিক করে গেল, প্রোগ্রামের দুদিন আগে কাঁচুমাচু হয়ে জানাচ্ছে ওপর মহলের নির্দেশে ওকে আনা যাবে না ইঃ।

    এগুলো সত্যি হলে তো জাস্ট ব্যক্তিগত এজেন্ডা বলে কাটান যাবে না, পশুখামার বন্ধ করার মতই বিরোধী শিল্পীকে পারফর্ম করতে দেওয়া হয় নি, এভাবেই দেখতে হবে।
  • ranjan roy | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১১520166
  • পিটি,
    কোত্থেকে কি? আপনার এই বক্তব্য " বুজীরা সিপিএম কে তাড়ানোর কথা বলবে কেন?" আমার বিবেচনায় ফ্যাসিস্ত দর্শন। আপনি ফ্যাসিস্ত নন।
    অর্থাৎ আপানি-আমি বুজি-সুজি-হুজির যেকোন বক্তব্যের পিছনে 'আসল উদ্দেশ্য' নিয়ে প্রশ্ন করতেই পারি। কোন প্রবলেম নেই, বরং করা উচিত।
    কিন্তু কেউ কোন" কথা বলবে কেন"? বলার মানে ওদের বলার অধিকারকেই চ্যালেঞ্জ করা। এটা আমার মতে ফ্যাসিস্ত দর্শন।
    চোলি কে পিছে ক্যা হ্যায় জানার ইচ্ছে স্বাভাবিক এবং ন্যায় সংগত। কিন্তু কারও চোলি পরার অধিকারকে চ্যালেঞ্জ? ফ্যাসিস্ত দর্শন।
    দাদা,
    আমার বক্তব্যে যদি আপনি আঘাত পেয়ে থাকেন তাহলে নিঃশর্ত মাপ চাইছি। ওটা আমার উদ্দেশ্য নয়। আপনি কেন ফ্যাসিস্ত হতে যাবেন? কিন্তু আমরা পরস্পরের বক্তব্যের দার্শনিক অভিমুখ নিয়ে একটু ফক্কুড়িও করতে পারবো না? এটা আমার মতে রামগরুড় অবস্থানঃ)))।
  • SC | 34.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৯520167
  • যারা নাটক কবিতা লেখেন, ছবি আঁকেন, তারা সাহ্দারণ মানুষের চেয়ে এগিয়ে কেন দেখতে পান?
    আমার তো এইটাই মাথায় ঢোকে না। :(
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৩520168
  • পান না, অন্ততঃ আমার মনে হয় না যে নিজের বিষয়ের বাইরে এঁদের পাত্তা দেওয়ার কোনো দরকার আছে। কিন্তু আনফরচুনেটলি বেশির ভাগ লোকে তাই মনে করে।
  • প্পন | 126.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:২৬520169
  • উহাও আনফরচুনেটলি বাঙ্গালি জাতির বৈশিষ্ট্য।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৪520170
  • শুধু বাঙালী বলে না, বাইরেও করে। সেলিব্রিটি কালচার। বচ্চনসায়েবের কথা পাবলিক হাঁ করে গেলে না? সে যে বিষয়েই হোক না কেন...
  • প্পন | 126.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৩৭520171
  • সেলিব্রিটি হলে ঠিক ছিল। ইন্টেলেকচুয়ালরা তো আরো একধাপ ওপরের জীব।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪১520172
  • আমি কবে থেকে বসে আছি - এক ব্যাটা বুজীকে FOSS-এর কোনো কনভেনশনে আনবে আর সে ছড়াবে, আর তখন তাকে খুল্লমখুল্লা চাটবো;-)
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪২520173
  • বুজীদের "সিপিএম তাড়ানোর কথা" বলার অধিকার থাকলে "হিটলারকে ক্ষমতায় বসানো হোক"- বলারও অধিকার থাকে। তাই বুজীদের এই অবস্থান নিয়ে আমার প্রবল আপত্তি আছে। বিশেষতঃ ভারতের মত দেশে একটি রাজ্যে এই স্লোগান দিয়ে "পরিবর্তন" এর মত একটা বৃহত্তর আদর্শের ভনিতা করে সরকার বদল করতে চাওয়ার মধ্যে ক্ষুদ্রতর কোন ধান্ধাবাজী আছে।

    কসু দাবী করেন যে তিনি, মহাশ্বেতাদেবী ইত্যাদিরাই মমতাকে কলাকতার মানুষের কাছে গ্রহণীয় করে তুলেছেন। তাহলে এখন মমতার কার্যক্রমের দায়ভার নিতে তাঁরা অস্বীকার করছেন কেন? এও তো ধান্দাবাজীর অন্য পিঠ।

    আমার আপত্তির অর্থ এই নয় যে তাঁরা বাম সরকারের মরিচঝাঁপি-নন্দীগ্রাম-সিঙ্গুর-নেতাই ইত্যাদি নিয়ে প্রতিবাদ করতে পারবেন না। আসলে "সিপিএম যাক, যে আসে আসুক" একটা চূড়ান্ত নৈরাজবাদী দিশাহীন শ্লোগান। বুজীদের সেই তাত্বিক দিশাহীনতাই মমতার নেতৃত্বে লালবাড়ি প্রকটিত হচ্ছে।

    এর সঙ্গে রুটি সেঁকার কোন তুলনাই হয়্না। এদেশে যে রুটি সেঁকে সে জানে সে কেন বা কার জন্যে রুটি ভাজছে।
  • T | 24.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৩520175
  • নাহ্‌, এটা বাঙালী মিডিয়ার প্রবলেম। সেরা বাঙালীর পুরস্কার দিতে গিয়ে অভীকবাবু এ একথা স্বীকার করেছেন।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৫520176
  • *কলকাতার
    ** লালবাড়ি থেকে
  • | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৬520177
  • মমতা কে গ্রহনীয় করেছেন "অসহনীয় বাম।" সত্যি কথা টা স্বীকার করতে এত সংকোচ
    কেন?
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৪৮520178
  • ওটা কসু-র দাবী। এই কিছুদিন আগেও একটা সাক্ষাতকারে ছিলো।
  • | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৫520179
  • কার দাবি জানি না। চ্যানেলে চ্যানেলে ও ই ভুলভাল আলোচনা ও আমি দেখি না!!

    এটা পাতি সাধারন মানুষ হিসাবে আমার মনে হয়।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৭520181
  • কিন্তু তর্ক করতে গেলে পার্সপেক্টিভ দেখতে হয়। নইলে "আই প্রোপোজ/আই অপোজ" গল্প হয়ে যায়। পিটির পোস্ট কোশ্চেন ছিলো এক, আর তোমার পোস্টে উত্তর অন্য কিছুর।
  • PT | 213.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৮520182
  • যাক, কসু "ভুলভাল আলোচনা" করেন জেনে নিশ্চিন্ত হলাম। আশা করি কসু নির্বাচনের আগেও চ্যানেলে চ্যানেলে "ভুলভাল আলোচনা" করতেন।
  • | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০০520183
  • কসু র কথা বলি নি। চ্যানেল চ্যানেলে র ভুলভাল আলোচনা হয় তার কথা বলেছি।
  • কারিয়া পিরেত | 131.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০২520184
  • উফ্‌ মাইরি! কী আর বলবো...
  • | 132.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৯520186
  • এগ্রীড।

    আমি বলতে চেয়েছি বুদ্ধিজীবি দের ভূমিকা ছিল ঠিক ই। কিন্তু ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ নয়।

    এনিথিং আন্ডার দ্য সান...ঃ))
  • j | 230.*.*.* | ১২ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২১520187
  • তবে এই ছবি এঁকে ল্যাওটিয়া-গুটগুটিয়া-বোস-ঘোষ দের কাছে বেচে পয়সা তোলার মডেলটা হেব্বি লেগেছে

    লং টার্ম ইনভেষ্টমেন্ট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে প্রতিক্রিয়া দিন