এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৩৮661518
  • তবে কি একটু দেরিতে হলেও বাঙালি বুঝেছে, প্রাইভেট কলেজ নিয়ে সে কি নাক কোঁচকানো ছিল এককালে। এখন নিজেদের রাজ্যে অনেক কলেজ হয়েছে। ভালো রেজাল্ট করলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবে - এই সব লিগেসি থেকে বেরোচ্ছে।
    ভেরি গুড।
  • pinaki | 90.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪১661520
  • নামকরা কোং দের মধ্যে বোধহয় একমাত্র টিসিএসের আরএন্ডডি কলকাতায় আছে। তাই না?

    সদার বক্তব্যের এই পার্টটা সত্যি যে খুব উঁচু মানের কোর ইঞ্জিনিয়ারিং জব বা আরএন্ডডি জব কলকাতার তুলনায় দিল্লী বোম্বে ব্যাঙ্গালোর চেন্নাই পুণা এসব জায়্গায় অনেক বেশী আছে। কিন্তু তার কারণটা এটা নয় যে কলকাতায় নকু বেশী। দিল্লীতেও অনেক নকুদের বসবাস। যদুপুর প্রেসির মতই আছে জে এনইউ, দিল্লী ইউনিভার্সিটি। মানবাধিকার সংগঠন, পরিবেশবাদী সংগঠন, ট্রেড ইউনিয়ন, মানে যাদের এক কথায় ব্যাগড়াবাবু বলা হছে, তাদের সংখ্যা দিল্লীতেও কম নয়। আমার ধারণা বেশীই। কিন্তু তাতে কী দিল্লীতে কলকাতার চেয়ে বেশী জব অপর্চুনিটি থাকা আটকেছে?

    পশ্চিমবঙ্গে নকুদের কোনো কিছু নির্ধারণ করে দেওয়ার মত কোনো ক্ষমতাই নেই। সদার বক্তব্য যদি শুধু এটুকু হত যে নকুদের রাজনীতি ভুলভাল, তারা অবাস্তব দাবী দাওয়া করে,জমি অধিগ্রহণের বিরোধিতা করে - যেটা ফালতু দাবী, ইত্যাদি, তাহলে সেই নিয়ে তর্ক হয়। কিন্তু নকুদের ব্যাগড়ার কারণে কলকাতা লুরু হতে পারলো না - এটা মানে চূড়ান্ত অবাস্তব। আমাদের মত ভেজাল নকুদের তো বাদ দিন, পিওর নকুদের বললে তারাও বিশ্বাস করবে না। অথচ এই দাবী কেউ করছে শুনলে তাদের একচুয়ালি গর্ব হওয়ার কথা। ঃ-)
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪১661519
  • পিএম,
    একদম ঠিক বলেছ। বেঙ্গালুরু, পুনা - যেখানে যার সুবিধে হবে যাবে। সারা ভারত জুড়ে এই মুভমেন্ট চলছে। গ্লোবালি চলছে।
  • potke | 126.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪৪661521
  • লসাগু দা, অ্যানেকডোট দি। আমার যে সব ছানারা ইন্টেল,মাঃসঃ এ চাকরি পাচ্ছে দেখে আমি হাঁ হয়ে যাই। স্যামসাং আর-এন-ডি ২১ জন কে নিয়েছে, ২১! যদুপুর-শিবপুরে এদের থেকে ভালো ছাত্র নেই? আমি তো পড়িয়েছি এদের!!!
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪৫661522
  • পটকে,
    সত্যিই কম। বরাবরই ভালো ইঞ্জিনিয়ার সাউথে বেশি।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪৬661523
  • থিওরেটিক্যাল কাজ, পিওর সায়েন্সে বরং পশ্চিমবঙ্গে অনেক বেটার।
  • potke | 126.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪৭661524
  • কি বলছেন ????
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৪৯661525
  • সত্যিই তাই। বাঙালি ভালো ইঞ্জিনিয়ারের থেকে, ভালো বাঙালি বিজ্ঞান গবেষক অনেক বেশি।
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫০661526
  • কমপেয়ার করতে পারি না - কিন্তু যাদবপুর-শিবপুরে ভালো ছাত্র নেই? অবিশ্বাস্য!
  • pinaki | 90.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫৪661529
  • না না, সাউথের ইঞ্জিনিয়ারিং কলেজের মান মোটেই আহামরি নয়। কিন্তু সাউথের ছেলেমেয়েদের নিলে এট্রিশন রেট কম হয়। কারণ রসম সম্বর ধোসা ইডলি খেয়ে বাঙালি কাজ করতে রাজী নয়। আমার যেমন শুকনো লংকার গুঁড়োতে পেট খারাপ হয়। ঐজন্য তো চেন্নাই এ টিঁকতে পারলাম না।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫৪661528
  • সে কথা কে বলল। শিবপুর/যাদবপুরের ইঞ্জিনিয়ারারা ভালো কাজ করছে তো। রৌরকেল্লা এনাইটি ও করছে।
    কিন্তু তুলনামূলকভাবে সারা ভারতের ট্যালেন্ট পুল ধরলে, বাঙালী বিজ্ঞান বিষয়ে গবেষকরা সংখ্যায় বেশি, ইঞ্জিনিয়ারিং পুলের তুলনায়।
  • PT | 213.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫৮661532
  • সেই সিঙ্গুর-নন্দীগ্রামের কালের মাতঙ্গিনী দিদি নাকি রাজনীতি ছেড়ে দিয়ে "সমন্বয়" নামাঙ্কিত NGO খুলছে?
    (এক্ষুণি তীর্নিক্ষেপ হল বলে...)
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫৮661531
  • এল সি এম দা কে আর কিছু বললাম না। সাউথের প্রাইভেট কলেজের লোকজন যাদপুরের থেকে বেটার শোনার পর থেকে কেমন একটা তিড়িতঙ্কমতো লেগেছে।
    তবে হ্যাঁ এখানে কলেজের ছাপ নিয়ে ছুঁত-মার্গ অনেক কম। হতে পারে সেটা প্রোডাক্ট কোং এর বৈশিষ্ট্য, সিওর নয়।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৫৮661530
  • হে হে, পিনাকি বলেছে।
    বাঙালি বেরোবে না। অ্যাডাপটেবিলিটি কম।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০০661534
  • বোঝ! বেটার কে বলছে।
    একটা কোম্পানী কেন বেছে বেছে খাজাদের নেবে - সেটা তো আমি বুঝতে পারছি না। যেখানে, দেড় ঘন্টার ফ্লাইট নিলে বেটার ট্যালেন্ট পাওয়া যাচ্ছে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০০661533
  • আর পিনাকীদা, যাদবপুর ইটিসির একটা ছেলেকে বলো ইন্টেল আর অ্যান্ড ডি তে কাজ করবি কি না, তারপর দ্যাখো সাউথ যেতে হবে বলে পিছিয়ে যায় কিনা। আর অ্যাট্রিশন হয়ে যাবেটা কোথায় - সেই তো লুরু, পুনে, চেন্নাই।
  • Abhyu | 85.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০২661536
  • একটা কথা লেখা হয় নি, প্রাইমারি স্কুলে চাকরি সংক্রান্ত, রাণা আলমের মতো শিক্ষক শিক্ষিকাদের কথাও মনে রাখতে হবে, এই জমানায় যেভাবে নিজের ছাত্রছাত্রীদের জন্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন সেটাকে আমি খুব শ্রদ্ধা করি।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০২661535
  • লুরুতে থাকলে তো ধোসা-রসম খেতে হয় না! অ্যাট্রিশন কম এটা ঠিক, লোকাল ছেলে মেয়েদের মধ্যে। চট করে নিজের শহর ছাড়তে চায় না।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০৪661537
  • যাদবপুরের ইটিসির ছেলেমেয়েরা ভালো চাকরি পায় তো। যাদবপুর শিবপুরের প্রথম দিককার ছেলেমেয়েদের নিয়ে সমস্যা নেই। তুলনাটা আসে তুই যেমন বলছিলি প্রাইভেট কলেজ থেকে বেরোনো ছেলেমেদের ক্ষেত্রে। সাউথের প্রাইভেট কলেজ থেকে বেরোনো লোকজনের অপশনস অনেক বেশী কলকাতার তুলনায়। এটা নিয়ে দ্বিমত নেই।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০৫661539
  • এই তো পথে এসেছেন। ম্যান্ডেট আছে একটা % লোকাল ট্যালেন্ট নিতে হবে।

    আর লুরুতে বাঙালীর সংখ্যা দশ লাখের কাছাকাছি, আই-টি ডমিনেট করে। কাজেই কলকাতার ছেলে মেয়ে রা বেরোতে চায় না এটা ঠিক নয়।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:০৮661540
  • এই সাথে এটাও বলি এই চার বছরে এমন কিছু ছাত্র পেয়েছি যারা এস গুড এস এনিবডি, তাদের ছোট করতে চাই না। কিন্তু সামগ্রিক মান যদুপুরে বেটার।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১০661541
  • ব্যাঙ্গালোর এর কোম্পানি গুলোর কোনো ম্যাণ্ডেট নাই যে কর্নাটকের কলেজ থেকেই রিক্রুট করতে হবে। অন্তত, বড় কোম্পানীগুলোর তো নাই।
    কালিকট বা জলন্ধর এন`আইটি থেকে তেড়ে লোক নেয়।

    পিনাকি এতক্ষণে বলেছে। একটু আমতা আমতা করছিলাম, তো বলেই ফেলি।
    অন অ্যান অ্যাভেরেজ, সাউথের ইঞ্জিনিয়ার-রা খারাব না। এ পাড়ায়, প্রচুর সাউথ ইন্ডিয়ান চমৎকার কাজকম্মো করছে।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১১661543
  • যাদবপুর শুড বি কম্পেয়ার্ড উইথ আন্না ইউনিভার্সিটি গ্র্যাড।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১১661542
  • পিনাকীদা, যাদবপুর থেকে মাইক্রোসফট বা সিসকো কটা নেয় অন অ্যাভারেজ খোঁজ নাও। আর এই বড় কোং গুলো বাদে প্রোচুর মিড সাইজ কোং আছে যারা কোনোদিন যাদবপুরে আসবেই না। ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, ইনমোবি, অনেক স্টার্টাপ - এরা বেশ ভালো কাজ করে এবং ভালো টাকা দেয়।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১৪661544
  • সদা যেটা বলেছে এটা নিয়ে বহুদিন আগে লেখালেখি হয়েছিল। ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট নট ভেরি কনফিডেন্ট ইন ইংলিশ ভার্বাল কমুনিকেশন - এসেট্রা।
  • শ্রী সদা | 24.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১৫661546
  • আমার ফ্ল্যাটমেট আন্না ইউনি। ওদের অন ক্যাম্পাসে গুগল আসে মাউন্টেন ভিউতে প্লেসমেন্টের জন্যে, মাইক্রোসফট ও ইউ এস এ পোস্টিং দেয়। ছেলেটি নিজেও একটা ভালো গেমিং প্রোডাক্ট কোং এ চাকরী করতো হাইডে, এখানে আমার থেকে জুনিয়র হয়েও একই পজিশনে জয়েন করেছে।
  • pinaki | 90.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১৫661545
  • কোম্পানিগুলো কেন কলকাতায় আর এন্ডডি খোলে নি সেটার কারণটা কিছুটা তো হিস্টরিকাল। তারপর সেটাই এখনও না খোলার অজুহাত হয়ে গেছে। আমাদের কোং এর যেমন চেন্নাই তে যখন ২০০৯ এ আরএন্ডডি খুলল, তখন তার আগে দুটো অপশন নিয়ে ভাবছিল। ব্যাঙ্গালোরে অলরেডি একটা সেন্টার ছিল, তাই ব্যাঙ্গালোর নয়। ওদের মত ছিল ব্যাঙ্গালোর অলরেডি স্যাচুরেটেড। ওরা ভাবছিল কলকাতা আর চেন্নাই। তারপর কলকাতা কাটিয়ে চেন্নাই এ খুলল একটাই কারণে - কলকাতায় ইন্টারন্যাশনাল ফ্লাইট কানেক্টিভিটির সমস্যা। আমার ধারণা এটা অনেক কোম্পানির ক্ষেত্রে আজকের দিনে কলকাতায় না খোলার জন্য বড় কারণ। এখন ব্যাপারটা মুরগী আগে না ডিম আগে হয়ে গেছে। এয়ারলাইন্স ভাবছে আগে বেশ কিছু কোম্পনি হোক তারপর আমরা ফ্লাইট চালু করব। কোম্পানি ভাবছে আগে কানেক্টিভিটি বাড়ুক তারপর আমরা দোকান খুলব।
  • potke | 126.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:১৮661547
  • আন্না???

    আচ্ছা লসাগু দা, আমার কথা মেনে নিতে অসুবিধা কোথায়? আমার ইন্স্টির যা প্লেসমেন্ট স্ট্যাট যে কেউ ফিদা হয়ে যাবে। আমি তো বুক বাজিয়ে বলতেই পারি আমার ছানারা যদুপুরের থেকে বেটার। বলতে পারছি না তো।

    গ্রাঊন্ড রিয়ালিটি টা তো আমি জানি নাকি?

    ম্যান্ডেট আছে, আমি জানি। কখনো সামনা সামনি হলে বলব ডিল টা কি ঃ)
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:২৩661548
  • দেখো ভাই। এখানে যাথারীতি প্রচুর ভারতীয় এবং চাইনিজ রেজুইমে আসে। আমাদের এক্সপেরিয়েন্স হল - ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারর্স আর গুড, ক্যাপাব্‌ল, কম্পিটিটিভ। চাইনিজ রাও ভালো, ইংরেজিটা ইন্ডিয়ানদের বেটার।
    আর এই ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার-দের সিংহভাগই সাউথ ইন্ডিয়ান।
  • lcm | 118.*.*.* | ০৩ মে ২০১৫ ০০:২৪661550
  • পটকে,
    একবার অন্না ইউনির অ্যালাম্‌নাই লিস্টটা দেখো,
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন