এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭০১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২২:১৫661485
  • রোবু ওকে, সেটা যখন মেনে নিয়েছিস তখন বলি, হ্যাঁ যেখানে লাখ বেলাখের চাকরি নিয়ে কথা হচ্ছে সেখানে প্রাইমারি স্কুলের চাকরি ভালো চাকরি না। আমার পোস্টের কনটেক্সটে দেখতে হবে প্রাইমারি স্কুলের কথা কি হিসেবে এসেছে। মানে সত্যি কি আর আমি প্রাইমারি স্কুলে চাকরি করতে যাব? কিন্তু আদারওয়াইজ কিছু বলার নেই। প্রাইমারি না হোক, মাধ্যমিক স্কুলেই তো সত্য স্যার শান্তি মিসেরা পড়াতেন। খারাপ বলব কোন দুঃখে?
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:১৬661486
  • রোবুদা, অনসাইটে যাওয়া যে সবার কাছে হাইট অফ গ্রোথ এটা কী করে প্রমাণ হল ? মানে অনেকের সেটাই চয়েস হতে পারে, আবার অনেকের অন্যকিছু ও হতে পারে ? কোলকাতার একটা সাধারণ কলেজের ফ্রেশারকে জিগিও, যে টিসিএসে জয়েন করতে ইচ্ছুক না ফ্লিপকার্টে। তার কাছে আর কোনো চয়েস নেই, সে চয়েস করার জায়গায় নেই। এখানে কিন্তু খুব সাধারণ লোকজনো ও, যাদের চয়েস ওরকম, তারা নিজেদের পছন্দের ডোমেনে কাজ করতে পারে, এবং সেটা ফ্রেশার লেভেল থেকেই। এই চয়েসের জায়্গাটা থাকা খুব দরকার। আমার সাড়ে তিন বছর লেগেছে নিজের চয়েসে ইন্ডাস্ট্রিতে পৌছোতে, সেটা এখানে লোকজন শুরু থেকেই পায়।

    আর এই সাপ্লাই ডিমান্ডের চক্করে মধ্যস্বত্বভোগীরা লাখো লাখো কামাচ্ছে বলেই তো উকুন বললাম। আইন হিসাবে যাতে না হয় সেই জন্যেই তো এই উকুনগুলো লবি করছে আর তার বিরুদ্ধে লোকজন চিল্লাচ্ছে। এক লাখ টাকাটা বড় কথা নয়।
  • pi | 192.*.*.* | ০২ মে ২০১৫ ২২:১৯661488
  • ডিসিকে যেটা বলার ছিলো, রোবু বলে দিয়েছে।

    সদা, একটাই কথা বলার ছিল। এই কলরব হোক কি সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে যারা সমর্থন দিয়েছে বা তোর ভাষায় 'লোক খেপিয়েছে', তারা সবাই নিজের আখেরটা গুছিয়ে নিয়ে অন্যদের খেপিয়ে মজা লুটছে, নিজেদের কোন কিছু স্টেকে রাখছে না, নিজেদের শখ/ইগো মেটাচ্ছে, টাইম পাস করছে বা আরো কারো মতে আরো কোন স্বার্থসিদ্ধি করছে কি আরো কোন অসদুদ্দেশ্য থাকতে পারে.. এমনটা নয়।
  • kc | 198.*.*.* | ০২ মে ২০১৫ ২২:১৯661487
  • অক্ষদি, আর মজা লাগছেনা। খুব খুব খারাপ লাগছে এবার।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২১661489
  • আর এটা নিশ্চয়ই জানো যে প ব থেকে প্রচুর বেকার ফ্রেশার লুরুতে এসে পিজিতে থাকে আর চাকরী খোঁজে। এবং পেয়েও যায় বেশীরভাগই। আমি একটা জব রেফারাল গ্রুপে আছি ফেবুতে, প্রায়ই দেখি, পব তে যারা ঝড়তি-পড়তি মাল বলে ট্যাগানো সব এখানে এসে ঠিকঠাক চাগরী পেয়ে যায়।
  • Bhagidaar | 218.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৪661492
  • রোবুর ০৯:৪২ এর পোস্ট এ ক দি। এই প্রসঙ্গেই বলি, আমেরিকায় সব থেকে বেশি ঘরভাড়া কোন স্টেটে/শহর বলুনতো! নিউ ইয়র্ক নয়, এল এ নয়, সব থেকে বেশি ভাড়া নর্থ ডাকোটার কয়েকটি চত্ব চত্ব শহরে। সেখানে বর্তমানে ফ্র্যকিং হচ্ছে, অনেক বহিরাগত আসছে, থাকছে। সেই অনুযায়ী ওখানে রেন্টাল প্রপার্টি নেই। সাপ্লাই ডিমান্ড-এর হদ্দমুদ্দ একেবারে!
  • a x | 60.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৪661491
  • কেসি, এগুলো হবারই কথা। ট্রিকল ডাউন কেবল ইকনমিতেই হবে এমন অ্যাজেন্ডাতো কোনোকালেই ছিলনা। মানুষের ওয়ার্থ মাপার উপায়ও শেখাবে, এটাই মূল।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৪661490
  • পাইদি, স্বার্থসিদ্ধি করছে বলা খুব ভুল, তবে ইগো স্যাটিসফাই অবশ্যই করছে। তাতে যে অ্যাকচুয়ালি রাজ্যের ক্ষতি হচ্ছে সেটা বুঝছে না বা হলেও কিছু আসে যায় না অ্যাজ ফার অ্যাজ আমার রাজনৈতিক বিশ্বাসের ঘোড়া জিতছে। আমি আগেও বলেছি, কলেজজীবনে এই ধরণের রাজনীতি কাছ থেকে দেখেছি, এগুলো নতুন কিছু নয় বা আমি শুধু নেটে লোকজনের আচরণ দেখে লিখছি এমন ও নয়।
  • DKG | 76.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৮661495
  • এখনো আছে নাকি ? Unemployment ? কলকাতায় ?
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৮661493
  • তা বটে। আমার এক বন্ধু নিউ ইয়র্কে আই বি এম-এ ইন্টার্ণ করতে গিয়েছিল। তিন মাসের জায়গায় চার মাসের ভাড়া দিতে হয়েছিল। একমাসের ভাড়া সিকিউরিটি ডিপোসিট, কোনো দিন ফেরত পায়নি।
  • sosen | 113.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৯661497
  • সদার অবজার্ভেশনগুলো একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২২:২৯661496
  • জাব্বাবা! ডেটা আমার অপ্রমান করার মতো ভুল মনে হয়নি, আগেই তো ডিসক্লেমার দিলাম! ভালো মনেই মেনে নিয়েছি, তাও লিখেছি। এর মধ্যেও গোয়েবেলসিয় কি হলো! ডেটাটা ভুল মনে হলে তো আগেই ভুল ধরতাম! ঃ-(
  • Abhyu | 85.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৩১661498
  • সদার 10:24 PMএর ইগো স্যাটিসফাই কথাটা মনে ধরল।
  • dc | 132.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৩৪661499
  • মমতাকে অভিনন্দন জানিয়েছি বলে গোয়েবেলসিয় মনে হচ্ছে? কিন্তু প্লেজ্যান্টলি সারপ্রাইসড হয়েছি, তাও লিখলাম তো! ডেটাটা মেনে নিয়েই অভিনন্দন জানিয়েছি, কোন লেফ্ট হ্যান্ডেড কমপ্লিমেন্ট না কিন্তু!
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৪৩661500
  • সদার কথার যে পার্টটা ঠিক - বেশি মাইনে, হাইফাই কোয়ালিটির কাজ কলকাতায় কম।
    কিন্তু সদার যে বক্তব্যটা ঠিক নয়, সেটা হল যে এসব কাজ কলকাতা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন, সদা ইন্‌ফোসিস-এর উদাহারণ দেয়। ইনফোসিস কলকাতায় জমি পায় নি, সেট`আপ করতে পারে নি সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু ইনফোসিস সেট আপ করলেই কলকাতা ব্যাঙ্গালোর হয়ে যেত সেই ধারণাটা সঠিক নয়। ইনফোসিস তো ভুবনেশ্বর, জয়পুর, ত্রিবান্দমে অফিস খুলেছে, তাতে করে ঐ শহরগুলো ব্যাঙ্গালোর হয়েছে। অমন হয় না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৪৭661501
  • টাকাপয়সা রোজগার মানুষের যোগ্যতার একটা মাপকাঠি, বিশেষ করে ভারতের মতো দেশে বিয়ের বাজারে পাত্রের একটা মাপকাঠি তো বটেই। সেটা হওয়া উচিত কি উচিত নয় সেটা অন্য গল্প, সবার কাঁধে তো সমাজ পরিবর্তনের ভার নেই। অভ্যুদা যেটা বলেছে সেটা খুব পলিটিক্যালি ইনকারেক্ট হলেও বাস্তব। সমস্যা হচ্ছে লেফট লিবারেলরা ভাবেন বাকী পুরো সোসাইটিটাও বাই ডিফল্ট একই মতে বিশ্বাসী। তাই এই "ও-মা দ্যাখো কান্ডো, আমি তো জানতাম কব্বে বিপ্লব হয়ে গেছে" টাইপের রিঅ্যাকশন আসে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৫০661502
  • এল সি এম দা, ধরলাম ইনফি আসার পরে আর কেউ এল না। কিন্তু কিছু তো অন্ততঃ হত, কয়েক হাজার চাকরী তো হত। তারপর ইনফোসিসকে অনুসরণ করে আর কেউ আসতো কি না (আমার স্পেকুলেশন, আসতো) সেটা পরের কথা।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৫১661503
  • হ্যাঁ, কিন্তু তোমার অভিযোগ তো তা নিয়ে নয়। তোমার মূল অভিযোগ হল ভালো কাজ কলকাতায় কম।
  • একক | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৫৩661504
  • স্বার্থসিদ্ধি -অসৎউদ্দেশ্য এসব ফঙ্গবেনে কথা। রাজনীতি যেখানে আছে সেখানে এই কথাগুলোর কোনো মানে নেই সে যে দিকের রাজনীতিই হোক। রাজনৈতিক স্বার্থপূরণ ই স্বার্থ। রাজনৈতিক উদ্দেশ্যপূরণ ই উদ্দেশ্য। তার আবার সৎ -অসৎ কী :))
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২২:৫৬661506
  • ভারতের সেরা ইঞ্জিনিয়ারদের কনসেন্ট্রেশন ব্যাঙ্গালোরে - যেখানে কোয়ালিটি ওয়ার্ক ফোর্স সেখানে তো ভালো কাজ গুলো যাবেই। ভুবনেশ্বরে বা কলকাতার তুলনায়।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:০১661507
  • এল সি এম দা, সেটা তো মানছি। কিন্তু কালকে হঠাৎ করে মাইক্রোসফট কোলকাতায় ডেভ সেন্টার খুললো - এই কল্পনাটার থেকে একটু কম অবাস্তব কি এটা নয় যে ইনফি এলো, ইনফির পরে আরো কয়েকজন, তার পর প্রোডাক্ট কোং গুলো .... বলছি না এগুলো আগামী দশবছরের মধ্যে হয়ে যেত, কিন্তু শুরু তো কোথাও একটা করতে হয়।
    আর ইনফি রিসেন্টলি ক্লাউডে ভালোমতো ইনভেস্টমেন্ট করছে। ওদের নিজেদের প্রোডাক্ট স্টার্টাপ আছে - এজভার্ভ সিস্টেমস। সেই কাজগুলো কোলকাতায় আসার সম্ভবনা ছিল। এবার কী হত বা না হত সেটা টাটা তাড়ানোর সময় নকু এবং সহযোগী কবি-নাট্যকাররা যেভাবে ১০০% সিওর হয়ে নিদান দিয়েছিল, সেটা নিশ্চয়ই সম্ভব না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:০৩661508
  • পুনে কিন্তু অনেক দেরীতে শুরু করেও খুব নিশ কাজকর্মের আড়ত। সাইম্যানটেক, ভিএমওয়ার এরকম অনেক প্রথম সারির কোম্পানীর আর অ্যান্ড ডি আছে পুনেতে।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:০৬661509
  • খুব ভালো খবর। তাহলে পুনে চলে যাও। পুনেতে বেশি চাকরি মানে, সারা ভারতের গ্র্যাজুয়েটদের চাকরি বাড়ল।

    লিগেসি, ন্যারো রিজিওন্যাল মাইন্ডসেট থেকে বেরোতে হবে।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:১৩661511
  • ব্যাক টু স্কোয়ার ওয়ান ঃ)
    লোকালি বেশী ইন্ডাস্ট্রি থাকার সুবিধে নিয়ে যেটা লিখেছি বোধয় এল সি এম দা ওভারলুক করে গেছে। নইলে তো আমি বলতেই পারতাম, যার দরকার লুরু এসে চাগ্রী খুঁজে নিক। রিজিওনাল মাইন্ডসেট এখানে আসেই না।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:১৩661510
  • এই টই কেমন চ্যাটের মতন। সদা আর আমার সার্কুলার চ্যাট হচ্ছে। সার্কেলের পেরিমিটার ধরে ধুরে যাচ্ছি। টাইম পাস।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:১৭661512
  • কি মুশকিল, বেশি ইন্ডাস্ট্রি থাকার সুবিধে নেওয়া তো ভালোকথা, কিন্তু তার জন্যে একটু মুভ করতে হবে। সব সুবিধে তো বাড়িতে বয়ে আসবে না।
  • শ্রী সদা | 24.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:২৪661513
  • ওখানেই তো চাপ। ইন্টেল কোলকাতার যদুপুর-শিবপুর থেকে ইনটার্ন নেবেনা, কিন্তু কর্ণাটকের মাঝারি মানের প্রাইভেট কলেজ থেকে নেবে। আর আই আইটি গুলোর বাইরে এই কোং গুলোর বেশীরভাগ ফ্রেশার রিক্রুটমেন্ট হয় ইনটার্নশিপের থ্রু তে। ওখানেই লুরুর একটা ছেলে তার থেকে অ্যাকাডেমিক্যালি বেটার কোলকাতার ছেলেকে গোল দিয়ে বেরিয়ে যায়।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:২৮661514
  • অ, এবার বুঝেছি, কর্নাটকের কলেজগুলো ভালো - তাই তো? কারণ, জেনেশুনে কোন কোম্পানী ভালো রিক্রুট করতে চায় না।
  • lcm | 118.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৩৩661515
  • এইটা হল একটা মূল কারণ। সাউথ ইন্ডিয়ায় ভালো কোয়ালিটির ইংরেজি জানা ইঞ্জিনিয়ার বেশি।
  • PM | 53.*.*.* | ০২ মে ২০১৫ ২৩:৩৪661517
  • ভাই সদা - তুমি লুরু, পুনা মায় জাহন্নমে গিয়ে কাজ করো। আমরা কেয়ার করি না। মোদ্দা কথা কোল্কতায়/পঃবঃ এ আমরা ইন্ভেস্টমেন্ট হতে দেবো না। আজুহাত কখনো জমি হবে কখোনো অন্য কিছু। কিছুই না পেলে প্রাদেশিকতা থেকে বেড়োনোর সৎ পরামর্শ। কিন্তু ইন্ভেস্ত্মেন্ট/প্রফিট /স্টার্ট আপ/ভেচার ক্যাপিটাল এসব ঘৃন্য ব্জিনিষ এখানে চলবে না পষ্ট বলে দিলুম।

    প্রলেতারিয়েতিয় রোজগার পদ্ধতি (মাটির গন্ধ মাখা) সিন্ডিকেট, চিট ফান্ড এসব নিয়ে সমস্যা নেই। কিন্তু খেটে মোটা মাইনের কাজ---নৈব নৈব চ।

    কি বললেন? ইন্ফি/উইপ্রোর নতুন ক্যাম্পাসে ৪০০০০ লোকের চাকরী হতো? পরোক্ষে ৪০০০০০ লোকের রোজগার হতো? সো হোয়াট? তাই বলে কি সেজ দিয়ে দেবো? মামার বাড়ী আর কি!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন