এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩২৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 132.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৬519987
  • কিন্তু অবৈধ প্রেম থাকলে একটা বেশ ইয়ে আসে,....
  • | 132.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:২৮519988
  • কিন্তু বুদ্ধিমান এবং সেই বুদ্ধি নিয়ে গর্বিত ও। অন্যদের নীচু চোখে দেখে (মানে অন্য জাত দের)। মেড়ো,উড়ে করে এসেছে এত দিন এখন বঙ্গ শুনলে সেন্টু খায়।
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৩519989
  • তবে বস, বাঙালির আর কিছু না থাকুক কালচার আছে।
    অনেকটা সেই জলসাঘরের ছবি বিশ্বাসের মতো।
  • কল্লোল | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪519990
  • লুরুতে ইজাপুরায় উচ্ছেদ্বিরোধী আন্দোলন চলছে বহুদিন ধরে। ইজাপুরা মূলত গরীব মানুষদের জায়গা। সেটা এখন ব্যাঙ্গালোরের প্রাইম এরিয়ার মধ্যে পড়ে গেছে। ফলে যা হয়, তাই হওয়ার চেষ্টা চলছে। প্রতিরোধ আন্দোলনও চলছে।
    মেট্রো করতে দমাদ্দম বস্তি-ফেলাট উড়ে গেছে আমার তো চোখে পড়ে নি। কারন রুটগুলো রাস্তার উপর দিয়েই হচ্ছে। কোথাও বাঁকের মুখে এক আধটা বাড়ি পুরো বা আংশিক ভাঙ্গা গেছে। আমার জানা নেই তাতে ক্ষতিপূরণ কতটা পাওয়া গেছে। হয়তো ভালোই। তাই ঝামেলা হয় নি। যেখানে গায়ের জোরে বিনা ক্ষতিপুরণে করার চেষ্টা হচ্ছে, সেই ইজাপুরায় প্রতিবাদও হচ্ছে।
    ১) http://www.thehindu.com/news/cities/bangalore/ejipura-workers-back-off-after-evictees-immolation-threat/article4362006.ece?homepage=true

    ২) http://www.firstpost.com/topic/place/bangalore-tv9-ejipura-residents-stage-dharna-opposing-eviction-video-0X5PL0r0KwQ-3826-2.html
    ৩)
    http://www.commonfloor.com/news/ejipura-residents-protest-against-eviction-30449
    তামিল্নাডুতে কুডানকুলামের কথা আর নতুন কি বলবো।
    কাজেই সেন্নাই আর লুরুতে উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ হয় না - উহা সইত্য লয়।
  • dd | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৪৭519991
  • ইজাপুরায় আবার আন্দোলন হোলো কোথায়? এই ত্তো হপ্তা খানেক আগেই রাতারাতি বুলডোজার নিয়ে এসে ইজাপুরায় কয়েকশো আস্তানা স্রেফ ভেঙে দিয়ে বাসিন্দাদের হটিয়ে দিলো। খবরের কাগোজে বিস্তারিতো ছাপালো।

    আর আন্দোলন? কোনো মোমবাতি মিছিল? ধর্না? ব্যারিকেড? স্কুল কলেজে উত্তাপ? একটিও পোলিটিকাল পার্টী পাশে দাঁড়ালো? একটাও পোস্টার চোখে দেখলে? কিসুই হোলো না। প্রচুর মিডিয়া কভারেজ স্বত্তেও।

    সেম ইন কুডানকুলাম।

    কল্লোল আবার বোলো না এই তো অমুক গোষ্টীর সাতজন লোক অকুস্থলে গিয়ে গান গেয়ে এসে প্রতিবাদ জানিয়েছে অতএব "আন্দোলন"ও হয়েছিলো।
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৫৮519992
  • ইতিহাসকে অস্বীকার করে কলকাতায় চওড়া রাস্তার প্রত্যাশা করছেন হে জনগণ! double distilled বামেরা ক্ষমতায় এলেও সেটি হবার নয়ঃ Road space in Indian cities is woefully inadequate: It is 18 percent of total city area in Delhi, 11.9 percent in Bangalore, 10 percent each in Mumbai and Chennai, and 6 percent in Kolkata. Ideally, road space should be closer to 30 percent. http://praja.in/en/blog/idontspam/2009/04/05/road-space-and-road-density

    rivu:07 Feb 2013 -- 09:01 PM
    বুদ্ধিজীবীরা "ভুল" করেছিলেন বলছেন? ধরুন যখন ব্রাত্য বসু আর অর্পিতা ঘোষ সংস্কৃতি-পুলিশ নিয়ে বাম সরকারের মুন্ডুপাত করছিলেন সুব্রত মুখার্জীর সঙ্গে একাসনে বসে - তখনো তাঁরা ভুলবশতঃ করছিলেন? মানে ব্রাত্য বসু ও অর্পিতা ঘোষ কচি খোকা-খুকু ছিলেন এবং প্রাক্তন তথ্য-সংস্কৃতি মন্ত্রী সুব্রতর প্রেক্ষিত সম্পর্কে কিছু জানতেন না? কিছুদিন পরে দেখা গেল যে তাঁরা তিন জনেই একই সুরে কথা বলছেন। নাকি জেনে শুনেই ধান্দাবাজি করছিলেন দুজনে তখন থেকেই? এত বুঝতে না পারা লোকেরা কিকরে নাটক-ফাটকের মত জটিল ব্যাপার হ্যান্ডেল করে কে জানে!!

    SC: Date:08 Feb 2013 -- 11:32 AM
    সিপিএম কি শুধু শ্রমিকেদের কাজ না করতে শিখিয়েছিল? কেননা চাষীদেরও যদি এক্ধরণের শ্রমিক হিসেবে ধরি তাহলে দেখছি যে ৯৭-৯৮ এর ১৩২ লাখ টন থেকে চাল উৎপাদন ২০০৫-৬-এ বেড়ে দাঁড়িয়েছিল ১৪৫ লাখ টনে। (১৯৭৭-এর সঙ্গে তুলনাটা আর দিলাম না)। http://drd.dacnet.nic.in/Downloads/Handbook-of-Statistics-2007.pdf। সিপিএম শুধু শ্রমিকদের বদবুদ্ধি দিল চাষীদের দিলনা সেটা মানতে একটু অসুবিধে হচ্ছে!!
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০২519993
  • এইজন্যই আমি হয়ত লিখেছিলাম। লুরুতে বা চেন্নাইতে আন্দোলনের ব্যাপারে আমি খুব ভালো জানি না।

    তবে আন্দোলন তো অনেক জায়গাতেই হয়, কিন্তু সেটা কতখানি মেইনস্ট্রিম, সেটা হচ্ছে প্রশ্ন।
    সেটা কি সরকার ফেলে দিতে পারে? প্রধান রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতা/নেত্রীর প্রধান এজেন্ডা হতে পারে?
    লুরুতে বা চেন্নাইতে মনেহয় পারে না। অন্তত এখনো অব্দি পারেনি। কাল হয়ত অন্য কথাও বলতে পারে,জানিনা।
  • SC | 34.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৬519994
  • পিটি, দুটো মনেহয় আলাদা। পি এস ইউর শ্রমিক ছটা অব্দি কাজ করলেও মাস গেলে মাইনে পাবে, তিনটে অব্দি করেও।
    চাষী কিন্তু মাঠে না গেলে পেটে টান পড়বে।
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:১৩519996
  • সেটা ঠিক। কিন্তু সিপিএম "শিখিয়েছিল" কাজ না করতে সেটা বোধহয় পারসেপসন - সঠিক তথ্য নয়।
  • নেতাই | 131.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৫৮519998
  • ভালো ছবি
    ঃ))
  • s | 69.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১৫519999
  • সুমনের সঙ্গে বুদ্ধবাবুর ইন্টারভিউ-য়ের কিছুটা দেখলাম।
    তাতে উনি বলেছেন, নন্দীগ্রামে গুলিচালানোর কোনো নির্দেশ রাইটার্স থেকে যায়নি। উনি জানতেনই না, পরে রাইটার্সে খবর গেলে উনি জানতে পারেন।
    ইয়ে, মানে খুব মিষ্টি করে বলতে গেলে, এটা বিশ্বাস করা খুব কঠিন। আর ইহা সত্য হলে, বুঝতে হবে তদানীন্তন পুলিশমন্ত্রী হিসাবে তিনি গুরুত্বহীন ছিলেন।
    আরও আছে, পরে সময় করে বলছি।
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১১520000
  • গুলি চালানোর নির্দেশ নাকি রাইটার্স থেকে কখনই দেওয়া হয় না। সেটা মণীশ গুপ্তও জানিয়েছিলেন সুমনকে ২১ শে জুলাই-এর গুলি চালানো প্রসঙ্গে। আনন্দ সেই টেপ চালাচ্ছে কাল থেকে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৭520001
  • ওফ নেতাই দা কী ছবিই দিয়েছো।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৪৭520002
  • পিটি,
    এসব কথা কোর্টে বলার জন্যে ঠিক। অন দি স্পট গুলি চালানোর ডিসিশন সেখানের পুলিশ অফিসারই নেয়, টেকনিক্যালি ঠিক। সে তো নিয়ম আ্ছে যে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে আগে বেত বা লাঠিচার্জ, তারপরে কাঁদানে গ্যাস। তাতে কাজ না হলে আগে চোঙা ফুঁকে গুলি চলবে ওয়ার্নিং দিয়ে তবে গুলি। সেও ম্যাজিস্ট্রেটের অর্ডার নিয়ে।
    বাস্তবে কি হয়? সব পরিস্থিতি কপিবুক হয় না। সব সময় সঙ্গে মেগাফোন বা ম্যাজিস্ট্রেট নিয়ে যাওয়া হয় না। আর উত্তেজিত বিশৃংখল জনতাকে ছত্রভঙ্গ করতে মিনিমাম ফোর্স ব্যবহারের গাইড লাইন। এমনকি গুলি চালালেও কোমরের নীচে লক্ষ্য করে, যাতে প্রাণহানি না হয়। তাহলে ১১জন যুব কংগ্রেসি মরল কি করে? বা সেই বিধান রায়ের সময় বাম আন্দোলনে অমিয়া-প্রতিভা-গীতা-লতিকা কেং করে মারা গেলেন?
    ওই ঘটনা নিয়ে প্রো বৈ চ'র ওপাড়ার সাইটে একটি আঁটোসাঁটো প্রবন্ধ বেরিয়েছিল।

    কিন্তু যখন আগে থেকে জানা আছে যে বড় জমায়েত হবে, তারপর দেখা গেল যে উত্তেজনা বাড়ছে, কোথাও কোথাও আইন শৃংখলা ভেঙে পড়ার উপক্রম, তখন কি পুলিশের বড়কর্তারা হোম মিনিস্ট্রিতে যোগাযোগ করেন না? মানে, নীতিগত নির্দেশের জন্যে, স্যার, এই তো অবস্থা, এখন কদ্দূর যাবো?
    ২১ শে জুলাইয়ের ঘটনায় বুদ্ধবাবুকে টেকনিক্যালি বা আদারওয়াইজ দায়ী করা ধোপে টেঁকে না। কারণ, উনি তখন তথ্য ও সংস্কৃতির দায়িত্বে ছিলেন।
    কিন্তু নন্দীগ্রামে ক্ষমতা পুনর্দখলের ঘটনায় উনি কি স্ট্র্যাটেজি জানতেন না ( মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রী হয়ে) একথা শুনলে ঘুড়ায় হাসবো। তাহলে নরেন্দ্র মোদীকেও কার্নেজের জন্যে দায়ী করা যায় না।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫০520003
  • নেপোয় মারে দই। (মিঞার পোস্টের প্রেক্ষিতে)। ঃ-(
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:০৮520004
  • আমি বুদ্ধবাবুর হয়ে সওয়াল করতে নামিনি। আগেও এখানে অনেক বার লিখেছি যে নন্দীগ্রামের ব্যাপারে বুদ্ধবাবুর "কিছু জানতাম না" বলাটা হাস্যকর শোনায়। তবে নন্দীগ্রামে কারা জনতার পেছন দিক থেকে গুলি চালিয়েছিল সেটারও তদন্ত হওয়া প্রয়োজন। আর ১৪ জনের মধ্যে একজনকে নাকি সনাক্ত করা যায়নি। ওখানে যে মাওবাদীরা অস্ত্র নিয়ে তৈরি হয়ে বসে ছিল সেটা ভুলে গেলেও চলবে না। কসু থেকে জেলে বন্দী মাওবাদীরাও সেকথা স্বীকার করেছে। তবে বিধান রায় বা অন্য কেউ বোধহয় "জানতাম না" বলেননি। তাহলে এটা অন্ততঃ প্রমাণিত যে তাঁরা সৎ এবং সিদ্ধান্ত নিয়েই গুলি চালিয়েছিলেন।

    তবে ২১ শে জুলাইয়ের ঘটনায় মণীশ গুপ্তর হলফনামায় কি লেখা ছিল সেটা আবাপ ছাপিয়ে দিয়েছে। যদি তুষার তালুকদার আর মণীশ গুপ্ত বাম সরকারকে খুশী রাখার মত করে হলফনামা দাখিল করে থাকে তাহলে তাহলে তারাই সত্যি কথাটা বলুক। মণীশ গুপ্ত তো মমতার হাতের কাছেই রয়েছে।
  • Super Mo | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:২৯520005
  • http://abpananda.newsbullet.in/state/34/33362

    ইন্টারেস্টিং। ভে-এ-এ-এ-রি ইন্টারেস্টিং।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪১520007
  • বলা হাড়িকে বড় ক দিয়েঃ

    বঙ্গের কর্মসংস্কৃতিঃ
    এত বছর বাইরে থেকে কোলকাতায় এসে ভীষণ চোখে পড়ে যে দুপুরের দিকে তিন ঘন্টা সবাই দুপুরে দোকানের ঝাঁপ ফেলে ঘুমোয়। পাঁচটা থেকে ধীরে ধীরে দোকনগুলো খোলে। কিছু মিষ্টি ও ওষুধের দোকান ব্যতিক্রম। লালবাজার ডালহৌসি পাড়ায় নিয়মিত যাই, বিকেল সাড়ে তিনটে থেকে ঘরে ফেরা কর্মচারিদের ঢল নামে।
    বছর বিশ আগে। কোলকাতায় এসেছি। শনিবার নাবার্ডের অফিসে কারো সঙ্গে দেখা করতে যাবো। বেলা একটায়। আমার এক টিচার কাকিমা বললেন -গিয়ে পাবি না। শনিবার কেউ এতক্ষণ বসে থাকে না।উনি নিজে সিপিএম এর অ্যাক্টিভ সমর্থক। কাকা মেদিনীপুরের পার্টি মেম্বার। মারা গেলে গণশক্তিতে খবর হয়েছিল।
    আমার বিলাসপুরের সিপিএম নেতা কোলকাতা ঘুরে গিয়ে নকল করে দেখাতো কিভাবে সামান্য একটা কাজের জন্যে ওকে তিনবার ঘোরানো হয়েছে। কিভাবে লাঞ্চ দুঘন্টা অব্দি টানা হয় বা ডার্বি ও অন্যান্য ম্যাচের সময় অফিসে ট্রান্সিস্টর খুলে গ্রাহককে ধমক দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়।
    সিপিএম আমাদের অধিকারের জন্যে গলা তুলতে শিখিয়েছে?
    শুধু অর্থনৈতিক দাবী দাওয়া? দায়িত্ববোধের ব্যাপারটা?
    যদি সচেতনতার অর্থ হয় --শুধু কিউবা, চিলি,ভিয়েতনাম নিয়ে প্রতিবাদ মিছিল করা বা পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে প্রদর্শন, তবে কোলকাতা যে কোন শহরকে দশ গোল দেবে। এর জন্যে আমি গর্বিত, এটাও দরকার।
    কিন্তু যদি মাইনে বাড়ানোর আন্দোলনের বাইরে কোন উন্নয়ন জনিত লংটার্ম ভিশন জনিত সচেতনতার কথা হয়? আমি নিশ্চিত নই।
    এই যে 'আসি যাই, মাইনে পাই' লোকোক্তিগুলো জ্যানগন মুখে মুখে বানিয়েছে তা হাওয়ায় ভেসে আসেনি নিশ্চয়?
    আমার বাম বন্ধু বলছিল-- আশির দশকে সোনারপুর-গড়িয়া লাইনে অনেকগুলি ছোট ছোট স্মল বা কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল। খামখেয়ালি ট্রেড ইউনিয়ন আন্দোলনের চোটে সব ভোগে গেছে।
    ৬৮তে মনে আছে--- ঢাকুরিয়ায় শৈল ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে জঙ্গী আন্দোলনে আমরা পশ্চাৎপক্ক ছাত্ররা সমর্থন দিতে গেলাম। মালিক সিপিএম এর সাপোর্টার, তাতে কি পুঁজিপতি তো বটেন। তখন ঘেরাও কথাটা নতুন। আমরাও মহা উৎসাহে সামিল হয়ে মালিকের অফিসের টেলিফোন কাঁচের টেবিলে আছড়ে ফেলাকে সঠিক লড়াকু মনোভাব বলে সমর্থন করলাম। বুঝলাম না ওই ছোট্টো কারখানার আর্থিক অবস্থা কী? কদ্দূর ক্ষমতা?
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৪৮520008
  • ১৯৬৮-র মত সময়কালে পঃ বঙ্গের বাইরে সারা ভারতে কি এমন industrial revolution চলছিল?

    The Congress Party won a reduced majority in the 1967 elections owing to widespread disenchantment over rising prices of commodities, unemployment, economic stagnation and a food crisis.
  • aka | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৪520009
  • খুব সহজ আমরা বাঙালীরা সবাই বামপন্থী। বামপন্থা যদি বলে বিপ্লবের জন্য রক্তগঙ্গা বইলে সেটা নেসেসারি শর্টটার্ম এভিল তাহলে বুঝতে অসুবিধা হয় না। কিন্তু সরকার যদি বলে অধিগ্রহণের জন্য কিছু লোকের বাড়ি গেলে নেসেসারি শর্ট টার্ম এভিল তাহলে বুঝতে চাই না, কারণ সেটা আদতে অবামপন্থী। আমিও বুঝি নি, আশা করি আর এক জেনারেশন পরে এই বামপন্থার হ্যাংটা কমবে।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৮:৫৮520010
  • না,না। আমি তো বলছি ২১ জুলাইয়ের ঘটনায় তৎকালীন সংস্কৃতি মন্ত্রী বুদ্ধবাবুর নামে কাঁচা অভিযোগ দাঁড়ায় না। পঞ্চায়েত নির্বাচনের আগে গ্রামের দিকে প্রচারে সাহায্য করতে কিছু কাজে লাগবে এই পর্য্যন্ত।
    কিন্তু মণীশ গুপ্ত ও তুষার তালুকদারের রিপোর্টকে সত্যি ধরেই প্রশ্ন যে অশান্ত মারমুখি জনতাকে নিয়ন্ত্রণ করতে গুলি চালানোর ব্যাপারেও স্ট্রাকচার্ড গাইড লাইন আছে। তাতে ১১জন আন্দোলনকারীকে মেরে ফেলা? তারা নেশাগ্রস্ত, উচ্ছৃংখল হলেও?
    আসলে এগুলো ক্ষমতার ভাষা।
    বাম বা ডান। দেখুন, মমতা বা তাঁর সাথীরাও আজকাল একই ভাষায় কথা বলছেন। সর্বত্র হয় মাওবাদী নয় বিরোধীদের চক্রান্ত, নয় পরিকল্পিত স্যাবোতাজ। আর নইলে জানি না, শুনিনি, জেনে বলব। এরকম কিছু সত্যিই হলে অ্যাকশন নেয়া হবে। সেসবে না কুলোলে ওরা আমাদের দলের নয়, কোনকালে ছিল না। বামাল সমেত হলে -দল থেকে বের করে দেয়া হয়েছে।
    তুলনীয় দমদমের দুলাল, হাতকাটা দিলীপ ও জনৈক স্পোর্ট্সপার্সনের যোগাযোগ। অথবা অরুণ মাহেশ্বরী/ সরলা মাহেশ্বরী।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০০520011
  • লোবা গুলিকান্ডে বর্তমান সরকারের বক্তব্য ও ২১ জুলাই ঘটনায় তৎকালীন সরকারের বক্তব্য পাশাপাশি রেখে দেখুন।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৩520012
  • পিটি,
    আমার পয়েন্টটা ইন্ডাস্ট্রিয়াল রেভোলুশ্যন নয়, জঙ্গী ও ন্যায্য শ্রমিক আন্দোলন বলতে আমাদের বুকিশ ও অদূরদর্শী মাইন্ডসেটের কথা বলছিলাম।
  • ঊমেশ | 90.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৪520013
  • অনেকদিন আগে আমি একবার বলেছিলাম, বাঙালী যতক্ষন বাংলাতে থাকে ততক্ষন রাম-কুঁড়ে, বাইরে গেলেই কর্মঠ হয়ে যায়। তাই দেখে রন্জন'দা আমাকে ধমকে ছিল। এখন দেখছি নিজেই বলছে।
  • বলরাম হাড়ি | 125.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:০৮520014
  • বামপন্থার হ্যাং ফ্যাং কিছু নয়। যখন বামপন্থা ফন্তা বলে কিসু ছিল না, তখন যেন বাঙালিরা একটা বিরাট হনু টাইপস ছিল। কয়েক সেঞ্চুরি আগে লাকিলি কয়েকটা ব্যাপক মানুষ জন্মেছিল। তার দইএর ভাঁড় চেটে একশো দেড়শো বছর কেটেছে। যেই ফুরিয়েছে, অমনি ফুটো মস্তান। মাচা ফাংসন, অটোর কাটা তেল, বেআইনি পোমোটারি আর চিট ফান্ড- এই নিয়ে চালাচ্ছে। একে অন্যের পিছন মেরে। বড় বড় বাকতাল্লার বেশির ভাগ ঐ পয়সাতেই চলছে। কমপ্লিটলি ডিবচড জাত। শুধু বাঙালি মেয়েরা এখনও খুব সুন্দর।
  • ranjan roy | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৩২520015
  • উমেশকে সরি! ভুলস্বীকার। তখনো কোলকাতায় আসিনি যে!
    বলা হাড়িকে দুঃখের সঙ্গে বিরাট ক।
    ---কুড়ি কুড়ি বয়সের পার!
    ওইসব সুন্দরীরা আমার আয়ত্তের বাইরে চলে গেছে, বন্ধুত্বও করা যায় না। শুধু কাকু ও দাদু হওয়া যায়।ঃ(((((
  • bangali meye | 178.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৯:৫০520016
  • কিন্তু হায়, কি দুঃখের বিষয় বাঙালী ছেলেদের একেবারেই যা তা দেখতে, অল্প বয়সে নরম কোমল হাবভাব, আর বয়স ৩০ পেরিয়ে গেলেই ভুঁড়ি এবং টাক, খসখসে চামড়া, সিগারেট... চল্লিশ পেরোলেই সুগার, প্রেশার, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়া হ্যাংলাপনা, .... এবং একমাত্র এন্টারটইনমেন্ট হল আঁতলামো ঃ-(

    বাঙালী মেয়েদের যে কি যন্ত্রণা!!!!!!!!
  • PT | 213.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:০০520019
  • মোদো-মাতাল, বোমা পাইপগান ইত্যাদি দিয়ে মহাকরণ দখল করা যায়্না-বামেরা করতে গেলেও যেন গুলি চালানো হয়।

    কিন্তু বামেরা এটা করবে না। এমনকি সত্তর দশকের নকশালি হাঙ্গামার যুগেও সেই অতিবামেরাও মহাকরণ দখল করতে যায়নি। অন্যদিকে কেউ কেউ মহাকরণ দখলের মুডে সারা জীবনই আছেন ও ছিলেন -সেজন্য ২১ জানুয়ারি থেকে কোন শিক্ষা না নিয়ে, সংবিধান হাতে নিয়ে আবার বিধানসভা ল্ন্ডভন্ড করেছেন।

    ২১ শে জানুয়রি সমাজ বিরোধীরা মহাকরণের দখল নিলে কি লিখতেন RR? পঃ বঙ্গের সরকারটি অপদার্থ-বিধানসভাকে রক্ষা করতে পারেনা -তাই না?

    ২০০১-এর ১৩-ই ডিসেম্বর পার্লামেন্টের দখল নিতে এসেছিল যারা, কেন্দ্রীয় সরকার তাদের রেয়াৎ করেছিল? নাকি সেটা ঠিক ছিল গুন্ডাদের ধর্মীয় অবস্থানের কারণে?
  • T | 24.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১৩ ২০:২৬520020
  • এসবই গাঙ্গেয় অববাহিকার নিশ্চিন্ত আবহাওয়ার দোষ। শান্ত সুন্দর মলয় সমীরণ, বিকেলবেলা দোতলার বারান্দায় বৌদি, রাতে ক্যারম, সকালে রান্নাঘরে আমসত্ত্ব। কী আর করা যাবে। পড়ত সাইবেরিয়াতে, তাবৎ বাঙালী জাতি বীরবিক্রম সিংহপুরুষ লৌহপুরুষ ইত্যাদি হয়ে যেত। :P
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন